Tag: Israel attack

Israel attack

  • Iran: ‘সংঘাতের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি-স্থিতিশীলতা ফেরাতে পারে ভারত’, আশা ইরানের

    Iran: ‘সংঘাতের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি-স্থিতিশীলতা ফেরাতে পারে ভারত’, আশা ইরানের

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে তাতে মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান। ইসলামাবাদের এহেন দাবি খারিজ করে দিয়েছে ইরান (Iran)। সাফ জানিয়ে দিয়েছে, এসব প্রতিবেদন ভিত্তিহীন। ইরানের মতে, বৈশ্বিক তেলের দামের ওপর প্রভাব ফেলতে (India Global Powers) বৃহত্তর একটি কৌশলের অংশ এটি। ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আবদুল মাজিদ হাকিম এলাহি, বিহারের পাটনায় এক শোকসভায় অংশ নিতে গিয়ে এ কথা বলেন।

    এলাহির সাফ কথা (Iran)

    এলাহি সাফ জানিয়ে দেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় পাকিস্তানের কোনও ভূমিকাই নেই। তিনি বলেন, “ইসলামাবাদের  মধ্যস্থতায় কোনও তাৎপর্যপূর্ণ আলোচনা হচ্ছে না। কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে একটি ভুয়ো খবর ছড়িয়ে দিচ্ছে, যাতে বৈশ্বিক বাজারকে প্রভাবিত করা যায়।” তাঁর মতে, মধ্যস্থতার দাবি বাড়িয়ে বলা হয়েছে। এটি করা হয়েছে  কূটনৈতিক অগ্রগতির একটি ভ্রান্ত ধারণা তৈরি করতে এবং প্রকৃত আলোচনার অভাব সত্ত্বেও তেলের দাম যাতে স্থিতিশীল রাখা যায়, তা-ই। এলাহির অভিযোগ, পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টায় যথেষ্ট আন্তরিক নয়, কেবল একটি প্রতীকী মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, “আলোচনার যে ধারণা তৈরি করা হয়েছে, তা প্রকৃত অগ্রগতির ভান সৃষ্টি করার জন্য, যদিও বাস্তবে কোনও গুরুত্বপূর্ণ চুক্তি বা আলোচনা চলছে না। আলোচনার প্রস্তুতির যে খবর ঘোষণা করা হচ্ছে, তা বিভ্রান্তিকর। বাস্তব পদক্ষেপের ওপর ভিত্তি করেও এই ঘোষণা করা হচ্ছে না।

    সংঘাতের উৎস

    বর্তমান সংঘাতের উৎস সম্পর্কে এলাহি জানান, ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক হামলার পর থেকেই উত্তেজনা বেড়েছে। তাঁর মতে, ইরানের যুদ্ধ শুরু করার কোনও ইচ্ছেই ছিল না। তারা আসলে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে। এ ব্যাপারে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বানও জানান (Iran), বিশেষ করে হাসপাতাল, স্কুল ও আবাসিক এলাকায় যাতে হামলা বন্ধ করা যায়, সেই জন্য (India Global Powers)। এলাহি বলেন, “যারা এই হামলা শুরু করেছে, তারা থামলে সংঘাতের অবসান সম্ভব।” তাঁর আশা, ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশ শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। বিশ্বনেতাদের এক সঙ্গে এসে যুদ্ধ শেষ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

    হরমুজ প্রণালীর ওপর জোরদার নিয়ন্ত্রণ

    পশ্চিম এশিয়ার এই পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলেছে। ফেব্রুয়ারির হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যার খবর প্রকাশের পর ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ সঙ্কটকে আরও ঘোরালো করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। ইরান হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছে। অথচ, তামাম বিশ্বে জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এটি। এই ঘটনায় বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে (India Global Powers)। কারণ এই পথের যে কোনও বিঘ্ন সরাসরি তেল এবং এলপিজি সরবরাহে প্রভাব ফেলে (Iran)।

    হরমুজ প্রণালী পার হচ্ছে ভারতীয় জাহাজ

    যদিও উত্তেজনা জারি থাকা সত্ত্বেও, ইরান জানিয়েছে, অশত্রু মনোভাবাপন্ন দেশগুলির জাহাজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে, যদি তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এই আশ্বাস আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকেও জানানো হয়েছে। বর্তমান সংঘাত ও নৌ-অবরোধের আশঙ্কার মধ্যেও ভারতীয় পতাকাবাহী জাহাজগুলি নিয়মিতভাবে হরমুজ প্রণালী পার হচ্ছে। ‘গ্রিন আশা’ নামের একটি এলপিজি ট্যাঙ্কার সম্প্রতি নিরাপদে প্রণালী পার হয়েছে, যা সংঘাত শুরু হওয়ার পর নবম ভারতীয় জাহাজ। জানা গিয়েছে, এই পথে চলাচলকারী প্রায় ৬০ শতাংশ পণ্যবাহী জাহাজ ইরান থেকে আসছে বা ইরানের দিকে যাচ্ছে। ঝুঁকি থাকা সত্ত্বেও এই অঞ্চলে ভারতের জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

    এসেছে একাধিক এলপিজি ভর্তি জাহাজ

    গ্রিন আশার আগে আরও আটটি ভারতীয় জাহাজ নিরাপদে এই প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে বিডাব্লু টায়ার এবং বিডাব্লু এলএম নামের এলপিজি জাহাজ প্রায় ৯৪,০০০ টন পণ্য পরিবহণ করেছে। এছাড়াও, পাইন গ্যাস এবং জাক বসন্ত নামের দুটি জাহাজ ২৬ থেকে ২৮ মার্চের মধ্যে মোট ৯২,৬১২ টন এলপিজি বহন করেছে (Iran)। এর আগে এমটি শিবালিক এবং এমটি নন্দাদেবী প্রায় ৯২,৭১২ টন এলপিজি গুজরাটের মুন্দ্রা ও কান্ডলা বন্দরে পৌঁছে দিয়েছে। জাগ লাডকি নামের আর একটি জাহাজ সংযুক্ত আরব আমিরশাহি থেকে ৮০,৮৮৬ টন অপরিশোধিত তেল মুন্দ্রায় নিয়ে এসেছে। আর জাগ প্রকাশ নামের একটি পেট্রোল ভর্তি জাহাজ ওমান থেকে আফ্রিকায় পৌঁছতে গিয়ে নিরাপদে পার হয়েছে হরমুজ প্রণালী (India Global Powers)।

    গ্রিন সনভি নামের আর একটি জাহাজ সম্প্রতি প্রায় ৪৬,৬৫০ মেট্রিক টন এলপিজি বহন করে এই পথ অতিক্রম করেছে। ভারতীয় নৌবাহিনী এই জাহাজগুলির নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে। বর্তমানে ভারত ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে যাতে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তাদের জাহাজ নিরাপদে চলাচল করতে পারে, যদিও পশ্চিম এশিয়ার সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি (India Global Powers) এখনও অস্থির রয়েছে (Iran)।

     

  • Iran: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ! ইরানে একযোগে হামলা আমেরিকা-ইজরায়েলের, পাল্টা তেহরানের

    Iran: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ! ইরানে একযোগে হামলা আমেরিকা-ইজরায়েলের, পাল্টা তেহরানের

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেল পূর্ণমাত্রার সংঘাত। শনিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল (US Israel) একযোগে হামলা চালাল ইরানে (Iran)। ইরানজুড়ে একযোগে ৩০টিরও বেশি টার্গেটে আঘাত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের প্রেসিডেন্টের বাসভবন, সর্বোচ্চ নেতার দফতর এবং গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়। জবাবে তেল আভিভের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান।

    আয়াতোল্লাহ আলি খামেনেই কোথায় (Iran)

    ইরান জানিয়েছে, তেহরানের পূর্ব ও উত্তরাংশে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ্ আলি খামেনেই বসবাস করেন। যদিও সংবাদমাধ্যম সূত্রে খবর, খামেনেইকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরান ‘চূর্ণবিচূর্ণ জবাবে’র প্রতিশ্রুতি দিয়েছে। হামলার সপক্ষে যুক্তি দিয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জন্য হুমকি হতে পারে। ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন, “অস্ত্র নামিয়ে রাখো, নইলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবে।” এই নতুন হামলা ঘটল কয়েক মাস পর, যখন যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কাঠামোয় আঘাত হেনেছিল এবং গত বছরের জুনে ইসরায়েলি যুদ্ধবিমান দেশজুড়ে ডজনখানেক টার্গেটে হামলা চালিয়েছিল।

    ‘অপারেশন রোরিং লায়ন’

    ইজরায়েল জানায়, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রোরিং লায়ন’ নামে একটি ‘প্রি-এম্পটিভ’ হামলা শুরু করেছে। এই অভিযানের পরিকল্পনা করা হচ্ছিল কয়েক মাস ধরে। হামলার তারিখও নির্ধারিত হয়েছিল কয়েক সপ্তাহ আগে। ইরানে প্রায় ৩০টি প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে, যার মধ্যে রয়েছে গোয়েন্দা মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, সর্বোচ্চ নেতার দফতর, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এবং পারচিন—যা ইরানের অন্যতম সংবেদনশীল সামরিক ঘাঁটি। প্রাথমিক চিত্রে তিন ধরনের টার্গেটের ইঙ্গিত মিলেছে। প্রথমত, পশ্চিম ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি—বিশেষ করে কেরমানশাহ, কারাজ এবং খোররামাবাদ অঞ্চলে। এই এলাকাগুলি দীর্ঘদিন ধরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকাঠামোর সঙ্গে যুক্ত। দ্বিতীয়ত, তেহরানের সরকারি ভবনগুলি। তৃতীয়ত, সন্দেহভাজন পারমাণবিক প্রতিষ্ঠান—যেমন কোম ও বুশেহর (US Israel)।

    কী বলল আমেরিকা

    ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা আকাশ ও সমুদ্রপথে পরিচালিত হচ্ছে। আমেরিকা জানিয়েছে, হামলা কেবল ইরানের সামরিক লক্ষ্যবস্তুকেই কেন্দ্র করে হচ্ছে। হামলার খবর স্বীকার করে নিয়ে ট্রাম্প বলেন, “আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করব এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্প সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেব। ইরান কখনও পারমাণবিক অস্ত্র পেতে পারবে না (Iran)।” এদিকে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ইজরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং জানায়, তাদের জবাব হবে “চূর্ণকারী”। তেহরান ছাড়াও ইসফাহান, কোম, কারাজ ও কেরমানশাহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর (US Israel)। হামলার পর ইজরায়েল ও ইরান উভয়ই অসামরিক উড়ানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরান থেকে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইজরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেছে।

    ইরানে শহর ছাড়ার ধুম

    আধিকারিকরা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে একাধিক দিনব্যাপী অভিযান চালাতে পারে। এদিকে তেহরানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানীতে পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন পড়েছে। কারণ বহু মানুষ শহর ছাড়ার চেষ্টা করছেন (US Israel)। সর্বশেষ হামলার ঢেউ আগের টার্গেটভিত্তিক হামলার তুলনায় আরও বড় হতে পারে। এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, “ইরানের অভ্যন্তরে তার সামরিক অভিযানের ফলে মার্কিন নাগরিকদের প্রাণহানি ঘটতে পারে (Iran)।” মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকির মধ্যেই ভারত ইজরায়েলে থাকা নাগরিকদের “সর্বোচ্চ সতর্কতা” অবলম্বন এবং নির্ধারিত আশ্রয়কেন্দ্রের কাছে থাকার পরামর্শ দিয়েছে। প্রসঙ্গত, এই হামলা এমন একটা সময়ে ঘটল, যখন ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক সপ্তাহ ধরে হামলার হুমকি দিচ্ছিলেন (US Israel)। পাশাপাশি তেহরানে খামেনেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমন অভিযানে হাজার হাজার প্রতিবাদকারী নিহত হয়েছেন (Iran)।

    একাধিক মার্কিন বেসে পাল্টা হামলা ইরানের

    আমেরিকার হামলার পাল্টা হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। কাতার, কুয়েত ও জর্ডানের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে বলে জানা গেছে। লক্ষ্যবস্তু ঘাঁটিগুলি হল— কাতারের আল উদেইদ এয়ার বেস, কুয়েতের আল সালেম এয়ার বেস এবং জর্ডানের মুওয়াফাক আল-সালতি ঘাঁটি। এছাড়া, ইরান বাহরাইনে একটি মার্কিন নৌঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-র আল-ধাফরা এয়ারবেসেও হামলা চালিয়েছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর তেহরানের বিরুদ্ধে অভিযানের পাল্টা প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের এই হামলার পর বাহরাইনের রাজধানী মানামা এবং সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল মনে করছে।

  • Israel: যুদ্ধ বিরতি বিশ বাঁও জলে! হামাসকে ধ্বংস করতে গাজায় স্থল অভিযান চালাচ্ছে ইজরায়েল

    Israel: যুদ্ধ বিরতি বিশ বাঁও জলে! হামাসকে ধ্বংস করতে গাজায় স্থল অভিযান চালাচ্ছে ইজরায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় (Gaza) ফের একবার জোরালো হামলা ইজরায়েলের (Israel)। গত মঙ্গলবারই গাজার মাটিতে মুহুর্মুহু বিমান হামলা চালাল ইজরায়েল। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর উদ্যোগ আপাতত জলে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্যালেস্তাইনের তরফ থেকে দাবি করা হয়েছে ইজরায়েলি হামলায় চারশোর বেশি মানুষ মারা গিয়েছেন। তবে ইজরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) দাবি, সন্ত্রাসীদের ওপরেই তারা এই হামলা চালাচ্ছে।

    ২০টিরও বেশি যুদ্ধ বিমানে এয়ার স্ট্রাইক (Israel)

    সূত্রের খবর, হামলায় গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ নিহত হয়েছেন। প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়। তারপরেই বন্ধ ছিল হামলা। এরপরে গাজায় এটিই সবচেয়ে বড় এয়ার স্ট্রাইক চালাল ইজরায়েল (Israel)। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ২০টিরও বেশি ইজরায়েলের (Israel) যুদ্ধবিমান গাজা, রাফাহ সহ অন্যত্র হামলা চালায়। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে নিহতদের মধ্যে ৫০ জনেরও বেশি শিশু। এরমধ্যে ২৮ জন নারী রয়েছেন।

    আমেরিকার সঙ্গে আলোচনার পরেই এই হামলা! দাবি হোয়াইট হাউসের প্রেস সচিবের

    আমেরিকার সঙ্গে আলোচনার পরেই মঙ্গলবার ভোর থেকে গাজা ভূখণ্ডে ভয়ঙ্কর হামলা চালায় ইজরায়েল। এই দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট। আমেরিকান ফক্স নিউজকে লেভিট জানিয়েছেন, গাজায় হামলা করার বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করেন ইজরায়েলি প্রতিনিধিরা। এইসঙ্গে তিনি হুঁশিয়ারির সুরে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্টই করে দিয়েছেন হামাস, হুথি, ইরান — যারা শুধু ইজরায়েলেই নয়, আমেরিকাতেও সন্ত্রাস পাকাতে চায়, তাদের মূল্য চোকাতে হবে, তাদের উপর নরক বর্ষিত হবে।” উল্লেখ্য, হামাস সব পণবন্দিকে মুক্তি দেবে, নয়তো তাদের উপর ‘নরক বর্ষিত’ হবে, এই হুঁশিয়ারি দিতে আগেই শোনা গিয়েছিল ট্রাম্পকে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে প্রথম হামলা চালায় হামাস। তখন থেকেই শুরু হয় যুদ্ধ।

  • Israel attack: হিজবুল্লার পর ইজরায়েলের নিশানায় ইয়েমেনি হুথি, বিমান হামলায় তছনছ জঙ্গি-ঘাঁটি!

    Israel attack: হিজবুল্লার পর ইজরায়েলের নিশানায় ইয়েমেনি হুথি, বিমান হামলায় তছনছ জঙ্গি-ঘাঁটি!

    মাধ্যম নিউজ ডেস্ক: লেবানানে জঙ্গি নিধনের পর রণংদেহি মুডে ইজরায়েল (Israel attack)। হিজবুল্লার প্রধান নেতা নাসারুল্লা সহ আরও ২০ জন শীর্ষ কমান্ডারকে খতম করার পর, এবার ইজরায়েলি সেনার নিশানায় ইয়েমেনের হুথি (Yemen Houthi) জঙ্গিরা। প্রায় ১৮০০ কিমি দূরত্ব পার করে হামলা চালিয়েছে ইহুদি যুদ্ধবিমান। সমুদ্র বন্দর এবং হুথিদের গোপন আস্তানা তছনছ হয়ে গিয়েছে। ইয়েমেনে ইজরায়েলি যুদ্ধ বিমানের হামলায় ব্যাপক শোরগোল পড়েছে পশ্চিমের দুনিয়ায়।

    শত্রুদের উপর হামলা লাগাতার চলবে (Israel attack)

    হিজবুল্লার প্রধান হাসান নাসারুল্লা হত্যার দুই দিন পর, ইজরায়েলের (Israel attack) সামরিক বাহিনী রবিবার ঘোষণা করেছে, যুদ্ধবিমান ব্যবহার করে ইয়েমেনে (Yemen’s Houthis) বেশ কয়েকটি হুথি জঙ্গির গোপন আস্তানায় হামলা করা হয়েছে। ইয়েমেনের রাস ইসা এবং হুদাইদাহ অঞ্চলে এই হামলা হয়েছে। ইহুদি সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়, সাম্প্রতি হুথিরা তাদের দেশে হামলা করেছিল, আর তার প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বিবৃতি দিয়ে বলেন, “দূরত্ব যাই হোক না কেন আমাদের শত্রুদের উপর হামলা লাগাতার চলবে। বার্তা খুব স্পষ্ট, আমাদের জন্য কোনও জায়গাই খুব বেশি দূরে নয়।” উল্লেখ্য ইয়েমেন থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে অবস্থিত ইজরায়েলি বিমান বাহিনীর একটি কমান্ড-কন্ট্রোল রুম থেকে হামলা পর্যবেক্ষণ করার পরে নিজের অফিস থেকে এই বিবৃতি প্রকাশ করেছেন গ্যালান্ট।

    হুথিরা সারা বছর হামলা করে থাকে

    ইজরায়েলের (Israel attack) সামরিক বাহিনী আরও বলেছে, “আমাদের মূলত লক্ষ্যবস্তুতে ছিল বিদ্যুৎ কেন্দ্র এবং তেল আমদানির জন্য ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। হুথিরা এই অঞ্চলেই ইরানের সঙ্গে অস্ত্র ও সামরিক সরঞ্জামের আদানপ্রদান করত। নিয়মিতভাবে, হুথিদের জঙ্গি কার্যকলাপে প্রত্যক্ষ মদত দিয়ে থাকে ইরান। ইজরায়েলি গোয়েন্দাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আক্রমণ করা হয়েছে। হুথিরা শুধু গত মাসেই নয়, সারা বছরই ইজরায়েলকে লক্ষ্য হামলা করে থাকে।” আবার ‘দ্য জেরুজালেম পোস্ট’ সূত্রে জানা গিয়েছে, গতবছর ৭ অক্টোবর থেকেই ইসরায়েলে অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে চলেছে হুথিরা। গত শনিবারও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব সহ মধ্য ইজরায়েল জুড়ে। আতঙ্কের সাইরেন বেজে উঠেছিল। হুথি এবং হিজবুল্লা উভয়ই হামাসকেও সমর্থন করে থাকে। ইজরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজায় জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

    আরও পড়ুনঃ “বিশ্বকে আর সন্ত্রস্ত্র করতে পারবে না”, নাসরাল্লাহকে খতম করে দাবি ইজরায়েলের

    লেবানন, ইয়মেনের বিস্তৃত অঞ্চলে ভয়ঙ্কর রূপ

    ইজরায়েলের (Israel attack) বিমান হামলা হিজবুল্লার সিনিয়র কমান্ডার সহ আরও অনেকে নিহত হয়েছে। তাদের মধ্যে রয়েছে নাসরাল্লার ডান-হাত ব্যক্তি ফুয়াদ শুকর, রাদওয়ান ফোর্সের প্রধান ইব্রাহিম আকিল এবং অন্যান্য আরও অনেকে। রবিবার হিজবুল্লা একটি বিবৃতিতে স্বীকার করেছে যে দক্ষিণ লেবাননে শীর্ষ কমান্ডার আলি কারা শুক্রবার নিহত হয়েছে। হিজবুল্লাকে লক্ষ্য করে গত সপ্তাহে শুরু হওয়া হামলার প্রভাব লেবাননের সীমান্ত ছাড়িয়ে ইয়মেনের (Yemen’s Houthis) বিস্তৃত অঞ্চলেও ভয়ঙ্কর রূপ নিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel attack: গোলান হামলার বদলা নিল ইজরায়েল! খতম হিজবুল্লা কমান্ডার ফুয়াদ

    Israel attack: গোলান হামলার বদলা নিল ইজরায়েল! খতম হিজবুল্লা কমান্ডার ফুয়াদ

    মাধ্যম নিউজ ডেস্ক: গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ শিশুমৃত্যুর বদলা নিল ইজরায়েল। এবার ইজরায়েলের (Israel attack) পাল্টা মারে খতম হল হিজবুল্লার অন্যতম কমান্ডর ফুয়াদ শুক্র (Fuad Shukr)। মঙ্গলবার সন্ধ্যায় ফুয়াদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইজরায়েলের সামরিক বাহিনী। একটি বিবৃতিতে তারা দাবি করেছে, তাদের যুদ্ধবিমান বৈরুট এলাকায় হিজবুল্লার ঘাঁটিতে হামলা চালিয়েছে। সেখানেই তাদের প্রথম সারির এক কমান্ডার মৃত্যু হয়েছে। যদিও হিজবুল্লার তরফে এখনও এই দাবির সত্যতা স্বীকার করা হয়নি।  

    ১২ শিশুমৃত্যুর বদলা (Israel attack) 

    সম্প্রতি সিরিয়াকে কেন্দ্র করে লড়াই শুরু হয়েছিল ইজরায়েল এবং হিজবুল্লার মধ্যে। গত শনিবার গোলান মালভূমিতে হামলা চালিয়েছিল হিজবুল্লা। ঘটনায় ১২ শিশুর মৃত্যু হয়। হিজবুল্লার সিনিয়র কমান্ডার ফুয়াদ এই হামলার মাস্টারমাইন্ড ছিল বলে অভিযোগ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার হিজবুল্লা কমান্ডারকে খতম করার উদ্দেশ্যে হামলা চালায় ইজরায়েল। এই পাল্টা হামলার পরেই ইজরায়েলি সেনার তরফে দাবি করা হয়েছে, রকেট হামলায় হিজবুল্লা কমান্ডার ফুয়াদের মৃত্যু হয়েছে। ইজরায়েল সেনার তরফে আরও দাবি করা হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইজরায়েলে হামলার নির্দেশ দিয়েছিল এই ফুয়াদ। এমনকি ৯০-এর দশকে ইজরায়েলের ৩ সেনা আধিকারিক খুনে যুক্ত ছিল সে। 

    আরও পড়ুন: ”এই ভাষণ সকলের শোনা উচিত”, জাতগণনা ইস্যুতে অনুরাগের বক্তৃতার প্রশংসা মোদির

    কে এই ফুয়াদ শুক্র? (Fuad Shukr) 

    শীর্ষ সন্ত্রাসবাদীদের তালিকায় উপরের দিকে রয়েছে ফুয়াদের নাম। আনুমানিক ৬০ বছর বয়সি এই ফুয়াদকে হিজবুল্লার নেতা হাসান নাসারাল্লার ‘শীর্ষ উপদেষ্টা’ বলা হয়। ১৯৮২ সালে মুগনিয়ে ও মুস্তফা বদরুদ্দিনের পাশে থেকে ইজরায়েলি সেনার বিরুদ্ধেও লড়েছিলেন ফুয়াদ। এরপর ২০০৮ সালে দামাস্কাসে গাড়ি বোমা বিস্ফোরণে তৎকালীন হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইমাদ মুগনিয়াহর মৃত্যুর পর থেকেই তাঁর জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন ফুয়াদ। ইজরায়েলে একাধিক সশস্ত্র হামলার (Israel attack) ছক কষেছেন তিনি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (ID) শীর্ষ মুখপাত্র ড্যানিয়েল হাগারির দাবি, কোনও বৃহত্তর যুদ্ধ ছাড়াই ‘যে কোনও পরিস্থিতি’তে হিজবুল্লার সঙ্গে শত্রুতা বন্ধ করতে চেয়েছিল ইজরায়েল। কিন্তু হিজবুল্লার কিছু নেতাদের জন্য তা সম্ভব হয়নি।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: “বজরঙ্গবলীর গদাই হল তালিবানের দাওয়াই”, কেন বললেন যোগী আদিত্যনাথ?

    Yogi Adityanath: “বজরঙ্গবলীর গদাই হল তালিবানের দাওয়াই”, কেন বললেন যোগী আদিত্যনাথ?

    মাধ্যম নিউজ ডেস্ক: “বজরঙ্গবলীর গদাই হল তালিবানের দাওয়াই।” কথাগুলি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। ভোটমুখী রাজস্থানে বিজেপির এক জনসভায় যোগ দিয়েছিলেন যোগী। সেখানেই ইজরায়েল-হামাস যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হনুমানের গদা তালিবানি মানসিকতাকে দূর করতে পারে। আপনারা নিশ্চয় দেখছেন, গাজায় কীভাবে তালিবানি মানসিকতাকে গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। সঠিক নিশানায়, সঠিক উপায়ে মেরে গুঁড়িয়ে দিচ্ছে।”

    ইজরায়েল-হামাস যুদ্ধে ভারতের অবস্থান

    যোগীর এই মন্তব্য ভারতের বিদেশনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের। কারণ ইজরায়েল-হামাস যুদ্ধে ভারত তেল আভিভের পাশে দাঁড়ালেও, হামাসকে জঙ্গি বলে ঘোষণা করেনি। গাজা স্ট্রিপে সাহায্যও পাঠিয়েছে। যদিও আমেরিকা সহ পশ্চিমী বিশ্বের বেশ কয়েকটি দেশ হামাসকে জঙ্গি বলে দেগে দিয়েছে। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, হামাসকে জঙ্গি ঘোষণা না করে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছে। যে কাজটা এতদিন করে এসেছে কাতার। দেশে সন্ত্রাসবাদকে বাড়তে না দিয়েও, বিশ্বের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছে ইসলামি রাষ্ট্র কাতার। তাই যোগীর মন্তব্য কতটা ভারতের বিদেশনীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ, তা নিয়েই উঠছে প্রশ্ন।

    ইজরায়েলে হামলা হামাসের

    ৭ অক্টোবর ইহুদি রাষ্ট্র ইজরায়েলে হামলা চালায় ইসলামি রাষ্ট্র প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। এই হামাসের প্রধান ডেরা ইজরায়েল সীমান্তের গাজা স্ট্রিপে। হামাসের ওই হামলায় নিহত হন ১৪০০ ইজরায়েলি। তার পরেই প্রত্যাঘাত করতে শুরু করে তেল আভিভ। গাজা স্ট্রিপে আক্রমণ তীব্রতর করতে শুরু করে ইজরায়েল। মঙ্গলবার ভোরে (Yogi Adityanath) গাজা স্ট্রিপে এয়ারস্ট্রাইক চালায় ইজরায়েলি সেনা। আক্রমণ যে আরও বাড়ানো হবে, সে ইঙ্গিত মিলেছে ইজরায়েলি সেনার নির্দেশেই।

    আরও পড়ুুন: হাতে মেরুন ডায়েরি! বালুর বিরুদ্ধে ইডি-র হাতিয়ার বাকিবুর, আপ্ত সহায়কদের বয়ান?

    গাজা স্ট্রিপের বাসিন্দাদের তারা শহরের দক্ষিণ দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইজরায়েলি হানায় মৃত্যু হয়েছে গাজা স্ট্রিপের বহু বাসিন্দার। এহেন আবহে এল যোগী আদিত্যনাথের এমন মন্তব্য। ইজরায়েলি সেনার ভূমিকার প্রশংসা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেন, “একদম সঠিকভাবে (ইজরায়েলি সেনা) সঠিক নিশানায় খুঁজে খুঁজে শত্রুদের মারছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share