Tag: Immune System

Immune System

  • Immunity Power: একটু ভারী খাওয়া-দাওয়ার পরেই বিগড়ে যাচ্ছে শরীর! বারবার ভোগান্তি রুখবেন কীভাবে?

    Immunity Power: একটু ভারী খাওয়া-দাওয়ার পরেই বিগড়ে যাচ্ছে শরীর! বারবার ভোগান্তি রুখবেন কীভাবে?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    তাপমাত্রার পারদ ওঠানামা করছে। ঋতু পরিবর্তনের এই সময়ে কিংবা যে কোনও অনুষ্ঠান-উদযাপনের খাওয়া-দাওয়ার পরেই বিগড়ে যায় শরীর। কখনও জ্বর-সর্দি-কাশি, আবার কখনও পেটের অসুখ! বছরভর নানান ভোগান্তি লেগেই থাকে। ঋতু পরিবর্তনের মরশুমে বাড়ে আরও বিপদ। গলাব্যথা থেকে জ্বর কিংবা সর্দি! অসুখের জেরে অনেকেই নাজেহাল হন। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দেহে রোগ প্রতিরোধ শক্তি কম থাকার জেরেই এই বিপদ! শরীরে রোগ প্রতিরোধ শক্তি (Immunity Power) কম থাকলে নানান রোগের কবলে পড়ার ঝুঁকি বাড়ে‌। তাই সুস্থ জীবনযাপনের জন্য জরুরি রোগ প্রতিরোধ শক্তি! পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, ঘরোয়া উপাদানেই এই সমস্যার মোকাবিলা করা সম্ভব। নিয়মিত কিছু খাবার খেয়েই বাড়ানো যাবে ইমিউনিটি পাওয়ার! যার ফলে সামান্য অসুখেই শরীর কাবু হবে না। এছাড়াও সাধারণ ভাইরাস ঘটিত অসুখের ভোগান্তিও কমবে! এবার জেনে নিন, কীভাবে বাড়বে রোগ প্রতিরোধ শক্তি?

    জলখাবারে থাকুক সাইট্রাস ফল (Immunity Power) 

    বাড়ির বাচ্চাদের স্কুলের টিফিনে হোক কিংবা বড়দের প্রাতঃরাশে, অন্যান্য খাবারের সঙ্গে নিয়মিত থাকুক সাইট্রাস ফল। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, সাইট্রাস ফল হল বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফল। অ্যাপ্রিকট থেকে স্ট্রবেরি, ব্লুবেরি-সবগুলোই সাইট্রাস গোত্রীয় ফল। নিয়মিত এই জাতীয় ফল খেলে বাড়বে রোগ প্রতিরোধ শক্তি। কারণ, সাইট্রাস জাতীয় ফলে থাকে ভিটামিন সি। শরীরে এই ভিটামিন সি-র জোগান থাকলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। আবার এটা রক্তে শ্বেত কণিকার পরিমাণ বাড়ায়। তাই দেহের প্রতিরোধ শক্তি বাড়ে। নিয়মিত এই ফল খেলে শরীর সুস্থ থাকবে।

    রান্নায় ব্যবহার হোক হলুদ

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, রান্নায় নিয়মিত হলুদ ব্যবহার করলে রোগ প্রতিরোধ‌ শক্তি (Immunity Power) বাড়ে। কারণ, হলুদে থাকে কারকিউমিন। এই উপাদান শরীরে ব্যাকটেরিয়া ঘটিত অসুখের ঝুঁকি কমায়। আবার আর্থ্রাইটিসের মতো রোগের বিরুদ্ধেও মোকাবিলা করে। তাই হলুদ রান্নায় নিয়মিত ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    দুপুরের খাবারে পাতে থাকুক শাক

    যে কোনও ধরনের শাক শরীরের জন্য উপকারী, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, পুঁই শাক হোক কিংবা পালং শাক, যে কোনও ধরনের শাক শরীর সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে।‌ কারণ,  শাকে থাকে ভিটামিন এ, ভিটামিন ই, বিটা ক্যারোটিন এবং ফ্ল্যাভোনয়েডের মতো উপাদান। এই উপাদানগুলো পেশিকে মজবুত করে। শরীরের  প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ করে। ফলে রোগ প্রতিরোধ শক্তি (Immunity Power) বাড়ে। তাই নিয়মিত দুপুরে ভারী খাবার অর্থাৎ ভাত কিংবা রুটি খাওয়ার সময় সঙ্গে থাকুক এক ধরনের শাক! এতে শরীর সুস্থ থাকবে।

    টক দই থাকুক শেষ পাতে

    শরীর সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে খাবারের শেষ পাতে থাকুক টক দই। এমনটাই পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, টক দইয়ে থাকে একাধিক ভালো ব্যাকটেরিয়া। যা মানুষের শরীরের অন্ত্রের জন্য বিশেষ উপকারী। তাই নিয়মিত টক দই খেলে অন্ত্রের রোগের ঝুঁকি (Illness) কমবে। পেটের অসুখ এবং হজম জনিত সমস্যায় ভোগান্তি কমবে। রোগ প্রতিরোধ শক্তি বাড়বে।

    মুরগির ডিম এবং মাংস দেবে বাড়তি শক্তি

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দেহে প্রোটিনের চাহিদা ঠিকমতো পূরণ না হলে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত প্রোটিন‌ জাতীয় খাবার জরুরি।‌ তাই মেনুতে মুরগির‌ ডিম কিংবা মাংসের পদ থাকা জরুরি। তবে অবশ্যই সহজপাচ্য রান্না হতে হবে।‌ যাতে শরীরে প্রয়োজনীয় ভিটামিন বি ৬-র মতো উপাদানের জোগান‌ ঠিকমতো হয়। নিয়মিত ডিম এবং মাংস জাতীয় প্রাণীজ প্রোটিন খেলে পেশি মজবুত হবে। আয়রনের চাহিদা পূরণ হবে। রোগ প্রতিরোধ শক্তি বাড়বে (Immunity Power)।‌

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Covid 19 Vaccine: কোভিড ভ্যাকসিনের ২১৭টি ডোজ নিয়ে দিব্যি রয়েছেন! জার্মান প্রৌঢ়কে দেখে তাজ্জব সকলে

    Covid 19 Vaccine: কোভিড ভ্যাকসিনের ২১৭টি ডোজ নিয়ে দিব্যি রয়েছেন! জার্মান প্রৌঢ়কে দেখে তাজ্জব সকলে

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার ভ্যাকসিন (Covid 19 Vaccine) নিয়ে বিশ্বব্যাপী গবেষণা চলছেই। কোন ভ্যাকসিন কতটা কার্যকরী সে নিয়েও চলেছে দীর্ঘদিনের গবেষণা। সমীক্ষায় উঠে এসেছে, ভারতের ভ্যাকসিন সব থেকে বেশি কার্যকরী। এবার ভ্যাকসিনের হাইপারডোজ (Vaccine Overdose) নিয়ে এক গবেষণায় উঠে এল রীতিমতো চাঞ্চল্যকর তথ্য।

    শরীরে কোভিড ভ্যাকসিনের ২১৭টি ডোজ (Vaccine Overdose)!

    করোনা ভ্যাকসিনের হাইপারডোজ কি শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে? এমন প্রশ্ন দানা বাঁধে অনেকেরই মনে। সম্প্রতি, এক গবেষণায় মিলল তারই উত্তর। একজন জার্মান নাগরিক যিনি দাবি করেছেন,  ভ্যাকসিনের (Covid 19 Vaccine) আটটি বিভিন্ন ধরনের ২১৭টি ডোজ তিনি নিয়েছেন নিজের শরীরে। এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি শরীরে। তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। জানা গিয়েছে, ওই  জার্মান নাগরিক বিগত ২৯ মাস ধরে ২১৭টি ভ্যাকসিনের ডোজ (Vaccine Overdose) নিয়েছেন। যার মধ্যে ১৩৪টি ডোজ গবেষকরা পরীক্ষা করেছিলেন।

    হাইপারডোজ শরীরে কি প্রভাব ফেলবে?

    এই এত হাইপারডোজ সত্যিই কি শরীরে কোনও প্রভাব ফেলে? বিভিন্ন ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে ওই ব্যক্তি ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত জানতে পারেন, কোনও রকমের ইনফেকশন তাঁর শরীরে সংক্রমিত হয়নি। ভ্যাকসিনের (Covid 19 Vaccine) কোনও বিরূপ প্রভাবও তাঁর শরীরে পড়েনি। এর পাশাপাশি, গবেষকরা ওই ব্যক্তির কোনও কোষে কোনও রকমের আলাদা প্রতিক্রিয়াও লক্ষ্য করেননি। ওই কোষগুলি সেভাবেই কাজ করছিল যেমনটা ঠিক ভ্যাকসিনের আগে ছিল। এর পাশাপাশি যাঁরা চিকিৎসকদের অনুমোদনের পরে সীমিত সংখ্যক ভ্যাকসিন নিয়েছিলেন, তাঁদের মতোই ওই কোষগুলি সক্রিয় ছিল। মস্তিষ্কের কোষগুলির ক্ষেত্রে গবেষকরা লক্ষ্য করেন, এগুলি আরও সক্রিয় হয়ে উঠেছে।

    কী বলছেন গবেষক?

    এ বিষয়ে গবেষক ডাক্তার কিলিয়ান সোবার জানিয়েছেন, ভ্যাকসিনগুলি সত্যিই খুব কার্যকর এবং তার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এর পাশাপাশি, তিনি সতর্কও করেছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে সীমিত পরিমাণ ভ্যাকসিনই নিতে হবে। তার বেশি যেন না নেওয়া হয়। শেষে ওই গবেষক এও জানিয়েছেন, হাইপারডোজের ভ্যাকসিনের (Covid 19 Vaccine) কারণে ইমিউনিটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় না। তবে রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, এই ভেবে কেউ যেন অতিরিক্ত ভ্যাকসিন (Vaccine Overdose) না নেয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Health Tips: বয়স ৪০ পেরিয়েছে? সুস্থ থাকতে মেনে চলুন এই টিপসগুলো

    Health Tips: বয়স ৪০ পেরিয়েছে? সুস্থ থাকতে মেনে চলুন এই টিপসগুলো

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যায়, তাই ৪০ বছর বয়সের আগে এবং বয়সের সময় পুরুষদের খাদ্যের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। চিকিৎসকরা বলেন ৪০ বছর বয়সের পরে ছেলেদের বিপাক ক্রিয়া কমে যায়। ফলে মেটাবলিজম ধীর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওজন বৃদ্ধি, বিশেষ করে পেটের চর্বি ও নান রকমের রোগ দেখা যায়।

    ৪০ বছরের বেশি বয়সের লোকেদের জন্য বিশেষ খাবার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। সেগুলো হল-

    আরও পড়ুন: সুস্থ থাকতে রোজ খান এই ৫টি শাক, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

    ফাইবার যুক্ত খাবার: আপনার খাদ্যতালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত কারণ ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।  এছাড়াও হজমশক্তি বাড়াতে জন্য ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। কালো বিনস, ডাল, ওটস, শাক, বাদাম, কাজুবাদাম ইত্যাদি ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত।

    কম সোডিয়াম পরিমাণ যুক্ত খাবার: কম সোডিয়াম যুক্ত খাবার খেলে শরীরে পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে। কম সোডিয়াম যুক্ত খাবারের মধ্যে কলা, পালং শাক ইত্যাদি খাওয়া উচিত।

    ডায়েটে স্বাস্থ্যকর ফ্যাট: আপনার ডায়েটে জলপাই, বাদাম, অ্যাভোকাডোর মতো জিনিস অন্তর্ভুক্ত করা উচিত। এগুলোতে ভালো পরিমাণে স্বাস্থ্যকর চর্বি থাকে। ৪০ বছর বয়সের পর কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। এছাড়াও ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপের সমস্যাও বাড়তে পারে। এই সমস্যা এড়াতে আপনাকে ভালো ফ্যাট যুক্ত খাবার ডায়েটে রাখা উচিত এবং স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার থেকে দূরে থাকা উচিত।

    আরও পড়ুন: করোনা থেকে সেরে উঠেছেন? ভালো থাকতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো

    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো: রোগ প্রতিরোধের  ক্ষমতা বাড়াতে গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, আদা খাদ্যতালিকায় রাখা উচিত।

    ভেষজ খাবার ও মশলা: খাদ্যতালিকায় ভেষজ জাতীয় খাবার অর্থাৎ তুলসী, অশ্বগন্ধা, গুলঞ্চ রাখা উচিত ও মশলার মধ্যে হলুদ, কালো জিরা, গোলমরিচ, দারচিনি রাখা উচিত।

    এছাড়াও যেসব খাবার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রনে রাখতে পারে এমন খাবার খাওয়া উচিত। এছাড়াও যেসব খাবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে তেমন খাবার খাদ্যতালিকায় রাখা উচিত।

LinkedIn
Share