Tag: Education news

Education news

  • CBSE 10th Result: কবে জানা যাবে সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল? জেনে নিন

    CBSE 10th Result: কবে জানা যাবে সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক:  মে মাসের ২৪ তারিখে শেষ হয়েছে দশম শ্রেণির পরীক্ষা। সময়ে মধ্যেই ফল (CBSE 10th Result) ঘোষণা করতে কোমর বেঁধেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। এর মধ্যেই খাতা দেখার প্রক্রিয়া চালু করে দিয়েছে সিবিএসই। শিক্ষকদের খাতা দেখা শেষ করে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ২০ জুনের মধ্যে খাতা দেখা শেষ করতে হবে। মনে করা হচ্ছে জুনের শেষেই মার্কশিট হাতে পেয়ে যাবে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা। ফলাফল দেখতে পাওয়া যাবে  cbseresults.nic.in– এই লিঙ্কে।    

    দ্বাদশের পরীক্ষাও শেষ হয়েছে ১৫ জুন। জুলাইয়ের ১০ তারিখের মধ্যেই দ্বাদশ শ্রেণির ফল ঘোষণার পরিকল্পনা নিয়েছে বোর্ড। 

    কোভিড অতিমারী ফের হানা দিতে পারে এই ভয়ে, শিক্ষাবর্ষকে দু’ভাগে ভাগ করা হয়েছিল। প্রতিটি টার্মে ৫০ শতাংশ করে সিলেবাস সম্পূর্ণ করা হয়েছিল। তাই দুটি টার্মের আলাদা আলাদা ফল প্রকাশ করবে সিবিএসই। প্রথম টার্মের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার দুই টার্ম মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করবে বোর্ড।    

    আরও পড়ুন: আইআইটিদের ছাপিয়ে বিশ্ব তালিকায় নজর কাড়ল আইআইএসসি ব্যাঙ্গালুরু

    চূড়ান্ত ফলে প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম এবং অভ্যন্তরীণ মূল্যায়ন অন্তর্ভূক্ত হবে। পরীক্ষার্থীকে সবমিলিয়ে পাশ করতে হবে। সিবিএসই টার্ম ওয়ানে কেউ ফেল করেনি। তাই দ্বিতীয় টার্মের পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল। কোন ভাগে কতটা গুরুত্ব দেওয়া হবে, সেটা এখনও জানা যায়নি। পড়ুয়াদের কোনও বিষয়ে পাশ করতে গেলে ৩৩ শতাংশ নম্বর পেতেই হবে। যে সব বিষয়ে প্র্যাকটিক্যাল রয়েছে, সেখানে আলাদাভাবে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাশ করতে হবে। 

    আরও পড়ুন: বদলে যাচ্ছে পঠন-পাঠনের ধারণা? মডেল স্কুল তৈরির ভাবনা কেন্দ্রের

    কোভিড অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গত বছর দশম এবং দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা বাতিল করেছিল সিবিএসই। প্রায় সমস্ত ছাত্রছাত্রীকেই পরের ক্লাসে তুলে দেওয়া হয়। দ্বাদশ শ্রেণিতে পাশ করেছিল ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া। দশমের ক্ষেত্রে সংখ্যাটা ছিল ৯৯.০৪ শতাংশ। ২০২০ সালে সিবিএসই দশমের পরীক্ষায় পাশ করেছিল ৯১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার ছিল ৯৯.৩৭ শতাংশ। 

     

  • Madhyamik Results 2022: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণা! উচ্চমাধ্যমিক, জয়েন্টের রেজাল্ট কবে? জানুন

    Madhyamik Results 2022: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণা! উচ্চমাধ্যমিক, জয়েন্টের রেজাল্ট কবে? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Results 2022) ফল। সব ঠিক থাকলে ৩ জুন মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। চলতি বছরের ১৬ মার্চ মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা শেষ হয়েছে। প্রতি বছরের মত এবারও তিনমাসের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে। মাধ্যমিকের পরই জুনের মাঝামাঝি সময়ে উচ্চমাধ্যমিকের (HS Results 2022) ফলপ্রকাশ হওয়ার কথা রয়েছে। তারপরই বেরোবে জয়েন্টের রেজাল্টও।
      
    সূত্রের খবর, আগামী ৩১ মে, ১ ও ২ জুন ফলপ্রকাশের বিষয়টি নিয়ে সংসদ বৈঠকে বসবে। সেখানেই স্থির হবে চূড়ান্ত দিনক্ষণ। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার কথা জুনের ১৫ তারিখের মধ্যে। সেই লক্ষ্যেই এগোচ্ছে সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও বলেছিলেন আগামী জুন মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। তবে এখনও জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে কথা হবে, বলে সূ্ত্রের খবর।  এরপর শিক্ষাদফতরের চূড়ান্ত অনুমোদন মিললেই ফলঘোষণার দিনক্ষণ জানাবে সংসদ।

    কোভিডের (COVID-19) কারণে বহুদিন ক্লাস না হওয়ায় চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে সিলেবাস কমানো হয়েছিল। ২০২০ সাল থেকে শুরু হয় কোভিডের দাপট। টানা বন্ধ ছিল স্কুল। পরের বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দু’টি পরীক্ষাই হয়নি। কিছুদিন ক্লাস হলেও শেষ হয়নি সিলেবাস। সেই কারণে চলতি বছরে দু’টি পরীক্ষাতেই সিলেবাসের বোঝা কমানো হয়। পর্ষদ এবং সংসদ প্রায় ৩০ শতাংশ করে কম সিলেবাসে পরীক্ষা নিয়েছে এবার। ২০২৩-এ রাজ্যের দুই মেগা পরীক্ষা পূর্ণ সিলেবাসেই হওয়ার কথা। তারই প্রস্তুতি নিচ্ছে পর্ষদ এবং সংসদ। কিন্তু চলতি বছরে জানুয়ারির জায়গায় ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে। গরমের ছুটি ২২ দিনের জায়গায় বেড়ে হয়েছে ৪৫ দিন। এর মধ্যে হোম সেন্টারে উচ্চমাধ্যমিক হওয়ায় ক্লাস হয়নি কিছুদিন। এর ফলে দশম এবং দ্বাদশের ক্লাস প্রায় তিনমাস অতিরিক্ত বন্ধ থেকেছে। সিলেবাস আদৌ শেষ করা যাবে কি না তা নিয়ে সন্দিহান শিক্ষকরা।

LinkedIn
Share