Tag: ED Raid

ED Raid

  • Sheikh Shahjahan: মধুর প্রত্যাঘাত! ইডির ওপর হামলার মাস্টারমাইন্ড শাহজাহান এবার তাদের হাতেই গ্রেফতার

    Sheikh Shahjahan: মধুর প্রত্যাঘাত! ইডির ওপর হামলার মাস্টারমাইন্ড শাহজাহান এবার তাদের হাতেই গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডির ওপর হামলার মাস্টারমাইন্ড শাহজাহান এবার তাদের হাতেই গ্রেফতার। ৫ জানুয়ারি সরবেড়িয়াতে আক্রান্ত হয় ইডির দল। মাথা ফাটে ৩ আধিকারিকের। ভাঙচুর করা হয় গাড়ি। তারপর থেকেই ফেরার ছিলেন শাহজাহান। এরপর একাধিক ঘটনাক্রম দেখা গিয়েছে সন্দেশখালিতে। মহিলাদের আন্দোলনের চাপে প্রথমে রাজ্য পুলিশ গ্রেফতার করে শাহজাহানকে। তার পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই, এবার শেখ শাহজাহান (Sheikh Shahjahan) গ্রেফতার হলেন ইডির হাতে।

    সোমবার শাহজাহানকে বিশেষ ইডি আদালতে পেশ করা হবে

    সোমবার শাহজাহানকে বিশেষ ইডি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার কারণেই গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির শাহজাহানকে। সিবিআই হেফাজতের পরে সন্দেশখালির তৃণমূল নেতা ছিলেন বসিরহাট জেলে। চলতি সপ্তাহেই তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়। গতকাল শনিবার তাঁকে জেলের ভিতরেই জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আর্জি জানায় ইডি। বসিরহাট আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদন মঞ্জুর করে। কোর্টের অনুমতি পেয়ে দুপুরেই শাহজাহানকে জেরা করতে বসিরহাট জেলে পৌঁছে যান ইডির গোয়েন্দারা। এরপর বিকেলেই তাঁকে গ্রেফতার করা হয়।

    ইডির দাবি, শাহজাহানের ৩২ কোটি ৩০ লাখ টাকার সম্পত্তিরও হদিশ মিলেছে

    ইডি সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করার সময় সন্দেশখালির তৃণমূল নেতার কথায় অংসঙ্গতি ধরা পড়ে। ইডির দাবি, শাহজাহানের ৩২ কোটি ৩০ লাখ টাকার সম্পত্তিরও হদিশ মিলেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দারা শাহজাহানের কাছে এই কোটি কোটি টাকার সম্পত্তির উৎসও জানতে চান। কিন্তু শাহজাহান এ সংক্রান্ত প্রশ্নের জবাব না দেওয়াতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।

    ইডির হাতে গ্রেফতার হলেও জেলেই থাকবেন তিনি

    রেশন দুর্নীতির পাশাপাশি, শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে আরও একটি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। অন্তত এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, ভেড়ির মাছ আমদানি রফতানির ব্যবসাতেও বিপুল দুর্নীতি করেছেন শাহজাহান। তবে ইডি তাঁকে গ্রেফতার করলেও শাহজাহানকে আপাতত ইডি হেফাজতে নেওয়া হচ্ছে না। আপাতত জেলেই থাকবেন শাহজাহান। ইডি শ্যোন অ্যারেস্ট করে এদিন তাঁকে। তবে তাঁকে হেফাজতে নেওয়ারও পরিকল্পনা রয়েছে ইডির, এমনটাই খবর সূত্রের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ED Raid: ওয়াশিং মেশিনে লুকনো কোটি কোটি টাকা! ভোটের মুখে বিরাট সাফল্য ইডির

    ED Raid: ওয়াশিং মেশিনে লুকনো কোটি কোটি টাকা! ভোটের মুখে বিরাট সাফল্য ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় আবারও ইডির (ED Raid) হাতে বড় সাফল্য। এবার ১৮০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল ইডি। ওয়াশিং মেশিনে লুকানো আড়াই কোটিরও বেশি টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    উল্লেখ্য কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। দিল্লি আফগারি মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে রাজনীতির আঙ্গিনায় ব্যাপক তোলপাড় হচ্ছে। অপর দিকে বঙ্গে রেশন দুর্নীতি, শিক্ষক দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তৃণমূল নেতা, মন্ত্রী এবং বিধায়কদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাকে ঘিরেও রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে। তার মধ্যে, আর্থিক তছরুপ, গেমিং স্ক্যাম সহ একাধিক মামলাতেও তৎপর ইডি।

    কোথায় কোথায় তল্লাশি হয় (ED Raid)?

    জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতা, দিল্লি, হায়দরাবাদ, মুম্বই, কুরুক্ষেত্র সহ একাধিক জায়গায় তল্লাশি (ED Raid) চালিয়ে এই বিরাট অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার উপরে অনেক দিন ধরে নজর ছিল ইডির। জানা গিয়েছে, সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর নাম করে ভুয়ো হিসেব দেখানো হত। এভাবেই কালো টাকা সাদা করা হত। তদন্তের জন্য তাল্লশি চালিয়ে কোটি কোটি টাকা এবং প্রচুর নথি উদ্ধার হয়েছে। একইভাবে ৪৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে।

    কোম্পানির দায়িত্বে কে ছিলেন?

    ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টরের পদে ছিলেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী নামের দুই ব্যক্তি। শুধু এই কোম্পানি নয়, একইসঙ্গে আরও একাধিক কোম্পানির নাম পাওয়া গিয়েছে যেমন- লক্ষ্মিতন মেরিটাইম, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, রাজনন্দিনী মেটালস লিমিটেড, স্টুয়ার্ট অ্যালয়স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ভাগ্যনগর লিমিটেড, বিনায়ক স্টিলস লিমিটেড, বশিষ্ঠ কনস্ট্রাকশন লিমিটেড। এই সব অফিসে তল্লাশি করা হয়েছে। জানা গিয়েছে, সিঙ্গাপুরের গ্যালাক্সি শিপিং অ্যান্ড লজিস্টিকস এবং হরাইজন শিপিং অ্যান্ড লজিস্টিকসের মাধ্যমে এই ওয়াশিং মেশিনে করে টাকা পাঠানো হতো। এই সংস্থার মালিক হলেন অ্যান্তনি ডি সিলভা। বিভিন্ন শেল কোম্পানি মারফৎ এই কালো টাকা সাদা করার খেলা চলত, যা এদিন ভেস্তে দিল ইডি।

    আরও পড়ুনঃ সন্দেশখালির রেখা পাত্রের পর এবার কৃষ্ণনগরের রানিমাকে ফোন মোদির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ed Raid: শাহজাহানের বিরুদ্ধে নতুন অভিযোগ, সকাল থেকেই একাধিক জায়গায় ইডি’র তল্লাশি

    Ed Raid: শাহজাহানের বিরুদ্ধে নতুন অভিযোগ, সকাল থেকেই একাধিক জায়গায় ইডি’র তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৫ জানুয়ারি থেকে লুকিয়ে রয়েছেন সন্দেশখালির তথাকথিত বাঘ। সন্দেশখালিকাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান এখনও বেপাত্তা। ২৯ ফেব্রুয়ারি ইডি (Ed Raid) তাঁকে ফের তলব করেছে। এই আবহে এবার তাঁর বিরুদ্ধে নয়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সংস্থা। জানা গিয়েছে, শাহজাহানের বিরুদ্ধে ইডি ইসিআইআর দায়ের করেছে জমি দখল এবং পুরনো একটি খুনের মামলায়। শুক্রবার সকাল থেকেই শেখ শাহজাহানের খোঁজে তল্লাশিতে নামে ইডি। প্রতিবেদন লেখা পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। হাওড়া থেকে কলকাতার বিজয়গড় সহ ৬টি স্থানে চলছে তল্লাশি। সকাল ৭টা থেকেই শুরু হয়েছে তল্লাশি। ইডি আধিকারিকদের (Ed Raid) সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

    হাওড়া ও বিজয়গড়ে দুই ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি

    হাওড়ার হালদারপাড়ায় পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্যান্য ব্যবসার সঙ্গে পার্থপ্রতিম চিংড়ি মাছের ব্যবসাও করতেন। এর পাশাপাশি বিজয়গড়ে তল্লাশি চলছে আর এক ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতেও। ইডি (Ed Raid) সূত্রে জানা গিয়েছে, অরূপের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শাহজাহানেরও।

    শাহজাহানের গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে

    শাহজাহানের গ্রেফতারির দাবি ক্রমশই জোরাল হচ্ছে। তাঁর ভাইয়ের ভেড়ি গতকালই জনরোষের মুখে পড়েছিল। এদিন শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি রয়েছে (Ed Raid)। আবার শাহজাহানকে চতুর্থবারের জন্য তলবও করেছে ইডি। এর আগে তিনবার ইডি তাঁকে তলব করলেও, প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। জানা গিয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারি ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। শুক্রবার বিজেপির মহিলা মোর্চার একটি প্রতিনিধি দলের যাওয়ার কথা রয়েছে সন্দেশখালিতে। বিজেপি সূত্রে খবর, ওই দলে থাকবেন অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়রা। পুলিশি বাধার মুখে বিজেপি দল যে পড়তে পারে, তা মনে করছেন অনেকেই।

    আরও পড়ুন: রেশন-দুর্নীতি মামলায় শাহজাহানকে ফের ইডির তলব, এই নিয়ে চতুর্থবার!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে ফের উদ্ধার হল ডায়েরি! কী লেখা রয়েছে তাতে?

    Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে ফের উদ্ধার হল ডায়েরি! কী লেখা রয়েছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সারদা কেলেঙ্কারি তদন্তে উঠে আসা লাল ডায়েরি নিয়ে হইচই পড়ে গিয়েছিল সারা রাজ্যে। ইতিমধ্যে রেশন কেলেঙ্কারিতে (Ration Scam) জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে মেরুন ডায়েরি উদ্ধার করেছে ইডি। ফের এক ডায়েরির সন্ধান পেল কেন্দ্রীয় সংস্থা, রেশন দুর্নীতির তদন্তে। ওয়াকিবহাল মহলের মতে, উদ্ধার হওয়া এই ডায়েরিগুলি গুরুত্বপূর্ণ নথি হতে পারে তদন্তে। জানা গিয়েছে, বাকিবুর রহমানের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকেই ওই ডায়েরি উদ্ধার হয়েছে।

    বেআইনি কার্যকলাপের যাবতীয় হিসাব-নিকাশ নথিভুক্ত থাকতো উদ্ধার হওয়া ডায়েরিতে

    প্রসঙ্গত, ইডির দাবি, ওই ব্যবসায়ী স্বীকারও করেছেন যে বাকিবুরের নির্দেশেই গমকল থেকে আটা তৈরি হওয়ার পর সরকারি খাদ্য সামগ্রীর ২০ থেকে থেকে ৩০ শতাংশ সরিয়ে ফেলা হতো। পরে তা খোলা বাজারে বিক্রি করা হতো। এই বেআইনি কার্যকলাপের যাবতীয় হিসাব-নিকাশ নথিভুক্ত থাকতো উদ্ধার হওয়া ডায়েরিতে (Ration Scam)। কোথায় কোথায় সেই আটা প্যাকেট করা হতো, সেই সমস্ত জায়গারও সন্ধান মিলেছে ওই ডায়েরিতে। অন্তত এমনটাই দাবি কেন্দ্রীয় সংস্থার। শুধু তাই নয় ওই ডায়েরি থেকে মিলেছে বেশ কয়েকজন মিল মালিক এবং প্যাকেজিং সংস্থার নামও।

    রেশন দুর্নীতিতে ইডির তল্লাশিতে উদ্ধার হল বেআইনি ১ কোটি ৪০ লাখ টাকা

    অন্যদিকে, রেশন দুর্নীতিতে ইডির তল্লাশিতে উদ্ধার হল বেআইনি ১ কোটি ৪০ লাখ টাকা। জানা গিয়েছে, রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে ‘অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড’-এর অফিসে হানা দেয় ইডি। সেখান থেকে উদ্ধার হয় ১ কোটি টাকা। অন্যান্য জায়গায় তল্লাশিতেও মিলেছে নগদ ৪০ লাখ টাকা। রেশন দুর্নীতির তদন্তে শনিবার থেকে রবিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় হানা দেয় ইডি। ২৭ ঘণ্টারও বেশি তল্লাশি চালিয়ে এই নগদ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। আবার পশুখাদ্য কেলেঙ্কারির যোগসূত্র পাওয়া গিয়েছে রেশন দুর্নীতিতে। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির নজরে একাধিক ব্যবসায়ী রয়েছেন যাদের মধ্যে অন্যতম হলেন অঙ্কিত চান্দকদর। তাঁর সূত্র ধরেই বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি যোগ পাওয়া গিয়েছে। চান্দকর পরিবারেরই সদস্য হলেন দীপেশ চান্দকর। ২০০৪ সালে বিহারের পশুখাদ্য কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছিলেন দীপেশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: ‘‘জ্যোতিপ্রিয়র নির্দেশেই মন্ত্রীর সংস্থার ডিরেক্টর করা হয় মা ও স্ত্রীকে’’, দাবি প্রাক্তন আপ্ত-সহায়কের

    Ration Scam: ‘‘জ্যোতিপ্রিয়র নির্দেশেই মন্ত্রীর সংস্থার ডিরেক্টর করা হয় মা ও স্ত্রীকে’’, দাবি প্রাক্তন আপ্ত-সহায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার চাঞ্চল্যকর তথ্য (Ration Scam) উঠে এল জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসের বয়ানে। মূলত মন্ত্রীর নির্দেশেই তাঁর মা এবং স্ত্রীকে জ্যোতিপ্রিয়র সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল। এমনই বিবৃতি দিয়েছেন প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাস। তিনি জানিয়েছেন, মন্ত্রীর সংস্থার ডিরেক্টর করতে তাঁর মা এবং স্ত্রীকে প্রস্তাব দেন জ্যোতিপ্রিয়, যে অনুরোধ তিনি ফেলতে পারেননি। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়কের পদ ছাড়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর মা এবং স্ত্রীকেও সরিয়ে এনেছেন বলে দাবি অভিজিৎ দাসের। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালানোর সময় মেরুন ডায়েরির হদিশ পায় কেন্দ্রীয় সংস্থা। এই ডায়েরি রেশন দুর্নীতির তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তবে তাঁর স্ত্রী এবং মা সংস্থার ডিরেক্টর পদে থাকলেও ওই সংস্থাগুলি (Ration Scam) থেকে কোনও টাকা পাননি বলেই দাবি অভিজিতের।

    সংবাদমাধ্যমকে দেওয়া অভিজিৎ দাসের বিবৃতি

    প্রসঙ্গত, ২০১১ সালেই ক্ষমতায় আসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই বছর থেকে টানা ২০১৪ সাল পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়কের কাজ করতেন অভিজিৎ দাস। এদিন তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমার মা এবং স্ত্রীকে সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। মন্ত্রী যখন নির্দেশ দেন, তা তো পালন করতেই হবে। তাঁর অনুরোধও এক প্রকার নির্দেশই। আমি ইডিকে সবই জানিয়েছি। ওই সংস্থায় কী লেনদেন হয়েছিল, জানি না। ২০১৪ সালেই আমার মা এবং স্ত্রী সংস্থা (Ration Scam) থেকে সরে আসেন।’’

    কোন দুটি সংস্থার ডিরেক্টর ছিলেন অভিজিতের মা ও স্ত্রী?

    জানা গিয়েছে ‘হনুমান রিয়েলকর্ন প্রাইভেট লিমিটেড’ এবং ‘গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড’ নামের দুটি সংস্থায় শেয়ারের মাধ্যমে টাকা বিনিয়োগ করা হয়েছিল এবং এই দুটি সংস্থার (Ration Scam) ডিরেক্টর পদে ছিলেন অভিজিতের মা এবং স্ত্রী। এনিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কোনও সাধারণ ব্যক্তি বা আপ্ত সহায়কের পক্ষে এভাবে কাউকে সংস্থার ডিরেক্টর পদে বসানো সম্ভব নয়। এটা আসলে আরও একবার প্রমাণ করে দেয়, রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ED Raid: কেন্দ্রীয় প্রকল্পে বিপুল দুর্নীতির অভিযোগ, মরুরাজ্যে ২৫ জায়গায় তল্লাশি ইডির

    ED Raid: কেন্দ্রীয় প্রকল্পে বিপুল দুর্নীতির অভিযোগ, মরুরাজ্যে ২৫ জায়গায় তল্লাশি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগে একযোগে রাজস্থানের ২৫টি জায়গায় হানা দিল ইডি (ED Raid)। রাজ্যের এক আইএএস আধিকারিক সহ রাজ্য প্রশাসনের বেশ কয়েকজন পদাধিকারীর বিরুদ্ধে এই তল্লাশি অভিযান করে ইডি। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের শাসক দল কংগ্রেস এনিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে।

    জলজীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

    অভিযোগ, প্রত্যন্ত গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় প্রকল্প রয়েছে জলজীবন মিশন। কংগ্রেস শাসিত রাজস্থানে এই প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সে রাজ্যের শাসক দলের নেতা তথা প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে। রাজস্থানের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের অতিরিক্ত প্রধান সচিব সুবোধ আগরওয়ালের বাড়িতেও চলে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, আরও বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক রয়েছেন ইডির (ED Raid) আতস কাঁচের তলায়। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কেন্দ্রীয় জলজীবন মিশন ঘিরে দুর্নীতির অভিযোগে রাজস্থানের ‘অ্যান্টি করাপশন ব্যুরো’ প্রথম  অভিযোগ দায়ের করে।

    আরও পড়ুন: মোদি জমানায় খাদ্য প্রক্রিয়াকরণে এসেছে ৫০ হাজার কোটি টাকার এফডিআই

    চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগও রয়েছে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে 

    প্রসঙ্গত, জলজীবন মিশন ছাড়া রাজস্থানে চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগও উঠেছে। ইডির (ED Raid) দাবি, এখানেও বিপুল আর্থিক কেলেঙ্কারি হয়েছে। চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে মরুরাজ্যের শীর্ষ কংগ্রেস নেতা তথা একাধিক প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে। এই অভিযোগে গত ২৬ অক্টোবর প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং এর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভব গেহলটকে। রাজস্থানের ভোট রয়েছে আগামী ২৫ নভেম্বর। বিধানসভা নির্বাচনের প্রচারে এসে ইতিমধ্যেই সে রাজ্যে কংগ্রেস সরকারের দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নির্বাচনের আগে দুর্নীতির অভিযোগে বেসামাল কংগ্রেস।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gaming App Scam: সাত সকালে ভবানীপুরে হানা ইডি-র! চলছে জোর তল্লাশি, জানেন কেন?

    Gaming App Scam: সাত সকালে ভবানীপুরে হানা ইডি-র! চলছে জোর তল্লাশি, জানেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত সকালে ভবানীপুরে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Gaming App Scam)। মঙ্গলবার মোবাইল অ্যাপ গেম তদন্তে ৫৬ শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভবানীপুরে বহু নিম্ন মধ্যবিত্তের অ্যাকাউন্টে ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির লেনদেন হতো বলে আগেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। ইডি সূত্রে জানা গিয়েছে, অ্যাকাউন্টগুলিতে বিপুল টাকা লেনদেন করা হয়েছে। গার্ডেন রিচে আমির খানকে জেরা করেই এই তথ্য সামনে এসেছে। এর আগে আমিরের বাড়ি থেকে ১৭ কোটি টাকা উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। এদিন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের ঠিক উল্টোদিকে একটি বস্তিতে হানা দেয় ইডি। সকাল থেকে এখনও পর্যন্ত চলছে তল্লাশি।

    আরও পড়ুন: সাত সকালে ভবানীপুরে হানা ইডি-র! চলছে জোর তল্লাশি, জানেন কেন?

    দুর্নীতির নেপথ্যে গেমিং অ্যাপ 

    ইডি সূত্রে জানা গিয়েছে, এই বস্তির নিম্নবিত্ত বহু মানুষদের অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল অঙ্কের ক্রিপ্টোকারেন্সির (Gaming App Scam) লেনদেন হয়েছে। আরও খবর, এই এলাকার এক যুবক অঙ্কিত শা-এর বাড়িতে এর আগে ২০ তারিখ গিয়েছিল ইডি। রোহন নামে পাড়ার আরও এক যুবকের মোবাইল ফোনও ইডির নজরে ছিল। রোহন বা অঙ্কিত একেবারেই নিম্নবিত্ত পরিবারের ছেলে। অঙ্কিতের বাবা বেসরকারি সংস্থার পিওন হিসেবে কাজ করে। ক্রিপ্টোকারেন্সির লেনদেনের জন্যে অঙ্কিত-রোহনদের অ্যাকাউন্ট ভাড়া করা হত। আমির খানের ই-নাগেটসের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে বলেই তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

    এই দুর্নীতির মাথাকে খুঁজছে ইডি। ইডি মনে করছে, এই দুর্নীতির পিছনে রয়েছে বড় কোনও নাম (Gaming App Scam)। কারণ যে কারও কথায় কেউ ভাড়া দেবে না অ্যাকাউন্ট। অর্থাৎ এ ক্ষেত্রে কোনও প্রভাবশালীর প্রভাব থাকতে পারে বলেই তারা মনে করছে। এদিন অঙ্কিতদের ব্যাঙ্কের নথি থেকে অন্যান্য তথ্য দেখতে চাইতে পারেন গোয়েন্দারা।

    এর আগে আমির খানকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা (Gaming App Scam) জানতে পারেন, বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করতেন আমির। যার মধ্যে অন্যতম ছিল ক্রিপ্টোকারেন্সি। ইডি সূত্রে জানা গিয়েছে, একটি ক্রিপ্টোকারেন্সির ব্যবসা করে এমন সংস্থার অ্যাকাউন্টেও টাকা যায়। ইডির তখনই সন্দেহ ছিল, এভাবে টাকা বিদেশেও গিয়েছে। আমিরের নামে থাকা ১৪৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় পুলিশ। এই সব অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা চালানো হতো। অন্যের অ্যাকাউন্টও ভাড়া করা হত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

          

     

  • ED Raid: শেখ শাহজাহানের ডেরায় ইডি, সকাল থেকেই সন্দেশখালির নানা প্রান্তে চলছে তল্লাশি

    ED Raid: শেখ শাহজাহানের ডেরায় ইডি, সকাল থেকেই সন্দেশখালির নানা প্রান্তে চলছে তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই সন্দেশখালিতে (Sandeshkhali) শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) ডেরায় চলছে ইডির তল্লাশি (ED Raid)। বৃহস্পতিবার সকালে সন্দেশখালির একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি অফিসাররা। শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার তদন্তের জন্যই নাকি এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। প্রথমে সন্দেশখালির ধামাখালিতে হানা দেন ইডি আধিকারিকরা (Enforcement Directorate)। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। প্রথমজন রিন্টু মোল্লা, দ্বিতীয় জন হলেন আইনুর মোল্লা ও তৃতীয় জন জামালউদ্দিন মোল্লা। জানা গিয়েছে, আইনুর ও জামালউদ্দিন মোল্লা সম্পর্কে দু’জন ভাই। অপরদিকে, রিন্টু হলেন শেখ শাহজাহানের মাছের ব্যবসার ম্যানেজারের শ্যালক।  শাহজাহান-ঘনিষ্ঠ এক ব্যবসায়ী নজরুল মোল্লার বাড়িতেও তল্লাশি চলছে। 

    কোথায় কোথায় তল্লাশি

    বৃহস্পতিবার সকালে সন্দেশখালির (Sandeshkhali) একাধিক জায়গায় পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী দল। সন্দেশখালির রাস্তাঘাট, দোকান বাজার ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, তিনটি জায়গায় তল্লাশি চলছে। ‘শাহজাহান-ঘনিষ্ঠ’ বেশ কয়েকজন মাছ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন ইডি অফিসাররা (ED Raid)। শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ ছিলেন। মাছের ভেড়ির ব্যবসাও ছিল তাঁর। ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজার ঘিরে রেখে এদিন তল্লাশি চলছে। এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এদিন, প্রথম থেকেই সতর্ক ছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ইডি-র তল্লাশি অভিযান শুরুর আগে থেকেই সন্দেশখালির মূল রাস্তা ঘিরে ফেলে বাহিনী। নদীর পাড়ও ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানেরা। 

    আরও পড়ুন: সিএএ-র প্রভাব পড়বে ৮ আসনে! রাজ্যের উদ্বাস্তু ভোট যাবে বিজেপির ঝুলিতে, দাবি রিপোর্টে

    কেন ইডির তল্লাশি

    ইডি (ED Raid) সূত্রে জানা যাচ্ছে, শাহজাহান শেখের বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত একটি মামলায় তদন্তের জন্যই নাকি সেখানে হানা দিয়েছেন গোয়েন্দারা। প্রসঙ্গত, রেশন বণ্টন মামলাতেও শাহজাহানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি। ইডি সূত্রে খবর, এই ব্যবসায়ীদের কয়েক জন শাহজাহানের সঙ্গে চিংড়ি মাছের ব্যবসায় যুক্ত ছিলেন। অভিযোগ, মাছের ব্যবসায় দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। কিছুদিন আগেই হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা মিলিয়ে মোট ছ’টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শাহজাহানের সূত্র ধরেই এই জায়গার সন্ধান মিলেছে বলে খবর। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ED Raid: হাজার কোটির সাইবার ‘প্রতারণা’! ‘কিংপিন’ কুণালের একাধিক ডেরায় হানা ইডির

    ED Raid: হাজার কোটির সাইবার ‘প্রতারণা’! ‘কিংপিন’ কুণালের একাধিক ডেরায় হানা ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: সাইবার প্রতারণা (Cyber Scam) মামলায় অভিযানে নামল ইডি (ED Raid)। বুধবার সকাল থেকে বেনিয়াপুকুর, বাগুইআটি সহ কলকাতার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। সূত্রের খবর, হাজার কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় তল্লাশি চালানো হচ্ছে। ইডি জানতে পেরেছে, ইকো স্পেসের ভিতরে ‘MET’ নামের কল সেন্টার চলছিল। এই কোম্পানির কর্ণধার ছিলেন কল সেন্টার প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্ত। এদিন, কুণালের একাধিক পরিচিতের ঠিকানায় তল্লাশি অভিযান করেছেন আধিকারিকরা। 

    কোথায় কোথায় তল্লাশি

    ইডির (ED Raid) সূত্রে খবর, সাতসকালে  ১১ নম্বর বেনিয়াপুকুরের তাঁতিবাগান লেনে হানা দেন ইডির অফিসাররা। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা করার অভিযোগে কুণাল গুপ্তকে আগেই গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীরা জানাচ্ছেন, এই কুণালই নানা জায়গায় ভুয়ো কল সেন্টার খুলে সাইবার প্রতারণা করত। হাজার হাজার কোটি টাকা লুঠ করেছে সে। তাকে জেরা করেই এদিন বেনিয়াপুকুর, বাগুইআটি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। বেনিয়াপুকুরে কুণাল গুপ্তর ঘনিষ্ঠ শোয়েব আলমের বাড়িতে আজ হানা দেয় ইডি। তদন্তকারী আধিকারিকদের এক দল পৌঁছৈ যায় বাগুইহাটি দেশবন্ধু নগরে গৌতম গুপ্তের বাড়ি। ইডি সূত্রে খবর, এই গৌতম গুপ্ত আবার কুণাল গুপ্তের আত্মীয়। 

    আরও পড়ুন: ‘বিরুষ্কা’র কোলে দ্বিতীয় সন্তান, ছেলেন নাম ‘অকায়’, জানালেন কোহলি

    সাইবার প্রতারণায় কারা লাভাবান

    উল্লেখ্য, প্রথমে বিধাননগর সাইবার ক্রাইম (Cyber Scam) থানা ভুয়ো কলসেন্টার চক্রের পর্দাফাঁস করে। সল্টলেকের সেক্টর ফাইভের বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামে এক কল সেন্টারের হদিশ মেলে। সেখানেই হানা দিয়ে বিরাট মাপের প্রতারণা চক্রের হদিশ পান তদন্তকারীরা। ইডি (ED Raid) অফিসাররা বলছেন, এই শোয়েব হল কুণালের ডান হাত। এর সঙ্গে মিলেই সাইবার প্রতারণার ব্যবসা খুলে বসেছিল কুণাল। বহু লোকজনকে ঠকিয়ে কোটি কোটি টাকা তুলেছিল। বিধাননগর সাইবার থানায় প্রথম এমন সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু হয়। পরে সেই তদন্তভার এসে পৌঁছয় ইডির কাছে। কুণালকে দফায় দফায় জেরা করে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে আরও জানা যাচ্ছে, এই মামলায় কোনওরকম হাওয়ালা যোগ রয়েছি কি না, বা সাইবার প্রতারণায় কারা কারা লাভাবান হয়েছেন, সেই সমস্ত দিকগুলিও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • SSC Scam: ৫০ কোটির লেনদেন, উদ্ধার ৪০০ ওএমআর শিট! নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল

    SSC Scam: ৫০ কোটির লেনদেন, উদ্ধার ৪০০ ওএমআর শিট! নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় আজ, সোমবার আদালতে তোলা হবে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে। টানা ৩৭ ঘণ্টা তাঁর সল্টলেকের অফিসে ম্যারাথন তল্লাশি চালানোর পরে রবিবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে। রবিবার গভীর রাত ৩.৩০ মিনিট নাগাদ তাঁকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। 

    অয়নের অফিসই কন্ট্রোল রুম

    ইডি সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অয়নের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাঁকে। এরপরেই ব্যাংকশাল কোর্টে নিয়ে যাওয়া হবে অয়নকে। নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে ইডি। শনিবার শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ অয়নকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। সূত্র মারফত জানা গিয়েছে, একাধিক বিষয়ে সদুত্তর দিতে না পাওয়ায় অয়নকে গ্রেফতার করা হয়েছে।

    ইডি সূত্রে খবর অয়নকে হেফাজতে নেওয়ার পর শান্তনুর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। শনিবার হুগলির চুঁচুড়ায় গিয়ে প্রথম অয়নের ফ্ল্যাটের সন্ধান মেলে। সেখানেই সস্ত্রীক থাকতেন অয়ন। জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পারে, সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়ির একতলায় অয়নের অফিস রয়েছে। ওইদিনই সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একটি দল ওই অফিসে হানা দেয়। শনিবার দুপুর সাড়ে ৩টে থেকে তল্লাশি শুরু হয়। রাতেই অয়নকে নিয়ে আসা হয় সল্টলেকের অফিসে।

    আরও পড়ুুন: নিজের মাতৃভাষা কখনও ভুলোনা, তরুণদের বার্তা অমিত শাহের

    কালো টাকা সাদা করেছেন অয়ন

    ইডি-র দাবি, অয়নের অ্যাকাউন্ট ব্যবহার করেই শান্তনুর টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে। নিয়োগ দুর্নীতির (SSC Scam) ৫০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে। ইডি-র দাবি, ওই লেনদেন নিয়ে প্রোমোটার অয়নের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি। এছাড়াও, অয়নের সল্টলেকের অফিস থেকে ৩৫০-৪০০ ওএমআর শিট, অ্যাডমিট কার্ড, চাকরিপ্রার্থীদের নামের তালিকা এবং রাজ্যের ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও ডিজিটাল নথি মিলেছে। ইডি সূত্রে খবর, অয়নের অফিসে ৭টি কম্পিউটারের মধ্যে কয়েকটির অ্যাকসেস পাওয়া যাচ্ছিল না। এরপর অয়নকে এনে সেগুলি খোলা হয়। অয়নকে গ্রেফতারের পাশাপাশি, ২টি ট্রলি ব্যাগে করে প্রচুর নথি নিয়ে যাওয়া হয়েছে ইডি অফিসে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share