Tag: Encounter

Encounter

  • Jammu Kashmir: ফের রক্তাক্ত উপত্যকা! জম্মু কাশ্মীরে সন্ত্রাস দমনে সফল সেনা, পুলওয়ামায় হত ১ জঙ্গি  

    Jammu Kashmir: ফের রক্তাক্ত উপত্যকা! জম্মু কাশ্মীরে সন্ত্রাস দমনে সফল সেনা, পুলওয়ামায় হত ১ জঙ্গি  

    মাধ্যম নিউজ ডেস্ক: খুশির ঈদে সকাল থেকেই গুলির লড়াই চলেছে জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir)। এদিন ভোর রাতে পুলওয়ামা জেলার ফ্রাসিপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। আরও এক জঙ্গি ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে খবর। 

    জঙ্গি দমনে সাফল্য

    পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে পুলওয়ামা জেলার ফ্রাসিপোরায় কয়েক জন  জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। এই খবর পেয়েই ওই এলাকা ঘিরে ফেলে সেনা।  পুরো এলাকা অবরোধ করে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলির জবাব দেয়ে সেনা। এতে একজন জঙ্গি নিহত হয়। ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলছে। জঙ্গিরা বড় ষড়যন্ত্র চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে খবর।

    পাক মদতের সম্ভাবনা

    স্থানীয় লোকজনকে সতর্ক করেই ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেনা সূত্রে খবর, জঙ্গিরা সীমান্তের ওপার থেকে ভারতে প্রবেশ করেছে। তারা বড় কোনও নাশকতার ছক কষছিল। নিহত জঙ্গি কোন সংগঠনের তা এখনও জানা যায়নি। জঙ্গিদের পিছনে পাক মদত দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে সেনা।

    প্রসঙ্গত, উপত্যকা (Jammu Kashmir) থেকে ৩৭০ এবং ৩৫ এ- ধারা অপসারণের পরে পাকিস্তানের পায়ের তলা থেকে জমি সরে যায়। তাই সময় বিশেষে ভারতীয় সীমান্তে সন্ত্রাসীদের পাঠিয়ে বড় ধরনের ঘটনা ঘটাতে উদ্যত পাকিস্তান। এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিক স্তরে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে ভারতকে ছোট করাই লক্ষ্য পাকিস্তানের। যদিও কেন্দ্রের মোদি সরকার এ বিষয়ে সব সময় কড়া জবাব দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chhattisgarh: ভোটের আগে বিরাট সাফল্য বাহিনীর, ছত্তিশগড়ে খতম ৯ মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্র

    Chhattisgarh: ভোটের আগে বিরাট সাফল্য বাহিনীর, ছত্তিশগড়ে খতম ৯ মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: মাওবাদী দমনে বিরাট বড় সাফল্য বাহিনীর। নির্বাচনের আগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৯ মাওবাদী। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর জেলার ঘটনা। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্রও। গোটা জঙ্গল ঘিরে চিরুনি-তল্লাশি শুরু করেছে বাহিনী।

    মাওবাদীদের সমূলে উৎখাত করার বার্তা (Chhattisgarh)

    দিন কয়েক আগেই মাওবাদীদের সমূলে উৎখাত করার বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়ের এক জনসভায় তিনি বলেছিলেন, “২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে মাওবাদীদের সমূলে উৎপাটিত করা হবে।” তার পর মঙ্গলবার সকাল থেকেই ছত্তিশগড়ে মাও দমনে অভিযানে নামে যৌথবাহিনী। 

    মাওবাদী-বাহিনী এনকাউন্টার

    জানা গিয়েছে, এদিন সকালে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, বিজাপুরের (Chhattisgarh) লেন্দ্রা গ্রামের কাছে মাওবাদীদের জড়ো হয়েছে। সঙ্গে সঙ্গে মাওবাদী দমন অভিযানে নামে বাহিনী। সিআরপিএফের কোবরা ইউনিট, স্পেশাল টাস্ক ফোর্স এবং ছত্তিশগড় পুলিশের ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডকে নিয়ে তৈরি যৌথবাহিনী এই অভিযান অংশগ্রহণ করে। হেলিকপ্টার, ড্রোন এবং অস্ত্র নিয়ে মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযান শুরু করে যৌথবাহিনী। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময় হয়। এর পরই জঙ্গলের ভিতর থেকে ৯ মাওবাদীর দেহ উদ্ধার হয়। পাশে থেকে নিরাপত্তা কর্মীরা একটি মেশিনগান এবং অন্যান্য অস্ত্র-সহ বেশ কয়েকটি স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করেছে। গোটা এলাকায় চিরুনি-তল্লাশি শুরু করেছে যৌথবাহিনী।

    সাম্প্রতিক অতীতে মাওবাদীদের বিরুদ্ধে সাফল্য

    এর আগে ৩০ মার্চ আটচল্লিশ ঘণ্টার জন্য অভিযান চালায় যৌথবাহিনী। দুদিনের এই অভিযানে এনকাউন্টার হয় তিনবার। ২৬ মার্চও ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তারে বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টারে খতম হয় ছয় মাওবাদী। তাদের মধ্যে একজন মহিলাও ছিল। ঘটনাটি ঘটেছিল বিজাপুর জেলার একটি জঙ্গলে। ওই জঙ্গলে মাওবাদীদের একটি দল লুকিয়ে রয়েছে বলে খবর পায় পুলিশ। তার পরেই শুরু হয় অভিযান। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা। প্রতিরোধ গড়ে তোলে বাহিনী। দু’পক্ষের লড়াইয়ে নিকেশ হয় এক মহিলা সহ ছয় মাওবাদী।

    আরও পড়ুুন: “আপনার বাড়ির নাম যদি বদলে দিই, বাড়িটা আমার হয়ে যাবে?”, চিনকে তোপ জয়শঙ্করের

    দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ভোট হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল। সেদিন দেশের আরও কয়েকটি কেন্দ্রের সঙ্গে নির্বাচন হবে বস্তার যে লোকসভা কেন্দ্রের অধীন, সেখানেও। নির্বাচনে অশান্তি পাকাতেই এলাকার বিভিন্ন জঙ্গলে জড়ো হয়েছে মাওবাদীরা। মাওবাদীদের সেই চক্র দুরমুশ করতেই অভিযান চালাচ্ছে যৌথবাহিনী (Chhattisgarh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Manipur Violence: পুলিশের কনভয়ে জঙ্গি হামলা! মণিপুরে রুদ্ধশ্বাস অভিযান অসম রাইফেলসের

    Manipur Violence: পুলিশের কনভয়ে জঙ্গি হামলা! মণিপুরে রুদ্ধশ্বাস অভিযান অসম রাইফেলসের

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুর পুলিশের কমান্ডোদের একটি দলকে রক্ষা করতে এগিয়ে এল অসম রাইফেলসের জওয়ানরা। ঘটনার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দাবি করা হচ্ছে,ঘটনাটি ঘটেছে গত ৩১ অক্টোবর। মণিপুর পুলিশের এক শীর্ষ আধিকারিককে জঙ্গিরা গুলি করে হত্যা করার পর থেকে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল রাজ্য পুলিশের কমান্ডো বাহিনী। ওই দলটি ইম্ফল থেকে ১১৫ কিলোমিটার দূরে ভারত-মায়ানমার সীমান্তে টহল দিচ্ছিল। সেই সময় হাইওয়ের উপর কমান্ডো বাহিনীর কনভয়কে লক্ষ্য করে পাহাড়ের উপর থেকে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। 

    কী ঘটেছিল

    জানা গিয়েছে, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ভারত-মায়ানমার সীমান্তবর্তী শহর মোরেহের দিকে যাচ্ছিল পুলিশের একটি কনভয়। টেংনোপাল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের সাইবোলের কাছে হঠাৎ পুলিশের কনভয়ের উপর অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। গুলিবর্ষণ করতে থাকে তারা। পুলিশের কনভয়ের উপর জঙ্গিদের হামলার খবর পান অসম রাইফেলসের জওয়ানরা। সঙ্গে সঙ্গে জওয়ানদের একটি দল ছুটে যায় ঘটনাস্থলে। জঙ্গিদের পালটা জবাব দেয় তারা। পুলিশের দলটিকে অতর্কিত হামলার হালার হাত থেকে রক্ষা করলেও, বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

    কী বলছে পুলিশ

    পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে নতুন করে মণিপুরের হিংসায় এক পুলিশ অফিসারের মৃ্ত্যু হয়েছিল। এরপর নিরাপত্তা জোরদার করার জন্য মনিপুর সরকার উচ্চপর্যায়ের বৈঠক করেছিল। সাইবোলের কাছে হেলিপ্যাডের নিরাপত্তা বাড়ানোর জন্যই পাঠানো হচ্ছিল মণিপুর পুলিশের একটি বিশেষ দলকে। জঙ্গিরা পাহাড়ের উপরে থাকায় বেশি সুবিধা পাচ্ছিল। কমান্ডোদের সব গতিবিধি নজর রেখে তাঁদের উপর হামলা চালাচ্ছিল। সেই সময় ওই হাইওয়েতেই টহল দিচ্ছিল অসম রাইফেলসের মাইন প্রতিরোধী গাড়ি। কমান্ডোদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে বিষয়টি চোখে পড়তেই অসম রাইফেলসের জওয়ানরা তাঁদের ‘কভার’ করতে এগিয়ে যান। মাইন প্রতিরোধী গাড়ি থেকে জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালাতে থাকেন তাঁরা। আর সেই সুযোগেই একের পর এক কমান্ডোদের উদ্ধার করেন তাঁরা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chhattisgarh Naxalist Encounter: ছত্রিশগড়ে বড়ো সাফল্য! এনকাউন্টারে খতম দুই মাওবাদী

    Chhattisgarh Naxalist Encounter: ছত্রিশগড়ে বড়ো সাফল্য! এনকাউন্টারে খতম দুই মাওবাদী

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্রিশগড়ের মাওবাদী অধ্যুষিত কানকের(Kanker) জেলার ডিআরজি(District Reserve Guard) জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই মাওবাদী। ঘটনাটি ঘটেছে কানকের জেলার সিকসোদ থানার অন্তর্গত কদমে গ্রামের কাছে। 

    আরও পড়ুন: যারা ভারতের ঐক্য ভাঙার চেষ্টা করছে, তাদের থেকে সাবধান, বললেন মোদি 

    বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ সংবাদমাধ্যমে জানান, মৃত ওই মাওবাদী দুটি পুরুষ ছিলেন এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। তিনি আরও জানান যে, সোমবার ভোরে ডিআরজি ও সীমান্ত রক্ষা বাহিনীর জঙ্গলে পেট্রোলিং চলাকালীন আচমকাই ভোর চারটে নাগাদ পেট্রোলিং টিমকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা।

    আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ শিবিরেও চলতে পারে তৃণমূলের কাটমানি, সিন্ডিকেট-রাজ! আশঙ্কা খোদ রাজ্য প্রশাসনের 

    এর জবাবে গুলি ছোড়ে পেট্রোলিং টিম এবং কিছুক্ষণের গুলির লড়াইয়ে খতম হয় দুই মাওবাদী জঙ্গি। প্রশাসনের তরফে তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

    [tw]


    [/tw] 

    প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এর আগেও ২৩ শে অক্টোবর নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বস্তার অঞ্চলের ওষুধ, বিস্ফোরক এবং রসদ সরবরাহকারী মাওবাদীদের অন্তত আটটি মডিউলকে ধ্বংস করে।

    আরও পড়ুন: ‘অপমানজনক ও অবৈজ্ঞানিক’! ধর্ষণের ঘটনায় ‘টু-ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট 

    প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এই অভিযানগুলির ফলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও উড়িষ্যায় জঙ্গি কার্যকলাপে কিছুটা হলেও প্রভাব পড়বে। জঙ্গি সংগঠনগুলি তাদের কার্যকলাপ বৃদ্ধি করার উদ্দেশ্যে আন্তঃরাজ্য সীমানাকে ব্যবহার কর‍ত। বর্তমানে মডিউলগুলো ভেঙ্গে সাপ্লাই চেন বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Chhattisgarh: বানচাল নাশকতার ছক, ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমানায় পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী 

    Chhattisgarh: বানচাল নাশকতার ছক, ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমানায় পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী 

    মাধ্যম নিউজ ডেস্ক: সিআরপিএফ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে মহারাষ্ট্র (Maharashtra) ও ছত্তিশগড়ের (Chhattisgarh) সীমানায় গঢ়চিরৌলিতে মাওবাদীদের চার কমান্ডার নিহত হলেন। নাগপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে কোলামার্কা পাহাড়ে অন্তত চার সন্দেহভাজন মাওবাদীকে খতম করে মহারাষ্ট্র পুলিশ। এই চার কমান্ডারের মাথার দাম ছিল ৩৬ লক্ষ টাকা। মৃতদের মধ্যে দু’জন নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র উচ্চস্তরীয় বিভাগীয় কমিটির সদস্য ছিল বলে জানা গিয়েছে। 

    নির্বাচনের আগে হামলার ছক

    জেলা পুলিশ সুপার জানিয়েছেন, সোমবার বিকেলের দিকে গোপন সূত্রে গঢ়চিরৌলি পুলিশের কাছে খবর আসে ছত্তিশগড় (Chhattisgarh)-মহারাষ্ট্র (Maharashtra) সীমানার কাছে মাওবাদীদের তেলঙ্গানা রাজ্য কমিটির কিছু সদস্য জড়ো হয়েছেন। সেই দলে চার জন কমান্ডার আছেন। যাঁদের বিরুদ্ধে আর্থিক পুরস্কার ঘোষণ করেছিল পুলিশ। পুলিশ আরও জানতে পারে, তেলঙ্গানা থেকে প্রাণহিতা নদী পেরিয়ে গঢ়চিরৌলিতে ডেরা বেঁধেছিল ওই দলটি। লোকসভা নির্বাচনের আগে কোনও হামলার ছক থাকতে পারে, এই আশঙ্কায় দুই রাজ্যের সীমানায় অভিযান চালায় সিআরপিএফ এবং গঢ়চিরৌলি পুলিশের যৌথবাহিনী।

    খবর পেয়েই অভিযান

    পুলিশ সুপার বলেন, ‘মাওবাদীদের রাজ্যে প্রবেশের তথ্য নিশ্চিত করার পরই আমরা অবিলম্বে পুলিশের একাধিক দল গঠন করি। কমব্যাট অভিযানে অভিজ্ঞদের নিয়ে সেই দল গঠন করা হয়। পাশাপাশি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কুইক অ্যাকশন টিমও এই অভিযানে সামিল হয়। এই দলগুলিতে তেলাঙ্গানার সীমান্তবর্তী এলাকায় তল্লাশির জন্য পাঠানো হয়েছিল। এই দলগুলির মধ্যে একটি ছিল এলিট অ্যান্টি-নক্সাল স্কোয়াড সি-৬০। তারা রেপনপল্লীর কাছে কোলামার্কা পাহাড়ে গিয়েছিল। এই দলটি পাহাড়ি এলাকায় প্রবেশ করলে মাওবাদীরা তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এর জবাবে নিরাপত্তাকর্মীরাও পালটা গুলি চালায়। দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার ভোরে মাওবাদীদের খতম করা হয়। ভোরে প্রায় দুই ঘণ্টা এই গুলির লড়াই চলেছিল।’

    আরও পড়ুন: দেশে কবে থেকে চলবে বুলেট ট্রেন? কী বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব?

    নিহত মাওবাদীদের পরিচয়

    গোলাগুলির লড়াই বন্ধ হয়ে গেলে যৌথবাহিনীর তরফে তল্লাশি শুরু করা হয়৷ তল্লাশিতে উদ্ধার হয় চার মাওবাদীর দেহ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় একটা একে-৪৭, একটা কার্বাইন ও ২টি দেশি পিস্তল ৷ পাশাপাশি উদ্ধার হয়েছে মাওবাদী বিষয়ক বইও। ইতিমধ্যেই চার মাওবাদীর পরিচয় প্রকাশ্যে এনেছে পুলিশ৷ তারা হল, ডিভিসিএম ভারগীশ৷ সে মাঙ্গি ইন্দ্রভেল্লি এরিয়া কমিটির সেক্রেটারি এবং কুমুরাম ভীম মাঞ্চেরিয়াল ডিভিশনাল কমিটির সদস্য ছিল৷ দ্বিতীয় জন হল ডিভিসিএম মাঙ্গটু৷ সে সিরপুর চেন্নুর এরিয়া কমিটির সেক্রেটারি ছিল৷ এছাড়াও ছিল মাওবাদী সংগঠনের দুই সদস্য কুরসাং রাজু, কুদিমেত্তা ভেঙ্কাটেশ ৷ জেলা পুলিশ সন্দেহ করছে যে এনকাউন্টারের পরে কয়েকজন মাওবাদী এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের খোঁজ চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Encounter in Rajouri: “আগামী সপ্তাহেই বাড়ি ফিরব মা”! আর ফেরা হল না, জঙ্গিদের গুলিতে হত ক্যাপ্টেন শুভম

    Encounter in Rajouri: “আগামী সপ্তাহেই বাড়ি ফিরব মা”! আর ফেরা হল না, জঙ্গিদের গুলিতে হত ক্যাপ্টেন শুভম

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির সময় মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল। মাকে কথা দিয়েছিলেন শীঘ্রই বাড়ি ফিরবেন। কিন্তু  জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হল না ক্যাপ্টেন শুভম গুপ্তর। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন শুভম। বুধবার থেকে হওয়া ওই গুলির লড়াইয়ে ইতিমধ্যেই পাঁচ সেনার মৃত্যু হয়েছে। এই লড়াইয়ে বুধবারই সেনার দুই ক্যাপ্টেন-সহ চার জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও তিন জন। সেই লড়াইয়ে আহত এক জওয়ানের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার।

    স্কুলের ‘টপার’ থেকে সেনায়

    মাস ছয়েক আগে উত্তরপ্রদেশের আগরায় বাড়িতে ২৬তম জন্মদিন পালন করেছিলেন ক্যাপ্টেন শুভম গুপ্ত। আগরার তাজ নগরীর বাসিন্দা শুভম। তাঁর বাবা বসন্ত কুমার গুপ্ত আগরার ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট কাউন্সেল (অপরাধ)। ২০১৫ সালে সেনায় যোগ দেন শুভম। ২০১৮ সালে সেনার বিশেষ বাহিনী ৯ প্যারা এসএফ-এ সুযোগ পান। ক্যাপ্টেনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, শুভম বাড়ি ফেরার অপেক্ষায় ছিল তাঁর পরিবার। বিয়ের তোড়জোড়ও চলছিল। শুভমের ভাই ঋষভ জানান, ফোনে তাঁদের জানানো হয় যে, একটি অভিযানে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন শুভম। দীপাবলির সময় পরিবারের সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁর। সেই সময় মাকে ক্যাপ্টেন বলেছিলেন, “আগামী সপ্তাহেই বাড়ি ফিরব মা।” কিন্তু তা হল না আক্ষেপ শুভমের ভাই-এর। স্কুলের ‘টপার’ ছিলেন শুভম। সেনায় যোগদানের জন্য প্রথমে তিনি সেন্ট্রাল ডিফেন্স অ্যাকাডেমি এবং পরে দেরাদুন মিলিটারি অ্যাকাডেমিতে পড়াশোনা করেন। 

    আরও পড়ুন: নূপুর শর্মার পাশে দাঁড়িয়েছিলেন, সেই গির্ট ওয়াইল্ডার্স হতে চলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী!

    খতম দুই জঙ্গি

    সেনা সূত্রে খবর, ২৪ ঘণ্টা ধরে লড়াইয়ের পর জম্মু-কাশ্মীরের দুই জঙ্গিকে খতম করেছে সেনা। নিহতদের মধ্যে এক জন লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার কারি। পাকিস্তানের নাগরিক লস্করের এই কমান্ডার গত এক বছর ধরে রাজৌরি-পুঞ্চে সক্রিয় ছিল। কারি, ডাংরি এবং কান্দিতে হামলার মূলচক্রী বলেও মনে করা হচ্ছে। সেনা সূত্রে খবর, কারি ছাড়াও আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে এই লড়াইয়ের। তার পরিচয় জানার চেষ্টা চলছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • J&K Encounter: কাশ্মীরে একের পর এক এনকাউন্টারে খতম একাধিক লস্কর জঙ্গি

    J&K Encounter: কাশ্মীরে একের পর এক এনকাউন্টারে খতম একাধিক লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার জম্মু ও কাশ্মীরের বারমুল্লায় নিরাপত্তা বাহিনীর হাতে খতম হল লস্কর  ই তৈবা জঙ্গি। বারামুল্লার (Baramulla) ওয়ানসিরান তরিপোরা এলাকায় সেনা এবং জঙ্গিদের মধ্যে বহুক্ষণ বন্দুক যুদ্ধ চলে। 

    কাশ্মীর জোন পুলিশ ট্যুইট করে জানিয়েছে, বারমুল্লার ওয়ানসিরান তারিপোরা এলাকায় এনকাউন্টার (Encounter) শুরু হয়েছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।” 
     
    এর আগে পুলিশ মঙ্গলবার এবং বুধবার মাঝরাতে কাশ্মীরের কুপওয়ারার (Kupwara) তাংধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এক সন্ত্রাসবাদী দলের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেছে। সেখানেও সেনার হাতে খতম হয় এক লস্কর জঙ্গি। 

    আরও পড়ুন: চিটফান্ড কাণ্ডে গ্রেফতার রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী, আজই তোলা হবে আদালতে 

    তাংধরে যুদ্ধ সামগ্রী এবং মাদক চোরাচালানের সম্পর্কে আগেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান, চালায় সেনা এবং কাশ্মীর পুলিশ। একজন লস্কর জঙ্গিকে নিকেশ করা হলেও, অন্য একজন অন্ধকারের সুযোগ নিয়ে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) অঞ্চলে পালিয়ে যায়।

    আরও পড়ুন: সুরজকুণ্ডে অমিত শাহের ডাকে চিন্তন বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, কেন? 

    প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন, “জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা  বানচাল করে নিরাপত্তা বাহিনী। এই অভিযান চলাকালীন এক লস্কর-ই-তৈবা জঙ্গিকে খতম করা হয়েছে।”

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    বিড বানচাল হওয়ার কয়েক ঘন্টা পরে, কাশ্মীরে “ক্রমাগত সন্ত্রাসবাদ চালানোর প্রচেষ্টা” এবং “যুদ্ধবিরতি সমঝোতার বিপরীতে গিয়ে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করার” জন্য পাকিস্তানকে পাল্টা দেয় ভারতীয় সেনা বাহিনী।” 

    শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল এমরন মুসাভি এবিষয়ে বলেন “সুদপুরা তাংধরে একটি যৌথ অভিযান শুরু হয়েছিল। জম্মু এবং কাশ্মীর  পুলিশের অনুপ্রবেশ সংক্রান্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলিও সেই তথ্য নিশ্চিত করে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kashmir: কাশ্মীরে অগ্নিবীর নিয়োগ র‍্যালিতে নাশকতার ছক,পুলিশি অভিযানে খতম দুই জঙ্গি

    Kashmir: কাশ্মীরে অগ্নিবীর নিয়োগ র‍্যালিতে নাশকতার ছক,পুলিশি অভিযানে খতম দুই জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত এক সপ্তাহ ধরেই জম্মু-কাশ্মীরে একের পর এক পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীকে খতম করছে ভারতীয় সেনা। ফের মিলেছে সাফল্য। শুক্রবার ভোররাতে বারামুল্লায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে সাথে যুক্ত দুই জঙ্গি নিহত হয়েছে বলেই কাশ্মীরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জানিয়েছেন। জানা গিয়েছে, অগ্নিপথ নিয়োগ র‍্যালিতে নাশকতা করতেই এই জঙ্গিদের বরাত দেওয়া হয়েছিল। আর সেই উদ্দেশ্যেই ওঁত পেতে বসে বসে ছিল ওই দুই জঙ্গি। কিন্তু তাদের সব পরিকল্পনা বানচাল করে দিল পুলিশ। জঙ্গিদের থেকে ২টি একে ৪৭ এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।  

    আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগেই জোড়া বিস্ফোরণে কাঁপল উপত্যকা 

     

    বারামুল্লার ইয়েদিপোরা, পাত্তান এলাকায় এনকাউন্টার শুরু হয়েছিল। কাশ্মীর জোন পুলিশ টুইট করে জঙ্গি দমনের খবর নিশ্চিত করেছে। প্রথমে একজন জইশ জঙ্গির মৃত্যুর খবর জানানো হয়। তারপরেই আরও একজনের মৃত্যু হয়। কাশ্মীরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বলেছেন, “বারামুল্লা এনকাউন্টার আপডেট: আরও একজন সন্ত্রাসী নিহত হয়েছে। উভয় স্থানীয় সন্ত্রাসী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জেএম-এর সাথে যুক্ত। অনুসন্ধান অভিযান চলছে। আরও বিশদ বিবরণ জানানো হবে।” বারামুল্লার আগে আজ শুক্রবারেই শোপিয়ান জেলার চিত্রগাম এলাকায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে আরেকটি এনকাউন্টার শুরু হয়। এনকাউন্টার সাইটে অনুসন্ধান করে দুটি একে সিরিজের রাইফেল, গ্রেনেড এবং অন্যান্য যুদ্ধের দোকান উদ্ধার করা হয়েছে। 

    আরও পড়ুন: ফের জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিক! পুলওয়ামায় গুলিবিদ্ধ বিহারের দুই বাসিন্দা 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Moosewala Murder: পুলিশের হাতে খতম মুসেওয়ালা খুনের দুই অভিযুক্ত 

    Moosewala Murder: পুলিশের হাতে খতম মুসেওয়ালা খুনের দুই অভিযুক্ত 

    মাধ্যম নিউজ ডেস্ক: অমৃতসরে এনকাউন্টারে (Encounter) নিহত সিধু মুসেওয়ালা (Sidhu Noosewala) খুনের দুই অভিযুক্ত। দুই মৃত দুষ্কৃতির নাম জগরূপ রূপা এবং মুন্না কুশা। এই দুজনেই পাঞ্জাবি (Punjab) গায়ক সিধু মুসেওয়ালা খুনের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি পুলিশের। অমৃতসরেরে কাছে ভাকনা জেলায় বুধবার এনকাউন্টারের ঘটনাটি ঘটে।  

    আরও পড়ুন: মুসেওয়ালাকে খুনের পর বন্দুক নিয়ে উল্লাস খুনিদের, প্রকাশ্যে ভিডিও

    ৫ ঘণ্টার এই গুলির লড়াইয়ে তিনজন পুলিশকর্মী এবং একজন ক্যামেরাম্যানও আহত হয়েছেন। যদিও তাঁদের আঘাত খুব গুরুতর নয় বলে পাঞ্জাব পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয়দেরও বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে।

    আরও পড়ুন: ক্ষোভের চাপ! ভিভিআইপিদের নিরাপত্তা ফেরাল পাঞ্জাবের আপ সরকার

    গত ২৯ মে দুষ্কৃতিদের গুলিতে প্রাণ হারান তরুণ পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা। সেই হত্যার অন্যতম চক্রী লরেন্স বিষ্ণোইকে ইতিমধ্যেই দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের নির্দেশে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। তদন্তকারীদের অনুমান, লরেন্স আরও এক সঙ্গীর সঙ্গে পরিকল্পনা করেই সিধুকে হত্যা করেছিল।  

    এনকাউন্টারের পর সিধু মুসেওয়ালা খুনের মামলায় পুলিশের নজর ফের ঘুরেছে বিষ্ণোই গ্যাং – এর দিকে। প্রায় ৭০০ সদস্য রয়েছে তার দলে। বিষ্ণোইসহ ওই গ্যাং- এর অনেকেই দেশের বিভিন্ন জেলে সাজা খাটছে। পুলিশের ধারণা এনকাউন্টারে মৃত দুই দুষ্কৃতিও ওই কুখ্যাত গ্যাং- এরই সদস্য ছিল। 

    মুসেওয়ালা খুনের ঘটনায় এক শার্প শুটারকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। বাকিরা অধরাই ছিল। তদন্তে জগরূপ রূপা এবং মুন্না কুশা নামে দুজনের নাম সামনে আসে। এদিন তাদের গ্রেফতার করতে যায় পুলিশ। কিন্তু, তখনই তারা পাল্টা হামলা চালায় পুলিশের ওপর। আত্তারি সীমান্তের কাছে একটি বাড়িতে লুকিয়ে পুলিশের ওপর হামলা চালায় ওই দুই দুষ্কৃতি৷ টানা পাঁচ ঘণ্টা গুলি চালাচালির পর পুলিশের হাতে খতম হয় মুসেওয়ালা খুনের ওই দুই অভিযুক্ত। ওই স্থান থেকে একে ৪৭, পিস্তলসহ একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ কর্মীদের মধ্যে একজনের পায়ে, একজনের বুকে এবং একজনের চোখের কাছে গুলি লেগেছে।

    মুসেওয়ালা খুনের পরেই এই দুই দুষ্কৃতি পাঞ্জাব ছেড়ে পালায়। কিছুদিন আগেই তারা রাজস্থান থেকে পাঞ্জাব ফিরে এসেছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে পুলিশ। 

     

  • Jammu & Kashmir: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সেনা এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

    Jammu & Kashmir: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সেনা এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: সেনার সঙ্গে সংঘর্ষে জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) খতম হল ২ লস্কর জঙ্গি। মঙ্গলবার ভোরে কুপওয়ারায়  (Kupwara) নিরাপত্তাবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসবাদীকে গুলি করে নিকেশ করা হয় বলে পুলিশ সূত্রে খবর। মৃতরা পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) সদস্য।

    কাশ্মীর জোন পুলিশের তরফে বলা হয়, জেলার চাকতারাস কান্দি (Chaktaras Kandi) এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২ জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম তুফায়েল (Tufail)। সে পাকিস্তানের নাগরিক। কাশ্মীর জোন পুলিশ (Kashmir Zone Police) ট্যুইটে করে বলেছে, “তুফায়েল নামে একজন পাকিস্তানি জঙ্গি সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার দুই জঙ্গি নিহত হয়েছে৷  এখনও তল্লাশি চলছে।”

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: পরপর হিন্দু-হত্যা কাশ্মীরে! সেনাপ্রধান, এনএসএ-র সঙ্গে বৈঠক শাহের 

    একদিন আগেই, বারামুল্লা (Baramulla) জেলার সোপোর (Sopore) শহরে একটি এনকাউন্টারে আরেক লস্কর (LeT) জঙ্গি নিহত হয়েছিল। নিহতের কাছ থেকে উদ্ধার হওয়া তথ্য অনুসারে জানা যায়, তার নাম হানজাল্লা (Hanzalla) এবং সে লাহোরের (Lahore) বাসিন্দা। তার আগে শনিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ (Anantnag ) জেলায় সেনা অভিযানে হিজবুল মুজাহিদিনের ( Hizbul Mujahideen) এক ‘কমান্ডারের মৃত্যু হয়েছিল।

    গত কয়েক সপ্তাহ ধরেই কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার (Terrorists Agttacks) বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কাশ্মীরে বসবাসকারী হিন্দুদের, বিশেষ করে পণ্ডিত সম্প্রদায়ের (Kashmiri Pandits) মানুষকে বেছে বেছে টার্গেট করছে জঙ্গিরা। গত সপ্তাহে, জম্মু ও কাশ্মীরের কুলগাম (Kulgam) জেলায় সন্ত্রাসবাদীদের হাতে এক ব্যাঙ্ক ম্যানেজারকে খুন হতে হয়। এর আগে, কুলগামেই রজনী ভাল্লা (Rajini Bhalla) নামে একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকাকে গুলি করে হত্যা করা হয়। আবার বদগামের চাদুরা (Chadoora) এলাকায় কাশ্মীরি টিভি অভিনেত্রী আমরিন ভাটও ( Amreen Bhatt) সন্ত্রাসবাদীদের কবলে পড়ে নিহত হন, এবং তার ১০ বছর বয়সী ভাইপোও এই দুর্ঘটনায় আহত হয়।

    আরও পড়ুন: ফের জঙ্গি-নিশানায় হিন্দু পণ্ডিত, কাশ্মীরে ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যা

    রবিবার, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (L-G Manoj Sinha) বলেছেন যে, “সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীকে উস্কে দেওয়ার জন্য নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্য করছে৷” তিনি আরও বলেন যে, “আমাদের বাহিনী সন্ত্রাসবাদকে শেষ করার জন্য দৃঢ়তার সঙ্গে কাজ করতে থাকবে।”

LinkedIn
Share