Tag: India

India

  • S Jaishankar: ‘সন্ত্রাসের এপিসেন্টার’! ‘‘পাকিস্তান নিয়ে আরও কড়া কথা বলতে পারি’’, বললেন জয়শঙ্কর

    S Jaishankar: ‘সন্ত্রাসের এপিসেন্টার’! ‘‘পাকিস্তান নিয়ে আরও কড়া কথা বলতে পারি’’, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) নাম উচ্চারণ না করেই আমি আবারও এই কথা বলতে পারি। সন্ত্রাসের এপিসেন্টারের (Epicentre) চেয়েও কর্কশ কথা আমি বলতে পারি। এক অস্ট্রিয়ান সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা বললেন ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। সম্প্রতি রাষ্ট্রসংঘে বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানকে এক হাত নিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেছিলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের এপিসেন্টার।

    জয়শঙ্কর বলেন…

    এদিন সেই প্রসঙ্গেই প্রশ্ন করেন এক অস্ট্রিয়ান সাংবাদিক। তিনি জয়শঙ্করকে বলেন, আপনি একজন কূটনীতিক। কিন্তু কয়েক সপ্তাহ আগে আপনি পাকিস্তানকে, আপনার প্রতিবেশী দেশকে সন্ত্রাসবাদের এপিসেন্টার বলেছিলেন। এটা কূটনীতিসুলভ শব্দ নয়। তাই না? অস্ট্রিয়ান ওই সাংবাদিকের এহেন প্রশ্নের উত্তরে ভারতের বিদেশমন্ত্রী (S Jaishankar) বলেন, পাকিস্তানের নাম না করেই আমি আবার এই শব্দটি ব্যবহার করতে পারি। তিনি বলেন, একজন কূটনীতিক হওয়ার মানে এই নয় যে আপনি অসত্য বলবেন। এর পরেই জয়শঙ্কর যোগ করেন, আমি এপিসেন্টারের চেয়েও কর্কশ শব্দ প্রয়োগ করতে পারি। তিনি বলেন, আমাদের প্রতি যা ঘটছে, তাতে আমার মনে হয় এপিসেন্টার কূটনৈতিক শব্দই।

    ভারতের বিদেশমন্ত্রী (S Jaishankar) মনে করিয়ে দেন, কীভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলা চালিয়েছিল। ২০০৮ সালে হামলা চালিয়েছিল মুম্বইয়ে। তিনি বলেন, ভারতীয় ভূখণ্ডে নিত্য অনুপ্রবেশের চেষ্টাও চালিয়ে যাচ্ছে তারা। জয়শঙ্কর বলেন, পাকিস্তান হল সেই দেশ যারা মুম্বই শহরে হামলা চালিয়েছে। মুম্বইয়ের হোটেলে বিদেশি পর্যটকদের ওপর হামলা করেছে। ভারতের বিদেশমন্ত্রী বলেন, যদি দিনের আলোয় কোনও দেশে সন্ত্রাসবাদীদের শিবির চলতে থাকে, তাতে অর্থায়ন করা হয়, তার পরেও কি বলা যায়, পাকিস্তান এর বিন্দুবিসর্গও জানে না। জয়শঙ্কর (S Jaishankar) বলেন, ওই দেশে যে সন্ত্রাসবাদ চলছে, তা নিয়ে গোটা বিশ্ব রয়েছে উদ্বেগে। তারা এটা দেখছেও। বিশ্ব এটাও ভাবে, যে এটা আমাদের সমস্যা নয়, কারণ এটা ঘটছে অন্য একটি দেশে।

    আরও পড়ুুন: ‘মোদি বিশ্বের কণ্ঠস্বর, উন্নয়নশীল দেশগুলির স্বর ভারত’, বললেন জয়শঙ্কর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • S Jaishankar: ভারতের বিরুদ্ধে যুদ্ধের ফয়দা তোলার অভিযোগ ঠিক নয়, সাফ জানালেন জয়শঙ্কর

    S Jaishankar: ভারতের বিরুদ্ধে যুদ্ধের ফয়দা তোলার অভিযোগ ঠিক নয়, সাফ জানালেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধের ফয়দা তোলার যে অভিযোগ উঠছে, তা ঠিক নয়। পশ্চিম বিশ্বকে একথা সাফ জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধের ফয়দা তোলার যে অভিযোগ উঠছে, তা রাজনৈতিক ও গাণিতিক দু দিক থেকেই আমি জোরালভাবে অগ্রাহ্য করছি। জয়শঙ্কর বলেন, ইউক্রেনের (Ukraine) যুদ্ধে তেলের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। এমতাবস্থায় কেউ যদি অন্য দেশের থেকে কম দামেও তেল কেনে, তাতেও আগের থেকে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে।

    জয়শঙ্কর বলেন…

    তিনি বলেন, ইরানে তেলের ওপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে বা ভেনেজুয়েলায় যা চলছে, তাতেও তেলের দাম চড়া। ভারতের বিদেশমন্ত্রী (S Jaishankar) বলেন, এই পরিস্থিতিতে বাজার ঘুরে সব থেকে ভাল দর খোঁজাটাই কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে সব চেয়ে বুদ্ধিমানের কাজ। জয়শঙ্কর বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেছিল ভারত। ইউক্রেনের জাপোরিঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং মস্কোর পরিস্থিত শান্ত করার চেষ্টাও করেছিল নয়াদিল্লি।

    আরও পড়ুুন: ‘সন্ত্রাসের এপিসেন্টার’! ‘‘পাকিস্তান নিয়ে আরও কড়া কথা বলতে পারি’’, বললেন জয়শঙ্কর

    গত ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাইপ্রাস থেকে অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী। তখনই তিনি জানিয়েছিলেন, গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া থেকে ইউরোপের দেশগুলি কিনেছে ১০ হাজার ২০০ কোটি ডলারের জ্বালানি। জয়শঙ্করের কথায়, এটি আমরা যা কিনেছি, তার ছ গুণ। তিনি বলেন, রাষ্ট্রসংঘের সনদে যে নীতির কথা বলা হয়েছে, সব দেশই বলবে যে তারা সেগুলি সমর্থন করে। কিন্তু গত ৭৫ বছরে গোটা বিশ্বে কী ঘটেছে দেখুন। রাষ্ট্রসংঘের সমস্ত সদস্য কী সেই সনদ মেনে চলে? অন্য দেশে সেনা পাঠায় না? জয়শঙ্করের দাবি, যেহেতু ইউরোপ এখন ভারতের সাবেকি জায়গাগুলি থেকে জ্বালানি কিনছে, তাই নয়াদিল্লিকে বাধ্য হয়ে রাশিয়ার ওপর বেশি ভরসা করতে হচ্ছে।

    জয়শঙ্কর (S Jaishankar) বলেন, গত ষাট বছরেরও বেশি সময় ধরে আমরা জ্বালানি কিনছি রাশিয়া থেকে। এটি নতুন কিছু নয়…এই ষাট বছরে ইউরোপ সহ পশ্চিমের বহু দেশ পাকিস্তানের সেনা শাসককে অস্ত্র বিক্রি করেছে। সেই সময় একমাত্র দেশ যে আমাদের পাশে দাঁড়িয়েছিল, তা সাবেক সোভিয়েত ইউনিয়ন। তিনি বলেন, তাই আজ যদি রাশিয়ার সঙ্গে আমাদের কোনও বোঝাপড়া হয়ে থাকে তার কারণ আমাদের অঞ্চলে সেনা শাসনকেই গুরুত্ব দিয়েছে পশ্চিমি দুনিয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Taliban: আফগানিস্তানে হামলা করলে ’৭১-এর পুনরাবৃত্তি হবে! পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবানের

    Taliban: আফগানিস্তানে হামলা করলে ’৭১-এর পুনরাবৃত্তি হবে! পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবানের

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তে থাকা পাক তালিবানকে (Taliban) নিকেশ করতে সামরিক পদক্ষেপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন পাকিস্তানের (Pakistan) স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা। তার পরেই পাকিস্তানকে একহাত নিয়েছেন আফগানিস্তানের তালিবান নেতৃত্ব। তালিবান নেতা আহমেদ ইয়াসির পাকিস্তানকে মনে করিয়ে দেন, বাংলাদেশ যুদ্ধে কেমন বেহাল দশা হয়েছিল পাক সেনার। সেই সঙ্গে শাহবাজ শরিফের দেশকে তালিবানের হুঁশিয়ারি, তাদের বিরুদ্ধে আক্রমণ শানালে ফের লজ্জার মুখে পড়তে হবে পাক সেনাকে।

    পাক তালিবান…

    প্রসঙ্গত, কিছুদিন আগেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা বলেছিলেন, সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে পাক তালিবান। আফগানিস্তান আমাদের প্রতিবেশী দেশ। তাই এই বিষয়টি নিয়ে প্রথমে তাদের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু তাতে কাজ না হলে পাল্টা ব্যবস্থা নেওয়া যেতে পারে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন বলে কোনও শক্তি যদি আক্রমণের পরিকল্পনা করে, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার অধিকার রয়েছে।

    এর পরেই পাকিস্তানকে হুঁশিয়ারি দেন তালিবান (Taliban) নেতা আহমেদ ইয়াসির। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, এটা আফগানিস্তান। বহু শক্তিশালী রাজবংশ এখানে রাজত্ব করে গিয়েছে। আমাদের বিরুদ্ধে সামরিক অভিযান করার কথা ভাবতে যাবেন না। কারণ আমাদের আক্রমণ করলে লজ্জার মুখে পড়তে হবে আপনাদের। ভারতের সঙ্গে যেভাবে লজ্জাজনক চুক্তি সই করতে হয়েছিল, সেই একই দশা হবে আবার।

    আরও পড়ুুন: ‘সন্ত্রাসের এপিসেন্টার’! ‘‘পাকিস্তান নিয়ে আরও কড়া কথা বলতে পারি’’, বললেন জয়শঙ্কর

    প্রসঙ্গত, ১৯৭১ সালে যুদ্ধ হয় ভারত-পাকিস্তানের। ওই যুদ্ধে ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তান। ভারতের (India) সেনা প্রধান জগজিৎ সিং অরোরার সঙ্গে চুক্তি সই করে আত্মসমর্পণের কথা ঘোষণা করেন পাক সেনা প্রধান আমির আবদুল্লা নিয়াজি। চুক্তি সইয়ের সেই ঐতিহাসিক ছবিটিও ট্যুইট করেছেন তালিবান (Taliban) নেতা।  

    এদিকে, সন্ত্রাসবাদ ও কট্টরপন্থীদের বিরুদ্ধে দেশজুড়ে সামরিক অভিযানের সবুজ সংকেত দিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। ওই কমিটির মাথায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার বৈঠকে বসে ওই কমিটি। সেখানেই সিদ্ধান্ত হয় সামরিক অভিযান হবে জঙ্গিদের বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Foreign University: ভারতে ক্যাম্পাস খুলতে আগ্রহী বিদেশি বিশ্ববিদ্যালয়, খসড়া প্রকাশ করল ইউজিসি

    Foreign University: ভারতে ক্যাম্পাস খুলতে আগ্রহী বিদেশি বিশ্ববিদ্যালয়, খসড়া প্রকাশ করল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফি বছর দেশ ছেড়ে ভিন দেশে পড়াশোনা করতে যান লাখো লাখো ছেলেমেয়ে। এঁদের সিংহভাগই যান উচ্চ শিক্ষার জন্য। ভারতীয় ছেলেমেয়েদের পড়িয়ে কাঁড়ি কাঁড়ি ডলার রোজগার করে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলি (Foreign University)। তাই ভারতীয় (Indian) পড়ুয়া ধরতে এদেশেই ক্যাম্পাস খুলতে চায় বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ভারতে ক্যাম্পাস খুলতে হলে কী করণীয়, তার খসড়া প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)।

    ইউজিসি…

    বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদেশ কুমার অনলাইন কনফারেন্সের মাধ্যমে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। ইউজিসি কর্তা জানান, যেসব বিদেশি বিশ্ববিদ্যালয় ভারতে ক্যাম্পাস খুলবে, তারা কেবল ফুল টাইম অফলাইন ক্লাস করাতে পারবে। দেশীয় বিশ্ববিদ্যালয়গুলি যেমন অনলাইন কোর্স করাতে পারে কিংবা দূর নিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতিতে শিক্ষা দিতে পারে, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি (Foreign University) তা পারবে না। তারা কেবল অফলাইন ক্লাসই অফার করতে পারবে পড়ুয়াদের।

    আরও পড়ুুন: আরও ৫৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল, বন্ধ হবে বেতনও! নির্দেশ হাইকোর্টের

    এ দেশে শাখা খুলতে গেলে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে ইউজিসির অনুমোদন নিতে হবে। প্রাথমিক পর্যায়ে অনুমোদন দেওয়া হবে ১০ বছরের জন্য। ইউজিসি কর্তা জানান, কিছু শর্ত পূরণের সাপেক্ষে ন’ বছরের মাথায় বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে ফের অনুমতি নিতে হবে। সূত্রের খবর, এই বিশ্ববিদ্যালয়গুলি (Foreign University) নিজস্ব ভর্তি পদ্ধতি অনুসরণ করে ছাত্র ভর্তি নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কত হবে, তাও নির্ধারণ করতে পারবে তারা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদেশ কুমার জানান, স্টেক হোল্ডারদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পর ফাইনাল শর্তগুলি জানানো হবে।

    জগদেশ কুমার বলেন, সম্প্রতি আমি বেশ কিছু দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাঁদের মধ্যে অনেকেই ভারতে তাদের বিশ্ববিদ্যালয়ের (Foreign University) ক্যাম্পাস তৈরি করতে আগ্রহী। আমরাও আমাদের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণের আওতায় আনছি। তিনি বলেন, সেগুলি কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত হোক, বেসরকারি হোক বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ই হোক না কেন, তারাও যাতে বিদেশে তাদের ক্যাম্পাস খুলতে পারে, সেই চেষ্টাই চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Pakistan Debt Crisis: চিনা ঋণের ফাঁদে পাকিস্তান, বন্ধ হতে পারে রেল পরিষেবা!

    Pakistan Debt Crisis: চিনা ঋণের ফাঁদে পাকিস্তান, বন্ধ হতে পারে রেল পরিষেবা!

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনা (China) ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka)। শি জিনপিংয়ের দেশের টোপ গিলে সব খোয়ানোর দশা এবার ভারতের (India) আরও এক পড়শি দেশের। দেশটির নাম পাকিস্তান (Pakistan Debt Crisis)। জানা গিয়েছে, গোদের ওপর বিষফোঁড়ার মতো অবস্থা হয়েছে শাহবাজ শরিফের দেশের। চিনা ঋণের পাশাপাশি দেশে হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক অস্থিরতা। অধিকাংশ সরকারি দফতরে বাড়ন্ত নগদের জোগান। একই দশা হয়েছে সে দেশের রেলওয়েরও। সব মিলিয়ে লেজেগোবরে দশা শাহবাজ শরিফের দেশের।

    ভাঁড়ারে রয়েছে…

    জানা গিয়েছে, পাকিস্তানের রেলওয়ের অবস্থা এতই সঙ্গীন যে ভাঁড়ারে রয়েছে মাত্র তিন দিনের তেল। সমস্যা রয়েছে আরও একাধিক। সমস্যা মেটাতে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন পাকিস্তানের এক রেলকর্তা। চিঠিতে তিনি লিখেছেন, সঞ্চিত তেলের ভাঁড়ারই প্রমাণ করে রেল দফতরের অবস্থা খুবই করুণ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দিন কয়েক আগে পাকিস্তানের রেলের ভাঁড়ারে জমা ছিল মাত্র একদিনের তেল। যার জেরে কোনও ক্রমে যাত্রিবাহী ট্রেন চালানো গেলেও, লাগাম পরানো হয় মালগাড়ি চলাচলে। পাকিস্তানের এক প্রবীণ রেলকর্তাই জানিয়েছেন এ খবর। রেল দফতরের হাঁড়ির হাল হওয়ায় রোলিং স্টক, লোকোমোটিভস এবং পরিকাঠামো উন্নয়ন ব্যবহার আপাতত বন্ধ রাখা হচ্ছে।

    আরও পড়ুুন: গুজরাট-পাকিস্তান সীমান্তে স্থায়ী বাঙ্কার তৈরি করতে চলেছে ভারত

    দেশের এই করুণ দশায় (Pakistan Debt Crisis) ঘৃতাহুতি দিয়েছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা। এই সমস্যার সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেকহোল্ডারদের কারণে। রবিবারই পাকিস্তানের এক প্রবীণ আধিকারিক সতর্ক করেছেন সে দেশের সরকারকে। তিনি জানিয়েছেন, সরকার যদি রেল দফতরের প্রতি উদাসীন থাকে, তাহলে অচিরেই দেউলিয়ার খাতায় নাম লেখাবে পাকিস্তান রেল। সংবাদ মাধ্যমকে ওই আধিকারিক জানান, টাকাপয়সার অভাবে হাঁড়ির হাল হয়েছে রেল দফতরের। পরিস্থিতি এমনই যে গত এক বছরে রেল থেকে যাঁরা অবসর নিয়েছেন, গ্র্যাচুইটি বাবদ তাঁদের পাওনা প্রায় ২৫ বিলিয়ন শোধ (Pakistan Debt Crisis) করা যাচ্ছে না। তিনি এও জানান, যাঁরা চাকরি করছেন, তাঁদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশনও নিয়মিত দেওয়া যাচ্ছে না। ওই প্রবীণ রেলকর্তা জানান, আগে মাসের পয়লা তারিখ হলেও, এখন বেতন এবং পেনশন দেওয়া হচ্ছে পনের কুড়ি দিন পর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Russia Ukraine War: রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনও দেশেরই স্বার্থসিদ্ধি হবে না, সাফ জানালেন জয়শঙ্কর 

    Russia Ukraine War: রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনও দেশেরই স্বার্থসিদ্ধি হবে না, সাফ জানালেন জয়শঙ্কর 

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine War) কোনও দেশেরই স্বার্থসিদ্ধি হবে না। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।এদিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন ভারতের বিদেশমন্ত্রী। এই যুদ্ধের প্রভাব যে বিশ্বজুড়ে পড়বে, তাও মনে করিয়ে দেন জয়শঙ্কর। তিনি বলেন, ভারত বিশ্বাস করে আলোচনা ও কূটনৈতিক স্তরে সমস্যার সমাধান সম্ভব। তার পরেই ভারতের বিদেশমন্ত্রী বলেন, যুদ্ধ রাশিয়া ইউক্রেন কোনও দেশকেই দীর্ঘস্থায়ী কিছু দেবে না। এতে কোনও দেশেরই স্বার্থসিদ্ধি হবে না। সমস্যার সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া এবং ইউক্রেন দু দেশকেই আলোচনার টেবিলে বসতে অনুরোধ করেছেন।

    মোদি বলেছিলেন…

    যুদ্ধ (Russia Ukraine War) যে কোনও স্থায়ী সমাধান নয়, তা নানা সময় বলতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদিকে। গত সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোদি বলেছিলেন, এই যুগ যুদ্ধের নয়। রশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগী হতে পুতিনকে উৎসাহিতও করছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: প্রিয়জনদের অস্থি গঙ্গায় ভাসাতে পারবে পাকিস্তানের হিন্দুরা! নয়া নীতি মোদি সরকারের

    রশিয়া ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) ব্যাপক প্রভাব যে বিশ্বজুড়ে পড়বে, এদিন তা মনে করিয়ে দেন ভারতের  বিদেশমন্ত্রী। তিনি জানিয়ে দেন, যুদ্ধের প্রভাব পড়বে জ্বালানি, খাদ্য এবং সারের ক্ষেত্রে। এটা যে একটা উদ্বেগের বিষয়, তাও জানান তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে ভারত যে দুই দেশকেই নিরন্তর বলে যাচ্ছে, তাও মনে করিয়ে দেন জয়শঙ্কর। আলোচনা ও কূটনৈতিক পথেই যে যুদ্ধে ইতি টানা যেতে পারে, জানান তাও।

    ভারতের বিদেশমন্ত্রী এদিন ভারত-অস্ট্রিয়ার দৃঢ় বন্ধনের ওপর জোর দেন। মুক্ত বাণিজ্য চুক্তি, বিনিয়োগ চুক্তি এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটরস এগ্রিমেন্ট করতে অস্ট্রিয়ার সমর্থনও চান জয়শঙ্কর। এই চুক্তিগুলির ইতিবাচক প্রভাব যে দুই দেশের অর্থনীতিতে পড়বে, এদিন তাও মনে করিয়ে দেন ভারতের বিদেশমন্ত্রী। প্রসঙ্গত, বর্তমানে ভারত-অস্ট্রিয়ার বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতে ব্যবসা করছে দেড়শোরও বেশি অস্ট্রিয়ান কোম্পানি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • India China Relations: নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চায় বেজিং, জানালেন চিনের নয়া বিদেশমন্ত্রী

    India China Relations: নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চায় বেজিং, জানালেন চিনের নয়া বিদেশমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। সোমবার একথা জানালেন চিনের (China) নয়া বিদেশমন্ত্রী কুইন গং (c)। সোমবার আমেরিকার এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থ এটা নির্দেশ করে যে নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চায় বেজিং (India China Relations)।

    চিনের বিদেশমন্ত্রী…

    ২০১৩ সাল থেকে চিনের বিদেশমন্ত্রী ছিলেন ওয়াং ই। ৩০ ডিসেম্বর অবসর নিয়েছেন তিনি। বিদেশমন্ত্রীর পদে ওয়াং ছিলেন ৯ বছর ৯ মাস। তিনি অবসর নেওয়ার পর ওই পদে বসানো হয় কুইন গংকে। এর আগে কুইন গং ছিলেন আমেরিকার চিনা রাষ্ট্রদূত পদে। বিদেশমন্ত্রীর দায়িত্ব নিয়েই কুইন গং ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে আগ্রহী হলেন। চিনের নয়া বিদেশমন্ত্রী বলেন, চিনের দৃষ্টিতে উন্নয়ন মানে শান্তির জন্য একটি মজবুত শক্তি হয়ে ওঠা। আমরা স্থিতাবস্থা ভাঙতে চাই না।

    আরও পড়ুুন: ‘ভারত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, কিন্তু…’, চিন, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

    প্রসঙ্গত, গলওয়ানে চিন-ভারত সংঘর্ষের পর থেকেই সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে চিন। সীমান্ত থেকে সেনা প্রত্যাহার নিয়ে ভারত-চিনের (India China Relations) মধ্যে একাধিকবার হয়েছে সেনা কমান্ডার বৈঠক। তার পরেও মেটেনি সমস্যা। কেবল লাদাখ সীমান্তেই নয়, সিকিম এবং অরুণাচল প্রদেশের সীমান্তেও বাহিনী মোতায়েন করে রেখেছে চিন। এহেন পরিস্থিতিতে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে লালফৌজ। শুরু হয় চিন-ভারত সেনা সংঘর্ষ। দু পক্ষের কয়েকজন জখম হন। চিনা সেনাদের মেরে তাড়িয়ে দেয় বলে দাবি ভারতের বিদেশমন্ত্রকের। এই আবহে চিনের নয়া বিদেশমন্ত্রীর এহেন বার্তা তাৎপর্যপূর্ণ বলেই দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

    চিনের নয়া বিদেশমন্ত্রী বলেন, দু পক্ষের সম্মতির ভিত্তিতে আলোচনার মাধ্যমেই নয়াদিল্লি-বেজিং সম্পর্কে  (India China Relations) স্থিতাবস্থা ফিরতে পারে। তিনি বলেন, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সদিচ্ছা রয়েছে দু পক্ষেরই। এদিন তাইওয়ান প্রসঙ্গও টানেন কুইন গং। তিনি বলেন, তাইওয়ানের  বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্যই পরিস্থিতি নতুন করে ঘোরালো হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কুুইন গং বলেন, প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করার পক্ষে বেজিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • The Legend of Moula Jatt: পাকিস্তানি ফিল্ম ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’-এর মুক্তি বন্ধ করা হল ভারতে, কেন জানেন?

    The Legend of Moula Jatt: পাকিস্তানি ফিল্ম ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ’-এর মুক্তি বন্ধ করা হল ভারতে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের তৈরি সিনেমা “দ্য লিজেন্ড অফ মৌলা জাঠ” (The Legend of Moula Jatt) এর প্রদর্শন বন্ধ করা হল ভারতে। ভারতের সিনেমা হলগুলিতে এটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি সপ্তাহের শুক্রবার ৩০ ডিসেম্বর। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই সূত্রে জানা গেছে অনির্দিষ্টকালের জন্য ভারতে বন্ধ করা হয়েছে এই সিনেমা। সংবাদসংস্থা আরও জানাচ্ছে যে কোনও রকমের নতুন দিনও আপাতত ঘোষণা করা হয়নি সিনেমার মুক্তির বিষয়ে। ডিস্ট্রিবিউটাররা জানাচ্ছেন, এই সিনেমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। আইনক্স (INOX) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তাদেরকে দু-তিনদিন আগে বলা হয়েছে যে এই সিনেমার প্রদর্শনী যেন বন্ধ রাখা হয়।

    ১৯৭৯ সালে পাকিস্তানের একটি সিনেমাকে নতুন ভাবে রিমেক করা হচ্ছে। মৌলা জাঠকে রিমেক করে করা হচ্ছে “দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ” (The Legend of Moula Jatt)। মনে করা হচ্ছে এই সিনেমার বিতর্ক হামজা আলি আব্বাসি নামের পাকিস্তানি অভিনেতাকে নিয়ে। যে সিনেমায় নূরী নাথ এই ভূমিকায় অভিনয় করেছে। যখনই ভারতে এই সিনেমা মুক্তি পাওয়ার কথা প্রকাশ্যে আসে তখন থেকেই বিতর্ক শুরু হয় এবং এই ছবির (The Legend of Moula Jatt) প্রদর্শনী বন্ধ রাখার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠতে থাকে। তার কারণ হিসেবে বলা হয় যে পাকিস্তান ক্রমাগতভাবে ভারতের উপর সন্ত্রাস করছে, সন্ত্রাসকে আর্থিকভাবে সাহায্য করছে। এজন্য নেটিজেনরা দাবি জানাতে থাকেন যে এই ছবি যেন ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

    হামজা আলি আব্বাসির ট্যুইট

    বিভিন্ন মহল বলতে শুরু করে এই সিনেমার (The Legend of Moula Jatt) অভিনেতা হামজা আলি আব্বাসি একজন ভারত বিরোধী এবং হাফিজ সঈদের অনুগামী। প্রকাশ্যে এসেছে অভিনেতার ট্যুইট, যেখানে এই অভিনেতা ২৬/১১ এর অন্যতম ষড়যন্ত্রী হাফিজ সঈদকে সরাসরি সমর্থন করছেন।

    অন্য একটি পোস্টে মহম্মদ আলি জিন্নাকে ধন্যবাদ জানাতে দেখা যাচ্ছে হামজা আলি আব্বাসিকে।

    তাঁর এই ভারত বিরোধী পোস্টের জন্যই তাঁর যে কোনও রকমের ছবি ভারতে নিষিদ্ধ করার দাবি জানাতে থাকে বিভিন্ন মহল। প্রসঙ্গত এই সিনেমা (The Legend of Moula Jatt) মুক্তি পাওয়ার কথা ছিল পাঞ্জাব এবং দিল্লির বেশিরভাগ সিনেমা হলে, যেখানে পাঞ্জাবী ভাষী মানুষের সংখ্যা বেশি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • RSS: সমন্বয় বৈঠকে বসছে আরএসএস, জানুন কবে, কোথায়

    RSS: সমন্বয় বৈঠকে বসছে আরএসএস, জানুন কবে, কোথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: সমন্বয় বৈঠকে (Co-ordination Meeting) বসছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, সংক্ষেপে আরএসএস (RSS)। আরএসএসের অনুমোদিত বিভিন্ন সংগঠন এবং ভারতীয় জনতা পার্টির পদস্থ কর্তারা উপস্থিত থাকবেন ওই বৈঠকে। বৈঠক হবে গোয়ায় (Goa), জানুয়ারি মাসের ৫ এবং ৬ তারিখে। এর আগে সর্বভারতীয় এক্সিকিউটিভ বৈঠক হয়েছিল ছত্তিশগড়ের রায়পুরে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে হয়েছিল ওই বৈঠক। সেখানে যেসব বিষয়ের ওপর আলোচনা হয়েছিল, মূলত সেগুলির অগ্রগতি নিয়েই আলোচনা হবে গোয়ার সমন্বয় বৈঠকে।

    আরএসএস…

    বছরভর নানা কর্মসূচি পালন করে আরএসএস (RSS)। সেসবের রূপরেখা তৈরি করতে হয় বৈঠকও। গোয়ার সমন্বয় বৈঠকে উপস্থিত থাকবেন আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে, বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক মিলিন্ড পারান্দে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সংগঠন সম্পাদক আশিস চৌহান, বি সুরেন্দ্রন এবং সংঘের সর্বভারতীয় পদস্থ কার্যকর্তারা। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও উপস্থিত থাকবেন ওই বৈঠকে। গোয়ার এই সমন্বয় বৈঠকে উপস্থিত থাকবেন বিদ্যা ভারতী, ভারতীয় কিষান সংঘ এবং অন্যান্য সংগঠনের প্রবীণ কর্মকর্তারাও। আরএসএস (RSS) সূত্রে খবর, সরসংঘচালক মোহন ভাগবত গোয়ায় থাকবেন জানুয়ারির ২ থেকে ৭ তারিখ পর্যন্ত। যার অর্থ, বৈঠক শুরুর ঢের আগে থেকেই তিনি উপস্থিত থাকবেন গোয়ায়।

    আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীর আমাদের, ফের আমাদের হওয়া উচিত, দাবি আরএসএস নেতার

    গোয়ার এই সমন্বয় বৈঠক নিয়ে বিবৃতি জারি করেছে আরএসএস (RSS)। ওই বিবৃতিতে সংগঠনের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানান, সেপ্টেম্বরে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে সর্বভারতীয় সমন্বয় বৈঠক হয়েছিল। সেখানে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিল। ছত্তিশগড় বৈঠকের রিভিউ মিটিং অনুষ্ঠিত হতে চলেছে গোয়ায়। দু দিন ব্যাপী ওই বৈঠক শুরু হবে নতুন বছরের ৫ জানুয়ারি। তিনি জানান, জানুয়ারির ৭ তারিখে স্থানীয় স্বেচ্ছাসেবকদের গাইড করবেন সরসংঘচালক মোহন ভাগবত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • PM Netanyahu: ইজরায়েলে সরকার গড়লেন নেতানিয়াহু, অভিনন্দন বার্তা মোদি, বাইডেন, পুতিনের

    PM Netanyahu: ইজরায়েলে সরকার গড়লেন নেতানিয়াহু, অভিনন্দন বার্তা মোদি, বাইডেন, পুতিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতা থেকে দূরে ছিলেন মাত্র ১৮ মাস। তারপর ফের ইজরায়েলের (Israel) ক্ষমতায় ফিরলেন বেঞ্জামিন বিবি নেতানিয়াহু। বৃহস্পতিবার ক্ষমতায় ফেরেন তিনি। এনিয়ে ছ’বার। এদিনই ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে শপথ নেন নেতানিয়াহু (PM Netanyahu)। তাঁকে সমর্থন করেছেন বিভিন্ন দক্ষিণপন্থী দল। এদিনই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    নেতানিয়াহু…

    এর আগের দফায় নেতানিয়াহু (PM Netanyahu) যখন ইজরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাঁকে দুর্বল তকমা দিয়েছিলেন বিরোধীরা। এদিন ক্ষমতায় ফিরেই তাঁদের আক্রমণ শানিয়েছেন ইজরায়েলের নয়া প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি শুনতে পাচ্ছি বিরোধীদের চিৎকার। তাঁরা বলছেন, দেশ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল গণতন্ত্রও। তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়া মানে গণতন্ত্র শেষ হয়ে যাওয়া নয়। গণতন্ত্রের নির্যাস এটাই।

    চলতি বছরের নভেম্বরের ১ তারিখে নির্বাচন হয় ইজরায়েলে। এই নির্বাচনেই জয়ী হন নেতানিয়াহু। তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে শেষ হল বছরভর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার। প্রসঙ্গত, গত চার বছরেরও কম সময়ে এনিয়ে পাঁচবার নির্বাচন হয়েছে ইজরায়েলে। জানা গিয়েছে, ১২০ জন নেসেটের (ইজরায়েলের সাংসদ) মধ্যে নেতানিয়াহু পেয়েছেন ৬৩ জনের সমর্থন। তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন ৫৪ জন।

    আরও পড়ুন: ‘ভারত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, কিন্তু…’, চিন, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

    এদিন সরকার গড়ার পরেই একগুচ্ছ ঘোষণা করেছেন ইজরায়েলের নয়া প্রেসিডেন্ট (PM Netanyahu)। তিনি জানান, তিন বছর বয়সে নিখরচায় প্রি-স্কুল এডুকেশন চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নয়া বছরে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হবে। কমানো হবে ইজরায়েলবাসীর কস্ট অফ লিভিংও। হাইস্পিড প্রোজেক্টাইল ট্রেনও চালানো হবে ইজরায়েল জুড়ে। মিলিটারি এবং ন্যাশনাল সার্ভিসে যেসব বয়স্ক পড়ুয়ারা রয়েছেন, তাঁদের স্কলারশিপের পরিমাণ বাড়ানো হবে। যাঁরা মিলিটারি সার্ভিসে রয়েছেন, তাঁদের এক বছরের জন্য ফ্রি স্কুলিংয়ের ব্যবস্থা করার চিন্তাভাবনাও করা হচ্ছে।

    এদিকে, বৃহস্পতিবারই বন্ধু নেতানিয়াহুকে (PM Netanyahu) শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে অভিনন্দন। আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শক্তপোক্ত করার জন্য আমরা এক সঙ্গে কাজ করব। বাইডেন, পুতিনের পাশাপাশি নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কিও। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে তাদের সাহায্য করতে ইজরায়েলকে পরোক্ষ আবেদনও করেছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share