Tag: Karthigai Deepam

  • PM Modi: তিরুপ্পরানকুন্দ্রম কার্তিগাই দীপম জ্বালানো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, মুরুগানের জয়ধ্বনি প্রধানমন্ত্রীর

    PM Modi: তিরুপ্পরানকুন্দ্রম কার্তিগাই দীপম জ্বালানো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, মুরুগানের জয়ধ্বনি প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরুপ্পরানকুন্দ্রম পাহাড়ে ঐতিহ্যবাহী কার্তিগাই দীপম প্রজ্বলনকে কেন্দ্র করে বিতর্কে নয়া  মোড়। মাদুরাইয়ের এই ধর্মীয় স্থানে দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৮ নভেম্বর ওই স্তম্ভে কার্তিগাই দীপম জ্বালানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগের নির্দেশ কার্যকর না করার অভিযোগে তামিলনাড়ুর শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিক-সহ ১৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছে। এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ভগবান মুরুগানের উদ্দেশে ভক্তিমূলক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    ২৭ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় তামিল, হিন্দি ও ইংরেজি ভাষায় ‘ভেত্রিভেল মুরুগানুক্কু আরোগরা’ লিখে পোস্ট করেন প্রধানমন্ত্রী। ভগবান মুরুগানের (Murugan Message) জয়ধ্বনি হিসেবে পরিচিত এই ভক্তিমূলক উচ্চারণের অর্থ, মুরুগানের বিজয়ী বর্শার জয় হোক। তিরুপ্পরানকুন্দ্রম পাহাড়ে প্রদীপ প্রজ্বলন নিয়ে দীর্ঘদিনের বিতর্কের আবহে প্রধানমন্ত্রীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই ধারণা সংশ্লিষ্টমহলে।

    দীপথুন স্তম্ভ (PM Modi)

    মাদুরাই জেলার তিরুপ্পরানকুন্দ্রম পাহাড়ে অবস্থিত দীপথুন স্তম্ভটি সিকান্দার বাদুশা দরগার কাছেই রয়েছে। এই স্তম্ভে ঐতিহ্যবাহী কার্তিগাই দীপম জ্বালানোকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। গত ২৭ নভেম্বর বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ নির্দেশ দেয়, ২৮ নভেম্বর নির্ধারিত সময়ে ওই স্তম্ভে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান করতে হবে। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানের সময় নির্ধারণের দায়িত্ব আদালত নিযুক্ত আধিকারিকদের দেওয়া হয়েছে।

    আদালতের নির্দেশ, ২৪ নভেম্বর উচিপিল্লাইয়ার মণ্ডপে যে প্রদীপ জ্বালানো হয়েছিল, সেটি যদি এখনও জ্বলন্ত অবস্থায় থাকে, তা হলে সেই আগুন দিয়েই দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালাতে হবে। আগের প্রদীপের শিখা নিভে গিয়ে থাকলে নতুন করে প্রদীপ জ্বালানোর বিকল্প ব্যবস্থা করতে হবে।

    পাহাড়ের নির্দিষ্ট কয়েকটি স্থানে ভক্তদের প্রদীপ জ্বালানোর অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত। এ ক্ষেত্রে অবশ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। সিকান্দার দরগার চারপাশ থেকে অন্তত ৫০ মিটার দূরত্ব বজায় রেখেই প্রদীপ প্রজ্বলন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

    কার্তিগাই দীপম জ্বালানোর অনুমতি

    গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট এককালীন ব্যবস্থা হিসেবে দীপথুন স্তম্ভে কার্তিগাই দীপম জ্বালানোর অনুমতি দিয়েছিল। অভিযোগ, সেই নির্দেশ কার্যকর করা হয়নি। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত জানায়, বিচারবিভাগের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করার ঘটনা, বিশেষ করে প্রশাসনিক কর্তাদের ক্ষেত্রে, কোনওভাবেই উপেক্ষা করা যায় না।

    এই ঘটনায় তামিলনাড়ুর মুখ্যসচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, মাদুরাইয়ের জেলাশাসক এবং মন্দির প্রশাসনের সঙ্গে যুক্ত আধিকারিক-সহ মোট ১৫ জনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

    আদালত স্পষ্ট জানিয়েছে, বিচারবিভাগীয় নির্দেশ অমান্য করার মতো আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে ‘লোহার হাত’ দিয়ে পরিস্থিতি মোকাবিলার কথাও জানিয়েছে বেঞ্চ।

    হলফনামা জমা দেওয়ার নির্দেশ

    পাশাপাশি, বিতর্কিত প্রদীপ প্রজ্বলনের আগে আধিকারিকদের মধ্যে কী ধরনের যোগাযোগ হয়েছিল, তার বিস্তারিত বিবরণ দিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তামিলনাড়ুর মুখ্যসচিবকে। ই-মেল, টেলিফোন এবং বার্তার মাধ্যমে আধিকারিকদের মধ্যে হওয়া সমস্ত কথোপকথনের তথ্য হলফনামায় উল্লেখ করতে হবে। শুধু তাই নয়, মুখ্যসচিবকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া (PM Modi) হয়েছে।

    এই মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আরুলমিগু সুব্রহ্মণ্যস্বামী মন্দিরের পরিচালন সমিতিকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মন্দিরের প্রশাসনিক দায়িত্ব সামলানো এবং আদালতের নির্দেশ কার্যকর করার জন্য মাদ্রাজ হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এস বৈদ্যনাথন এবং ভি পার্থিবনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

    এছাড়া, মন্দির চত্বর এবং গোটা পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীকে মোতায়েন করার নির্দেশ দিয়েছে আদালত। পাহাড়ের কাছাকাছি অবস্থিত দরগার নিরাপত্তার বিষয়টিও এর আওতায় রাখা হয়েছে। দুই ধর্মীয় প্রতিষ্ঠানে আগত দর্শনার্থীদের নিরাপত্তা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখাই এই ব্যবস্থার উদ্দেশ্য।

    ভগবান মুরুগানের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান

    তিরুপ্পরানকুন্দ্রম ভগবান মুরুগানের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছর কার্তিগাই দীপম উপলক্ষে এখানে প্রদীপ প্রজ্বলনের ধর্মীয় রীতি পালিত হয়। পাহাড়ের উপরে অবস্থিত দীপথুন নামে পরিচিত পাথরের স্তম্ভে প্রদীপ জ্বালানো নিয়েই মূলত বিতর্ক।

    স্তম্ভটির ধর্মীয় পরিচয় এবং গুরুত্ব নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে মতবিরোধ রয়েছে। পাহাড়ের উপরে সিকান্দার বাদুশা দরগার নিকটবর্তী অবস্থানে থাকা এই স্তম্ভে প্রদীপ প্রজ্বলনের অধিকার ও ঐতিহ্য নিয়েই বিরোধ তৈরি হয়েছে।

    গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট একবারের জন্য ওই স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছিল। কিন্তু ২৪ নভেম্বর সেখানে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান হয়নি বলে অভিযোগ ওঠে। এর পরেই আদালতের নির্দেশ কার্যকর না করার বিষয়টি নিয়ে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু (Murugan Message) হয়।

    ২৭ নভেম্বরের নির্দেশে আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করার পাশাপাশি নিরাপত্তা, প্রশাসনিক দায়িত্ব এবং অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একাধিক নতুন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে শীর্ষ আদালত। ফলে তিরুপ্পরানকুন্দ্রমের কার্তিগাই দীপম বিতর্কে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার (PM Modi)।

     

  • BJP: কার্তিগাই দীপম জ্বালানোর অনুমতি বহাল মাদ্রাজ হাইকোর্টের, “সত্যমেব জয়তে” বলল বিজেপি

    BJP: কার্তিগাই দীপম জ্বালানোর অনুমতি বহাল মাদ্রাজ হাইকোর্টের, “সত্যমেব জয়তে” বলল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরুপ্পরঙ্কুন্দ্রম পাহাড়ের চূড়ায় অবস্থিত পাথরের স্তম্ভে ঐতিহ্যবাহী কার্তিগাই দীপম প্রজ্বলনের নির্দেশ বহাল রাখল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ (Madras HC)। আদালত সাফ জানিয়ে দিয়েছে, এই ধর্মীয় আচার পালনের ফলে শান্তি বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে, রাজ্য সরকারের এমন আশঙ্কার কোনও ভিত্তিই নেই। বিচারপতিরা বলেন, বহু (BJP) বছরের ঐতিহ্যবাহী এই আচার শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়ে এসেছে।

    বিজেপির নিশানায় কংগ্রেস-ডিএমকে (BJP)

    আদালতের রায় বের হওয়ার পরেই ডিএমকে এবং কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে বিজেপি নেতা সিআর কেশবন ডিএমকে এবং কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে ডিএমকে এবং কংগ্রেসের তোষণমূলক রাজনীতি আজ তামিলনাড়ুর মানুষের সামনে প্রকাশ্যে এসে গিয়েছে।” কেশবনের দাবি, ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে অবস্থান নেওয়ার ফলেই এই দলগুলি জনসমর্থন হারাচ্ছে। কার্তিগাই দীপম তামিল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা বিশেষ করে তিরুপ্পরঙ্কুন্দ্রম পাহাড় ও তিরুভান্নামালাইয়ে মর্যাদার সঙ্গে পালিত হয়। আদালতের এই রায়কে ঐতিহ্য রক্ষার বড় জয় হিসেবেই দেখছেন ভক্তরা।

    সত্যমেব জয়তে!

    কার্তিগাই দীপম ইস্যুতে তামিলনাড়ুর ডিএমকে সরকারের বিরুদ্ধে (Madras HC) তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির এই শীর্ষ নেতা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি এই ঘটনাকে ডিএমকে সরকারের তোষণমূলক ও বিভাজনমূলক রাজনীতির বড় পরাজয় বলে দাবি করেন (BJP)। বিজেপি নেতা লেখেন, “সত্যমেব জয়তে! তামিল জনগণের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত হানছে এমন ডিএমকে সরকারের সাম্প্রদায়িক তোষণনীতির বিরুদ্ধে এটি এক বিশাল পরাজয়।” তিনি আরও বলেন, “ডিএমকে সরকারকে অবিলম্বে কোটি কোটি হিন্দু ভক্তের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ বারবার তাঁদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে অপমান করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, থিরুপারানকুন্দ্রম পাহাড়ের দীপথূন (Deepathoon)-এ পবিত্র কার্তিগাই দীপম প্রজ্বলিত হবে এবং তা আবারও গৌরবের সঙ্গে পাহাড়চূড়ায় আলোকিত হয়ে উঠবে। বিজেপির ওই নেতার আরও অভিযোগ, “ডিএমকে এবং কংগ্রেসের দ্বিচারী, বিপজ্জনক এবং বিভাজনমূলক রাজনীতি আজ সাধারণ মানুষের কাছে পুরোপুরি উন্মোচিত হয়ে গিয়েছে (Madras HC)।” এই মন্তব্যকে কেন্দ্র করে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে, মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের রায়ের প্রশংসা করলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে অন্নামালাই-ও। তিনি বলেন, “থিরুপারানকুন্ড্রাম পাহাড়ের ওপরে অবস্থিত ‘দীপাথুন’ যে মন্দিরেরই সম্পত্তি, এ কথা স্পষ্টভাবে জানিয়ে (BJP) দিয়েছে আদালত।

    অন্নামালাইয়ের বক্তব্য

    ডিএমকে সরকারের দাখিল করা আপিল এবং বিচারপতি জিআর স্বামীনাথনের আগের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক আবেদন খারিজ করে দেয় মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। এই রায়ের পর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে অন্নামালাই বলেন, “সম্মানীয় বিচারপতিরা তাঁদের রায়ে প্রশ্ন তুলেছেন, কীভাবে একটি শক্তিশালী রাজ্য সরকার এই আশঙ্কা পোষণ করতে পারে যে বছরে মাত্র একদিন মন্দিরের প্রতিনিধি ও ভক্তদের একটি পাথরের স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি দিলে শান্তি বিঘ্নিত হবে (Madras HC)?” আদালতের পর্যবেক্ষণ, “আদালত স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের অশান্তি কেবল তখনই ঘটতে পারে, যদি রাজ্য সরকার নিজেই তাতে ইন্ধন জোগায় (BJP)।” অন্নামালাই জানান, আদালত আরও পরিষ্কার করে দিয়েছে যে থিরুপারানকুন্ড্রাম পাহাড়ের চূড়ায় অবস্থিত দীপাথুন সম্পূর্ণভাবে মন্দিরের সম্পত্তি। ডিএমকে সরকারকে কড়া সতর্কবার্তা দিয়ে আদালত বলেছে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সরকার যেন এমন নিচু স্তরে না নামে। আদালতের পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে আশঙ্কার কথা বলা হচ্ছিল, তা আদতে “একটি কল্পিত ভূত”, যা প্রশাসন নিজের সুবিধার জন্য তৈরি করেছে এবং যার মাধ্যমে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করানোর আশঙ্কা রয়েছে (Madras HC)।

    দীপাথুনে দীপ জ্বালানোর অধিকার

    অন্নামালাই বলেন, “এই রায় রাজ্যের সাংবিধানিক নীতির জয় এবং ধর্মীয় অধিকারের সুরক্ষার এক গুরুত্বপূর্ণ নজির।” তাঁর আশা, তামিলনাড়ুর ডিএমকে সরকার অবিলম্বে তাদের প্রকাশ্য ক্ষমতার অপব্যবহার বন্ধ করবে এবং আইনের শাসনের প্রতি সম্মান জানাবে। তিনি বলেন, “আদালত যেহেতু যথাযথভাবে রায় দিয়ে ভগবান মুরুগার ভক্তদের দীপাথুনে (Deepa Thoon) দীপ জ্বালানোর অধিকারকে স্বীকৃতি দিয়েছে, তাই সরকারকে এখন ভক্তদের সেই ধর্মীয় আচরণে বাধা দেওয়া থেকে বিরত থাকতে হবে (BJP)। আন্নামালাইয়ের মতে, দীপাথুনে দীপ জ্বালানো শুধুমাত্র একটি ধর্মীয় প্রথা নয়, বরং এটি ভক্তদের বিশ্বাস ও আস্থার সঙ্গে গভীরভাবে জড়িত। আদালতের রায়ের পরেও যদি রাজ্য সরকার এতে হস্তক্ষেপ করে, তবে তা হবে আইনের শাসনের সরাসরি লঙ্ঘন।

    ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ!

    তিনি বলেন, “একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার কোনওভাবেই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না এবং আদালতের নির্দেশ মেনে চলাই সংবিধানসম্মত পথ।” তামিল অভিনেতা বিজয়ের পার্টি তামিলগা ভেট্ট্রি কাজগম (TVK) বিজেপি এবং ডিএমকে – উভয় দলকেই কড়া ভাষায় আক্রমণ করেছে। দলের অভিযোগ, সংশ্লিষ্ট ইস্যুটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে দুই প্রধান দলই (Madras HC)। টিভিকের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই ইস্যুকে সামনে রেখে আসন্ন নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু বাস্তবে এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের কোনও আগ্রহই নেই (BJP)।”

    দলটির আরও অভিযোগ, ডিএমকে ইচ্ছাকৃতভাবেই এই ইস্যুটিকে নির্বাচনের সময় পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইছে। টিভিকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “ডিএমকে এই বিষয়টিকে দীর্ঘায়িত করবে- এটাই তাদের রাজনৈতিক কৌশল।” টিভিকের মতে, সাধারণ মানুষের প্রকৃত সমস্যা ও স্বার্থের বদলে রাজনৈতিক লাভের জন্য ইস্যুকে ঘনীভূত করা হচ্ছে, যা আদতে গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর (Madras HC)।

LinkedIn
Share