Tag: Islamists

  • Lord Ram Idol: বাংলাদেশে নির্মীয়মান রামের মূর্তি ভেঙে ফেলার ডাক উগ্র ইসলামপন্থী বক্তার

    Lord Ram Idol: বাংলাদেশে নির্মীয়মান রামের মূর্তি ভেঙে ফেলার ডাক উগ্র ইসলামপন্থী বক্তার

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় ভগবান রামের (Lord Ram Idol) নির্মীয়মান একটি মূর্তি ভেঙে ফেলার হুমকি দিলেন উগ্র ইসলামপন্থী এক ব্যক্তি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুসলমান গোষ্ঠীগুলির নানা মন্তব্যও ছড়িয়ে পড়েছে, যেখানে হিন্দু দেবতা রামকে ‘হিন্দুত্বের প্রতীক’ আখ্যা দিয়ে হিংসায় উসকানি দেওয়া হচ্ছে।

    উগ্র ইসলামি বক্তার হুমকি (Lord Ram Idol)

    ‘ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা’ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট এক উগ্র ইসলামি বক্তা হুমকি দিয়ে বলেন, “পলাশবাড়ী উপজেলায় হিন্দুদের দেবতা রামের মূর্তি নির্মাণের কাজ যদি নির্বিঘ্নে চলতে থাকে, তাহলে বুঝতে হবে, এ দেশে কোনও সম্মানিত ইসলামি আলেম নেই। সে ক্ষেত্রে বাংলাদেশের মুসলমানরা হিন্দুত্ববাদীদের হাতে গণহত্যার শিকার হওয়ারই যোগ্য।” তিনি এও বলেন, “পলাশবাড়ীতে রামের একটি মূর্তি নির্মাণ করা হচ্ছে। সেটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দাও। সরকারকেই মূর্তিটি ভেঙে ফেলতে হবে। সরকার যদি তা না করে, তাহলে সাধারণ মানুষ (মুসলমানরা) সেটি ধ্বংস করবে। সরকারকে সাহায্য করা মুসলমানদের দায়িত্ব। বাংলাদেশে এই মন্দির ভেঙে ফেলতেই হবে।”

    ভারত দখলের হুমকি

    এর আগে ভারত দখলের হুমকি দিয়েছিলেন এই উগ্র ইসলামি বক্তা। তাঁর দাবি, “বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে একটি অভিযান চালানো হবে। ভারত দখল করা হবে। মোদি ও তাঁর রাম রাজ্য গুঁড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মুসলমানরা যদি একযোগে আক্রমণ করে, তাহলে ভারত এক ঘণ্টাও টিকতে পারবে না।” প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ অব্যাহত। ধর্মীয় সংখ্যালঘুদের ধীরে ধীরে দেশছাড়া করার উদ্দেশ্যেই চলছে এই আক্রমণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বরকতের গবেষণা অনুযায়ী, পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক নির্যাতনের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে আর কোনও হিন্দু অবশিষ্ট থাকবে না। মন্দির ভাঙচুর, জমি দখল, মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে হামলা, ধর্ষণ ও জোরপূর্বক ধর্মান্তর, এবং ঘৃণামূলক বক্তব্য—এসবকে হিন্দুদের ভয় দেখিয়ে দেশছাড়া করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়।

     

  • Indigo Flight: অভিযুক্ত ও আক্রান্ত উভয়েই মুসলিম, ইন্ডিগো কাণ্ডে টিকল না বামেদের হিন্দু আগ্রাসন তত্ত্ব

    Indigo Flight: অভিযুক্ত ও আক্রান্ত উভয়েই মুসলিম, ইন্ডিগো কাণ্ডে টিকল না বামেদের হিন্দু আগ্রাসন তত্ত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: গত শুক্রবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে বামপন্থীদের (Leftists) একটি বিভ্রান্তিকর প্রচার শুরু হয়, যেখানে তারা দাবি করে যে ইন্ডিগো বিমানে (Indigo Flight) একজন হিন্দু ব্যক্তি একজন মুসলিম যাত্রীকে লাঞ্ছিত করেছেন। পরে স্পষ্ট হয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার—কারণ ওই ঘটনার অপরাধীও একজন মুসলিম।

    বামেদের মিথ্যাচার

    বামপন্থীরা এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য করতে থাকেন, এবং অপরাধীকে ‘হিন্দু সন্ত্রাসী’ বলে আখ্যা দেওয়া শুরু করেন। কেউ কেউ সঙ্ঘীও বলতে শুরু করে। কিন্তু তারা বারবার এড়িয়ে যান যে, ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নিজেও একজন মুসলিম। প্রসঙ্গত, কলকাতা থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন হোসেন আহমেদ মজুমদার নামের এক যাত্রী (Indigo Flight)। অভিযোগ, ফ্লাইটে তাঁর এক সহযাত্রী তাঁকে চড় মারেন। জানা যায়, আক্রান্ত ব্যক্তি অসমের কাছাড় জেলার বাসিন্দা। ঘটনার পর ফ্লাইটে কিছু সময় দেরি হয় এবং অভিযুক্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে সিআইএসএফ (CISF) তাকে আটক করে। ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অভিযুক্তের নাম হাফিজুর রহমান।

    ইন্ডিগোর বিবৃতি (Indigo Flight)

    ইন্ডিগো (Indigo Flight) তাদের বিবৃতিতে বলে, “আমাদের ফ্লাইটে একটি অপ্রীতিকর ঘটনার কথা আমরা জানতে পেরেছি। এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীকে ‘অবাধ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাকে নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।” এই ঘটনার পর যে ভিডিওটি ভাইরাল হয়, সেটিকে ঘিরেই সমাজমাধ্যমে বামপন্থী গোষ্ঠী (Leftists) অভিযোগ তোলে যে হিন্দু সম্প্রদায়ের কেউ মুসলিম যাত্রীর ওপর হামলা চালিয়েছেন। অনেকেই ধর্মনিরপেক্ষতার বিপন্নতা নিয়ে মন্তব্য করতে থাকেন। কিন্তু পরে, দ্য হিন্দু পত্রিকার একজন সাংবাদিক প্রথম স্পষ্ট করে জানান—অভিযুক্ত ও আক্রান্ত দুজনেই মুসলিম। এই তথ্য সামনে আসার পর স্পষ্ট হয়, পুরো ঘটনা ঘিরে প্রথম দিকে ছড়ানো তথ্য ছিল বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

  • Operation Kalanemi: সাধুবেশে লুকিয়ে বাংলাদেশি! ভেকধারীদের ধরতে ‘অপারেশন কালনেমি’ শুরু উত্তরাখণ্ডে

    Operation Kalanemi: সাধুবেশে লুকিয়ে বাংলাদেশি! ভেকধারীদের ধরতে ‘অপারেশন কালনেমি’ শুরু উত্তরাখণ্ডে

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধু সেজে ভারতে আত্মগোপন করেছিল বেশ কিছু বাংলাদেশি। তাদের মধ্যে কয়েকজন আবার ইসলাম ধর্মাবলম্বী। হিন্দু সাধুর ভেক ধরে দিব্যি চালিয়ে যাচ্ছিল ইসলামে দীক্ষিতকরণের কাজ। এবার তাদের মুখোশও খুলে দিল উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সরকার। ভণ্ড এই সাধুদের ধরতে শুরু হয় অভিযান। নাম দেওয়া হয় ‘অপারেশন কালনেমি’ (Operation Kalanemi)। ওয়াকিবহাল মহলের মতে, ধামির এই পদক্ষেপ ভারতের ধর্মীয় ছদ্মবেশ, সীমান্ত পারাপারের অনুপ্রবেশ এবং আদর্শিক ষড়যন্ত্রের বিরুদ্ধে এক ঐতিহাসিক পদক্ষেপ। মাত্র ৪ দিনের মধ্যেই উত্তরাখণ্ড পুলিশ ৩০০ জনের বেশি ছদ্মবেশীকে গ্রেফতার করেছে।

    চলছে অভিযান (Operation Kalanemi)

    দেরাদুন ও হরিদ্বারেই মূলত এই অভিযান চালানো হচ্ছে। এটি শুধু একটি আইনি পদক্ষেপ নয়, একে দেখা হচ্ছে সাংস্কৃতিক ও সভ্যতার যুদ্ধ হিসেবে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজন শাহ আলম ওরফে রুকন রকম। সে বাংলাদেশের নাগরিক। উত্তরাখণ্ডে ঢুকে পড়ে সাধুর ভেক ধরেছিল। তার কাছে মিলেছে বাংলাদেশি পরিচয়পত্র। সে দেরাদুনে কাঁওয়ার যাত্রীদের কাছ থেকে ভিক্ষা নিচ্ছিল ও প্রতারণা করছিল। পুলিশ জানিয়েছে, ওই ভণ্ড সাধু একটি বড় নেটওয়ার্কের সদস্য, যারা কাঁওয়ার যাত্রার ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে শুধু অর্থ লুঠ নয়, বরং গোপন তথ্য সংগ্রহ এবং সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর কাজও করে যাচ্ছিল। দেরাদুনের এসএসপি অজয় সিং বলনে, “উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু হয়েছে। সাধু সেজে জনগণের বিশ্বাসভঙ্গ করছে যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে (Operation Kalanemi)।”

    অপারেশন কালনেমি

    কেন এই অভিযানের নাম দেওয়া হল অপারেশন কালনেমি? এর উত্তর দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি স্বয়ং। তিনি বলেন, “যেভাবে অসুর কালনেমি সাধু সেজে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তেমনই আজকের সমাজে এমন অনেক কালনেমি আছে যারা ধর্মের নামে অপরাধ করছে।” প্রসঙ্গত, কালনেমি একজন পৌরাণিক অসুর। ত্রেতা যুগে হনুমান যখন সঞ্জীবনী আনতে যাচ্ছিলেন, সেই সময় অসুর কালনেমি সাধু সেজে তাঁকে বিপথে চালিত করার চেষ্টা করেছিলেন (Uttarakhand)। স্কন্দ পুরাণ অনুযায়ী, সমুদ্রমন্থনের সময় ভগবান বিষ্ণু নিধন করেছিলেন কালনেমিকে। দ্বাপর যুগে তিনিই জন্ম নিয়েছিলেন মথুরার রাজা কংস হয়ে। বস্তুত, কালনেমি হল অন্ধকার সময়ের প্রতিনিধি (Operation Kalanemi)।

    ভণ্ড সাধুর রমরমা

    মুখ্যমন্ত্রী জানান, বিগত কয়েক দিনে সব মিলিয়ে গ্রেফতার করা হয়েছে ৮২জন ভণ্ড সাধুকে। তার মধ্যে রবিবারই গ্রেফতার করা হয়েছে ৩৪জনকে। দেরাদুনের এসএসপি জানান, অপারেশন কালনেমি এখন জারি থাকবে। বিশেষ করে চারধাম যাত্রা এবং কাঁওয়ার যাত্রার কথা মাথায় রেখে এই অভিযান চালু রাখা হবে। কারণ এগুলি মূলত সাধু এবং আধ্যাত্মিক গুরুদের সমাগমের জায়গা। এসএসপি বলেন, “যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের কোনও ধর্মীয় পটভূমি ছিল না। ছিল না কোনও আধ্যাত্মিক উদ্দেশ্যও। তারা স্থানীয়ও নয়। তাদের যা ছিল, তা হল বিশ্বাসকে কাজে লাগানোর পরিকল্পিত কৌশল, সহজ-সরল মানুষকে প্রতারিত করা এবং হিন্দু প্রতিষ্ঠানগুলির প্রতি মানুষের আস্থা নষ্ট করার চক্রান্ত।” প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতেরা আবেগ ও আর্থিকভাবে দুর্বল ভক্তদের,  বিশেষ করে মহিলা ও অপ্রাপ্তবয়স্কদের টার্গেট করেছিল। তারা অলৌকিক ঘটনা, রোগমুক্তি ও ঈশ্বরীয় হস্তক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করত (Uttarakhand)। এর আড়ালে মানসিক প্রভাব বিস্তার, অর্থ আদায় এমনকি কিছু ক্ষেত্রে যৌন হয়রানিতেও লিপ্ত ছিল (Operation Kalanemi)।

    বিজেপির বক্তব্য

    উত্তরাখণ্ড বিজেপির সভাপতি মহেন্দ্র ভাট বলেন, “গেরুয়া বসনের আড়ালে লুকিয়ে থাকা অপরাধী ও অনুপ্রবেশকারীরা বিশ্বাসের শত্রু। আইন তাদের সেভাবেই বিবেচনা করবে। ভারতবাসী তাদের মন্দির ও বিশ্বাসের বিরুদ্ধে কোনও মতাদর্শিক যুদ্ধ সহ্য করবে না।” তিনি জানান, অপারেশন কালনেমি হবে হরিদ্বার, হৃষিকেশ, কেদারনাথ ও বদ্রীনাথেও। এবং ভবিষ্যতে এটি অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির জন্যও একটি আদর্শ মডেল হিসেবে কাজ করতে পারে।

    কুমায়ুনে গ্রেফতার ৩০০

    এদিকে, উত্তরাখণ্ড পুলিশ অপারেশন কালনেমির অধীনে কুমায়ন বিভাগের বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে ৩০০-এরও বেশি ভুয়ো সাধুর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। এই অভিযানের উদ্দেশ্য হল, ধর্মের নামে মানুষকে বিভ্রান্তকারী ভণ্ড ধর্মগুরুদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া (Uttarakhand)। কুমায়ুনের পুলিশের আইজি ঋদ্ধিম আগরওয়াল বলেন, “কুমায়ুন বিভাগের ছ’টি জেলায়ই এই অভিযান চালানো হয়েছে। এতে ৩০০-এরও বেশি ব্যক্তি, যারা সাধুবাবা বা আধ্যাত্মিক গুরু সেজে প্রতারণা করছিল (Operation Kalanemi), তাদের চিহ্নিত করা হয়েছে। অনেকের বিরুদ্ধে এফআইআর, চালান ও সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে।” তিনি বলেন, “এই ব্যক্তিরা অন্ধবিশ্বাস, প্রতারণা এবং ভুয়ো অলৌকিক ক্ষমতার দাবি করে মানুষের বিশ্বাসের অপব্যবহার করছিল। তাদের কারও কাছেই বৈধ পরিচয়পত্র বা প্রমাণপত্র ছিল না।”

LinkedIn
Share