Tag: Indian Railway

Indian Railway

  • Hydrogen Powered Train: রেলের ইতিহাসে নতুন অধ্যায়, পথ চলা শুরু করছে ভারতের প্রথম ১০ কামরার হাইড্রোজেন-চালিত ট্রেন

    Hydrogen Powered Train: রেলের ইতিহাসে নতুন অধ্যায়, পথ চলা শুরু করছে ভারতের প্রথম ১০ কামরার হাইড্রোজেন-চালিত ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের গণপরিবহণ ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব, জ্বালানি-সাশ্রয়ী এবং টেকসই করে তোলার লক্ষ্যে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল (Indian Railway)। হরিয়ানার জিন্দ-সোনিপত শাখায় পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলকভাবে দেশের প্রথম হাইড্রোজেন ফুয়েল (Hydrogen Powered Train) সেল-ভিত্তিক ১০ কামরার ট্রেনের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১,২০০ কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন সিস্টেম দ্বারা চালিত এই অত্যাধুনিক ট্রেনটি দ্রুত যাত্রী পরিষেবা শুরু করবে। প্রাথমিক পর্যায়ে এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার নির্ধারিত হয়েছে।

    শক্তি দক্ষতা এবং পরিবেশবান্ধব (Hydrogen Powered Train)

    এই ঐতিহাসিক পদক্ষেপের মধ্য দিয়ে ভারত জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের প্রথম সারির দেশগুলির এলিট ক্লাবে প্রবেশ করল, যারা পরিচ্ছন্ন ও সবুজ রেল পরিবহণের জন্য হাইড্রোজেনের ব্যবহার শুরু করেছে। ভারতীয় রেলের (Indian Railway) এক বিবৃতিতে বলা হয়েছে, “এই প্রকল্পটি উদ্ভাবন, শক্তি দক্ষতা এবং পরিবেশবান্ধব পরিবহণের প্রতি ভারতীয় রেলের বৃহত্তর প্রতিশ্রুতির প্রতিফলন। একই সঙ্গে এটি ভারতের জাতীয় পরিচ্ছন্ন জ্বালানি নীতি এবং ‘নেট-জিরো’ বা কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার লক্ষ্যকে জোরালো সমর্থন জোগাবে।”

    কীভাবে কাজ করবে এই ট্রেন?

    ভারতীয় রেল ইতিমধ্যেই তার নেটওয়ার্কের প্রায় ১০০ শতাংশ অংশই বৈদ্যুতিকীকরণের আওতায় নিয়ে এসেছে, যা কার্বন নির্গমন বহুলাংশে হ্রাস করেছে। তবে হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Powered Train) ক্ষেত্রে রেল আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। এই ট্রেনগুলি বাইরে থেকে বিদ্যুৎ না নিয়ে নিজস্ব প্রযুক্তিতে ট্রেনের ভেতরেই বিদ্যুৎ উৎপাদন করবে। হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় এবং এর ফলে উপজাত বা বাই-প্রোডাক্ট হিসেবে শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত হয়। ফলে প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় এটি সম্পূর্ণ দূষণমুক্ত। জিন্দ-সোনিপত রুটের জন্য জিন্দে একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির হাইড্রোজেন স্টোরেজ এবং রিফুয়েলিং বা জ্বালানি ভরার কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যা ‘পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন’ (PESO)-এর কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্রও পেয়েছে। প্রথম দিকে ট্রেনটির সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে প্রশিক্ষিত কারিগরি কর্মীরা ট্রেনের (Indian Railway) ভেতরে উপস্থিত থাকবেন।

    কঠোর নিরাপত্তা প্রোটোকল

    যেহেতু বিশ্বজুড়ে এই প্রযুক্তি এখনও প্রাথমিক স্তরে রয়েছে, তাই এর পরিচালনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। ভারতীয় রেলের (Indian Railway) নির্দেশিকা অনুযায়ী যা যা জানা গিয়েছে তা হল–

    • ● হাইড্রোজেন রিফুয়েলিং সিস্টেমের (Hydrogen Powered Train) চব্বিশ ঘণ্টা (২৪x৭) সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে।
    • ● অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য শুধুমাত্র প্রত্যয়িত এবং বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীদের মোতায়েন করা হবে।
    • ● হাইড্রোজেন উৎপাদন, সঞ্চয়স্থান এবং ফিলিং সেন্টারে উন্নত প্রযুক্তির ‘হাইড্রোজেন লিক ডিটেক্টর’ এবং ‘ফ্লেম ডিটেক্টর’ (আগুন সনাক্তকারী যন্ত্র)-এর মতো সেন্সর বসানো হয়েছে।
    • ● ধুলোকণা জমে যাতে কোনও বিপদ না ঘটে, তার জন্য নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কড়া নিয়ম অনুসরণ করা হবে।

    হাইড্রোজেনের ব্যবহার বাড়ছে সড়ক পরিবহণেও

    পরিবহণ ক্ষেত্রে হাইড্রোজেনের (Hydrogen Powered Train) ব্যবহার বাড়াতে ভারত সরকার প্রতিনিয়ত তৎপরতা দেখাচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহণের ক্ষেত্রেও বড় সাফল্য এসেছে। চলতি মাসের শুরুর দিকেই দিল্লির সেন্ট্রাল ভিস্তা এলাকায় দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) দেশের প্রথম হাইড্রোজেন-চালিত শাটল বাস পরিষেবা চালু করেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এর দেওয়া এই বাসগুলিতে ৩৫ জন যাত্রীর বসার আসন রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রিয়েল-টাইম ট্র্যাকিংয়ের জন্য বাসগুলিতে জিপিএস ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পরিবেশবিদদের মতে, ভারতীয় রেলের (Indian Railway) এই সবুজ উদ্যোগ আগামী দিনে ভারতের সার্বিক পরিবহণ ব্যবস্থার ভোল বদলে দিতে পারে।

  • Ashwini Vaishnaw: রেলযাত্রীদের জন্য সুখবর! পশ্চিমবঙ্গের জন্য ৩টি নতুন রেল প্রকল্পের অনুমোদন কেন্দ্রের, চলবে জয়পুরগামী নতুন এক্সপ্রেস

    Ashwini Vaishnaw: রেলযাত্রীদের জন্য সুখবর! পশ্চিমবঙ্গের জন্য ৩টি নতুন রেল প্রকল্পের অনুমোদন কেন্দ্রের, চলবে জয়পুরগামী নতুন এক্সপ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলযাত্রী (Indian Railway) এবং রাজ্যের রেল পরিকাঠামোর জন্য বড় সুখবর। পশ্চিমবঙ্গের জন্য তিনটি গুরুত্বপূর্ণ নতুন রেল প্রকল্প ও পরিষেবার অনুমোদন দিল কেন্দ্রীয় রেল মন্ত্রক। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এই অনুমোদন সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পৃথক চিঠি পাঠিয়ে বিস্তারিত জানিয়েছেন।

    রাজ্যে নতুন সরকার গঠনের পর পরিকাঠামো ক্ষেত্রে রেল মন্ত্রকের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে এই প্রকল্পগুলি বড় ভূমিকা নেবে। নতুন অনুমোদিত ৩টি প্রধান রেল প্রকল্পগুলি হোল…

    ১. কলকাতা- জয়পুর নতুন এক্সপ্রেস ট্রেন (Ashwini Vaishnaw)

    কলকাতা ও রাজস্থানের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে রেল মন্ত্রক একটি নতুন দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চালুর অনুমোদন দিয়েছে। ১৮০৬১/১৮০৬২ সাঁতরাগাছি-খাতিপুরা এক্সপ্রেস খড়গপুর হয়ে কলকাতার সাঁতরাগাছি এবং জয়পুরের খাতিপুরা স্টেশনের (Indian Railway) মধ্যে চলাচল করবে। এই নতুন ট্রেনটি চালু হলে পর্যটন, ব্যবসা, শিক্ষা এবং পারিবারিক কারণে দুই রাজ্যের মধ্যে যাতায়াতকারী মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং বর্তমান ট্রেনগুলির ওপর চাপ কমবে।

    ২. নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি লাইনের ডবলিং (দ্বৈতকরণ)

    উত্তরবঙ্গের অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রেল করিডোর নিউ জলপাইগুড়ি (NJP) থেকে শিলিগুড়ির মধ্যে প্রায় ৭.১৫ কিলোমিটার রেল লাইনের ডবলিং বা দ্বৈতকরণের কাজ অনুমোদন পেয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লাইনে ডবল ট্র্যাকিংয়ের কাজ সম্পন্ন হলে ট্রেনের (Indian Railway) গতি বাড়বে, যানজট ও বিলম্ব কমবে এবং রেলের পরিচালন ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে।

    ৩. শালবনী-আদ্রা তৃতীয় লাইনের সমীক্ষা

    দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে শালবনী থেকে আদ্রা পর্যন্ত ১০৭ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত তৃতীয় রেল লাইনের ‘ফাইনাল লোকেশন সার্ভে’ (FLS)-র অনুমোদন দেওয়া হয়েছে। এই সমীক্ষার পর একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) তৈরি করা হবে। খনিজ ও শিল্পসমৃদ্ধ এই অঞ্চলে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেনের মসৃণ চলাচলের জন্য এই তৃতীয় লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

    ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ

    রেলমন্ত্রী (Ashwini Vaishnaw) জানিয়েছেন ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো (Indian Railway) উন্নয়নের জন্য রেকর্ড ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার পাশাপাশি চলতি মাসেই রাজ্যে রেলের ক্ষমতা বৃদ্ধির জন্য আরও ৮৯৫.৩০ কোটি টাকার একাধিক পরিকাঠামো প্রকল্পের অনুমোদন দিয়েছিল ভারতীয় রেল।

    রেল মন্ত্রকের আধিকারিকদের মতে, এই নতুন প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল রুটগুলির জট কেটে যাবে, যাত্রীদের ভ্রমণের সময় কমবে এবং সার্বিকভাবে রাজ্যের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।

  • Vande Bharat: ২০৩০ সালের মধ্যে ৮০০, ২০৪৭-এর মধ্যে ৪,৫০০ বন্দে ভারত ট্রেন চালাবে ভারতীয় রেল

    Vande Bharat: ২০৩০ সালের মধ্যে ৮০০, ২০৪৭-এর মধ্যে ৪,৫০০ বন্দে ভারত ট্রেন চালাবে ভারতীয় রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রেল তাদের ফ্ল্যাগশিপ ‘বন্দে ভারত’ ট্রেন সম্প্রসারণের এক বিরাট পরিকল্পনার কথা জানিয়েছে। জানা গিয়েছে, ২০৩০ সালের মধ্যে ৮০০টি এবং ২০৪৭ সালের মধ্যে প্রায় ৪,৫০০টি বন্দে ভারত ট্রেন (Vande Bharat) চালানোর পরিকল্পনা করা হয়েছে। রেলমন্ত্রী এই  বিষয়ে লোকসভায় বিশেষ ভাষণ দিয়েছেন।

    রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য (Vande Bharat)

    অশ্বিনী বৈষ্ণব সংসদে বলেন, “ভারতীয় রেল ২৬০টি বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat) তৈরির পরিকল্পনা করছে। ভারতীয় রেলের উৎপাদন ইউনিটগুলো বন্দে ভারত, নমো ভারত, র‍্যাপিড এবং রিজিওনাল মেট্রো রেক, কলকাতা মেট্রো রেক, অমৃত ভারত এবং এলএইচবি (LHB) কোচের মতো বিভিন্ন ধরণের যাত্রীবাহী রোলিং স্টক তৈরি করছে।” তিনি বিস্তারিত রেল বিষয়ক তথ্য দিয়েছেন সংসদে।

    আধুনিকীকরণের স্তম্ভ

    আগামী দশকগুলিতে ভারতের যাত্রী রেল পরিষেবাকে (Vande Bharat) আধুনিকীকরণের প্রধান ভিত্তি হিসেবে এই সম্প্রসারণকে দেখা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে ৮০০টি ট্রেনসেট চালানোর লক্ষ্যে পরিকাঠামোর প্রস্তুতি এবং উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে।

    দেশীয় প্রযুক্তি

    এই সেমি-হাই-স্পিড ট্রেনগুলো ভারতের প্রথম নিজস্ব পরিকাঠামো এবং প্রযুক্তিতে তৈরি ট্রেনসেট। আধুনিক প্রযুক্তি, উন্নত যাত্রী পরিষেবা এবং কম সময়ে ভ্রমণের মাধ্যমে আন্তঃশহর রেল পরিষেবাকে (Indian railway) শক্তিশালী করার লক্ষ্যে এগুলো তৈরি করা হয়েছে।

    বর্তমান অবস্থা

    ১৫ ফেব্রুয়ারি ২০১৯-এ বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করার পর থেকে এই প্রকল্পটি যথেষ্ট গতি পেয়েছে। বর্তমানে ভারতের রেল নেটওয়ার্কে প্রায় ৮০টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে।

    মেক ইন ইন্ডিয়া

    ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) প্রায় ৯০ শতাংশ দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করে এই ট্রেনগুলো তৈরি করা হচ্ছে। এই কাজের সবটাই ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে সংগতিপূর্ণ। টিটাগড় রেল (Vande Bharat) সিস্টেমসের মতো বেসরকারি কোম্পানিগুলোও এই উৎপাদনে সহযোগিতা করছে।

    প্রযুক্তিগত বৈশিষ্ট্য

    এই ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার এবং এতে শক্তি সাশ্রয়ের জন্য ‘রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম’ ব্যবহার করা হয়েছে।

    দীর্ঘমেয়াদী লক্ষ্য

    ২০৪৭ সালের মধ্যে ভারতের দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দে ভারত ট্রেনের সংখ্যা ৪,৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

    অর্থনৈতিক প্রভাব

    এই কর্মসূচি উৎপাদন, ইস্পাত, ইলেকট্রনিক্স এবং শক্তি খাতে ইতিবাচক প্রভাব ফেলছে। এর পাশাপাশি ভারতকে এশিয়া ও আফ্রিকান বাজারে রেল প্রযুক্তি রফতানিকারক দেশ হিসেবেও প্রতিষ্ঠিত করার সম্ভাবনা তৈরি হচ্ছে।

    স্লিপার ভেরিয়েন্ট

    দূরপাল্লার যাত্রার জন্য বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার (Vande Bharat) সংস্করণটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কাঠামো তৈরি করা হয়েছে। ইতিমধ্যে দুটি ট্রেন তৈরি করা হয়েছে, যা বর্তমানে হাওড়া এবং কামাখ্যার মধ্যে পরীক্ষামূলকভাবে চলাচল করছে।

    উৎপাদন প্রক্রিয়া

    বিইএমএল (BEML), চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এবং অন্যান্য প্রযুক্তিগত অংশীদারদের মাধ্যমে পর্যায়ক্রমে এই উৎপাদন কার্যক্রম চালানো হবে। চাহিদা এবং পরিকাঠামোর প্রস্তুতির ওপর ভিত্তি করে এই ট্রেনগুলোকে যাত্রী পরিষেবায় আনা হবে।

    আধুনিক সুযোগ-সুবিধা

    এই ট্রেনগুলোতে উন্নত সুরক্ষা ব্যবস্থা এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

    বন্দে ভারত স্লিপার ট্রেনের মূল বৈশিষ্ট্যসমূহ—

    উন্নত সুরক্ষা

    এতে ‘কবচ’ (KAVACH) স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা এবং ক্র্যাশওয়ার্দি বডি ডিজাইন থাকবে।

    গতিবেগ

    এর নকশাকৃত সর্বোচ্চ গতিবেগ ১৮০ কিমি এবং পরিচালনাগত গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিমি।

    অগ্নি নির্বাপণ ব্যবস্থা

    ইলেকট্রিক্যাল ক্যাবিনেট এবং শৌচাগারে অ্যারোসল-ভিত্তিক স্বয়ংক্রিয় অগ্নি শনাক্তকরণ ও নির্বাপণ ব্যবস্থা থাকবে।

    পরিচ্ছন্নতা ও বায়ু চলাচল

    শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে অতিবেগুনী (UV-C) রশ্মি ভিত্তিক জীবাণুনাশক ব্যবস্থা থাকবে যা ৯৯% ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম।

    অন্যান্য সুবিধা

    স্বয়ংক্রিয় প্লাগ ডোর, সিসিটিভি ক্যামেরা, জরুরি বার্তা আদান-প্রদান ইউনিট, এবং দিব্যাঙ্গ যাত্রীদের জন্য বিশেষ শৌচাগারের ব্যবস্থা থাকবে।

    উন্নত মনিটরিং

    সেন্ট্রালাইজড কোচ মনিটরিং সিস্টেমের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ এবং আলোর ব্যবস্থা তদারকি করা হবে। এছাড়া ওপরের বার্থে ওঠার জন্য উন্নত নকশার মই ব্যবহার করা হয়েছে।

  • Suvendu Adhikari: রাজ্যে নয়া ৫ রেল লাইনের অনুমোদন মোদি সরকারের, কোন কোন জেলার উপর দিয়ে যাবে?

    Suvendu Adhikari: রাজ্যে নয়া ৫ রেল লাইনের অনুমোদন মোদি সরকারের, কোন কোন জেলার উপর দিয়ে যাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে নতুন ৫ রেললাইনের অনুমোদন কেন্দ্রের। এই প্রকল্পগুলি দীর্ঘ দিন ধরে জন সাধারণের দাবি দাওয়ার মধ্যে ছিল। মানুষের প্রয়োজনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার মান্যতা দিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজেই এই ঘোষণার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, “পূর্ব মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো একাধিক জায়গায় নতুন করে রেল লাইন পাতা হবে। এখানে বহু দিন ধরে রেল (Indian Railway) যোগাযোগ অপর্যাপ্ত ছিল। নতুন লাইনে যোগাযোগ এবং যাতায়েত অনেক মসৃণ হবে।”

    কোন ৫টি রুটে ব্যবসা-বাণিজ্য-যোগাযোগ বাড়বে (Suvendu Adhikari)

    রাজ্যে নতুন করে রেলে লাইনের অনুমোদনে কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন ব্যক্ত করেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর একটি পোস্ট করা বার্তায় জানা গিয়েছে মোট পাঁচটি নতুন রেললাইন প্রকল্পের গ্রীন সিগন্যাল পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে, কাঁথি থেকে এগরা পর্যন্ত নতুন রেললাইন, নন্দকুমার থেকে বলাইপণ্ডা পর্যন্ত রেল লাইন সংযোগ এবং নন্দীগ্রাম থেকে কেন্দামারি নয়াচর পর্যন্ত নতু্ন লাইন। একইসঙ্গে হুগলি জেলায় বোয়াইচণ্ডী থেকে আরামবাগ এবং বোয়াইচণ্ডী থেকে খানা পর্যন্ত দুটি পৃথক রেললাইন (Indian Railway) প্রকল্প অনুমোদনের কথাও জানানো হয়েছে। আবার বাঁকুড়া কলাবতী থেকে পুরুলিয়া হয়ে হুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের পরিকল্পনাও করা হয়েছে। শুভেন্দু বলেন, “কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যের একাধিক জায়গায় রেলপথ বিস্তারের অনুমোদন করেছেন। রাজ্যের একাধিক জায়গায় এই সুবিধার কারণে ব্যবসা, বাণিজ্য, যোগাযোগ এবং সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে।”

    মোদির নেতৃত্বে বাংলার সার্বিক উন্নয়ন

    নিজের পোস্টে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের মানুষের বহুদিনের প্রত্যশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে দ্রুত এবং দৃঢ় সিদ্ধান্ত নিচ্ছেন।”

    তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যে সব এলাকায় দীর্ঘদিন ধরে রেলের (Indian Railway) যোগাযোগ ছিল না সেখানে এখন যোগাযোগ বাড়বে। রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে এই সিদ্ধান্ত একান্ত গুরুত্বপূর্ণ।

  • Jayrambati New Train: মা সারদার জন্মভিটেতে গড়াল রেলের চাকা, জয়রামবাটিতে খুশির জোয়ার

    Jayrambati New Train: মা সারদার জন্মভিটেতে গড়াল রেলের চাকা, জয়রামবাটিতে খুশির জোয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। মা সারদার জন্মভিটেয় পৌঁছল রেলের চাকা। জটিলতা কাটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে আরও একধাপ এগিয়ে গেল বিষ্ণুপুর তারকেশ্বর রেল যোগাযোগ। ০৮০৯৫ জয়রামবাটি-বাঁকুড়া মেমু আজ, ১৯ জানুয়ারি থেকে বাঁকুড়া ও জয়রামবাটীর মধ্যে আপ ও ডাউন একবার করে চলবে। ট্রেনটি দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ ছেড়ে, বিকেল ৫টা ১৫ মিনিটে বাঁকুড়া পৌঁছনোর কথা।

    জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণ

    মা সারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে গড়াল বহু প্রতিক্ষিত রেলের চাকা। জীবদ্দশায় মা সারদা কলকাতা যাতায়াত করতেন বিষ্ণুপুর স্টেশন থেকে ট্রেন ধরে। এজন্য তাঁকে জয়রামবাটি থেকে বিষ্ণুপুর স্টেশন পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তা যাতায়াত করতে হত গরুর গাড়িতে। সেই জয়রামবাটিকে রেলপথে যুক্ত করার দাবি ছিল দীর্ঘদিনের। ভাবাদিঘির জমিজটের কারণে দীর্ঘদিন ধরে কার্যত থমকে ছিল রেলপথ নির্মাণের কাজ। চলতি বছরের মার্চ মাসে এই জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ হয়। ২৭ মার্চ জয়রামবাটি পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ট্রেন চালিয়ে ওই লাইনে ট্রেন চলাচলে সবুজ সংকেত দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। এরপরে জোরকদমে শুরু হয় ট্রেন চলাচলের অন্যান্য পরিকাঠামো তৈরীর কাজ।

    প্রধানমন্ত্রীর হাত ধরে ট্রেন চলাচলের সূচনা

    রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিঙ্গুরে এসে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচলের সূচনা করার সঙ্গে সঙ্গেই যাত্রীবাহী একটি ট্রেন মা এর গাঁ হিসেবে পরিচিত জয়রামবাটি স্টেশন থেকে ছেড়ে বাঁকুড়ার উদ্যেশ্যে রওনা দেয়। রেলের তরফে জানানো হয়েছে আপাতত একটি ট্রেন প্রতিদিন বাঁকুড়া থেকে জয়রামবাটি পর্যন্ত যাতায়াত করবে। অদূর ভবিষ্যতে এই রেল লাইন তারকেশ্বরের সঙ্গে যুক্ত হলে সরাসরি হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। এর ফলে শুধু এলাকার আর্থ সামাজিক পরিস্থিতির বদল হবে তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনেরও যথেষ্ট বিকাশ ঘটবে। জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচলের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ও মন্দিরের সাধু-সন্ন্যাসীরা। ছিলেন জয়রামবাটি-সহ আশপাশের বহু এলাকার মানুষ। বহু গুণীজন ও মা সারদার ভক্তরা স্বপ্নপুরণের সাক্ষী থাকতে হাজির হয়েছিলেন মাতৃ মন্দিরের আদলে তৈরী সুদৃশ্য জয়রামবাটি স্টেশনে।

  • PM Modi in Bengal: বঙ্গ সফরের আগে বিশেষ বার্তা! রাজ্যে দু’দিন কোথায়, কখন থাকবেন প্রধানমন্ত্রী মোদি?

    PM Modi in Bengal: বঙ্গ সফরের আগে বিশেষ বার্তা! রাজ্যে দু’দিন কোথায়, কখন থাকবেন প্রধানমন্ত্রী মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’দিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭ তারিখ মালদহ ও ১৮ তারিখ হুগলির সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী (PM Modi in Bengal)। কোটি কোটি টাকার রেল প্রকল্পের সূচনা করবেন মোদি। যা ভারত তথা বাংলার রেল মানচিত্রে নিয়ে আসবে বড় বদল। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে বাংলায় আসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, কেবল মালদায় ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হবে। হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে।

    বঙ্গ সফরের আগে প্রধানমন্ত্রীর বার্তা

    নিজের পোস্টে প্রধানমন্ত্রী (PM Modi in Bengal) লেখেন, “পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামীকালের অনুষ্ঠানে বালুরঘাট–হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির শিলান্যাস করা হবে।” পাশাপাশি, ৪টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, ১২টা ৪৫ মিনিট নাগাদ মালদা স্টেশনে দেশের প্রথম হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি গুয়াহাটি (কামাখ্যা)–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনটিরও উদ্বোধন করবেন। এর পর পৌনে ২টো নাগাদ সাহাপুর মালদা বাইপাস সংলগ্ন মাঠে মোদির সভা রয়েছে। সেখানে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। ধূপগুড়ি-ফালাকাটা (৩১ডি) জাতীয় সড়কের কিছু অংশের সংস্কার ও চার লেনের শিলান্যাস করবেন মোদি। যাত্রী ও পণ্যবাহী যানবাহনের যাতায়াত আরও সহজ করে তুলবে এই সংস্কার এবং নতুন চার লেনের রাস্তা।

    সিঙ্গুরে রবিবার

    রবিবার ১৮ তারিখ প্রধানমন্ত্রীর (PM Modi in Bengal) সরকারি সভা রয়েছে হুগলির সিঙ্গুরে। সেখান থেকে ৮৩০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বালাগড়ে বর্ধিত বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের মধ্যে রয়েছে রোড ওভার ব্রিজও। বিজেপি নেতৃত্বের কথায় ১৭ জানুয়ারি উত্তরবঙ্গের রেল মানচিত্রে ঐতিহাসিক দিন হতে চলেছে। প্রধানমন্ত্রী মোদীর আসন্ন রাজ্য সফর সম্পর্কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন এবং রেখে চলেছেন। তাঁর এই সফর এই উন্নয়নের যাত্রায় আরও একটি সংযোজন। বাংলার জনগণের উপকারের জন্য তিনি ধারাবাহিক অবদান রেখে চলেছেন।”

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক বার্তা

    শুধু প্রকল্প উদ্বোধনই আসন্ন বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইতেও অংশ নেবেন বলে হুঙ্কার দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর মতে, রাজ্যের সাধারণ মানুষ তৃণমূলকে নিয়ে তিতিবিরক্ত। তাঁরা চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। নিজের পোস্টে এই বিষয়টা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী (PM Modi in Bengal)। তিনি লেখেন, ‘আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাওয়ার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার।’

  • Indian Railway: বাঁধা হল ‘ওয়েটিং লিস্ট’-এর সংখ্যা, জালিয়াতি রুখতে নয়া পদক্ষেপ রেলের, চালু ১ জুলাই থেকে

    Indian Railway: বাঁধা হল ‘ওয়েটিং লিস্ট’-এর সংখ্যা, জালিয়াতি রুখতে নয়া পদক্ষেপ রেলের, চালু ১ জুলাই থেকে

    মাধ্যম নিউজ ডেস্ক: আর লম্বা হবে না ট্রেনের (Indian Railway) ওয়েটিং লিস্ট। এবার ভারতীয় রেল বেঁধে দিল এই বিষয়ে নির্দিষ্ট সংখ্যা। সাধারণত দূরপাল্লা বা মাঝারি দূরত্বে যাওয়ার জন্য যাত্রীরা অনেক আগেই টিকিট কাটেন। রেলের (Railway) নিয়ম অনুযায়ী, দুই মাস আগে থেকেই সংরক্ষিত টিকিট কাটার সুযোগ পাওয়া যায়। এতে দেখা যায়, বুকিং শুরুর কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই টিকিট একেবারে নিঃশেষ হয়ে যায়।

    কত টিকিট কাটা যাবে?

    এবার আর ইচ্ছেমতো টিকিট কাটা যাবে না (Indian Railway)। নির্দিষ্ট করে দিয়েছে ভারতীয় রেল, ওয়েটিং লিস্টে কত টিকিট কাটা যাবে। ভারতীয় রেলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, যে কোনও শ্রেণির কামরায়, সে স্লিপার হোক বা এসি মোট আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট ওয়েটিং লিস্টে কাটা যাবে। তৎকাল টিকিটের (Indian Railway) ক্ষেত্রেও এই একই নিয়ম চালু হচ্ছে বলে জানানো হয়েছে। রেলসূত্রের খবর, চলতি বছরের ১ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।

    দালাল চক্র রুখতেই এমন সিদ্ধান্ত

    তবে কেন এই নিয়ম চালু করা হচ্ছে? এ বিষয়ে ভারতীয় রেল জানিয়েছে, ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখা যায়, অনেক এজেন্ট মোটা টাকার বিনিময়ে যাত্রীদের জন্য ওয়েটিং লিস্টের টিকিট কেটে দেন। আবার অনেক সময় দেখা যায়, সেই টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনাই প্রায় থাকে না। এই দালালচক্রের মোকাবিলা করতেই এবার ওয়েটিং লিস্ট সীমিত করা হচ্ছে। সাধারণত অতীতে ওয়েটিং লিস্টে কত টিকিট কাটা যেতে পারে, এই নিয়ে কোনও নির্দিষ্ট সংখ্যা ছিল না। কোথাও ৩০০, কোথাও আবার ৪০০ পর্যন্ত ওয়েটিং লিস্টে টিকিট কাটা যেত। তবে এবার তা আর সম্ভব হবে না। জালিয়াতি ঠেকাতে আরও কিছু পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railway)।

    তৎকাল টিকিটে আধার কার্ড বাধ্যতামূলক

    তৎকাল টিকিট কাটার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপ থেকে তৎকাল টিকিট কাটতে হলে যাত্রীদের আধার কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ তৎকাল টিকিট (Railway) কাটতে গেলে এবার আধার কার্ড লাগবেই। আগামী ১ জুলাই থেকেই চালু হচ্ছে এই নতুন নিয়ম। শুধু অনলাইনের ক্ষেত্রেই নয়, স্টেশনের কাউন্টারে গিয়েও যাঁরা তৎকাল টিকিট কাটবেন, তাঁদেরও আধার কার্ড দেখাতে হবে।

  • SwaRail: রেল আনছে ‘স্বরেল’! টিকিট বুকিং থেকে ট্রেনের তালিকা এক অ্যাপেই মিলবে সব পরিষেবা

    SwaRail: রেল আনছে ‘স্বরেল’! টিকিট বুকিং থেকে ট্রেনের তালিকা এক অ্যাপেই মিলবে সব পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন রেলওয়ে (Indian Railways) অ্যাপ চালু করল ভারতীয় রেলওয়ে। যাত্রী পরিষেবাকে আধুনিক এবং সহজতর করে তুলতেই এই অ্যাপ চালু করা হয়েছে বলে জানিয়েছে রেল। অ্যাপের নাম দেওয়া হয়েছে স্বরেল (SwaRail App)। ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, আগে বেশ কিছু পরিষেবা আইআরসিটিসি রেল কানেক্ট, ইউটিএস ইত্যাদি অ্যাপে পাওয়া যেত। এবার থেকে স্বরেল অ্যাপে এই সমস্ত পরিষেবা একজায়গাতেই পাওয়া যাবে। খুব শীঘ্রই এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে রেল।

    স্বরেল অ্যাপের (SwaRail App)-এর গুরুত্বপূর্ণ ফিচার্স

    ১. সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সেন্টার (CRIS) এই অ্যাপ ডেভেলপ করেছে। সমস্ত ধরনের রেল যাত্রীরাই এই অ্যাপের সহায়তা পাবেন।

    ২. ট্রেনের তালিকা, সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট কাটা যাবে এই অ্যাপেই। SwaRail অ্যাপের My Bookings সেকশনে গিয়ে পূর্বের ভ্রমণের ইতিহাসও দেখা যাবে।

    ৩. অ্যাপে রয়েছে একটি সিঙ্গল-অন-সিস্টেম। একসঙ্গে অজস্র ফিচার্সের সুবিধে রয়েছে অ্যাপটিতে। আইআরসিটিসির লগ ইন তথ্য দিয়ে এই অ্যাপে লগ ইন করা যাবে।

    ৪. ট্রেনের সমস্ত তথ্যই এই অ্যাপে দেওয়া হবে বলেই জানিয়েছে রেল। ট্রেন যদি দেরি করে তাহলে সেই তথ্যও মিলবে এখানে।

    ৫. ট্রেনে ওঠার সময় যাত্রীর কোচ কোনদিকে তাও দেখিয়ে দেবে এই অ্যাপ। এর ফলে যাত্রীদের অনেকটাই সুবিধে হবে বলে মনে করা হচ্ছে।

    ৬. এর পাশাপাশি ট্রেন (Indian Railways) সফরে থাকাকালীন নির্দিষ্ট ভেন্ডরের থেকে খাবার অর্ডার করা যাবে এই অ্যাপ থেকেই।

    ৭. অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে এই অ্যাপে রয়েছে রেল মদদ এর সাহায্যে রেল সফরকালীন যে কোনও অভিযোগ জানানো যাবে।

    ৮. অ্যাপে দেওয়া হয়েছে ডিজিটাল আর-ওয়ালেটের সুবিধাও। বাতিল যাত্রা, বাতিল টিকিটের রিফান্ড চাইলে এখান থেকেই মিলবে টাকা। এই ওয়ালেট দিয়ে টিকিটও বুক করা যাবে।

    ৯. জানানো হয়েছে, বিভিন্ন ভাষায় দেখা যাবে এই অ্যাপের ইন্টারফেস। ফলে ভাষাজনিত সমস্যাও দূর হবে।

  • North Frontier Railway: কাশ্মীর পরবর্তী অধ্যায়ে জোর! বাংলাদেশ সীমান্তে রেলের সম্পত্তি রক্ষায় যৌথ টহল শুরু

    North Frontier Railway: কাশ্মীর পরবর্তী অধ্যায়ে জোর! বাংলাদেশ সীমান্তে রেলের সম্পত্তি রক্ষায় যৌথ টহল শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত সরকার বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) যৌথভাবে সীমান্ত এলাকায় টহল শুরু করেছে। সীমান্ত সুরক্ষা জোরদার এবং রেলওয়ে সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে (North Frontier Railway)। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেল সুরক্ষা বাহিনী (RPF), রেল পুলিশ (GRP) এবং বিএসএফ-এর (BSF) সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী সংবেদনশীল অঞ্চলগুলিতে যৌথ টহল কর্মসূচি চলছে। এই অভিযানের লক্ষ্য হল নজরদারি বাড়ানো এবং আন্তর্জাতিক সীমানার কাছাকাছি রেললাইনের সামনে যেকোনও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা।

    কেন এই পদক্ষেপ

    পহেলগাঁওয়ে ২৬ জন হিন্দু পর্যটককে হত্যার পর সতর্ক বিএসএফ। এরপরই উত্তর-পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তঘেঁষা এলাকায় রেল সম্পত্তির সুরক্ষায় নিরাপত্তা বাহিনী নজরদারি জোরদার করেছে। জাতীয় স্বার্থ এবং যাত্রী নিরাপত্তা রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (North Frontier Railway) রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) সরকারি রেল পুলিশ (জিআরপি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম চালায়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনস্থ বিভিন্ন ডিভিশনে এবং ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সেক্টর গুলিতে এক বিশেষ যৌথ টহল পরিচালন করা হয়। এই যৌথ অভিযানগুলোর মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী রেলপথে নজরদারি বৃদ্ধি ও কোনও অনভিপ্রেত ঘটনা প্রতিরোধ। এনএফআরের বিভিন্ন বিভাগে এই যৌথ টহল পরিচালিত হয়, বিশেষভাবে ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে জোর দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলো আন্তঃবাহিনী সমন্বয় এবং সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে।

    রেল সুরক্ষায় জোর

    এনএফআর এর একাধিক সূত্র জানিয়েছে, রেলপথের অবকাঠামো তদারকি করা হচ্ছে, যাতে কোনো ধরনের চুরি, ভাঙচুর, অবৈধ অনুপ্রবেশ বা অন্য কোনো ঝুঁকি এড়ানো যায়। এই উদ্যোগের মাধ্যমে রেল সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতিরও মূল্যায়ন করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের বিভিন্ন রেল স্টেশন থেকে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া, সীমান্তবর্তী এই এলাকা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অবৈধ যাতায়াতের রুট হিসেবেও ব্যবহৃত হচ্ছে বলে দাবি সরকারের। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাংলাদেশি নাগরিকদের বেআইনি প্রবেশের ঘটনা বেড়ে গিয়েছে। এমনকি বিভিন্ন রেল স্টেশন থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কিছু ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরেই এই সীমান্ত এলাকা রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশের একাধিক পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই পরিস্থিতিতে সীমান্ত ঘেঁষা রেলপথে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে নজরদারি বাড়ানো জরুরি হয়ে ওঠে।

    কোথায় কোথায় টহল

    এনএফআরের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কপিঞ্জল কিশোর শর্মা বলেন যে এই উদ্যোগের একটি প্রধান অংশ ছিল লামডিং বিভাগের বদরপুর (দক্ষিণ অসম) রেল স্টেশনে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে পরীক্ষা করা। নিরাপত্তা কর্মীরা স্টেশন, প্ল্যাটফর্ম এবং আশেপাশের এলাকা পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেছেন যাতে কোনও অননুমোদিত কার্যকলাপ শনাক্ত করা যায় এবং প্রতিরোধ করা যায়, যার ফলে ভ্রমণকারী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ মহড়ায়, লামডিং ডিভিশনের শিলচর এবং কাটাখাল বিভাগের মধ্যে একটি যৌথ মোটর ট্রলি পরিদর্শন করা হয়েছিল। তিনি বলেন, আলিপুরদুয়ার ডিভিশন নিউ ময়নাগুড়ি থেকে নিউ দোমোহনী রেলওয়ে স্টেশন পর্যন্ত যৌথ পায়ে হেঁটে টহল দিচ্ছে যৌথবাহিনী। একইভাবে, কাটিহার ডিভিশনে, হলদিবাড়ি জিরো পয়েন্ট থেকে হলদিবাড়ি রেলওয়ে স্টেশন পর্যন্ত যৌথ পায়ে আগেই টহল দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত এই অঞ্চল। এর ফলে এখানে নিরাপত্তার উপর জোর দিতে হয়।

    জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রণী রেল

    সিপিআরও-এর মতে, এই সক্রিয় যৌথ উদ্যোগগুলি জাতীয় স্বার্থ রক্ষার প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এবং নিরাপত্তা বাহিনীর অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে। যৌথ টহল কেবল রেল কর্মী এবং যাত্রীদের মধ্যে নিরাপত্তার অনুভূতিই বৃদ্ধি করেনি, বরং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেও কাজ করেছে। শর্মা বলেন, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে রেল নেটওয়ার্কের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অটল এবং এই অঞ্চল জুড়ে যাত্রী, সম্পদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য আরপিএফ, জিআরপি এবং বিএসএফের সাথে একযোগে কাজ চালিয়ে যাবে। এনএফআর উত্তর-পূর্ব রাজ্যগুলি ছাড়াও পশ্চিমবঙ্গের সাতটি জেলা এবং উত্তর বিহারের পাঁচটি জেলায় কাজ করে।

  • Bangladesh: হিংসার বাংলাদেশে নেই শ্রমিক নিরাপত্তা! ৫ হাজার কোটির রেল প্রকল্প বন্ধ করল মোদি সরকার

    Bangladesh: হিংসার বাংলাদেশে নেই শ্রমিক নিরাপত্তা! ৫ হাজার কোটির রেল প্রকল্প বন্ধ করল মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের অগাস্ট মাসেই বিএনপি ও জামাত অগণতান্ত্রিকভাবে দখল করে বাংলাদেশের (Bangladesh) গণভবন। দেশ ছাড়া হন শেখ হাসিনা। পতন হয় তাঁর সরকারের। এরপর থেকেই ভারত বিরোধী কার্যকলাপ বাড়াতে থাকে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। দিল্লির সঙ্গে বাড়তে থাকে কূটনৈতিক টানাপোড়েন। অবনতি হয় সম্পর্কের। এই আবহে নরেন্দ্র মোদি (Modi Govt) নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশ কয়েকটি রেল প্রকল্পের নির্মাণ এবং অর্থায়ন বন্ধ করে দিয়েছে বলে জানা যাচ্ছে। দিল্লির তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রমিকদের নিরাপত্তা নিয়েই চিন্তিত ভারত। তাই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে বেশ কতকগুলি সংবাদমাধ্যম। জানা যাচ্ছে, অর্থ বরাদ্দ বন্ধের ফলে তিনটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প— আখাউড়া-আগরতলা সীমান্ত রেল সংযোগ প্রকল্প, খুলনা-মোংলা বন্দর রেল লাইন এবং ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেল সম্প্রসারণ— স্থগিত করা হয়েছে।

    বন্ধ হওয়া প্রধান প্রকল্পগুলি (Bangladesh)

    ১. আখাউড়া-আগরতলা সীমান্ত রেল সংযোগ প্রকল্প 

    জানা যাচ্ছে, এই প্রকল্পটি ভারত সরকারের প্রায় ৪০০ কোটির অনুদানে বাস্তবায়িত হচ্ছিল। ১২.২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথের মধ্যে বাংলাদেশের অংশ ৬.৭৮ কিলোমিটার ও ত্রিপুরার অংশ ৫.৪৬ কিলোমিটার। এতে ত্রিপুরা ও অসমসহ উত্তর-পূর্ব ভারতের সংযোগ বাড়ার কথা ছিল।

    ২. খুলনা-মোংলা বন্দর রেললাইন প্রকল্প (Bangladesh)

    এই প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা ভারতের ব্রডগেজ রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারত। এই প্রকল্পের আওতায় মোংলা বন্দর ও খুলনার মধ্যে ৬৫ কিলোমিটার দীর্ঘ ব্রড গেজ রেললাইন নির্মাণ করা হচ্ছিল।

    ৩. ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রকল্প

    এই প্রকল্পটি আর মাত্র ২ বছর পরে ২০২৭ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। ভারতীয় এক্সিম ব্যাংক থেকে ১ হাজার ৬০০ কোটি টাকা অর্থ সহায়তায় চলছিল কাজ। জানা যাচ্ছে, এইগুলি ছাড়া আরও বেশ কতকগুলি প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছে।

    ভারত সরকার কোনও বিবৃতি দেয়নি

    যদিও ভারত সরকার এ নিয়ে কোনও বিবৃতি দেয়নি। তবে এর মধ্যেই বাংলাদেশে রেল সংযোগ একাধিক প্রকল্পে ভারতের অর্থ বরাদ্দ বন্ধের খবরটি নতুন করে সামনে এসেছে। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম এই বিষয়টি তুলে ধরেছে বলেও জানা যাচ্ছে। দিল্লির এমন পদক্ষেপের ফলে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর–পূর্বাঞ্চলের সাতটি রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’কে যুক্ত করার পরিকল্পনা ব্যাহত হতে পারে। প্রসঙ্গত, গত বছরের ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের একাধিক কট্টরপন্থী নেতার মুখে ‘সেভেন সিস্টার্স’ ছিনিয়ে নেওয়ার হুমকি শোনা গিয়েছে।

    শ্রমিকদের নিরাপত্তাই উদ্বেগের কারণ

    যদিও সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য হিন্দু বিজনেস লাইন নামের একটি সংবাদপত্র। ওই প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে বাংলাদেশে (Bangladesh), সেই পরিপ্রেক্ষিতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ঠিক এই কারণেই রেল প্রকল্পগুলির তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে খবর। প্রসঙ্গত, এই প্রকল্পগুলির মাধ্যমে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সংযোগ বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ও তাদের একের পর এক ভারত বিরোধী অবস্থানের ফলে প্রকল্পগুলি বর্তমানে বন্ধ করে দেওয়া হল।

    বিকল্প রুটের সন্ধান নয়াদিল্লির

    একাধিক রিপোর্টেই উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের নিরাপত্তার কারণে এই প্রকল্পের নির্মাণ কাজ স্থগিত রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারত বিকল্প রাস্তার সন্ধানও পেয়েছে। ভুটান ও নেপালের মতো অন্যান্য প্রতিবেশী দেশগুলির মাধ্যমে বিকল্প একটি ট্রানজিট রুট কিভাবে নির্মাণ করা যায় সেই পরিকল্পনায় করছে ভারত। অর্থাৎ ভারত-বিরোধী ইউনূসের বাংলাদেশের (Bangladesh) সঙ্গে কোনওভাবেই সম্পর্ক রাখতে চায় না মোদি সরকার।

    শিলিগুড়ি গুরুত্বপূর্ণ করিডর, উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার

    জানা যাচ্ছে এই আবহে ভারতীয় রেল বর্তমানে দেশের অভ্যন্তরে পরিকাঠামো সম্প্রসারণের দিকেই নজর দিয়েছে। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল শিলিগুড়ি করিডর। প্রসঙ্গত, শিলিগুড়িকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বারও বলা হয়ে থাকে। শিলিগুড়ি করিডরকে পশ্চিমবঙ্গে চিকেন নেকও বলা হয়ে থাকে। শিলিগুড়িকে কেন্দ্র করেই লাইন সম্প্রসারণের কাজ চলবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন ঊর্ধ্বতন রেলওয়ে আধিকারিকরা। এক উচ্চপদস্থ রেল আধিকারিকের মতে, রেল লাইনের সম্প্রসারণের জন্য সার্ভের কাজ চলছে। ভারতীয় রেল নেপাল ও ভুটানের মধ্য দিয়ে নতুনভাবে করিডর তৈরির পরিকল্পনা করছে।

    বাংলাদেশের সঙ্গে এমন তিক্ত সম্পর্ক আগে দেখা যায়নি

    এক্ষেত্রে উল্লেখ করা দরকার প্রাক্তন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে এবং ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন থেকেই ক্ষমতায় এসেছে তখনই ভারত-বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে অবনতি হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন সম্পর্কের অবনতি কখনও দেখা যায়নি। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বিশেষ করে হিন্দুদের ওপর ব্যাপক সাম্প্রদায়িক হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক আরও খারাপ হয়েছে। ভারত কড়া বিবৃতি জারি করেছে একাধিকবার। সে দেশের হিন্দুদের নিরাপত্তাও নিশ্চিত করতে বলেছে ইউনূস সরকারকে। একইসঙ্গে নয়া দিল্লি অভিযোগ তুলেছে যে ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পদক্ষেপ না করার জন্যই এসে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর উগ্র মৌলবাদীদের হামলা বেড়েই চলেছে। বাংলাদেশের সঙ্গে এমন তিক্ত সম্পর্কই এবার প্রভাব ফেলল দিল্লির এমন সিদ্ধান্তে।

    চিন সফরে গিয়েও উত্তর-পূর্ব ভারত নিয়ে মন্তব্য করেন ইউনূস

    প্রসঙ্গত, মাস খানেক আগেই চিন সফরে গিয়েছিলেন ইউনূস। সেসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনূসের কথাতেও সেভেন সিস্টার্স–এর উল্লেখ ছিল। সেখানে তিনি বাংলাদেশ হয়ে ভারতে চিনা বাণিজ্যের প্রসার সম্পর্কে বলতে গিয়ে দাবি করেছিলেন। তাঁর মতে, সেভেন সিস্টার্সকে যুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশই হলো গার্ডিয়ান অফ দ্য ওশন। ভারতের বর্তমান সিদ্ধান্তে ইউনূসের এমন ভাবনা ধাক্কা খেল।

    চিকেন নেক এলাকায় চিনকে ঘাঁটি বানাতে অনুমতি দিয়েছে বাংলাদেশ!

    বাংলাদেশ নিজেকে বঙ্গোপসাগরের ‘গার্ডিয়ান’ বলে আখ্যা দেওয়ার পরে জানা যায়, সেদেশের উত্তরে চিকেনস নেক এলাকার কাছে নাকি চিনকে ঘাঁটি বানানোর অনুমতি দিয়েছেন ইউনূস। এহেন পরিস্থিতিতে এবার বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের রেল প্রকল্পের সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদশের ওপর যে ভারত কোনওভাবেই নির্ভরশীল নয়, তা বোঝাতে ভারত এবার নেপাল এবং ভুটানের মধ্যে দিয়ে উত্তরপূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উপায় খুঁজছে।

LinkedIn
Share