Tag: Income Tax

Income Tax

  • PAN Aadhaar: বার্ষিক ২০ লক্ষের বেশি টাকার লেনদেন করছেন? এখন থেকে নতুন নিয়ম মানতে হবে

    PAN Aadhaar: বার্ষিক ২০ লক্ষের বেশি টাকার লেনদেন করছেন? এখন থেকে নতুন নিয়ম মানতে হবে

    মাধ্যম নিউজ ডেস্ক: নগদ টাকার লেনদেনে রাশ টানতে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। সব অ্যাকাউন্ট মিলিয়ে বছরে ২০ লক্ষের বেশি টাকার লেনদেনে প্যান কার্ড বা আধার কার্ডের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হল। নতুন এই নিয়ম লাগু হবে ২৬ মে থেকে। সিবিডিটির (CBDT) পক্ষ থেকে আয়কর আইনের অধীনে এই নতুন নিয়ম তৈরি হয়েছে।

    রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক হোক বা সমবায় কিংবা পোস্ট অফিস, সব জায়গাতেই এক বা একাধিক অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা নগদ জমা বা নগদ টাকা তোলার ক্ষেত্রে প্যান (PAN Card) বা আধারের (Aadhaar Card) তথ্য দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি সব ধরনের ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে কারেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও প্যান কার্ডের তথ্য দেওয়ার বাধ্যতামূলক নিয়ম করা হয়েছে।   

    এতদিন পর্যন্ত একটি অ্যাকাউন্টে নির্দিষ্ট টাকার পরিমাণের বেশি লেনদেন করলে প্যান বা আধারের তথ্য দিতে হত। সব অ্যাকাউন্টে একসঙ্গে নজরদারি চালানোর কোনও ব্যবস্থা ছিল না। এবার সেই উপায় নিয়েই হাজির মোদি সরকার। একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি লেনদেন করলে তথ্য চাওয়া হত। বার্ষিক লেনদেনে কোনও বিধিনিষেধ ছিল না। এবার বার্ষিক লেনদেনের ক্ষেত্রেও এল নতুন নিয়ম। 

    দীর্ঘদিন ধরেই করদাতাদের কারচুপিতে নাজেহাল কেন্দ্র। যাদের রোজগার বেশি, তাও কেন তাঁরা আয়করের (Income Tax) আওতায় নেই তা খতিয়ে দেখতে চাইছে কেন্দ্র। সেকারণেই ২০ লক্ষ টাকার বেশি সমস্ত লেনদেনের ওপর নজরদারি চালাতে চাইছে তারা।

    তাছাড়া, ২০ লক্ষের বেশি লেনদেনে প্যান-আধার বাধ্যতামূলক করা হলে, নগদে লেনদেনের প্রবণতা কমতে পারে বলেও মনে করছে কেন্দ্র। সেক্ষেত্রে ভারতকে ‘ক্যাশলেস ইকোনমি’ (Cashless Economy) করার যে উদ্যোগ নিয়েছিল মোদি (Modi) সরকার সেই পথেও কিছুটা অগ্রসর হওয়া যাবে বলে আশাবাদী সরকারি আধিকারিকরা।

    নিয়ম অনুসারে, যদি কোনও ব্যক্তির প্যান তথ্য সরবরাহ করতে হয়, কিন্তু তাঁর কাছে সেই মুহূর্তে প্যান কার্ড না থাকে, তবে তিনি আধারের বায়োমেট্রিক সনাক্তকরণ দিতে পারেন। 

     

  • IT Return File: এখনও দাখিল করেননি আয়কর রিটার্ন! গুনতে হতে পারে বাড়তি টাকা

    IT Return File: এখনও দাখিল করেননি আয়কর রিটার্ন! গুনতে হতে পারে বাড়তি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২১-২২ অর্থবর্ষ এবং ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করা শুরু হয়েছে ১৫ জুন, ২০২২ থেকে। ফর্ম-১৬ পেয়ে গিয়ে থাকলে এখুনি দাখিল করুন আয়কর রিটার্ন। কারণ ধীরে ধীরে আরও বেশি সংখ্যক মানুষ রিটার্ন ফাইল করা শুরু করবেন, তাতে ওয়েবসাইটে লোড বাড়বে, ফাইলিং- এর সময় প্রযুক্তিগত সমস্যা বাড়বে। যদি কোনওরকম সমস্যা এড়িয়ে যেতে চান তাহলে বিলম্ব না করে আয়কর রিটার্ন (ITR) ফাইল করে দিন। ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করলে কর বিভাগ থেকে শীঘ্রই আপনার প্রাপ্য টাকা অর্থাৎ রিফান্ড ফেরত পাবেন। আয়কর রিটার্ন দাখিলে দেরি হলে বা তাড়াহুড়ার কারণে কোনও ভুল হলে রিফান্ড পেতে পেতে অনেক দেরি হতে পারে।

    আরও পড়ুন: ট্যাক্স-সেভিং স্থায়ী আমানতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংক?    

    ২০২১-২২ অর্থবর্ষ এবং ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২২। ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে কোনও ‘লেট ফি’ দিতে হবে না। তবে কেউ যদি এই তারিখের পরে আয়কর রিটার্ন দাখিল করেন, তাহলে তাঁকে আয়করের ধারা ২৩৪এ এবং ধারা ২৩৪এফ-এর অধীনে লেট ফি সহ করের উপর সুদ দিতে হবে।

    আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না? বেশি কর দেওয়ার জন্যে প্রস্তুত হন 

    অন্যদিকে, অডিট করতে হয় এমন কোনও ব্যবসার জন্য আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২২। টিপি রিপোর্ট হয় এমন ব্যবসার জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২২৷

    আয়কর রিটার্ন দাখিল করতে বেশি বিলম্ব করলে জরিমানা অবধি হতে পারে। করদাতার বার্ষিক করযোগ্য আয় ৫ লাখ টাকার কম হলে ১০০০ টাকা জরিমানা দিতে হয়। 

    আইটি রিটার্ন স্ল্যাব:

     

    কী করে দাখিল করবেন আইটি রিটার্ন? 

    • ই-ফাইলিং পোর্টালে লগইন করুন এবং ই-ফাইলে যান তারপর আয়কর রিটার্ন এবং তারপর ই-ভেরিফাই রিটার্নে যান।
    • আইটি রিটার্নের ক্ষেত্রে উপলব্ধ ই-ভেরিফাই লিঙ্কে ক্লিক করুন যার ফলে ই-ভেরিফাইড হয়ে যাবে ।
    • ই-ভেরিফিকেশন , মোড নির্বাচন করুন যা অ্যাপ্লিকেবল হবে ।
    • আপনার আইটি রিটার্ন ই-ভেরিফাই করার জন্য EVC/OTP লিখুন ।
    • আইটি রিটার্নের ই-ভেরিফিকেশন এখন সম্পূর্ণ ।
    • ফাইল করার কারণ নির্বাচন করুন এবং আইটি রিটার্নের প্রযোজ্য ক্ষেত্রগুলি পূরণ করুন ৷
    • যাচাইকরণ মোড নির্বাচন করুন ।
    • আইটি রিটার্নে সমস্ত প্রযোজ্য ক্ষেত্রগুলি পূরণ করুন ৷
    • আপনার আইটি রিটার্ন ই-ভেরিফাই করার জন্য EVC অথবা OTP লিখুন বা যাচাইয়ের জন্য স্বাক্ষরিত ITR-V CPC পাঠান ।
    • আইটি রিটার্নের ই-ফাইলিং এখন সম্পূর্ণ ।  

    আইটি রিটার্ন ভেরিফিকেশন ফর্ম কীভাবে ডাউনলোড করবেন?

    • https://www.incometax.gov.in/iec/foportal – এই ওয়েবসাইটটিতে লগইন করুন। 
    • সেখানে এই ‘View Returns/ Forms’ লিঙ্কে ক্লিক করুন।
  • Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনায় বড় বদল, বিনিয়োগ করার আগে দেখে নিন

    Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনায় বড় বদল, বিনিয়োগ করার আগে দেখে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) বিনিয়োগ করা সবচেয়ে ভাল বিকল্প মনে করা হয় ৷ মেয়েদের উচ্চ শিক্ষা,বিয়ে ইত্যাদির জন্য এই যোজনায় ইনভেস্ট করে বড় টাকার ফান্ড জমিয়ে ফেলতে পারেন ৷ এই যোজনায় বিপুল সংখ্যক মানুষকে যুক্ত করার তাগিদে মোদি সরকারের তরফে বেশ কিছু বদল করা হয়েছে ৷
    এই যোজনায় আপনার মেয়ে ২১ বছর হতেই লক্ষপতি হতে পারে ৷ এখানে বিনিয়োগ করার আগে অবশ্যই নতুন যে বদলগুলি করা হয়েছে সেগুলি জেনে নিন ৷

    কী কী বদল করা হয়েছে –

    ১. সুকন্যা সমৃদ্ধি যোজনায় ইনভেস্ট করা বাবা-মায়েরা প্রথম দুই মেয়ের ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা পাবেন ৷ এবার এতে বদল করে জানানো হয়েছে যে তৃতীয় মেয়ের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে ৷
    ২. আগের নিয়ম অনুযায়ী, ১০ বছর হতেই মেয়েরা তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারত ৷ তবে এবার ১৮ বছরের বয়স হওয়ার পরই এই সুবিধা মিলবে ৷ মেয়ের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত বাবা-মা বা অভিভাবকেরা অ্যাকাউন্ট অপারেট করতে পারবেন ৷
    ৩. আগের নিয়ম অনুযায়ী, কমপক্ষে ২৫০ টাকা প্রতি বছর এই অ্যাকাউন্টে জমা না করলে অ্যাকাউন্ট ডিফল্ট হয়ে যাবে ৷ কিন্তু এখন আর তা হবে না ৷ ম্যাচিউরিটি পর্যন্ত যত টাকা জমা থাকবে তার উপরেই সুদ দেওয়া হবে ৷
    ৪. ম্যাচিউরিটির আগে মেয়ের মৃত্যু হলে বা ঠিকানা বদলালে এই যোজনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে ৷ অভিভাবকের মৃত্যুর ক্ষেত্রেও অ্যাকাউন্ট আগে বন্ধ করে দেওয়া যেতে পারে ৷
    সুকন্য সমৃদ্ধি যোজনায় এখন পর্যন্ত ৭.৬ শতাংশ বার্ষিক সুদ পাওয়া যায় ৷ পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে এই যোজনায় অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এখানে বিনিয়োগকারীরা বছরে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেয়ে থাকেন ৷

  • I-T returns deadline: সময়সীমা বাড়ছে না! ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে আয়কর

    I-T returns deadline: সময়সীমা বাড়ছে না! ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে আয়কর

    মাধ্যম নিউজ ডেস্ক: অর্থবর্ষ ২০২১-২২-এ যাঁরা আয়কর রিটার্ন দাখিল করবেন, তাঁদের হাতে আর খুব বেশি সময় নেই। কারণ চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জুলাইয়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কোনওভাবেই আয়কর দাখিলের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে আয়কর দফতর। সময় পেরিয়ে গেলে দিতে হতে পারে জরিমানা। 

    একটি নির্দিষ্ট সীমার বেশি আয় করলেই আয়কর দিতে হয়। প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়, তারমধ্যেই আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক। যদি কেউ ওই নির্ধারিত সময়ের মধ্যে আয়কর জমা না দেন, তবে অতিরিক্ত জরিমানা লাগু করা হয়। এবারও আয়কর জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ৩১ জুলাই। কেন্দ্রীয় সূত্রে খবর, আগে বেশ কয়েকবার আয়কর জমা দেওয়ার সময়সীমার মেয়াদ বাড়ানো হলেও, এবার আর তা করা হবে না। 

    আরও পড়ুন: প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণ নয়, জানালেন রেলমন্ত্রী

    সরকারি সূত্রে খবর, আয়কর জমা দেওয়ার মেয়াদ আর না বাড়ানো নিয়ে বদ্ধপরিকর কেন্দ্র। কেন্দ্রীয় রাজস্ব সচিব তরুণ বাজাজ জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই বকেয়া আয়কর রিটার্ন জমা পড়ে যাবে বলে আশাবাদী সরকার। সেই কারণেই এবার আর আয়কর জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হচ্ছে না। ২০২১-২২ অর্থবর্ষে ২০ জুলাইয়ের মধ্যে ২.৩ কোটি টাকারও বেশি আয়কর জমা পড়েছে। আগামী কয়েকদিনে এই অর্থের পরিমাণ আরও বাড়বে।

    আরও পড়ুন: হত্যার হুমকি! বন্দুক কাছে রাখার আর্জি বজরঙ্গি ভাইজানের

    মেয়াদ না বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, “আয়করদাতাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে তারা মনে করেন রিটার্নের মেয়াদ তো বাড়ানো হবেই, সেই কারণে তারা আয়কর জমা দেওয়া নিয়ে গড়িমসি করেন। তবে বর্তমানে প্রতিদিনই ১৫ থেকে ১৮ লাখ আয়কর জমা পড়েছে। আগামী কয়েকদিনে তা বেড়ে ২৫ থেকে ৩০ লাখে পৌঁছবে।” নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা না দিলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

LinkedIn
Share