Tag: ICC

ICC

  • World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: চির প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজ দিয়েই শুরু হচ্ছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship Final)  যাত্রা। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া (END vs AUS)। ২০২৫ সালে লর্ডসে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের পরপর তিনটি ফাইনালের জন্য ইংল্যান্ডের স্টেডিয়ামের নাম ঘোষণা করা হল। 

    কঠিন লড়াই ভারতের

    ৯ দলীয় ডব্লুটিসির যে সূচি আইসিসি দিয়েছে, তাতে করে বিসিসিআইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে কঠিন পথ পেরোতে হবে ভারতকে। দ্য চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়াকেও তুলনামূলক কঠিন পথ পার করতে হবে। সেই তুলনাই অনেকটাই সহজ পথ পেরতে হবে দক্ষিণ আফ্রিকাকে। আগের মতই পয়েন্টের শতকরা হিসেবে নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্টকে।

    শুরু হচ্ছে অ্যাশেজ

    দুই বছরের এই চক্রে সবকটি দলকেই কমপক্ষে তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলতে হবে। অফিসিয়ালি এই তৃতীয় ডব্লুটিসির আসর শুরু হচ্ছে আসন্ন অ্যাশেজ সিরিজ দিয়ে। ১৬ জুন থেকে এজবাস্টন টেস্টের মধ্যে দিয়ে শুরু হবে এই অ্যাশেজ। গত বারের চ্যাম্পিয়নরা এজবাস্টনের পাশাপাশি এবারের অ্যাশেজে খেলবে লর্ডস, লিডস, ম্যাঞ্চেস্টার এবং দ্য ওভালে। অ্যাশেজের প্রথম টেস্টের জন্য় প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। মূলত তিন পেসার নিয়েই আক্রমণে নামতে চলেছে ইংল্যান্ড শিবির। স্টুয়ার্ট ব্রড, জেমন অ্য়ান্ডারসন ও ওলি রবিনসনকে একাদশে রাখা হয়েছে। তবে বাদ দিয়েছেন মার্ক উড। উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন জনি বেয়ারস্টো। 

    আরও পড়ুন: লক্ষ্যভেদ! তিরন্দাজি বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের ১৬ বছরের মেয়ে অদিতির

    ভারত তাদের এই ডব্লুটিসির সফর শুরু করছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। আগের বারের মতন এবারও জয়ী দল পাবে ১২ পয়েন্ট। টাই হলে পাবে ছয় পয়েন্ট এবং ড্র হলে পাবে চার পয়েন্ট। এই চক্রে অজিরা ন’টি অ্যাওয়ে টেস্ট খেলবে। ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি, এবং বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টে খেলবে। এ ছাড়াও তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দু’টি, অস্ট্রেলিয়াতে গিয়ে পাঁচটি এবং দক্ষিণ আফ্রিকাতে গিয়ে দু’টি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: হটস্টার অ্যাপে বিনামূল্যে দেখা যাবে একদিনের বিশ্বকাপ!

    ODI World Cup 2023: হটস্টার অ্যাপে বিনামূল্যে দেখা যাবে একদিনের বিশ্বকাপ!

    মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইলে হটস্টার অ্যাপ থাকলেই বিনামূল্যে দেখা যাবে এক দিনের বিশ্বকাপ (ODI World Cup 2023)। দেখা যাবে এশিয়া কাপও। গত বছর ফুটবল বিশ্বকাপ দেখতে কোনও খরচ করতে হয়নি জিয়োসিনেমার গ্রাহকদের। কোনও টাকা লাগেনি আইপিএল দেখতেও। ভারতের বিপুল বাজারে জিয়োর সঙ্গে পাল্লা দিতে এবার স্টারও বিনামূল্যে এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপ দেখাতে চলেছে।

    ক্রিকেটই হাতিয়ার

    হটস্টারের প্রধান সাজিত শিবানন্দন বলেন, “ওটিটি মাধ্যমে হটস্টার একেবারে প্রথম সারির অ্যাপ। আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সুযোগ করে দিয়েছি দর্শকদের। এ বার এশিয়া কাপ এবং এক দিনের বিশ্বকাপ (ODI World Cup 2023) বিনামূল্যে দেখাতে চলেছি আমরা। এর ফলে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারব।” ভারতের আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টার। টেলিভিশন ও ডিজিটাল দুটোরই স্বত্ত্ব রয়েছে তাদের হাতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এশিয়া কাপ, বিশ্বকাপ রয়েছে এই বছরে। আন্তর্জাতিক ইভেন্টগুলো সম্প্রচার করবে স্টার। আইপিএল-এ জিওর রেকর্ডকে টেক্কা দিতে এবার এই বছরটাকেই পাখির চোখ করল স্টার।

    আরও পড়ুন: ইউরোপ বা আরব নয়! মেসির নতুন ঠিকানা আমেরিকার মায়ামি

    পে-ওয়াল তুলে নিল স্টার

    আইপিএল ২০২৩-এ জিও সিনেমার রেকর্ড-ব্রেকিং দর্শক সংখ্যার পরে, ডিজনি প্লাস হটস্টার বিশেষভাবে এই দুটি ম্যাচের জন্য তার মোবাইল ব্যবহারকারীদের জন্য পেওয়াল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির মতে এর ফলে ভারত জুড়ে ৫৪০ মিলিয়নেরও বেশি মোবাইল ব্যবহারকারীরা এখন বিনামূল্যে এশিয়া কাপ এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ODI World Cup 2023) দেখার অ্যাক্সেস পাবে। আইপিএলে বিরাট সংখ্যক মানুষ বিনামূল্যে জিয়োসিনেমাতে খেলা দেখেছেন। টিভি স্বত্ব স্টার কিনলেও মোবাইল স্বত্ব কেনার লড়াইয়ে জিয়োর কাছে হার মানতে হয়েছিল। কিন্তু আইসিসির প্রতিযোগিতায় দু’টিই স্বত্বই রয়েছে স্টারের কাছে। এবার ক্রিকেটকে হাতিয়ার করে দর্শক টানতে মরিয়া স্টার। আগামী, ৫ অক্টোবর থেকে রয়েছে বিশ্বকাপ। তার আগেই এশিয়া কাপের আসর বসছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup: দুর্গাপুজোর সময় বিশ্বকাপ! ক্রিকেট মহাযুদ্ধের দিন ঘোষণা আইসিসির

    ICC World Cup: দুর্গাপুজোর সময় বিশ্বকাপ! ক্রিকেট মহাযুদ্ধের দিন ঘোষণা আইসিসির

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর সময় শুর হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ। আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের (ICC World Cup) মেগা আসর শুরু হবে ৫ অক্টোবর। ফাইনাল হবে ১৯ নভেম্বর। মঙ্গলবার এক দিনের বিশ্বকাপের শুরু এবং ফাইনালের সম্ভাব্য দিন ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। উদ্বোধন হতে পারে মুম্বইয়ে। ফাইনাল হওয়ার কথা আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

    ৪৬ দিন ধরে চলবে প্রতিযোগিতা

    এক দিনের বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশিত হয়নি।  ভারতের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। ৪৬ দিন ধরে চলবে প্রতিযোগিতা। ১০ দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা হবে। বিশ্বকাপের ম্যাচগুলি হবে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বইয়ে। কোন শহরে কোন দল খেলবে, সে সব এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তুতি ম্যাচের জন্য কোন দুটি বা তিনটি জায়গা বেছে নেওয়া হবে,সেটা এখনও নির্ধারিত হয়নি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সভা হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে সব রাজ্য দল যাতে সমানভাবে ম্যাচ পায় সেটি দেখতে হবে। রোটেশন প্রথায় খেলাগুলো ফেলা হবে। ইডেনে হবে দুটি কোয়ার্টার ফাইনাল ও একটি সেমি ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের এখনও সাত মাস বাকি। তার আগে দলের গ্রুপ বিন্যাস হবে।

    কর ছাড়ের আবেদন

    সাধারণত বিশ্বকাপ শুরুর এক বছর আগেই সূচি ঘোষণা করে দেয় আইসিসি। কিন্তু এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা যে সেই কাজটা করতে পারেনি, সেটার পিছনে মূলত দুটি কারণ আছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বিশ্বকাপের জন্য কর ছাড় এবং পাকিস্তান দলের ভিসায় অনুমোদনের বিষয় নিয়ে এখনও ভারত সরকারের চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা করছে বিসিসিআই। বিশ্বকাপের আয়োজক আইসিসির হয়ে আনুমানিক ৯৬৩ কোটি টাকা কর হিসেবে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে ভারতীয় বোর্ডকেই। 

    আরও পড়ুন: আইএসএল জয়ের দিনেই পুরনো নামের মৌতাতে মোহনবাগান!

    আইসিসির নিয়মানুযায়ী, কোনও দেশ বিশ্বকাপ আয়োজন করতে চাইলে সরকারের তরফে কর ছাড়ের অনুমতি আদায় করতে হয়। যদি কর ছাড় না পাওয়া যায়, তা হলে সেই অর্থ আয়োজক দেশের ক্রিকেট বোর্ডকেই দিতে হয়। ভারতের করের নিয়মে এ ধরনের ছাড়ের কোনও উল্লেখ নেই। কেন্দ্রীয় সরকার প্রথমে জানিয়েছিল, বিশ্বকাপ থেকে আয়ের উপর ১০.৯২ শতাংশ কর দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সেই কর মকুবের জন্য আবেদন করেছিলেন বিসিসিআই কর্তারা। এখনও তা নিয়ে কিছু চূড়ান্ত হয়নি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Women T20 World Cup: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    Women T20 World Cup: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভারত লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে। ইংল্যান্ড আগেই বি-গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কারা, তা নির্ভর করছে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্য়াচের ফলাফলের উপর। ইংল্যান্ড এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে এ গ্রুপের প্রথম দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। 

    ম্যাচ রিপোর্ট

    এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তোলে। স্মৃতি মন্ধনা ৮৭, শেফালি বর্মা ২৪, জেমিমা রডরিগেজ ১৯ ও হরমনপ্রীত কউর ১৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। নতুন করে খেলা শুরু না হওয়ায় ভারত জয়ী ঘোষিত হয়। 

    হরমনপ্রীতের জোড়া রেকর্ড

    ব্যাটে বেশি রান না পেলেও সোমবার জোড়া নজির গড়ে ফেললেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে ৩০০০ রান হয়ে গেল তাঁর। পুরুষ এবং মহিলা সব ধরনের ক্রিকেটার মিলিয়ে হরমনপ্রীতই প্রথম, যিনি ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। টসে জেতার পর তিনি বলেন, “আমার কাছে এটা বিরাট সম্মান। দলের তরফেও আবেগপূর্ণ বার্তা পেয়েছি। বিসিসিআই এবং আইসিসি-কে ধন্যবাদ, যারা আমাদের এত ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে।”


    আরও পড়ুন: তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Women T20 World Cup: বলে দীপ্তি, ব্যাটে রিচা! দুই বঙ্গতনয়ার দাপটে টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ান-বধ ভারতের

    Women T20 World Cup: বলে দীপ্তি, ব্যাটে রিচা! দুই বঙ্গতনয়ার দাপটে টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ান-বধ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুপ্রেরণা মহেন্দ্র সিং ধোনি। ক্রমশ মাহির মতো ফিনিশার হয়ে উঠে আসছেন উইকেটরক্ষক রিচা ঘোষ। পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ,পরপর দুই ম্যাচে চাপের মুখে অসাধারণ ব্যাটিং করলেন বঙ্গতনয়া। মেয়েদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত। বুধবার কেপটাউনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৬ উইকেটে জেতেন হরমনপ্রীতরা।‌ ১১ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় ভারতের মেয়েরা। এদিনও দলের জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা নেন রিচা ঘোষ। বল হাতে অনবদ্য বাংলার দীপ্তি শর্মা।

    ম্যাচ-কথা

    টসে জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তার ফায়দা তুলতে পারেনি। স্টেফানি টেলর এবং শিমেন ক্যাম্পবেলের পার্টনারশিপ ছাড়া ক্যারিবিয়ানদের ইনিংসে উল্লেখযোগ্য কিছু নেই। দারুণ বল করেন দীপ্তি শার্মা। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বাংলার ক্রিকেটার। এদিন ৩ উইকেট নিয়ে নজির গড়েছেন বাংলার এই বোলার। ভারতীয় বোলারদের মধ্যে তিনিই প্রথম হিসাবে ১০০ টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন। ৮৯ টি-টোয়েন্টি ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন দীপ্তি। মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ রানে অধিনায়ক হেইলি ম্যাথিউসকে ফিরিয়ে দেন পূজা বস্ত্রকার। দ্বিতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন স্টেফানি-শিমেন জুটি। পার্টনারশিপ ভাঙেন শেফালি। একই ওভারে দুই উইকেট তুলে নেন। ৩০ রান করে আউট হন ক্যাম্পবেল। ৪২ তে ফিরে যান স্টেফানি। 

    আরও পড়ুন: ভারতেই রয়েছে চোখ জুড়ানো বহু মন্দির, দেখুন তারই কয়েকটি  

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে ভারত। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি চোট সারিয়ে ফেরা স্মৃতি মন্ধানা। দলের ৩২, ব্যক্তিগত ১০ রানের মাথায় ফিরে যান ভারতের স্টার ব্যাটার। পাকিস্তান ম্যাচে রান পাওয়া জেমাইমা রদ্রিগেজ (১) ব্যর্থ। কিছুটা চেষ্টা করেন শেফালি বর্মা। শেষপর্যন্ত ২৮ রান করে আউট হন সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ৪৩ রানে ৩ উইকেট হারানোয় সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। এই জায়গা থেকে দলকে উদ্ধার করেন হরমনপ্রীত এবং রিচা। ৩২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন রিচা। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। হরমনপ্রীত ৩৩ রান করেন। 

    ধারাবাহিকতা ধরে রাখা লক্ষ্য

    ম্যাচ জিতে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। সতীর্থদের ভালো পারফরম্যান্সকে কুর্ণিশ জানাতেও ভোলেননি তিনি। আর ম্যাচ শেষে তাঁর সোজাসাপ্টা বক্তব্য, ‘আমাদের জন্য দারুণ একটা দিন ছিল। যা প্রত্যাশা ছিল বা করেছি, তা সবটা পূরণ হয়েছে। পরপর দুই ম্যাচের ফলাফল নিয়ে আমরা খুশি। এই ধারাবাহিকতা, ছন্দটা ধরে রাখতে চাই। আমরা পরের ম্যাচেও ভালো পারফরম্যান্স করতে চাই।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • ICC T20 World Cup: মাহির মতো ম্যাচ ফিনিশার হচ্ছেন রিচা! চাপের মধ্যে দুরন্ত ইনিংস বঙ্গতনয়ার

    ICC T20 World Cup: মাহির মতো ম্যাচ ফিনিশার হচ্ছেন রিচা! চাপের মধ্যে দুরন্ত ইনিংস বঙ্গতনয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: একজনের আদর্শ মহেন্দ্র সিং ধোনি অপরজনের বিরাট কোহলি। রিচা ঘোষ ও জেমাইমা রড্রিগেজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার। যাঁদের হাত ধরেই মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে  সাত উইকেটে হারিয়ে যাত্রা শুরু করল ভারত। 

    ব্যাক টু ব্যাক দুটো বিশ্বকাপ

    কয়েক দিন আগেই ছোটদের ক্রিকেটে বিশ্বজয় করেছেন। মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে শিলিগুড়িতে ফিরতেও পারেননি রিচা ঘোষ। কারণ, হরমনপ্রীত কৌরদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা যেতে হয়েছে তাঁকে। কিন্তু ব্যাক টু ব্যাক দুটো বিশ্বকাপ খেলার কোনও ধকল বা ক্লান্তি নিজের পারফরম্যান্সে এতটুকু পড়তে দেননি রিচা। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ম্যাচ ফিনিশ করলেন বঙ্গতনয়া তা এখনও পর্যন্ত কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলা যেন রিচার কাছে ভাত-ডাল। 

    আরও পড়ুন: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    মহেন্দ্র সিং ধোনি তাঁর আদর্শ। মাহির মতো ম্যাচ ফিনিশার হতে চান। একাধিক সাক্ষাৎকারে এই কথা শোনা গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার-ব্যাটার রিচা ঘোষের কাছ থেকে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ উইনিং ইনিংসটা খেললেন বঙ্গতনয়া তারপর বলাই যায় ফিনিশার ধোনির মতো অনেকটা গুনই রপ্ত করে ফেলেছেন রিচা। পাকিস্তানের বিরুদ্ধে সাজঘর থেকে তৈরি হয়ে এসেছিলেন রিচা। দেখালেন, কী ভাবে অবলীলায় ম্যাচ বার করে নিয়ে যেতে হয়। বার বার তিনি ভরসা দিচ্ছেন হরমনপ্রীতদের।পাকিস্তানের বিরুদ্ধে রিচা যখন ব্যাট করতে নামেন তখন অধিনায়ক হরমনকে হারিয়ে চাপে ভারত। পাকিস্তানকে হারাতে ৩৯ বলে দরকার ছিল ৫৭ রান। সেখান থেকে জেমাইমাকে সঙ্গে নিয়ে দুরন্ত ইনিংস খেললেন তিনি।  ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন। ৫টি চার মেরেছেন। 

    জেমাইমার জেদ

    একদিকে থেকে যখন রিচা আক্রমণাত্মক ব্যাটিং করছেন তখন অপরদিক থেকে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন জেমাইমা রড্রিগেজও। ৫৮ রানের পার্টনারশিপ করেন দুজনে। চার মেরে ম্যাচ জিতিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন জেমাইমা। ৩৮ বলে ৫৩ করে অপরাজিত থাকেন কোহলি অনুরাগী জেমাইমা।

  • ICC Womens T20 World Cup: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    ICC Womens T20 World Cup: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুষ হোক কিংবা মহিলা, জুনিয়র হোক কিংবা সিনিয়ার, ২২ গজের ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরই দেখা গিয়েছে বাড়তি উন্মাদনা। পুরুষদের ফরম্যাটে বিশ্বকাপের আসরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিপত্ব দেখিয়েছে বেশিরভাগ সময়। মহিলাদের ক্রিকেটেও সেই সাফল্য স্পষ্ট। রবিবার দক্ষিণ আফ্রিকায় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে অভিযান শুরু করল ভারত। দুর্দান্ত ব্যাট করে ম্যাচের সেরা হলেন যে জেমাইমা রড্রিগেজ। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। দুরন্ত ইনিংস খেললেন রিচা। শেষ দিকে ব্যাট করতে নেমে একের পর এক বড় শট খেললেন তিনি। টি-টোয়েন্টিতে কেন তিনি ভারতের অন্যতম ভরসার জায়গা তা আরও এক বার দেখালেন শিলিগুড়ির মেয়ে।  চাপের ম্যাচে অর্ধশতরান করলেন জেমাইমা। ৩৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য দিকে ২০ বলে ৩১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিচা।

    ম্যাচের বিবরণ

    টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসমাহ। শুরুটা অবশ্য ভাল হয়নি পাকিস্তানের। দ্বিতীয় ওভারেই ওপেনার জাভেরিয়া খান আউট হন। উইকেট নেন দীপ্তি শর্মা। রান পাননি অপর ওপেনার মুনিবা আলিও। শূন্য রান করে সাজঘরে যান অভিজ্ঞ নিদা দার। ৪৩ রানে ৩ উইকেট পড়ে যায় পাকিস্তানের। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৪৯ রান তোলে পাকিস্তান। ৫৫ বলে ৬৮ রান করেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফ। ২৫ বলে অপরাজিত ৪৩ রান করেন আয়েষা নাসিম।

    আরও পড়ুন: মধ্যপ্রদেশকে হারিয়ে রনজি ফাইনালে বাংলা! প্রতিপক্ষ সৌরাষ্ট্র

     রান তাড়া করতে নেমে একটা সময় রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারতও। সেখান থেকে ভারতকে জয়সূচক রান এনে দেন রিচা এবং জেমাইমা। হরমন আউট হয়ে যাওয়ার পরে ভারত চাপে পড়ে গেলেও ১৮ তম ওভারে পরপর তিনটি বলে তিনটি চার মেরে ম্যাচটা নিজেদের দিকে টেনে আনেন রিচা। তারপর ১৯ তম ওভারে বাকি কাজটা করে দেন জেমাইমা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • ICC: সেরার দৌড়ে শুভমন ও সিরাজ! কে জিতবেন আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড?

    ICC: সেরার দৌড়ে শুভমন ও সিরাজ! কে জিতবেন আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড?

    মাধ্যম নিউজ ডেস্ক: সেরার দৌড়ে শুভমন গিল ও মহম্মদ সিরাজ। ভারতীয় ক্রিকেটে সুদিন। আইসিসির গত জানুয়ারি মাসের প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড (ICC Player of the Month Award) কার ঝুলিতে উঠবে তা এখনও জানা যায়নি। কিন্তু যে তিনজন দৌড়ে রয়েছেন তাঁদের মধ্যে ২ জনই ভারতের। টানা দুরন্ত পারফরম্যান্সের জন্য শুভমন গিল (Subhman Gill) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) নাম উঠেছে এই তালিকায়। ক্রম তালিকায় তৃতীয় জন নিউজিল্য়ান্ডের ওপেনার ডেভন কনওয়ে। 

    শুভমনের চোখ ধাঁধানো ইনিংস

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শুভমন গিলের। সিরিজের প্রথম ২ ম্যাচে রান না পেলও রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ৪৬ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। পরে ওয়ান ডে সিরিজে তিন ম্যাচে যথাক্রমে ৭০, ২১ ও ১১৬ রান করেন গিল। কিন্তু হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানে ইনিংস গড়ে বহু রেকর্ড ভাঙেন তিনি। কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিশতরান হাঁকানোর নজির গড়েন গিল। এর পরের ২ ম্যাচে গিল যথাক্রমে ৪০ অপরাজিত ও ১১২ রানের ইনিংস খেলেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজের প্রথম সেঞ্চুরি হাঁকান গিল। ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন। এই দুই মাসে তাঁর পারফরম্যান্স তাঁকে সকলের নজরে আনে। জানুয়ারি মাসে এই পাঞ্জাবি ক্রিকেটার ১১ ম্যাচে মোট ৬৪৩ রান করেছিলেন।

    আরও পড়ুন: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, কোথায় হবে জানেন?

    সিরাজের সেরা স্পেল

    চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে যশপ্রীত বুমরা। বুমরার অনুপস্থিতিতেও ভারতকে বল হাতে একের পর এক সিরিজ জিতিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। গত বছর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সিরাজই সর্বাধিক উইকেট নিয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে মহম্মদ সিরাজ প্রতিদিনই নিজেকে এক আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এই ফর্ম্যাটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সিরাজ। জানুয়ারিতে মোট ১৪টি উইকেট নিয়েছেন সিরাজ। তাঁর মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অবিশ্বাস্য স্পেল ৬-১-১০-১। 

    অন্যদিকে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে চলতি বছর শুরু করেছিলেন তিনটি শতরান ও ২টো অর্ধশতরান দিয়ে। মোট ৯ ম্যাচে ৪৯৩ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Under 19 Women T20 WC: ব্রিটিশ কন্যাদের হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণীরা

    Under 19 Women T20 WC: ব্রিটিশ কন্যাদের হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Under 19 Women T20 WC) জয়ের পতাকা ওড়াল ভারত। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং- এর সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন ইংলিশ ব্যাটাররা। মাত্র ৬৮ রানে মাঠ ছাড়তে বাধ্য হয় ইংল্যান্ড। প্রথম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে  উইকেট পড়তে শুরু করে। ইংল্যান্ডের মাত্র চারজন ব্যাটারই দুই অঙ্কের রান করতে পেরেছে। ভারতের হয়ে তিতাস সাধু, পার্শ্ববী চোপড়া এবং অর্চনা দেবী দুটো করে উইকেট নিয়েছেন। উল্টোদিকে মাত্র ১৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।  

    এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের ক্যাপ্টেন শেফালি ভার্মা। আজ জন্মদিন তাঁর। জন্মদিনের উপহার হিসেবে চেয়েছিলেন কাপ নিয়ে দেশে ফিরতে। সেই স্বপ্নপূরণ হল তাঁর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। তার ফলে বিরাট কোহলিদের ফের এই প্রতিযোগিতার ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হল। পাঁচটি সিরিজ শেষে টিম ইন্ডিয়ার পয়েন্ট শতকরা ৫৮.৯৩।  তার পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৫৪.৫৫ পিটিসি)। আর ৭৬.৯২ শতকরা পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ফাইনালে খেলা প্রায় নিশ্চিত। এখন ঠিক হবে প্যাট কামিন্সদের প্রতিপক্ষ হবে কোন দল। ভারতের সম্ভাবনাই বেশি। কারণ, রোহিত শর্মাদের পরের সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দুই দল খেলবে চার ম্যাচের সিরিজ। 

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র

    দেখে নেওয়া যাক, কী ফল হলে ভারত সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার ছাড়পত্র পাবে-
    ১) ভারত যদি অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারায় তাহলে শতকরা পয়েন্ট হবে ৬৮.০৬। সেক্ষেত্রে সরাসরি ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া।
    ২) ভারত যদি ৩-১ কিংবা ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায়, তাহলে ৬২.৫০ শতকরা পয়েন্ট দাঁড়াবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রেও অন্য কারও উপর নির্ভর করতে হবে না ফাইনালে ওঠার জন্য।
    ৩) এমনকী ভারত যদি ২-০ বা ১-০ ব্যবধানে যেতে, তাহলে শতকরা পয়েন্ট হবে ৬০.৬২। তাও অবশ্য রোহিত শর্মাদের ফাইনালে খেলার জন্য যথেষ্ট হতে পারে।
    তবে সিরিজ যদি ০-০, ১-১ কিংবা ২-২ ফলে অমীমাংসিত থাকে, তাহলে ভারতের শতকরা পয়েন্ট ৬০-এর নীচে নেমে যাবে। তখন ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। তখন, ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের ফল গুরুত্বপূর্ণ হয়ে যাবে।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    এখন প্রশ্ন হল, ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে কি রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যাবে?
    এই পরিস্থিতিতে অঙ্ক অবশ্যই জটিল হবে। দেখতে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা যেন তাদের আসন্ন টেস্ট সিরিজ হারে। আর এই অঙ্ক তখনই গুরুত্ব পাবে, ভারত যদি ০-১ ব্যবধানে সিরিজ হারে। পরাজয়ের ব্যবধানে বেশি হলে ছিটকে যাবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share