Tag: IT Act 2000

IT Act 2000

  • Nora Fatehi: আইনি গেরোয় সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘সারকে চুনার তেরি সারকে’, নিষিদ্ধ করার দাবি

    Nora Fatehi: আইনি গেরোয় সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘সারকে চুনার তেরি সারকে’, নিষিদ্ধ করার দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: আইনি গেরোয় সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘সারকে চুনার তেরি সারকে’। এটি ‘কেডি: দ্য ডেভিল’ চলচ্চিত্রের অংশ। আইনজীবী তথা সমাজকর্মী বিনীত জিন্দল গানটির বিরুদ্ধে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে অভিযোগ দায়ের করেছেন। আপাতত গানটি নিষিদ্ধ এবং সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গানটির কথা ও দৃশ্যায়ন উভয়ই অশ্লীল, বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর।

    জাতীয় মানবাধিকার কমিশনের আপত্তি (Nora Fatehi)

    মঙ্গলবার সন্ধে থেকে গানটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না। জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) গানটিতে আপত্তিকর বিষয়বস্তু ব্যবহারের অভিযোগে নোটিশ জারি করেছে। দিল্লি পুলিশের সাইবার সেলে একটি পৃথক ফৌজদারি মামলাও দায়ের হয়েছে। অভিযোগে গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম, সুরকার অর্জুন জন্যা এবং গায়িকা মঙ্গলি-সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গানটিতে ‘অত্যন্ত অশ্লীল, যৌন ইঙ্গিতপূর্ণ এবং অশোভন অভিব্যক্তি’ রয়েছে।

    গানটির দৃশ্যায়ন-নৃত্য উপস্থাপন উসকানিমূলক

    এছাড়াও দাবি করা হয়েছে, গানটির দৃশ্যায়ন ও নৃত্য উপস্থাপন উসকানিমূলক, যা শালীনতা নিয়ে বৃহত্তর উদ্বেগের সৃষ্টি করছে।গানটির বিরুদ্ধে সেকশন ২৯৪ ভারতীয় ন্যায় সংহিতা, পকসো এবং ইনফর্মেশন টেকনোলজি অ্যাক্ট ২০০০ এর অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। বিতর্ক আরও তীব্র হয় যখন গায়ক আরমান মালিক এক্স হ্যান্ডেলে গানটির সমালোচনা করে জানান, তিনি গানটি শুনে বিস্মিত হয়েছেন। তাঁর এই মন্তব্য কার্যত ঘি ঢালে সমালোচনার আগুনে।

    সোশ্যাল মিডিয়া ইউজারদের প্রশ্ন

    সোশ্যাল মিডিয়ায় বহু ইউজার একই ধরনের প্রতিক্রিয়া জানান, প্রশ্ন তোলেন মূলধারার সঙ্গীতের মান নিয়েও। একজন ইউজার লিখেছেন, “দুঃখজনক যে সস্তা ও অশ্লীল গানের কথা এখন মূলধারার সঙ্গীতে স্বাভাবিক হয়ে উঠেছে।” পরিচালক প্রেম পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত এবং নোরা ফতেহি। ছবিটি গত সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও, পরে তা পিছিয়ে যায়। ৩০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এঁরা ছাড়াও ছবিতে রয়েছেন শিল্পা শেট্টি, ভি রবিচন্দ্রম, রমেশ অরবিন্দ, রিশমা নানাই এবং যীশু সেনগুপ্ত।

     

  • Deepfake: ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রুখতে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র

    Deepfake: ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রুখতে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিপফেক (Deepfake) প্রযুক্তি নিয়ে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র সরকার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবারই গুগল এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপের পরিচালক সংস্থা মেটা সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি কোম্পানির সঙ্গে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এখানে হাজির ছিলেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ডিপফেকের অপব্যবহার রুখতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য ১০ দিন সময় নিচ্ছে কেন্দ্র সরকার। এই ১০ দিনের মাথায় ডিপফেক (Deepfake) প্রযুক্তি নিয়ে খসড়া আইনও তৈরি হবে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রস্তাবিত আইনে কড়া শাস্তির বিধান রাখা হবে বলে জানা গিয়েছে। তবে আজকের বৈঠকই শেষ নয়, এ সংক্রান্ত পরবর্তী বৈঠক আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যে খসড়া আইন রচনা হবে, সে বিষয়ে সব পক্ষকে ডেকে ওই দিনই মতামত শোনা হবে। ডিপফেক প্রযুক্তিকে এদিন গণতন্ত্রের নয়া বিপদ বলে জানিয়েছেন মন্ত্রী। জানা গিয়েছে, বর্তমানে যে তথ্য এবং প্রযুক্তি সংক্রান্ত আইন রয়েছে, সেই আইনেই জোড়া হবে ডিপফেক (Deepfake) নিয়ে নয়া আইন। তা পরিবর্তিত অংশ হিসাবে থাকবে।

    তিন অভিনেত্রী শিকার ডিপফেক প্রযুক্তির

    প্রসঙ্গত, ডিপফেক (Deepfake) প্রযুক্তি ক্রমশই শালীনতার মাত্রাকে লঙ্ঘন করছে। এই প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যে কোনও জনের শরীরে জনপ্রিয় সেলিব্রিটির মুখ বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরই তৈরি করা হচ্ছে ভুয়ো ভিডিও। সম্প্রতি বলিউডে তিন অভিনেত্রী ডিপফেক প্রযুক্তির শিকার হয়েছেন। দিন কয়েক আগেই বলিউড অভিনেত্রী কাজলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ক্যামেরার সামনেই পোশাক বদলাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এনিয়ে হৈচৈ শুরু হওয়ার পরে ইন্টারনেটের ফ্যাক্ট চেকিং সংস্থাগুলি ওই ভিডিওটি (Deepfake) পরীক্ষা করে এবং তারা জানায় যে ওটি আসলে এক টিকটক তারকার ভিডিও। তার মুখে জুড়ে দেওয়া হয়েছে কাজলের মুখ। একই ঘটনা ঘটতে দেখা যায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং দক্ষিণ ভারতের নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গেও। বিষয়টি নিয়ে সে সময় সোচ্চার হন অমিতাভ বচ্চনও।

    ডিপফেক নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    গত ১৭ অক্টোবর দিল্লিতে বিজেপির সদর দফতরে দীপাবলির এক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ডিপফেক (Deepfake) ভিডিও নিয়ে তিনি উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘‘আমাদের হাতে এখন কৃত্রিম মেধার মতো উন্নত প্রযুক্তি রয়েছে। আমাদের উচিত দায়িত্ববোধের সঙ্গে সেই প্রযুক্তি ব্যবহার করা। কেউ যেন এই ধরনের প্রযুক্তির অপব্যবহার না করেন, তার জন্য এ ব্যাপারে উপযুক্ত শিক্ষার প্রসার ঘটানো জরুরি।’’ এনিয়ে চ্যাট জিপিটির সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share