Tag: IYC

  • Congress Workers Vandalise: হায়দরাবাদে মেটার দফতরে ভাঙচুর যুব কংগ্রেস কর্মীদের, সাত দিনের সময়সীমা দিয়ে হুঁশিয়ারি

    Congress Workers Vandalise: হায়দরাবাদে মেটার দফতরে ভাঙচুর যুব কংগ্রেস কর্মীদের, সাত দিনের সময়সীমা দিয়ে হুঁশিয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: হায়দরাবাদে মেটার দফতরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল ভারতীয় যুব কংগ্রেসের কর্মীদের (Congress Workers Vandalise) বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) সংস্থার দফতরে ঢুকে বিক্ষোভ দেখান তাঁরা। বিজেপি ও আরএসএসের নির্দেশে তাঁদের দুই নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করা হয়েছে (Meta Office) বলে অভিযোগ যুব কংগ্রেসের। তার প্রতিবাদেই এই বিক্ষোভ ও ভাঙচুর।

    ভারতীয় যুব কংগ্রেসের নিজস্ব সোশ্যাল মিডিয়ার পাতায় প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, একদল কর্মী মেটার হায়দরাবাদের দফতরে ঢুকে স্লোগান দিচ্ছেন। রাজ্য সভাপতি জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে তাঁরা দফতরের বাইরে ভাঙচুর চালান বলেও অভিযোগ। ভিডিয়োতে কয়েকজন কর্মীকে ফুলের টব মাটিতে আছড়ে ভেঙে ফেলতেও দেখা গিয়েছে।

    যুব কংগ্রেসের অভিযোগ (Congress Workers Vandalise)

    যুব কংগ্রেসের অভিযোগ, বিজেপির নির্দেশে বিরোধীদের কণ্ঠরোধ করতে মেটা তাদের নেতাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছে। সংগঠনের তরফে লেখা হয়েছে, “বিজেপির ঘনিষ্ঠ মেটার হায়দরাবাদ দফতরে ঢুকে প্রতিবাদ জানিয়েছেন যুব কংগ্রেস কর্মীরা। বিরোধীদের অ্যাকাউন্ট বন্ধ করে স্বাধীন মত প্রকাশের কণ্ঠরোধ করা বন্ধ করতে হবে। মেটাকে ভারতের সংবিধান মেনে চলতে হবে, বিজেপির নির্দেশ নয়।”

    মেটাকে সাত দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে যুব কংগ্রেস। ওই সময়ের মধ্যে সমস্ত অ্যাকাউন্টের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা না হলে দেশের বিভিন্ন প্রান্তে সংস্থার দফতর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। সংগঠনের বক্তব্য, “সাত দিনের মধ্যে সমস্ত অ্যাকাউন্টের বিধিনিষেধ তুলে নিতে হবে। অন্যথায় দেশের সর্বত্র মেটার দফতর বন্ধ করে দেওয়া হবে। মতপ্রকাশের উপর নিয়ন্ত্রণ বন্ধ করুন। গণনা শুরু হয়ে গিয়েছে।”

    জানা গিয়েছে, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব এবং সংগঠনের সর্বভারতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করা হয়েছে (Congress Workers Vandalise)। ঘটনার পর বিক্ষোভকারী যুব কংগ্রেস কর্মীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক হওয়াদের মধ্যে শিবচরণ রেড্ডিও রয়েছেন।

    ভাঙচুরের ঘটনাকে সমর্থন কংগ্রেসেরই নেতার!

    পরে সংবাদমাধ্যমের কাছে ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে রেড্ডি দাবি করেন, তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে মেটার দফতরে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, “মেটা বিজেপি এবং আরএসএসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। সোশ্যাল মিডিয়া কংগ্রেসের বক্তব্যের প্রতি সংস্থার আচরণ বৈরী হয়ে উঠেছে। তাই আমরা অভিযোগ জানাতে দফতরে গিয়েছিলাম। আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ আমাদের গ্রেফতার করেছে (Meta Office)।”

    এর আগে একই অভিযোগ তুলে মুম্বইয়ে মেটার দফতরেও ভাঙচুর চালিয়েছিলেন যুব কংগ্রেস কর্মীরা। তাঁদের অভিযোগ (Congress Workers Vandalise) ছিল, বিজেপি ও আরএসএসের সঙ্গে যোগসাজশ করে কাজ করছে সংস্থাটি।

     

LinkedIn
Share