Tag: Holika Dahan

Holika Dahan

  • Holika Dahan: “আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল”, কেন চলে আসছে এই রীতি?

    Holika Dahan: “আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল”, কেন চলে আসছে এই রীতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল.” এই প্রবাদের সঙ্গে আমরা সকলেই পরিচিত। দোলের আগের দিন ন্যাড়া পোড়ানোর রীতি চলে আসছে বহু যুগ ধরে। যা আমাদের বাংলার বাইরে হোলিকা দহন (Holika Dahan) নামেও পরিচিত। কিন্তু কীভাবে এবং কেনই বা  এই ন্যাড়া পোড়ানোর রীতির প্রচলন হল? এই প্রশ্নের উত্তর অনেকেই হয়তো জানেন না। আজ আমরা এই প্রতিবেদনে জানব, কী এই ন্যাড়া পোড়া?

    পিছনে আছে এক পৌরাণিক কাহিনী (Holika Dahan)

    এই রীতির পিছনে আছে এক পৌরাণিক কাহিনি, যার ওপর ভিত্তি করেই আজকের ন্যাড়া পোড়া (Holika Dahan)। রাক্ষসরাজ হিরণ্যকশিপু সব সময় তাঁর প্রজাদের ওপর অত্যাচার চালাতেন। এমনকী তাদের পূজার্চনাতেও বিঘ্ন ঘটাতেন। সব সময় নিজের শক্তিকে ভুল ভাবে প্রয়োগ করতেন। এক সময় তিনি অমরত্ব লাভের জন্য ভগবান ব্রহ্মার তপস্যায় বসেন। তাঁর এই কঠোর তপস্যায় খুশি হয়ে ভগবান ব্রহ্মা তাঁকে মোট পাঁচটি বর প্রদান করেন। যে পাঁচটি বর ছিল-কোনও মানুষ বা কোনও প্রাণী তাঁকে মারতে পারবে না। ঘরের ভিতরে বা ঘরের বাইরে তাঁর মৃত্যু হবে না। তাঁর মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না। অস্ত্র দ্বারাও হবে না, শস্ত্র্র দ্বারাও হবে না। হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না, জলেও হবে না, শূন্যেও হবে না।  এই বর পাওয়ার পর থেকে হিরণ্যকশিপু দেবতাদের ওপর আরও অত্যাচার চালাতে শুরু করেন। 

    অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় (Holika Dahan) 

    হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। তাই প্রহ্লাদকে হত্যা করার জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন তিনি।  এই হোলিকা ভগবান ব্রহ্মার কাছ থেকে একটি বিশেষ শাল পেয়েছিলেন, যা তাকে সব সময় রক্ষা করত। হোলিকা হিরণ্যকশিপুকে জানান, তিনি প্রহ্লাদকে নিয়ে এই শাল জড়িয়ে আগুনের মধ্যে বসবেন। এতে শাল তাঁকে রক্ষা করলেও প্রহ্লাদকে পুড়িয়ে ভস্ম করে দেবে। কিন্তু যেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন, তখনই গায়ের শালটি তাঁর কাছ থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে। তাই প্রহ্লাদের কিছু না হয়ে পুড়ে ছাই হয়ে যান হোলিকা। এর পরেই ভগবান বিষ্ণু নরসিংহ রূপ নিয়ে হিরন্যকশিপুকে হত্যা করেন, যে ঘটনা সবাই জানে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজও হোলির আগের দিন হোলিকা দহন (Holika Dahan) বা ন্যাড়া পোড়ার রীতি চলে আসছে। দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ, অশুচি, লোভকে শেষ করে ফেলে এক শুভ দিনের সূচনা করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lunar Eclipse 2024: দোল পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ, পুজো-উৎসবে কী প্রভাব, জানেন তো?

    Lunar Eclipse 2024: দোল পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ, পুজো-উৎসবে কী প্রভাব, জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024) হবে দোল পূর্ণিমার দিনে। আগামী ২৫ মার্চ দোলের দিনে এই চন্দ্রগ্রহণ হবে। প্রায় ১০০ বছর পর দোলের দিন চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না। চন্দ্রগ্রহণের প্রভাব হোলির উৎসবেও পড়বে। আর তাই অনেকের মনে সময়কাল নিয়ে বিভ্রান্তি রয়েছে। বাড়িতে পুজো করতে চাইলে সন্ধে ৫টা ৪৫ মিনিট থেকে ৭টা ২১ মিনিটের মধ্যে করতে হবে সত্যনারায়ণ ব্রত। চন্দ্র গ্রহণের দিন সম্পর্কে জেনে নিন বিস্তৃত তথ্য।

    চন্দ্রগ্রহণের সময় (Lunar Eclipse 2024)

    জানা গিয়েছে, আগামী ২৫ মার্চ দোল পূর্ণিমার তিথিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024) লাগবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মোট ৪ ঘণ্টা ৩৯ মিনিট প্রভাব থাকবে গ্রহণের। ভারতীর সময় অনুযায়ী সকাল ১০টা ২৩ মিনিটে গ্রহণ লাগবে এবং শেষ হবে দুপুর ৩টে ২ মিনিটে। গ্রহণের মধ্যকাল হিসেবে দুপুর ১২টা ৪৩ মিনিটকে নির্ধারণ করা হয়েছে। গ্রহণের সময় শুভ কাজ না কারাই বাঞ্ছনীয়।

    চন্দ্রগ্রহণের সূতক কাল

    এই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024) ভারত থেকে দেখা যাবে না। তাই ভারতে সুতক কাল মানা হবে না। বিশ্ব বাজারে বড়সড় ওঠাপড়া লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে। লগ্নির ক্ষেত্রে বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। রাশির বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। নয়ত, লোকসান হতে পারে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন।

    কোথায় কোথায় দেখা যাবে গ্রহণ

    ভারতে না দেখা গেলেও পৃথিবীর নানা প্রান্ত থেকে দেখা যাবে গ্রহণ। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, দক্ষিণ নরওয়ে এবং সুইৎজারল্যান্ড থেকে দেখা যাব এই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024)। একইভাবে,  উত্তর ও পূর্ব এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকেও দেখা যাবে চন্দ্রগ্রহণ। প্রশান্ত মহাসাগরীয় ও অতলান্তিক মহাসাগরীয় অঞ্চলের কিছু কিছু স্থান থেকে গ্রহণ দেখা যেতে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Holi: জানেন দোলের আগের দিন ন্যাড়াপোড়া কেন হয়?

    Holi: জানেন দোলের আগের দিন ন্যাড়াপোড়া কেন হয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরে দোল ৮ মার্চ। ঠিক তার আগের দিন ন্যাড়াপোড়া, সেটাই আবার বাংলার বাইরে হোলিকা দহন। হোলি (Holi) ও দোল নিয়ে নানা মতভেদ থাকলেও দোলের আগের দিন রাতে সব জায়গায় এই হোলিকা দহন পালিত হয়। শুধু কোথাও বলে চাঁচড় পোড়া, কোথাও ন্যাড়া পোড়া, আবার কোথাও হোলিকা দহন। তবে, এই উৎসবের পিছনে আধ্যাত্মিক গুরুত্বও রয়েছে। 

    হোলিকা দহনের পৌরাণিক আখ্যান

    পুরাণ কাহিনি অনুযায়ী, রাক্ষস রাজা হিরণ্যকশিপু তাঁর প্রজাদের পুজোপাঠ এবং যেকোনও প্রকারের ধর্মাচরণ বন্ধ করে দেন। হিরণ্যকশিপু নিজেকেই ঈশ্বর মনে করতেন। প্রজারা তাই অন্য কোনও দেবতার পুজো করতে পারত না। অমরত্ব লাভের জন্য রাক্ষস রাজা ব্রহ্মার তপস্যা শুরু করেন। তাঁর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাঁকে পাঁচটি বর দেন। এক, কোনও মানুষ বা কোনও প্রাণী তাঁকে বধ করতে পারবে না। ঘরের ভিতর বা ঘরের বাইরে তাঁর মৃত্যু হবে না। দিনে বা রাতে তাঁর মৃত্যু হবে না। কোনও অস্ত্র বা শস্ত্রের দ্বারাও মৃত্যু হবে না। এবং জল, ভূমি ও শূন্যেও তাঁর মৃত্যু হবে না।

    হিরণ্যকশিপুর অত্যাচার বাড়ার পর তিনি প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। কারণ তাঁর পুত্র হয়ে ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পুজো করতেন। এটা কোনওভাবেই মেনে নিতে পারছিলেন না রাক্ষসরাজা। এক্ষেত্রে তিনি নিজের বোন হোলিকার সাহায্য নেন। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন, এই শাল ছিল একধরনের রক্ষাকবচ। যেটা তাঁকে সবসময় রক্ষা করবে। তাই ঠিক হয় যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। শাল থাকায় তাঁর কিছু হবে না কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আগুনের মধ্যে প্রবেশ করা মাত্র হোলিকার শাল প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে আর হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু প্রহ্লাদ সুরক্ষিত থাকে। এখান থেকেই শুরু হয় হোলিকা দহন।

    দোল উৎসব মানে এক পবিত্র তিথি, ভক্তদের বিশ্বাস এই দিন সমস্ত অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির বিকাশ ঘটে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

LinkedIn
Share