Tag: Dubai

Dubai

  • IPL: আইপিএল-এ নজর সৌদির রাজার! বিনিয়োগ করতে চান ৫০ হাজার কোটি টাকা

    IPL: আইপিএল-এ নজর সৌদির রাজার! বিনিয়োগ করতে চান ৫০ হাজার কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: খেলাধুলার প্রতি সৌদি আরবের আগ্রহ নতুন কিছু নয়। ফুটবল, গলফ এ সমস্ত খেলায় কোটি কোটি টাকা ঢালতে দেখা গিয়েছে সৌদি আরবকে। ফুটবল জগতে রোনাল্ডোর মতো তারকাকেও নিয়ে এসেছেন তাঁরা ঘরের মাঠে। এবার সৌদি আরবের নজরে আইপিএল-এ। প্রসঙ্গত, আইপিএল (IPL) হল বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট প্রতিযোগিতা। সেখানেই বিনিয়োগ করবেন সৌদির রাজা প্রিন্স মহম্মদ বিন সলমন। এর পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) একটা বড় অংশীদারিত্ব নেওয়ার ভাবনাচিন্তাও তাঁর রয়েছে বলে জানা গিয়েছে। 

    ভারত সরকারের সঙ্গে কথা সৌদির রাজার

    এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তাও বলেছে সৌদি আরব। আইপিএলকে (IPL) তারা একটি হোল্ডিং কোম্পানিতে পরিণত করতে চায়। যার বাজার মূল্য হবে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা। এর পাশাপাশি আইপিএলের ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতেও রাজি সে দেশের সরকার। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভারত সফরে এসেছিলেন প্রিন্স সলমন। সূত্রের খবর সেখানেই সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাঁর কথা হয়। জানা গিয়েছে, আইপিএলকে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা রয়েছে সৌদি আরবের। তবে এখনও বিসিসিআইয়ের তরফ থেকে এ নিয়ে কোনও বিশেষ বার্তা তারা পায়নি।

    প্রথমবারের জন্য আইপিএল-এর নিলাম দুবাইয়ে

    প্রথমবারের জন্যই আইপিএলে (IPL) নিলাম হতে চলেছে বিদেশে। শুক্রবারে বিসিসিআই-এর তরফে জানানো হয় যে দুবাইয়ে আইপিএলের নিলাম হবে আগামী বছরের ১৯ ডিসেম্বর।  জানা গিয়েছে, ইতিমধ্যে দুবাইয়ের মিনি নিলামের বিষয়ে আইপিএলের দশটি ফ্রাঞ্চাইজিসকে চিঠি পাঠানো হয়েছে বিসিসিআই এর তরফে। ওই চিঠি অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ক্রিকেটারদের ছাড়তে হবে ফ্রাঞ্চাইজিসগুলিকে। এর আগে ক্রিকেটারদের ছাড়ার সময়সীমা ছিল ১৫ নভেম্বর। তা ১১ দিন বাড়ানো হল। প্রতিটি ফ্রাঞ্চাইজিসের কাছে ১০০ কোটি টাকা থাকবে ক্রিকেটারদের কেনার জন্য। প্রসঙ্গত, গত বছর ইস্তানবুলে নিলামের আয়োজন করার কথা ভেবেছিল বিসিসিআই। পরে অবশ্য সেই ভাবনা থেকে সরে আসে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gold Smuggling From Dubai: প্রায় ৩ কোটির সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুবাই ফেরত যাত্রী

    Gold Smuggling From Dubai: প্রায় ৩ কোটির সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুবাই ফেরত যাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবাই থেকে ভারতে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল তিন ব্যক্তি। মঙ্গলবার দিল্লী বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে দুবাই থেকে ৭ কেজি সোনা নিয়ে ভারতে এসেছিল ওই ব্যক্তি। কাস্টমস সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত সেই সোনার মূল্য প্রায় তিন কোটি টাকা। সোনার পাউডার বানিয়ে তা পেস্টের মতো পদার্থে রুপান্তর করেছিল পাচারকারীরা। এই পাউডারকে পাতলা পাউচে ভরে  প্যাক করা হয়েছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ও হাতের ব্যাগে তা লুকানো হয়েছিল। কাস্টমস গোপন সূত্রের ভিত্তিতে ওই তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের বডি সার্চ করার সময় মোট ২১ টি প্যাকেট উদ্ধার করে। কিছু প্যাকেট শরীরের নীচে পড়া বডি শেপারে লুকিয়ে রাখা হয়েছিল।

    অভিযুক্তরা ২৭ অক্টোবর দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে G9 463 এয়ারবাস ধরে দিল্লীর ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের ৩-এ টার্মিনালে এসে পৌছানোর পরেই কাস্টমসের অফিসারেরা পূর্ব তথ্য অনুযায়ী তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে  সোনা বাজেয়াপ্ত করার পরেই কাস্টমস অফিসাররা তাদের গ্রেফতার করে। তবে এয়ারপোর্ট কতৃপক্ষ দোষীদের পরিচয় প্রকাশ করেনি। 

    প্রসঙ্গত, সাম্প্রতিক একটি সমীক্ষায় জানা গিয়েছে, দুবাই থেকে সোনা কিনলে প্রতি ১০ গ্রামে প্রায় ৬ হাজার টাকা লাভ হয়ে থাকে। তাই বিপুল মুনাফা থাকায় প্রচুর মানুষ দুবাই থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করে। বিশ্বের সবচেয়ে খাটি সোনা দুবাইতেই মেলে। দুবাই থেকে আনা ২২ ক্যারেট সোনা ভারতে ২৪ ক্যারেটের দামে বিক্রি হয়। কাস্টমস তরফে জানা গিয়েছিল বেশীরভাগ দুবাইয়ে কাজের জন্য যাওয়া শ্রমিকরা ভারতে আসবার সময় পাচারের চেষ্টা করে। 

    কাস্টমস সূত্রে জানা যাচ্ছে, বর্তমান কলকাতা বিমানবন্দরকে সোনা পাচারের  ট্রানসিট রুট হিসাবে ব্যবহার করা হচ্ছে।
    চলতি বছরেরই ৯ মে কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদশী এক ব্যক্তির শার্ট ও ফুল প্যান্টের মধ্যে সোনা পেস্ট করে লুকিয়ে আনতেই ধরা পড়ে কাস্টমসের হাতে। গত ১৫ ফেব্রুয়ারী এক ব্যক্তি অন্তর্বাসের  মধ্যে ৬০ লক্ষ টাকার সোনা পাচার করছিল, সেই সোনা ধরা পড়ে কাস্টমাসের হাতে। কখনও সোনার পেস্ট, কখনও সোনার বার, কখনও সোনার বিস্কুট শহর থেকে লাগাতার উদ্ধার হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Dubai Hindu Temple: ইসলামিক দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে খুলল হিন্দু মন্দিরের দরজা

    Dubai Hindu Temple: ইসলামিক দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে খুলল হিন্দু মন্দিরের দরজা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবছর দুর্গা পুজোতেই দুবাইয়ে (Dubai) বসবাসকারী হিন্দুরা পেলেন বড় উপহার। মধ্যপ্রাচ্যে এই বিশাল মন্দিরটি ৫ অক্টোবর অর্থাৎ বিজয়া দশমীর (Vijaya Dashami) দিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পাকিস্তান চিনকে কূটনৈতিকভাবে (Diplomatically) চাপে রাখতে ও মধ্যপ্রাচ্যের (Middle east) দেশগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সচেষ্ট ভারত। এমত পরিস্থিতিতে ভারতের (India) দিকেও বন্ধুত্বের হাত বাড়িয়েছেন সংযুক্ত আরব আমিরশাহী (United Arab Emirates)। ২০২০ সালের ফেব্রুয়ারী মাস থেকেই এই মন্দির নির্মানের কাজ শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্দিরটির শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী (Foreign Minister) এস জয়শঙ্করও  এই মন্দিরটির পরিদর্শন করে এসেছেন।

    [tw]


    [/tw]

    দুবাইয়ে বসবাসকারী হিন্দুরা জানিয়েছেন, এই মন্দিরের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে চান তাঁরা। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীর প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। দুবাইয়ের জেবেলি আলি (Jebel ali) গ্রামে বিশাল এই মন্দিরটি উদ্বোধন করেছেন সংযুক্ত আরব আমিরাতের সহিষ্ণুতা বিষয়ক মন্ত্রকের মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল-নাহিয়ান এবং দুবাইয়ে স্থিত ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় সুধী। সংযুক্ত আরব আমিরশাহীর সহিষ্ণুতা বিষয়ক মন্ত্রকের মন্ত্রীও এই মন্দির উদ্বোধনের মাধ্যমে সম্প্রীতি ও সহিষ্ণুতার বার্তা দিয়েছেন। জেবেল আলীর ‘উপাসনা গ্রামে'(Worship Village) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাতটি গির্জা, শিখদের গুরুদুয়ারা সহ হিন্দুদের এই নতুন মন্দির মিলিয়ে মোট নয়টি ধর্মীয় উপাসনালয় রয়েছে। এই উপাসনা গ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের একত্রে তাদের ধার্মিক এবং আধ্যাত্মিকতার উৎসব পালন করতে পারবেন।এই মন্দিরটির মূল আকর্ষণ বিন্দু হল দেবতাদের মূর্তির সংখ্যা। কোনও নির্দিষ্ট দেবতা নন, ১৬টি ভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরে। মন্দির নির্মাতার মতে, হিন্দু ধর্মাবলম্বীদের সকলকে এক ছাদের তলায় নিয়ে আসতেই এই মন্দির তৈরি করা হয়েছে। আরব আমিরশাহী বসবাস করেন প্রায় ৩০ লক্ষ ভারতীয়। এই মন্দির উদ্বোধনের ফলে হিন্দুদের দীর্ঘদিনের উপাসনালয়ের অভাব পূরণ হল।

    [tw]


    [/tw]

    ৭০ হাজার বর্গফুট এলাকার উপর এই মন্দিরটি বানাতে খরচ হয়েছে এক কোটি ৬০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ১৩১ কোটি ৪১ লক্ষ টাকা)। মন্দিরের আদল, দেওয়ালের নকশা (Design) লক্ষ করলে দেখা যায়, এখানে রয়েছে আরব এবং হিন্দু সংস্কৃতির মেলবন্ধন । সাদা মার্বেলের তৈরি এই মন্দিরের সঙ্গে গুজরাতের সোমনাথ মন্দিরের সাদৃশ্য রয়েছে।মন্দিরের তলায় দু’টি বেসমেন্ট ছাড়াও আরও দুই তলা জুড়ে মন্দির বানানো হয়েছে।একসঙ্গে ১০০০ থেকে ১২০০ দর্শনার্থী (Visitors) এই মন্দিরে প্রবেশ করতে পারেন। পুজো দেওয়ার পাশাপাশি এই মন্দিরে আলাদা ভাবে শেখানো হবে ভরতনাট্যম এবং গীতা পাঠ। জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়ার পর ভিড় উপচে পড়েছে মন্দিরে। ভিড় এড়ানোর জন্য ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করে মন্দিরে যাচ্ছেন পুণ্যার্থীরা।

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত, এই মন্দির উদ্বোধনের খবর আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন কট্টরপন্থীরা। বিপুল অর্থ ব্যয় করে হিন্দু মন্দির নির্মান করা হল কেন? প্রশ্ন তুলছেন ইসলামের গোঁড়াপন্থীরা। এই নিয়ে হুমকির সুর শোনা গিয়েছে আমিরশাহীর বিখ্যাত সাহিত্যিক আবদুল্লা আলমাদির গলায়। “ভারতে যখন মুসলিমরা আক্রান্ত হচ্ছেন, তখন বিপুল অর্থ ব্যয় করে দুবাইতে হিন্দু মন্দির তৈরি করা হল কেন?” প্রশ্ন তুলেছেন তিনি। যদিও তাঁর এই অভিযোগ মানতে নারাজ আরব আমিরশাহী সরকার প্রশাসন।

    [tw]


    [/tw]

    মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরশাহী ভারতে সবথেকে বেশী পেট্রোলিয়াম রপ্তানি করে থাকে। পাকিস্তানকে দেওয়া ঋণের অর্থ  ফেরত চাইছে  আরব আমিরশাহী সরকার। জন্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদের ক্ষেত্রে ভারতকে সমর্থন করেছিলেন তাঁরা। আবার এরই মধ্যে হিন্দু মন্দির তৈরি করে আমিরশাহীতে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের মন জিতেছে আমিরশাহী সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     
  • Mahadev Online Betting App: মহাদেব অনলাইন বেটিং মামলায় ৫৮০ কোটি টাকা ‘ফ্রিজ’ করল ইডি

    Mahadev Online Betting App: মহাদেব অনলাইন বেটিং মামলায় ৫৮০ কোটি টাকা ‘ফ্রিজ’ করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাদেব অনলাইন বেটিং অ্যাপ (Mahadev Online Betting App) মামলায় বেআইনিভাবে আয় করা ৫৮০ কোটি টাকা ফ্রিজ করল ইডি। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি অভিযানের মাধ্যমে ১.৮৬ কোটি টাকা এবং ১.৭৮ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বেটিং সংস্থার বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামে। দিল্লি, কলকাতা, রায়পুর, ইন্দোর ও গুরুগ্রামে এই অভিযান চালানো হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বেটিং অ্যাপের মাধ্যমে অন্তত ৬ হাজার কোটি টাকা বেআইনিভাবে আয় করেছে এই সংস্থা। বিপুল অঙ্কের টাকা হাওলার মাধ্যমে পাচার করা হয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। বেটিং অ্য়াপের (Mahadev Online Betting App) মাধ্যমে কালো টাকা সাদা করার কাজও চলত বলে জানতে পেরেছেন ইডির গোয়েন্দারা।

    আরও ২টি বেটিং অ্যাপ চালাত এই সংস্থা 

    জানা গিয়েছে, এই বেটিং সংস্থার তরফ থেকে ‘রেডি আন্না’ এবং ‘ফেয়ার প্লে’- এর মতো অন্যান্য অনলাইন বেটিং-ও চালানো হতো। ইডি আধিকারিকরা তদন্তে জানতে পেরেছেন, কলকাতার বাসিন্দা হরিশঙ্কর টিবরেওয়াল নামের একজন বর্তমানে দুবাইয়ে থাকেন। যিনি মহাদেব বেটিং অ্যাপের বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত। টাকা পাচারে তাঁর ভূমিকা খতিয়ে দেখছে ইডি। অনলাইন বেটিং অ্যাপের (Mahadev Online Betting App) এই মামলাতে ইতিপূর্বেই অসীম দাস, ভীম সিং যাদব, চন্দ্রভূষণ বর্মা, অনিল কুমার আগরওয়াল প্রমুখ ব্যক্তিদের ইতিমধ্যে গ্রেফতার করেছে ইডি।

    বলিউড যোগ?

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় ছত্তিশগড়ের একাধিক রাজনৈতিক নেতা ও সরকারি আমলার যোগ রয়েছে। ইডির দাবি, এখনও পর্যন্ত এই মামলায় ছত্তিশগড় ছাড়াও পশ্চিমবঙ্গ, মুম্বই ও দিল্লির ১৫ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। মহাদেব বেটিং অ্যাপ (Mahadev Online Betting App) মামলায় বেশ কিছু রাজনৈতিক নেতা ও বলিউড অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dubai Tourist Multiple Visa: ভারতীয়দের মাল্টিপল এন্ট্রি ভিসা দিচ্ছে দুবাই, কেন জানেন?

    Dubai Tourist Multiple Visa: ভারতীয়দের মাল্টিপল এন্ট্রি ভিসা দিচ্ছে দুবাই, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয়দের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা (Dubai Tourist Multiple Visa) দিচ্ছে দুবাই। এই ভিসায় ভারত ও গলফ দেশগুলিতে যাতায়াত করতে পারবেন তাঁরা। এ কথা জানিয়েছে দুবাই ডিপার্টমেন্ট অফ ইকনোমি অ্যান্ড ট্যুরিজম।

    প্রাক-করোনা পর্বের হিসেব

    জানা গিয়েছে, গত বছর ২.৪৬ মিলিয়ন ভারতীয় দুবাই গিয়েছিলেন। প্রাক-করোনা পর্বের পর এবার এটা বেড়েছে ২৫ শতাংশ। প্রতি বছরই দুবাই যাওয়ার মানুষের সংখ্যা বাড়ছে। এই সংখ্যাটাই ভারতের নম্বর ওয়ান সোর্স মার্কেট। ফি বছর যা বাড়ছে ৩৪ শতাংশ করে। এক বছর আগেও (Dubai Tourist Multiple Visa) ভারত থেকে দুবাই বেড়াতে গিয়েছিলেন ১.৮৪ মিলিয়ন পর্যটক। অথচ উনিশ সালে করোনা অতিমারি পর্বের আগে এ শহরে পা রেখেছেন ১.৯৭ মিলিয়ন ভারতীয় পর্যটক। করোনা-পর্বে নানা নিষেধাজ্ঞার জেরে দুবাই ঘুরতে যাওয়া পর্যটকের সংখ্যা কমলেও, ফের তা বাড়তে শুরু করেছে।

    মাল্টিপল এন্ট্রি ভিসা

    জানা গিয়েছে, এখন প্রাপ্ত বয়স্ক ভারতীয়রা মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে পাঁচ বছরের জন্য দুবাই চলে যেতে পারবেন। প্রতিবার তাঁরা সেখানে থাকতে পারবেন টানা তিন মাস করে। এই ভিসার মেয়াদ আবারও তিন মাসের জন্য এক্সটেন্ড করা হবে। তবে সারা বছরে সব মিলিয়ে ১৮০ দিনের বেশি করা হবে না। মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে গেলে আবেদনকারীকে কয়েকটি যোগ্যতামান পার হতে হবে। এরই একটি হল, ব্যাঙ্কে আবেদনকারীর অন্তত ৪ হাজার মার্কিন ডলার ব্যালেন্স থাকতে হবে। বিদেশি মুদ্রায় সম পরিমাণ অর্থ থাকলেও মিলবে ওই ভিসা।

    আরও পড়ুুন: সন্দেশখালিকাণ্ডে শর্তসাপেক্ষে সুকান্তকে ধর্নায় অনুমতি কলকাতা হাইকোর্টের

    এর পাশাপাশি আবেদনকারীর থাকতে হবে স্বাস্থ্য বিমাও। যে বিমা কার্যকরী হবে সংযুক্ত আরব আমির শাহিতে। এই ভিসার সাহায্যে আবেদনকারীরা ব্যবসা সংক্রান্ত নানা কাজে দুবাই যেতে-আসতে পারবেন। অবসর বিনোদনের জন্যও যেতে পারবেন ওই দেশে। দুবাই ডিপার্টমেন্ট অফ ইকনমি অ্যান্ড ট্যুরিজমের রিজিয়নাল হেড অফ প্রক্সিমিটি বাদের আলি হাবিব বলেন, “দুবাই একটি গুরুত্বপূর্ণ বাজার। ভারত আমাদের এই বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডি৩৩ এজেন্ডার লক্ষ্যে পৌঁছতেই ভারত এটা করবে। ক্রমেই দুবাই হবে উঠবে একটি বিজনেস হাব, লগ্নি ও ট্যুরিজম কেন্দ্র (Dubai Tourist Multiple Visa)।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • PM Modi: দুবাইতে স্কুল খুলছে সিবিএসই, আবু ধাবিতে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    PM Modi: দুবাইতে স্কুল খুলছে সিবিএসই, আবু ধাবিতে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পক্ষ্ম বিস্তার করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। খুব শীঘ্রই দুবাইতে স্কুল খুলছে তারা। মঙ্গলবার একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠান আহলান মোদি (বাংলায় তর্জমা করলে দাঁড়ায় হ্যালো মোদি)-তে যোগ দেন তিনি। সেখানেই জানান সিবিএইর স্কুল খোলার খবর।

    খোলা হবে স্কুল

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেড় লাখেরও বেশি ভারতীয় পড়ুয়া সংযুক্ত আরব আমিরশাহির স্কুলে পড়াশোনা করছে। গত মাসে দিল্লি আইআইটির এখানকার ক্যাম্পাসে মাস্টার্স কোর্স চালু হয়েছে। এবার দুবাইতে খুব শীঘ্রই খুলতে চলেছে সিবিএসই বোর্ডের স্কুল। এখানে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের সেরা শিক্ষাটা দেবে এই সব প্রতিষ্ঠান।” প্রধানমন্ত্রী বলেন, “এখানে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ উপস্থিত রয়েছেন। কিন্তু তাঁদের হৃদয় এক সুতোয় বাঁধা। তবে তাঁদের প্রত্যেকের হৃদয়ে বাজছে এক সুর – ভারত-সংযুক্ত আরব আমিরশাহি দোস্তি জিন্দাবাদ।”

    ভারত-প্রশস্তি 

    তিনি বলেন, “এই ঐতিহাসিক স্টেডিয়ামে আমাদের প্রত্যেকের হৃদস্পন্দনে, প্রত্যেকের শ্বাসে, প্রত্যেকের কণ্ঠে একই সুর বেজে চলেছে, ভারত-সংযুক্ত আরব আমিরশাহি বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।” প্রধানমন্ত্রী বলেন, “প্রত্যেক ভারতীয়ই ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতে চান। কোন সেই দেশ যার অর্থনীতি দ্রুত সমৃদ্ধশালী হচ্ছে? ভারত। বিশ্বের কোন দেশে তৃতীয় বৃহত্তম স্টার্টআপ রয়েছে? আমাদের ভারত। কোন দেশ প্রথম চেষ্টায়ই পৌঁছে গিয়েছে বুধে? আমাদের ভারত।”ভারতের চন্দ্রযান মিশন সাফল্যের কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর কণ্ঠে। তিনি বলেন, “বিশ্বের কোন দেশ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে? আমাদের ভারত। কোন দেশ নিজেদের চেষ্টায় ফাইভ-জি প্রযুক্তি তৈরি করেছে এবং ব্যবহার করা শুরু করে দিয়েছে? আমাদের ভারত। কোন দেশ একই সঙ্গে একশোটি স্যাটেলাইট লঞ্চের রেকর্ড করেছে? আমাদের ভারত।”

    প্রসঙ্গত, এদিন আবু ধাবি পৌঁছে প্রধানমন্ত্রী (PM Modi) বৈঠক করেন ইউএইর প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে। দুই দেশ অন্তত আটটি ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ, বিদ্যুৎ সংক্রান্ত বাণিজ্য এবং ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সংক্রান্ত বিষয়ও।

    আরও পড়ুুন: “আমি ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ”, সন্দেশখালিকাণ্ডে প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dubai Jackpot: ভাগ্যর চাকা ঘুরল! নতুন বছরে দুবাই জ্যাকপটে ৪৪ কোটি পেলেন ভারতীয় গাড়িচালক

    Dubai Jackpot: ভাগ্যর চাকা ঘুরল! নতুন বছরে দুবাই জ্যাকপটে ৪৪ কোটি পেলেন ভারতীয় গাড়িচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: গাড়ি চালিয়ে পেট চলত। কাজের সন্ধানেই পাড়ি দিয়েছিলেন দুবাইতে। সেখানে গিয়ে একটি লটারির টিকিট কাটতেই কেল্লাফতে। নতুন বছরেই ঘুরে গেল ভাগ্য। লটারি জিতে রাতারাতি কোটিপতি হলেন এক ভারতীয়। জ্যাকটপট জিতে ভাগ্য ফিরল মুনাওয়ার ফাইরুস নামে পেশায় ওই ভারতীয় গাড়িচালকের। জিতলেন ৪৪ কোটি টাকা। সোশ্যাল সাইটে এখন ভাইরাল তাঁর খবর।

    ৪৪ কোটি টাকার মালিক

    সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েও একটি বেসরকারি সংস্থায় গাড়ির চালক হিসেবে যোগ দেন মুনাওয়ার। গত পাঁচ বছর ধরে প্রতি মাসে লটারির টিকিট কেটে আসছিলেন। কিন্তু জ্যাকপট জিতবেন, তা কখনও কল্পনাই করেননি। নতুন বছরে দুবাইয়ে প্রথম কোনও ব্যক্তি জ্যাকপট জয়ী হলেন। প্রথম পুরস্কার হিসেবে সংযুক্ত আরব আমিরশাহির মুদ্রায় ২০ মিলিয়ন দিরহাম বা ভারতীয় মুদ্রায় ৪৪ কোটি টাকা জিতলেন মুনাওয়ার। ভারতীয় মুদ্রায় ৪৪ কোটি টাকা জ্যাকপট জেতার ঘোর কিছুতেই কাটছে না তাঁর। তবে, পুরো ৪৪ কোটি টাকা পাবেন না মুনাওয়ার। দুবাইয়ের নিয়ম অনুসারে কর দিতে হবে তাঁকে। সেই সঙ্গে রয়েছে অনেক স্টেকহোল্ডার। তাদেরও অর্থের ভাগ দিতে হবে ভারতীয় গাড়িচালককে। 

    আরও পড়ুুন: “ক’জন ভিআইপি রয়েছেন? কী কী সুবিধা পাচ্ছেন?’’ এসএসকেএমের জবাব তলব হাইকোর্টের

    মুনাওয়ারের স্বপ্ন

    জানা গিয়েছে, নতুন বছরে মুনাওয়ার সহ মোট ১০ জন জ্যাকপট জিতেছেন। এই তালিকায় ভারতীয় ছাড়াও রয়েছে প্যালেস্তাইন, লেবানন এবং সৌদি আরবের নাগরিক। মুনাওয়ারের আগে জ্যাকপট জিতেছিলেন সুতেশ কুমার নামে একটি ভারতীয়। ২ কোটি টাকা বেশি পেয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ২০২২ সালে রাতারাতি কোটিপতি হয়েছিলেন আরেক ভারতীয় গাড়িচালক। রুজির টানে দুবাইয়ে গিয়ে জ্যাকপট জিতে ভাগ্য ফিরে পেয়েছিলেন অজয় অগুলা নামে ওই ভারতীয়। লটারি কেটে ১৫ মিলিয়ন দিরহাম জিতেছিলেন অজয়। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকা। ভারতীয় ওই গাড়িচালক ছিলেন দক্ষিণ ভারতের বাসিন্দা। জ্যাকপট জিতে মুনাওয়ার বলেন, “আমি এখনও নিশ্চিত নই কারণ আমি এটি ঘটবে বলে আশা করিনি। আমি এখনও হতবাক এবং আমার বিকল্পগুলি সম্পর্কে চিন্তা করার জন্য কিছু সময় নিতে হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: দুবাইয়ে মোদি-মুইজ্জু বৈঠক, কী কী বিষয়ে আলোচনা হল জানেন?

    PM Modi: দুবাইয়ে মোদি-মুইজ্জু বৈঠক, কী কী বিষয়ে আলোচনা হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-মালদ্বীপ সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতে শুক্রবার সম্মত হলেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। দুবাইতে হয়েছে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন। এই সম্মেলনেই মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। সেখানেই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়। ওই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। কোর গ্রুপ গঠন নিয়েও হয়েছে আলোচনা।

    মুইজ্জুকে অভিনন্দন-বার্তা

    প্রসঙ্গত, মাস কয়েক আগে মালদ্বীপের ক্ষমতায় আসেন মুইজ্জু। তার পরেই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। অভিনন্দন-বার্তায় তিনি (PM Modi) লিখেছিলেন, “মালদ্বীপের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মুইজ্জুকে অভিনন্দন জানাই। ভারত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক সহযোগিতা বৃদ্ধি ও ভারত-মালদ্বীপের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় করার জন্য ভারত অঙ্গীকারবদ্ধ।”

    কী লিখলেন প্রধানমন্ত্রী?

    মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রেসিডেন্ট মুইজ্জু এবং আমি আজ একটি ফলপ্রসূ বৈঠক করেছি। বিভিন্ন ক্ষেত্রে কীভাবে ভারত-মালদ্বীপের বন্ধুত্ব আরও সমৃদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশের লোকের স্বার্থেই কীভাবে এক সঙ্গে কাজ করা যায়, সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি।” প্রধানমন্ত্রী অফিসের তরফেও জানানো হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বাড়ানো ও দুই দেশের বাসিন্দাদের বন্ধন আরও দৃঢ় করতে ভারত-মালদ্বীপের সম্পর্ক শক্তপোক্ত করতে আলোচনায় বসেছিলেন (PM Modi) দুই দেশের রাষ্ট্রপ্রধানরা।

    মুইজ্জুরের আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন আবদুল্লা ইয়ামিন। তিনি ছিলেন চিনের ঘনিষ্ঠ। ২০১৩ সাল থেকে তাঁর পাঁচ বছরের জমানায় চিন-মালদ্বীপ সম্পর্ক বেশ গাঢ় হয়। পরে প্রেসিডেন্ট হন ইব্রাহিম মোহম্মদ সোলিহ। তাঁর আমলে ভারত-মালদ্বীপ সম্পর্কের উন্নতি হয়। গত সেপ্টেম্বরে পালাবদল ঘটে মালদ্বীপে। ক্ষমতায় আসেন মুইজ্জু। তার পর ফের এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে উদ্যোগী হয় ভারত।

    আরও পড়ুুন: “৭-৮টা সন্তান দিন রাশিয়ার মহিলারা”! কেন এরকম আর্জি রুশ প্রেসিডেন্ট পুতিনের?

    ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্র প্রধানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া, দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক, উন্নয়ন নিয়ে পারস্পরিক সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। কীভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গাঢ় করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। তাই দুই রাষ্ট্রপ্রধান চেয়েছেন একটি কোর গ্রুত গঠন (PM Modi) করতে। প্রসঙ্গত, এর ঠিক আগের দিনই মালদ্বীপ থেকে ৭৭ জন সৈনিককে ফেরত নিয়ে ভারতকে অনুরোধ করেছিল মালদ্বীপ সরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • PM Modi: দুবাইতে মোদি, সেলফি তোলার হুড়োহুড়ি প্রবাসী ভারতীয়দের, উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি

    PM Modi: দুবাইতে মোদি, সেলফি তোলার হুড়োহুড়ি প্রবাসী ভারতীয়দের, উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের পোশাকি নাম ‘কপ-২৮’। বৃহস্পতিবার রাতেই দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। বিমানবন্দরে অবতরণের পরেই দুবাইতে থাকা প্রবাসী ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে (PM Modi)। মোদিকে কাছে পেয়ে দুবাই প্রবাসী ভারতীয়দের ব্যাপক উন্মাদনাও দেখা গেল। ‘সারে জাহান সে আচ্ছা’ ও ‘বন্দেমাতরম’ গাইলেন সেদেশের প্রবাসী ভারতীয়রা। উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিও।

    মোদিকে কাছে পেয়ে সেলফি তোলার হুড়োহুড়ি

    ১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রীকে (PM Modi) কাছে পেয়ে সেলফি তোলার হুড়োহুড়িও পড়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য যে হোটেলে থাকার বন্দোবস্ত করেছে আরব আমিরশাহির সরকার, তার সামনেও পৌঁছে যান প্রবাসী ভারতীয়রা। এদিন বিমানবন্দরে এবং হোটেলের বাইরে তাঁর প্রত্যেক শুভাকাঙ্ক্ষীর সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi) হাত মেলান এবং মোবাইলে সেলফিও তোলেন। এরপরেই তিনি হোটেলে চলে যান।

    দুবাই পৌঁছানোর পর মোদির ট্যুইট

    শুক্রবার ‘জলবায়ু পরিবর্তন’ বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী (PM Modi)। এর পাশাপাশি আরও তিনটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে ‘জলবায়ু পরিবর্তন’ বিষয়ক এই সম্মেলনে ভারত ছাড়া আরও ২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন। দুবাইতে পৌঁছানোর পরে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী লেখেন, ‘‘কপ-২৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই এসেছি। সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে হওয়া বৈঠকের জন্য অপেক্ষা করছি।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, কতটা গুরুত্বপূর্ণ?

    PM Modi: আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, কতটা গুরুত্বপূর্ণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাইতে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত, আজ শুক্রবার ১ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী দুবাইতে শুরু হচ্ছে ২৮ তম বিশ্ব জলবায়ু সম্মেলন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে পাড়ি দেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী একটি ট্যুইট করে প্রধানমন্ত্রীর (PM Modi) দুবাই সফরের বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের মোকাবিলার পথ খুঁজতে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলির এই সম্মেলন এবং সেখানে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।

    জলবায়ু পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা 

    বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা হিসেবেই মনে করা হয় (PM Modi)। এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সম্মেলনের সাধারণ ইস্যু হিসেবে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত থাকেই। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতে বসেছিল জি২০ শীর্ষ সম্মেলন। সেখানেও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছিল। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নকে বিশ্বের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।

    মোদির ট্যুইট

    জানা গিয়েছে, দুবাইতে আয়োজিত এই বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও যোগ দেবেন অন্যান্য উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানরা। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই জলবায়ু সম্মেলনে আসছেন না বলেই জানা গিয়েছে। দুবাই রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী তরফ থেকে বিবৃতি সামনে এসেছে। ট্যুইটের মাধ্যমে তিনি (PM Modi) বলেন, ‘‘প্যারিস চুক্তির অধীনে জলবায়ু পরিবর্তনে মোকাবিলার অগ্রগতি নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।’’ প্রসঙ্গত এই সম্মেলনের পোশাকি নাম ‘COP28’.

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share