Tag: India US trade relations

  • India US Exports: শুল্কের চাপেও আমেরিকার বাজারে ভারতের রফতানিতে ১১ শতাংশ বৃদ্ধি, প্রথম ছ’মাসেই আয় প্রায় ৫১ বিলিয়ন ডলার!

    India US Exports: শুল্কের চাপেও আমেরিকার বাজারে ভারতের রফতানিতে ১১ শতাংশ বৃদ্ধি, প্রথম ছ’মাসেই আয় প্রায় ৫১ বিলিয়ন ডলার!

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার একের পর এক শুল্ক আরোপ, কূটনৈতিক চাপ এবং বাণিজ্যিক টানাপোড়েন—কোনও কিছুই ভারতের রফতানি বাণিজ্যের গতিতে বিশেষ বাধা হয়ে দাঁড়াতে পারেনি (India US Exports)। বরং সমস্ত প্রতিকূলতা সামলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাণিজ্য মন্ত্রকের ১৩ নভেম্বর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছ’মাসে আমেরিকায় ভারতের পণ্য রফতানি হয়েছে ৫০.৮০ বিলিয়ন মার্কিন ডলারের (Trump Tariffs)। আগের অর্থবর্ষের একই সময়ে এই পরিমাণ ছিল ৪৫.৭৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ১১ শতাংশ।

    বিশেষজ্ঞদের কাছে এই পরিসংখ্যানের তাৎপর্য শুধু রফতানি বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়। কারণ, এই সময়ের মধ্যেই ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছিল ওয়াশিংটন। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমেরিকার বাজারে ভারতের রফতানি বৃদ্ধি দেশের বাণিজ্যিক সক্ষমতা এবং বিকল্প বাজারের সঙ্গে প্রতিযোগিতার ক্ষমতাকেই তুলে ধরছে।

    শুল্কযুদ্ধের সূত্রপাত (India US Exports)

    দ্বিতীয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই ভারত-আমেরিকা বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্কনীতির ঘোষণা করেন। এই নীতির মূল বক্তব্য ছিল, ভারত আমেরিকার পণ্যের উপর যে হারে শুল্ক আরোপ করবে, আমেরিকাও ভারতীয় পণ্যের ক্ষেত্রে একই হারে শুল্ক বসাবে।

    একই সময়ে ২০৩০ সালের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি সীমিত বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

    কিন্তু বাণিজ্যিক আলোচনার পাশাপাশি রাজনৈতিক চাপানউতোরও ক্রমশ বাড়তে থাকে। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতকে একাধিকবার নিশানা করেন। তাঁর অভিযোগ ছিল, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হয়েও ভারত রাশিয়া ও চিনের মতো কর্তৃত্ববাদী রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখছে। তিনি বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতৃত্বে থাকা নরেন্দ্র মোদিকে পুতিন ও শি জিনপিংয়ের মতো দুই প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা অত্যন্ত হতাশাজনক। ভারতের উচিত আমেরিকা, ইউরোপ এবং ইউক্রেনের পাশে দাঁড়ানো, রাশিয়ার নয়।”

    নাভারো ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলেও কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, রাশিয়ার কাছ থেকে তেল কেনার মাধ্যমে মস্কোর অর্থনৈতিক ব্যবস্থাকে সাহায্য করছে নয়াদিল্লি। ফিনানশিয়াল টাইমস-এ প্রকাশিত একটি নিবন্ধে তিনি ভারতের তেল বাণিজ্যকে সুবিধাবাদী এবং ক্ষতিকর বলে অভিহিত করেন। একই সঙ্গে তাঁর দাবি ছিল, উচ্চ শুল্ক ও বাণিজ্যিক প্রতিবন্ধকতার মাধ্যমে ভারত আমেরিকার পণ্যের প্রবেশ আটকে দিচ্ছে, অথচ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে পশ্চিমি দেশগুলির করদাতাদের অর্থ ব্যয় হচ্ছে (India US Exports) মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিকও ভারতকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর দাবি, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে সরাসরি ফোন করতে স্বচ্ছন্দ বোধ না করায় আলোচনা ভেস্তে যায়। তাঁর বক্তব্যে বাণিজ্যিক মতপার্থক্যের পাশাপাশি দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও উঠে আসে।

    লুটনিকের হুঁশিয়ারি

    লুটনিক প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারত শুল্ক কমাতে রাজি না হলে নয়াদিল্লিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। পরবর্তী সময়ে প্রকাশিত একটি বইয়ে দাবি করা হয়, আমেরিকার সরকারি বাণিজ্য প্রতিনিধি দফতরের শুল্কসংক্রান্ত পরিসংখ্যানকে যথেষ্ট বলে মনে করেননি ট্রাম্প। তাঁর অভিযোগ ছিল, আমেরিকার পণ্যের উপর ভারতের শুল্কের হার অন্তত ১৭৫ শতাংশ।

    মার্কিন অর্থসচিব স্কট বেসেন্টও রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার বিষয়টিকে কেন্দ্র করে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে সাফল্য বলে দাবি করেন। তাঁর বক্তব্য, “রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আমরা ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলাম। এরপর ভারতীয় শোধনাগারগুলির রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এটি আমাদের সাফল্য।”

    একই সঙ্গে ইউরোপের দেশগুলি ভারতের উপর একই ধরনের শুল্ক আরোপ না করায় তাদের সমালোচনা করেন বেসেন্ট। তাঁর অভিযোগ, মস্কোর উপর চাপ সৃষ্টির পরিবর্তে ইউরোপের কিছু দেশ নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

    খোদ ট্রাম্পও ভারতকে ‘শুল্কের অপব্যবহারকারী’ এবং ‘শুল্কের রাজা’ বলে আক্রমণ করেন। সোশ্যাল মিডিয়ায় ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করে তিনি লেখেন, “রাশিয়ার সঙ্গে ভারত কী করছে, তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। তারা চাইলে নিজেদের ধুঁকতে থাকা অর্থনীতি নিয়েই একসঙ্গে ডুবে যেতে পারে।”

    এমনকী ভারত-পাকিস্তান সংঘর্ষে বাণিজ্যিক চাপের মাধ্যমে যুদ্ধবিরতি ঘটানোর কৃতিত্বও একাধিকবার নিজের বলে দাবি করেছিলেন ট্রাম্প। যদিও নয়াদিল্লি এই দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।

    ২০২৫ সালের জুলাই মাসে প্রত্যাশিত বাণিজ্য চুক্তির পরিবর্তে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। অগাস্ট মাসে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। এর মধ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের কারণ হিসেবে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার বিষয়টিকে তুলে ধরা হয়েছিল। ভারত এই (India US Exports) শুল্ককে অন্যায্য বলে অভিহিত করে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানায়।

    বাণিজ্য সম্পর্কে নতুন মোড়

    দীর্ঘ টানাপোড়েনের পর ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পরিস্থিতি বদলায়। ট্রাম্প এবং মোদির মধ্যে টেলিফোনে আলোচনার পর আমেরিকা ভারতীয় পণ্যের উপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার কথা ঘোষণা করে।

    এর বিনিময়ে ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমানোর বিষয়ে সম্মত হতে হয় বলে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়।

    এরপর দুই দেশের তরফে যৌথ বিবৃতি এবং অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো প্রকাশ করা হয়। ৯ ফেব্রুয়ারি হোয়াইট হাউস একটি তথ্যপত্র প্রকাশ করে, যেখানে বিভিন্ন শিল্পক্ষেত্রে শুল্ক হ্রাসের সম্ভাব্য সুবিধাগুলি তুলে ধরা হয় (Trump Tariffs)।

    তবে এই সমঝোতার পরেও পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ২০২৬ সালের ২ ও ৩ নভেম্বর শুল্ক প্রক্রিয়া এবং বাণিজ্য সহজ করার বিষয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল নয়াদিল্লিতে আসে। ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, অধিকাংশ আলোচনাই সম্পন্ন হয়েছে। বাকি বিষয়গুলির চূড়ান্ত রূপরেখা তৈরি করা হচ্ছে।

    বাণিজ্যসচিব রাজেশ আগরওয়ালও জানিয়েছেন, আলোচনা সঠিক পথেই এগোচ্ছে। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই চুক্তির প্রথম পর্যায় সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারতকে শুল্কের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থান দেওয়ার আশ্বাস দিয়েছে আমেরিকা। চুক্তি স্বাক্ষরের আগে ভারতের তরফে এই দাবি বিশেষভাবে জানানো হয়েছিল।

    বাড়ছে ভারতের রফতানি

    ভারতের রফতানি বৃদ্ধির ছবিটি শুধু আমেরিকার বাজারেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন মহাদেশের বাজারেও ভারতীয় পণ্যের চাহিদা বাড়ছে (India US Exports)।

    সরকারের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পণ্য ও পরিষেবা মিলিয়ে ভারতের মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ৪৭৬.২০ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবর্ষে একই সময়ে এই পরিমাণ ছিল ৪১৮.৩১ বিলিয়ন ডলার। অর্থাৎ বৃদ্ধি ১৩.৮৪ শতাংশ।

    শুধু পণ্য রফতানির ক্ষেত্রেই আয় হয়েছে ২৫৯.৮৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৮.৫১ শতাংশ বেশি। পেট্রোলিয়ামজাত পণ্য বাদ দিলে অন্যান্য পণ্যের রফতানি বেড়েছে ১৫.৫৬ শতাংশ। এর পরিমাণ দাঁড়িয়েছে ২১৮.৭০ বিলিয়ন ডলার।

    আমেরিকা-সহ সমগ্র মহাদেশীয় অঞ্চলে ভারতের রফতানি বেড়েছে ১৩ শতাংশ। এই অঞ্চলে মোট রফতানির পরিমাণ ৬৬.৮২ বিলিয়ন ডলার।

    আমেরিকার পাশাপাশি লাতিন আমেরিকার দেশগুলিতেও ভারতীয় পণ্যের বাজার সম্প্রসারিত হয়েছে। ব্রাজিলে রফতানি বেড়েছে ১৪ শতাংশ, যার আর্থিক পরিমাণ ৪.৩৩ বিলিয়ন ডলার। মেক্সিকোয় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে রফতানি দাঁড়িয়েছে ৩.৪৫ বিলিয়ন ডলারে। কানাডায় রফতানি বেড়েছে ১৮ শতাংশ, যার পরিমাণ ২.৬৭ বিলিয়ন ডলার।

    ইউরোপের বাজারেও ভারতের রফতানি ৮ শতাংশ বেড়ে ৫১.০৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ব্রিটেনে রফতানি বৃদ্ধি ৭ শতাংশ এবং জার্মানিতে ১২ শতাংশ। ভারত-ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি ২০২৬ সালের ১৫ জুলাই কার্যকর হওয়ার পর ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রায় ৯৯ শতাংশের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার তৈরি হয়েছে। রফতানি বৃদ্ধিতে এই চুক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    তবে অঞ্চলভিত্তিক রফতানি বৃদ্ধির নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে আফ্রিকা। এই মহাদেশে ভারতের রফতানি ৪৪ শতাংশ বেড়ে ৩১.৪২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এশিয়ায় রফতানি বেড়েছে ২১ শতাংশ। মোট রফতানির পরিমাণ ১০৩.৮৪ বিলিয়ন ডলার।

    একাধিক শিল্পক্ষেত্রে সাফল্য

    বিভিন্ন শিল্পক্ষেত্রের পরিসংখ্যানেও রফতানি বৃদ্ধির ইতিবাচক ছবি ধরা পড়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান অনুযায়ী, ইলেকট্রনিক পণ্যের রফতানি বেড়েছে ৭০.৪৪ শতাংশ। পেট্রোলিয়ামজাত পণ্যে বৃদ্ধি ৩১.৯০ শতাংশ। জৈব ও অজৈব রাসায়নিকের রফতানি বেড়েছে ২৪.২১ শতাংশ। ইঞ্জিনিয়ারিং পণ্যে বৃদ্ধি ২০.৯১ শতাংশ। অন্যদিকে, সুতির সুতো এবং তাঁতজাত পণ্যের রফতানি বেড়েছে ২০.৭৬ শতাংশ।

    বিশেষ করে বস্ত্র ও পোশাক শিল্পের ক্ষেত্রে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকার শুল্ক কমানোর সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই শিল্পে শুল্কের হার ৫০ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়েছে। ফলে প্রায় ১১৩ বিলিয়ন ডলারের মার্কিন বাজারে ভারতীয় রেশমজাত পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার তৈরি হয়েছে।

    যন্ত্রপাতি শিল্পেও শুল্ক কমে ১৮ শতাংশ হওয়ায় প্রায় ৪৭৭ বিলিয়ন ডলারের বাজারে ভারতীয় সংস্থাগুলির সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি ভারতের কৃষিপণ্যের ১.৩৬ বিলিয়ন ডলারের রফতানির উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হয়েছে (India US Exports)।

    সুবিধাজনক অবস্থানে ভারত

    আমেরিকার বাজারে ভারতের রফতানি বৃদ্ধির পিছনে প্রতিযোগী দেশগুলির তুলনায় শুল্কের ব্যবধানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    বর্তমানে ভারতের কার্যকর শুল্কের হার কমে এলেও বেশ কয়েকটি প্রতিযোগী দেশের পণ্যের উপর তুলনামূলকভাবে বেশি শুল্ক বহাল রয়েছে। চিনের ক্ষেত্রে এই হার ৩৫ শতাংশ। ভিয়েতনাম ও বাংলাদেশের ক্ষেত্রে ২০ শতাংশ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, কম্বোডিয়া এবং থাইল্যান্ডের ক্ষেত্রে শুল্কের হার ১৯ শতাংশ। ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্য তুলনামূলকভাবে কম শুল্কের সুবিধা পাচ্ছে। এর ফলে দামের ক্ষেত্রে ভারতীয় রফতানিকারীরা প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করছেন। শুল্কনীতি নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার মধ্যেও আমেরিকায় ভারতীয় পণ্যের চালান বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হিসেবে এই সুবিধাকে দেখা হচ্ছে।

    কোন পথে ভারত-আমেরিকা বাণিজ্য?

    আগামী দিনে ভারতের রফতানি বাণিজ্যের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় চূড়ান্ত হওয়ার উপর। আমেরিকার তরফে প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারতকে শুল্কের ক্ষেত্রে সুবিধা দেওয়ার আশ্বাস অবশ্যই তাৎপর্যপূর্ণ। তবে চূড়ান্ত শুল্ক কাঠামো নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

    চলতি বছরের মার্চ মাসে আমেরিকা দ্বিতীয় পর্যায়ের তদন্ত শুরু করেছে। দেশটির বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারায় শুরু হওয়া এই তদন্তে ভারত-সহ মোট ৬০টি অর্থনীতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন দেশে শ্রমিকদের উপর জোরপূর্বক শ্রম চাপিয়ে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখাই এই তদন্তের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি অতিরিক্ত উৎপাদনক্ষমতা নিয়েও আরও একটি তদন্ত শুরু হতে পারে। এর ফলে ভবিষ্যতে নতুন করে শুল্ক আরোপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে (Trump Tariffs) না।

    সব মিলিয়ে, আমেরিকার শুল্কনীতির ধাক্কা ভারতীয় রফতানি বাণিজ্য যতটা সামলাতে পারবে বলে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তার চেয়ে ভালো ফল করেছে। সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক, মার্কিন প্রশাসনের ধারাবাহিক রাজনৈতিক আক্রমণ, আদালতের রায়, সাময়িকভাবে বিশ্বজুড়ে শুল্ক বৃদ্ধি, শ্রমনীতি নিয়ে তদন্ত এবং দীর্ঘ বাণিজ্য আলোচনার মধ্যেও আমেরিকার বাজারে ভারতের রফতানি ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে (India US Exports)।

    তবে এই সাফল্য আগামী দিনেও বজায় থাকবে কি না, তা নির্ভর করবে ওয়াশিংটনের পরবর্তী শুল্কনীতি এবং দুই দেশের বাণিজ্য চুক্তির চূড়ান্ত রূপের উপর। ২০২৭ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে ভারতীয় রফতানি বাণিজ্যের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই মত অর্থনীতি বিশেষজ্ঞদের।

     

  • Donald Trump: ট্রাম্পের শুল্কনীতি ও লাগামছাড়া মূল্যবৃদ্ধিই কি কাল হল? মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে বড় ধাক্কা রিপাবলিকানদের

    Donald Trump: ট্রাম্পের শুল্কনীতি ও লাগামছাড়া মূল্যবৃদ্ধিই কি কাল হল? মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে বড় ধাক্কা রিপাবলিকানদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পের নীতির জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। বিশেষ করে অর্থনৈতিক উদ্বেগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের আবহে এই নির্বাচনের ফল ট্রাম্প প্রশাসনের কাছে বড় রাজনৈতিক ধাক্কা হয়ে উঠেছে। মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই জয় পেয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা। সেনেটে (Donald Trump) ৫৪-৪৪ ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি প্রতিনিধি পরিষদেও অন্তত ৩০টি নতুন আসন দখল করেছে তারা।

    সর্বশেষ গণনা অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা ২৪০ এবং রিপাবলিকানদের ১৪৭। যদিও কয়েকটি আসনের ফল তখনও চূড়ান্ত হয়নি। এই ফলের ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিরোধিতা (India Tariffs) করার পাশাপাশি তাঁর প্রশাসনের সিদ্ধান্ত ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে।

    নির্বাচনে রিপাবলিকানদের এই বিপর্যয়ের পর দলের একাধিক নেতা দ্রুত ট্রাম্পের নীতির সমালোচনা শুরু করেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-সহ দলের নেতাদের একাংশের দাবি, ইরান যুদ্ধ এবং ইজরায়েল সম্পর্কে আমেরিকার অবস্থান ভোটারদের একাংশকে ক্ষুব্ধ করেছে। এমনকী বহু রিপাবলিকান সমর্থকও এবার দলের প্রার্থীদের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

    কিন্তু কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পিছনে কি শুধুই বিদেশনীতি দায়ী? উত্তর হল, একেবারেই নয়। বরং আরও গভীর একটি প্রশ্ন উঠে আসছে। মাত্র দু’বছর আগে যাঁরা ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির প্রতি আস্থা রেখেছিলেন, তাঁরাই কেন এবার দলটিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন?

    আম-আমেরিকানদের আর্থিক পরিস্থিতি (Donald Trump)

    এর উত্তর খুঁজতে গেলে সাধারণ আমেরিকানদের দৈনন্দিন জীবনের আর্থিক পরিস্থিতির দিকে নজর দিতে হবে। টেক্সাসের রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ জর্জটাউন ব্লাড অ্যান্ড প্লাজমা রিসার্চ গ্রুপের একটি গবেষণার উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “২০২৬ সালে আমেরিকানরা অর্থের বিনিময়ে ৭ কোটি ৫০ লাখেরও বেশি বার রক্তরস দান করেছেন। এটিও একটি নতুন রেকর্ড। অর্থাৎ প্রতিদিন ২ লাখ আমেরিকানকে কেবল নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার টাকা জোগাড় করতে হাতে সূচ ফুটিয়ে রক্তরস দান করতে হচ্ছে।”

    ক্রুজের এই মন্তব্য আমেরিকার সাধারণ মানুষের আর্থিক দুরবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সংসার চালানোর খরচ এবং সীমিত আয়ের মধ্যে জীবনযাপনের চাপ ক্রমশ বাড়ছিল। আর এখানেই প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্পের অর্থনৈতিক নীতি, বিশেষ করে তাঁর ব্যাপক শুল্ক আরোপের কৌশল।

    ট্রাম্পের শুল্কযুদ্ধ, চাপে মার্কিন অর্থনীতি

    ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরে আমেরিকার স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তাঁর ঘোষিত লক্ষ্য ছিল, বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমানো, দেশীয় উৎপাদন বাড়ানো এবং আমেরিকার বাজারকে সুরক্ষিত করা।

    কিন্তু ক্ষমতায় ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয় তাঁর শুল্কযুদ্ধ। ২০২৫ সালের ২ এপ্রিল বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক ঘোষণা করেন তিনি। অধিকাংশ আমদানি পণ্যের ক্ষেত্রে প্রাথমিকভাবে ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়। ট্রাম্পের যুক্তি ছিল, দীর্ঘদিন ধরে বিদেশি দেশগুলি বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকার সুযোগ-সুবিধার অন্যায্য ব্যবহার করে এসেছে (Donald Trump)।

    আমেরিকানদের কাছে এই নীতিকে বিদেশি দেশগুলির উপর আর্থিক চাপ সৃষ্টি এবং দেশের বাজার রক্ষার পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু কিল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকনমির গবেষণায় উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন ছবি। বিদেশি রফতানিকারীদের পরিবর্তে শুল্কের অধিকাংশ আর্থিক বোঝা শেষ পর্যন্ত বহন করতে হয়েছে আমেরিকার আমদানিকারী সংস্থা, ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের।

    এই পরিস্থিতিতে ভারতের প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন প্রথমে ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। পরে তা কমিয়ে ২৫ শতাংশ করা হয়। কিন্তু রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনা অব্যাহত থাকায় অগাস্টে আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপান ট্রাম্প। ফলে বহু ভারতীয় পণ্যের উপর আমেরিকার মোট শুল্কের হার দাঁড়ায় ৫০ শতাংশে।

    এর প্রভাব শুধু ভারতীয় রফতানিকারীদের উপরেই পড়েনি, আমেরিকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। সংসারের বাজেট সামলানো কঠিন হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ফলে মানুষের ক্ষোভ জমেছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের প্রচার এবং রাজনৈতিক বার্তার তুলনায় এই আর্থিক সমস্যাগুলিই ভোটারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    রিপাবলিকানদের পরাজয়ের কারণ

    রিপাবলিকানদের পরাজয়ের কারণ এই নয় যে আমেরিকানরা হঠাৎ ভোট দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। টেড ক্রুজও নির্বাচনের পর তাঁর বিশ্লেষণে বিষয়টি স্পষ্ট করেছেন। তাঁর বক্তব্য, রিপাবলিকান সমর্থক, নির্দলীয় ভোটার এবং উদারপন্থী ভোটারদের একাংশ ভোট দিতে এসেছিলেন ঠিকই, কিন্তু তাঁরা রিপাবলিকান প্রার্থীদের প্রত্যাখ্যান করেছেন।

    অর্থাৎ সমস্যা ছিল ভোটারদের বুথমুখী করা নয়, বরং তাঁদের আস্থা অর্জন করা। অর্থনীতি সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে, এই বিশ্বাস যথেষ্ট সংখ্যক ভোটারের মধ্যে তৈরি করতে ব্যর্থ হয়েছেন (Donald Trump) রিপাবলিকান নেতৃত্ব।

    নির্বাচনের আগে রয়টার্স ও ইপসোসের যৌথ সমীক্ষাতেও তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সমীক্ষায় অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের ৪৮ শতাংশ জানিয়েছিলেন, ভোট দেওয়ার সিদ্ধান্তে তাঁদের কাছে জীবনযাত্রার ব্যয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় স্থানে ছিল গণতান্ত্রিক ব্যবস্থার নিয়ম ও মূল্যবোধ, যার পক্ষে মত দিয়েছিলেন ২৬ শতাংশ। অভিবাসন সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ১৩ শতাংশ (India Tariffs) ভোটার।

    আরও একটি তথ্য ট্রাম্পের জন্য উদ্বেগজনক ছিল। সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৪৯ শতাংশ ভোটার জানিয়েছিলেন, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর তাঁদের পারিবারিক আর্থিক পরিস্থিতির অবনতি হয়েছে। মাত্র ১৩ শতাংশের মতে, তাঁদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। অন্যদিকে ৩৭ শতাংশ জানিয়েছিলেন, পরিস্থিতির বিশেষ কোনও পরিবর্তন হয়নি।

    ভোটারদের মধ্যে অসন্তোষ

    হিস্পানিক সম্প্রদায়ের ভোটারদের মধ্যে অসন্তোষ ছিল আরও বেশি। তাঁদের ৫৪ শতাংশের মতে, পরিবারের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। মাত্র ১০ শতাংশ জানিয়েছিলেন, তাঁদের আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

    অর্থনৈতিক সাফল্যকে নিজের রাজনৈতিক পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরা ট্রাম্পের কাছে এই পরিসংখ্যান নিঃসন্দেহে বড় ধাক্কা। তিনি বারবার মধ্যবর্তী নির্বাচনকে নিজের নেতৃত্ব ও নীতির উপর গণভোট হিসেবে দেখার আহ্বান জানিয়েছিলেন। ভোটাররাও কার্যত সেই পথেই হেঁটেছেন। কিন্তু ফল গিয়েছে তাঁর বিপক্ষে।

    শুল্কের প্রতিশ্রুতির সঙ্গে সংঘাত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের

    ট্রাম্পের শুল্কনীতির পিছনে যুক্তি ছিল সহজ। বিদেশি পণ্যের দাম বাড়িয়ে আমেরিকার বাজারে দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধি করা, বিদেশি দেশগুলিকে বাণিজ্যনীতি পরিবর্তনে বাধ্য করা এবং দেশে উৎপাদন বাড়ানো।

    কিন্তু কোনও পণ্যের উপর বিদেশি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে শুল্ক আরোপ করলেই তার আর্থিক বোঝা বিদেশি দেশগুলির ঘাড়ে গিয়ে পড়ে না। আমদানি করা পণ্য আমেরিকার সীমান্তে পৌঁছনোর পর সে দেশের শুল্ক দফতর সংশ্লিষ্ট আমদানিকারী সংস্থার কাছ থেকে শুল্ক আদায় করে। পরে সেই অতিরিক্ত খরচ ব্যবসায়িক সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পণ্যের খুচরো দামের সঙ্গে যুক্ত হয়।

    কিল ইনস্টিটিউটের গবেষণায় ট্রাম্পের শুল্কনীতির এই প্রভাবের একটি বিস্তারিত ছবি উঠে এসেছে (Donald Trump)।

    গবেষণার জন্য প্রায় ৪ লাখ কোটি ডলার মূল্যের আমদানি বাণিজ্যের সঙ্গে যুক্ত আড়াই কোটিরও বেশি পণ্য পরিবহণের নথি বিশ্লেষণ করা হয়েছিল। গবেষকদের দাবি, বিদেশি রফতানিকারীরা শুল্কের মোট আর্থিক বোঝার মাত্র ৪ শতাংশ বহন করেছেন। বাকি প্রায় ৯৬ শতাংশের বোঝা গিয়ে পড়েছে আমেরিকার ক্রেতাদের উপর। এর প্রভাব পড়েছে পোশাক থেকে শুরু করে গয়না, খাদ্যপণ্য এবং গাড়ির যন্ত্রাংশের বাজারেও।

    ঋণমান নির্ধারণকারী সংস্থা আইসিআরএ-র মতে, দৈনন্দিন ব্যবহারের সুতির পোশাক, তৈরি পোশাক এবং গৃহস্থালির কাপড়ের পাইকারি দামে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। আমেরিকা তার আমদানি করা বস্ত্রের প্রায় এক-তৃতীয়াংশের জন্য ভারতের উপর নির্ভরশীল। ফলে শুল্কের প্রভাব এই বাজারে বিশেষভাবে অনুভূত হয়েছে।

    গয়নার বাজারেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, পালিশ করা হিরে এবং উন্নত মানের সোনার গয়নার দাম বেড়েছে। বিশ্বের প্রায় ৯০ শতাংশ হিরে পালিশ করার কাজ ভারতের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে এই ক্ষেত্রে ভারতীয় সরবরাহ ব্যবস্থার গুরুত্ব অত্যন্ত বেশি।

    খাদ্যপণ্য ও রেস্তরাঁ ব্যবসাতেও শুল্কের প্রভাব পড়েছে। আমদানি করা হিমায়িত চিংড়ি, বাসমতি চাল এবং বিভিন্ন মশলার খুচরো দাম বেড়েছে বলে বাণিজ্যিক পরিসংখ্যানে উঠে এসেছে। এমনকী গাড়ি মেরামতির বাজারও এর প্রভাব থেকে রেহাই পায়নি। আমেরিকার বাজারে ইঞ্জিনের যন্ত্রাংশ, ধাতব ঢালাইয়ের উপকরণ এবং বিকল্প যন্ত্রাংশের দাম বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছে ভারতের অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

    অন্যদিকে, ২০২৫ সালে আমেরিকার শুল্ক আদায়ের রাজস্ব প্রায় ২০০০ কোটি ডলার বেড়েছিল। কিন্তু সরকারের রাজস্ব বৃদ্ধি মানেই সাধারণ মানুষের আর্থিক লাভ নয়। কারণ এই অতিরিক্ত অর্থের জোগান এসেছে মূলত আমদানিকারী সংস্থা ও ক্রেতাদের পকেট থেকেই। বাস্তবে শুল্ক অনেকটা ভোগ্যপণ্যের উপর অতিরিক্ত করের মতো কাজ করেছে।

    ট্রাম্পের শুল্কনীতির পরীক্ষাগারে ভারতও

    ট্রাম্পের শুল্কযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল ভারত। ২০২৫ সালের অগাস্টে ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্কের হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।

    প্রশ্ন উঠেছিল, অতিরিক্ত শুল্কের বোঝা সামলাতে ভারতীয় রফতানিকারীরা কি নিজেদের পণ্যের দাম কমিয়ে দিয়েছিলেন? কিল ইনস্টিটিউটের গবেষণা বলছে, বাস্তবে তা হয়নি। বরং আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের চালান উল্লেখযোগ্যভাবে কমে যায়।

    এর অর্থ, বিদেশি রফতানিকারীরা শুল্কের বোঝা বহন না করলে সেই আর্থিক চাপ অন্য কোনও পথে আমেরিকার অর্থনীতিতে প্রবেশ করে। আমদানিকারীদের বেশি টাকা দিতে হয়। ব্যবসায়িক সংস্থাগুলির খরচ বাড়ে। সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আসে। বাজারে পণ্যের জোগান কমে যেতে পারে। শেষ পর্যন্ত বেশি দাম দিয়ে সেই পণ্য কিনতে হয় সাধারণ ক্রেতাদেরই।

    নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য কি শুল্কই দায়ী?

    নির্বাচনের ফলের পিছনে একাধিক রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ কাজ করেছে। তবে সাধারণ মানুষের আর্থিক উদ্বেগ যে অন্যতম প্রধান কারণ, তা টেড ক্রুজের নিজের দেওয়া তথ্য থেকেও স্পষ্ট (Donald Trump)।

    কানসাসের ভোটারদের মতামত বিশ্লেষণ করে তিনি জানিয়েছেন, সেখানকার ৩০.৬ শতাংশ ভোটারের কাছে জীবনযাত্রার ব্যয়, জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যু। দ্বিতীয় স্থানে ছিল দুর্নীতি, যার পক্ষে মত দিয়েছিলেন ১৮.৫ শতাংশ ভোটার। অন্যদিকে ইরান যুদ্ধের ব্যয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন ১০.১ শতাংশ ভোটার।

    এই পরিসংখ্যানের তাৎপর্য যথেষ্ট গভীর। ভোট দিতে যাওয়ার সময় আমেরিকার সাধারণ মানুষ যে শুধু ইরান যুদ্ধ কিংবা ইজরায়েল নীতি নিয়ে ভাবছিলেন, তা নয়। তাঁদের চিন্তার কেন্দ্রে ছিল প্রতিদিনের বাজার খরচ, জ্বালানির দাম, বিমার খরচ এবং মাসের শেষে বেতন দিয়ে সংসার চালানোর বাস্তব সমস্যা।

    ট্রাম্পের শুল্কনীতি এই বৃহত্তর অর্থনৈতিক সংকটের অন্যতম অংশ হয়ে উঠেছিল। ফলে বিদেশি দেশগুলির বিরুদ্ধে কঠোর বাণিজ্যনীতি গ্রহণের রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক সমস্যাকে আড়াল করতে পারেনি।

    নিজের উপরেই গণভোট চেয়ে বিপাকে ট্রাম্প

    মধ্যবর্তী নির্বাচনকে নিজের নেতৃত্বের উপর গণভোটে পরিণত করার কৌশল নিয়েছিলেন ট্রাম্প। এর পিছনে রাজনৈতিক যুক্তিও ছিল। সাধারণত মধ্যবর্তী নির্বাচনে স্থানীয় প্রার্থী এবং আঞ্চলিক সমস্যাগুলি বেশি গুরুত্ব পায়। কিন্তু প্রেসিডেন্ট নিজেকে নির্বাচনের কেন্দ্রবিন্দুতে নিয়ে এলে জাতীয় রাজনীতির প্রশ্নগুলি সামনে চলে আসে।

    তবে এই কৌশলের ঝুঁকিও রয়েছে। সাধারণ মানুষ সরকারের কাজে অসন্তুষ্ট হলে প্রেসিডেন্ট নিজেই তাঁদের ক্ষোভ প্রকাশের প্রধান লক্ষ্য হয়ে ওঠেন।

    ট্রাম্প কার্যত ভোটারদের তাঁর শাসনকাল ও নীতির মূল্যায়ন করার সুযোগ করে দিয়েছিলেন। ভোটাররাও সেই মূল্যায়ন করেছেন। আর সেই মূল্যায়নের প্রধান মাপকাঠি হয়ে উঠেছে জীবনযাত্রার ব্যয়, আর্থিক সচ্ছলতা এবং দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা।

    মধ্যবর্তী নির্বাচনের ফল তাই শুধু রিপাবলিকান পার্টির সাংগঠনিক বিপর্যয় নয়, বরং অর্থনৈতিক প্রতিশ্রুতি ও সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার মধ্যে (India Tariffs) তৈরি হওয়া ব্যবধানেরও প্রতিফলন। বিদেশি দেশগুলিকে শুল্কের চাপে রাখার নীতি শেষ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাজারে কতটা (Donald Trump) চাপ তৈরি করেছে, সেই প্রশ্নই এখন ট্রাম্প প্রশাসনের সামনে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।

     

  • Donald Trump: ট্রাম্পের হুমকিতে বাড়ছে কূটনৈতিক চাপ, অনিশ্চিত ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি?

    Donald Trump: ট্রাম্পের হুমকিতে বাড়ছে কূটনৈতিক চাপ, অনিশ্চিত ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত–মার্কিন অর্থনৈতিক সম্পর্কে ফের অনিশ্চয়তা সৃষ্টি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভেস্তে দেওয়ার (Unjust Tariff) হুমকি দিয়ে তিনি প্রকাশ্যে চাপ বাড়ালেন ভারতের ওপর। সাম্প্রতিক মন্তব্য ও বিভিন্ন ভূ-রাজনৈতিক ক্ষেত্রে আগ্রাসী অবস্থান ট্রাম্প প্রশাসনের একতরফা নীতিরই প্রতিফলন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই নীতি বহু দেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মানজনক এবং অগণতান্ত্রিক বলে সমালোচিত হচ্ছে।

    ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ (Donald Trump)

    ভেনেজুয়েলায় বিতর্কিত মার্কিন সামরিক বাহিনীর হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে জোরপূর্বক যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার পর ট্রাম্প প্রশাসন ছ’টি দেশের ওপর চাপ বাড়িয়েছে। এই তালিকায় সরাসরি ভারতের নামও উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ভারত যদি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে। ৪৭তম মার্কিন প্রেসিডেন্টের এহেন হুমকি এমন একটা সময়ে এসেছে, যখন ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের একাধিক গুরুত্বপূর্ণ পণ্য রফতানি খাতে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে। এর ফলে ভারতীয় শিল্প ও রফতানিকারীদের ওপর চাপ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা (Donald Trump)।

    বাণিজ্য আলোচনার প্রধান বাধা

    দীর্ঘদিন ধরে আটকে থাকা ভারত–মার্কিন বাণিজ্য আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের কৃষি ও দুধের বাজার। মার্কিন যুক্তরাষ্ট্রের ভর্তুকিপ্রাপ্ত কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য বাজার খুলে দিতে রাজি হয়নি নয়াদিল্লি। ভারতের অবস্থান স্পষ্ট, এতে ক্ষতিগ্রস্ত হবেন দেশের লাখ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। বিপন্ন হবে খাদ্য নিরাপত্তা। ওয়াশিংটনের লাগাতার চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে তার নীতি থেকে এক চুলও সরেনি। কূটনৈতিক মহলের মতে, এটিই ভারতের নীতিগত স্বাধীনতার প্রকাশ। তবে ট্রাম্প প্রশাসন এই অবস্থান মেনে নিতে না পেরে অর্থনৈতিক চাপের মাধ্যমে ভারতকে শাস্তি দিতে চাইছে বলেই অভিযোগ (Unjust Tariff)। গত বছর সেপ্টেম্বর–নভেম্বরের মধ্যে চূড়ান্ত হওয়ার কথা ছিল ভারত-মার্কিন এই বাণিজ্য চুক্তি। কিন্তু তা এখনও ঝুলে রয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক হুমকিতে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও পড়েছে প্রশ্নের মুখে (Donald Trump)।

    মার্কিন হুমকি!

    ভারতের ওপর চাপ আরও খানিক বাড়িয়ে ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম প্রকাশ্যে দাবি করেছেন, তিনি এমন একটি আইন খসড়া করেছেন যেখানে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া ভারত-সহ বিভিন্ন দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। এই ধরনের প্রস্তাবকে অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এটি ওয়াশিংটনের বাণিজ্য নীতিকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের আর একটি উদাহরণ। ভারতের স্বাধীন বিদেশনীতি ও জ্বালানি নিরাপত্তার অধিকারকে তোয়াক্কা না করে ট্রাম্প প্রশাসন ভয় দেখিয়ে আনুগত্য আদায়ের চেষ্টা করছে বলেই অভিযোগ (Donald Trump)।

    ট্রাম্পের পদক্ষেপে অস্থিরতা

    ভারত ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ একাধিক অঞ্চলে অস্থিরতার সৃষ্টি করছে। ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য তাঁর দাবি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের দাবি, রাশিয়া ও চিনের নৌবাহিনীর সম্ভাব্য তৎপরতা গ্রিনল্যান্ডকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। তাঁর এই বক্তব্য ফের একবার ওয়াশিংটনের আন্তর্জাতিক নিয়ম, কূটনৈতিক শালীনতা ও আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি অবহেলার শামিল বলেই অভিযোগ (Unjust Tariff)। পশ্চিম এশিয়ায়, বিশেষ করে ইরানে, পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রূপ নিচ্ছে বলে বিভিন্ন সূত্রের খবর। আন্তর্জাতিক মহলে জল্পনা চলছে, পরিস্থিতি আরও খারাপ হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই রাশিয়ায় আশ্রয় নিতে পারেন (Donald Trump)।

    মার্কিন হস্তক্ষেপের হুমকি

    এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রকাশ্যে মার্কিন হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, “বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর।” এই মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। অনিশ্চয়তার মধ্যে ভারত সরকার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতীয় নাগরিকদের ইরানে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এদিকে পূর্ব এশিয়ায়ও উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, ভেনেজুয়েলাকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ব্যস্ততার সুযোগ নিয়ে চিন তাইওয়ানের ওপর সামরিক চাপ বাড়াতে পারে। এর ফলে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে (Unjust Tariff)। এদিকে, মার্কিন আগ্রাসী কূটনীতি ও একের পর এক ভূ-রাজনৈতিক সংকট বড়সড় ধাক্কা দিয়েছে বৈশ্বিক বাজারে। লগ্নিকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এর সরাসরি প্রভাব পড়েছে সোনার দামে।

    সোনার দামে প্রভাব

    আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম এক লাফে ১২৬ মার্কিন ডলার বেড়ে পৌঁছেছে ৪,৪৫৮ ডলারে। ভারতের বাজারেও সোনার দাম দ্রুত বেড়েছে। সোমবারই সোনার দাম বেড়েছে ১,৭৬০ টাকা প্রতি আউন্স। বিশ্ববাজারে এই প্রবণতা অব্যাহত থাকলে শীঘ্রই সোনার দাম আরও ২,০০০ টাকার বেশি বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। একই সঙ্গে বাড়তে পারে রুপোর দামও।সার্বিকভাবে, ট্রাম্পের মুখোমুখি সংঘাতমুখী নীতি—যার মধ্যে শুল্ক হুমকি, সরকার পরিবর্তনের রাজনীতি এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি প্রকাশ্য অবজ্ঞা রয়েছে, শুধু ভারত-আমেরিকার সম্পর্ক নয়, গোটা বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই বড় ঝুঁকির সৃষ্টি করছে। এর ঠিক উল্টো দিকে তাকালে দেখা যাবে, ভারতের অবস্থান স্পষ্ট। কৃষক, শ্রমিক ও দেশের কৌশলগত স্বার্থ রক্ষায় আপোসহীন মনোভাব বজায় (Unjust Tariff) রেখে নয়াদিল্লি দায়িত্বশীল ও সার্বভৌম বৈশ্বিক শক্তি হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করছে (Donald Trump)।

LinkedIn
Share