Tag: ICC T20 World Cup

ICC T20 World Cup

  • ICC T20 World Cup: খাতায় কলমে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত! শেষ বলে বাংলাদেশের বিরুদ্ধে জয় টিম ইন্ডিয়ার

    ICC T20 World Cup: খাতায় কলমে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত! শেষ বলে বাংলাদেশের বিরুদ্ধে জয় টিম ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: টানটান ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলল ভারত। লিগ টেবিলে শীর্ষস্থানে টিম ইন্ডিয়া। আক্ষরিক অর্থেই টিম-গেম। সকলের চেষ্টায় সফল ভারত। সঙ্গী বরুণ দেবও। বরুণ দেবের কৃপায় আত্মবিশ্বাস ফির পায় ভারত। বৃষ্টি-বিরতির পর থেকেই ম্যাচের রাশ চলে যায় ভারতের হাতে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮৪ রান। ৪৪ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন কোহলি। সমালোচনার জবাব দিয়ে ৩১ বলে হাফসেঞ্চুরি করেন লোকেশ রাহুল। জবাবে ব্যাট করতে নেমে স্বপ্নের ইনিংস খেলছিলেন লিটন দাস। শুরু থেকেই ভারতীয় বোলারদের উপরে শাসন চালাতে থাকেন তিনি। অর্শদীপের সিংয়ের ওভার থেকেই হাত খুলতে শুরু করেন লিটন। অর্শদীপের ওভারে ওঠে ১২ রান। পরের ওভারে ভুবনেশ্বর দিলেন ১৬ রান। ষষ্ঠ ওভারে শামিও ১৬ রান দিলেন। দিশেহারা ক্যাপ্টেন রোহিত কী করবেন বুঝতে পারছিলেন না। রোহিত-কোহলি আলোচনা করতে থাকেন কাকে বল দেবেন। তখনই বরুণ দেবের আশীর্বাদ। অঝোরে বৃষ্টি নামল অ্যাডিলেডে।

    বাংলাদেশের ইনিংসের মাঝে বৃষ্টি এসে খেলা বন্ধ রাখল আধ ঘণ্টারও বেশি। তার পরেই ম্যাচের উপর থেকে নিয়ন্ত্রণ হারাল বাংলাদেশ। তা সত্ত্বেও শেষ বল পর্যন্ত লড়ে গেল ভারতের পড়শি দেশ। শেষ হাসি অবশ্য রোহিত শর্মাদেরই। প্রথম দু ওভারে শামির দিয়েছিলেন ২১ রান। বৃষ্টি বিরতির পর আক্রমণে এসে প্রথম বলেই উইকেট। ফেরালেন ওপেনার নাজমুল হাসান শান্তকে। দুর্দান্ত ওভার। মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নিলেন বাংলার পেসার। ব্যাটিংয়ে ফর্মে ফিরেছেন। ডিরেক্ট থ্রোয়ে ফেরালেন বিপজ্জনক লিটন দাসকে। নিজের জাত চেনালেন লোকেশ রাহুল। ২৭ বলে ৬০ রানে ফিরলেন লিটন। ম্যাচের টার্নিং পয়েন্ট। বৃষ্টির পর ওভার কমে মোট ১৬ ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫১। হার্দিক ও অর্শদীপ পরপর দুই ওভারে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে পাঠিয়ে দেয়। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ২০ রান। অর্শদীপ সিংয়ের প্রথম বলে ১ রান নেন তাস্কিন। দ্বিতীয় বলে ছক্কা মারেন নুরুল। তৃতীয় বলে কোনও রান দেননি অর্শদীপ। চতুর্থ বলে ২ রান নেন নুরুল। পঞ্চম বলে ৪ মারেন তিনি। সুতরাং জয়ের জন্য শেষ বলে ৭ রান দরকার বাংলাদেশের। ছয় মারলেই ম্যাচ গড়াবে সুপার ওভারে। তবে শেষ বলে ১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি নুরুল। ফলে ৫ রানে ম্যাচ জেতে ভারত। 

  • T20 World Cup Pak vs Zim: ‘ভুয়ো মিস্টার বিন!’ ম্যাচের পর ট্যুইট-যুদ্ধে পাক, জিম্বাবোয়ের রাষ্ট্রপ্রধানরা

    T20 World Cup Pak vs Zim: ‘ভুয়ো মিস্টার বিন!’ ম্যাচের পর ট্যুইট-যুদ্ধে পাক, জিম্বাবোয়ের রাষ্ট্রপ্রধানরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের বাইশ গজে পাকিস্তান ও জিম্বাবোয়ের (Pakistan vs Zimbabwe) লড়াই শেষ হয়ে গেলেও, সোশ্যাল মিডিয়ায় এখনও তপ্ত রয়েছে কথার যুদ্ধ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, যে এই লড়াইয়ের মাঠে অবতীর্ণ হয়েছেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান। আর এরই মাঝে কোথাও গিয়ে দুপক্ষের মধ্যে এই বাকবিতণ্ডার মূল কারণ হয়ে দাঁড়িয়েছেন ‘মিস্টার বিন’ (Mir Bean)। হ্যাঁ, সেই বিখ্যাত কমিক চরিত্র, যার নাম ভূমিকায় অভিনয় করে বিশ্বখ্যাত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন (Rowan Atkinson)।

    ঠিক কী ঘটেছে?

    চলতি টি-২০ বিশ্বকাপের (T-20 World cup) আসরে বৃহস্পতিবার বড় অঘটন ঘটিয়েছে জিম্বাবোয়ে। রুদ্ধশ্বাস ও লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে মাত্র ১ রানে হারিয়ে দিয়েছে আফ্রিকার এই দেশটি। এরপরই নিজের দেশের দলকে অভিনন্দন জানান জিম্বাবোয়ের প্রেসিডেন্ট এমারসন ডামবুজো মানগাগওয়া। অভিনন্দনমূলক ট্যুইটে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে লেখেন, ‘‘জিম্বাবোয়ের জন্য কী দুর্দান্ত এক জয়! ‘শেভরন’দের (জিম্বাবোয়ে দলের পোশাকী নাম) শুভেচ্ছা। পাকিস্তান যেন এরপরের বার আসল মিস্টার বিন পাঠায়।’’ 

    এর জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্যুইট করে লেখেন, ‘‘পাকিস্তানের কাছে প্রকৃত মিস্টার বিন নেই। তবে যে স্পিরিট নিয়ে ক্রিকেট খেলা উচিত, তা পাকিস্তানের রয়েছে। আমরা ঘুরে দাঁড়াতে জানি। জিম্বাবোয়ে সত্যিই ভালো খেলেছে আজ। আপনাকে অভিনন্দন মিস্টার প্রেসিডেন্ট।

    ‘মিস্টার বিন’ বিতর্ক কেন?

    ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। সে বছর, পাকিস্তানের কমেডিয়ান আসিফ মহম্মদ হারারে ইন্টারন্যাশনাল সেন্টারে একটি শো করেছিলেন। আসিফ মোহাম্মদ দেখতে মিস্টার বিন চরিত্রের আসল অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মতো। চেহারায় বেশ মিল দুজনের। পরে, সামাজিক মাধ্যমে আসিফের আসল পরিচয় ফাঁস হয়। সেই থেকেই পাকিস্তানের ওপর জিম্বাবোয়ের একটা রাগ জমেছিল। যাতে ঘৃতাহুতি পড়ে বিশ্বকাপের ম্যাচের আগে। 

    জিম্বাবোয়ের মানুষ যে ‘বদলা’-র জন্য অপেক্ষায় রয়েছেন, তা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টুইটার হ্যান্ডল থেকে পাকিস্তান খেলোয়াড়দের অনুশীলনের ছবি টুইট করা হয়। সেখানে জিম্বাবোয়ের এক ক্রিকেট অনুরাগী এনগুগি চাসুরা মন্তব্য করেন, ‘‘আমরা জিম্বাবোয়ের মানুষরা তোমাদের কখনও ক্ষমা করব না। তোমরা একবার আমাদের মিস্টার বিনের পরিবর্তে জালি পাকিস্তানি বিনকে পাঠিয়েছিলে। সেটার বদলা নেওয়া হবে। এখন প্রার্থনা করো যাতে বৃষ্টি এসে তোমাদের রক্ষা করতে পারে।’’ 

    অতঃপর, ম্যাচ শেষে জিম্বাবোয়ের রাষ্ট্রপতির ট্যুইট বিষয়টিকে অন্য মাত্রা দেয়। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেওয়াগ জিম্বাবোয়ে প্রেসিডেন্টের ট্যুইটকে রিট্যুইট করে লেখেন, ‘‘হা হা হা…প্রেসিডেন্টও মজা করছেন। প্রতিবেশীদের দুর্বল জায়গায় আঘাত।’’

  • T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) মহম্মদ শামি (Mohammed Shami) তাঁর সতীর্থ জশপ্রীত বুমরাহর যোগ্য বিকল্প হওয়ার ক্ষমতা রাখেন। এমনটাই মনে করেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।  সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে সচিন বলেছেন, ‘চোটের জন্য বুমরাহর না থাকা বড় ক্ষতি। ও ভারতের প্রধান স্ট্রাইক বোলার। বুমরাহ ব্যাটারদের উপর দাপট দেখাতে পারে। তবে শামি অনেকদিন পর মাঠে নেমেই প্রমাণ করে দিল যে, ওই বুমরাহর আদর্শ পরিবর্ত।’ শামির পাশাপাশি তরুণ বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিংকে নিয়েও মুগ্ধ সচিন। তিনি বলেন, ‘অর্শদীপ পরিকল্পনা নিয়ে মাঠে নামে। এই ফরম্যাটে প্ল্যানিং বজায় রেখে বল করা খুবই গুরুত্বপূর্ণ।’ সচিনের কথায়, ‘অস্ট্রেলিয়ার মাঠ বড় হওয়ার কারণে স্পিনারদের বিরুদ্ধে মারা খুবই শক্ত। বল যে দিকে ঘুরছে, সে দিকে মারার একটা প্রবণতা দেখা যায়। খুব কম ব্যাটসম্যান রয়েছে যারা ক্রমাগত স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে পারে। সাধারণত বাউন্ডারির দৈর্ঘ্য কতটা এর উপর নির্ভর করে কোন স্পিনারকে খেলানো দরকার। কোন দিকে হাওয়া বইছে সেটাও খেয়াল রাখতে হবে। ‘ভারতের কিংবদন্ত ব্যাটসম্যান বলেছেন, ‘চলতি টুর্নামেন্টে বাঁহাতি ব্যাটসম্যান অবশ্যই গুরুত্বপূর্ণ। বোলার এবং ফিল্ডারদের সেই অনুযায়ী নিজেদের গুছিয়ে নিতে হয় এবং তারা যদি একটানা স্ট্রাইক রোটেট করে, তা হলে বোলারদের সমস্যায় পড়তে হয়।’ তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি কিছু ক্ষেত্রে কন্ডিশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে এবং স্কোর রক্ষা করা সহজ হবে না। ম্যাচ চলাকালীন পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং রান তাড়া করা সহজ হতে পারে। টসের ভূমিকাও তাই কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।’

    আরও পড়ুন: ক্রিকেট ঘোচায় দূরত্ব! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শাহিনকে কী পরামর্শ দিলেন শামি?

    ১৯৯২ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করেছেন। স্যর ডন ব্র্যাডম্যানের দেশে একাধিক সফর করার সুবাদে সেখানকার পিচ ও স্টেডিয়ামকে হাতের তালুর মতো চেনেন সচিন। তাই বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে রোহিতদের পরামর্শ দিলেন মাস্টার ব্লাস্টার। ডেথ ওভারের টিম ইন্ডিয়া কীভাবে ভালো বোলিং করতে পারে তাও জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। টিম ইন্ডিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দল খুব ভালো এবং ভারসাম্যপূর্ণ। সম্ভবত টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ আমাদের। ফাইনালে খেলার ক্ষমতা রয়েছে রোহিতদের।’ সচিনের কথায় সেমিফাইনালের চারটি দল হল,‘আমাদের পুল থেকে আমার সেমিফাইনালিস্ট হবে ভারত ও পাকিস্তান। পাকিস্তান যদি ভালো ব্যাটিং করে তাহলে না হলে দক্ষিণ আফ্রিকা থাকবে। অস্ট্রেলিয়ার পরিবেশ দক্ষিণ আফ্রিকার মতোই। দ্বিতীয় পুলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ফেভারিট, নিউজিল্যান্ড ডার্ক হর্স। আইসিসি চ্যাম্পিয়নশিপে তারা ভালো করেছে।’

LinkedIn
Share