Tag: hizb ut-tahrir

  • Bangladesh: বাংলাদেশজুড়ে কালেমাখচিত কালো-সাদা পতাকার দাপাদাপি, কারা ওড়াচ্ছে এসব ঝান্ডা?

    Bangladesh: বাংলাদেশজুড়ে কালেমাখচিত কালো-সাদা পতাকার দাপাদাপি, কারা ওড়াচ্ছে এসব ঝান্ডা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশজুড়ে (Bangladesh) ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই নতুন করে চর্চায় এসেছে কালেমাখচিত কালো-সাদা পতাকার (Kalema Flags) দাপাদাপি। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মিরপুর-সহ দেশের বিভিন্ন এলাকায় এই সব পতাকা টাঙানো এবং মিছিল-সমাবেশে বহন করার ঘটনা নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ বাড়িয়ে দিয়েছে এক লপ্তে অনেকখানি। কারণ, একই ধরনের পতাকা অতীতে আল-কায়েদা, ইসলামিক স্টেট (আইএস) এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মতো জঙ্গি সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহৃত হত।

    কালেমাখচিত পতাকা (Bangladesh)

    জানা গিয়েছে, গত ১৭ জুন ঢাকার একটি ফ্লাইওভারে প্রথম কালেমাখচিত পতাকা দেখা যায়। এরপর অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় এই ঝান্ডার রমরমা। সড়ক, আবাসিক এলাকা মায় সোশ্যাল মিডিয়ায়ও এই জাতীয় পতাকাকে পতপত করে উড়তে দেখা গিয়েছে। শুধু তাই নয়, মোটরসাইকেলে শোভাযাত্রা এবং ধর্মীয় সমাবেশেও একই ধরনের পতাকা বহন করা হচ্ছে। সেই ভিডিও-ও ছড়িয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে। এমনই ছবি নজরে এসেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

    দু’ধরনের পতাকা

    মূলত দু’ধরনের পতাকা বেশি দেখা যাচ্ছে। একটি সাদার পটভূমিতে কালো অক্ষরে লেখা, আর, অন্যটিতে কালোর পটভূমিতে সাদা অক্ষরে আরবি ভাষায় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বা ইসলামের কালেমা লেখা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাদা-কালো নকশার এই পতাকাগুলির একটির সঙ্গে তালিবানের, এবং অন্যটির সঙ্গে আল-কায়েদা, আইএস এবং হিজবুত তাহরীরের ঝান্ডার মিল রয়েছে। যদিও এখনও পর্যন্ত এসব নিশান ওড়ানোর সঙ্গে নির্দিষ্ট কোনও জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগের প্রমাণ মেলেনি (Kalema Flags)। কিছু মিছিলে অংশগ্রহণকারীরা নিজেদের ‘তাওহিদী জনতা’ নামে পরিচয় দিয়েছেন। গত কয়েক সপ্তাহে এই ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় একাধিক সমাবেশ হয়েছে। একটি শোভাযাত্রায় প্যালেস্তাইনের পতাকাও দেখা গিয়েছে। গত বছর ‘তাওহিদী জনতা’ ঘনিষ্ঠ কিছু গোষ্ঠীর বিরুদ্ধে মাজার, সুফি প্রতিষ্ঠান এবং বাউল সমাবেশে হামলা চালানোর অভিযোগ উঠেছিল (Bangladesh)।

    হিজবুত তাহরীরের তৎপরতা

    এদিকে, হিজবুত তাহরীরের সাম্প্রতিক তৎপরতাও নতুন করে আলোচনার বিষয় হয়েছে। ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের সময় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও, ২০২৪ সালের রাজনৈতিক ডামাডোলের পর তাদের কার্যকলাপ বাড়ার অভিযোগ রয়েছে। গত বছর ঢাকার জাতীয় মসজিদের সামনে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচিতে দু’হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণ দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল। যদিও বর্তমানে ঝান্ডা প্রদর্শনের ঘটনায় হিজবুত তাহরীরের যোগের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।সম্প্রতি ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তাঁর মতে, প্যালেস্তাইনের প্রতি জনসমর্থন থাকা স্বাভাবিক হলেও, বিদেশি জিহাদি মতাদর্শের পক্ষ্মবিস্তার নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক হতে পারে (Bangladesh)।

    কী বলছেন উদ্যোক্তারা?

    এদিকে, দিনাজপুরে আয়োজিত একটি শোভাযাত্রার উদ্যোক্তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের উদ্দেশ্য। আয়োজকদের একজন মুফতি আবু বকর সিদ্দিক। তিনি জানান (Kalema Flags), তারা মানুষের হৃদয়ে কালেমার বার্তা পৌঁছে দিতে চান। ফুটবল বিশ্বকাপকে ঘিরে অতিরিক্ত উন্মাদনা থেকে মানুষকে বিরত থাকার আহ্বানও জানান তাঁরা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায়ও কালেমাখচিত পতাকার প্রচার বেড়েছে। বিভিন্ন ধর্মভিত্তিক ফেসবুক পেজ এবং অনলাইন মার্কেটপ্লেসে এসব পতাকা বিক্রি ও প্রচারের তথ্য সামনে এসেছে। একই সঙ্গে হেফাজতে ইসলাম-সংশ্লিষ্ট নেতা মুফতি হারুন ইজহারের একটি পুরোনো ভিডিওও ভাইরাল হয়েছে, যেখানে তিনি তরুণদের বিভিন্ন স্থানে কালেমার পতাকা টাঙানোর আহ্বান জানিয়েছেন। ভিডিওতে তিনি বলেন, “যদি এসব পতাকাকে জঙ্গিবাদের প্রতীক বলা হয়, তবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকাও নামিয়ে ফেলতে হবে।”

    উগ্রপন্থীদের ‘রিহার্সাল’! 

    এদিকে, ২০২৪ সালের গণআন্দোলনের অন্যতম নেতা তথা সাংসদ হাসনাত আবদুল্লাকে আল-কায়েদার মতো দেখতে একটি পতাকার সঙ্গে দেখা যাওয়ার ঘটনা নিয়েও বিতর্কের সৃষ্টি করেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য এখনও মেলেনি (Bangladesh)। বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ইউনিটের এক কর্তা সংবাদমাধ্যমে জানান, একটি গোষ্ঠী সাধারণ ধর্মপ্রাণ মানুষের আবেগকে ব্যবহার করে বিদেশি উগ্রবাদী সংস্কৃতিকে মূলধারায় আনার চেষ্টা করছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে উগ্রবাদী সংগঠনের উপস্থিতি জানান দেওয়ার একটি ‘রিহার্সাল’-ও হতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। তাই বিষয়টি নয়াদিল্লির কাছেও গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক সম্পর্কের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে দুই দেশেই দেখা দিয়েছে উদ্বেগ। যদিও, এখনও পর্যন্ত সরকার বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কোনও নির্দিষ্ট সংগঠনকে দায়ী করেনি। তদন্ত শেষ না (Kalema Flags) হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানেই রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (Bangladesh)।

  • India Bangladesh Relation: ‘খিলাফত’ গড়ার ডাক! বাংলাদেশে সহিংস চরমপন্থীদের মুক্তি, ক্ষুব্ধ ভারত

    India Bangladesh Relation: ‘খিলাফত’ গড়ার ডাক! বাংলাদেশে সহিংস চরমপন্থীদের মুক্তি, ক্ষুব্ধ ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছে নতুন বাংলাদেশ। পদ্মাপাড়ে প্রতিদিন যা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমরা উদ্বিগ্ন, কারণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, যা সহিংস চরমপন্থীদের মুক্তি দেওয়ার মাধ্যমে আরও বেড়েছে। আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নয়নশীল বাংলাদেশ (India Bangladesh Relation) চাই, যেখানে সব সমস্যা গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে।’’ উল্লেখ্য শুক্রবারও, নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরির মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ঢাকা।

    খিলাফত গড়ার ডাক

    ইসলামিক স্টেটের (আইএস) কায়দায় বাংলাদেশে খিলাফত গড়ার ডাক দিয়েছে হিজবুত তাহরির! শুক্রবার ঢাকার রাস্তায় মিছিল করতে দেখা গেল শয়ে শয়ে মৌলবাদীকে। এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। যা কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ঢাকা। শেখ হাসিনার আমলে এই হিজবুত নখ-দাঁত বের করতে পারেনি। কিন্তু এখন গোটা বাংলাদেশে নৈরাজ্য। মহম্মদ ইউনূসের জমানায় মাথাচারা দিচ্ছে হিজবুতের মতো একাধিক জেহাদি গোষ্ঠী। জানা গিয়েছে, শুক্রবার ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির ডাক দেয় নিষিদ্ধ হিজবুত তাহরির। সেই মতোই জুম্মার নমাজের পর জেহাদিরা ঢাকায় একটি মিছিল বের করে। পরিস্থিতি বেগতিক বুঝে আসরে নামে পুলিশ। কিন্তু আইন শৃঙ্খলাবাহিনীর বাধা অতিক্রম করেই মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় হিজবুত সদস্যদের। এরপর লাঠিপেটা করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ ফের সাউন্ড গ্রেনেড ছুড়লে মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়।

    নিষিদ্ধ হিজবুত তাহরির

    আন্তর্জাতিক সন্ত্রাসবাদ তথ্য বিশ্লেষণে বলা হয়েছে, হিযবুত তাহরির (মুক্তির দল) দলটির লক্ষ্য হল ইসলামি খিলাফত প্রতিষ্ঠিত করা ও বিশ্বব্যাপী ইসলামি আইন বাস্তবায়ন করা। হিজবুত তাহরিকে বাংলাদেশ, চিন, রাশিয়া, পাকিস্তান, জার্মানি,তুরস্ক, ইংল্যান্ড, কাজাখস্তান এবং সমস্ত মধ্য এশিয়া, ইন্দোনেশিয়া, সমস্ত মধ্যপ্রাচ্যে (লেবানন, ইয়েমেন ব্যতীত) নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামাত সরকারের আমলে এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশে ঘাঁটি মজবুত করে। কিন্তু ২০০৯ সালের ২২ অক্টোবর হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামি লিগ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে। জনগণের নিরাপত্তার জন্য এই সংগঠনটি বিপজ্জনক বলে নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের বহু মুসলিম দেশেই হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু গত ৫ অগাস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় ফের বাংলাদেশে মাথাচারা দিয়েছে তারা। পালন করছে নানা কর্মসূচি। আর সবটাই নীরব দর্শক হয়ে দেখছেন প্রধান উপদেষ্টা ইউনুস।

    চরমপন্থী সন্ত্রাসবাদীদের মুক্তি

    ইউনূস সরকার বাংলাদেশ ক্ষমতায় আসার পরই জেল থেকে মুক্তি পায় আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) প্রধান জসীমউদ্দিন রহমানি। আর তার মদতেই এখন ভারতকে রক্তাক্ত করার ছক কষেছে এবিটি। বাংলাদেশ এই সহিংস চরমপন্থীদের মুক্তি দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে ভারত। এরা গঙ্গাপাড়ে অশান্তি লাগাতে সক্রিয় এমনই ধারণা ভারতের।

    ভারত-বিরোধিতা, তবু জল চাই

    দেশের অভ্যন্তরে ভারত-বিরোধী সুরকে মদত দিলেও গঙ্গার জলবণ্টন নিয়ে নরম সুর বাংলাদেশের। বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মহম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১১ জনের প্রতিনিধি দল সোমবার পা রাখেন কলকাতায়। জয়েন্ট কমিটির টেকনিক্যাল বিশেষজ্ঞরা ভারতের সঙ্গে এই নিয়ে ৮৬ তম বৈঠক সারেন। ৩০ বছর পুরনো গঙ্গা পদ্মা জলবণ্টন চুক্তি পুনর্নবীকরণ নিয়ে হয় বৈঠক। ফরাক্কায় পর্যবেক্ষণ সেরে ফের কলকাতায় ফিরে ৬ মার্ত বৃহস্পতিবার বৈঠক সারেন তারা। শুক্রবার, ভারত বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের ফের বৈঠক হয়েছে। কমিশনের সদস্য আবুল হোসেন জানান, ফি বছরই সীমান্তে জল আদান প্রদান নিয়ে কমিশনের বৈঠক হয়। সেইমতো এবারেও বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারতের জলশক্তি মন্ত্রক জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি এমন নদী রয়েছে যা সীমান্তের দুই পারে বিস্তৃত।

     

     

     

LinkedIn
Share