Tag: ICC Prize Money

ICC Prize Money

  • T20 World Cup 2026: পাকিস্তানের ঝুলিতে মাত্র সাড়ে ৩ কোটি! বিশ্বসেরা হয়ে কত টাকা পুরস্কার পেল ভারত?

    T20 World Cup 2026: পাকিস্তানের ঝুলিতে মাত্র সাড়ে ৩ কোটি! বিশ্বসেরা হয়ে কত টাকা পুরস্কার পেল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুবনজয়ী ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে একপেশে ম্যাচে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে সেলিব্রেশন। আসলে এই বিশ্বকাপ জয় (T20 World Cup 2026) বিশ্বক্রিকেটে ভারতের আধিপত্য আবারও শক্তপোক্তভাবে প্রতিষ্ঠা করে দিল। একই সঙ্গে আর্থিকভাবেও লাভবান করল টিম ইন্ডিয়াকে। বিজয়ী দল হিসেবে ভারত পেয়েছে ২.৩৪ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১ কোটি ৫০ লক্ষ টাকার সমান। অর্থাৎ প্রতিযোগিতার মোট আর্থিক পুরস্কারের পাঁচ ভাগের এক ভাগ ঢুকেছে টিম ইন্ডিয়ার পকেটে।

    কোনও দেশই খালি হাতে ফেরেনি

    টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা কোনও দেশই খালি হাতে ফেরেনি। যারা অংশ নিয়েছে, তারা প্রত্যেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়েছে। যে দল যতটা এগোতে পেরেছে, তার পুরস্কারের অঙ্ক তত বেড়েছে। রবিবার আমেদাবাদের মাঠে নিউ জিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। ফলে সবচেয়ে বেশি টাকা পেয়েছেন সূর্যকুমার যাদবেরা। কোনও দেশই খালি হাতে ফেরেনিএ বারের বিশ্বকাপের জন্য ১২০ কোটি টাকার পুরস্কার ধার্য করেছিল আইসিসি। প্রতিটি ধাপে টাকার অঙ্ক নির্দিষ্ট ছিল। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলি পেয়েছে ২ কোটি ৩০ লক্ষ টাকা। যে দলগুলি সুপার এইট পর্বে বাদ গিয়েছে তারা পেয়েছে সাড়ে ৩ কোটি টাকা। অর্থাৎ, পাকিস্তান সাড়ে ৩ কোটি টাকা নিয়ে বাড়ি ফিরেছে।

    রেকর্ড অঙ্কের পুরস্কার

    এ বছর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) রেকর্ড অঙ্কের পুরস্কার দিল আইসিসি। ২০২৪ বিশ্বকাপে সব মিলিয়ে ১০০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল আইসিসি। এবার সেটা ২০ শতাংশ বেড়ে ১২০ কোটি করা হয়েছে। পুরস্কার মূল্য বেড়েছে গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন, সব দলেরই। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। তারা পেয়েছে ৭ কোটি ২৪ লক্ষ টাকা। ফাইনালে রানার্স দল নিউজিল্যান্ড পেয়েছে ১৪ কোটি ৬৫ লক্ষ টাকা। আর বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা।

    বিশ্বকাপের পুরস্কার মূল্য (ICC Prize Money)

    চ্যাম্পিয়ন (ভারত)
    ২৭.৪৮ কোটি

    রানার্স আপ (নিউজিল্যান্ড)
    ১৪.৬৫ কোটি

    সেমিফাইনাল
    ৭.২৪ কোটি

    সুপার এইট
    ৩.৪৮ কোটি

    গ্রুপ পর্ব
    ২.২৯ কোটি

  • ICC World Cup 2023: আমেদাবাদে নীল সুনামি! টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: আমেদাবাদে নীল সুনামি! টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যালারিতে নীল ঢেউ! তার মধ্যে ভারতের হয়ে টস করতে নামাটাই ভাগ্যের বিষয়, দৃপ্ত ঘোষণা রোহিত শর্মার। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে রোহিতরা। অন্য দিকে টানা আটটি ম্যাচ জিতে ট্রফির লড়াইয়ে প্যাট কামিন্সের দল। রবিবাসরীয় সন্ধ্যায় খেলার ফল কী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তবে, ম্যাচের শুরুতে টস ভাগ্য গেল অস্ট্রেলিয়ার সঙ্গে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কামিন্স। হেরেও ব্যাট করার সুযোগ পেলেন রোহিতরা। চূড়ান্ত লড়াইয়ে ভারতীয় একাদশও একই রাখা হয়েছে।

    স্পিনারদের সুবিধা

    আমদাবাদে খেলা হবে কালো মাটির পিচে। ভারত-পাকিস্তান ম্যাচ খেলা হয়েছিল এই পিচে। পিচ শুকনো বলে জানা গিয়েছে। স্পিনারদের সুবিধা পাওয়ার কথা। চলতি বিশ্বকাপে প্রথমে ব্যাট করলে ভারত গড়ে ১৭৫ রানে জিতেছে ম্যাচ। আর রান তাড়া করলে গড়ে ৬৪.৪ বল বাকি থাকতে ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একপেশেভাবে হারিয়েছিল ভারত। 

     জিতলে কত পুরস্কার মূল্য ভারতের

    দুই দলের জন্যই থাকছে মোটা আর্থিক পুরস্কার। বিশ্বকাপে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মোট ১ কোটি ডলার আর্থিক পুরস্কার হিসাবে দিচ্ছে। যা ভারতীয় মূল্যে প্রায় ৮৩ কোটি টাকা। বিশ্বকাপে লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দিয়েছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা। ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জয় পেয়েছে। তাই রোহিত, বিরাটেরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা জেতা হয়ে গিয়েছে ভারতীয় দলের। সেমিফাইনালে জেতার জন্য অবশ্য আলাদা করে আর্থিক পুরস্কার পাননি রোহিতেরা। বিশ্বকাপ জয়ী দলকে আইসিসি পুরস্কার হিসাবে দেবে ৪০ লাখ ডলার বা প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা। ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারলে পুরস্কার মূল্য হিসাবে আইসিসির কাছ থেকে পাবে মোট ৩৬ কোটি ৩২ লাখ টাকার মতো। রোহিতেরা রানার্স হলে পাবেন ২০ লাখ ডলার বা প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ ভারতীয় দল রানার্স হলে পুরস্কার মূল্য হিসাবে পাবে প্রায় ১৯ কোটি ৬৬ লাখ টাকা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share