Tag: India vs Australia

India vs Australia

  • India vs Australia: বিশাখাপত্তনমে হারল ভারত, অনায়স জয় অস্ট্রেলিয়ার

    India vs Australia: বিশাখাপত্তনমে হারল ভারত, অনায়স জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশাখাপত্তনমে হারল ভারত (India)। অনায়াস জয় অস্ট্রেলিয়ার (Australia)। মাত্র ১১ ওভারেই প্রয়োজনীয় ১১৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া (India vs Australia)। মাত্র ১১৭ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫০ ওভারের ক্রিকেট ম্যাচ শেষ হয়ে যায় মাত্রই ৩৭ ওভারে। অস্ট্রেলিয়ার তরফে ওপেন করেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। সেই সময় বল করছিলেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। যেহেতু ভারত মাত্র ১১৭ রান করে, তাই অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১১৮ রান।  প্রথম তিন ওভারেই ২৪ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

    শূন্য রানে আউট…

    এদিন ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন শামি। তাঁর উইকেটটি নিয়ে নেন অ্যাবট। তার ঠিক আগেই অ্যাবট আউট করেন কুলদীপকে। মাত্র ৪ রান করেই আউট হন কুলদীপ। জাডেজার উইকেটটি নিয়ে নেন এলিস (India vs Australia)। মাত্র ১৬ রান করেই ফিরতে হয় জাডেজাকে। বিরাট কোহলির উইকেটটিও নিয়ে নেন এলিস। ৩১ রানে আউট হন কোহলি। হার্দিকের উইকেটটি নেন অ্যাবট। ১ রান করেই ফিরতে হয় হার্দিককে। তিনটি উইকেট নিয়ে এদিন হ্যাটট্রিক করেন অ্যাবট।রাহুলের উইকেটটি নিয়ে নেন স্টার্ক। রাহুল আটউ হন মাত্র ৯ রানে। ভারতের প্রথম ৪ উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি জোরে বোলার। শূন্য রানে আউট হয়েছেন সূর্যকুমার। স্টার্কের প্রথম বলেই উইকেট খোয়ান তিনি। রোহিতকে মাত্র ১৩ রানে ফিরিয়ে দেন স্টার্ক। শুভমনের উইকেটটিও নেন স্টার্ক। শুভমন আউট হন শূন্য রানে।

    আরও পড়ুুন: ‘গণতন্ত্রের সমস্ত সীমা অতিক্রম করেছেন রাহুল গান্ধী’, আক্রমণ নাড্ডার

    টেস্ট সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও ভারতীয় দলের জয় হয়েছিল অনায়াস। প্রথম একদিনের ম্যাচে দারুণ হাফ সেঞ্চুরি করে ভারতীয় দলকে পাঁচ উইকেটে জিতিয়েছিলেন রাহুল। তাই এদিন তাঁর দিকে নজর ছিল সবার। তবে এদিন মাত্র ৯ রান করেই আউট হয়ে যান রাহুল। শুক্রবারের ম্যাচে ভারতের জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন পেস বোলাররা। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ তিনটি করে উইকেট নিয়ে মাত্র ১৮৮ রানেই বেঁধে রাখে অস্ট্রেলিয়াকে। সেদিন ১৫ ওভার বাকি থাকতেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস। মিশেল মার্শ ছাড়া ওই দিন কেউই বড় রান করতে পারেননি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • India vs Australia: বিশ্বকাপের প্রস্তুতি! জেনে নিন ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচ কখন কোথায়

    India vs Australia: বিশ্বকাপের প্রস্তুতি! জেনে নিন ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচ কখন কোথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বসবে আইসিসি ওডিআই বিশ্বকাপের আসর। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ (India vs Australia ODI Series) দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চাইছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ২-১ এ উড়িয়ে দেওয়ার পর আজ, শুক্রবার প্রথম একদিনের ম্যাচ খেলবে হার্দিক-ব্রিগেড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ থেকেই নিজেদের সেরাটা নিংড়ে দিতে মুখিয়ে রয়েছে দল। 

    রোহিত নেই অধিনায়ক হার্দিক

    অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নেতৃত্ব দেবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। পারিবারিক কারণে তাঁর অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে একাধিক ম্যাচে নেতৃত্ব দিলেও ওডিআই ফর্ম্যাটে নেতা হিসেবে এখনও হার্দিকের অভিষেক হয়নি। ভারত যেমন প্রথম ম্যাচে নেতা রোহিতকে পাচ্ছে না। তেমনই অজিরাও তাদের পূর্ণ সময়ের অধিনায় প্যাট কামিন্সকে পাচ্ছে না। তাঁর অনুপস্থিতিতে অজি দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। টিম ইন্ডিয়ার স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হার্দিক জানিয়ে দেন অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করবেন শুভমন গিল ও ঈশান কিষাণ।

    ওয়াংখেড়ের ফ্ল্যাট পিচ

    সাধারণত ওয়াংখেড়ের পিচ ফ্ল্যাট হয়। ব্যাটাররা এই পিচ থেকে সুবিধা পেয়ে থাকেন। ফ্লাডলাইটের আলোয় প্রভাব ফেলবে শিশির। হাওয়াটাও একটা ফ্যাক্টর। বৃষ্টির সম্ভবনা থাকায় বাতাসে আর্দ্রতা থাকবে। ২০২০ সালে এখানে শেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়েছিল।

    ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজের সূচি –

    ১৭ মার্চ – প্রথম ওডিআই, মুম্বই
    ১৯ মার্চ – দ্বিতীয় ওডিআই, ভাইজাগ
    ২২ মার্চ – তৃতীয় ওডিআই, চেন্নাই

    কখন শুরু প্রথম ম্যাচ, কী ভাবে দেখবেন

    দিন-রাতের এই একদিনের ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটের সময়। দুপুর দেড়টা থেকে শুরু হবে এই ম্যাচের কভারেজ। টস হবে দুপুর দুটোয়। স্টার স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ। মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখতে হলে, ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন নিতে হবে। ডিডি স্পোর্টসেও বিনামূল্যে দেখা যাবে ম্যাচ।

    আরও পড়ুন: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    অস্ট্রেলিয়া
    ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, মিচেল মার্শ/মার্কাস স্টোইনস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্বা, নাথান এলিস

    ভারত
    শুভমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি/উমরান মালিক

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: তৃতীয় দিনে বড় রানই লক্ষ্য রোহিত-কোহলিদের! প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করল ৪৮০

    India vs Australia: তৃতীয় দিনে বড় রানই লক্ষ্য রোহিত-কোহলিদের! প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করল ৪৮০

    মাধ্যম নিউজ ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া থামল ৪৮০ রানে। ব্যাট করতে নেমে ভারত কোনও উইকেট না হারিয়ে তুলল ৩৬ রান। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও শুভমন গিল। এখনও ভারত ৪৪৪ রানে পিছিয়ে। ভারতের হয়ে প্রথম ইনিংসে অজিদের ৬ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

    অশ্বিনের ৬ উইকেট

    এদিন ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সকাল থেকে উইকেটের খোঁজে হাহুতাশ করে ভারতীয় বোলাররা। প্রথম সেশনে কোনও উইকেটই নিতে পারেননি শামিরা। ৪২২ বল খেলে ১৮০ রান করেন উসমান খোয়াজা। খোয়াজাকে সঙ্গ দিলেন ক্যামেরন গ্রিন। ১৭০ বলে ১১৪ রান করেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।  দ্বিতীয় সেশনে ভারতকে প্রথম আশার আলো দেখান অভিজ্ঞ অশ্বিন। এ দিন তিনি ভারতীয়দের মধ্যে বর্ডার-গাভাস্কর ট্রফিতে সব থেকে বেশি উইকেটের মালিক হলেন। দ্বিতীয় সেশনে এক ওভারে গ্রিন এবং অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন অশ্বিন। শেষ চার উইকেটে ১০২ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। নাথান লায়ন করেন ৩৪ এবং টড মারফি করেন ৪১ রান। তাঁদের দু’জনকেই ফেরান অশ্বিন। প্রথম দিনে ট্রেভিস হেডের উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনে নিলেন আরও পাঁচ উইকেট।

    আরও পড়ুন: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    প্যাট কামিন্সের মা প্রয়াত

    এদিন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কালো ব্যান্ড পরে খেলতে নেমেছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের মা মারিয়া প্রয়াত হয়েছেন। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন মারিয়া। মায়ের পাশে থাকতে দ্বিতীয় টেস্টের পর দেশে ফিরে গিয়েছিলেন কামিন্স। খেলতে পারেননি তৃতীয় টেস্ট। আহমেদাবাদ টেস্টের আগেও ভারতে আসতে পারেননি। কামিন্সের বদলে স্টিভ স্মিথ নেতৃত্ব দিচ্ছেন।

    বৃহস্পতিবার রাতে মারা যান কামিন্সের মা। সিডনিতে সেই সময় তাঁর পাশেই ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ২০০৫ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন মারিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়, “মারিয়া কামিন্সের প্রয়াণে আমরা শোকাহত। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে কামিন্স এবং তাঁর পরিবারের সকলকে আমরা সমবেদনা জানাই। অস্ট্রেলিয়া দল এই কারণে কালো ব্যান্ড পরে মাঠে নামবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Team India Holi: ভাইরাল ভিডিও! অনুশীলনেই হোলি পালন রোহিত-কোহলিদের

    Team India Holi: ভাইরাল ভিডিও! অনুশীলনেই হোলি পালন রোহিত-কোহলিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার থেকে আমদাবাদে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে অনুশীলনও। তার মধ্যেই রঙের উৎসব হোলি। সিরিজ চলায় পরিবারের সঙ্গে থাকার কোনও উপায় নেই। কিন্তু উৎসব তো আর ছাড়া যায় না। অনুশীলনেই হোলি পালন করল মেন ইন ব্লু।

    ভাইরাল ভিডিও

    বিরাটকে আবির মাখিয়ে দিলেন গিল। রোহিত বা বাদ যাবেন কেন। তাঁকেও আবির মাখিয়ে দিলেন সতীর্থরা। ড্রেসিংরুমের পরিবেশ তখন আর পাঁচটা ম্যাচের আগে যেমন থাকে তেমন নয়। পুরো অন্য মুডে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। প্রস্তুতির পর পুরো রঙিন হয়েই টিম হোটেলে ফিরলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। শুভমন গিল ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। রং খেলায় মেতেছেন বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত, শুভমন। কেউই বাদ নেই। শুভমনের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রত্যেককে শুভেচ্ছা ভারতীয় দলের পক্ষ থেকে।’ 

    আরও পড়ুুন: কাটল জট, অনুব্রতকে নিয়ে কলকাতার পথে আসানসোল জেল কর্তৃপক্ষ

    টিম বাসেও হোলি

    প্রস্তুতি শেষে ড্রেসিংরুমে কিছুটা রং খেলা হলেও তার রেশ থাকলো টিম বাসেও। ফেরার পথে টিম বাসে রং খেলার ভিডিয়ো দিয়েছেন শুভমন গিল। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল সহ সকলেই হোলিং রঙে মেতে উঠেছেন। ব্য়াকগ্রাউন্ড মিউজিক, অমিতাভ বচ্চনের সিলসিলা ছবির সেই বিখ্যাত গান ‘রং বরসে’। ভাঙড়াও নাচলেন বিরাট কোহলি। রোহিত শর্মা রং ছিটিয়ে দেন কোহলির দিকে। শ্রেয়স আইয়ার থেকে শুরু করে সকলেই অংশ নিলেন। গত ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে ফুরফুরে মেজাজে ভারতীয় দল। সিরিজের শেষ টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়াই আশু লক্ষ্য রোহিত-কোহলিদের।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Ꮪhubman Gill (@shubmangill)

  • India vs Australia: ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন রোহিত! ভারতকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

    India vs Australia: ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন রোহিত! ভারতকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্দোরে বর্ডার–গাভাসকার ট্রফির তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া (India vs Australia)। শুক্রবার মধ্যাহ্নভোজের আগেই খেলা শেষ হয়ে যায়। ভারতীয় ব্যাটারদের দুর্বলতার সুযোগ নিলেন নেথান লায়ন, টড মারফিরা। তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে তখন অস্ট্রেলিয়ার দরকার ছিল ৭৬ রান। দিনের দ্বিতীয় বলে উসমান খোয়াজাকে শূন্য রানে আউট করে ভারতের আশা বাড়িয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু শুরুতে চাপে পড়লেও সেখান থেকে দলকে টেনে তুললেন ট্রাভিস হেড ও মার্নাশ লাবুশেন। প্রথম ১০ ওভার ধরে খেললেন তাঁরা। কোনও ঝুঁকি নেননি। বড় শট খেলার চেষ্টা করেননি। প্রথম ১০ ওভারে মাত্র ১৩ রান ওঠে। কিন্তু এক বার হাত কিছুটা সেট হওয়ার পরে বদলে গেল খেলার ছবি। শেষের দিকে ঝড়ো রান তোলেন তাঁরা। শেষ পর্যন্ত মাত্র ১৮.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজিরা (India vs Australia)। 

    আরও পড়ুন: ভারতীয় ফুটবলে ইতিহাস! সন্তোষ ট্রফিতে ব্যবহার করা হল ‘ভার’ প্রযুক্তি

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে সংশয়

    ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল অস্ট্রেলিয়া (India vs Australia)। ৭ জুন ওভালে ফাইনালে একটি দল হিসাবে নিশ্চিত ভাবে মাঠে নামবেন স্টিভ স্মিথরা। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের কাজ কঠিন করে তুলল ভারত। দ্বিতীয় দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লড়াই এখন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১৮ ম্যাচে ১৪৮। অজিরা ১১ টি ম্যাচ জিতেছে এবং চারটি ম্যাচ ড্র করেছে। পয়েন্টের শতকরা হার ৬৮.৫২। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১৭ ম্যাচে ১২৩। টিম ইন্ডিয়া দশটি ম্যাচ জিতেছে এবং দু’টি ম্যাচ ড্র করেছে। পয়েন্টের শতকরা হার ৬০.২৯। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এবং একটিতে ড্র করে ৬৪ পয়েন্টে রয়েছে দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কার পয়েন্টের শতকরা হার ৫৩.৩৩। এখন সিরিজে ২-১ এগিয়ে ভারত। ৯ মার্চ থেকে আমেদাবাদে শুরু চতুর্থ টেস্ট। সেই টেস্ট জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পাকা ভারতের। নতুবা থাকবে নানা হিসেব।

    ম্যাচ শেষে  এই হারের দায় সম্পূর্ণ ব্যাটারদের উপর চাপালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে, দুই ইনিংসেই ভাল ব্যাট করতে না পারার খেসারত দিতে হয়েছে দলকে (India vs Australia)। ভারত অধিনায়কের কথায়, ‘‘আমাদের একটা বিষয় বুঝতে হবে যে পিচ যেমনই হোক না কেন, ভাল না খেললে জেতা যাবে না। কঠিন পিচে খেললে একটু সাহস দেখাতে হয়। রান করার জন্য ভাল পরিকল্পনা করতে হয়। তার পরে সেই পরিকল্পনা অনুযায়ী খেলতে হয়। সেটাই আমরা করতে পারিনি। তাই হারতে হয়েছে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Ind vs Aus: সিংহ গর্জন! নাথান লায়নের ৮ উইকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত শেষ ১৬৪ রানে

    Ind vs Aus: সিংহ গর্জন! নাথান লায়নের ৮ উইকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত শেষ ১৬৪ রানে

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র আড়াই দিনেই শেষ হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট (Ind vs Aus) ম্যাচ। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৭৬ রান। নাথান লায়নের দাপটে দ্বিতীয় ইনিংসে ভারতকে ১৬৪ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। সিংহ গর্জনে দিশেহারা হয়ে পড়েন ভারতের প্রথম সারির ৮ ব্যাটসম্যান। রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, শ্রীকর ভরত, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ সকলেই সিংহের শিকার। 

    ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে লায়নের শিকার

    প্রতি বারের মতো এ বারও ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলছেন লায়ন। চলতি বর্ডার-গাভাসকর সিরিজে এখনও পর্যন্ত লায়ন পেয়েছেন ১৯ উইকেট। তিনটি টেস্টে ভারত ব্যাট করেছে পাঁচটি ইনিংস। অর্থাৎ ৫০টি উইকেটের মধ্যে ১৯টিই তাঁর দখলে। স্পিন বল খেলার ক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের সুনাম রয়েছে। কিন্তু নাথান লায়নের সামনে বারবারই দিশেহারা হয়ে যান রোহিতরা। বৃহস্পতিবার ৮ উইকেট নিয়ে লায়ন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট (Ind vs Aus) সিরিজের সফলতম স্পিনার হলেন। ভেঙে দিলেন অনিল কুম্বলের ১১১টি উইকেটের রেকর্ড। এখন তাঁর উইকেট সংখ্যা ১১২। প্রথম পাঁচের বাকি তিন জন অবশ্য ভারতের। তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছেন অশ্বিন (১০৬), হরভজন সিংহ (৯৫) এবং জাদেজা (৮৪)। এই নিয়ে টেস্ট ক্রিকেটে ২৩ বার ইনিংসে ৫ উইকেট পেলেন লায়ন। ভারতের বিরুদ্ধে পেলেন নবম বার। 

    আরও পড়ুন: ভারতীয় ফুটবলে ইতিহাস! সন্তোষ ট্রফিতে ব্যবহার করা হল ‘ভার’ প্রযুক্তি

    ইনদওর টেস্টের শুরু থেকেই চাপে ছিল ভারত। প্রথম দিনেই ১০৯ রানে অল আউট হয়ে যান রোহিত শর্মারা। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে লিড নিয়ে নেয়। প্রথম দিনেই ১৫৬ রান তোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতে রান তুললেও উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে মাত্র ৮৮ রানে লিড পেয়েছিল তারা। হাতে তিন দিন এবং দু’টি সেশন থাকলেও ভারত আবার বড় রান তুলতে ব্যর্থ। ১৬৩ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) খেলতে আর একটা টেস্টে জয় বা ড্র হলেই চলবে। ইনদওর টেস্টে যা পরিস্থিতি তাতে সিরিজের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ভারতকে।  ইনদওরের পিচে রান তোলা কঠিন হলেও ৭৬ রান আহামরি নয়। তৃতীয় দিনের প্রথম সেশনেই জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে অজিরা (Ind vs Aus)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Women T20 World Cup: নেওয়া হল না প্রতিশোধ! অজিদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

    Women T20 World Cup: নেওয়া হল না প্রতিশোধ! অজিদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মহিলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে জয়ের স্বপ্ন শেষপর্যন্ত অধরাই থেকে গেল। আজ, বৃহস্পতিবার কেপটাউনে সেমিফাইনালে অজিদের কাছে ৫ রানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করল টিম ইন্ডিয়া। গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের মধুর প্রতিশোধ নিতে পারলেন না হরমনপ্রীতরা। হরমনপ্রীতদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া।

    তীরে এসে তরী ডুবল!

    সেমিফাইনালের গুরুত্বপূর্ণ টস হেরে যান ভারত অধিনায়ক হরমনপ্রীত। বল করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণহীন বোলিং ভারতীয় বোলারদের। জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৯ রানে ফিরে যান শেফালি ভার্মা। পরের ওভারে অ্যাশলি গার্ডনারের বলে ফেরেন টিম ইন্ডিয়ার বড় ভরসা স্মৃতি মান্ধানা, তিনি করেন ৫ বলে ২ রান। যশ্তিকা ভাটিয়াও তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ২৮ রানে তিন উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়ায় ব্লু ব্রিগেড।

    এর পরে চতুর্থ উইকেটে কিছুটা হলেও জেতার স্বপ্ন দেখায় জেমাইমা ও টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীতের জুটি। দুজনে অজি বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। দুজনে জুটি বেঁধে ৪১ বলে ৬৯ রান যোগ করেন। কিন্তু জেমাইমা ২৪ বলে ৪৩ আউট হতেই চাপে পড়ে যায় ভারত। দলকে জেতানোর দায়িত্ব এর পরে নিজের কাঁধে তুলে নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৩২ বলে নিজের জীবনের দশম অর্ধশতরানও পূর্ণ করেন। কিন্তু অর্ধশতরান করার পরে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন তিনি। এদিন ৫২ রানের মাথায় রান আউট হন হরমনপ্রীত। এর পর ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ বলে ৪০ রান। ১৪ রান করে আউট হন রিচা। শেষের দিকে স্নেহ রানা ও দীপ্তি শর্মা মরিয়া হয়ে চেষ্টা চালান। কিন্তু অবশেষে শেষ রক্ষা আর হল না।

    অজিদের দুরন্ত ব্যাটিং ও বোলিং

    এদিকে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে নেয়। মেগ ল্যানিং অপরাজিত ৪৯ রান করেন। অ্যাশলে গার্ডনার মাত্র ১৮ বলে ৩১ রান করেন। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে অস্ট্রেলিয়া। ফলে সেমিফাইনালের মঞ্চে এক বিশাল রান করেই ফাইনালে উঠে যায় অস্ট্রেলিয়া। আর ভারতের হয়ে শিখা পাণ্ডে ২টি এবং দীপ্তি শর্মা ও রাধা যাদব ১টি করে উইকেট নেন।

  • Women’s T20 World Cup: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা

    Women’s T20 World Cup: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশা মতই মহিলা টি-২০ বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পাকিস্তান পরাজিত হয় ইংল্যান্ডের কাছে। গতকাল, ইংল্যান্ড ১১৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। সেই সঙ্গে নির্ধারিত হয় বি-গ্রুপের ক্রমতালিকা ও সেমিফাইনালের সূচি। পাকিস্তান হারতেই জানা গেল ভারতীয় দল ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সেমিফাইনালের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ফলে টি-২০ মেয়েদের বিশ্বকাপে ইতিহাস গড়তে ভারতীয় দল এখন মাত্র দুই ধাপ দূরে। অন্যদিকে ইংল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ফলে গ্রুপ পর্ব শেষ করে এ বার শেষ চারে চারটি টিম। আগামীকালের সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভারতীয় দল বিশ্বাসী বলে জানিয়ে দিয়েছেন হরমনপ্রীতরা।

    সেমিফাইনালের টিকিট পেয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত ব্রিগেড

    মেয়েদের অধিনায়ক হরমনপ্রীত আগেই জানিয়েছিলেন, অস্ট্রেলিয়াকে খেলতে হবে এমনটা ভেবেই মানসিক প্রস্তুতি শুরু করেছে ভারত। এরপর পাকিস্তানের হারে তা ঠিক হয়ে গেল যে, হরমনরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামতে চলেছেন। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত বলেছেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে মানের ক্রিকেট আমরা খেলেছি তাতে আমাদের মনোবল অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা ভাল করেই জানি, পরবর্তী ম্যাচে আমাদের কী করতে হবে। সেই মত আমরা পরিকল্পনাও তৈরি করব। বিশ্বকাপে যে টিমই শক্তিশালী প্রতিপক্ষ। কাউকেই সহজ বলে ধরা যায় না।”

    আরও পড়ুন: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    উল্লেখ্য, প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও সেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। তারপরের খেলায় দুর্বল আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন স্মৃতি মন্ধানা। তাঁর ৮৭ রানের ইনিংসে ভর করেই সম্মানজনক রানে পৌঁছয় ভারত। তবে ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৪ রান করার পরেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে জিতে যায় ভারত।

    সেমিফাইনালের সূচি

    ভারত বনাম অস্ট্রেলিয়া- ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সন্ধ্যে ৬.৩০

    ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা- ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার), সন্ধ্যে ৬.৩০

  • INDIA vs AUSTRALIA: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    INDIA vs AUSTRALIA: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার সামনে মাথা নত করল অস্ট্রেলিয়ার দল। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। অস্ট্রেলিয়া দল তাদের প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানই করতে সক্ষম হয়েছিল। এর পরে, ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ৪০০ রান করে এবং ২২৩ রানের বিশাল লিড নেয়। একই সঙ্গে দ্বিতীয় ইনিংসে অজিরা করতে পারে মাত্র ৯১ রান। এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

    জাদেজা ও অশ্বিনের দাপট

    ভারতীয় স্পিনারদের দাপটে বর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে তিন দিনের কম সময়েই চূর্ণ অস্ট্রেলিয়া। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার রাস্তা অনেকটাই পরিষ্কার করে ফেলল রোহিত শর্মার দল। নাগপুর টেস্টে ভারতের জয়ের পিছনে বড় অবদান ছিল রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ভেঙেছিলেন রবীন্দ্র জাদেজা এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অশ্বিন। তিনি ৩৭ রানে পাঁচ উইকেট নেন। তাঁর স্পিনের ঘূর্ণিতেই আটকে যায় টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া চূর্ণ হয়ে গেল মাত্র ৯১ রানে। জাদেজা ও শামি দুটি করে উইকেট নেন। আর অক্ষর প্যাটেল নিলেন ১টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে নাগপুরে অশ্বিন নিলেন ৮টি, জাদেজা ৭টি উইকেট।

    আরও পড়ুন: দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান রোহিতের! জাদেজা-অক্ষরের ব্যাটে ভর করে বড় রানের লিড ভারতের

    অজিদের হার

    অন্যদিকে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি অপরাজিত ২৫ রান করেন স্টিভ স্মিথ। তিনি ছাড়া ভারতীয় স্পিনারদের সামনে আর কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ টিকতে পারেননি। উসমান খোয়াজা (৫), ডেভিড ওয়ার্নার (১০) থেকে মার্নাস লাবুসশানে (১৭), ম্যাট রেনশ (২), পিটার হ্যান্ডসকম্ব (৬)-রা একেবারেই খেলতে পারলেন না। দলের ৮৮ রানের মাথায় স্মিথকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেন জাদেজা। কিন্তু পরে দেখা যায় নো বল করেছেন তিনি। ফলে তখনই খেলা শেষ হয়নি। তবে তাতে বিশেষ সমস্যা হল না। শেষ পর্যন্ত ৯১ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India vs Australia: দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান রোহিতের! জাদেজা-অক্ষরের ব্যাটে ভর করে বড় রানের লিড ভারতের

    India vs Australia: দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান রোহিতের! জাদেজা-অক্ষরের ব্যাটে ভর করে বড় রানের লিড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) নাগপুরের চ্যালেঞ্জিং পিচে শতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মূলত তাঁর ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় রানের লিড পেতে চলেছে ভারত। তবে দ্বিতীয় দিনের শেষে শুধু রোহিত নন প্রথম দিনের নায়ক রবীন্দ্র জাদেজাও উঠে এসেছেন শিরোনামে। বৃহস্পতিবার বল হাতে পাঁচ উইকেট নিয়েছিলেন জাদেজা। দ্বিতীয় দিনে জাদেজা অপরাজিত ৬৬ রানে। দিনের শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৩২১। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার থেকে ১৪৪ রানে এগিয়ে রয়েছে ভারত।

    রোহিতের রেকর্ড

    প্রায় দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করলেন রোহিত। টেস্ট কেরিয়ারের এটি রোহিতের নবম শতরান। তবে অধিনায়ক হিসাবেই এটিই তাঁর প্রথম টেস্ট শতরান। রোহিতই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে শতরান করলেন। চলতি টেস্টে দুরন্ত বোলিং করা টড মার্ফির বিরুদ্ধে চার মেরেই শতরানের গণ্ডি পার করেন রোহিত। ১২০ রান করে আউট হওয়ার আগেই এদিন স্যার ডন ব্র্যাডম্যানের পাশে বসে পড়েন তিনি। ঘরের মাঠে সবচেয়ে বেশি গড়ের ক্ষেত্রে ব্র্যাডম্যানের পরেই রয়েছেন রোহিত। অস্ট্রেলিয়ার কোনও বোলারই এদিন তাঁকে সমস্যায় ফেলতে পারেননি। যে ভাবে স্পিনারদের খেলেছেন,সে ভাবেই জোরে বোলারদের সামলেছেন।

    রোহিত শতরান করলেও, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা কিন্তু এদিন বড় রান করতে সম্পূর্ণ ব্যর্থ হন। পূজারা সাত ও কোহলি মাত্র ১২ রানে সাজঘরে ফেরেন। নাইট ওয়াচ ম্যান হিসাবে মাঠে নামা অশ্বিনও ২৩ রানের বেশি করতে পারেননি। এই ম্যাচেই টেস্ট অভিষেক ঘটানো সূর্যকুমার যাদবও ব্যার্থ। তাঁর রান আট।

    আরও পড়ুন: স্পিন-মন্ত্রেই বশ মানলেন কামিন্সরা! প্রথম দিনে মাত্র ১৭৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

    রোহিত ১২০ ছাড়া শেষবেলায় এদিন ভেলকি দেখালেন জাদেজা ও অক্ষর প্যাটেল। জাদেজা এবং অক্ষর ৮১ রানের জুটি গড়েন। দিনের শেষে ৫২ রানে অপরাজিত রয়েছেন অক্ষর। জাদেজা ক্রিজে রয়েছেন ৬৬ রানে। অস্ট্রেলিয়ার হয়ে মারফি অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স এবং নাথান লায়ন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share