Tag: India vs South Africa

India vs South Africa

  • India vs South Africa: দক্ষিণ আফ্রিকার কাছে হার ভারতের, সেমিফাইনালের যাওয়া প্রশ্নের মুখে পাকিস্তানের

    India vs South Africa: দক্ষিণ আফ্রিকার কাছে হার ভারতের, সেমিফাইনালের যাওয়া প্রশ্নের মুখে পাকিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকদের তুলনায় পাকিস্তানীদের আগ্রহ বেশি ছিল। কারণ প্রোটিয়া হারলেই পাকিস্তানের সুবিধা হয়ে যেত। সেমিফাইনালে যাওয়ার রাস্তা কিছুটা কন্টকমুক্ত হত। কিন্তু হতাশই হতে হল পাক সমর্থকদের। ভারতকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে ২ নম্বর গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা।

    টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। যেন নিজেদের পরীক্ষার সামনে ফেলতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৩৩/‌৯। জবাবে ২ বল বাকি থাকতে ১৩৭/‌৫ তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে প্রোটিয়ারা। দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান এইডেন মার্করাম ও ডেভিড মিলার। শেষ ওভারে নাটক জমে ওঠে। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ৬ বলে দরকার ছিল ৬ রান। ভুবনেশ্বরের প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলে ১ রান নেন পার্নেল। তৃতীয় বল মিলারের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হয়ে যায়। চতুর্থ বল বাউন্ডারি হাঁকিকে দলকে কাঙ্খিত জয় এনে দেন মিলার।

    লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেলদের দাপটে দক্ষিণ আফ্রিকার সামনে এদিন বড় রানের টার্গেট রাখতে পারেনি ভারত। যদিও কম রানের পুঁজি নিয়ে লড়াই করে গেলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপরা। ভারতীয় বোলারদের দাপটে বেসামাল হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। অর্শদীপ প্রথম বলেই ফিরিয়ে দেন কুইন্টন ডিকককে (‌১)‌। ১ বল পরেই ফেরান রিলে রুসোকে (‌০)‌। অর্শদীপের বল তাঁর ভেতরের পায়ে লাগলেও আম্পায়ার আউট দেননি। পরে দীনেশ কার্তিকের পরামর্শে ডিআরএস নেন রোহিত। রিভিউয়ের সিদ্ধান্তে আউট হন। এরপর বাভুমাকে (‌১৫ হলে ১০)‌ তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন সামি।

    অশ্বিনের বলে একবার মার্করামের সহজ ক্যাচ ফেলেন বিরাট কোহলি। সহজ রান আউট রোহিত মিস করায় আরও একবার জীবন পান মার্করাম। শেষ পর্যন্ত ১৬ তম ওভারে জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। তাঁর বলে সূর্যকুমারের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্করাম। ৪১ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে দলের চাপ কাটিয়ে দেন। তাঁর ও ডেভিড মিলারের ৭৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে জয়ের দিকে এগিয়ে দেয়।

    [tw]


    [/tw]

    ট্রিস্টান স্টাবস (‌৬)‌ অশ্বিনের বলে আউট হলেও দক্ষিণ আফ্রিকার জয় আটকায়নি। ২ বল বাকি থাকতে দলকে জয় এনে দেন ডেভিড মিলার। ৪৬ বলে ৫৯ রান করে তিনি অপরাজিত থাকেন। ২৫ রানে ২ উইকেট নেন অর্শদীপ। দুরন্ত বোলিং করে ১৩ রানে ১ উইকেট নেন সামি। টস জিতে ব্যাট করতে নেমে ভারতও এদিন শুরুতে বিপর্যয়ে পড়েছিল। ভারতের টপ অর্ডারে ধস নামিয়েছিলেন লুঙ্গি এনগিডি। প্রথমে তুলে নেন রোহিত শর্মাকে (‌১৪ বলে ১৬)‌। ৪ বল পরেই ফেরান লোকেশ রাহুলকে (‌১৪ বলে ৯)‌। এনগিডির বলে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে চাপ কাটানোর চেষ্টা করছিলেন কোহলি। শেষ পর্যন্ত বাজিমাত করে যান এনগিডিই। তাঁর শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে লং লেগে রাবাডার হাতে ক্যাচ দিয়ে আউট হন কোহলি (‌১১ বলে ১২)‌। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে দল বিপর্যয়ে। অক্ষর প্যাটেলের পরিবর্তে প্রথম একাদশে আসা দীপক হুডা (‌০) সুযোগ কাজে লাগাতে পারেননি। পরের ওভারেই হার্দিক পান্ডিয়াকে (‌৩ বলে ২)‌ তুলে নিয়ে ভারতের বাটিংকে কফিনবন্দি করে দেন এনগিডি।

    হার্দিক আউট হওয়ার পর ভারতে টেনে নিয়ে যায় সূর্যকুমার যাদব। চাপের মুখে দুরন্ত ব্যাটিং সূর্যকুমারের। ৩০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ। দীনেশ কার্তিক (‌১৫ বলে ৬) ব্যর্থ। শেষ পর্যন্ত ৪০ বলে ৬৮ রান করে আউট হন সূর্যকুমার। ২৯ রানে ৪ উইকেট নেন এনগিডি। ১৫ রানে ৩ উইকেট পার্নেলের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jasprit Bumrah: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, ‘খলনায়ক’ স্ট্রেস ফ্র্যাকচার 

    Jasprit Bumrah: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, ‘খলনায়ক’ স্ট্রেস ফ্র্যাকচার 

    মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ বিশ্বকাপের দল (T20 World Cup 2022) থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এমনটাই খবর বিসিসিআই সূত্রে। যদিও বিসিসিআই-এর (BCCI) তরফে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।  

    আরও পড়ুন: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

    মুলত পিঠের চোটের কারণেই দল থেকে সরে দাঁড়াতে হল বুমরাহকে। এশিয়া কাপেও (Asia Cup) পিঠের চোটে ভুগেছেন এই খেলোয়াড়। আবারও পিঠের চোট বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এর আগে এই চোটের কারণে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলতে পারেননি বুমরাহ। চোট সারিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দলে ফেরেন বুমরাহ। তবে সেই কামব্যাক বেশিদিন স্থায়ী হল না। ফের ছিটকে গেলেন দলের এক নম্বর বোলার। টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই, এর আগে বুমরাহর চোটের জেরে বিপদে টিম ইন্ডিয়া (Team India)।   

     

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ২টি টি-২০ ম্যাচে মাঠে নামেন জসপ্রীত। নাগপুরের ৮ ওভারের ম্যাচে বুমরাহ ২ ওভার বল করেন। ২৩ রানে ১টি উইকেট নেন তিনি। পরে হায়দরাবাদে ৪ ওভার বল করে ৫০ রান দিয়েও কোনও উইকেট নিতে পারেননি তিনি।

    চোট সারিয়ে ফেরার পরেও বুমরাহ পিঠে ব্যাথা অনুভব করায় চিন্তায় ছিল ভারতীয় ক্রিকেটমহল। সত্যি হল সেই আশঙ্কাই। বোর্ডের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, বুমরাহর পিঠে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। তাই বিশ্বকাপে তাঁর মাঠে নামা সম্ভব নয়। তাঁর কথায়, “এটা নিশ্চিত যে, বুমরাহর পক্ষে টি-২০ বিশ্বকাপ খেলা সম্ভব নয়। ওর পিঠের অবস্থা বেশ গুরুতর। ওর স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। ফলে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে জসপ্রীতকে।” 

    দলের অন্যতম সেরা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার পর চোটের জন্যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ভারতের আরও এক তারকা ক্রিকেটার।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Team India: বুধবার থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, দলে বাংলার শাহবাজ

    Team India: বুধবার থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, দলে বাংলার শাহবাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে (INDvsSA) বিশ্রাম দেওয়া হল হার্দিক পান্ডিয়াকে। তাঁর জায়গায় টিমে এলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। কোভিড (Covid-19) থেকে এখনও সেরে উঠতে পারেননি। ফলে অস্ট্রেলিয়ার (Austrelia) মতো দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (South Africa) সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি। তাঁর জায়গায় দলে আনা হল উমেশ যাদবকে। পিঠে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি দীপক হুডা। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে ঢুকেছেন শ্রেয়স আয়ার।

    ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের সামনে এখন দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ। কেরলের মনোরম পরিবেশে হবে প্রথম খেলা। ভারতীয় দল হায়দরাবাদ থেকে ত্রিবান্দ্রমে পৌঁছেছে সোমবার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  তিরুবনন্তপুরমে প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি হবে বুধবার। বিসিসিআই সূত্র মারফত জানানো হয়েছে, ব্যাক আপ হিসাবেই শাহবাজকে দলে নেওয়া হয়েছে। যদি কোনও কারণে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দিতে হয় সেক্ষেত্রেই মাঠে নামানো হবে শাহবাজকে।

    আরও পড়ুন: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    টি-২০ বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়াকে তরতাজা রাখতে তাঁকে বিশ্রাম দেওয়ায় শাহবাজ-কে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। এর আগে জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন সুন্দরের জায়গায় জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার। তবে সিকান্দার রাজাদের বিরুদ্ধে লোকেশ রাহুলের দলে প্রথম একাদশে জায়গা হয়নি ২৭ বছরের শাহবাজের। চলতি বছর আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কিছু অবিশ্বাস্য ইনিংস, ও বেশ কিছু ভাল স্পেল করে নির্বাচকদের নজরে এসেছিলেন শাহবাজ।

    ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কবে কোন ম্যাচ: 

    প্রথম টি-২০- ২৮ সেপ্টেম্বর ( তিরুবনন্তপুরম)
    দ্বিতীয় টি২০ – ২ অক্টোবর (গুয়াহাটি)
    তৃতীয় টি২০ – ৪ অক্টোবর (ইন্দোর) 

    প্রথম ওয়ান ডে – ৬ অক্টোবর (লখনউ)
    দ্বিতীয় ওয়ান ডে – ৯ অক্টোবর (রাঁচি)
    তৃতীয় ওয়ান ডে- ১১ অক্টোবর (দিল্লি) 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share