Tag: george soros

george soros

  • Italian Leader: সম্মেলন ভিসায় ভারতে এসেই রাজনৈতিক স্লোগান! ইতালির নেতার বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ

    Italian Leader: সম্মেলন ভিসায় ভারতে এসেই রাজনৈতিক স্লোগান! ইতালির নেতার বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: হায়দরাবাদের ভারত সম্মেলনে কংগ্রেসের জনপ্রিয় রাজনৈতিক স্লোগান ‘ভোটচোর, গদি ছাড়ো’ তুলে ধরে বিতর্কে জড়ালেন ইতালির রাজনীতিক জিয়াকোমো ফিলিবেক। এ বার তাঁর ভারতে আসার ভিসা নিয়েও (Italian Leader) প্রশ্ন উঠল। সরকারি সূত্রের দাবি, সম্মেলনে যোগ দেওয়ার জন্য সম্মেলন ভিসা নিয়ে ভারতে এসেছিলেন ইউরোপীয় সমাজতন্ত্রী দলের সাধারণ সম্পাদক ফিলিবেক। কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বিদেশি (Giacomo Filibeck) নাগরিকদের হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই। তাঁরা যে ধরনের ভিসা নিয়েই ভারতে আসুন না কেন, এই নিয়ম তাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য। এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ভিসার শর্ত লঙ্ঘনের শামিল বলেই দাবি সরকারি সূত্রের।

    কংগ্রেস পরিচালিত তেলঙ্গানা সরকারের উদ্যোগে আয়োজিত ভারত সম্মেলনে ফিলিবেকের মন্তব্য ঘিরে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখনই এই অভিযোগ সামনে এসেছে। সম্মেলন ভিসা মূলত সেই সমস্ত বিদেশি নাগরিকদের দেওয়া হয়, যাঁদের ভারতে আসার একমাত্র উদ্দেশ্য কোনও সম্মেলন, সেমিনার কিংবা কর্মশালায় অংশগ্রহণ করা।

    ফিলিবেকের কীর্তি (Italian Leader)

    গত সপ্তাহে হায়দরাবাদে আয়োজিত ওই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের স্লোগান তুলে ধরেন ফিলিবেক। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই স্লোগান ব্যবহার করেন। সেই বক্তব্যকেই সমর্থন জানান ইতালির এই রাজনীতিক।

    শুধু তাই নয়, ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে রাহুলের আন্দোলনের প্রতিও সমর্থন জানান তিনি। ফিলিবেকের বক্তব্য, “প্রত্যেক গণতন্ত্রের ভিত্তি হল এক ব্যক্তি, এক ভোটের নীতি। রাহুল গান্ধী সেই মৌলিক নীতিকেই রক্ষা করার চেষ্টা করছেন। স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকার দাবিতে তাঁর আন্দোলন এবং মাত্র দু’সপ্তাহ আগে রামলীলা ময়দানে তাঁর সঙ্গে হাজার হাজার মানুষের পদযাত্রা আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র আপনা-আপনি সুরক্ষিত থাকে না। গণতন্ত্রকে রক্ষা করতে হলে মানুষের প্রতিবাদী হয়ে ওঠা প্রয়োজন। ভোটচোর, গদি ছাড়ো।”

    আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের বিষয়টিও যুক্তি দিয়ে ব্যাখ্যা করেন ফিলিবেক। তাঁর মতে, গণতন্ত্রের সামনে যে সব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেগুলির দিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে এই ধরনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    গত ১৩ ও ১৪ নভেম্বর হায়দরাবাদে ভারত সম্মেলনের আয়োজন করেছিল কংগ্রেস পরিচালিত তেলঙ্গানা সরকার। সেখানে উপস্থিত ছিলেন রাহুলও। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, “ভারত প্রকৃত অর্থে আর গণতান্ত্রিক রাষ্ট্র নেই।” ফিলিবেক বিতর্কিত স্লোগানটি তোলার সময় রাহুলকে হাসতে এবং হাততালি দিতেও দেখা যায়।

    শাহি নিশানায় রাহুল

    ভারত সম্মেলন ঘিরে বিতর্কের আবহে রাহুলকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে কলঙ্কিত করার চেষ্টা করছেন কংগ্রেস নেতা। শাহের বক্তব্য, বিদেশের মাটিতে ভারতকে অপদস্থ করে রাহুলের রাজনৈতিক ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে না।

    এদিকে, বিজেপির অভিযোগ, বিদেশি প্রতিনিধিদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সমর্থন চাইছেন রাহুল। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী আরও এক ধাপ এগিয়ে অভিযোগ করেন, বিদেশি শক্তি এবং হাঙ্গেরীয়-মার্কিন ধনকুবের বিনিয়োগকারী ও সমাজসেবী জর্জ সোরোসের সহযোগীদের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সরকার পরিবর্তনের কথা বলছেন (Italian Leader) কংগ্রেস নেতা।

    সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রদীপ ভান্ডারী লেখেন, “রাহুল গান্ধী ভারতীয় গণতন্ত্রে বিদেশি হস্তক্ষেপ চান। তিনি বিদেশি শক্তি এবং জর্জ সোরোসের হাতের পুতুলে পরিণত হয়েছেন, যাঁরা ভারতে অস্থিরতা তৈরি করতে চান।”

    সরব ভারত রাষ্ট্র সমিতিও

    এই বিতর্কে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে ভারত রাষ্ট্র সমিতিও। দলের নেতা কার্তিক ইন্দ্র রেড্ডি পাটলল্লার প্রশ্ন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করার সুযোগ একজন বিদেশি রাজনীতিককে কেন দেওয়া হচ্ছে? তাঁর অভিযোগ, ফিলিবেকের মন্তব্যকে উৎসাহিত করেছেন রাহুল।

    বিজেপির সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত। তিনি ইতালির রাজনীতিকের বক্তব্যের পক্ষে সওয়াল করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঘনিষ্ঠ যোগাযোগের প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদি যদি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারেন, তা হলে একজন ইতালীয় রাজনীতিক (Giacomo Filibeck) ভারতের বিষয়ে কথা বলতে পারবেন না কেন?

    সব মিলিয়ে, হায়দরাবাদের ভারত সম্মেলনে ফিলিবেকের রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। একদিকে বিদেশি নাগরিকের রাজনৈতিক মন্তব্য ও ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ, অন্যদিকে গণতন্ত্রের প্রশ্নে আন্তর্জাতিক মঞ্চে মতপ্রকাশের অধিকার—দুই বিষয়কে ঘিরেই ক্রমেই তীব্র হচ্ছে (Italian Leader) রাজনৈতিক সংঘাত।

     

  • Sam Pitroda: কংগ্রেস পার্টি ‘প্রগ্রেসিভ অ্যালায়েন্সে’র অংশ, কবুল করলেন স্যাম পিত্রোদা

    Sam Pitroda: কংগ্রেস পার্টি ‘প্রগ্রেসিভ অ্যালায়েন্সে’র অংশ, কবুল করলেন স্যাম পিত্রোদা

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস পার্টি ‘প্রগ্রেসিভ অ্যালায়েন্সে’র অংশ, যা বিশ্বের ১১০টিরও বেশি দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলির একটি আন্তর্জাতিক জোট। এই প্রগ্রেসিভ অ্যালায়েন্সের অর্থায়ন করতে পারেন আমেরিকান ব্যবসায়ী জর্জ সোরোস ও তাঁর ওপেন সোস্যাইটি ফাউন্ডেশন। জাতীয় জাতীয় টেলিভিশনে বক্তব্য রাখতে গিয়ে এমনই কবুল করলেন ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা (Sam Pitroda)। রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিদেশি যোগাযোগের বিষয়টিও প্রকাশ্যে আনেন তিনি। এর মাধ্যমে তিনি সোরোস ও তাঁর সংস্থার অর্থায়নে পরিচালিত বৈশ্বিক বামপন্থী নেটওয়ার্কের কথাও তুলে ধরেন। রাহুলের কথিত ‘গুরু’ হিসেবে পরিচিত পিত্রোদার এই বক্তব্য রাহুল ও তাঁর কংগ্রেস পার্টির বিদেশি যোগসূত্রের বিষয়টি ফের নিশ্চিত করল। ওয়াকিবহাল মহলের মতে, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তার পরপরই ভারতে যে অস্থিরতা ও আকস্মিক প্রতিবাদ-বিক্ষোভ দেখা যায়, তার নেপথ্যে কোনও গোপন অ্যাজেন্ডা থাকলেও থাকতে পারে।

    কংগ্রেস পার্টি ‘প্রগ্রেসিভ অ্যালায়েন্সে’র অংশ (Sam Pitroda)

    ওই টেলিভিশনে বক্তব্য রাখতে গিয়ে পিত্রোদা জানান, কংগ্রেস পার্টি ‘প্রগ্রেসিভ অ্যালায়েন্সে’র অংশ, যা বিশ্বের ১১০টিরও বেশি দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলির একটি আন্তর্জাতিক জোট। এই প্রগ্রেসিভ অ্যালায়েন্সের অর্থায়ন করে থাকতে পারেন আমেরিকান ব্যবসায়ী জর্জ সোরোস। এই ব্যবসায়ী ভারতবিরোধী কার্যকলাপ, দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে অর্থ জোগান দেওয়ার জন্য কুখ্যাত। তাই প্রশ্ন উঠছে, ভারতের বিরুদ্ধে বক্তব্য ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে দুর্বল করার অভিযোগে অভিযুক্ত এমন একটি জোটের বৈঠকে রাহুল গান্ধী কেন অংশ নেন?

    ‘ওপেন সোসাইটি ফাউন্ডেশন’

    জর্জ সোরোস তাঁর ‘ওপেন সোসাইটি ফাউন্ডেশনে’র মাধ্যমে গণতন্ত্র, রাজনৈতিক অধিকার, প্রশাসনিক স্বচ্ছতা, উদারনৈতিক অ্যাজেন্ডা ও মানবাধিকারের প্রচারের আড়ালে বাস্তবে বামপন্থী মতাদর্শ, সরকারবিরোধী বয়ান এবং রাজনৈতিক অস্থিরতা বা গৃহঅভ্যুত্থান উসকে দেওয়ার কাজ করেন। এর মাধ্যমে তিনি নির্বাচিত সরকারগুলিকে দুর্বল করা ও ভেঙে দেওয়ার আদর্শিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যান। দাতব্য কার্যকলাপ, গণতান্ত্রিক আন্দোলন, সিভিল সোসাইটি সংগঠন, থিঙ্ক ট্যাঙ্ক ও বিশ্ববিদ্যালয়গুলিকে (Rahul Gandhi) অর্থ জোগান দিয়ে সোরোস ও তাঁর ফাউন্ডেশন ভারতের মতো দেশগুলিতে পরিকল্পিত রাজনৈতিক পরিবর্তনের গতি বাড়াতে চায়, যাতে জাতীয়তাবাদী শেকড় থেকে রাজনৈতিক জোটগুলিকে সরিয়ে আদর্শগত রাজনৈতিক পরিবর্তন ঘটানো যায় (Sam Pitroda)।

    সোরোসের কর্মকাণ্ড

    সোরোসের কর্মকাণ্ড একটি দেশের সার্বভৌমত্ব ও কৌশলগত স্বায়ত্তশাসনে হস্তক্ষেপের স্পষ্ট উদাহরণ। দাতব্য কাজ, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রচারের আড়ালে এটি মূলত কোনও দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের প্রতিফলন। সোরোসের কার্যকলাপ অত্যন্ত পরিকল্পিতভাবে রাজনৈতিক মতাদর্শ নিয়ন্ত্রণ ও ক্ষমতা সংহত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। এখানেই ওঠে মোক্ষম সেই প্রশ্নটি। কেন রাহুল গান্ধী এমন একটি জোটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, যার লক্ষ্য ভারতের রাজনৈতিক ও সামাজিক কাঠামোয় অস্থিরতা সৃষ্টি করা? প্রগতিশীল জোটের সঙ্গে রাহুলের সম্পর্ক নিয়ে সাম পিত্রোদার সাম্প্রতিক প্রকাশ এই আশঙ্কাগুলিকে আরও জোরালো করেছে। বিশ্লেষকদের মতে, ভারতে যখনই কোনও নাগরিক অস্থিরতা বা প্রতিবাদ দেখা যায় এবং তা রাহুলের বিদেশ সফরের সময়সূচির সঙ্গে মিলে যায়, তখন তার পেছনে একটি গভীর যোগসূত্র, গোপন উদ্দেশ্য ও সুস্পষ্ট তাৎপর্য রয়েছে (Sam Pitroda)।

    ১৪০টি রাজনৈতিক দল প্রগতিশীল জোটের অংশ

    মনে রাখতে হবে, ইউরোপ, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়াজুড়ে প্রায় ১৪০টি রাজনৈতিক দল প্রগতিশীল জোটের অংশ। এই জোটের লক্ষ্য হল দাতব্য ও গণতন্ত্রের আড়ালে সরকার-বিরোধী (অ্যান্টি-এস্টাবলিশমেন্ট) অ্যাজেন্ডা-সংবলিত রাজনৈতিক আন্দোলন ও জনমত গড়ে তোলা। বিভিন্ন গবেষণাপত্রেও প্রগতিশীল জোটের (Rahul Gandhi) প্রকৃত উদ্দেশ্য হিসেবে ‘ভাবাদর্শগত বিশ্বায়নে’র কথা উল্লেখ করা হয়েছে। প্রগতিশীল জোটে সোরোসের অর্থায়ন নিয়ে প্রশ্নের উত্তরে পিত্রোদা বলেন, “ভারতের বাইরে অনুষ্ঠিত কোনও সেমিনার, সম্মেলন, রাজনৈতিক প্রচারাভিযান বা অন্যান্য জনআলোচনার অনুষ্ঠানের অর্থের উৎস বা তার শেকড় নিয়ে কংগ্রেস পার্টি মাথা ঘামায় না।” রাহুল গান্ধী–প্রগতিশীল জোট–জর্জ সোরোসের এই সম্পর্ক নিয়ে এমন প্রকাশ্য স্বীকারোক্তি রাহুলের বিদেশ সফরের আড়ালে থাকা প্রকৃত অ্যাজেন্ডা সম্পর্কে গভীর ইঙ্গিত দেয় (Sam Pitroda)।

LinkedIn
Share