Tag: India

India

  • Mamata Banerjee: শিয়রে পঞ্চায়েত ভোট, তাই কি ‘সেটিং’ তত্ত্ব খারিজ করতে তৎপর মমতা?

    Mamata Banerjee: শিয়রে পঞ্চায়েত ভোট, তাই কি ‘সেটিং’ তত্ত্ব খারিজ করতে তৎপর মমতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। এ রাজ্যে তৃণমূলের (TMC) প্রধান প্রতিপক্ষ বিজেপিই (BJP)। অথচ জি-২০ (G-20) সম্মেলন উপলক্ষে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এনিয়ে ‘দিদি-মোদি সেটিং’য়ের তত্ত্ব খাড়া করতে পারে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য দল। পঞ্চায়েত নির্বাচনের প্রক্কালে যা তৃণমূল নেত্রীর পক্ষে খুব একটা সুখকর হবে না। সেই কারণে এবার দিল্লি যাওয়ার আগেই তৃণমূল নেত্রী খোলসা করে দিলেন, কী কারণে এবার তিনি দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাইবা করবেন কেন?

    দিল্লি যাত্রার উদ্দেশ্য…

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে ডিসেম্বরের ৫ তারিখে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী। এর আগে একাধিকবার নানা অছিলায় প্রধানমন্ত্রীকে এড়িয়ে গিয়েছেন মমতা (Mamata Banerjee)। তবে এই যে ৫ তারিখে দিল্লি যাচ্ছেন তিনি, তার আগে যেবার তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন, সেবার সেটিং তত্ত্ব তুলে তাঁকে বিঁধেছিল বিজেপি সহ একাধিক দল। এবার যাতে বিরোধীরা সেই তত্ত্ব খাড়া করতে না পারে, তাই কী উদ্দেশ্যে তিনি দিল্লি যাচ্ছেন, বৃহস্পতিবার তা খোলসা করলেন বিধানসভায় দাঁড়িয়ে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে যাব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলের চেয়ারপার্সন হিসেবে যাব। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কী নিয়ে আলোচনা হবে, তাও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, জি-২০ সম্মেলন নিয়েই আলোচনা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারপার্সনদের এই বৈঠকে ডাকা হয়েছে। আমিও দলের চেয়ারপার্সন হিসেবে যাব।

    আরও পড়ুন: অভিষেকই ‘কয়লা ভাইপো’? মেনে নিচ্ছে তৃণমূল?

    এর আগের বার বিরোধীদের সেটিং তত্ত্বের জবাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী ((Mamata Banerjee))। বলেছিলেন, আমি রাজ্যের প্রাপ্য চাইতে গিয়েছিলাম। সেটাকে নাকি সেটিং বলে। ভিক্ষা চাইতে যাইনি, নিজেদের প্রাপ্য চাইতে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, আমি কারও সঙ্গে সেটিং করতে যাই না। সবাই আমার সঙ্গে সেটিং করতে আসে। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক যাতে বিরোধীদের হাতিয়ার হয়ে উঠতে না পারে, তাই আগেভাগেই গেয়ে রাখলেন তৃণমূল নেত্রী।  বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে দেওয়া হয়েছে ৮ হাজার ২০০ কোটি টাকা। তবে দুর্নীতির অভিযোগ ওঠায় আটকে রয়েছে একশো দিনের কাজ প্রকল্পের টাকা। অথচ পঞ্চায়েত ভোটে ১০০ দিনের কাজ বড় ইস্যু। কারণ, অধিকাংশ গ্রামাঞ্চলে ১০০ দিনের কাজের মাধ্যমে অনেকে আয় করে থাকেন। ফলে, সেই টাকা আটকে যাওযায় বিপাকে পড়েছে রাজ্য। সম্প্রতি, ওই টাকা পেতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করেছিল তৃণমূল প্রতিনিধি দল। কিন্তু, কোনও সুরাহা হয়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে সেই টাকা পেতেই দিল্লির দরবারে ছুটছেন মমতা।  

    প্রসঙ্গত, আগামী বছর ভারতেই হবে জি-২০ সম্মেলন। এই সম্মেলন সফল করতে কোমর কষে নেমেছে মোদি সরকার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলে ওই সম্মেলন কীভাবে সফল করা যায়, তার রূপরেখা চূড়ান্ত করতেই বৈঠক ডাকা হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     

     

  • Migrant Workers: বাড়িওয়ালারা সিসিটিভি বসান, নিদান শ্রীনগর পুলিশের

    Migrant Workers: বাড়িওয়ালারা সিসিটিভি বসান, নিদান শ্রীনগর পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়িওয়ালারা বাড়ির চতুর্দিকে সিসিটিভি (cc tv) বসান। ভাড়াটেরা রাতে ঝুঁকিপূর্ণ এলাকায় যাবেন না। সম্প্রতি এই মর্মে কাশ্মীরের (Kashmir) বাড়িওয়ালা এবং ভাড়াটেদের পরামর্শ দিয়েছে শ্রীনগর পুলিশ। কাশ্মীরে কাজের খোঁজে গিয়ে জঙ্গিপনার বলি হচ্ছেন ভিন রাজ্যের শ্রমিকরা (Migrant Workers)। সেই হত্যালীলা বন্ধেই এমন নিদান শ্রীনগর পুলিশের। যাঁরা স্থানীয় নন, তাঁদের শ্রীনগর খালি করতে বলা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। তাঁরা যাতে নিরাপদে তাঁদের বাড়িতে পৌঁছান, সেজন্যও তাঁদের নিয়োগকর্তাদের খোঁজ নিতে বলা হয়েছিল। সে খবর অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। শ্রীনগর পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, এ খবরের কোনও সত্যতাই নেই। পুলিশ জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের কেবল এটাই বলা হয়েছে যে ঝুঁকিপূর্ণ এলাকায় রাতে ভ্রমণ না করতে। আর বাড়ির মালিকদের বলা হয়েছে বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসাতে। যেসব বাড়িতে পরিযায়ী শ্রমিকরা থাকেন, তাঁদের বাড়ির মালিকদেরই এটা করতে বলা হয়েছে।

    হত্যালীলা…

    গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে জম্মু ও কাশ্মীরে ভিন রাজ্যের শ্রমিকদের (Migrant Workers) নিশানা করছে জঙ্গিরা। অক্টোবরে বিহারের বাসিন্দা ফুচকা বিক্রেতা অরবিন্দকুমার শাহকে শ্রীনগরে হত্যা করে জঙ্গিরা। উত্তর প্রদেশের পুলওয়ামায় খুন করা হয় পেশায় কাঠমিস্ত্রি সাগির আহমেদ। পরে কুলগামের ওয়ানপো এলাকায় গুলি করে খুন করা হয় বিহারের তিন শ্রমিককে। চলতি বছরেরই জুন মাসে চাদুরা এলাকায় মগ্রেপোরায় একটি ইটভাটার দুই বিহারি শ্রমিককেও খুন করা হয় একই কায়দায়।

    আরও পড়ুন: ফের বেঁফাস অখিল গিরি, অশীতিপর শিশিরকে কী ভাষায় আক্রমণ করলেন জানেন?

    জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, সোপিয়ান, পুলওয়ামা ও কুলগাম জেলা এবং শ্রীনগর শহরে এই ধরনের হামলার ঘটনা বেশি ঘটছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার কারণেই বাড়িওয়ালাদের সিসিটিভি বসাতে বলা হয়েছে। ভাড়াটেদের বারণ করা হয়েছে রাতে ঝুঁকিপূর্ণ এলাকায় না যেতে। শীতের শুরুতেই দেশের বিভিন্ন অংশ থেকে শ্রমিকরা আসেন কাশ্মীরে। নানা কাজ থাকে এই সময়টায়। তাই বাড়তি দু পয়সা রোজগারের আশায় আসেন তাঁরা।

    এই প্রথম নয়, চলতি বছরেরই এপ্রিল মাসে উপত্যকার ডেপুটি কমিশনার একটি নির্দেশিকা জারি করেন। তাতে স্থানীয় দোকানদারদের দোকানের বাইরে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। যাতে তাঁদের দোকানে কেউ হামলা চালাতে না পারে, তাই এই ব্যবস্থার নিদান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • BSF: ফের পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ, মিলল মাদক

    BSF: ফের পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ, মিলল মাদক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পাকিস্তানি (Pakistan) ড্রোনকে (Drone) গুলি করে নামাল বিএসএফ (BSF)। সোমবার রাতে সীমান্তে টহল দিচ্ছিল বিএসএফের একটি দল। আচমকাই কানে আসে শব্দ। শূন্য থেকে ভেসে আসা ওই শব্দের উৎস লক্ষ্য করেই গুলি চালায় বিএসএফ। তখনই দেখা যায় আকাশ থেকে খসে পড়েছে একটা অতিকায় ড্রোন। পাঞ্জাবের অমৃতসরের কাছে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিন দুই আগেও ওই এলাকায় একটি ড্রোনকে গুলি করে নামিয়েছিল বিএসএফ। আটচল্লিশ ঘণ্টা পরে ফের সেই একই ঘটনা। প্রাথমিক তদন্তে অনুমান, ওই ড্রোনের মাধ্যমেই পাচার করার চেষ্টা চলছিল মাদক।

    বিএসএফের বিবৃতি…

    ঘটনার পরে পরে বিএসএফের (BSF) তরফে জারি করা হয় বিবৃতি। তাতে বলা হয়, ২৮ নভেম্বর রাত ১০টা ৪৭ মিনিট নাগাদ সীমান্তে মোতায়েন বিএসএফ আধিকারিকরা অদ্ভুত আওয়াজ পেয়েছিলেন। তখনই খেয়াল করেন, পাকিস্তানের দিক থেকে একটি সন্দেহজনক ড্রোন ভারতীয় ভূখণ্ডের ভিতর অমৃতসর গ্রামীণ ডেলার ছহরপুর গ্রামের কাছে আসছে। নিয়ম অনুযায়ী, ড্রোনটিকে গুলি ছুঁড়ে আটকানোর চেষ্টা করা হয়। গুলি লেগেই সেটি মাটিতে আছড়ে পড়ে। সূত্রের খবর, পরে আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় একটি হেক্সাকপ্টার উদ্ধার করে বিএসএফ। এর সঙ্গে সঙ্গে সাদা পলিথিনে মোড়া সন্দেহজনক কিছু বস্তুরও হদিশ মেলে ছহরপুর গ্রামের একটি খেতে।

    জম্মু-কাশ্মীরে রদ হয়েছে ৩৭০ ধারা। তার পর থেকেই আরও বেশি করে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে পাকিস্তান। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেওয়ার পাশাপাশি পাঞ্জাবের খালিস্তান জঙ্গিদেরও নানাভাবে সাহায্য করছে ভারতের এই প্রতিবেশী দেশটি। এসব কারণেই চিনের তৈরি ড্রোনের মাধ্যমে তারা কখনও অস্ত্র, কখনও বা মাদক পাচার করছে ভারতে। দিন কয়েক আগে একটি ড্রোনের মাধ্যমে পাঞ্জাবের মাটিতে অস্ত্র ফেলেছিল পাকিস্তান।

    আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের চেষ্টা এক পাকিস্তানির! গুলি করে মারল বিএসএফ, ধৃত আরও ১

    প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, সীমান্তপারের সন্ত্রাস নিয়ন্ত্রণে দুরন্ত ভূমিকা নিয়েছে ভারতীয় সেনা। তিনি এও বলেছিলেন, ওরা এখন পিস্তল গ্রেনেড এবং মাদক ঢুকিয়ে বিচ্ছিন্নভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। আমরা তা সফল হতে দেব না। তিনি জানিয়েছিলেন, লঞ্চপ্যাডগুলিতে এই মুহূর্তে অন্তত ১৬০ জন সন্ত্রাসবাদী ঘাপটি মেরে বসে রয়েছে। এর মধ্যে ১৩০জন পিরপাঞ্জালের উত্তর দিকে লুকিয়ে, আর বাকি ৩০ জন দক্ষিণ দিকে। পুরো এলাকা ধরলে ৮২জন পাকিস্তানি ও ৫৩ জন স্থানীয় সন্ত্রাসবাদী স্রেফ সুযোগের অপেক্ষায় রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • INDIA vs NEW ZEALAND: ঝড়ো ইনিংস ল্যাথামের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের

    INDIA vs NEW ZEALAND: ঝড়ো ইনিংস ল্যাথামের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ সিরিজে হারের বদলা নিল নিউজিল্যান্ড। অকল্যান্ড পার্কে প্ৰথম ওয়ানডেতেই ভারতকে হারাল কিউইরা। ৩০০-এর উপরে রান তুলেও হতশ্রী বোলিংয়ের ফলে হারতে হল ভারতকে। ব্যাটে আগুন ঝড়ালেন টম ল্যাথাম ১০৪ বলে ১৪৫ করে ম্যাচের সেরা তিনি। ভারতের বিশাল রান তাড়া করতে নেমে ল্যাথামকে যোগ্য সহায়তা করেন কিউই নেতা কেন উইলিয়ামসন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৯৪ রান করে নট-আউট থাকেন উইলিয়ামসন।

    ভারতের ব্যাট

    টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই ১২৪ রান তোলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল। দু’জনেই হাফসেঞ্চুরি করেন। তিন নম্বরে নেমে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলছিলেন নাইট অধিনায়ক। দলের রান বাড়াতে আক্রমণাত্মক শট খেলতে গিয়েই উইকেট খোয়ান তিনি। অন্যদিকে শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে মারমুখী ব্যাটিং করেন ওয়াশিংটন সুন্দর। তবে এদিন একেবারেই ভাল খেলতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ৪ রান করেই ফিরে যান তিনি। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে ভারত। যা ব্ল্যাক ক্যাপসদের বেগ দিতে পারত। 

    আরও পড়ুন: নয়া তারকা রির্চালিসন, চোট নেইমারের! আশা-আশঙ্কায় ব্রাজিলের সমর্থকরা

    নিউজিল্যান্ডের ইনিংস

     ভারতের ৭ উইকেটে ৩০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭ বলে বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় নিউজিল্যান্ড। টম ল্যাথাম ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের সেরা ইনিংস খেলেন। তিনি ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকেন।  এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন অর্শদীপ সিং। এদিন তাঁর ওয়ানডে অভিষেক হল। তবে আগের দুই মেগা টুর্নামেন্টের দুরন্ত ফর্ম ধরে রাখতে পারলেন না তিনি। অর্শদীপ ৮.১ ওভারে ৬৮ রান খরচ করেন। গতির ঝড় তোলা উমরান মালিকও এদিন প্রথমবার জাতীয় দলের জার্সি পরে ওয়ানডে ম্যাচ খেললেন। দু’টি উইকেট তুলে নিয়ে ফের উজ্জ্বল হয়ে উঠলেন জম্মু-কাশ্মীরের এই বোলার। উমরান ৬৬ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেছেন। শার্দুল ৯ ওভারে ৬৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। 

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত: ৩০৬/৭ ( শ্রেয়স ৮০, শিখর ৭২, ফার্গুসন ৩/৫৯)
    নিউজিল্যান্ড: ৩০৯/৩ (ল্যাথাম ১৪৫ , উইলিয়ামসন ৯৪)
    নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। 

     

  • Zakir Naik: কাতারে হাজির সেই জাকির নায়েক, কেন জানেন?

    Zakir Naik: কাতারে হাজির সেই জাকির নায়েক, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতারে (Qatar) পৌঁছলেন বিতর্কিত ইসলামিক (Islamic) ধর্মশিক্ষাদাতা জাকির নায়েক (Zakir Naik)। ভারতে (India) তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ এবং ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে। এই কাতারেই চলছে ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022)। সেখানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমীরা। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই কাতারে হাজির জাকির নায়েক। সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে, বিশ্বকাপ চলাকালীন সময়ে তিনি ধর্মীয় বক্তৃতা দিয়ে বেড়াবেন।

    তসলিমা নাসরিনের ‘লজ্জা’…

    ইসলাম সম্পর্কিত নানা বিষয়ে বিভিন্ন সময় ভাষণ দিতে দেখা গিয়েছে জাকিরকে। ১৯৯৪ সালে তসলিমা নাসরিনের ‘লজ্জা’ গ্রন্থ নিয়ে ভাষণ দেওয়ার সময় প্রথম নজরে আসেন তিনি। নতুন সহস্রাব্দের গোড়া থেকেই তুমুল জনপ্রিয়তা পায় জাকিরের ভিডিও। নানা সময় তাঁর নানা কথায় দেশে সৃষ্টি হয়েছে বিতর্কের।

    ২০১৬ সালের শেষের দিকে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বন্ধ করে দেয় কেন্দ্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এই ফাউন্ডশনের সদস্যদের বিভিন্ন ধর্মের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ ছড়াতে উৎসাহিত করতেন তিনি। এর পর ভারত ছাড়েন জাকির। আশ্রয় নেন মালয়েশিয়ায়। বছর সাতান্নর জাকির ২০১৭ সাল থেকে রয়েছেন মালয়েশিয়ায়। ২০২০ সাল থেকে ভারতে তাঁর ভাষণ দেওয়া নিষিদ্ধ হয়। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল। এর ঠিক দু বছর আগে জাকির নায়েকের পাশপোর্ট বাতিল করে দেওয়া হয়। তার পর থেকে তিনি নিজেকে প্রবাসী ভারতীয় বলে দাবি করতে থাকেন। ট্যুইট বার্তায় ফিল্মমেকার জাইন খান লেখেন, আমাদের সময়কার একজন বিখ্যাত ইসলামিক স্কলার কাতার এসে পৌঁছেছেন ফিফা বিশ্বকাপ উপলক্ষে। 

    আরও পড়ুন: আজ শুরু কাতার বিশ্বকাপ, ভারত থেকে কখন খেলা দেখা যাবে জানেন?

    এই জাকির একবার তাঁর বক্তৃতায় আত্মঘাতী হামলাকে সমর্থন করেছিলেন। ইসলাম ধর্মগুরু সলমান ওয়ুধকে তিনি ইসলামের একজন বিরাট পণ্ডিত বলেও উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, চরমপন্থা হিসেবে ইসলামে এরকম হামলা অনুমোদিত। এর পর তিনি প্যলেস্তাইনের উদাহরণ দেন। পাকিস্তানে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একটি হিন্দু মন্দির। তখনও জাকির যুক্তি দেখিয়েছিলেন, ইসলামিক দেশে মন্দির বানাতে নিষেধ করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • UNSC: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হোক ভারত, এবার দাবি ফ্রান্সের

    UNSC: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হোক ভারত, এবার দাবি ফ্রান্সের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) স্থায়ী সদস্য হোক ভারত (India)। এবার সওয়াল করল ফ্রান্সও। কেবল ভারত নয়, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে আসুক জার্মানি, ব্রাজিল এবং জাপানও। অন্ততঃ এমনই চাইছে ইমানুয়েল মাক্রঁর দেশ। নিরাপত্তা পরিষদকে শক্তিশালী করতে এই দেশগুলিকেও স্থায়ী সদস্য করা প্রয়োজন বলেও জানিয়েছে ফ্রান্স। শুক্রবার নিরাপত্তা পরিষদে ফ্রান্সের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেনটেটিভ নাথালি ব্রডহার্স বলেন, ফ্রান্সের অবস্থান স্পষ্ট। এবং সবাই জানে। আমরা চাই, নিরাপত্তা পরিষদ আজকের বিশ্বের উপযোগী হোক। এজন্য প্রয়োজন আরও প্রতিনিধির। এর কর্তৃত্ব এবং ফল যাতে ভাল হয়, সেই কারণেই নিরাপত্তা পরিষদে প্রয়োজন আরও প্রতিনিধি।

    নিরাপত্তা পরিষদ…

    পনের সদস্য দেশ নিয়ে গঠিত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC)। বিশ্বের পাঁচ শক্তিশালী দেশ চিন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এবং ব্রিটেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন, নতুন দেশের অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে এই স্থায়ী সদস্যদের। নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী সদস্য দেশগুলি হল ব্রাজিল, আলবানিয়া, ঘানা, কলম্বো, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো এবং নরওয়ে। ভারতও নিরাপত্তা পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য। ভারতের স্থায়ী সদস্য হওয়ার পক্ষে একাধিকবার সওয়াল করেছে আমেরিকাও। ভারতের হয়ে সম্প্রতি সওয়াল করেছে রাশিয়াও। তবে প্রতিবারই চিনের ভেটো প্রয়োগের জেরে ভারতকে থেকে যেতে হয়েছে অস্থায়ী সদস্য হয়েই। এই অস্থায়ী সদস্যরা নির্বাচিত হন দু বছরের জন্য। এবার ভারত সহ চার দেশের স্থায়ী সদস্য করার দাবি তুলল ফ্রান্সও।

    আরও পড়ুন: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়া প্রয়োজন ভারতের, ফের সওয়াল রাশিয়ার

    নিরাপত্তা পরিষদের জেনারেল অ্যাসেম্বলি প্লেনারি মিটিংয়ে নাথালি ব্রডহার্স বলেন, নিরাপত্তা পরিষদে (UNSC) ভারত, জার্মানি, ব্রাজিল এবং জাপান স্থায়ী সদস্য হোক চায় ফ্রান্স। আমরা চাই আফ্রিকান দেশগুলির শক্তিশালী উপস্থিতি থাকুক। তাদেরও কোনও একটি দেশকে স্থায়ী সদস্য করা হোক। বাকি যে পদগুলি খালি থাকবে, সেখানে ভৌগোলিক অঞ্চল ভেদে প্রতিনিধিত্ব রাখা হোক। তিনি বলেন, ভেটো প্রয়োগের ক্ষমতাটি সংবেদনশীল। নিরাপত্তা পরিষদে ফ্রান্সের প্রতিনিধি বলেন, এ ব্যাপারে আমাদের অবস্থান সবাই জানে। ব্রিটেনও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বাড়ানোর পক্ষে সওয়াল করেছিল ঢের আগেই। কেবল স্থায়ী সদস্য নয়, অস্থায়ী সদস্য বাড়ানোর দাবিও জানিয়েছিল ব্রিটেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mohan Bhagwat: ভারতে যাঁরা বাস করেন, তাঁরা প্রত্যেকেই হিন্দু, ফের বললেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: ভারতে যাঁরা বাস করেন, তাঁরা প্রত্যেকেই হিন্দু, ফের বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: আগেও একাধিকবার বলেছিলেন কথাটা। ফের বললেন। ভারতে (India) যাঁরা বসবাস করেন, তাঁরা প্রত্যেকেই হিন্দু (Hindu)। এ কথা বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। মঙ্গলবার তিনি আবারও মনে করিয়ে দেন ভারতীয়দের প্রত্যেকের ডিএনএ এক। তবে সেজন্য যে ধর্মপথ বদলানোর প্রয়োজন নেই, তাও জানিয়ে দেন তিনি।  

    ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরে সংঘের সদর দফতরে স্বয়ংসেবকদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। ওই অনুষ্ঠানেই তিনি বারংবার ভারতে যে বৈচিত্রের মধ্যে ঐক্য বিরাজমান, তার উল্লেখ করেন। বৈচিত্রের মধ্যে ঐক্য যে ভারতের বহু পুরানো বৈশিষ্ট্য, তাও মনে করিয়ে দেন তিনি। সরসংঘচালক বলেন, গোটা বিশ্বে হিন্দুত্বই একমাত্র ধারণা, যা সবাইকে আপন করে নেওয়ায় বিশ্বাস করে।

    আমরা ১৯২৫ সাল থেকে…

    এদিনের সভায় বক্তৃতা দিতে গিয়ে মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, আমরা ১৯২৫ সাল (আরএসএসের প্রতিষ্ঠা হয়েছিল এই বছর) থেকে বলে আসছি যে ভারতে যাঁরা বসবাস করছেন, তাঁরা প্রত্যেকেই হিন্দু। যাঁরা ভারতকে তাঁদের মাতৃভূমি বলেন মনে করেন এবং যাঁরা বৈচিত্রের মধ্যে ঐক্যের সংস্কৃতির সঙ্গে বসবাস করেন এবং এই পথেই চলেন, তাঁদের ধর্ম, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভাস, আদর্শ যাই হোক না কেন, তাঁরা প্রত্যেকেই হিন্দু।

    মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, তামাম বিশ্বে হিন্দুত্বই একমাত্র ধারণা, যা বিশ্বাস করেন বৈচিত্রের মধ্যে ঐক্যে। কারণ এই দেশ হাজার হাজার বছর ধরে বৈচিত্রের মধ্যে ঐক্যকে ধারণ করে আসছে। তিনি বলেন, এটাই সত্য এবং আপনাকে এটা দৃঢ়ভাবে বলতে হবে। এর ভিত্তিতেই আমরা ক্রমেই আরও ঐক্যবদ্ধ হব। ভাগবত বলেন, সংঘের কাজই হল প্রত্যেককে আলাদা আলাদা করে গড়ে তোলা, এবং জাতীয় চরিত্র গড়ে তোলা, এবং মানুষের মধ্যে ঐক্য আনয়ন করা।

    আরও পড়ুন: https://www.madhyom.com/india/rss-doesn-t-believe-in-minority-majority-binary-says-sunil-ambekar-4817

    এদিন আরএসএস প্রধান ফের বলেন, বৈচিত্র সত্ত্বেও আমরা সবাই এক। আমাদের পূর্বপুরুষ এক। প্রত্যেক ভারতীয় যারা ৪০ হাজার বছর ধরে অখণ্ড ভারতের অংশ, তাঁদের প্রত্যেকের ডিএনএ এক। সরসংঘ চালক বলেন, প্রত্যেকের বিশ্বাস এবং ধর্মীয় আচরণকে শ্রদ্ধা করুন। প্রত্যেককে গ্রহণ করুন এবং নিজের পথে চলুন। আপনার ইচ্ছা পূরণ করুন। কিন্তু এত স্বার্থপর হবেন না যে অন্যের ভালর ব্যাপারে যত্নবান হবেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indo Bangladesh Border: পাচার সহ নানা অপরাধ রুখতে দিনে রাতে এক যোগে টহল দেবে বিএসএফ-বিজিবি!

    Indo Bangladesh Border: পাচার সহ নানা অপরাধ রুখতে দিনে রাতে এক যোগে টহল দেবে বিএসএফ-বিজিবি!

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে, বজ্র আঁটুনি ফস্কা গেরো! ভারত বাংলাদেশ সীমান্ত (Indo Bangladesh Border) রয়েছে কড়া প্রহরার ব্যবস্থা। ভারতের (India) দিকে সীমান্তে শ্যেন দৃষ্টি হানে বিএসএফ (BSF)। আর উল্টো দিকে কড়া নজরদারি রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (BGB)। তার পরেও নিরাপত্তার ফোকর গলে নিরন্তর চলে পাচারের কাজ। কখনও গরু, কখনও বা জালনোট, আবার কখনও বা মাদক পাচার হয়ে যায় ক্যারিয়ারদের হাতফের হয়ে। জঙ্গি অনুপ্রবেশ এবং সীমান্তে (Indo Bangladesh Border) নানা অপরাধ মূলক কাজকর্মও চলে বলে অভিযোগ। এসব বন্ধে উদ্যোগী হল বিএসএফ এবং বিজিবি। দুই দেশের রক্ষীদের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভারত বাংলাদেশ দুই দেশের প্রহরীরাই দিনের রাতে টহল দেবে সীমান্তে।

    বৈঠকে রয়েছেন…

    রবিরার সন্ধেয় শুরু হয়েছে ইনসপেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স-রিজিওনাল কমান্ডার বর্ডার গার্ড বাংলাদেশ লেভেল বর্ডার কোঅর্ডিনেশন কনফারেন্স। চলবে বুধবার পর্যন্ত। এই বৈঠকেই দুই দেশের সীমান্তপারের অপরাধ কমাতে তথ্য আদানপ্রদানের সিদ্ধান্তও হয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। জানা গিয়েছে, ১১ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলে রয়েছেন অতুল ফুলঝেলে, আইপিএস, আইজি, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, অজয় সিং, আইজি, বিএসএফ, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, কমলজিৎ সিং বন্যাল, আইজি, বিএসএফ, গুয়াহাটি ফ্রন্টিয়ার এবং আটজন অন্য প্রতিনিধি। আর ১১ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি, অতিরিক্ত মহা পরিচালক, এরিয়া কমান্ডার, উত্তর পশ্চিমাঞ্চল, রংপুর।

    আরও পড়ুন: মোদিকে দেখে এগিয়ে এলেন বাইডেন! আলিঙ্গন বন্ধু মাক্রঁর, শুরু জি-২০ বৈঠক

    বিএসএফের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দু পক্ষই অ্যাজেন্ডা পয়েন্টস শেয়ার করেছে। কো-অর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যেই রয়েছে দিনে রাতে বিএসএফ ও বিজিবি সমান্তরালভাবে টহল দেবে। তথ্য আদানপ্রদানও করবে দুই দেশের রক্ষীবাহিনী। রক্ষীস্তরের বিভিন্ন পর্যায়ে বৈঠকও করবে দুই দেশ। বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তঃসীমান্ত অপরাধ বন্ধে যৌথ প্রচেষ্টা চলবে বলেও আলোচনায় সিদ্ধান্ত হয়েছে। সীমান্তপারের অবৈধ কাজকর্ম রুখতেও ব্যবস্থা নেওয়া হবে বলে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। প্রসঙ্গত, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে সীমান্ত রয়েছে ২ হাজার ২১৬.৭ কিলোমিটার দীর্ঘ। এই সীমান্ত পেরিয়েই চলে অবৈধ নানা কাজকর্ম। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indian Railways: এবার ট্রেনে চড়েই যাওয়া যাবে অরুণাচলের চিন সীমান্তে, কবে থেকে জানেন?

    Indian Railways: এবার ট্রেনে চড়েই যাওয়া যাবে অরুণাচলের চিন সীমান্তে, কবে থেকে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেড়াতে ভালবাসেন? ট্রেনে চড়ে যেতে চান অরুণাচল প্রদেশে চিনের সীমান্ত পর্যন্ত? কিংবা প্রতিবেশী দেশ ভুটানে (Bhutan)? তাহলে অপেক্ষা করুন। ভারতীয় রেলের (Indian Railways) উদ্যোগে আর কিছুদিন পরেই পূরণ হয়ে যাবে এই সব স্বপ্ন। আজ্ঞে, হ্যাঁ। ইতিমধ্যেই রেলমন্ত্রক উত্তর পূর্ব ভারতে (India) রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে, ট্রেন ছুটবে অরুণাচল প্রদেশের চিন সীমান্ত পর্যন্ত। রেললাইন পাতা হবে ভুটান পর্যন্তও। রেল ব্যবস্থা চালু হলে ট্রেনে করেই যাওয়া যাবে তাওয়াং। 

    ভারত চিন সীমান্তে রয়েছে…

    ভারত চিন সীমান্তে রয়েছে তাওয়াং। এলাকার সৌন্দর্য অপার। নীল দিগন্তে শুধুই সবুজের মেলা। তারই মাঝে রয়েছে বৌদ্ধ মনাস্ট্রি। ভারতীয় রেল (Indian railways) সূত্রে খবর, অরুণাচল প্রদেশের ভালুকপং থেকে তাওয়াং পর্যন্ত রেললাইন পাতা হবে। অন্য একটি লাইন চলে যাবে শিলাপাথা থেকে বেম হয়ে অ্যালং পর্যন্ত। এই দুই লাইনের কাজ শেষ হয়ে গেলেই অত্যন্ত কম সময়ে পৌঁছে যাওয়া যাবে ভারত চিন সীমান্তে। রেলমন্ত্রকের মতে, এই যে লাইন পাতা হচ্ছে, এর একটা স্ট্র্যাটেজিক গুরুত্ব রয়েছে।

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতে কয়েকটি প্রকল্প নেওয়া হয়েছে। তিনি বলেন, ভালুকপং থেকে তাওয়াং পর্যন্ত রেললাইন পাতা ছাড়াও মুরকঙ্গসেলেক থেকে পাশিঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারিত করা হবে। লঙ্কা থেকে আসামের চন্দ্রনাথপুর পর্যন্ত দ্বিতীয় রেললাইনটি পাতা হবে। ডিমা হাসাও এলাকার পাহাড়ি এলাকা এড়িয়ে এই লাইন পাতা হবে।

    আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে বেফাঁস মন্তব্য অখিল গিরির, তীব্র প্রতিবাদ বিজেপির

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ভুটানের সঙ্গেও রেলপথ যোগাযোগ থাকবে। সেই কাজও চলছে। আসামের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত যাবে নয়া এই রেললাইন। এই রেলপথের মোট দূরত্ব ৫৮ কিলোমিটার। তিনি জানান, বৈদ্যুতিকরণ সহ নানা কাজ চলছে। সব মিলিয়ে উত্তর-পূর্ব ভারতে রেলের ১.১৫ লক্ষ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সব্যসাচী বলেন, রাজধানী সংযোগ প্রকল্পের কাজ চলছে পুরোদমে। আমরা মিজোরাম ও মণিপুরকে রেলের সুতোয় বাঁধব। আগামী এক বছরের মধ্যেই আমরা নাগাল্যান্ড ও সিকিমকে এক সুতোয় বেঁধে ফেলত পারব।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India vs New Zealand: সিরিজ জিতল টিম ইন্ডিয়া! বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি ম্যাচ

    India vs New Zealand: সিরিজ জিতল টিম ইন্ডিয়া! বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে শেষ টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেল। এর ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এই অবস্থায় তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচটি নিউজিল্যান্ডের কাছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছিল।

    আরও পড়ুন: ধনশ্রী বর্মা থেকে নাতাশা স্ট্যানকোভিক কে কে টিম ইন্ডিয়ার সমর্থনে নিউজিল্যান্ডের গ্যালারিতে গলা ফাটাবেন?

    আজকের খেলা

    এদিন নেপিয়ারে বৃষ্টির কারণে টস দেরিতে হয়। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক টিম সাউদি। প্রথমে ব্যাটিং করে ১৯.৪ ওভারের মাথায় ১৬০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের টার্গেট ছিল ১৬১। ৯ ওভারের পর বৃষ্টির কারণে আর ম্যাচ শুরু করা যায়নি। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ম্যাচ টাই হয়। ভারত-নিউজিল্যান্ড ৩ ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচের সেরার পুরস্কার পেলেন মহম্মদ সিরাজ। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেওয়া মহম্মদ সিরাজ ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব। ২টি ইনিংসে ১টি শতরান-সহ ১২৪ রান রয়েছে সূর্যের ঝুলিতে।

    নিউজিল্যান্ডে সাফল্যের খতিয়ান

    টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। ক্রিকেটের মেগা টুর্নামেন্টের পর নিউজিল্যান্ড (New Zealand) সফরে গিয়েছে ভারতীয় দল। সফরটা এখনও পর্যন্ত সুখের হার্দিকদের কাছে। কিউই সফরে টানা ২টি আন্তর্জাতিক টি-২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া। কেননা ২০১৯-২০ মরশুমের শেষ নিউজিল্যন্ড সফরে ৫-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছিল ভারতীয় দল। এবারও তাঁদের সামনে ২-০ করার সুযোগ ছিল। কিন্তু বৃষ্টিতে এদিন খেলা বন্ধ হয়ে গেল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share