Tag: FSB

FSB

  • Terrorism Arrest Warrant: টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদতের অভিযোগ, জারি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা

    Terrorism Arrest Warrant: টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদতের অভিযোগ, জারি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা

    মাধ্যম নিউজ ডেস্ক: টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা পাভেল দুরভের (Pavel Durov) বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়ার ফেডারেল নিরাপত্তা সংস্থা (এফএসবি)। একই সঙ্গে তাঁকে আন্তর্জাতিকভাবে ‘ওয়ান্টেড’ তালিকায় তোলার প্রক্রিয়াও শুরু (Terrorism Arrest Warrant) হয়েছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। এফএসবি জানিয়েছে, টেলিগ্রাম পরিচালনার দায়িত্বে থাকা দুরভের বিরুদ্ধে রুশ ফৌজদারি আইনের ২০৫.১ ধারার ১.১ অংশে মামলা করা হয়েছে। ওই ধারাটি সন্ত্রাসবাদী কার্যকলাপে সাহায্যেপ সঙ্গে সম্পর্কিত। তাসের প্রতিবেদনে এফএসবির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “টেলিগ্রাম প্রশাসনের প্রধান পাভেল দুরভের বিরুদ্ধে তদন্তাধীন একটি ফৌজদারি মামলার অংশ হিসেবে অভিযোগ আনা হয়েছে। তাঁর গ্রেফতারির জন্য আন্তর্জাতিক পরোয়ানাও জারি করা হয়েছে।”

    স্পুটনিকের বক্তব্য (Terrorism Arrest Warrant)

    রুশ আইনজীবী ভ্লাদিমির ঝেরেবেনকভ জানিয়েছেন, দুরভের অনুপস্থিতিতেও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। প্রত্যর্পণের ক্ষেত্রে এটি একটি প্রচলিত আইনি প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি। তাসকে ঝেরেবেনকভ বলেন, “রাশিয়ায় কোনও ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য এটি একটি প্রচলিত প্রক্রিয়া। রুশ আদালত কারও অনুপস্থিতিতেই গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর রুশ আইন প্রয়োগকারী সংস্থাগুলি ওই ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়, যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা বা ইন্টারপোলের মাধ্যমও রয়েছে। দুরভের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে।” আইনি প্রতিনিধির বক্তব্য দিয়ে রুশ সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, দুরভের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এদিকে, এফএসবির তথ্য উদ্ধৃত করে স্পুটনিক দাবি করেছে, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলি রাশিয়ার অভ্যন্তরে জঙ্গি হামলা এবং ব্যাপক প্রাণহানির ঘটনা সমন্বয়ের জন্য টেলিগ্রামের বিভিন্ন চ্যানেল, চ্যাট ও বট ব্যবহার করলেও, সেগুলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেনি টেলিগ্রাম।

    রাশিয়ার দাবি

    রুশ কর্তৃপক্ষের দাবি, ওই কর্মকাণ্ডের ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে নারী এবং শিশুও রয়েছে। পাশাপাশি কয়েকশ’ কোটি ডলারের সম্পদের ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেছে তারা (Terrorism Arrest Warrant)। স্পুটনিক আরও জানিয়েছে, এফএসবির অভিযোগ অনুযায়ী, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা টেলিগ্রামের পরিচয়-পরিচয় সেবা ব্যবহার করে তরুণী সেজে রুশ পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করতেন। পরে তাঁদের জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করা হত। এফএসবির আরও দাবি, ২০২৫ সালের জুলাই থেকে রাশিয়ার ১৬টি অঞ্চলে ওই পরিচয়-পরিচয় সেবার ৪৬ জন তরুণ ব্যবহারকারীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার নির্দেশে পুলিশ সদস্যদের ওপর হামলা এবং অগ্নিসংযোগের মতো কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে। এর আগে ফরাসি কৌঁসুলিদের বরাত দিয়ে জানা যায়, ৪১ বছর বয়সী এই ধনকুবেরের বিরুদ্ধে টেলিগ্রাম-সংক্রান্ত একাধিক অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে শিশুদের যৌন নিপীড়নের উপাদান ছড়িয়ে দেওয়া, প্রতারণা এবং মাদক বিক্রির অভিযোগও ছিল। সেই সময় দুরভ বলেছিলেন, বিশ্বজুড়ে যোগাযোগের একটি মঞ্চ পরিচালনার ক্ষেত্রে (Pavel Durov) ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কঠিন। তিনি আরও জানিয়েছিলেন, রাশিয়া ও ইরানের মতো দেশে সরকারি দাবি মেনে নেওয়ার চেয়ে নিষেধাজ্ঞার মুখে পড়াকেই (Terrorism Arrest Warrant) তাঁর সংস্থা বেছে নিতে প্রস্তুত ছিল।

  • Russia Detains ISIS Terrorist: পয়গম্বরকে অপমানের বদলা নিতে ভারতে হামলার ছক, রাশিয়ায় গ্রেফতার আইএস জঙ্গি

    Russia Detains ISIS Terrorist: পয়গম্বরকে অপমানের বদলা নিতে ভারতে হামলার ছক, রাশিয়ায় গ্রেফতার আইএস জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইসলামিক স্টেটের এক আত্মঘাতী জঙ্গিকে আটক করল রাশিয়া (Russia arrests IS suicide bomber)৷ ভারতে বড় হামলা চালানোর ছক কষেছিল ওই জঙ্গি। ধৃত জঙ্গি জানিয়েছে, ভারতে এসে আত্মঘাতী হামলার ছক কষেছিল সে ৷ রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের রাজনৈতিক দলের এক প্রতিনিধির উপর হামলা চালানোর ছক কষেছিল ওই আইএস জঙ্গি৷

    আরও পড়ুন: হাতে ১১ ইঞ্চি লম্বা ছুরি! নূপুর শর্মাকে খুনের উদ্দেশে ভারতে পাক যুবক

    বিবৃতিতে বলা হয়েছে, “এফএসবি (FSB) ইসলামিক স্টেটের এক সদস্যকে শনাক্ত করে আটক করেছে (IS suicide bomber detained)৷ ধৃত জঙ্গি মধ্য এশিয়ার বাসিন্দা ৷ ভারতের রাজনৈতিক দলের প্রতিনিধির উপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তার ৷” বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ওই আত্মঘাতী বিস্ফোরককে তুরস্কে নিয়োগ করেছিল জঙ্গি সংগঠন আইএস ৷ এফএসবির ভিডিও বার্তায় ওই জঙ্গিকে বলতে শোনা গিয়েছে যে, পয়গম্বরকে (Prophet Controversy) অপমানের বদলা নিতে সে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল ৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, “ওই জঙ্গিকে বলা হয়েছিল সে যাতে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে রাশিয়া ছেড়ে ভারতে উড়ে যায় ৷ এবং ভারতে গিয়ে সে যাতে বড়সড় কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটায় ৷” 

    আরও পড়ুন: গ্রেফতার করা যাবে না নূপুর শর্মাকে, মিলল সুপ্রিম নির্দেশ
     
    জানা গিয়েছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তুরস্কেই ছিল ওই আইএস জঙ্গি ৷ তাকে আত্মঘাতী বিস্ফোরক হিসেবে নিয়োগ করেছিল ইসলামিক স্টেট ৷ ইস্তানবুলে একটি বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছিল ওই জঙ্গিকে ৷

    কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির কোনও শীর্ষ নেতাকে টার্গেট করা হয়েছিল বলেও জানতে পেরেছেন রুশ গোয়েন্দারা। সূত্রের খবর, গত এপ্রিল ও জুনের মধ্যে ভারতে আত্মঘাতী হামলার জন্য তাকে নিয়োগ করে আইএস শীর্ষ নেতৃত্ব। এর জন্য তাকে প্রয়োজনীয় নথি ও সামগ্রীও দেওয়া হয়েছিল। বিজেপির শীর্ষ নেতাকে হত্যার জন্য ওই জঙ্গি শপথ নিয়েছিল বলেও দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি। তবে কোন নেতাকে হত্যার ছক কষা হয়েছিল তা এখনও জানা যায়নি। এই চক্রে আর কেউ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন রুশ গোয়েন্দারা। 
     

LinkedIn
Share