Tag: Indian Tourists

Indian Tourists

  • Vietnam: ভিয়েতনামে পর্যটকবাহী স্পিডবোট দুর্ঘটনা, মৃত্যু অন্তত ১৫ ভারতীয়ের

    Vietnam: ভিয়েতনামে পর্যটকবাহী স্পিডবোট দুর্ঘটনা, মৃত্যু অন্তত ১৫ ভারতীয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিয়েতনামের (Vietnam) দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কুয়ক দ্বীপের কাছে শনিবার উল্টে গেল যাত্রিবোঝাই স্পিডবোট (Indian Tourists Capsizes)। শনিবার ওই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। মোট ৩২ জন ভারতীয় যাত্রী এবং চারজন নাবিককে নিয়ে চলা ওই স্পিডবোটটি উল্টে গেলে ঘটে দুর্ঘটনা। খবর পেয়েই দ্রুত সমুদ্রে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন। আহত ও নিখোঁজদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। ফু কুয়ক বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রশাসনের তথ্য অনুযায়ী, ‘ওশান পার্ল আইল্যান্ড’ নামে একটি সংস্থা পরিচালিত স্পিডবোটটি হন মে রুট দ্বীপ থেকে আন থই বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। দুপুর ১টা নাগাদ হন মে রুট দ্বীপ থেকে প্রায় ৪০০ মিটার দূরে পৌঁছতেই উত্তাল সমুদ্রে ভারসাম্য হারিয়ে উল্টে যায় সেটি। হাবুডুবু খেতে থাকেন যাত্রী ও নাবিকরা।

    শুরু হয় উদ্ধারকাজ (Vietnam)

    দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিপন্নদের উদ্ধার করতে ছুটে আসে আশপাশে থাকা পর্যটকবাহী নৌকোগুলি। শুরু হয় উদ্ধারকাজ। এক নাবিক বলেন, “আমরা পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাই। কিন্তু অনেক যাত্রী উল্টে যাওয়া নৌকোর ভেতরে আটকে পড়েছিলেন। তাই উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অল্প কয়েকজনকেই জীবিত অবস্থায় বাইরে বের করে আনা সম্ভব হয়েছে।” দুর্ঘটনার পরপরই ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, তারা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। ক্ষতিগ্রস্তদের পরিবারের সাহায্য করতে হো চি মিন সিটি ও হ্যানয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দূতাবাসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট দুর্ঘটনার কবলে পড়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ঘটনার সঠিক বিবরণ সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সাহায্য দিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম।”

    চলছে যাচাইকরণ

    ভারতীয় দূতাবাস জানিয়েছে, সরকারি সূত্রের ভিত্তিতে স্পিডবোটে থাকা ৩২ জন ভারতীয় পর্যটকের নামের তালিকা তৈরি করা হয়েছে। নিহত ও আহতদের শনাক্ত করতে চলছে যাচাইকরণ। পরিস্থিতি স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে নতুন তথ্য প্রকাশ করা হবে (Vietnam)। দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় নাগরিকদের নিয়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই (Indian Tourists Capsizes)। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” তিনি আরও জানান, ভিয়েতনামে ভারতীয় দূতাবাস ও কনস্যুলেট স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ক্ষতিগ্রস্তদের সর্বতোভাবে সাহায্য করছে।

    অন্ধ্রপ্রদেশের মন্ত্রীর তৎপরতা

    অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশও ঘটনাটির পরপরই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু করেন। তিনি অন্ধ্রপ্রদেশ ভবন এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের মধ্যে অন্ধ্রপ্রদেশের কয়েকজন বাসিন্দাও থাকতে পারেন। সংশ্লিষ্ট আধিকারিকরা তাঁকে জানান, ভিয়েতনামে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যাত্রীদের পরিচয় ও অবস্থার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মন্ত্রী নির্দেশ দেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে (Vietnam)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সমুদ্র ছিল উত্তাল। বৃষ্টি না হলেও, ঢেউ ছিল প্রবল। তার মধ্যেই চলাচল করছিল পর্যটকবাহী স্পিডবোটগুলি। স্পিডবোট পরিচালনাকারী সংস্থার এক প্রতিনিধি জানান, স্পিডবোটটি দ্বীপভ্রমণ করাতেই পর্যটকদের নিয়ে যাচ্ছিল। চালকের দীর্ঘদিনের অভিজ্ঞতাও ছিল (Indian Tourists Capsizes)।

    মে রুট দ্বীপপুঞ্জ

    প্রসঙ্গত, মে রুট দ্বীপপুঞ্জ ফু কুয়কের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। স্বচ্ছ সমুদ্রের জল, সাদা বালুকাবেলা এবং প্রবালপ্রাচীরের জন্য দেশ-বিদেশের বহু পর্যটক সেখানে বেড়াতে যান। স্নরকেলিং, ডাইভিং-সহ বিভিন্ন জলক্রীড়ার জন্য এলাকাটি বিশেষ পরিচিত। আন থই বন্দর থেকে স্পিডবোটে সাধারণত ২০ থেকে ৪০ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছনো যায় (Vietnam)। গত বছরও ভিয়েতনামে বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের জুলাই মাসে হা লং উপসাগরে একটি পর্যটকবাহী স্পিডবোট প্রবল ঝড়ের মধ্যে পড়ে উল্টে গেলে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় বহু শিশুও প্রাণ হারিয়েছিল। পরপর এমন দুর্ঘটনার পর ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে নৌ-নিরাপত্তা এবং (Indian Tourists Capsizes) জরুরি উদ্ধার ব্যবস্থার কার্যকারিতা নিয়েই উঠছে গুচ্ছের প্রশ্ন (Vietnam)।

     

  • Turkey: সফল বয়কট আন্দোলন! মে মাসে পাক-বন্ধু তুরস্কে ভারতীয় পর্যটক সংখ্যা কমল ২৪ শতাংশ

    Turkey: সফল বয়কট আন্দোলন! মে মাসে পাক-বন্ধু তুরস্কে ভারতীয় পর্যটক সংখ্যা কমল ২৪ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধপরিস্থিতির আবহ তৈরি হয়, আর সেই পরিস্থিতিতে ইসলামাবাদকে সরাসরি সমর্থন জানায় তুরস্ক (Turkey)। শুধু রাজনৈতিক সমর্থনই নয়, পাকিস্তানকে ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেও সহায়তা করে তারা। এর প্রতিক্রিয়ায় ভারতের বিভিন্ন মহল তীব্র প্রতিক্রিয়া জানায় এবং দেশজুড়ে শুরু হয় তুরস্কের পণ্য ও পরিষেবা বয়কটের ডাক।

    তুরস্কে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ভারতীয় পর্যটক সংখ্যা (Turkey)

    তৎকালীন পরিস্থিতিতে ভারত সরকারও তুরস্কের (Turkey) বিভিন্ন সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করে। ভারতীয় পর্যটকদের (Indian Tourists) মধ্যেও তুরস্ক বর্জনের প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে তুরস্কে ভারতীয় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রিপোর্ট বলছে, ২৪ শতাংশ পর্যন্ত কমেছে ভারতীয় পর্যটকের সংখ্যা। যেখানে ২০২৪ সালের মে মাসে তুরস্কে গিয়েছিলেন ৪১,৫৫৪ জন ভারতীয়, সেখানে ২০২৫ সালের মে মাসে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র ৩১,৬৫৯ জনে।উল্লেখযোগ্য বিষয় হল, মে মাসেই তুরস্কে সর্বাধিক পর্যটক ভিড় করেন।

    ভ্রমণ সংস্থাগুলিও সামিল হয় বয়কট তুরস্ক আন্দোলনে (Turkey)

    প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পরে পাকিস্তান ভারতের ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল, যা ভারতের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে রুখে দেয়। তখনই প্রকাশ্যে আসে যে ওই হামলার সময় পাকিস্তান তুরস্কের(Turkey) নির্মিত ড্রোন ব্যবহার করেছে। এই তথ্য সামনে আসার পর দিল্লি থেকে তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া জানানো হয় এবং একাধিক পদক্ষেপ করা শুরু হয়। MakeMyTrip, EaseMyTrip, ClearTrip-এর মতো প্রধান পর্যটন সংস্থাগুলি ঘোষণা করে যে তারা আর তুরস্কগামী কোনও ট্যুর প্যাকেজ প্রচার করবে না। এইভাবে দেশজুড়ে ‘বয়কট তুরস্ক’ আন্দোলন আরও তীব্রতর হয় (Indian Tourists)।

    মোদির সাইপ্রাস সফর

    এই কূটনৈতিক উত্তেজনার মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর করেন তুরস্কের চিরপ্রতিদ্বন্দ্বী সাইপ্রাসে। এই সফরকে অত্যন্ত কৌশলগত এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা। সফরে প্রধানমন্ত্রী মোদি সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্তোদুলিদেসের সঙ্গে একাধিক ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। রাষ্ট্রপতি তাঁকে ১৯৭৪ সাল থেকে তুরস্কের দখলে থাকা উত্তর সাইপ্রাস অঞ্চল ঘুরে দেখান। অন্যদিকে, ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে সহায়তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যেব এরদোয়ানকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, “তুরস্ক প্রমাণ করেছে, তারা পাকিস্তানের পাশে আছে এবং ভারতের বিরুদ্ধে প্রয়োজনে অবস্থান নিতে প্রস্তুত।”

  • Thailand: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর! অনির্দিষ্টকালের জন্য ভিসা ফ্রি হয়ে গেল তাইল্যান্ডে

    Thailand: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর! অনির্দিষ্টকালের জন্য ভিসা ফ্রি হয়ে গেল তাইল্যান্ডে

    মাধ্যম নিউজ ডেস্ক: তাইল্যান্ড (Thailand) সরকার ভারতীয় পর্যটকদের জন্য বিরাট সুযোগ করে দিল। জানা গিয়েছে, ভারতীয় পর্যটকদের ক্ষেত্রে সে দেশে ভিসা-মুক্ত যে প্রবেশ ছিল, তা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ভিসা-মুক্ত প্রবেশের অর্থ হল, ভ্রমণের জন্য পর্যটকদের ওই দেশে যাওয়া-আসা করতে কোনও ভিসার আর প্রয়োজন নেই।

    ৬০ দিন পর্যন্ত তাইল্যান্ডে ভিসা-মুক্ত থাকার অনুমোদন (Thailand)

    ভারতীয় পর্যটকদের কাছে এখন তাইল্যান্ড (Thailand) খুবই পছন্দের জায়গা। এর আগের নিয়ম ১১ নভেম্বর, ২০২৪-এ শেষ হওয়ার কথা। নিয়ম পরিবর্তনের ফলে ভারতীয় আঞ্চলিক অভিবাসন দফতর থেকে অতিরিক্ত ৩০ দিন বাড়ানোর বিকল্প সহ ৬০ দিন পর্যন্ত থাইল্যান্ডে ভিসা-মুক্ত অবস্থায় থাকার অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে। এর ফলে ভারতীয় পর্যটকদের ভ্রমণ আরও সহজ  হবে বলে মনে করা হচ্ছে। কোনও রকম ভিসা আবেদনের ঝামেলা ছাড়াই তাইল্যান্ডের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং দ্রষ্টব্য স্থলগুলি পরিদর্শন করতে পারবেন ভারতীয়রা।

    অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে দেশের

    তাইল্যান্ডের (Thailand) পর্যটন কর্তৃপক্ষ (TAT) এই সিদ্ধান্তের বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য জারি করেছে। একই সঙ্গে নতুন দিল্লিতে রয়্যাল থাই দূতাবাসের কর্মকর্তারাও জানিয়েছেন, ভিসা-মুক্ত প্রবেশ নীতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। ভিসা-মুক্ত ভ্রমণ নানা রকম সুবিধা বাড়িয়ে দেবে। আয়োজক দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। উক্ত দেশের পর্যটনে রাজস্ব ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে। হোটেল ব্যবসা, পরিবহণ ব্যবসা সহ পর্যটন-সম্পর্কিত নানা পরিষেবার মাধ্যমে আর্থিক শ্রীবৃদ্ধি দ্রুত ঘটেবে। একই ভাবে কর্মসংস্থান সৃষ্টি, চাহিদার সাপেক্ষে স্থানীয় উৎপাদন এবং বাজারের বিরাট ক্ষেত্র তৈরি হবে।

    আরও পড়ুনঃ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন, ব্যালটে থাকছে বাংলা ভাষাও

    কোন কোন জায়গা আকর্ষণীয়?

    তাইল্যান্ডে (Thailand) সংস্কৃতি, প্রকৃতি এবং অ্যাডভেঞ্চারের প্রাণবন্ত পরিবেশ পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। জমজমাট রাজধানী ব্যাঙ্ককে গ্র্যান্ড প্যালেস এবং ওয়াট অরুণের মতো অলঙ্কৃত মন্দিরগুলি জ্বলজ্বল করে। অন্যতম স্বস্তিদায়ক পরিবেশ রয়েছে এই দেশের একাধিক দর্শনীয় স্থানগুলিতে। আবার রাজধানীর উত্তরের শহর চিয়াং মাই-এর নির্মল মন্দির এবং অত্যাশ্চর্য পার্বত্য অঞ্চলগুলি ট্রেকিংয়ের জন্য উপযুক্ত। সেই সঙ্গে ব্যাংককের কাছে বিখ্যাত ভাসমান বাজারগুলি বেশ আকর্ষিণীয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UPI Eiffel Tower: পর্যটকদের জন্য সুখবর, ভারতীয় ইউপিআইয়ে করা যাবে আইফেল টাওয়ার বুকিং

    UPI Eiffel Tower: পর্যটকদের জন্য সুখবর, ভারতীয় ইউপিআইয়ে করা যাবে আইফেল টাওয়ার বুকিং

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে ইউপিআইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ব্যাপক সাফল্য অর্জন করেছে। ভারতীয় পর্যটকদের জন্য বিরাট সুখবর। এবার থেকে ভারতে বসে ইউপিআই দ্বারা প্যারিসের আইফেল টাওয়ার দর্শনের টিকিট (UPI Eiffel Tower) বুকিং করা যাবে। ভারতের ইউপিআই চালু করার প্রথম দেশ হয়ে গেল ফ্রান্স। ভারতীয় রুপির মাধ্যমেই এই লেনদেন করা যাবে। এই ঘোষণা করেছেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই।

    কিউআর কোডে দেওয়া যাবে টাকা (UPI Eiffel Tower)

    ফ্রান্সে আইফেল টাওয়ার (UPI Eiffel Tower) দেখতে আসা আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে ভারতীয় পর্যটকদের সংখ্যা হল দ্বিতীয়। তাই পর্যটকরা নিজেদের গন্তব্যে যেতে এবার থেকে ভারতীয় ইউপিআই ব্যবহার করার সুবিধা পাবেন। ফলে, আন্তর্জাতিক বিশ্বে ইউপিআই ব্যবহার করার প্রথম দেশ হিসাবে স্বীকৃতি লাভ করল। এই পর্যটকদের এই লেনদেনের সুবিধায় ফ্রান্সের আয় অনেকটা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একইভাবে ফ্রান্স সহ ইউরোপের আরও কয়েকটি দেশে এই ইউপিআইয়ের সুবিধা দ্রুত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের সঙ্গে বিদেশের ডিজিটাল লেনদেনে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। কিউআর কোডে মাধ্যমে ভারতীর যে কোনও পর্যটক এখন থেকে আইফেল টাওয়ার দেখার জন্য নির্ধারিত মূল্য দিতে পারবেন।

    ফ্রান্স জুড়ে চলবে ইউপিআই লেনদেন

    এনপিসিআই হল ইন্টারন্যাশনাল লেনদেনের একটি পদ্ধিত। এনপিসিআই-এর শাখা, ইউপিআই চালু করতে ফ্রেঞ্চ ই-কমার্স এবং লেনদেন করার লিরার সঙ্গে সহযোগী হয়ে কাজ করছে। এই মাধ্যমেই পুরো ফ্রান্সে ইউপিআই (UPI Eiffel Tower) লেনদেনের পরিষেবা দেওয়া হবে। ফ্রান্সে ভারতীয় ইউপিআই চালু হওয়ায় দেশের প্রধানমন্ত্রী বলেছেন, “এই পদক্ষেপ ইউপিআইকে বিশ্বব্যাপী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

    গত বছর চুক্তি স্বাক্ষর হয়েছিল

    জানা গিয়েছে, গতবছর জুলাই মাসে নরেন্দ্র মোদি ফ্রান্স সফরে গিয়ে ইউপিআই-এর মাধ্যমে লেনদেনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে এসেছিলেন। তখনই জানা গিয়েছিল ভারতীয় পর্যটকরা রুপির মাধ্যমে টাওয়ার দর্শনের টিকিট বুকিং করতে পারবেন। এবছর সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে ভারতে এসেছিলেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রঁ। তাঁকে জয়পুরে ভ্রমণের গিয়ে চা পানের সময় ইউপিআইয়ের (UPI Eiffel Tower) সুবিধার কথা বুঝিয়েছিলেন মোদি। ঠিক তার এক সপ্তাহের মধ্যে এই ব্যবস্থা চালু হয়ে গেল এই ডিজিটাল লেনদেনের সুবিধা। ভারতের ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share