Tag: India

India

  • India Covid: চিন সহ ৬ দেশ থেকে ভারতে এলে বাধ্যতামূলক আরটি-পিসিআর টেস্ট, জানুন বিস্তারিত

    India Covid: চিন সহ ৬ দেশ থেকে ভারতে এলে বাধ্যতামূলক আরটি-পিসিআর টেস্ট, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ফের শুরু করোনার দাপট। সব চেয়ে ভয়ঙ্কর অবস্থা চিনের (China)। সে দেশে প্রতিদিন করোনায় মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। অন্ত্যেষ্টিস্থলে জমছে লাশের পাহাড়। যদিও সরকারের দাবি, করোনায় কারও মৃত্যু হয়নি। যাঁরা মারা যাচ্ছেন, তাঁরা অন্য কোনও কারণে। তবে চিন সরকারের কথা বিশ্বাস করছেন না সে দেশের সিংহভাগ নাগরিকই। কেবল চিন নয়, ভারতেও (India Covid) হদিশ মিলেছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7) সংক্রমিতের। তার জেরে দেশে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।

    ভিন দেশ থেকে এলে…

    বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য শুরু হয়েছে ফের কড়াকড়ি। চিন সহ ছটি দেশ থেকে ভারতে (India) আসার আগে জমা দিতে হবে করোনার আরটি-পিসিআর পরীক্ষার (RT-PCR Test) রিপোর্ট। নতুন বছরের প্রথম দিন থেকেই চালু হচ্ছে এই নিয়ম। ওই রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে ভারতে প্রবেশের ছাড়পত্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে ভারতে আসতে গেলে জমা দিতে হবে করোনার আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট।

    আরও পড়ুন: নতুন বছরের আগেই ‘কল্পতরু’ মোদি, রাজ্যে আনছেন ৭,৮০০ কোটি টাকার প্রকল্প

    করোনা অতিমারি পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান চালু হওয়ার পর ভিন দেশ থেকে আসা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল আরটি-পিসিআর  পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নভেম্বর থেকে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষার নিয়ম শিথিল করে কেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশে করোনার বাড়বাড়ন্তের জেরে ফের লাগু হচ্ছে ওই নিয়ম।

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, চিন সহ ওই ছয় দেশ থেকে ভারতে (India Covid) আসার আগে এয়ার সুবিধা পোর্টালে গিয়ে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট আপলোড করতে হবে। এর পাশাপাশি বিমান বন্দরে দূরত্ববিধি বজায় রাখা, মাস্ক ব্যবহার করার নিয়মও আগের মতোই বলবৎ করা হয়েছে। চলছে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষাও। বিদেশ থেকে ভারতে ফেরা করোনা সংক্রমিতদের রাখা হয়েছে কোয়ারেন্টিনে। জোর দেওয়া হচ্ছে কনটাক্ট ট্রেসিংয়ের ওপরও। প্রসঙ্গত, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে (India Covid) নতুন করে ২৬৮ জন করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, সব মিলিয়ে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ হাজার ৫৫২।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Gold Reserve: এগোচ্ছে মোদির ভারত, চলতি বছর রিজার্ভ ব্যাঙ্ক কত সোনা কিনল জানেন? 

    Gold Reserve: এগোচ্ছে মোদির ভারত, চলতি বছর রিজার্ভ ব্যাঙ্ক কত সোনা কিনল জানেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: নরেন্দ্র মোদির (PM Modi) জমানায় ক্রমেই উন্নত হচ্ছে দেশ। দেশের হাঁড়ির হাল ঘুঁচে গিয়ে ভারত (India) যে আর্থিক দিক দিয়ে বিশ্বের উন্নত দেশের তালিকায় জায়গা করে নিয়েছে, সে খবর আমরা জানি। আমরা এও জানি, এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। দীর্ঘ দিন ধরে এই জায়গাটা দখল করে রেখেছিল ব্রিটেন। সেই ব্রিটেনকে হটিয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে মোদির ভারত।

    সোনার ভাণ্ডার…

    কেবল আর্থিক দিক দিয়ে নয়, মোদির ভারত এই মুহূর্তে বিশ্বের নবম সোনার ভাণ্ডারের (Gold Reserve) দেশও। অর্থনীতিবিদদের মতে, যা ইঙ্গিত দেয় ভারত ক্রমেই স্বাবলম্বী হয়ে উঠছে অর্থনৈতিক দিক দিয়ে। যার ফলে বিশ্ব অর্থনীতিতেও কদর বাড়ছে ভারতের। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই ভারতীয় মুদ্রায় লেনদেন করতে শুরু করেছে। কেবল তাই নয়, বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য মুদ্রা যে ভারতীয় মুদ্রা, তা-ই প্রমাণিত হয়েছে নানাভাবে। সাতের দশকে ভারতের গোল্ড স্ট্যান্ডার্ড হাওয়া হয়ে গিয়েছিল। সেটাই এখন ফিরে আসছে বহুগুণ হয়ে। ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির সরকার। তার পর থেকে দেশজুড়ে শুধুই উন্নয়ন। ভারতের হৃত গৌরব ফেরাতে কার্যত প্রাণপাত করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াকিবহাল মহলের মতে, তারই সুফল ফলছে অর্থনীতি সহ নানা ক্ষেত্রে।

    আরও পড়ুন: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

    জানা গিয়েছে, গত প্রায় এক দশক ধরে ভারত সোনা কিনে চলেছে। বিশ্বের টালমাটাল অর্থনীতির সময়ও সোনা কিনেছে ভারত। এই সোনা জমানোর (Gold Reserve) দিক থেকে ভারত বিশ্বের নবমতম সোনার ভাণ্ডারের দেশের মর্যাদা লাভ করেছে। এটা মোটেই হেলাফেলা করার নয়। কারণ নয়ের দশকে ভারতকে লন্ডনের ব্যাঙ্কে সোনা বন্ধক দিতে হয়েছিল। এও জানা গিয়েছে, ২০২১ সালে দেশের শীর্ষ ব্যাঙ্ক কিনেছে ৪৩৬ টনের বেশি সোনা। চলতি বছর এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭০৪ টনে। জানা গিয়েছে, ২০২২ সালের মার্চ মাসের শেষে রিজার্ভ ব্যাঙ্কে সঞ্চিত সোনার পরিমাণ ছিল ৭৬০.৪২ মেট্রিক টন। সেপ্টেম্বরে এর পরিমাণ দাঁড়ায় ৭৮৫.৩৫ মেট্রিক টন। ২০২১ সালে এর পরিমাণ ছিল ৬৯৫.৩১ মেট্রিক টন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: ‘ভারত দ্রুত এগোচ্ছে’, বছরের শেষ মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘ভারত দ্রুত এগোচ্ছে’, বছরের শেষ মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার, বড়দিনে চলতি বছরের শেষ মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ছিল ৯৬তম মন কি বাত অনুষ্ঠান। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে তুলে ধরেন চলতি বছরে কাজের খতিয়ান।

    নমামি গঙ্গা অভিযান…

    গঙ্গাকে দূষণ মুক্ত করতে আট বছর আগে শুরু হয়েছিল নমামি গঙ্গা অভিযান। রাষ্ট্রসংঘ সহ সারা বিশ্ব এই অভিযানের প্রশংসা করেছে বলে জানান প্রধানমন্ত্রী। ট্যুইটবার্তায় তিনি লেখেন, নমামি গঙ্গা মিশন জীব বৈচিত্র রক্ষা করতে সহায়ক হয়েছে। স্বচ্ছ ভারত মিশন গভীরভাবে প্রোথিত হয়েছে প্রতিটি ভারতবাসীর মনে। এখন পরিচ্ছন্নতা কাজ করে চলেছেন সকল ভারতবাসীই। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে আমরা স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। আমরা ভারত থেকে স্মলপক্স ও পোলিওর মতো রোগ নির্মূল করেছি। কালাজ্বরের মতো রোগকেও নির্মূল করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিহার ও ঝাড়খণ্ডের মাত্র চার জেলায় রয়েছে এই রোগ।

    এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মবার্ষিকী। সে প্রসঙ্গ টেনে মোদি (PM Modi)বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিটি ক্ষেত্রে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে রয়েছে, শিক্ষা, বিদেশনীতি এবং পরিকাঠামোও। আগামী বছর ভারত যে জি-২০-র সভাপতিত্ব করবে এদিন তাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে। ২০২৩ সালে জি-২০ গোষ্ঠীকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে আমাদের। এটিকে রূপ দিতে হবে গণ আন্দোলনের। ভারত যে দ্রুত এগিয়ে চলেছে, মন কি বাত অনুষ্ঠানে  তারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী )। তিনি বলেন, ২০২২ সাল ওয়ান্ডারফুল। এ বছর ভারত স্বাধীনতার অমৃতকাল শুরু করেছে। প্রধানমন্ত্রী(PM Modi) বলেন, ভারত দ্রুত এগোচ্ছে। এই দেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের মর্যাদা পেয়েছে। তিনি বলেন, ২০২২ সাল অমর ইতিহাস গড়েছে। এ বছর হর ঘর তিরঙ্গা অভিযান সফল হয়েছে। পুরো দেশ তেরঙ্গা হয়েছে। জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলেছেন ৬ কোটি ভারতবাসী।

    আরও পড়ুন: জন্মবার্ষিকীতে ‘সদাইব অটল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা মোদি-শাহের 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • China: বিলম্বিত বোধোদয়! ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী চিন!

    China: বিলম্বিত বোধোদয়! ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী চিন!

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনে বড় বার্তা দিল চিন (China)! রবিবার ২৫ ডিসেম্বর শি জিনপিংয়ের দেশের বিদেশমন্ত্রী (Chinese Foreign Minister) ওয়াং ই বলেন, ভারতের (India) সঙ্গে কাজ করতে রাজি চিন। দুই দেশের সম্পর্কও উন্নত করতে চাই। চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র ওয়েবসাইট থেকেই জানা গিয়েছে ভারতের প্রতি নতুন করে তাঁর এই আগ্রহের কথা। এদিন সাংবাদিক সম্মেলনে ভারত-চিন সম্পর্ক নিয়ে কথা বলছিলেন চিনা বিদেশমন্ত্রী। তিনি বলেন, চিন এবং ভারত কূটনৈতিক মহলে কথা চালিয়ে যাচ্ছে। মিলিটারি টু মিলিটারি চ্যানেলেও কথা চলছে। তিনি বলেন, দুই দেশই সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে। এর পরেই ওয়াং ই বলেন, আমরা ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ভারত চিন সম্পর্কের উন্নতিতেও আগ্রহী।

    তাওয়াংকাণ্ড…

    ডিসেম্বর মাসের ৯ তারিখে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে চিনা সেনা। প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় ফৌজ। দু পক্ষে সংঘর্ষ হয়। কেউ মারা না গেলেও, ভারত ও চিন দু পক্ষেরই কয়েকজন সেনা জখম হন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, লাল ফৌজকে মেরে তাড়িয়ে দেয় ভারত। এই আবহে বড়দিনের দিন চিনা বিদেশমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

    তাওয়াংয়ে ভারত, চিন (China) দুই দেশের সেনা সংঘর্ষের পরে বিবৃতি জারি করে ভারতীয় বিদেশ মন্ত্রক। তাতে বলা হয়, ভারত, চিন সেনা কমান্ডার স্তরে ১৭ দফা বৈঠক হয়েছে। চিনের দিকে চুশুল মল্ডো বর্ডার মিটিং পয়েন্টে ২০ ডিসেম্বর ওই বৈঠকগুলি হয়েছে। ওয়েস্টার্ন সেক্টরে নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখতে সহমত হয়েছে দুই দেশ।

    আরও পড়ুন: চিন সমেত পাঁচটি দেশ থেকে ফিরলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

    বিবৃতিতে এও বলা হয়েছে, দুই দেশই রাজি হয়েছে নিবিড় যোগাযোগ রেখে চলতে। মিলিটারি স্তরে কথা চালানোর পক্ষেও সহমত হয়েছে দুই দেশ। আলোচনা চলবে কূটনৈতিক স্তরেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • PCB: ভারত-পাক সিরিজ দুই দেশের সরকার সিদ্ধান্ত নেবে! অভিমত পিসিবির নয়া চেয়ারম্যান নজম শেঠির

    PCB: ভারত-পাক সিরিজ দুই দেশের সরকার সিদ্ধান্ত নেবে! অভিমত পিসিবির নয়া চেয়ারম্যান নজম শেঠির

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান পদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল রামিজ রাজাকে। এবার তাঁর সময়কালে গঠিত যাবতীয় ক্রিকেট সংক্রান্ত কমিটিকেও বরখাস্ত করা হল। পিসিবি’র নতুন চেয়ারম্যান নজম শেঠির এই সিদ্ধান্ত প্রত্যাশিতই। কারণ, ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর পিসিবি চেয়ারম্যান পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হয়েছিল। পাকিস্তানে সরকার বদল হয়েছে। তার প্রভাব পড়ছে ক্রিকেট প্রশাসনেও।

    দল অপরিবর্তিত

    রামিজ রাজার চেয়ারম্যানশিপে ২০১৯ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সংবিধান সংশোধন করা হয়েছিল। সেটাও বাতিল করেছে নজম শেঠির বোর্ড। একই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে মহম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিও। আপাতত পিসিবি চেয়ারম্যানই নির্বাচক প্রধানের দায়িত্ব সামলাবেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হতে চলা টেস্ট সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে কোনও পরিবর্তন হবে না বলে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এই প্রসঙ্গে নজম শেঠি বলেন, ‘স্কোয়াড পরিবর্তনের কোনও প্রয়োজন আছে বলে মনে হয় না।’

    আরও পড়ুন: সাকিবকে দেড় কোটিতে নিয়ে কি ভুল করল কেকেআর?

    ভারত-পাক সিরিজ সরকারের সিদ্ধান্ত

    পিসিবি (PCB) চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজার বিতাড়ণের পিছনে প্রবল ভারত বিরোধী মনোভাবই দায়ী বলে মনে করা হচ্ছে। এর সূত্র ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন ঘিরে। বিসিসিআই-এর বর্তমান সচিব জয় শাহ ঘোষণা করেছিলেন, ভারতীয় দল পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না। প্রতিযোগিতা হবে নিরপেক্ষ ভেন্যুতে। আর তাতে বেজায় চটেছিলেন রামিজ রাজা। কারণ, তিনি পিসিবি চেয়ারম্যান পদে বসার পর থেকেই পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রবল চেষ্টা শুরু করেছিলেন। তিনি এটাও জানতেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু না হলে আর্থিকভাবে পাক বোর্ড সাবলম্বি হতে পারবে না। তাই বোর্ড সচিবের মন্তব্যের পাল্টা রাজা বলেছিলেন, ২০২৩ সালে ভারতে হতে চলা ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তান নাও খেলতে পারে। তাই নিয়েই শুরু হয় বিতর্ক। আইসিসি কোনওভাবেই চায় না পাকিস্তান বিশ্বকাপ বয়কট করুক। তাই ঘরে-বাইরে প্রবল চাপে রামিজ রাজাকে সরতে হয়েছে। নতুন পিসিবি চেয়ারম্যান নজম শেঠি অবশ্য ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সাবধানে পা ফেলতে চাইছেন। তাঁর কথায়, ‘দ্বিপাক্ষিক সিরিজ কিংবা অন্য কোনও ক্রিকেটীয় বিষয়ে দুই দেশের সরকার আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pakistan Kashmir: কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ও অস্ত্র পাচারের চেষ্টা পাকিস্তানের! কী বললেন সেনা অফিসার?

    Pakistan Kashmir: কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ও অস্ত্র পাচারের চেষ্টা পাকিস্তানের! কী বললেন সেনা অফিসার?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরকে অশান্ত করতে সীমান্তের ওপার থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। জঙ্গি অনুপ্রবেশ এবং অস্ত্র পাচারের মাধ্যমে উপত্যকার শান্তি বিঘ্নিত করতে সদা সচেষ্ট পাকিস্তান। কাশ্মীরকে আগুনের স্তূপে বসাতে চাইছে তারা। অভিমত ভারতীয় সেনার।

    উপত্যকাকে অশান্ত করা প্রয়াস

    সেনার ১৯ ইনফ্যান্ট্রি ডিভিসনের মেজর জেনারেল অজয় চন্দপুরিয়া বলেন, বিভিন্ন এজেন্সির কাছ থেকে গত দুই সপ্তাহ ধরে ইনপুট মেলে যে, অনুপ্রবেশের চেষ্টা হতে পারে এবং উরির রামপুর সেক্টরের হাতলঙ্গা এলাকার জঙ্গিরা যুদ্ধের রসদ মজুত করতে পারে। তার পরেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর তল্লাশি অভিযান শুরু করে সেনা। হাতলঙ্গা এলাকায় গত শুক্রবার প্রায় ৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- আটটি একে-৭৪ রাইফেল, ২৪টি একে-৭৪ রাইফেল ম্যাগাজিন, ৫৬০টি ৭.৬২ মিমি একে-৭৪ লাইভ অ্যামিউনিশন, ২৪টি চাইনিজ পিস্তল ম্যাঙ্গানিজ-সহ অন্যান্য সামগ্রী। রবিবার ওই সেনা আধিকারিক জানান, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। কারণ, এখানে এখন জঙ্গি এবং যুদ্ধের রসদ সর্বকালীন কম অবস্থায় রয়েছে। কিন্তু তা নষ্ট করতে চাইছে পাকিস্তান। 

    আরও পড়ুন: গুজরাট বিধানসভায় বিপুল জয় বলে দিয়েছে লোকসভা নির্বাচনে কী হবে! অভিমত অমিত শাহের

    সতর্ক ভারতীয় সেনা

    এই মুহূর্তে উপত্যকায় আগ্নেয়াস্ত্র বা গোলা-বারুদ কম পরিমাণে থাকায় পাকিস্তান জঙ্গি অনুপ্রবেশ এবং যুদ্ধের জন্য প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ কাশ্মীরে পাচার করছে। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টর থেকে উদ্ধার হওয়া অস্ত্রে লেখা রয়েছে, “আই লাভ পাকিস্তান”। মেজর জেনারেল অজয় চন্দপুরিয়া বলেন, “কাশ্মীর উপত্যকা জুড়ে বিরাজমান শান্তি ও সমৃদ্ধি মেনে নিতে পারছে না পাকিস্তান। তাই তারা এই ধরনের মরিয়া প্রয়াস চালাচ্ছে।” তবে তিনি জানান, সেনাবাহিনী সতর্ক রয়েছে এবং কাশ্মীরে কোনও অনুপ্রবেশ ঘটতে দেওয়া যাবে না। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। প্রবল ঠান্ডা ও বরফের স্তরকে কাজে লাগিয়ে যাতে কোনওরকম জঙ্গি কার্যকলাপ না বাড়তে পারে তার দিকে নজর রয়েছে সেনার। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kaushal Kishore: ‘মদ কেড়েছে আমার ছেলেকেও, বাঁচাতে পারিনি’, আবেগ বিহ্বল কেন্দ্রীয় মন্ত্রী

    Kaushal Kishore: ‘মদ কেড়েছে আমার ছেলেকেও, বাঁচাতে পারিনি’, আবেগ বিহ্বল কেন্দ্রীয় মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: একজন মদ্যপ আধিকারিকের চেয়ে ভাল দম্পতি হতে পারেন একজন রিক্সাচালক কিংবা শ্রমিক। কথাগুলি যিনি বললেন, মদ কেড়ে নিয়েছে তাঁর সন্তানকে। তিনি কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) কৌশল কিশোর (Kaushal Kishore)। তিনি আরও বলেন, দয়া করে মেয়ে কিংবা বোনের বিয়ে দেবেন না কোনও মদ্যপের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যাঁরা নিয়মিত মদ্যপান করেন, তাঁদের আয়ু খুব কম। শনিবার উত্তর প্রদেশের লাম্ভু বিধানসভা কেন্দ্রে নেশা-মুক্তির এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা বলেন কৌশল কিশোর।

    আবেগবিহ্বল মন্ত্রী…

    এদিনের অনুষ্ঠানে ব্যক্তিগত স্মৃতিচারণায় চলে যান মন্ত্রী। কিছুক্ষণের জন্য হয়ে পড়েন আবেগবিহ্বল। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যখন আমি সাংসদ ছিলাম, আমার স্ত্রী ছিলেন বিধায়ক, তখনও আমরা আমাদের ছেলের জীবন বাঁচাতে পারিনি। আমরাই যদি না পারি সাধারণ মানুষ পারবেন কীভাবে? কৌশল কিশোর বলেন, আমার ছেলে আকাশ কিশোর বন্ধুদের সঙ্গে নিয়মিত মদ্যপান করত। তাকে নেশা-মুক্তি কেন্দ্রে ভর্তি করেছিলাম। আশা করেছিলাম, বদভ্যাসটা সে ত্যাগ করবে। ছ মাস পরে তার বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর ফের সে মদ্যপান করতে শুরু করে। এভাবেই ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। দু বছর আগে আকাশ যখন মারা গেল, তখন তার ছেলে মাত্রই দু বছরের। মন্ত্রীর চোখের কোণে চিকচিক করে ওঠে জল।

    আরও পড়ুন: ‘ভারত দ্রুত এগোচ্ছে’, বছরের শেষ মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী

    কেন্দ্রীয় মন্ত্রী (Kaushal Kishore) বলেন, আমি আমার ছেলেকে রক্ষা করতে পারিনি। সেই কারণে তার স্ত্রী বৈধব্য জীবন যাপন করছে। তিনি বলেন, আপনারা আপনাদের মেয়ে বোনকে নিশ্চয়ই রক্ষা করবেন। পরিসংখ্যান দিয়ে মন্ত্রী জানান, স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিলেন ৬.৩২ লাখ মানুষ। আর মদ্যপানের কারণে ফি বছর এদেশে মৃত্যু হয় ২০ লাখ লোকের। তিনি জানান, এ দেশে যত সংখ্যক ক্যান্সার রোগীর মৃত্যু হয়, তাঁদের ৮০ শতাংশই হয় তামাক, বিড়ি, সিগারেট খাওয়ায়। উপস্থিত জনতা এবং অন্যান্য সংগঠনের কাছে মন্ত্রীর (Kaushal Kishore) আবেদন, আপনারা নেশা-মুক্তির শিবির করুন। পরিবার বাঁচান। গোটা জেলাকে নেশামুক্ত করতে মন্ত্রীর পরামর্শ স্কুলে স্কুলে নেশামুক্তির শিবির করুন। সকালের প্রার্থনায় বলুন। এ ব্যাপারে বাড়ির ছেলেমেয়েদের নিত্য পরামর্শ দিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Indresh Kumar: পাক-অধিকৃত কাশ্মীর আমাদের, ফের আমাদের হওয়া উচিত, দাবি আরএসএস নেতার

    Indresh Kumar: পাক-অধিকৃত কাশ্মীর আমাদের, ফের আমাদের হওয়া উচিত, দাবি আরএসএস নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান (Pakistan) অধিকৃত কাশ্মীর (Kashmir) আমাদের। ফের আমাদের হওয়া উচিত। এই কথাগুলি যিনি বলেছেন তিনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার ইন্দ্রেশ কুমার (Indresh Kumar)। শুক্রবার ছিল মুসলিম ন্যাশনাল ফোরামের ২১তম প্রতিষ্ঠা দিবস। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ইন্দ্রেশ কুমারকে। এই অনুষ্ঠানেই তিনি বলেন, বালুচিস্তান এবং সিন্ধের মতো অঞ্চলগুলি পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে পারে। সেখানকার বাসিন্দারা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার কথা বলছেন। এবং এজন্য তাঁরা লাগাতার আন্দোলন করে চলেছেন।

    আরএসএসের এই নেতা বলেন…

    আরএসএসের এই নেতা বলেন, যদি মানুষ ধর্মান্ধতার চোখে একে দেখেন, তাহলে উত্তরও বদলে যাবে। যদি তাঁরা সততার সঙ্গে বিবেচনা করেন, তাহলে সত্য প্রকাশ্যে আসবেই। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ওই অনুষ্ঠানে ইন্দ্রেশ কুমার বলেন, পাকিস্তানেই স্লোগান উঠছে, কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ। তিনি (Indresh Kumar) বলেন, এটা আমাদেরও কর্তব্য। ভারতীয়দেরও বলতে হবে লাহোর, করাচি ছাড়া ভারত অসম্পূর্ণ। এট মসজিদ, মাদ্রাসা এবং জনসভায় বলতে আমাদের সমস্যা কোথায়?  

    আরও পড়ুন: প্রাক নববর্ষে এক পদ, এক পেনশন নিয়ে বড় ঘোষণা মোদি সরকারের, জানুন বিশদে

    পাকিস্তানকে নিশানা করে ইন্দ্রেশ কুমার (Indresh Kumar) গালিব অডিটোরিয়ামের একটি অনুষ্ঠানে বলেছিলেন, আমরা আমাদের দেশকে ভালবাসি। তোমরা তোমাদের দেশকে ভালবাস। তোমরা যদি আমাদের ভালবাসা চুরি কর, তাহলে তোমাদেরও আয়না দেখাতে হবে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ২০তম প্রতিষ্ঠা সভায় ইন্দ্রেশ কুমার বলেছিলেন, এতে আমাদের কী সমস্যা হবে যদি বলি নানকানা সাহিব, সারদাপীঠ, লাহোর, করাচি ছাড়া ভারত অসম্পূর্ণ। এবং এটাই সত্য। তিনি বলেন, কৈলাশ-মানস সরোবরও আমাদের। আবারও আমাদের হওয়া উচিত।

    আরও পড়ুন: নববর্ষের উপহার! ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • Richard Verma: আমেরিকার গুরুত্বপূর্ণ পদে ইন্দো-আমেরিকান রিচার্ড ভার্মা, জানেন তিনি কে?

    Richard Verma: আমেরিকার গুরুত্বপূর্ণ পদে ইন্দো-আমেরিকান রিচার্ড ভার্মা, জানেন তিনি কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের জয়জয়কার ভারতীয় (Indian) বংশোদ্ভূতের! এবার ইউএস (US) ডিপার্টমেন্ট অফ স্টেটের ডিপ্লমেটিক পদে বসলেন এক ইন্দো-আমেরিকান। শুক্রবার তাঁকে নিয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। ইন্দো-আমেরিকান এই ব্যক্তির নাম হল রিচার্ড আর ভার্মা (Richard Verma)। হোয়াইট হাউস সূত্রে খবর, শুক্রবার ওই পদে রিচার্ড আর ভার্মার নাম ঘোষণা করেছেন বাইডেন স্বয়ং। স্টেট ফর ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেসের ডেপুটি সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে তাঁকে।

    রিচার্ড আর ভার্মা…

    বিস্তর টালবাহানার পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ব্রিটেনের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করবেন ইন্দো-আমেরিকান রিচার্ড আর ভার্মা। বর্তমানে ভার্মা রয়েছেন চিফ লিগ্যাল অফিসার পদে। তিনি মাস্টারকার্ডে গ্লোবাল পাবলিক পলিসির প্রধানও। এক সময় তিনি কাজ করেছেন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে, পোস্টিং ছিলেন ভারতে। ওবামা প্রশাসনেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। তখন ভার্মা ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর লেজিসলেটিভ অ্যাফেয়ার্স। কেরিয়ারের একেবারে গোড়ার দিকে ভার্মা (Richard Verma) ছিলেন ইউনাইটেড স্টেট সেনেটর হ্যারি রীডের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর। একই সঙ্গে তিনি ছিলেন ডেমোক্রেটিক হুইপ, মাইনরিটি লিডার এবং মেজরিটি লিডার অফ দ্য ইউনাইটেড স্টেটস সেনেট। এশিয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন তিনি। আরও বেশ কিছু সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন রিচার্ড আর ভার্মা। ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সেও কাজ করেছেন তিনি। সেখানে তিনি ছিলেন জাজ অ্যাডভোকেট।

    আরও পড়ুন: মৃতদেহের স্তূপ, কাজ করছেন সংক্রমিতরা, চিনের করোনা পরিস্থিতিতে তস্ত্র গোটা বিশ্ব

    দীর্ঘ কেরিয়ারে বহু পুরস্কার পেয়েছেন ইন্দো-আমেরিকান রিচার্ড আর ভার্মা। এর মধ্য রয়েছে ডিস্টিংগুইশড সার্ভিস মেডেল। তাঁকে এই সম্মান দিয়েছিল ডিপার্টমেন্ট অফ স্টেট। কাউন্সিল অন ফরেন রিলেশনসের কাছ থেকে তিনি পেয়েছিলেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ফেলোশিপ। ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সের কাছ থেকে পেয়েছিলেন মেরিটোরিয়াস সার্ভিস মেডেল। হোয়াইট হাউসের ওই প্রেস রিলিজ থেকে এও জানা গিয়েছে, রিচার্ড আর ভার্মাকে (Richard Verma) এক সময় নিয়োগ করা হয়েছিল প্রেসিডেন্টের ইন্টেলিজেন্স বোর্ডে। ওয়েপনস অফ মাস ডেস্ট্রাকশান অ্যান্ড টেররিজম কমিশনের সদস্যও ছিলেন তিনি। ফোর্ড ফাউন্ডেশনের ট্রাস্টি হিসেবেও কাজ করেছেন রিচার্ড আর ভার্মা। এছাড়াও আরও বেশ কিছু বোর্ডে কাজ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ন্যাশনাল এনডাওমেন্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড লেহাই ইউনিভার্সিটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • MQ 9 Reaper Drone: ভারতের হাতে আসছে আমেরিকার ঘাতক ড্রোন, জেনে নিন মারণ ক্ষমতা

    MQ 9 Reaper Drone: ভারতের হাতে আসছে আমেরিকার ঘাতক ড্রোন, জেনে নিন মারণ ক্ষমতা

    মাধ্যম নিউজ ডেস্ক: এমকিউ সিরিজের অত্যাধুনিক সংস্করণ ৯ রিপার ড্রোন (MQ 9 Reaper Drone) হাতে পাচ্ছে ভারত (India)। এই অস্ত্রেই আমেরিকা (US) বধ করেছিল তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমর, তেহরিক ই তালিবানের পাকিস্তানের নেতা বায়তুল্লা মেহসুদ, সিরিয়ার আল কায়দা প্রধান সেলিম আবু আহমেদ, ইরানের (Iran) জেনারেল কাশেম সোলেমানি, আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি সহ অনেকেই। এই সিরিজেরই অত্যাধুনিক সংস্করণ হাতে পাচ্ছে ভারতীয় সেনা।

    এমকিউ ৯ রিপার…

    এমকিউ ৯ রিপার নামের এই ড্রোনটি পরিচিত গার্ডিয়ান নামে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারত আপাতত কিনবে এমকিউ ৯ ড্রোনের দুটি মডেল। এই ড্রোনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, ৫০ হাজার ফুট উচ্চতায় থেকে শত্রুর ওপর নির্ভুল আঘাত হানতে পারে। শত্রুপক্ষের রেডারের নজরদারি এড়াতে পারে এই ড্রোন। ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার গতিতে উড়তে পারে। টানা ২৭ ঘণ্টা ওড়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। সর্বোচ্চ বহন ক্ষমতা ১ হাজার ৭৪৬ কিলোগ্রাম। জানা গিয়েছে, আমেরিকা ছাড়া ফ্রান্স, গ্রিস, ইতালি, জার্মানি, বেলজিয়াম এবং স্পেনের হাতে রয়েছে এমকিউ ৯ রিপার ড্রোন (MQ 9 Reaper Drone)। ন্যাটো জোটের বাইরে থাকা প্রথম দেশ হিসেবে এই অস্ত্র পাচ্ছে ভারত।

    আরও পড়ুন: নববর্ষের উপহার! ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

    ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে এই সিরিজের ২২টি ড্রোন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মূল্য ধার্য হয়েছিল ৩০০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ হাজার ৮৩১ কোটি টাকা। পরে স্থল, নৌ ও বিমানবাহিনীর জন্য এই সিরিজের মোট ৩০টি ড্রোন কেনার সমঝোতাপত্রে স্বাক্ষর হয়।

    এমকিউ ৯ রিপারের (MQ 9 Reaper Drone) অস্ত্রভাণ্ডারের মধ্যে রয়েছে হেলফায়ার আর ৯ এক্স। পাঁচ ফুট লম্বা, পঁয়তাল্লিশ কিলোগ্রাম ওজনের মিলিমেট্রিক ওয়েভ রেডার যুক্ত এই ক্ষেপণাস্ত্রের ধারালো ব্লেডগুলি উচ্চ গতিতে বেরিয়ে ছিন্নভিন্ন করে দেয় শত্রুকে। তবে বাড়িঘরের কোনও ক্ষতি হয় না। এই মারণাস্ত্র হাতে এলে ভবিষ্যতে বালাকোটের ধাঁচে পাক অধিকৃত কাশ্মীর বা খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি শিবিরে কোনও ঝুঁকি ছাড়াই হামলা চালাতে পারবে ভারতীয় সেনা। প্রসঙ্গত, ২০১৭ সালে দু বছরের জন্য ভারতীয় নৌসেনা এই সিরিজের ড্রোন লিজে নিয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

LinkedIn
Share