Tag: Islamic State

Islamic State

  • Nigeria Massacre: নাইজেরিয়ায় বন্দুকধারীদের নৃশংস হামলায় নিহত অন্তত ২৯

    Nigeria Massacre: নাইজেরিয়ায় বন্দুকধারীদের নৃশংস হামলায় নিহত অন্তত ২৯

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বন্দুকধারীদের নৃশংস হামলায় নিহত অন্তত ২৯ জন। হামলার দায় স্বীকার করেছে (Nigeria Massacre) ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (ISWAP)। গোষ্ঠীটির দাবি, তারা হামলা চালিয়ে অন্তত ২৫ জন খ্রিস্টানকে হত্যা করেছে।

    খেলার মাঠে অতর্কিতে হামলা (Nigeria Massacre)

    রবিবার আদামাওয়া (Islamic State) অঙ্গরাজ্যের গোম্বি লোকাল গভর্নমেন্ট এরিয়ার গুইয়াকু কমিউনিটিতে হিংসার ঘটনাটি ঘটে। অঞ্চলটি ক্যামেরুন সীমান্তের কাছে, দীর্ঘদিন ধরে জেহাদি তৎপরতার জন্য পরিচিত। স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা একটি ফুটবল খেলার মাঠে অতর্কিতে হামলা চালায়। সেই সময় বহু তরুণ-তরুণী খেলা দেখতে সেখানে জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বন্দুকধারীরা এলাকায় ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।

    স্থানীয়দের বক্তব্য

    স্থানীয় এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে বলেন, “আমাদের লোকজন গুইয়াকু কমিউনিটির ফুটবল মাঠে জড়ো হয়েছিল…। তখন বিদ্রোহীরা অস্ত্র নিয়ে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।” নিহতদের অধিকাংশই যুবক-যুবতী। এর মধ্যে ফুটবল খেলা দেখতে আসা কয়েকজন মহিলাও রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, হামলার সময় ঘরবাড়ি, যানবাহন ও গির্জায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আদামাওয়া অঙ্গরাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিরি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গুইয়াকু কমিউনিটিতে প্রাণঘাতী হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দে করে অবিলম্বে নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতিও দেন তিনি (Nigeria Massacre)।

    পোড়া গির্জার ছবি

    জানা গিয়েছে, প্রথমে প্রশাসন বোকো হারাম জঙ্গিদের দায়ী করলেও, পরে হামলার দায় স্বীকার করে বিবৃতি (Islamic State) দেয় আইএসডাব্লুএপি। তাদের দাবি, অন্তত ২৫ জন খ্রিস্টানকে হত্যা করা হয়েছে। একটি গির্জা ও প্রায় ১০০টি মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। টেলিভিশন ফুটেজে পোড়া গির্জা ও কয়েকটি পুড়ে যাওয়া মোটরসাইকেল দেখা গিয়েছে। কমিউনিটি নেতারা জানান, হামলাকারীরা কয়েক ঘণ্টা ধরে সাধারণ মানুষের ওপর হামলা ও সম্পত্তি ধ্বংস করেছে। নিরাপত্তা রক্ষীরা না থাকায় তারা সঙ্গে সঙ্গে কোনও প্রতিরোধের মুখেও পড়েনি (Nigeria Massacre)।

    নিরাপত্তা সঙ্কট

    এই হামলায় নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা সঙ্কটকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখানে এক দশকেরও বেশি সময় ধরে বিদ্রোহ করছে জেহাদিরা। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে বোকো হারাম ও আইএসডাব্লুএপি সংক্রান্ত হিংসায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। এই সংঘাত প্রতিবেশী নাইজার, চাদ ও ক্যামেরুনেও ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক এই হামলাটি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ এতে প্রকাশ্যে দায় স্বীকার করা হয়েছে এবং জনসমাগমে থাকা নিরীহ মানুষদের টার্গেট করা হয়েছে।

    কৃষিজমি নিয়ে বিবাদের জের

    দেশে সাধারণ নির্বাচন এক বছরেরও কম সময় দূরে থাকায় নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চাপ বাড়ছে। সরকার বিদ্রোহ দমন ও নতুন করে হওয়া হামলা ঠেকাতে বাড়তি চাপে রয়েছে (Nigeria Massacre)। এদিকে, এদিনই ১০০ কিলোমিটারেরও বেশি দূরের লামুর্দে এলাকায় আর একটি হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানায়, সেখানে কৃষিজমি নিয়ে বিবাদের জেরে সাম্প্রদায়িক সংঘর্ষ হয় (Islamic State)। স্থানীয় প্রশাসনের এক শীর্ষ কর্তা বলেন, “মানুষের প্রাণ গিয়েছে, সম্পত্তিও নষ্ট হয়েছে।”

    ওয়াকিবহাল মহলের মতে, গুইয়াকুর হামলাটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলির একটি। আইএসডাব্লুএপির দাবি, তারা অন্তত ২৫ জন খ্রিস্টানকে হত্যা করেছে এবং একটি গির্জা ও প্রায় ১০০টি মোটরবাইকে আগুন দিয়েছে। জানা গিয়েছে, ওই গোষ্ঠীটি ফের হামলা চালাতে পারে। প্রত্যাশিতভাবেই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন উত্তর-পূর্ব নাইজেরিয়ার সাধারণ মানুষ।

     

  • Hybrid Terror Modules: একটি সাধারণ মতাদর্শ, একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত! প্রকাশ্যে হাইব্রিড টেরর মডিউল

    Hybrid Terror Modules: একটি সাধারণ মতাদর্শ, একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত! প্রকাশ্যে হাইব্রিড টেরর মডিউল

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে একাধিক জঙ্গি মডিউল (Hybrid Terror Modules)। তার জেরে প্রকাশ্যে এসেছে চরমপন্থী কার্যকলাপের একটি উদ্বেগজনক ও পরিবর্তিত ধারা (India)। আগে যেখানে জঙ্গিরা সাধারণত একটি নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত থাকত, এখন তদন্তকারীরা দেখছেন, এদের অনেকেই একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হলেও, তাদের মূল চালিকা শক্তি একটি সাধারণ মতাদর্শ।

    ফরিদাবাদ মডিউল (Hybrid Terror Modules)

    ফরিদাবাদ মডিউলের কথাই ধরা যাক। এই মডিউলের সদস্যদের সঙ্গে যোগাযোগ ছিল জইশ-ই-মোহাম্মদের। তদন্তকারীরা জানান, তাদের মূল মতাদর্শগত ঝোঁক ছিল ইসলামিক স্টেটের দিকে। এই ধরনের বহু-সংগঠনভিত্তিক সংযোগ জঙ্গি নেটওয়ার্কের কাঠামো ও কার্যপদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। একই প্রবণতা দেখা গিয়েছে দিল্লি পুলিশ ও মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS)-এর যৌথ অভিযানে গ্রেফতার হওয়া সাম্প্রতিক একটি ঘটনায়ও। আটক দুই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে ইসলামিক স্টেট এবং জইশ-ই-মোহাম্মদের। তদন্তকারীদের মতে, এই ধরনের ওভারল্যাপ এখন আর বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, বরং একটি বৃহত্তর ও পরিকল্পিত কৌশলেরই অংশ।

    কী বলছেন আইবি আধিকারিক

    আইবি-র (ইন্টেলিজেন্স ব্যুরো) এক আধিকারিকের মতে, এই নয়া প্রবণতা একটি সুপরিকল্পিত পরিবর্তনের ফল। এখন জঙ্গিরা আর কোনও একটি নির্দিষ্ট সংগঠনের সঙ্গে টিকি বেঁধে রাখে না। বরং তারা বিভিন্ন চরমপন্থী মতাদর্শ ও গোষ্ঠী দ্বারা অনুপ্রাণিত হয়ে আরও স্বাধীনভাবে কাজ করছে (Hybrid Terror Modules)। তাঁর মতে, এটি একটি বিপজ্জনক প্রবণতা। কারণ ওই ব্যক্তিরা সরাসরি কোনও কমান্ড কাঠামো ছাড়া নিজেরাই জঙ্গি মডিউল তৈরি করছে। এই স্বনির্ভর গোষ্ঠীগুলি স্বাধীনভাবে কাজ করে। তাই নিরাপত্তা সংস্থার পক্ষে তাদের শনাক্ত করা ও দমন করা ক্রমশই কঠিন হয়ে উঠছে।

    নয়া মডেলে মদত পাকিস্তানের

    জানা গিয়েছে, এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)। আধিকারিকরা  জানিয়েছেন, আইএসআই এখন এমন একটি মডেলকে উৎসাহিত করছে, যেখানে নিয়োগপ্রাপ্তরা কোনও একটি নির্দিষ্ট সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত থাকে না। বরং তারা নিজেরাই তাদের মতাদর্শ ও কার্যপদ্ধতি বেছে নিতে পারে (India)। এই পদ্ধতির বেশ কিছু সুবিধাও রয়েছে। এগুলি হল, দায় অস্বীকার করা সহজ, ঝুঁকি কম, খরচ কম এবং বিদেশে সরাসরি জঙ্গি সংগঠন গড়ার প্রয়োজন নেই। দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ‘জিরো-টলারেন্স’ নীতি নেয়। তার ফলে দেশের ভেতরে সংগঠিত জঙ্গি নেটওয়ার্ক গড়া ক্রমেই কঠিন হয়ে উঠেছে। এই জন্যই পাকিস্তান কৌশল বদলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে (Hybrid Terror Modules)।

    ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার

    অপারেশন সিঁদুরের পর গোয়েন্দা সংস্থাগুলি লক্ষ্য করেছে পাকিস্তানি সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ব্যাপক প্রচার করা হচ্ছে। এই কৌশল ইসলামিক স্টেটের দীর্ঘদিনের ব্যবহৃত পদ্ধতির মতো, যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিয়োগ ও উগ্রপন্থায় প্ররোচিত করা হয় (India)। এই প্রোপাগান্ডা ব্যবস্থাটি মূলত আর্থিকভাবে দুর্বল এবং সহজেই প্রভাবিত হয়, সেই সব তরুণদের টার্গেট করে। সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে লাগাতার তাদের জেহাদি সাহিত্য ও চরমপন্থীমূলক কনটেন্ট দেখানো হয়। এরপর তাদের আচরণ পর্যবেক্ষণ করে একই ধরণের ইউজারদের একত্রিত করা হয়। তার পরেই ধীরে ধীরে গঠন করা হয় একটি জঙ্গি মডিউল।

    মতাদর্শগত প্রভাব

    জম্মু-কাশ্মীরের বাইরে সাম্প্রতিক বেশ কিছু জঙ্গি হামলার তদন্তেও দেখা গিয়েছে, অধিকাংশই স্ব-প্রণোদিত মডিউল দ্বারা পরিচালিত, যাদের কোনও সরাসরি সংগঠনগত যোগ নেই। তাদের একমাত্র মিল হল, মতাদর্শগত প্রভাব, বিশেষত ইসলামিক স্টেট (Hybrid Terror Modules)। কোয়েম্বাটোরে একটি মন্দির উড়িয়ে দেওয়ার পরিকল্পনায় জড়িত জেমশা রুবিন নিজেই উগ্রপন্থায় প্রভাবিত হয়েছিল। একইভাবে, বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ এবং ম্যাঙ্গালুরু বিস্ফোরণ চেষ্টার ঘটনাগুলিও একই ধরনের মতাদর্শ দ্বারা প্রভাবিত ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ব্যক্তিদের মধ্যে কোনও সরাসরি যোগাযোগ বা সংগঠনগত সম্পর্ক ছিল না। প্রতিটি ঘটনাই ছিল আলাদা, স্বনির্ভর এবং স্ব-প্রণোদিত।

    এই নয়া কৌশল অনুযায়ী, আইএসআই নিয়োগপ্রাপ্তদের কোনও নির্দিষ্ট সংগঠনে যোগ দিতে চাপ দিচ্ছে না। বরং ব্যাপকভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যাতে লোকজন নিজেরাই মতাদর্শ বেছে নিয়ে নেমে পড়ে সন্ত্রাসমূলক কাজকর্মে (India)। আধিকারিকরা সতর্ক করে দিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের বিকেন্দ্রীভূত জঙ্গি মডেল আরও বাড়বে। সংগঠিত নেটওয়ার্কের পরিবর্তে মতাদর্শভিত্তিক এই কাঠামো নিরাপত্তার জন্য আরও জটিল ও দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করবে। যার খেসারত দিতে হবে ভারতবাসীকে (Hybrid Terror Modules)।

    অতএব, সাধু সাবধান!

     

  • PFI: উদ্দেশ্য ২০৪৭ সালের মধ্যে হিন্দু মুক্ত ভারত! পিএফআই-এর অ্যাজেন্ডা সামনে আনল এনআইএ

    PFI: উদ্দেশ্য ২০৪৭ সালের মধ্যে হিন্দু মুক্ত ভারত! পিএফআই-এর অ্যাজেন্ডা সামনে আনল এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিস্ফোরক তথ্য সামনে আনল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)। জাতীয় তদন্তকারী সংস্থার মতে, ইসলামিক মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া তৈরি করেছে তাদের গোয়েন্দা বিভাগ, যার নাম দেওয়া হচ্ছে ‘রিপোর্টার উইং’। এদের কাজই হবে বিভিন্ন অমুসলিম ব্যক্তিত্বদের চিহ্নিত করা ও তাঁদের হত্যা করার জন্য প্রস্তুতি নেওয়া। এই নিয়ে একটি রিপোর্ট জাতীয় তদন্তকারী সংস্থা জমা দিয়েছে কেরল হাইকোর্টে। জাতীয় তদন্তকারী সংস্থা তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) অন্যতম বড় ষড়যন্ত্র হল ‘ইন্ডিয়া ২০৪৭’-এর মাধ্যমে ভারতবর্ষকে হিন্দুশূন্য করে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নেওয়া।

    কেরলের পালাক্কাড় জেলার আরএসএস কার্যকর্তা শ্রীনিবাসনের হত্যাকাণ্ড

    প্রসঙ্গত, সম্প্রতি সামনে এসেছে কেরলের পালাক্কাড় জেলার আরএসএস কার্যকর্তা শ্রীনিবাসনের হত্যাকাণ্ড, যেখানে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) সরাসরি যোগ এবং অ্যাজেন্ডা স্পষ্টভাবে ধরা পড়েছে। এনআইএ তাদের রিপোর্টে আরও উল্লেখ করেছে যে, তাদের কাছে বিভিন্ন তথ্যপ্রমাণ এবং নথি তথা কল রেকর্ডিং রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে কেরলের ওই আরএসএস কার্যকর্তা শ্রীনিবাসনকে হত্যার কাজে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া যুক্ত ছিল। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ২০২২ সালে কেন্দ্রীয় সরকার একটি অভিযোগ দায়ের করে, যেখানে তাদের দেশবিরোধী কার্যকলাপের উল্লেখ করা হয়। এরপর থেকেই এই মৌলবাদী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীকালে, কেরলের আরএসএস কার্যকর্তা শ্রীনিবাসনের হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য সামনে আসে।

    তৈরি করা হচ্ছে ‘হিট লিস্ট’, ক্যাডারদের দিচ্ছে অস্ত্র প্রশিক্ষণ (PFI)

    এনআইএ কোর্টে আরও জানিয়েছে, কীভাবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামক এই মৌলবাদী সংগঠনটি তাদের ‘হিট লিস্ট’ তৈরি করছে এবং সেখানে বিভিন্ন ব্যক্তিত্বের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে, যাতে পরবর্তীকালে তাদের টার্গেট করা যায়। এই তথ্য সংগ্রহ করা হচ্ছে জেলা স্তর থেকে এবং পরে তা পাঠানো হচ্ছে পিএফআই নেতৃত্বের কাছে। এই ব্যক্তিগত তথ্যগুলি বিভিন্ন সময়ে আপডেটও করা হচ্ছে এবং এই কাজে বিভিন্ন শাখা সংগঠনও তৈরি করেছে পিএফআই। পিএফআই এর পাশাপাশি, তাদের ক্যাডারদের অস্ত্র প্রশিক্ষণও দিচ্ছে। যাতে তাদের সন্ত্রাসের কার্যকলাপে কাজে লাগানো যায়। ইতিমধ্যে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, পেরিয়ার ভ্যালি ক্যাম্পাস, যা কেরলের এর্নাকুলাম জেলায় অবস্থিত, সেই ক্যাম্পাসকেই অস্ত্র প্রশিক্ষণের কাজে ব্যবহার করছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। এভাবেই তারা সমাজে ভয়, সন্ত্রাস এবং আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে বলে রিপোর্টে উল্লেখ করেছে এনআইএ।

    যে কোনও মুসলিম ইস্যুতে যুক্ত থাকবে পিএফআই (PFI)

    জাতীয় তদন্তকারী সংস্থা তাদের রিপোর্টে আরও জানিয়েছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনা করেছে যে মুসলিম সম্পর্কিত যে কোনও ইস্যুতে তারা সক্রিয়ভাবে যুক্ত থাকবে। ব্যবহার করবে অস্ত্র। এর মাধ্যমে একটি সমান্তরাল বিচারব্যবস্থা গড়ে তুলতে চায় এই সংগঠন, যার নাম তারা দিয়েছে ‘দারুল কাজা কোর্ট’। জানা গিয়েছে, পিএফআই-এর ‘রিপোর্টার উইং’ কাজ করছে তাদের ইন্টেলিজেন্স শাখা হিসেবে। এভাবেই তারা হিন্দু নেতা, সমাজের বিশিষ্ট ব্যক্তি, এবং অন্যান্য ব্যক্তিত্বদের প্রতিদিনকার গতিবিধি ও ব্যক্তিগত তথ্যের রিপোর্ট তৈরি করছে, যা পাঠানো হচ্ছে জেলা কমিটিতে। রিপোর্টার উইং যে তথ্য দেবে, সেই তথ্যের ভিত্তিতেই কাজ করবে ‘হিট টিম’এবং তাদের মূল দায়িত্ব হবে হত্যা করা।

    পিএফআই-এর অন্যতম উদ্দেশ্য হল রাজনৈতিক ক্ষমতা দখল করা

    এনআইএ আরও জানিয়েছে, পিএফআই-এর অন্যতম উদ্দেশ্য হল রাজনৈতিক ক্ষমতা দখল করা এবং সেটা তারা করতে চায় ‘সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া’ নামক রাজনৈতিক সংগঠনের মাধ্যমে। এইভাবে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তারা ভারতবর্ষকে ২০৪৭ সালের মধ্যে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায়। জমা দেওয়া রিপোর্টে আরও উল্লেখ রয়েছে যে, পিএফআই-এর হিট লিস্টে এখনও পর্যন্ত ৯৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের নাম রয়েছে—যার মধ্যে রয়েছেন আরএসএস এবং বিজেপি নেতারা, প্রাক্তন বিচারপতিরাও।

    গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের কাছে থেকে উদ্ধার তালিকা

    প্রসঙ্গত, এনআইএ ওই হিট লিস্ট বাজেয়াপ্ত করে সিরাজুদ্দিনের কাছ থেকে। সিরাজুদ্দিন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতা এবং শ্রীনিবাসন হত্যাকাণ্ড মামলার ৫১ তম অভিযুক্ত। এর পাশাপাশি, অপর এক পিএফআই সন্ত্রাসবাদী আব্দুল ওহাবের কাছ থেকে একটি তালিকা উদ্ধার হয়েছে, যেখানে পাঁচজন ব্যক্তির নাম রয়েছে—যাঁদের মধ্যে একজন প্রাক্তন বিচারপতির নামও পাওয়া গেছে। এছাড়াও, মহম্মদ সাদিক নামের আরেক পিএফআই সন্ত্রাসবাদী, যে এই মামলার ১৭ তম অভিযুক্ত, তার কাছ থেকে ১৫৭ জনের ব্যক্তিগত তথ্য উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, অপর এক সন্ত্রাসবাদী আইয়ুব, যে ৬৯ তম অভিযুক্ত, তার কাছ থেকে প্রায় ৫০০ জন ব্যক্তির ব্যক্তিগত তথ্য উদ্ধার করা হয়েছে।

    পিএফআইয়ের অ্যাজেন্ডা

    আদালতে এনআইএ (NIA) বারবার জানিয়েছে যে, শ্রীনিবাসনের হত্যাকাণ্ডের পর পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অনেক গোপন তথ্য ও এজেন্ডা সামনে এসেছে। এনআইএ আরও জানিয়েছে, শ্রীনিবাসনকে যারা হত্যা করে, তাদের সঙ্গে ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল না, এমনকি হত্যাকাণ্ডে যুক্ত অনেকেই তাঁকে ব্যক্তিগতভাবে চিনত না। তবুও, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, যা ছিল সংগঠনের পূর্বনির্ধারিত সন্ত্রাসমূলক ষড়যন্ত্রের অংশ।

  • Islamic State: দুই বাংলা, উত্তর-পূর্ব ভারত নিয়ে ‘আইএস বেঙ্গল প্রভিন্স’ গড়ার ভয়াবহ ছক করছে আইসিস!

    Islamic State: দুই বাংলা, উত্তর-পূর্ব ভারত নিয়ে ‘আইএস বেঙ্গল প্রভিন্স’ গড়ার ভয়াবহ ছক করছে আইসিস!

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিস জঙ্গি সংগঠনের প্রাথমিক উদ্দেশ্য হল খিলাফতকে প্রতিষ্ঠা এবং সারা বিশ্বব্যাপী ইসলামের রাজত্ব কায়েম করা। কিন্তু বর্তমানে বেশ কোনঠাসা এই জঙ্গি সংগঠন (Islamic State)। তারা সেই অবস্থায় নেই যে সারা পৃথিবীর জুড়ে খিলাফত ঘোষণা করতে পারে। সেই জন্য তারা চিহ্নিত করেছে পৃথিবীজুড়ে বেশ কিছু অঞ্চল, যেগুলিতে তারা প্রবেশ করতে পারবে, সংগঠনের জাল ছড়াতে পারবে এবং নিজেদের খিলাফতের আদর্শকে তারা স্থাপন করতে পারবে। প্রসঙ্গত, আগেই এই জঙ্গি সংগঠন ঘোষণা করেছিল যে তারা খিলাফত প্রতিষ্ঠা করেছে ইরাক এবং তার প্রতিবেশী অঞ্চলগুলিতে। এর পাশাপাশি, তারা আফ্রিকা মহাদেশের বেশ কিছু দেশেও খিলাফত প্রতিষ্ঠার কথা বলে।

    বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব ভারত টার্গেট আইসিসের!

    ২০২৫ সালের জানুয়ারির শুরুতেই খবর ভেসে আসে অল বেঙ্গলি মিডিয়া থেকে। এখানেই বার্তা দেওয়া হয় যে তারা সম্পূর্ণভাবে প্রস্তুতি চালাচ্ছে ‘ইসলামিক স্টেট বেঙ্গল প্রভিন্স’ গড়ে তোলার জন্য। যে বার্তা দিয়েছে এই জঙ্গি সংগঠন তা হালকা ভাবে নিচ্ছেন না গোয়েন্দারা। কারণ এই ধরনের যে পরিকল্পনা অল বেঙ্গলি মিডিয়া প্রচার করেছে, তা নতুন বা প্রথম কিছু নয়। এখানে প্রতিফলিত হচ্ছে তাদের দীর্ঘদিনের যে উদ্দেশ্য সেটাই। ইসলামিক স্টেট বেঙ্গল প্রভিন্সে কোন কোন অঞ্চল থাকবে তাও তারা ঘোষণা করে দিয়েছে। এখানে থাকবে সম্পূর্ণ বাংলাদেশ (Bangladesh), পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। অল বেঙ্গলি মিডিয়ার মতে, এই সমস্ত অঞ্চলগুলিতে আগামী দিনে খিলাফত প্রতিষ্ঠা হতে চলেছে। খিলাফতের পথে যে কোন ধরনের বাধা এলে তা প্রতিরোধ করতেও প্রস্তুত তারা বলে দাবিও করা হয়েছে অল বেঙ্গলি মিডিয়ায়।

    কী বলছেন গোয়েন্দা কর্তা (Islamic State)

    ভারতের গোয়েন্দা দফতরের এক শীর্ষ আধিকারিক (Islamic State) অর্গানাইজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, এদের পরিকল্পনাই হল বিভিন্ন মডিউল গড়ে তোলা। এই জঙ্গি মডিউলগুলির মাধ্যমে তারা কাজ চালাতে চায়। এরা প্রতিনিয়ত নতুন নতুন অঞ্চলকে তাদের ইসলামিক স্টেট বেঙ্গল প্রভিন্স-এর অংশও বানাচ্ছে। তবে এদের প্রাথমিক উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে তাদের ইসলামিক স্টেট প্রভিন্স গড়ে তোলা। ইতিমধ্যে তারা এই বার্তাও দিতে শুরু করেছে যে যদি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠী এক হয়ে যায়, তাহলে তারা এটা করতে পারবে।

    বাংলাদেশের অচলাবস্থায় সুযোগ নিতে চাইছে জঙ্গি গোষ্ঠী

    এই আবহে ইসলামিক স্টেট (Islamic State) জঙ্গিগোষ্ঠী মনে করছে যে বর্তমানে সবচেয়ে ভালো সময় চলছে তাদের। কারণ বাংলাদেশের এই অচলাবস্থা। এই অচলাবস্থাকেই তারা কাজে লাগাতে চাইছে। সবার আগে, বাংলাদেশে ফিলাফত কায়েম করা। তার পর সেখান থেকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে তারা মৌলবাদকে সর্বদাই ছড়িয়ে দেওয়া। বাংলাদেশ যে ধীরে ধীরে ইসলামি মৌলবাদ এবং জিহাদিদের আয়ত্তে চলে যাচ্ছে, তার প্রমাণ মিলেছে সাম্প্রতিককালে। বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানিদের জন্য ফ্রি ভিসা পাস চালু করেছে। এর ফলে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীগুলির কাজ আরও সহজ হয়েছে। ধরা যাক, কোন জঙ্গি বা মৌলবাদী সংগঠনের কেউ ভারতে অপরাধ সংঘঠিত করল। তারপরে চোরা পথে তারা বাংলাদেশে চলে গেল। সেখানে গিয়ে তারা শান্তিতে ঘুমাল এবং পরবর্তীকালে ভিসা নিয়ে তারা পাকিস্তান বেরিয়ে গেল। অর্থাৎ জঙ্গিগোষ্ঠীদের ভারতে প্রবেশের জন্য আন্তর্জাতিক দিক থেকে একটি সেফ করিডোরে পরিণত হয়েছে বাংলাদেশ।

    সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে আসেন ডোভাল

    ইতিমধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলি এ নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করছেন। কারণ গত অগাস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকেই জিহাদিদের মুক্তাঞ্চলে (Islamic State) পরিণত হয়েছে বাংলাদেশ। সেখানে একের পর এক উৎসব বন্ধ করে দেওয়া হচ্ছে। হামলার খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সফর করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। উচ্চ পর্যায়ের একটি মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেন। তাঁর ওই মিটিংয়ে মালদা, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদের বেশ কিছু মাদ্রাসাকে নিয়ে তারা আলোচনা করেন। এই মাদ্রাসাগুলির গতিবিধির সন্দেহজনক এবং এগুলি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যথেষ্ট বিপজ্জনক।

    আইসিসের কাজ দেখার দায়িত্বে কে?

    জানা গিয়েছে, বাংলাদেশে ইসলামিক স্টেট জঙ্গি (Islamic State) সংগঠনের কাজ চালানোর জন্য নিযুক্ত করা হয়েছে মহম্মদ সাইফুল্লাহ উজাকি ওরফে আবু ইব্রাহিম আল হানিফকে। সূত্রের খবর, এই ব্যক্তি একজন ধর্মান্তরিত মুসলিম। প্রথম জীবনে তাঁর নাম ছিল সজীবচন্দ্র দেবনাথ এবং তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। কিন্তু বিশ্বাস রাখতেন ইসলামিক স্টেট-এর আদর্শে। ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরে তিনি বেশ কয়েকমাস সিরিয়াতে চলে যান এবং সেখানেই প্রশিক্ষণ নেন। পরবর্তীকালে তাঁকে বাংলাদেশের কাজ দেখার দায়িত্ব দেওয়া হলে তিনি ফিরে আসেন। ২০১৬ সালের ঢাকা হামলার অন্যতম চক্রান্তকারী বলে মনে করা হয় তাঁকে।

  • ISIS Love: আফগানিস্তানে গ্রেফতার আরও এক, কেন কেরলের যুবকদের মধ্যে বাড়ছে আইসিস-প্রীতি?

    ISIS Love: আফগানিস্তানে গ্রেফতার আরও এক, কেন কেরলের যুবকদের মধ্যে বাড়ছে আইসিস-প্রীতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিস-প্রীতির (ISIS Love) জেরে ফের গ্রেফতার কেরলের এক বাসিন্দা। বর্তমানে সে আফগানিস্তানে ছিল। আফগান গোয়েন্দা সংস্থা গ্রেফতার করে তাকে। আফগানিস্তানে বসেই সানাউল ইসলাম নামের ওই যুবক ইসলামিক স্টেট অফ ইরাক এবং সিরিয়া (আইসিস) নিয়ন্ত্রণ করত।

    কেরলের আইসিস যোগ…

    আফগানিস্তান প্রশাসনের তরফে সানাউলের ছবি প্রকাশ করা হয়েছে। আইসিসে (ISIS Love) যোগ দিতে তাজিকিস্তান হয়ে সে আফগানিস্তানে গিয়েছিল বলেও দাবি তালিব প্রশাসনের। এর ঠিক এক মাসে আগেই কেরল থেকে এনআইএ আদালত রিয়াজ আবু বক্করকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে ষড়যন্ত্র করার দায়ে অভিযুক্ত করেছিল। এবার প্রকাশ্যে এল আরেক কেরল যুবকের আইসিস-প্রীতির উদাহরণ। গত বছর জুলাইয়েও এনআইএ কেরলে আইসিস মডিউলের একজনকে গ্রেফতার করেছিল। ভারতের ধর্মীয় স্থানে নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে।  

    কেরলের যুবাদের আইএস-প্রীতি কেন?

    ২০১৭ সালে কেরল পুলিশ জানিয়েছিল, সে রাজ্যের প্রায় ১০০ জন যোগ দিয়েছে আইসিসে। প্রশ্ন হল, কী কারণে আইসিস-প্রীতি বাড়ছে কেরলের যুবকদের? জানা গিয়েছে, কেরলের যে তরুণরা আইসিসে যোগ দিয়েছে, তাদের সিংহভাগই মপলা মুসলমান, যারা বিশ্বাস করে তারা আরব ব্যবসায়ীদের বংশধর কিংবা উচ্চবর্ণের ধর্মান্তরিত হিন্দু। এই মুসলমানদের বাস মূলত মালাপূরম, কালিকট এবং কান্নুরে।

    আরও পড়ুুন: ‘সন্দেশখালির ঝড় সারা বাংলায় আছড়ে পড়বে’, বারাসতে বললেন মোদি

    অর্থের টোপ দিয়ে মগজধোলাই!

    সাতের দশক থেকে কেরলের বহু মানুষ মধ্য প্রাচ্যে চলে যাচ্ছেন রোজগারের ধান্ধায়। সেখান থেকেই তাঁরা যোগাযোগ রাখছেন ভরতে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে। তাছাড়া, এই অঞ্চলে সৌদি আরব থেকেও প্রচুর মুদ্রা ঢোকে। সেই মুদ্রার টোপ গিলে এ রাজ্যের তরুণদের একাংশ সৌদি এবং সালাফি পণ্ডিতদের কাছ থেকে ধর্মীয় নীতিকথা শিখছে। কেরলে আইসিসের (ISIS Love) মাথারা নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও সফল। এই নেটওয়ার্কের মাধ্যমেই তারা নিয়োগ করছে তরুণদের। করছে মগজধোলাই।

    কেরলে একাধিক আইএস মডিউল সক্রিয়

    কেরলে আইসিসের অনেকগুলি মডিউল রয়েছে। এর মধ্যে আবদুল রশিদের কাসারগড় মডিউল এ রাজ্যের ২৪ জনকে আফগানিস্তানের মতো আইএসআইএস কলোনিগুলিতে পাঠিয়ে দিতে সফল হয়েছে। এই মডিউলে রয়েছে ধর্মান্তরিত যুবতী সোনিয়া সেবাস্টিয়ান এবং তার মুসলমান স্বামীও। তারাও পালিয়েছে আফগানিস্তানে। কান্নুরের আরও একটি মডিউল কেরলের ৪০-৫০ জন তরুণকে মৌলবাদে দীক্ষিত করেছে। এরাও পরে যোগ দিয়েছে আইসিসে (ISIS Love)। এই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) মতো নিষিদ্ধ সংগঠনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বলে খবর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IS Module in Gujarat: সুরাটে মিলল আইএস মডিউলের সন্ধান! ধৃত ১ মহিলা-সহ ৪

    IS Module in Gujarat: সুরাটে মিলল আইএস মডিউলের সন্ধান! ধৃত ১ মহিলা-সহ ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটের সুরাটে মিলল আইএস (ISIS) মডিউলের সন্ধান! এক মহিলা-সহ চার অভিযুক্তকে পোরবন্দর থেকে গ্রেফতার করল গুজরাট (GUjarat) পুলিশের সন্ত্রাস-বিরোধী স্কোয়াড এটিএস। অভিযুক্তদের মধ্যে ওই মহিলা ছাড়া বাকিরা নাবালক। অভিযুক্তদের থেকে উদ্ধার করা হয়েছে আইএসের গোপন নথি ও পতাকা।

    আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা

    সূত্রের খবর, এনআইএ-এর থেকে তথ্য পেয়ে এটিএস আইজি-র নেতৃত্বে একটি দল সুরাট সংলগ্ন পোরবন্দরে যায়। সেখান থেকেই সুমেরা নামে ওই মহিলাকে আটক করা হয়। অভিযুক্ত তিন নাবালক শ্রীনগরের বাসিন্দা। মহিলা এসেছিল সুরাট থেকে। তারা পোরবন্দর থেকে বোট ভাড়া করে আফগানিস্তানে যাওয়ার মতলব কষছিল বলে দাবি তদন্তকারীদের। এও জানা যাচ্ছে, সেখানে গিয়ে আইএস-খোরাসানে যোগ দেওয়ার কথা ছিল তাদের।

    এটিএস সূত্রে খবর, টানা ৬ ঘণ্টা ওই মহিলাকে জেরা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের থেকে আইএসের নথি ও পতাকা ছাড়াও পাওয়া গিয়েছে ভিডিও ও অডিও ক্লিপ। সেখানে সন্ত্রাসের উসকানিমূলক ভাষণ দিতে দেখা যাচ্ছে কাশ্মীরের তরুণদের উদ্দেশে।

    আরও পড়ুুন: কেন্দ্রীয় বাহিনীতে না, অথচ পঞ্চায়েতে ভিন্ রাজ্যের পুলিশে আগ্রহ নবান্নর

    সূত্রের খবর ওই মহিলা বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। তার স্বামী দক্ষিণ ভারতের বাসিন্দা। আড়াই বছর আগে ওই মহিলার বিবাহ বিচ্ছেদ হয়।জানা যাচ্ছে, অভিযুক্তরা মাছধরার বোটে ক্যাপ্টেন ও জিপিএস কোঅর্ডিনেটরের দায়িত্বে কাজ করত। গত এক বছর ধরেই আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিল তারা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Abdul Raquib Qureshi: দোকানের আড়ালে চালাত জঙ্গি কার্যকলাপ! আইএসের স্লিপার সেলের দায়িত্বে ছিল কুরেশি!

    Abdul Raquib Qureshi: দোকানের আড়ালে চালাত জঙ্গি কার্যকলাপ! আইএসের স্লিপার সেলের দায়িত্বে ছিল কুরেশি!

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গি যোগের অভিযোগে দিন কয়েক আগেই কলকাতা পুলিশের এসটিএফ (STF) গ্রেফতার করেছিল মহম্মদ সাদ্দাম ও মহম্মদ সঈদকে। সেই সূত্রে ৯ জানুয়ারি মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় আবদুল রাকিব কুরেশিকে (Abdul Raquib Qureshi)। বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাকে ২৩ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

    কুরেশি…

    জানা গিয়েছে, কুরেশির নিজের একটি দোকান রয়েছে। সেই দোকানের আড়ালেই চালাত জঙ্গি কার্যকলাপ। সরকারি আইনজীবীর দাবি, কুরেশির বিরুদ্ধে অভিযোগ, সে জঙ্গিদের ফিনান্স করত, সংগঠনের প্ল্যানিং করত, টেররিস্টদের লজিস্টিক সাপোর্টও দিত। তার কাছ থেকে উদ্ধার হয়েছে জেহাদি বই, মোবাইল, চিপ, মানি ব্যাগ, টাকা এবং পেন ড্রাইভ। সে যে দেশদ্রোহী কার্যকলাপে লিপ্ত ছিল, তারও প্রমাণ মিলেছে। জানা গিয়েছে, সন্ত্রাসবাদী হামলার ছকও কষেছিল কুরেশি। গোটা দেশে জাল বিস্তার করেছিল এই জঙ্গিরা। কুরেশির কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া নোটবুক থেকে জেহাদি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার প্রমাণও মিলেছে। যুবকদের মগজধোলাই করে স্লিপার সেল চালানোর চেষ্টাও করছিল সে। ১৩ জানুয়ারি পর্যন্ত ট্রানজিট রিমান্ডে পাওয়ায় কলকাতায় নিয়ে আসা হয়েছে কুরেশিকে। তাকে আরও জেরা করার প্রয়োজন রয়েছে বলেও জানান তদন্তকারীরা।

    আরও পড়ুুন: ইসলামিক স্টেটের সঙ্গে যোগ! কর্নাটকে এনআইএ-র হাতে গ্রেফতার আরও দুই

    প্রসঙ্গত, তদন্তকারীরা আগেই জানিয়েছিলেন, জঙ্গি সংগঠন আইএসের (IS) নামে শপথ নিয়েছিল হাওড়ার বাসিন্দা মহম্মদ সাদ্দাম। তাকে গ্রেফতার করার সময় তার কাছ থেকে যে ডায়েরি বাজেয়াপ্ত হয়েছিল, সেখান থেকেই এই তথ্য মিলেছে। ওই ডায়েরিতে যা লেখা হয়েছে, তা আরবিতে। এই ডায়েরির এক জায়গায় ধৃত সাদ্দাম লিখেছে, আইএসের প্রতি তার আনুগত্য বজায় রাখবে সে। সংগঠনের হয়ে কাজ করবে। এ ব্যাপারে শপথও নিয়েছে সে। এই ডায়েরি থেকেই জঙ্গি সংগঠনে কুরেশির (Abdul Raquib Qureshi) যুক্ত থাকার ইঙ্গিত মেলে। শেষমেশ মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় তাকে। পরে নিয়ে আসা হয় কলকাতায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • NIA: ইসলামিক স্টেটের সঙ্গে যোগ! কর্নাটকে এনআইএ-র হাতে গ্রেফতার আরও দুই

    NIA: ইসলামিক স্টেটের সঙ্গে যোগ! কর্নাটকে এনআইএ-র হাতে গ্রেফতার আরও দুই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব সন্ত্রাসবাদী সংস্থা ইসলামিক স্টেটের (IS) সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার আরও দুই। মঙ্গলবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) তাদের গ্রেফতার করেছে। শিবমগ্গা ইসলামিক স্টেট ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করা হয়েছে ওই দুজনকে।  

    এনআইএ… 

    এর আগে ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের সঙ্গে যোগ ছিল মহম্মদ শারিকের। সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়। মেঙ্গালুরুতে একটি অটোরিক্সায় করে কুকার বম্ব নিয়ে যাচ্ছিল সে।  তখনই বিস্ফোরণ ঘটে। জখম হন সে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে করা হয় গ্রেফতার।

    আরও পড়ুুন: ‘‘আমি না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসতে পারবেন না’’! বেফাঁস হাওড়ার তৃণমূল বিধায়ক

    জানা গিয়েছে, মঙ্গলবার যে দুজনকে গ্রেফতার করেছে এনআইএ (NIA) তারা হল মাজিন আবদুল রহমান এবং নাদিম আহমেদ কেএ। মাজিনকে গ্রেফতার করা হয় মেঙ্গালুরুর পারমান্নুরের হীরা কলেজের কাছ থেকে। এই মেঙ্গালুরু দক্ষিণাখণ্ড জেলার হেডকোয়াটার্স টাউন। নাদিমকে গ্রেফতার করা হয় দাভানাজেরে জেলার হোন্নালি তালুক থেকে। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, ধৃত মাজিন আবদুল রহমান ও নাদিম আহমেদ সরাসরি নাশকতামূলক কার্যকলাপে যুক্ত ছিল। এর আগে কর্নাটক থেকে সন্দেহভাজন ৪ আইএস জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ। তাদের জেরা করেই খোঁজ মেলে মাজিন ও নাদিমের।

    তদন্তে প্রকাশ, অভিযুক্ত মাজ মুনির এবং সঈদ ইয়াসিন মাজিন ও নাদিমকে ভারতে সন্ত্রাসমূলক কাজকর্ম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়োগ করেছিল। এনআইএ (NIA) জানিয়েছে, অভিযুক্তরা অন্তর্ঘাত এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। এগুলি ইসলামিক স্টেটের ষড়যন্ত্র। প্রসঙ্গত, গত বছর শিবামগ্গা টেরর মডিউল তুঙ্গা নদীর তীরে ট্রায়াল ব্লাস্ট করেছিল বলে অভিযোগ। গত বছর ১৯ সেপ্টেম্বর কর্নাটকের শিবামগ্গা জেলার শিবামগ্গা রুরাল থানায় অভিযোগ দায়ের হয়। ওই বছরেরই ৪ নভেম্বর তদন্ত শুরু করে এনআইএ (NIA)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Lal Bazar Attack: শ্রীনগরে হামলার দায় নিল আইএস! জঙ্গিদের নিশানায় নিরাপত্তারক্ষীরা

    Lal Bazar Attack: শ্রীনগরে হামলার দায় নিল আইএস! জঙ্গিদের নিশানায় নিরাপত্তারক্ষীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীনগরের লালবাজার এলাকায় পুলিশের উপর হামলার ঘটনার দায় স্বীকার করল ইসলামিক স্টেট ( Islamic State) হিন্দ প্রভিন্স। মঙ্গলবার সন্ধ্যায় ফের জঙ্গি হামলার সাক্ষী থেকেছে উপত্যকাবাসী। শ্রীনগরের (Srinagar) লাল বাজারে (Lal Bazar) জি ডি গোয়েঙ্কা স্কুলের (G D Goenka School) বাইরে নাকা তল্লাশির দায়িত্বে থাকা পুলিশের উপরে অতর্কিতে আক্রমণ চালায় জঙ্গিরা (Terrorist)। ওই হামলায় মুস্তাক আহমেদ (Mustaque Ahamed) নামে পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ASI) প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও দুই পুলিশ কর্মী। হত্যালীলা চালিয়ে নিরাপদেই চম্পট দিয়েছে জঙ্গিরা।

    বুধবার ওই হামলার দায় নিয়ে, আক্রমণের ভিডিও প্রকাশ করে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। ভিডিওয় দাবি করা হয়েছে, লুকিয়ে পুলিশের উপর এই আক্রমণ চালানো হয়েছে। আক্রমণের পর পুলিশের একটি একে ৪৭ রাইফেলও ছিনিয়ে নিয়েছে তারা। উপত্যকায় ক্রমে পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে। গত জানুয়ারি মাস থেকে এ নিয়ে ১১জন পুলিশকর্মী জঙ্গিদের গুলির শিকার হয়েছেন। পুলিশ সূত্রে খবর, ৬ জন সেনা, ৫ জন আধাসেনা-সহ নিরাপত্তা বাহিনীর মোট ২২ জন সদস্যের মৃত্যু হয়েছে। গত বছর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর ৪২ জন সদস্য নিহত হন। 

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে জামাত অনুমোদিত স্কুল বন্ধ করল সরকার, কেন জানেন?

    উল্লেখ্য,জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি রিপোর্টকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছে। এই রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে উপত্যকায় ১৪১ জন জঙ্গি সক্রিয় রয়েছে। এরই মধ্যে উপত্যকা ফের একবার অশান্ত হওয়ার ঘটনায় রীতিমতো চিন্তা বাড়ছে। এই মুহূর্তে কাশ্মীরে সুরক্ষা অনেক জোরদার করা হয়েছে। তারই মধ্যে এই আক্রমণ রীতিমতো উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত ৬৯ জন কাশ্মীরি তরুণকে জঙ্গি সংগঠন নিযুক্ত করেছে। এই সংগঠনটি পাক মদতপুষ্ট। লস্কর, জইশের পাশাপাশি হিজবুল মুজাহিদিন ও রেজিস্ট্যান্ট ফ্রন্টও উপত্যকায় বড়সড় নাশকতার ছক কষছে বলে কিছুদিন আগে প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রকের এক রিপোর্টে দাবি করা হয়।

LinkedIn
Share