Tag: Enforcement Directorate

Enforcement Directorate

  • Moloy Ghatak : বালুর পর এবার মলয়, সিবিআই রেডারে আইনমন্ত্রীই! পাঁচ অ্যাকাউন্টের তথ্য তলব

    Moloy Ghatak : বালুর পর এবার মলয়, সিবিআই রেডারে আইনমন্ত্রীই! পাঁচ অ্যাকাউন্টের তথ্য তলব

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) আগেই নাম জড়িয়েছিল আইনমন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak)। এবার তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই। কলকাতায় বেসরকারি ব্যাঙ্কের কাছ থেকে সেই নথি তলব করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসি হিসাবে যে সমস্ত নথি ব্যবহার করা হয়েছে, সেই নথিও চেয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

    ১৩ ডিসেম্বর মধ্যে তথ্য জমা

    কয়লা পাচার কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak) ১২ বার তলব করা হলেও এখনও অবধি ইডির সামনে তিনি একবার হাজিরা দিয়েছেন। এবার সিবিআইয়ের স্ক্যানারে মলয় ঘটক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সিবিআই সূত্রে খবর, আইনমন্ত্রী ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের মিলিয়ে মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে। সূত্রের খবর, কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কের শাখা থেকে মলয় ও তাঁর পরিবারের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর থেকে যাবতীয় লেনদেনের তথ্য ১৩ ডিসেম্বর মধ্যে নিজাম প্যালেসের সিবিআই দফতরের জমা দেওয়ার কথা বলা হয়েছে।

    আরও পড়ুন: বাড়িতে সিবিআই তল্লাশির পরই অদিতি মুন্সীর ছুটির আর্জি মঞ্জুর স্পিকারের

    কী দেখতে চাইছে সিবিআই

    উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে বহুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতস কাঁচের তলায় রয়েছেন মলয় ঘটক (Moloy Ghatak)। এবার মলয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাঁদের নজরে। অ্যাকাউন্ট খোলার পর থেকে লেনদেনে কোনও অনিময় হয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলয়া পাচারকাণ্ডে মলয়ের বিরুদ্ধে সিবিআইয়ের এই তৎপরতা আইনমন্ত্রীর উপর আরও চাপ বাড়াল বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, ব্যাঙ্ক থেকে ওই পাঁচটি অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে মলয়ের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন মন্ত্রী। দায়ের হওয়া অভিযোগ বা ইসিআইআর খারিজ করার আবেদনের পাশাপাশি দিল্লিতে তলব না করে কলকাতায় তলবের জন্যও আবেদন জানিয়েছিলেন মলয়। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: ৬ হাজার পাতার নথি দিয়ে এক-ঘণ্টা পর ইডি দফতর ছাড়লেন অভিষেক

    Abhishek Banerjee: ৬ হাজার পাতার নথি দিয়ে এক-ঘণ্টা পর ইডি দফতর ছাড়লেন অভিষেক

    মাধ্যম নিউজ ডেস্ক:

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৬ হাজার পাতার নথিপত্র জমা দিয়ে এদিনের মতো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন ১১ টা নাগাদ তৃণমূল সাংসদকে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে সংস্থার দফতরে হাজির হতে বলা হয়েছিল। তদন্তকারী আধিকারিকের সামনে বেশ কিছু নথি নিয়ে হাজিরা দিতে বলা হয় তাঁকে। সেই মতো, এদিন অভিষেক সকাল ১১টা ৫ মিনিটে হাজির হন ইডি দফতরে। ১২টার কয়েক মিনিট অতিক্রান্ত হওয়ার তিনি ইডি দফতর ছেড়ে বেরিয়ে যান। জানা গিয়েছে, আজ শুধু নথি জমা করেছেন অভিষেক। তাঁকে আজ জিজ্ঞাসাবাদ করা হয়নি।

    পোশাকে বদল অভিষেকের

    বৃহস্পতিবার অভিষেকের (Abhishek Banerjee) পোশাকে খানিক বদল লক্ষ্য করা গিয়েছে। এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে যাওয়ার সময় অভিষেককে কালো শার্ট বা টিশার্টে দেখা যেত। কিন্তু খানিক ছক ভেঙে এদিন সাদা শার্টেই সিজিও কমপ্লেক্সে ঢোকেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নিছকই কি রঙ বদল না তিনি অন্য কিছু বোঝাতে চাইছেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। এদিন সকাল থেকেই বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা সল্টলেকে সিজিও কমপ্লেক্সের বাইরে ও ভিতরে দুটি নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছিলেন। সিজিও কমপ্লেক্সে ঢোকা ও বেরনোও নিয়ন্ত্রণ করা হয়েছে। বাইরের সমস্ত গাড়ি কমপ্লেক্সের ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে।

    কবে কবে তলব কেন্দ্রীয় সংস্থার

    প্রসঙ্গত, চলতি বছর মে মাস থেকে এখনও পর্যন্ত ৬ বার অভিষেককে (Abhishek Banerjee) তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০ মে, নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই। তিনি হাজিরা দিয়েছিলেন। এর পর, ১৩ জুন নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেককে তলব করেছিল ইডি। সেবার তিনি যাননি। পরে, ১৩ সেপ্টেম্বর ইন্ডি জোটের সমন্বয় বৈঠকের সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এর পর, ৩ অক্টোবর, দিল্লিতে তৃণমূলের ধর্নার দিন ফের তলব করা হয় অভিষেককে। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি। তার পর, ৯ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করে ইডি। সেবারও তিনি হাজিরা দেননি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Ration Scam: জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়েকে ডাকবে ইডি! রেশন দুর্নীতির তদন্তে তলবের সম্ভাবনা যে কোনও দিন

    Ration Scam: জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়েকে ডাকবে ইডি! রেশন দুর্নীতির তদন্তে তলবের সম্ভাবনা যে কোনও দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতির তদন্তে এবার তলব করা হতে পারে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিক এবং প্রিয়দর্শিনী মল্লিককে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শীঘ্রই তাঁদের ডাকা হবে  সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয়ের গ্রেফতারি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

    দুর্নীতিতে যুক্ত মন্ত্রীর স্ত্রী-কন্যা!

    রেশন মামলায় বালু এখন ইডির হেফাজতে। ১২ নভেম্বর পর্যন্ত মন্ত্রীকে ইডির হেফাজতে পাঠিয়েছে আদালত। তদন্তে নেমে আগেই ইডি দাবি করেছে যে, ওই দুর্নীতিতে যোগ রয়েছে মন্ত্রীর স্ত্রী এবং কন্যারও। ইডির জিজ্ঞাসাবাদের পর বালুর এক আপ্ত সহায়কও জানিয়েছিলেন যে, স্ত্রী এবং মেয়েকে দিয়ে সই করিয়ে ভুয়ো কোম্পানির ডিরেক্টর করেছিলেন মন্ত্রী। বস্তুত, কী ভাবে মন্ত্রী-পত্নীর সম্পত্তি এক বছরে ৪৫ হাজার টাকা থেকে বেড়ে ৬ কোটি হয়েছে, তা নিয়ে মামলার শুনানিতে বিস্ময় প্রকাশ করেন বিচারকও। ইডির দাবি, স্ত্রী এবং মেয়েকে সংস্থার ডিরেক্টর পদে বসিয়ে কালো টাকা সাদা করেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। এই ভাবে নামে-বেনামে তিনি জমি, বাড়ি এবং হোটেল কিনেছেন।

    কীভাবে দুর্নীতি হয়েছে?

    রেশন দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই গুচ্ছ গুচ্ছ তথ্য ইডির অফিসারদের হাতে এসেছে। ইডি তদন্তে নেমে জানতে পারে, পিডিএস-এর অন্তর্গত ৩০ শতাংশ রেশন খোলা বাজারে বিক্রি করা হয়েছে। তা থেকে বঞ্চিত হয়েছেন প্রায়োরিটি হাউসহোল্ড, আরএসকিওয়াই, অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধাভোগীরা। এই দুর্নীতির লাভ পেতেন চালকলের মালিক এবং পিডিএস বণ্টনকারীরা। পাশাপাশি, কৃষকদের নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ধানচাষীদের জন্য বরাদ্দ ন্যূনতম সহায়ক মূল্যও আত্মস্যৎ করতেন। এই কাণ্ডে অন্যতম প্রধান এক সন্দেহভাজন জানিয়েছেন, এক কুইণ্টালে ২০০ টাকা করে আয় করতেন চালকলের মালিকেরা। যা আদতে কৃষকদের থেকে পাওয়ার কথা ছিল সরকারি সংস্থাগুলির।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব ইডি-র, বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ

    ইডির দাবি, রাজ্য পুলিশের কাছে বেশ কিছু এফআইআর হয়েছিল, যেখানে অভিযোগ ছিল রেশনের আটা বৈধ লাইসেন্স ছাড়াই মজুত করা হচ্ছিল এবং বিক্রি করা হচ্ছিল। আবার কলকাতা পুলিশের কাছেও বেশ কিছু এফআইআর হয়েছিল বলে দাবি ইডির। সেই এফআইআরগুলিতে অভিযোগ ছিল, ভুয়ো কৃষকদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে শস্যের ন্যূনতম সহায়কমূল্য আত্মসাৎ করে নিচ্ছে চালকল মালিকরা। প্রাথমিকভাবে এই অভিযোগগুলির ভিত্তিতেই তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর ইডি তদন্ত শুরু করতেই আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব ইডি-র, বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ

    Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব ইডি-র, বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যম নিউজ ডেস্ক: পুজো মিটতেই ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ফের একাবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED Summons Abhishek Banerjee)। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার, ৯ নভেম্বর, তৃণমূল সাংসদকে সিজিওতে হাজির হতে বলা হয়েছে। এই নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করল ইডি।

    গতবার তলব সত্ত্বেও জাননি

    ঠিক একমাস আগে, অর্থাৎ, ৯ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিষেককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল ইডি (ED Summons Abhishek Banerjee)। একইসঙ্গে, তলব করা হয়েছিল সাংসদ-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেকের বাবা-মা যথাক্রমে অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদের আপ্ত সহায়ক সুমিত রায়কে। রুজিরা ও সুমিত হাজিরা দিলেও দেননি অভিষেক কিংবা তাঁর বাবা-মা। উল্টে, ইডি-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলে, হাইকোর্ট অভিষেককে সম্পত্তির নথি জমা দেওয়ার নির্দেশ দেয়। সেই মতো, ১০ অক্টোবর সিজিও দফতরে নথি জমা করেন অভিষেক।

    হাজিরা দেবেন কি অভিষেক?

    এর পর পুজোর ছুটি পড়ে যায়। এখন সেই আবহ মিটতেই, নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ফের সক্রিয় হয়ে উঠেছে ইডি। সেই প্রেক্ষিতে, অভিষেককে পাঠানো হয়েছে তলবের নোটিশ (ED Summons Abhishek Banerjee)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে সিজিওতে হাজির হতে বলা হয়েছে। এদিকে তৃণমূল সূত্রে খবর, অভিষেক সময় মতো ওইদিন ইডি দফতরে যাবেন। 

    কবে কবে তলব কেন্দ্রীয় সংস্থার

    প্রসঙ্গত, চলতি বছর মে মাস থেকে এখনও পর্যন্ত ৬ বার অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০ মে, নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই। তিনি হাজিরা দিয়েছিলেন। এর পর, ১৩ জুন নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেককে তলব করেছিল ইডি। সেবার তিনি যাননি। পরে, ১৩ সেপ্টেম্বর ইন্ডি জোটের সমন্বয় বৈঠকের সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এর পর, ৩ অক্টোবর, দিল্লিতে তৃণমূলের ধর্নার দিন ফের তলব করা হয় অভিষেককে। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি। তার পর, ৯ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করে ইডি (ED Summons Abhishek Banerjee)। সেবারও তিনি হাজিরা দেননি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Enforcement Directorate: হাওয়ালা যোগে দলের মন্ত্রীর বাড়িতে হানা ইডি-র, কেজরিওয়াল ব্যস্ত ভোট-প্রচারে

    Enforcement Directorate: হাওয়ালা যোগে দলের মন্ত্রীর বাড়িতে হানা ইডি-র, কেজরিওয়াল ব্যস্ত ভোট-প্রচারে

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বিতর্কে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নেতৃত্বাধীন দিল্লির আম আদমি পার্টির সরকার। এবার নতুন অভিযোগকে কেন্দ্র করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) নিশানায় কেজরি সরকারের আরেক মন্ত্রী। 

    ইডির রেডারে কেজরি মন্ত্রিসভার সদস্য

    বৃহস্পতিবার সকালে, কেজরি মন্ত্রিসভার শ্রমমন্ত্রী রাজকুমার আনন্দের বাড়ি, দফতর-সহ বিভিন্ন ঠিকানায় শুরু করেছে ইডি। তদন্তকারী সংস্থার সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের দাবি, বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে রাজকুমারের বিরুদ্ধে। হাওয়ালার মাধ্যমে আর্থিক লেনদেনের যোগ পাওয়া গিয়েছে রাজ কুমার আনন্দের। অভিযোগ, এই আপ নেতা নিজের ব্যক্তিগত ব্যবসাকে কাজে লাগিয়ে আবগারি দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে অন্যত্র ছড়িয়ে দিয়েছেন। সেই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই রাজকুমারের সিভিল লাইন্‌স এলাকার সরকারি আবাসন-সহ মোট ন’টি ঠিকানায় হানা দেয় ইডি (Enforcement Directorate)।

    ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না কেজরিওয়াল

    এদিকে, দিল্লি আবগারি মামলায় এদিন ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল খোদ অরবিন্দ কেজরিওয়ালের। কিন্তু, আপ সুপ্রিমো যাননি। এদিন সকালেই বিবৃতি জারি করে তিনি সে কথা জানিয়ে দিয়েছেন। বর্তমানে মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন কেজরিওয়াল (Arvind Kejriwal)। আজ সিংরালিতে থাকবেন আপ প্রধান। সেখানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে এক রোড শোয়ে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এর আগে, গত ১৬ এপ্রিল আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এই মামলায় ইডি-র (Enforcement Directorate) চার্জশিটে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম রয়েছে। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিংকে। অন্যদিকে, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয় সত্যেন্দ্র জৈনকে। 

    তৃণমূল ও আপ-কে আক্রমণ বিজেপির

    এদিন রাজ কুমার আনন্দের ডেরায় ইডি (Enforcement Directorate) হানা নিয়ে কেজরিওয়ালকে নিশানা করে বিজেপি। তৃণমূল ও আম আদমি পার্টিকে একাসনে বসিয়ে তোপ দাগেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে তিনি লেখেন, মহুয়া এবং কেজরিওয়াল (Arvind Kejriwal) দুজনেরই হাজিরা ২ তারিখে। দুজনেই দু’নম্বরি। এদিকে তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর সংসদীয় অ্যাকাউন্ট দুবাই থেকে ৪৯ বার খোলা হয়েছে। সেই সব অভিযোগ নিয়েই লোকসভার এথিক্স কমিটির সামনে আজ হাজিরা দিতে চলেছেন মহুয়া।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: হাতে মেরুন ডায়েরি! বালুর বিরুদ্ধে ইডি-র হাতিয়ার বাকিবুর, আপ্ত সহায়কদের বয়ান?

    Jyotipriya Mallick: হাতে মেরুন ডায়েরি! বালুর বিরুদ্ধে ইডি-র হাতিয়ার বাকিবুর, আপ্ত সহায়কদের বয়ান?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam) বর্তমানে এনফোর্সেমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু। গত ২ দিন ধরে তাঁকে দফায় দফায় জেরা করেছেন ও করে চলেছেন তদন্তকারীরা। এই কাণ্ডে তল্লাশি অভিযানের সময় মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে একটি মেরুন ডায়েরি উদ্ধার করেছিল ইডি। সেটাই এখন তদন্তকারীদের কাছে তুরুপের তাস হয়ে উঠেছে। কেন?

    ইডির হাতে মেরুন ডায়েরি! কী আছে তাতে?

    ইডি সূত্রে খবর, ওই ডায়েরিতে প্রচুর ‘এন্ট্রি’ রয়েছে। বেশিরভাগই টাকা লেনদেনের। কোন তারিখে, কার থেকে কত টাকা এসেছে, কোথায় সেই টাকা জমা হয়েছে, সেই সব তথ্য দিনক্ষণ ধরে ধরে ডায়েরিতে তুলে রাখা আছে। শুধু তাই নয়। সূত্র মারফৎ জানা গিয়েছে, একাধিক জায়গায় রয়েছে ‘মন্ত্রীর নাম’-ও (Jyotipriya Mallick)। কোথায়, কখন, কোন জায়গায় মন্ত্রী বাকিবুরের সঙ্গে বৈঠক করে সংস্থা খোলার নির্দেশ দিয়েছিলেন সেই সব তথ্যই ওই মেরুন ডায়েরিতে রয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। 

    আরও পড়ুন: চালু না হওয়া গোডাউনে চালের বস্তা বোঝাই ট্রাক ঢুকত কার? বালুর জন্মভিটেয় বাকিবুর যোগ

    প্রাক্তন সহায়কদের মুখোমুখি বসিয়ে জেরা বালুকে?

    জানা যাচ্ছে, এই মেরুন ডায়েরিতে লেখা তথ্যকে হাতিয়ার করে বালুকে প্রশ্নবাণে বিদ্ধ করছে ইডি। যদিও, তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এখনও সব অভিযোগই (Ration Distribution Scam) অস্বীকার করছেন মন্ত্রীমশাই। যে কারণে, এবার ওই ডায়েরির মালিক তথা প্রাক্তন আপ্ত সহায়কের মুখোমুখি বসিয়ে জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mallick) জেরা করার ভাবনাচিন্তা করছেন তদন্তকারীরা। সেই লক্ষ্যেই আজ বৃহস্পতিবার, সিজিওতে ফের তলব করা হয়েছে অভিজিৎ দাসকে। এর আগে, বুধবার মন্ত্রীর অফিসের প্রাক্তন কর্মী অমিত দে-কেও আজ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। তাঁর বয়ানও পৃথকভাবে রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রয়োজনে, তাঁকেও জ্যোতিপ্রিয়র মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: বালুর স্ত্রীর বিদেশযাত্রার টিকিট কাটেন বাকিবুর! দাবি ইডির

    Jyotipriya Mallick: বালুর স্ত্রীর বিদেশযাত্রার টিকিট কাটেন বাকিবুর! দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) পরিবারের বিদেশ সফরের টিকিট কেটেছিলেন বাকিবুর রহমান। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয়ের স্ত্রীয়ের মরিশাস, আমেরিকা ঘোরার টিকিটের খরচ দিয়েছেন বাকিবুর। সূত্রের খবর, বাকিবুর ও ট্রাভেল এজেন্টের হোয়াটসঅ্যাপ চ্যাটও ইডির হাতে এসেছে। বাকিবুরের বাড়িতে তল্লাশি চালানোর সময় বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। 

    ইডির হাতে গুরুত্বপূর্ণ নথি

    রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় পুজোর আগেই গ্রেফতার করা হয়েছিল প্রভাবশালী ব্যবসায়ী তথা চালকল-আটাকলের মালিক বাকিবুর রহমানকে। বাকিবুরের গ্রেফতারির পর ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ইডির দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের বিদেশ সফরের খরচ দিয়েছিলেন বাকিবুর রহমান। গ্রেফতার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে এই সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। এদিন ইডি আদালতে দাবি করে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা ও বাকিবুরের স্ত্রীর একসঙ্গে মরিসাস ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা ছিল। সেই মতো টিকিটও কাটা হয়। টিকিট কাটেন বাকিবুর রহমান। সেই নথি রয়েছে ইডির হাতে। এমনকী ট্রাভেল এজেন্টের সঙ্গে বাকিবুরের হোয়াটসঅ্যাপ চ্যাটও তাদের কাছে রয়েছে বলে দাবি ইডির। টিকিট যে কাটা হয়েছিল তা মেনে নেন জ্যোতিপ্রিয়। 

    আরও পড়ুন: কোটি কোটি টাকার মালিক! জ্যোতিপ্রিয়ের সম্পত্তির পরিমাণ কত জানেন?

    ইডি সূত্রে খবর, ২০১৭ সাল পর্যন্ত অন্তত ৩টি ভুয়ো সংস্থায় জ্যোতিপ্রিয় ও বাকিবুরের পরিবারের সদস্যরা যৌথভাবে বোর্ড অফ ডিরেক্টরের সদস্য ছিলেন। ইডি জানিয়েছে যে জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick)  স্ত্রী ও মেয়ে প্রথমে স্বীকার করতে চাননি যে গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমি়টেড, গ্রেসিয়াস ইনোভেশন প্রাইভেট লিমিটেড ও শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেডের সঙ্গে তাঁদের সম্পর্ক রয়েছে। কিন্তু এর পরই বাড়িতে তল্লাশি চালিয়ে এই তিন কোম্পানির স্ট্যাম্প পাওয়া যায়। ইডির দাবি তখন আর তাঁদের অস্বীকার করার উপায় ছিল না। তবে মনিদীপা মল্লিক ও প্রিয়দর্শিনী গোটা দায় জ্যোতিপ্রিয়র কনফিডেনশিয়াল অ্যাসিসট্যান্ট অজয় দে-র উপর চাপিয়ে দেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Jyotipriya Mullick: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, ছাড়া পেলেই ইডি হেফাজতের মেয়াদ শুরু

    Jyotipriya Mullick: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, ছাড়া পেলেই ইডি হেফাজতের মেয়াদ শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি (Ration Distribution Scam) মামলায় শুক্রবার বিচারক ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশের পরই আদলতেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mullick) । বর্তমান বনমন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতাকে ভর্তি করা হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে, আদালত জানিয়ে দিয়েছে, ইডি হেফাজতের মেয়াদ শুরু হবে হাসপাতাল থেকে মন্ত্রীমশাই ছাড়া পাওয়ার পর থেকে। যে কারণে, জ্যোতিপ্রিয়র অসুস্থতা ও চিকিৎসার ওপর কড়া নজর রেখেছে ইডি।

    নির্দেশ শুনেই অসুস্থ বালু

    রেশন বণ্টন দুর্নীতির (Ration Distribution Scam) তদন্তে বৃহস্পতিবার ভোর সাড়ে ছ’টা নাগাদ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mullick) ওরফে বালুর বাড়ির দুয়ারে হাজির হয়েছিল ইডি। প্রায় ২০ ঘণ্টা ধরে তল্লাশি-জিজ্ঞাসাবাদের পর ভোর পৌনে তিনটে নাগাদ তাঁকে গ্রেফতার করে ইডি। নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। পরে, শুক্রবার বেলায় শারীরিক পরীক্ষার পর দুপুরে মন্ত্রীমশাইকে পেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতে। আদালত জ্যোতিপ্রিয়কে ১০ দিনের ইডি হেফাজতে পাঠিয়ে দেয়। তবে এর মধ্যেই আচমকা অসুস্থ বোধ করায় জ্যোতিপ্রিয়কে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় কিছুক্ষণের জন্য শুনানিতে ছেদ পড়ে। এদিকে, বিচারকের কাছে ইডি আবেদন করে যাতে হাসপাতালে মন্ত্রীর থাকার সময় যাতে হেফাজতের মেয়াদ থেকে বাদ দেওয়া হয়। তা মেনে, আদালত জানিয়ে দেয় যে, হাসপাতালে যতদিন মন্ত্রী থাকবেন, সেটা হেফাজতের মধ্যে ধরা হবে না। অর্থাৎ, হেফাজতের মেয়াদ শুরু হবে মন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পেলেই।

    স্থিতিশীল জ্যোতিপ্রিয়

    বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় (Jyotipriya Mullick)। সিসিইউ-তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, রাজ্যের মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালে ভর্তির পরই জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা করেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজি, কার্ডিওলজি এবং নেফ্রোলজির বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেখানে তাঁর সিটি স্ক্যান, এমআরআই এবং রক্তের বিভিন্ন রকম পরীক্ষা করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর তাঁর সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট স্বাভাবিক এসেছে। তবে, এখনও কিছুদিন সেখানে থাকতে হবে মন্ত্রীকে। 

    ইডি-র পছন্দ কমান্ড হাসপাতাল

    গতকাল আদালতে শুনানির সময় জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mullick) কমান্ড হাসপাতালে ভর্তি করানোর আবেদন করেছিল ইডি। পরিবারের তরফে পছন্দের বেসরকারি হাসপাতালে ভর্তি করার আবেদন জানানো হয়। পরিবারের আবেদনই মঞ্জুর করেন বিচারক। তবে, আদালতের নির্দেশে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর অভিযুক্ত সুস্থ বোধ করলে তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যাবে ইডি। সেই মুহূর্তেই কমান্ড হাসপাতালকে জ্যোতিপ্রিয়র জন্য মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। ঠিক এই কারণে, জ্যোতিপ্রিয়র অসুস্থতা ও হাসপাতালে তাঁর চিকিৎসার ওপর কড়া নজর রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মন্ত্রী একটু সুস্থ হলেই তাঁকে কমান্ড হাসপাতালে স্থানান্তর করতে চাইছে ইডি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ration Scam: ১ কেজি আটায় ‘ভ্যানিশ’ ৪০০ গ্রাম! রেশন দুর্নীতি কীভাবে চলত, জানতে পেরে তাজ্জব ইডি

    Ration Scam: ১ কেজি আটায় ‘ভ্যানিশ’ ৪০০ গ্রাম! রেশন দুর্নীতি কীভাবে চলত, জানতে পেরে তাজ্জব ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজো কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকাল থেকে রেশন দুর্নীতি নিয়ে প্রায় ৮ জায়গায় তল্লাশি চালাল ইডি। সম্প্রতি বাংলার রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান নামে জনৈক ডিলারকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছিলেন তদন্তকারীরা। সেখান থেকেই বাকিবুরের বিপুল সম্পত্তির উৎস নিয়ে সন্দেহ জাগে তদন্তকারীদের মনে। কীভাবে চলত এই দুর্নীতি তার খোঁজেই শুরু হয় তল্লাশি। রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা প্রসঙ্গে মুখ খুললেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar)। তিনি বললেন, ‘এটা তো হওয়ারই ছিল। বরং অনেক আগে হওয়ার দরকার ছিল’। 

    কীভাবে দুর্নীতি

    ইডি সূত্রে খবর, বাকিবুরের রাইস মিল থেকে খোলা বাজারে বিক্রি হত আটা। গত তিন বছরে ৩ হাজার ৮২১ কেজি আটা বাজেয়াপ্ত করেছিল রাজ্য পুলিশ। সেই অনুসারে এফআইআর হয়েছিল তিনটি। এফসিআই- এর পাঠানো গমের ২০-৩০ শতাংশ হিসেবে গরমিল থাকত। গম থেকে আটা তৈরি পরে বেশ কিছু অংশ খোলা বাজারে বিক্রি হত বলে অভিযোগ। সূত্রের খবর, প্রতি ১ কেজি আটার দাম নিয়ে তাতে অন্তত ২০০ গ্রাম আটা কম দেওয়া হত, কখনও কখনও সেই ওজন ৪০০ গ্রামও হয়ে যেত৷ অর্থাৎ, ১ কেজি গমের বিনিময়ে কখনও কখনও ৬০০ গ্রাম আটাও পেতেন সরকারি সরবরাহকারীরা৷ কিন্তু, অভিযোগ, এই গরমিলের কথা দু’পক্ষই জানত৷

    আরও পড়ুন: ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়াকে তলব এথিক্স কমিটির, কবে হাজিরা?

    কী বললেন সুকান্ত

    রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমানের প্রসঙ্গ তুলে সুকান্ত বলেন, ‘বাকিবুরের কাছ থেকে উদ্ধার হওয়া কোটি টাকার সম্পত্তি তাঁর একার হতে পারে না। এসব কোন তৃণমূল নেতারই হবে। আর কোন তৃণমূল নেতা তা তো সকলেরই জানা। জনগণের এতো টাকা লুট করেছেন, এবার ওনাকে জবাব দিতেই হবে। জেলেও যেতে হতে পারে’।

    বৃহস্পতিবার সকালে ইডি আধিকারিকেরা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ি সহ তাঁর আপ্ত সহায়ক অর্থাৎ পিএ এবং তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে তল্লাশি শুরু করেন৷ মন্ত্রীর (Jyotipriya Mallick) মেয়ের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে বঙ্গ বিজেপি সভাপতি বলেন, ‘ওনার মেয়ে টিউশনি করেন। তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি টাকা রয়েছে। আমি এতো ভালো শিক্ষক হয়েও এতো ভালো পড়াতে পাড়ব না কোনদিন। এইসব মানুষদের ছেড়ে রাখা উচিৎ হয়। এদের জেলে পুড়ে দেওয়া উচিৎ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Bengal Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা ইডির, একযোগে তল্লাশি ৮ জায়গায়

    Bengal Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা ইডির, একযোগে তল্লাশি ৮ জায়গায়

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজো মিটতেই ফের রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডের (Bengal Ration Scam) তদন্তে সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বৃহস্পতিবার সাতসকালে রাজ্যের বনমন্ত্রী তথা ডাকসাইটে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের (TMC Minister Jyotipriya Mallick) সল্টলেকের বাড়িতে হানা দিল ইডি। তদন্তকারী দল হানা দিয়েছে মন্ত্রীমশাইয়ের আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতেও। একযোগে রাজ্যের ৮টি জায়গায় চলছে ইডি তল্লাশি।

    ভোর ৬টায় মন্ত্রীর বাড়িতে ইডি হানা

    রেশন বণ্টন দুর্নীতি (Bengal Ration Scam) মামলার তদন্তে উঠে এসেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের  (TMC Minister Jyotipriya Mallick) নাম। এই মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পর তার থেকে প্রাপ্ত নথি থেকে মন্ত্রীমশাইয়ের নাম উঠে এসেছে। সেই যোগসূত্রে এদিন ভোর ছ’টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে পৌঁছয় ইডি অফিসারদের বিশাল দল। সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি দুটি বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, ফ্ল্যাটেই আছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী।

    মন্ত্রীর আপ্ত-সহায়কের জোড়া ফ্ল্যাট নাগেরবাজারে

    ইডি-র আরেকটি দল পৌঁছে গিয়েছে নাগেরবাজারে। সেখানে জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতে চলছে তল্লাশি। সূত্রে খবর, নাগেরবাজারে দুটি ফ্ল্যাট রয়েছে অমিতের। একটি ভগবতী পার্ক এলাকায়, দ্বিতীয়টি স্বামী বিবেকানন্দ রোডে। যদিও, দুটিই বর্তমানে তালাবন্ধ অবস্থায়। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ-এর কোনও খোঁজ মিলছে না। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। জানা গিয়েছে, সপরিবারে কোনও এক সৈকত শহরে ঘুরতে গিয়েছেন অমিত দে।

    বাকিবুরকে জেরা করেই মন্ত্রী-যোগসূত্রের হদিশ!

    ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি কাণ্ডে (Bengal Ration Scam) গ্রেফতার বাকিবুর রহমানের বাড়িতে তল্লাশি করে প্রচুর গুরুত্বপূর্ণ নথি পায় ইডি। এছাড়া বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার পরেই বেশ কিছু তথ্য পায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। ইডি সূত্রে দাবি, ২০১১ সালের পর থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হয়ে ওঠে বাকিবুর। সূত্রের খবর জ্যোতিপ্রিয় মল্লিকের (TMC Minister Jyotipriya Mallick) ঘনিষ্ঠ হওয়ার ফলেই খাদ্য দফতরে কয়েক জন অফিসারকে হাতে নিয়ে কোয়ালিটি কন্ট্রোলের ল্যাবরেটরি হস্তগত করে বাকিবুর। কাকতালীয়ভাবে, ২০১১ সাল থেকেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক হিসেবে কাজ করছেন অমিত দে।

    বাকিবুরের ফ্ল্যাট থেকে কী মিলেছে?

    গত বুধবার সকাল থেকে বাকিবুরের কলকাতার কৈখালির ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু চালিয়েছিল ইডি। বাকিবুরের ফ্ল্যাট থেকে ১০০-র বেশি সরকারি দফতরের সিলমোহর (স্ট্যাম্প) মিলেছে বলে ইডি সূত্রে খবর। খাদ্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১০৯টি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এর পর ম্যারাথন জেরার পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি। রেশন দুর্নীতি মামলায় (Bengal Ration Scam) গ্রেফতার অভিযুক্ত ব্যবসায়ী বাকিবুর রহমানকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে ইডি সূত্রে খবর। তাঁর ৯৫ জায়গায় ১০০ কোটির সম্পত্তির খোঁজ মিলেছে। দুবাইতে জোড়া ফ্ল্যাটের হদিশও মিলেছে। বাকিবুরের পাশাপাশি, তাঁর ঘনিষ্ঠ অনুচরের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। বাকিবুরের ওই ঘনিষ্ঠের নাম অভিষেক বিশ্বাস। ইডি সূত্রে জানা গিয়েছে, সম্পর্কে বাকিবুরের শ্যালক হন অভিষেক। তাঁর বাড়ি চিনার পার্কে।

    রকেট গতিতে উত্থান বাকিবুরের

    ইডি সূত্রে দাবি, বাকিবুর তার মামা সিরাজ বাবুর হাত ধরে ২০০৪ সালে খাদ্য দফতরের কাজ করা শুরু করে। প্রথমে চারটি শক্তিমান গাড়ি নিয়ে শুরু করেছিল তার ব্যবসা। তবে, আচমকাই রকেটের গতিতে উত্থান হয় তার। কোনও এক জাদুবলে সেখান থেকে অল্প সময়ের মধ্যে রাইস মিল থেকে ফ্লাওয়ার মিল, হোটেল-রিসর্ট থেকে বিদেশে সম্পত্তি তৈরি হয় বাকিবুরের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একাধিক হোটেল, রিসর্ট, পানশালা রয়েছে বাকিবুরের। বাকিবুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ যে নথিগুলি উদ্ধার হয়েছে, তা থেকে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে বাকিবুরের বিভিন্ন সংস্থায় ৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ ঢুকেছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share