Tag: Eden

Eden

  • Dilip Ghosh at Eden: গেরুয়া উত্তরীয় সঙ্গে ফুলের স্তবক! ইডেনে দিলীপ ‘বরণ’ সৌরভের, খেলার মাঠেও বিজেপি নেতাদের হাতে ঝালমুড়ি

    Dilip Ghosh at Eden: গেরুয়া উত্তরীয় সঙ্গে ফুলের স্তবক! ইডেনে দিলীপ ‘বরণ’ সৌরভের, খেলার মাঠেও বিজেপি নেতাদের হাতে ঝালমুড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের ক্রিকেট প্রেম নতুন নয়। এর আগেও তাঁকে বহুবার দেখা গিয়েছে ইডনের বক্সে। বুধবারও ইডেনে কেকেআর-মুম্বই ইন্ডিয়ান্সের খেলা দেখতে হাজির ছিলেন দিলীপ (Dilip Ghosh at Eden)। সঙ্গে ছিলেন বিধায়ক তাপস রায়-সহ অন্যান্য বিজেপি নেতারাও। বর্তমানে সদ্য ভোটে জিতে বিধায়ক হয়েছেন, মন্ত্রীত্ব পেয়েছেন, কাজের চাপও অনেক বেড়েছে আগের তুলনায়। তবু আইপিএল দেখতে ইডেনে হাজির দিলীপ। তাঁকে বরণ করে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ দেখতে এসে সিএবির তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় দিলীপ ঘোষকে। সিএবির অফিসে রাজ্যের নতুন মন্ত্রীকে গেরুয়া উত্তরীয় পরিয়ে, ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান সিএবি সভাপতি।

    দিলীপ-বরণ ইডেনে

    রাজ্যে পরিবর্তনের হাওয়া বাইশ গজেও। সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে এক মঞ্চে দেখা গিয়েছিল আগে, এবার দিলীপ ঘোষের সঙ্গে খোশ মেজাজে গল্প করতে দেখা গেল মহারাজ-কে। দিলীপ ঘোষ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে খানিক কথাও হয়। তবে দুজনের মধ্যে কোন বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি। দিলীপ ঘোষকে অভ্যর্থনা জানাতে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া অন্য সিএবি কর্তারাও উপস্থিত ছিলেন। বুধবারই শিলিগুড়িতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তারপরও শহরে ফিরেই নিজের প্রিয় খেলা ও প্রিয় দলের ম্যাচ দেখতে ইডেনে হাজির হন তিনি। এদিন মুম্বইকে ৪ উইকেটে হারিয়ে দেয় কলকাতা।

    ইডেনে ঝালমুড়ি সংস্কৃতি

    ভোটের প্রচারে এসে ঝাড়গ্রামে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবার উঠে এসেছে ঝালমুড়ির প্রসঙ্গ। এবার ইডেন গার্ডেন্সেও ঝালমুড়ি সংস্কৃতি! ঝালমুড়ি খেতে খেতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI) ম্যাচ দেখলেন রাজ্যের মন্ত্রী। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় ৮.১৫ । ম্যাচ বন্ধ হয়ে যায় বৃষ্টিতে । প্রথমে ব্য়াট করে তখন মুম্বইয়ের স্কোর ৫৭/৪ । খেলা বন্ধ রইল এক ঘণ্টা। ঠিক সেই সময়ই ইডেনে এলেন দিলীপ। ক্লাব হাউসে বিধায়ক ও বিধানসভার স্পিকার তাপস রায়, বৈশালী ডালমিয়া, তমোঘ্ন ঘোষদের সঙ্গে বসে খেলা দেখলেন। হাতে ঝালমুড়ির ঠোঙা। বললেন, ‘উত্তরবঙ্গে গিয়েছিলাম। খানিক আগেই সেখান থেকে ফিরেছি। ফিরেই খেলা দেখতে চলে এলাম। আমি কেকেআরের সমর্থক। ওরা এখনও প্লে অফে যেতে পারে। শেষ দুই ম্যাচ জিততে হবে। শুরুর দিকে কয়েকটা ম্যাচ ভালো যায়নি। শুরুটা ভালো হলে এতদিনে আমরা প্লে অফে পৌঁছে যেতাম।’

  • ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের, ইডেনে জিতে টিকে থাকল পাকিস্তান

    ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের, ইডেনে জিতে টিকে থাকল পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল পাকিস্তান। ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল বাবর আজমের পাকিস্তান (Pakistan) ও বাংলাদেশ (Bangladesh)। ইডেনে পরপর দুই ম্যাচ হারল বাংলাদেশ। টস জিতেও পিচ না বুঝতে পেরে ম্যাচ হেরে খেসারত দিতে হল বাংলাদেশকে। টানা পাঁচ ম্যাচ হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। 

    ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

    ক্রিকেটের নন্দনকাননে হতাশ করল না গ্রিন আর্মি। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ওপেন করতে নেমে এদিন ব্যর্থ হন বাংলাদেশের তানজিদ তামিম। তিনি শূন্য রানে আউট হন। ওভারের পঞ্চম বলে তিনি আউট হন। এরপর তৃতীয় ওভারে ৪ রান করে আউট হন শান্ত। ৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর ৫ রান করে ফেলেন মুশফিকুর রহিম। সেই সময় বাংলাদেশের রান ২৩। শুরুর তিনটে উইকেট দেখেই বোঝা গিয়েছিল শেষটা কী হতে চলেছে। আর সেটাই হয়েছে। প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ২০৪ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এদিন উপরের দিকে ব্য়াট করতে নামেন মাহমদুল্লা। তিনি ৫ নম্বরে ব্যাট করতে নেমে করেন ৫৬ রান। ওপেন করতে নামা লিটন দাস ৪৫ রান করেন। অধিনায়ক সাকিব আল হাসান অবশেষে রান পান। তিনি ৪৩ রান করেন। বল হাতে এদিন দুর্দান্ত কামব্য়াক করেন শাহিন আফ্রিদি। নতুন বলে তিনি বিধ্বংসী হয়ে ওঠেন। ৩ উইকেট নেন। 

    রান তাড়া করতে নেমে বাবরদের জয়ের ভিত গড়ে দেয় ওপেনিং জুটি। আবদুল্লা শফিক ও ফখর জামানের ১২৮ রানের ওপেনিং পার্টনারশিপ ছিল। ৮১ রান করেন ফখর। বাবর আজম অবশ্য রান পাননি। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। ১০৫ বল বাকি থাকতেই ২০৫ রানের টার্গেট পূরণ করে ফেলে গ্রিন আর্মি। ৩২.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।

    বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ!

    এই পরাজয়ের ফলে, সরকারিভাবে বিশ্বকাপের প্রথম দল হিসেবে বিদায় নিল বাংলাদেশ। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলেছে টাইগাররা। ৬টিতেই পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। বিশ্বকাপের ৭ ম্যাচে খেলে পয়েন্ট মাত্র ২। প্রথম ম্যাচে আফগানিস্থানের হারিয়ে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, এমনকী নেদারল্যান্ডসের কাছেও হারতে হয় সাকিবদের। বেঙ্গল টাইগারদের এদিন ইডেনে বধ করল পাকিস্তান। পাশাপাশি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শাকিবরা যোগ্যতা অর্জন করতে পারবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে। কারণ, প্রথম সাত দল এবং আয়োজক দেশ (এক্ষেত্রে পাকিস্তান) চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ বর্তমানে রয়েছে নবম স্থানে।

    সন্ত্রাসকে সমর্থন!

    বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনের গ্যালারিতে দেখানো হল প্যালেস্তাইনের পতাকা। মাঠে ঢোকার গেটেও উড়ল সেই লাল-কালো-সাদা-সবুজ পতাকা। এর পরেই গ্যালারি থেকে চার জনকে ধরে নিয়ে গেল পুলিশ। ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর গেট থেকে দু’জন এবং ব্লক ডি থেকে দু’জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share