Tag: Kangana Ranaut

Kangana Ranaut

  • Kangana Ranaut: জাভেদ আখতার মানহানি মামলায় মুম্বাই আদালতে হাজিরা কঙ্গনার

    Kangana Ranaut: জাভেদ আখতার মানহানি মামলায় মুম্বাই আদালতে হাজিরা কঙ্গনার

    মাধ্যম নিউজ ডেস্ক: জাভেদ আখতারের (Javed Akhtar) করা মানহানির মামলায় (Defamation Case) আদালতে গিয়ে বয়ান রেকর্ড করলেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ২০২০ সালের নভেম্বরে অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বলিউডের গীতিকার জাভেদ আখতার। সেই মামলার বিষয়েই সোমবার, ৪ জুলাই আদালতে হাজিরা দেন কঙ্গনা। বয়ান রেকর্ডের সময়ে তাঁর সঙ্গে তাঁর দিদি রঙ্গোলি ও তাঁর আইনজীবী থাকবেন, এমন অনুরোধ করেছিলেন তিনি। সেইমতো তাঁরাও সেদিন উপস্থিত ছিলেন মুম্বাই আদালতে।

    আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির ট্রেলার, রণংদেহী মেজাজে কঙ্গনা, সঙ্গী শাশ্বত  

    কঙ্গনা তাঁর বয়ানে এদিন বলেন যে, হৃতিক রোশনের (Hrithik Roshan) কাছে ক্ষমা চাইতে রাজি না হওয়ায় তাঁকে অপমান করেছিলেন জাভেদ আখতার। এমনকি, জাভেদ আখতার নাকি তাঁকে এমনও হুমকিও দিয়েছেন যে ক্ষমা না চাইলে পরিণতি খুব খারাপ হতে পারে। এমনটাই দাবি করেছেন বলিপাড়ার ‘রেবেল’ নায়িকা। 
     
    শুধু তাই নয়, কঙ্গনার আরও দাবি, জাভেদ আখতার তাঁকে আত্মহত্যার প্ররোচনা পর্যন্ত দিয়েছেন যার জন্য তাঁর মানসিক স্থিতি ব্যাহত হয়েছে। 

    এর আগে সংবাদমাধ্যমের সামনেও এমন দাবি করেছিলেন কঙ্গনা। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জাভেদ আখতার। জাভেদের অভিযোগ ছিল, এক সাক্ষাৎকারে বলিউডকে আক্রমণ করার সময়ে তাঁর নামও নিয়েছিলেন  কঙ্গনা।

    সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন যে, জাভেদ আখতার তাঁকে ও তাঁর দিদিকে জুহুর বাড়িতে ডেকে হৃতিক রোশনের কাছে ক্ষমা চাইতে জোর করেছিলেন। ক্ষমা না চাইলে হুমকিও দেন বলে অভিযোগ করেন কঙ্গনা।  

    বলিউডে ‘লাগামহীন জিভ’- এর জন্যে পরিচিত কঙ্গনা রানাওয়াত। কখন কাকে তিনি আক্রমণ শানিয়ে বসেন তা নিয়ে ভয়ে থাকেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা- নির্দেশকরা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ধাকড়। ছবিটির ট্রেলার সাড়া ফেললেও শেষ পর্যন্ত বক্স অফিসে খুব একটা সুবিধে করে উঠতে পারেনি সিনেমাটি। মাত্র ১০ কোটি টাকা আয় হয়েছে সিনেমাটি থেকে। এর জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হয়েছেন অভিনেত্রী। ছবিতে তাঁকে একজন স্পাইয়ের চরিত্রে দেখা গিয়েছে। কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্জুন রামপাল, দিব্যা দত্ত। প্রযোজনা করেছেন দীপক ও সোহেল মাকলাই।  

     

  • Dhaakad: অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির ট্রেলার, রণংদেহী মেজাজে কঙ্গনা, সঙ্গী শাশ্বত

    Dhaakad: অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির ট্রেলার, রণংদেহী মেজাজে কঙ্গনা, সঙ্গী শাশ্বত

     মাধ্যম নিউজ ডেস্ক: ‘রিং মাস্টার’ শাশ্বত চট্টোপাধ্যায়ের নির্দেশে নারী পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এজেন্ট অগ্নি, কঙ্গনা রানাউত (Kangana Ranaut।  ‘ধাকড়’(Dhaakad) সিনেমার  ট্রেলারেই বাজিমাত কঙ্গনার। কয়লা মাফিয়া,মানুষ পাচারের বিরুদ্ধে এজেন্ট অগ্নি কীভাবে রুখে দাঁড়াচ্ছে, তাই প্রকাশ্যে আসছে ধাকড়-এর ট্রেলারের মাধ্যমে। এই ছবিতে রয়েছেন দিব্যা দত্ত এবং অর্জুন রামপালও ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। শুক্রবার প্রকাশিত হল ট্রেলার। আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধাকড়’।

    অ্যাকশন প্যাকড সিনেমা হতে চলেছে ‘ধাকড়’। রজনীশ ঘাই পরিচালিত ছবিতে স্পেশ্যাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না। যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশন ইম্পসিবল বলে তাঁর জীবনে কিছুই নেই। একেবারে হলিউডের স্টাইলে তৈরি হয়েছে এই ছবি।
    এই অগ্নিকেই নারী পাচার সমস্যার সমাধান করার দায়িত্ব দেয় রিংমাস্টার ওরফে হ্য়ান্ডলার। গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। 

    অর্জুন রামপাল (Arjun Rampal) অভিনয় করেছেন খলনায়ক রুদ্রবীরের ভূমিকায়। আগে ভিলেনের চরিত্রে অর্জুনকে দেখা গেলেও এবার একটু অন্যরকমভাবেই ধরা দেবেন তিনি।  তাঁর সঙ্গে রোহিনী হিসেবে দেখা যাচ্ছে দিব্যা দত্তকে। আদ্যোপান্ত এই অ্যাকশন সিনেমার জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে কঙ্গনাকে। তার ফল দেখাও যাচ্ছে সদ্য প্রকাশিত হওয়া ট্রেলারে। 

    ২০২১ সালে মুক্তি পাওয়া ‘থালাইভি’ ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। সেই চরিত্রের জন্য বেশ কিছুটা ওজন বাড়িয়েছিলেন। তবে ‘ধাকড়’ ছবির জন্য আবার ওজন কমিয়ে নিয়েছেন অভিনেত্রী। ছিপছিপে চেহারায় ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। 

LinkedIn
Share