Tag: Inauguration

Inauguration

  • PM Modi: “ভারতে ১০টি নয়া সেমিকন্ডাক্টর প্রকল্প উৎপাদনে এসেছে”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “ভারতে ১০টি নয়া সেমিকন্ডাক্টর প্রকল্প উৎপাদনে এসেছে”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতে ১০টি নতুন সেমিকন্ডাক্টর প্রকল্প উৎপাদনে আসার ফলে এর বহুগুণ প্রভাব ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, স্টার্টআপ এবং ইলেকট্রনিক শিল্পের পুরো ভ্যালু চেইনে পৌঁছে যাবে (Micron Plant Inauguration)।” মাইক্রনের সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বের কাছে বার্তা পৌঁছে গিয়েছে—ভারত সক্ষম, প্রতিযোগিতামূলক এবং প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বব্যাপী বিনিয়োগকারী ও ভারতের অংশীদারদের আশ্বস্ত করছি যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার—উভয়ই আপনাদের পাশে রয়েছে।”

    দীর্ঘমেয়াদি প্রভাব (PM Modi)

    বর্তমান প্রযুক্তিগত দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে তিনি বলেন, “এই দশক ভারতের প্রযুক্তি ভবিষ্যতের জন্য এক মোড় পরিবর্তনের সময় হিসেবে প্রমাণিত হবে।” বিশ্ব প্রযুক্তি শক্তির পরিবর্তন প্রসঙ্গে মোদি বলেন, “এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিপ্লবের শতাব্দী। সেমিকন্ডাক্টর এই বিপ্লবের একটি প্রধান সেতুবন্ধন। গত শতাব্দীতে যেমন তেল ছিল নিয়ন্ত্রক শক্তি, এই শতাব্দীতে মাইক্রোচিপ হবে নিয়ন্ত্রক।” তিনি আরও বলেন, “যখন বিশ্ব কোভিড মহামারির সঙ্গে লড়াই করছিল, তখনই ভারত সেমিকন্ডাক্টর প্রকল্প ঘোষণা করেছিল। মহামারির সময় সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হচ্ছিল। কিন্তু আমরা যে দৃঢ় বিশ্বাস নিয়ে বীজ বপন করেছিলাম, তা এখন অঙ্কুরিত হয়ে ফল দিচ্ছে (PM Modi)।” দেশে ইলেকট্রনিক পণ্যের চাহিদা ও উৎপাদন বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের বিশাল জনসংখ্যার একটি বড় অংশ এখন (Micron Plant Inauguration) গ্যাজেটের বড় ভোক্তা হয়ে উঠছে এবং দেশে চাহিদা বাড়ছে। ‘মেক ইন ইন্ডিয়া’ পূর্ণ গতিতে এগিয়ে চলছে। গত ১১ বছরে ইলেকট্রনিক উৎপাদন ও রফতানি বহুগুণ বৃদ্ধি পেয়েছে।”

    বিশ্বব্যাপী গ্রাহকদের সেবা

    সানন্দে নির্মিত এই উৎপাদন কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে প্রায় ৫ লাখ বর্গফুট ক্লিনরুম স্পেস থাকবে, যা বিশ্বের বৃহত্তম রেইজড-ফ্লোর ক্লিনরুমগুলোর একটি হবে। এই কেন্দ্রটি বিশ্বব্যাপী গ্রাহকদের সেবা দেবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের দ্রুত অগ্রগতির ফলে মেমোরি ও স্টোরেজ সমাধানের যে বাড়তি বৈশ্বিক চাহিদা তৈরি হয়েছে, তা পূরণে সহায়তা করবে (PM Modi)। মোট ২২,৫০০ কোটিরও বেশি রুপি বিনিয়োগে এই প্রকল্পের নির্মাণকাজ অনুমোদনের পরপরই শুরু হয়, যা দেশে কৌশলগত সেমিকন্ডাক্টর বিনিয়োগ দ্রুত বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এই উৎপাদন কেন্দ্রের স্থাপন ও কার্যক্রম শুরু হওয়া প্রমাণ করে যে ভারত এখন সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি (Micron Plant Inauguration) দেশে একটি স্থিতিশীল ও আত্মনির্ভর প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলার প্রধানমন্ত্রীর ভিশনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ (PM Modi)।

     

  • Amit Shah: রাজ্যে আসছেন অমিত শাহ, উদ্বোধন করবেন তিন পুজোর

    Amit Shah: রাজ্যে আসছেন অমিত শাহ, উদ্বোধন করবেন তিন পুজোর

    মাধ্যম নিউজ ডেস্ক: পিতৃপক্ষে দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিতৃপক্ষের অবসান শেষে শুরু হয়েছে দেবীপক্ষ। এই দেবীপক্ষেই বাংলায় দেবীমূর্তির (Durga Puja) আবরণ উন্মোচন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, শুক্রবার চতুর্থীর দিন দুপুরের মধ্যে কলকাতায় আসবেন শাহ। তার পরে শহরের দু’টি নামী পুজোর উদ্বোধনে যোগ দেবেন তিনি। একটি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, অন্যটি ইজেডসিসির দুর্গাপুজো। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বিজেপি নেতা সজল ঘোষের পুজো নামেই বিখ্যাত।

    থিমের অভিনবত্ব সজল ঘোষের পুজোয় (Amit Shah)

    থিমের অভিনবত্বের কারণেই ফি বছর আলোচনার কেন্দ্রে থাকে সজল ঘোষের পুজো। কখনও অযোধ্যার রামমন্দির, কখনও আবার দিল্লির লালকেল্লা করে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। এবার এই পুজোর থিম হল ‘অপারেশন সিঁদুর’। মূলত এই থিমেরই উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো এবার পা দিল ৯০ বছরে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করে শাহ (Amit Shah) যাবেন ইজেডসিসির পুজোর উদ্বোধন করতে। এই পুজোর আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামের এক সংগঠন। এই পুজো শুরু হয়েছিল মুকুল রায়ের হাত ধরে। তিনি তখন ছিলেন বিজেপিতে। পরে তৃণমূলেই ফিরে যান দলবদলু মুকুল। পুজো হয়েছিল তার পরের বছরও। পরে বন্ধ হয়ে গিয়েছিল। এবার ফের হচ্ছে সেই পুজোর আয়োজন। খুঁটিপুজোর দিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

    দক্ষিণ কলকাতার মণ্ডপ উদ্বোধনেও যাবেন শাহ

    বঙ্গ বিজেপি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার একটি মণ্ডপ উদ্বোধনেও যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সেটি কোন মণ্ডপ কিংবা উদ্যোক্তাই বা কারা, সে সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন পদ্ম-নেতৃত্ব। তবে কেন্দ্রটি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর লাগোয়া এলাকায়, তা নিশ্চিত। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এ বছর তড়িঘড়ি করে পিতৃপক্ষেই ‘হিজাব’ পরে প্যান্ডেলের উদ্বোধন করেছেন মমতা। এ নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওয়াকিবহাল মহলের মতে, এবার (Durga Puja) শাহকে এনে ‘অপারেশন সিঁদুর’ থিমের উদ্বোধন করিয়ে রাজ্যবাসীকে বার্তা দিতে চাইছে পদ্মশিবির (Amit Shah)।

  • PM Modi: নয়া তিন মেট্রো রুটের উদ্বোধন করতে ফের রাজ্য আসছেন প্রধানমন্ত্রী, কবে জানেন?

    PM Modi: নয়া তিন মেট্রো রুটের উদ্বোধন করতে ফের রাজ্য আসছেন প্রধানমন্ত্রী, কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গবাসীকে দুর্গাপুজোর বড় উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যেমন তেমন কোনও উপহার নয়, ঐতিহাসিক উপহার। নয়া তিন মেট্রো রুটের উদ্বোধন করতেই চলতি মাসেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ অগাস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকেই নয়া তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (New Metro Routes)।

    সুকান্ত মজুমদারের বক্তব্য (PM Modi)

    খবরটি সংবাদ মাধ্যমে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই রেলের তরফে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণপত্র পাঠানোও শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফ থেকে সেই আমন্ত্রণপত্র পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় খবরটি ফাঁস করেন সুকান্ত। তিনি একে দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গের জন্য এক ঐতিহাসিক উপহার বলেও উল্লেখ করেছেন। জানা গিয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী যে তিনটি নয়া রুটের মেট্রোর উদ্বোধন করবেন, সেগুলি হল, শিয়ালদা-এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) এবং নোয়াপাড়া-জয়হিন্দ (বিমানবন্দর) স্টেশন।

    উদ্বোধন মেট্রো স্টেশনের সাবওয়েরও

    তিনটি নয়া মেট্রো রুটের পাশাপাশি আগামী ২২ তারিখে হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রেলের তরফে জানানো হয়েছে, রেল সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজের জন্য শুধুমাত্র চলতি বছরের বাজেটেই ১৩ হাজার ৯৫৫ কোটি টাকা পেয়েছে বাংলা। এই মুহূর্তে রেল পরিষেবা এবং পরিকাঠামোর উন্নতির জন্য সব মিলিয়ে ৮৩ হাজার ৭৬৫ কোটি টাকার কাজ চলছে পশ্চিমবঙ্গে। ১০১টি স্টেশনকে বিশ্বমানের রেলস্টেশন হিসেবে পুনর্নির্মাণ করার কাজ চলছে (PM Modi)। ইতিমধ্যেই ৯টি বন্দে ভারত ও ২টি অমৃত ভারত ট্রেনের যাত্রাও শুরু হয়েছে। এহেন আবহে এবার মেট্রো পরিষেবার পরিসর আরও বাড়ানোর পথে হাঁটল রেল।

    কোন লাইনে কোন কোন স্টেশন

    জানা গিয়েছে, ইয়োলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর সম্প্রসারণের কাজ শেষ হয়ে গিয়েছে (New Metro Routes)। ১৬ অগাস্ট শনিবার এই রুট পরিদর্শনে আসবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। তার পরেই প্রধানমন্ত্রীর হাত ধরে সূচনা হবে মেট্রোর নিত্য যাত্রা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই প্রধানমন্ত্রীর সফরের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার প্রস্তুতি করতে মেট্রো রেলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সবাইকে। নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিডরের (ভায়া রাজারহাট) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরেই তৈরি হয়ে পড়ে রয়েছে। সিআরএস অনুমোদনও হয়ে গিয়েছে। তার পরেও চালু হয়নি। এদিন সেই অংশও চালু হবে। হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা পাঁচটি। ট্রেন রুবি ছাড়লেই প্রথম স্টেশন ভিআইপি বাজার, তারপর ঋত্বিক ঘটক, তারপর বরুণ সেনগুপ্ত (এটি সায়েন্স সিটি এলাকায়), এর পরেই সটান বেলেঘাটা স্টেশন (PM Modi)।

    নিউ গড়িয়া রুবি রুট

    এদিকে নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যেও রয়েছে পাঁচটি স্টেশন। এগুলি হল, কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (এসআরএফটিআই সংলগ্ন এলাকা), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর এলাকা), কবি সুভাষ (কালিকাপুর) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। রেল সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত রুটটি চালু হয়ে গেলে এই লাইনেও যাত্রিসংখ্যা এক ধাক্কায় বেড়ে যাবে অনেকখানিই। এদিনই সূচনা হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-শিয়ালদা অংশের পরিষেবা (New Metro Routes)। এই অংশের পরিষেবা শুরু হলে মেট্রো পথে জুড়ে যাবে সল্টলেক-হাওড়া। বৃহস্পতিবার সকালে নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার খবরটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, কলকাতার মেট্রো পরিষেবায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে। ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন তিনটি নতুন মেট্রো রুটের। এর মধ্যে রয়েছে গ্রিন লাইন ১ ও ২ এর সংযোগ, যা বহুদিনের দাবি পূরণ করবে (PM Modi)।

    গুরুত্বপূর্ণ মেট্রো করিডর

    গ্রিন লাইন ১ বর্তমানে শহরের একটি গুরুত্বপূর্ণ মেট্রো করিডর, যা বহু অফিসপাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক কেন্দ্রকে যুক্ত করে। গ্রিন লাইন ২ যুক্ত হলে যাত্রীদের সময় ও খরচ – দুই বাঁচবে। একসঙ্গে জুড়ে যাবে হাওড়া ও শিয়ালদা স্টেশন। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ১৬.৬ কিমি পূর্ণ করিডরেই যাত্রী চলাচল সম্ভব হবে। সব চেয়ে বেশি উপকৃত হবেন কর্মজীবীরা। কারণ এখন থেকে তাঁরা মাত্র একটি ট্রেনে করেই হাওড়া থেকে শিয়ালদা পৌঁছে যেতে পারবেন (New Metro Routes)। হাওড়া–শিয়ালদার মধ্যে সময় লাগবে মাত্র ১২ মিনিট। ব্যস্ত সময়ে প্রতি ৮ মিনিট অন্তর এবং অন্য সময়ে প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে। প্রসঙ্গত, সম্প্রতি লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১৯৭২ সালে চালু হওয়ার পর থেকে কলকাতা মেট্রোর যাত্রাপথ বাড়তে বাড়তে এখন দাঁড়িয়েছে ৬৯ কিলোমিটারে। ১৯৭২ থেকে ২০১৪ এই ৪২ বছরে কলকাতা মেট্রোর ২৮ কিলোমিটার ট্র্যাক তৈরিতে রেলের তরফে বরাদ্দ করা হয় ৫ হাজার ৯৮১ কোটি টাকা। ২০১৪ থেকে ২০২৫ – এই ১১ বছরে কলকাতা মেট্রোর ৪১ কিলোমিটার ট্র্যাক তৈরিতে বরাদ্দ করা হয়েছে ২৫ হাজার ৫৯৩ কোটি টাকা (PM Modi)।

  • Sukanta Majumdar: ‘ললিত-সৌরভের পিছনে মমতা-অভিষেকের হাত!’ তোপ দাগলেন সুকান্ত

    Sukanta Majumdar: ‘ললিত-সৌরভের পিছনে মমতা-অভিষেকের হাত!’ তোপ দাগলেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদে আক্রমণকারী ললিত ঝা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বললেন, “সংসদ হামলায় অভিযুক্ত ললিত ঝা, সৌরভ চক্রবর্তী সহ আরও অনেকের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। সেই সঙ্গে ভাইপো অভিষেকের হাতও থাকতে পারে। তদন্ত হলেই বেরিয়ে আসবে আসল তথ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারবেন না।”

    অত্যাধুনিক এলএইচবি কোচ সংযুক্ত বালুরঘাট-শিয়ালদা নতুন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় ভার্চুয়াল এই ট্রেনের উদ্বোধন করবেন তিনি। রবিবার বালুরঘাটে কেন্দ্র সরকারের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে জেলাবাসীর জন্য এমনই সুখবর শোনালেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর রেল স্টেশনের উন্নতির জন্য সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

    গীতাপাঠের সঙ্গে উদ্বোধন ট্রেন

    আগামী গীতাপাঠের অনুষ্ঠানে যোগদান করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপর দিকে তিনি কলকাতায় এলে ভার্চুয়ালি এই ট্রেনের শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর হাত ধরে এই ট্রেনের যাত্রা শুরু হবে বলে সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানান। দেশের বিকাশ যাত্রায় এই ট্রেনও একটি বড় মাধ্যম হবে বলে তিনি মন্তব্য করেন। 

    কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন (Sukanta Majumdar),“সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী বালুরঘাট শিয়ালদহ ট্রেনের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করবেন। এই ট্রেনের প্রতিটি কোচ অত্যাধুনিক হবে। এলএইচবি কোচ হবে সবগুলি। যা আরও বেশি সুরক্ষিত। ফলে দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে বালুরঘাট তথা সমগ্র জেলাবাসীর।”

    বিভিন্ন ইস্যুতে সরব সুকান্ত

    ডায়মন্ড হারবার জেলা পুলিশ জেলাকে সেরা তকমা পাওয়া নিয়ে সুকান্ত মজুমদার বলেন (Sukanta Majumdar), “ডায়মন্ড হারবার পুলিশের কাছে সেরার সেরা তো হবেই। ভাইপোর পদ লেহন করার জন্য এক্সপার্ট পুলিশ। তাঁদের জিভ ১ ফিট পর্যন্ত বের করা থাকে। ডায়মন্ড হারবারের পুলিশকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাহবা দেবেনই। বাড়ির মালিক যা বলেন চাকর তাতে তো প্রশংসা দেবেনই; এটাই তো স্বাভাবিক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: একাধিক রাজ্যে ১ লক্ষ কোটি টাকার ১১২টি জাতীয় সড়কের সূচনা মোদির

    Narendra Modi: একাধিক রাজ্যে ১ লক্ষ কোটি টাকার ১১২টি জাতীয় সড়কের সূচনা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার একাধিক রাজ্যে ১ লক্ষ কোটি টাকা মূল্যের ১১২টি জাতীয় সড়কের সূচনা করলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। লোকসভা নির্বাচনের আগে বিরাট চমক দিলেন নরেন্দ্র মোদি।

    প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর (Narendra Modi)

    আজ গুরুগ্রামে ৮ লেনের দ্বারকা এক্সপ্রেসওয়ের হারিয়ানা-অংশের শুভ সূচনা করেন মোদি। প্রধানমন্ত্রীর (Narendra Modi) দফতর সূত্রে খবর, এর ফলে, ৪৮ নম্বর জাতীয় সড়কে দিল্লি এবং গুরুগ্রামের মধ্যে ট্রাফিক যানজট অনেকটাই সহজ হবে। ২৯ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে প্রায় ৯০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে ১৮.৯ কিমি গুরুগ্রামে পড়েছে। সড়কের বাকি ১০.১ কিমি অংশ দিল্লিতে পড়েছে। ৩০ কিমির মধ্যে ২৩ কিমি এলিভেটেড। এক্সপ্রেসওয়েতে ৪ কিমির একটি সুড়ঙ্গ-পথও রয়েছে।

    একই ভাবে দিল্লি-হরিয়ানা সীমান্তের বাসাই রেল ওভারব্রিজ মোট ১০.২ কিমি এবং বাসাই রেল ওভারব্রিজ থেকে খেরাকি দৌলা পর্যন্ত ৮.৭ কিমি দুটি রুট গঠনের কথা জানানো হয়েছে। এখান থেকে এই সংযোগের মাধ্যমে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুরুগ্রাম বাইপাসের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে।

    আরও অন্যান্য বড় প্রকল্প

    সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী (Narendra Modi) আরও যে সব বড় প্রকল্পের কথা ঘোষণা করেছেন তার মধ্যে রয়েছে— দিল্লি নাংলোই-নাজফগড় রোড থেকে সেক্টর ২৪ দ্বারকা পর্যন্ত ৯.৬ কিমি ৬ লেনের কাজ সম্প্রসারিত হয়েছে। একই সঙ্গে ৪৬০০ কোটি টাকা ব্যয় করে উত্তরপ্রদেশের লখনউ রিং রোডের ৩টি প্যাকেজ ও হিমাচল প্রদেশের ২১ নম্বর জাতীয় সড়কে কিরাতপুর থেকে নেরচক সেকশন সহ একাধিক রাজ্যে ২০,৫০০ কোটি টাকার ৪২টি প্রকল্প রয়েছে।

    আরও সড়ক শিলান্যাস

    প্রধানমন্ত্রী (Narendra Modi) দেশে বিভিন্ন জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হারিয়ানার শামিল-আম্বালা হাইওয়ের ৪৯০০ কোটি টাকার প্যাকেজ, পাঞ্জাবের ৩৮০০ টাকার অমৃতসর-ভাটিন্ডা করিডরে দুটি প্যাকেজ এবং বিভিন্ন রাজ্যের আরও ৩৯টি প্রকল্প। সব মিলিয়ে আনুমানিক খরচ ৩২,৭০০ কোটি টাকার প্রকল্পের সূচনা হয় এদিন। এই প্রকল্প জাতীয় সড়কের নেট ওয়ার্কিং, আর্থিক সামজিক বৃদ্ধি এবং কর্ম সংস্থা, ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা হবে।

    মঙ্গলবারে রেলের শিলান্যাস

    একই ভাবে আগামিকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী (Narendra Modi) আমেদাবাদে ৮৫ হাজার কোটি টাকার বেশি মূল্যের রেল প্রকল্পের শিলান্যাস করবেন। একই সঙ্গে পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, লখনউ-দেরাদুন, রাঁচি-বারাণসী, খাজুরাহো-দিল্লি সহ মোট ১০টি রুটের বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা করবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ayodhya Ram Mandir: শুভক্ষণ ৮৪ সেকেন্ড! তার মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা শিশু বয়সের রামলালার মূর্তিতে

    Ayodhya Ram Mandir: শুভক্ষণ ৮৪ সেকেন্ড! তার মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা শিশু বয়সের রামলালার মূর্তিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যার রামমন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধনের সময় যত এগিয়ে আসছে সারা দেশজুড়ে উৎসাহ বেড়ে চলেছে। রামমন্দিরের গর্ভগৃহে প্রভু রামলালার শিশু বয়সের মূর্তি প্রতিষ্ঠা হবে আগামী ২২ জানুয়ারি। মন্দিরকে ঘিরে গোটা রামনগরীতে এখন সাজো সাজো রব। পণ্ডিতরা জানিয়েছেন, তিথি-নক্ষত্র ধরে প্রাণ প্রতিষ্ঠার ৮৪ সেকেন্ডের সময় পর্ব হবে গুরুত্বপূর্ণ সময়। ওই দিন ঠিক দুপুর ১২টা ২৯ মিনিট ৪ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড হল শুভক্ষণ। এই সময়েই প্রভু রামলালাকে সিংহাসনে প্রতিষ্ঠা করা হবে।

    গর্ভগৃহের জন্য তিন মূর্তির প্রতিযোগিতা (Ayodhya Ram Mandir)

    মন্দিরে (Ayodhya Ram Mandir) রামলালার শিশু বয়সের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা নিয়েও উদ্দীপনা চোখে পড়েছে। গর্ভগৃহের মধ্যে রামলালার যে শিশু মূর্তি প্রতিষ্ঠা করা হবে তা দেখতে শিশুসুলভ কোমল চেহারার। ইতিমধ্যে একইসঙ্গে তিনটি মূর্তি তৈরি করার কাজ চলছে বলে জানা গিয়েছে। এই তিনটির মধ্যে ঠিক কোন মূর্তিটি প্রতিষ্ঠা করা হবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। তবে এখনও চূড়ান্ত হয়নি কোনটিকে স্থাপন করা হবে। এই মূর্তি নির্মাণ করছেন গনেশ ভট্ট, অরুণ যোগীরাজ এবং সত্যনারায়ণ পান্ডা। মন্দির ট্রাস্টের তরফ থেকে জানা গিয়েছে, তিনজনের নির্মিত মূর্তির মধ্যে সেরা মূর্তিটিকে নির্বাচন করে গর্ভগৃহে স্থাপন করা হবে। আর বাকি দুটি মূর্তিকে মন্দিরের অন্য অংশে স্থাপন করা হবে।

    বৈদিক মন্ত্র উচ্চারণে প্রাণ প্রতিষ্ঠা করা হবে

    মন্দিরের (Ayodhya Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠার দিনে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৬ জানুয়ারি থেকে মূল উদ্বোধনের অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নিয়ম মেনে বৈদিক মন্ত্র উচ্চারণ করে রামলালার মূর্তির অভিষেক করা হবে। আর রামালালার প্রাণ প্রতিষ্ঠার দায়িত্বে থাকবেন গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড় এবং লক্ষ্মীকান্ত দীক্ষিত।

    প্রধান অতিথিদের তালিকা

    অযোধ্যায় রামমন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধনে অতিথিদের তালিকা বেশ লম্বা। ওইদিন উপস্থিত থাকবেন তিব্বতের ধর্মগুরু দলাই লামা, যোগগুরু রামদেব, শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানি, অভিনেতা অমিতাভ বচ্চন, রাজনীকান্ত, মাধুরী দীক্ষিত, রামায়াণের অভিনেতা অরুণ গোভিল সহ প্রমুখ। এছাড়াও পরিচালক মধুর ভান্ডারকর, গীতিকার প্রসূন জোশী, এসএন সুব্রহ্মণ্যমকে আমন্ত্রণ করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বিরোধী রাজনীতির দলের নেতদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে নজর রাখা হয়েছে। যাঁরা অনুষ্ঠানে যোগদান করবেন তাঁদের খাওয়া-দাওয়ার জন্য লঙ্গর, কমিউনিটি কিচেন এবং খাদ্য সরবরাহ কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vande Bharat Express: বৃহস্পতিবার চালু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস! ভাড়া কত? জেনে নিন সময়সূচি

    Vande Bharat Express: বৃহস্পতিবার চালু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস! ভাড়া কত? জেনে নিন সময়সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরী বাঙালির অতি প্রিয়। বহু বাঙালি পরিবার বছরে অন্তত একবার পুরী যাত্রা করেন। জগন্নাথ ধামের আকর্ষণে বাঙালি ছোটে বারবার। হাওড়া থেকে পুরী এবার আরও কম সময়ে যাওয়া যাবে। ১৮ মে, বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ওই দিন পুরী থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন। ২০ মে, শনিবার থেকে নিয়মিত চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে পুরী ৫০২ কিমি পথ অতিক্রম করতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টা। 

    ট্রেনের খুঁটিনাটি

    ভারতীয় রেল জানিয়েছে, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিন দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে। ১৬ কামরার এই ট্রেন হাওড়া থেকে পুরী যাওয়ার পথে থামবে খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে। বুধবার থেকে এই ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। শুধু বৃহস্পতিবার চলবে না এই ট্রেন। যদিও উদ্বোধনের পরেই রেলের তরফে অফিসিয়ালি বিষয়টি স্পষ্ট করা হবে। আইআরসিটিসি-র অ্যাপে এখনও ভাড়া নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। জল্পনা এই বন্দে ভারতের ভাড়াও হতে চলেছে হাওড়া-এনজেপি বন্দে ভারতের মতোই। যতদূর জানা গেছে, ভাড়া হবে এইরকম-চেয়ার কার ১২৬৫ টাকা, এগজিকিউটিভ ২৪২০ টাকা। এই ট্রেনে ৯২৬টি চেয়ার কার আসন এবং ৮৬টি এগজিকিউটিভ আসন থাকবে।

    আরও পড়ুন: ‘ওয়াই’ থেকে ‘জেড’ ক্যাটেগরি! সৌরভের নিরাপত্তা বাড়াল নবান্ন, কেন?

    রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এই বন্দে ভারত এক্সপ্রেসটির উদ্বোধন করবেন। এটি ওড়িশা রাজ্যের প্রথম বন্দে ভারত (Vande Bharat Express) হতে চলেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের জন্য এটি হতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। ওড়িশার পাশাপাশি কলকাতার রেলপ্রেমীদের কাছেও এটি যে অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে তা বলাই বাহুল্য। ট্রেনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকছে হাওড়ার উপরেই। ইতিমধ্যেই রেলের তরফে হাওড়া-পুরী রুটে বন্দে ভারতের ট্রায়াল রান হয়ে গিয়েছে। ট্রায়াল রানের দিন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ট্রেনটি ছেড়েছিল পুরীর উদ্দেশে। এবার পুরী থেকেই শুরু হবে আনুষ্ঠানিক উদ্বোধন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • KIFF 2022: মঞ্চে অমিতাভ-জয়া, পৌঁছতে দেরি হওয়ায় শাহরুখ ছাড়াই শুরু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

    KIFF 2022: মঞ্চে অমিতাভ-জয়া, পৌঁছতে দেরি হওয়ায় শাহরুখ ছাড়াই শুরু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (KIFF 2022) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। তারকা ঠাসা অনুষ্ঠানে পৌঁছতে দেরি হয় বলিউডের কিং খানের। তাঁকে ছাড়াই অমিতাভ-জয়া এবং বাংলা ইন্ডাস্ট্রির তাবড়-তাবড় অভিনেতাদের উপস্থিতিতে শুরু হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠান। পরে অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ। গত ২ বছরের কোভিড ঝড় কাটিয়ে এবার পুরনো ছন্দে ফিরে এসেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর আগের দু বছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এদিন দুপুরেই কলকাতায় পৌঁছেছেন অমিতাভ বচ্চন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে পৌঁছেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা।

    আরও পড়ুন: ছাপরা বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

    বৃহস্পতিবার (KIFF 2022) দুপুর ৩টেয় কলকাতায় পৌঁছনোর কথা ছিল শাহরুখ খানের। ২০১৯- এর মতো এবারও করলেন দেরি। শাহরুখ বিমানবন্দরে পা রাখলেন বিকেল ৪.১০ নাগাদ। বিমানবন্দর থেকে সরাসরি তিনি আসেন নেতাজী ইন্দোর স্টেডিয়ামে। তাঁকে ছাড়াই ৪.৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্টেডিয়ামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান

    নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে হাজির হন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। অমিতাভ বচ্চনের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, কুমার শানু, চঞ্চল চৌধুরী, অরিজিৎ সিং, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, পন্ডিত অজয় চক্রবর্তী, শ্রাবন্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।       

    এবার চলচ্চিত্র উৎসবে (KIFF 2022) ৫৭ টি দেশের ১০৭৮ টি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৪২ টি দেশের ১৮৩ টি ছবি। ১৪ টি বিভাগে ১০ টি ভেনুতে থাকছে ২৩১ টি ছবি। প্রতিযোগিতামূলক বিভাগে থাকছে ৬৬ টি ছবি। ন্যাশনাল কম্পিটিশনে ১৪, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ১৪, এশিয়ান সিলেক্ট ৮, শর্ট ফিল্মস ২০, ডকুমেন্টারি ১০ টি ছবি প্রদর্শিত হবে। এবছর বিশেষ শ্রদ্ধা জানানো হবে প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিব কুমার শর্মা ও অ্যাঞ্জেলা লান্সবারিকে। শতবর্ষে শ্রদ্ধার্ঘ জানানো হবে দিলীপ কুমার, অসিত সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, আলি আকবর খাঁ, কে আসিফকে। যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে এবার চলচ্চিত্র উৎসবে যুক্ত হয়েছে নতুন বিভাগ, গেম অন, যে বিভাগে প্রদর্শিত হবে খেলা সংক্রান্ত ছবি। সেই তালিকায় রয়েছে কোণি, ম্যারি কম, চকদে ইন্ডিয়া ও ভাগ মিলখা ভাগ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sealdah Metro: প্রতীক্ষা শেষ, শিয়ালদহ- সল্টলেক মেট্রোর উদ্বোধন স্মৃতি ইরানির

    Sealdah Metro: প্রতীক্ষা শেষ, শিয়ালদহ- সল্টলেক মেট্রোর উদ্বোধন স্মৃতি ইরানির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার, বহু প্রতীক্ষিত শিয়ালদহ মেট্রো (Sealdah Metro) স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। হাওড়া স্টেশন থেকে তিনি নতুন মেট্রোর লাইনের উদ্বোধন (Inauguration) করেন। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে পরিষেবা চালু হয়ে যাবে এই মেট্রো লাইনের। সেক্টর ফাইভ থেকে শিলায়দহ পর্যন্ত চলবে মেট্রো। 

    রেল মন্ত্রক ধারণা করছে, এই মেট্রো স্টেশন থেকে প্রতি দিন গড়ে ৪০ থেকে ৫০ হাজার মানুষ যাত্রা করবেন। শহরের দুই ব্যস্ততম কর্মক্ষেত্রে জুড়ে যাওয়ায় অনেকেই এই পথেই যাতায়াত করবেন বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: দেশে এই প্রথম সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী অ-মুসলিম, অতিরিক্ত দায়িত্ব স্মৃতি ইরানিকে

    কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, এ দিন বিকেলে শিয়ালদহ স্টেশনে উপস্থিত হন। নর্থ গেটে অত্যাধিক ভিড় থাকার কারণে সাউথ গেট দিয়ে স্টেশনে প্রবেশ করেন তিনি। তারপর ট্রেনে ওঠেন। অত্যাধিক ভিড় থাকায ফুলবাগান অবধি যেতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী। কিছুক্ষন পরেই শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যান। হাওড়ার মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শিয়ালদহে স্টেশন দেখতে এসেছিলেন বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: রাত পোহালেই উদ্বোধন শিয়ালদহ মেট্রোর, যাত্রী নিয়ে কবে থেকে ট্রেন চলবে জানেন? 

    এর পর হাওড়ার মূল অনুষ্ঠানে যোগ দেন স্মৃতি ইরানি। সেখানে মেট্রোর একটি প্রতিকৃতি তুলে দেওয়া হয় স্মৃতি ইরানির হাতে। এর পর বিকেল সাড়ে পাঁচটার পর হাওড়া ময়দানের অনুষ্ঠান থেকে সবুজ পতাকা উড়িয়ে ট্রেনের শুভ সূচনা করেন তিনি। ওদিকে শিয়ালদহ স্টেশনে অপেক্ষা করছিল ট্রেন, সবুজ পতাকা দেখানোর পরেই যাত্রা শুরু করে শিয়ালদহ মেট্রো। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যেতে খরচ পড়বে মোট ২০ টাকা। সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত চলবে মেট্রো। এই রুটে যেতে সময় লাগবে ২১ মিনিট।

    এদিন কেন্দ্রীয়মন্ত্রী অনুষ্ঠানে বলেন, “শিনজো আবের স্মৃতিতে আমরা আগে এক মিনিটের নীরবতা পালন করব।” তার পরেই তিনি ভারতীয় রেলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যারা সাধারণ মানুষের সুবিধার জন্যে এত বড় কাজ করলেন, তাঁদের ধন্যবাদ। প্রধানমন্ত্রীর স্বপ্নকে সত্যি করছে ভারতীয় রেল। প্রধানমন্ত্রী যে স্বপ্ন ভারতের নবনির্মাণের জন্যে দেখেছিলেন, তার মধ্যে রয়েছে ভারতীয় রেলসহ জল, স্থল ও আকাশে উন্নয়নের স্বপ্ন, তা পূর্ণ হবে। শিয়ালদহ এশিয়ার ব্যস্ততম রেল স্টেশন। সেই কারণেই পরিকাঠামো উন্নয়নে জোর। ভারত সরকার সব বিষয়ে কেন্দ্রীয় স্তর থেকে সাহায্য করেছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধন্যবাদ জানিয়েছেন। সল্টলেক আমার দাদুর বাড়ি, ওই বাড়ির কাছে মেট্রো যাবে, এটা আমার কাছে আশীর্বাদ”।

     

LinkedIn
Share