Tag: Kashmir

Kashmir

  • Jammu and Kashmir: কাটল খরা, তুষারের চাদরে ঢাকল কাশ্মীর, বন্ধ যান চলাচল

    Jammu and Kashmir: কাটল খরা, তুষারের চাদরে ঢাকল কাশ্মীর, বন্ধ যান চলাচল

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ খরা কাটিয়ে তুষারপাত ভূস্বর্গে (Jammu and Kashmir)। বরফের চাদরে ঢাকল উত্তর-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। রাস্তা ঢেকে গিয়েছে মোটা পুরু বরফের চাদরে। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। যেসব রাস্তায় কোনওক্রমে চলছে যানবাহন, সেখানেও গাড়ির গথ এতই শ্লথ যে, যানজট হচ্ছে যত্রতত্র।

    কাশ্মীরে তুষারপাত

    শুক্রবার থেকে তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরে। গুর্জ এলাকায় ঘরবাড়ি-গাছপালার রং হয়েছে সাদা। গুর্জের পাশাপাশি প্রবল তুষারপাত হয়েছে তুলাইল ও দাওয়ার এলাকায়। চলতি শীতে কাশ্মীরে এটাই প্রথম তুষারপাত। তুষারপাত দেখতে কাশ্মীরে গিয়ে হতাশ হয়েছেন পর্যটকরা। কাশ্মীরে তুষারপাত হচ্ছে না, খবর ছড়িয়ে পড়তেই বহু পর্যটক কাশ্মীর না গিয়ে বেড়াতে চলে যান অন্যত্র। প্রত্যাশিতভাবেই মার খেয়েছে ভূস্বর্গের পর্যটন শিল্প। পর্যটনের ভরা মরশুমেই পর্যটকের আকাল দেখা দেওয়ায় হা-হুতাশ করতে দেখা যায় উপত্যকার পর্যটন শিল্পের সঙ্গে জড়িত মানুষদের।

    ভারী তুষারপাত হতে পারে কাশ্মীরে

    শুক্রবার কাটল (Jammu and Kashmir) সেই খরা। উত্তর কাশ্মীর প্রশাসনের পক্ষে থেকে জানোনো হয়েছে, তুষারপাতের পরিমাণ খুব বেশি নয়। তবে তুষারপাত হয়েছে বিস্তীর্ণ এলাকায়। বরফ জমে যাওয়ায় বিপজ্জনক হয়ে পড়েছে গুর্জ রোডের প্রায় ৮৫ কিলোমিটার এলাকা। বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ইতিমধ্যেই পথে নেমে পড়েছেন প্রশাসনিক কর্তারা। কয়েকদিনের মধ্যেই ভারী তুষারপাত হতে পারে বলে খবর। হাওয়া অফিস জানিয়েছে, গুলমার্গে চার ইঞ্চি উঁচু বরফ জমে রয়েছে। উপত্যকার যেসব শহরে তুষারপাত হয়েছে, তার মধ্যে রয়েছে পহেলগাঁও, সোনমার্গ, মাচ্ছিল এবং সোপিয়ানও।

    আরও পড়ুুন: “দয়া করে পাকিস্তানে চলে যান”, বললেন ফতোয়া পাওয়া সেই ইমাম

    কাশ্মীরে প্রচণ্ড ঠান্ডা পড়ে ৪০ দিন। এই সময়টাকে চিল্লাই কালান বলে। মূলত এই সময়টাই প্রবল তুষারপাত ও বৃষ্টিপাত হয় কাশ্মীরে। এ বছর এই সময়ের সিংহভাগ সময়টাই হা-তুষার দশা ছিল কাশ্মীরে। শেষতক তুষারপাত হওয়ায় পর্যটকদের পাশাপাশি খুশি কাশ্মীরের বাসিন্দারাও। কাশ্মীরে তুষারপাত না হওয়ায় দিন কয়েক আগেই কাশ্মীরের আবহাওয়া দফতরের ডিরেক্টর মুখতার আহমেদ বলেছিলেন, “শীতের এই সময়টায় বৃষ্টি হয় কাশ্মীরে। তার পরেই তাপমাত্রা নামতে থাকে হিমাঙ্কের নীচে। শুরু হয় চিল্লাই কালান। তুষারপাত দেখতে পর্যটকরা ভূস্বর্গে ভিড় করেন এই (Jammu and Kashmir) সময়টায়।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Weather Update: দিল্লির চেয়েও উষ্ণ কাশ্মীর, মার খেল পর্যটন ব্যবসা

    Weather Update: দিল্লির চেয়েও উষ্ণ কাশ্মীর, মার খেল পর্যটন ব্যবসা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফলতে শুরু করেছে বিশ্ব উষ্ণায়ন নামক বিষ বৃক্ষের ফল। যার জেরে দিল্লির চেয়েও বেশি উষ্ণ কাশ্মীর (Weather Update)। শনিবার কাশ্মীরের শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। গত দু’ দশকে জানুয়ারি মাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রা।

    ভূস্বর্গের আবহাওয়া চিত্র

    বদলে গিয়েছে ভূস্বর্গের আবহাওয়া চিত্র। এ বছর জানুয়ারিতে একদিনও তুষারপাত হয়নি। তুষারপাত না হওয়ায় কাশ্মীর উপত্যকার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে। চলতি শীতের মরশুমে রবিবার দিল্লিতে শীতলতম সকাল রেকর্ড হয়েছে। তাপমাত্রা নেমেছে সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াস। ২১ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি সময়কালকে কাশ্মীরে বলা হয় ‘চিল্লাই কালান’ বা তীব্র ঠান্ডার চল্লিশ দিন। এর পর ২০ দিনের ‘চিল্লাই খুর্দ’ বা কম ঠান্ডা। ১৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১০ দিন ‘চিল্লাই বাছা’ বা শিশু ঠান্ডা।

    পশ্চিমী ঝঞ্ঝা

    আবহাওয়াবিদদের মতে, শীতের (Weather Update) এই সময়টা তাপমাত্রার ওঠাপড়া খুবই সাধারণ একটি ঘটনা। গ্রীষ্মেও এই ছবি দেখা যায়। হাওয়া অফিস জানিয়েছে, অচিরেই জম্মু-কাশ্মীরে আবারও আঘাত হানবে পশ্চিমী ঝঞ্ঝা। তখন প্রচুর তুষারপাত হতে পারে। চলতি মরশুমেই উপত্যকায় দেখা যেতে পারে তুষারপাত। তুষারপাত না হওয়ায় হতাশ কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকরা। স্কিয়িং, স্নোবোর্ডিং এবং ক্রশ-কান্ট্রি স্কিইংয়ের মতো যেসব রাইড পর্যটকদের টানে, সেগুলেতোও হা-পর্যটক দশা। কাশ্মীরে তুষারপাত হচ্ছে না জেনে গুলমার্গের বহু হোটেলের বুকিং বাতিল করেছেন পর্যটকরা।

    আরও পড়ুুন: এআই ব্যবহার করে বের করা হল রোগীর ফুসফুসের জমাট বাঁধা রক্ত!

    এদিকে, এখনও দূষণ-জালে রয়েছে দিল্লি। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের স্টেজ থ্রি নিয়ম আরোপ করেছে কেন্দ্র। দূষণ নিয়ন্ত্রণেই এটা করা হয়েছে। বায়ু দূষণের মাত্রা কমাতে রাজধানীজুড়ে স্টেজ থ্রি অ্যাকশন প্ল্যান রূপায়ন করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র। পাথর গুঁড়ো করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খনি এবং খনি সম্পর্কিত কাজকর্মের লাগাম পরানো হচ্ছে। বহুতল নির্মাণ ও পুরানো বাড়ি ভাঙার কাজেও আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লির রাজ্য সরকারও গুচ্ছ নির্দেশিকায় জারি করেছে (Weather Update)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: “পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়”, বললেন শাহ, জানালেন বিধানসভার আসন সংখ্যাও

    Amit Shah: “পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়”, বললেন শাহ, জানালেন বিধানসভার আসন সংখ্যাও

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাক অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু ও কাশ্মীর বিধানসভায় আমরা ২৪টি আসন সংরক্ষিত রেখেছি। কারণ ওটা আমাদের জায়গা। পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়।” বুধবার সংসদে কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কাশ্মীরে রদ হয়েছে ৩৭০ ধারা। এবার পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভা কেন্দ্রের বিন্যাসের কথাও ঘোষণা করে দিল কেন্দ্র।

    কাশ্মীর ভারতেরই

    পাকিস্তানের পাশাপাশি তামাম বিশ্বকেও পাক অধিকৃত কাশ্মীর যে ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ, ফের একবার সেই বার্তা দিল নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মনোনীত সদস্যদের তালিকায় পাক অধিকৃত কাশ্মীরের একজন প্রতিনিধিকেও রাখা হচ্ছে। অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের জন্য বিধানসভায় মোট ২৫টি আসন সংরক্ষিত রাখা হচ্ছে।” তিনি (Amit Shah) বলেন, “আগে জম্মুতে মোট ৩৭টি আসন ছিল। এখন ৪৩টি আসন হয়েছে। কাশ্মীরে আগে ছিল ৪৬টি আসন। এখন হয়েছে ৪৭টি। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন আমরা সংরক্ষিত রেখেছি।”

    কলেবর বাড়ল জম্মু-কাশ্মীর বিধানসভার 

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জম্মু-কাশ্মীর বিধানসভায় আগে মোট আসন ছিল ১০৭টি। এখন সেটা বেড়ে হল ১১৪টি। জম্মু-কাশ্মীর বিধানসভায় মনোনীত সদস্যের সংখ্যা ছিল দুই। সেটা বেড়ে হবে পাঁচ। তিনি বলেন, “এখন থেকে কাশ্মীরের দুই বাসিন্দাকে মনোনয়ন দেওয়া হবে। তাঁদের মধ্যে একজন হবেন মহিলা। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একজনকে মনোনয়নের জন্যও আসন সংরক্ষিত রাখা হবে।” মনোনীত সদস্যের একটি পদ কাশ্মীরের উদ্বাস্তু পরিবারের জন্য সংরক্ষিত থাকবে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    এদিন লোকসভায় ‘জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল’ ও ২০২৩ সালের ‘জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল’ নিয়ে আলোচনার সময় নেহরুকেও নিশানা করেন শাহ। বলেন, “আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, যখন পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, তখন যে দুটি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জম্মু ও কাশ্মীরকে দশকের পর দশক ধরে সেই ভুলের ফল ভুগতে হয়েছে।” তিনি বলেন, “সব থেকে বড় ভুল হল, আমাদের সেনা জিতছিল। কিন্তু পঞ্জাবের কাছে যেতেই সংঘর্ষ বিরতির ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্ম হয়েছিল। যদি তিনদিন পরে সংঘর্ষ বিরতির ঘোষণা করা হত, তাহলে ভারতের মধ্যেই থাকত (Amit Shah) পাকিস্তান অধিকৃত কাশ্মীর। দ্বিতীয়ত, আমাদের (কাশ্মীর) ইস্যুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়ার ভুলও করা হয়েছিল।”

    আরও পড়ুুন: সলমন-মুখ্যমন্ত্রী ‘ডুয়েট’, মমতাকে ‘দ্বিতীয় নিরো’র তকমা শুভেন্দুর, আক্রমণ গিরিরাজেরও

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Kashmir Weather Update: কাঁপছে কাশ্মীর! ঘন কুয়াশা, বইছে শৈত্যপ্রবাহ, হিমাঙ্কের নিচে শ্রীনগর

    Kashmir Weather Update: কাঁপছে কাশ্মীর! ঘন কুয়াশা, বইছে শৈত্যপ্রবাহ, হিমাঙ্কের নিচে শ্রীনগর

    মাধ্যম নিউজ ডেস্ক: তুষারে ঢাকা পড়েছে ভূস্বর্গ। কাশ্মীর উপত্যকার একাধিক রাস্তায় তুষারপাত। সঙ্গে পাল্লা দিয়ে নেমেই চলেছে তাপমাত্রা। বরফাবৃত শ্রীনগর-জম্মু হাইওয়েতে ট্রাফিক সমস্যা দেখা যাচ্ছে। বরফ সরিয়ে চলছে রাস্তা পরিষ্কারের কাজ। হাড়কাঁপানো ঠান্ডা কাশ্মীরের সর্বত্র। মৌসম ভবন সূত্রে খবর, সোমবার রাজধানী শ্রীনগরে পারদ নেমেছে মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম।  সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। রবিবার শ্রীনগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

    শ্রীনগরে শৈত্যপ্রবাহ

    কুয়াশায় (Fog) বেশ কিছু এলাকা ছেয়ে গিয়েছে। সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ। আর এর জেরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা কম থাকায় যাত্রীদের অসুবিধা হয়। কাশ্মীরের গেটওয়ে শহর কাজিগুন্ডে সর্বনিম্ন ০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি কম। শ্রীনগরকে টেক্কা দিয়ে এই মুহূর্তে শীতলতম স্থান হিসাবে জায়গা করে নিয়েছে সোপিয়ান। সেখানে পারদ নেমেছে মাইনাস ৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস। 

    গুলমার্গে শুধুই বরফ

    মৌসম ভবন সূত্রে খবর, উপত্যকায় আপাতত ঠান্ডার দাপট বজায় থাকবে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। উত্তর কাশ্মীরের কুপওয়ারা শহরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বন্দিপোরাতেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমেছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ২.৫ ডিগ্রি সেলসিয়াসে। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা গুলমার্গ। সেখানেও শীতের দাপট অব্যাহত। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াসে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu Kashmir: ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তারক্ষী সংঘর্ষ, খতম লস্কর-ই-তইবার ৫ জঙ্গি

    Jammu Kashmir: ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তারক্ষী সংঘর্ষ, খতম লস্কর-ই-তইবার ৫ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূস্বর্গে (Jammu Kashmir) ফের খতম জঙ্গি। শুক্রবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জঙ্গিরা। কুলগাঁওয়ের ওই সংঘর্ষে মৃত্যু হয় পাঁচ জঙ্গির। মৃত জঙ্গিরা লস্কর-ই-তইবার সদস্য ছিল। গত দুদিন ধরে চলছিল সংঘর্ষ। শেষমেশ শুক্রবারে নিকেশ হয় জঙ্গিরা। কাশ্মীর জোন পুলিশ হ্যান্ডেলে করা পোস্টে লেখা হয়েছে, “দ্বিতীয় দিন: পাঁচ জঙ্গি নিকেশ কুলগাঁও পুলিশ, সেনা ও সিআরপিএফ। জঙ্গিদের ডেরা থেকে উদ্ধার হয়েছে আপত্তিকর বস্তু। অভিযান শেষ পর্যায়ে। এলাকা জঙ্গিমুক্ত।”

    জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি

    স্থানীয় সূত্রে খবর, জঙ্গিদের খোঁজে এখনও এলাকায় চলছে তল্লাশি। সীমান্তে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ও চলছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, কুলগাঁওয়ের ডিএইচ পোরা অঞ্চলের সামনো এলাকায় বৃহস্পতিবার দুপুরে শুরু হয় সংঘর্ষ। সেই সংঘর্ষই চলছে এখনও। জঙ্গিদের (Jammu Kashmir) বিরুদ্ধে এই যৌথ অভিযানে অংশ নিয়েছে সেনার ৩৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, ৯ পারা, পুলিশ এবং সিআরপিএফ।

    অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের

    এর আগে নভেম্বরের ১৫ তারিখে উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তাদের সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনা। ‘অপারেশন কালী’ নামের ওই যৌথ অভিযানে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়ে জঙ্গিদের পরিকল্পনা ভেস্তে দেয়। একই অঞ্চলে এদিন অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। সেই চেষ্টায়ও জল ঢেলে দিলেন নিরাপত্তারক্ষীরা। নিহত জঙ্গিদের একজন বশির আহমেদ মালিক। জম্মুকাশ্মীরে সীমান্তপারের সন্ত্রাসীদের এক চাঁই ছিল সে।

    আরও পড়ুুন: বৈঠক শেষে ফের জিনপিংকে ‘একনায়ক’ কটাক্ষ বাইডেনের, কেন চুপ চিনা প্রেসিডেন্ট?

    ফি বার শীতকালে তীব্র ঠান্ডার সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। ঠান্ডা পড়তেই এবার শুরু হয়ে গিয়েছে জঙ্গিদের তৎপরতা। তবে সীমান্তে সেনার শ্যেনদৃষ্টি এড়িয়ে আপাতত তা সম্ভব হচ্ছে না পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের পক্ষে। প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে নরেন্দ্র মোদির সরকার। তার পর থেকে ক্রমেই কমতে থাকে ভূস্বর্গে রক্ত ঝরার পরিমাণ। যদিও বিক্ষিপ্ত অশান্তি লাগিয়েই রেখেছে জঙ্গিরা। এরই সঙ্গে পাল্লা দিয়ে জারি রয়েছে জঙ্গি অনুপ্রবেশ। পাক মদতপুষ্ট জঙ্গিদের সেই প্রচেষ্টা রুখতে গিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে জঙ্গিরা (Jammu Kashmir)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Terror Funding Racket: ভূস্বর্গে টেরর ফান্ডিং চক্রের হদিশ, কীভাবে জঙ্গিদের হাতে অর্থ যেত জানেন?

    Terror Funding Racket: ভূস্বর্গে টেরর ফান্ডিং চক্রের হদিশ, কীভাবে জঙ্গিদের হাতে অর্থ যেত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূস্বর্গে মিলল টেরর ফান্ডিং (Terror Funding Racket) চক্রের হদিশ। এই চক্রের পান্ডারা ৮৫ কোটি টাকা জোগাড় করে জঙ্গিদের হাতে পৌঁছে দিয়েছিল বলে অভিযোগ। এই চক্রে কাশ্মীর পুলিশের এক কর্তা এবং শ্রীনগরের এক ব্যবসায়ী জড়িত বলে অনুমান তদন্তকারীদের। ওই পুলিশ কর্তার বাড়িতেও চালানো হয়েছে তল্লাশি।

    জম্মু-কাশ্মীরে তল্লাশি চালায় এসআইএ

    কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তল্লাশি চালায় স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে তল্লাশি চালায় এসআইএ। তখনই ফাঁস হয় এই টেরর ফান্ডিং চক্রের। এসআইএ সূত্রে খবর, বিভিন্ন গোপন চ্যানেলের মাধ্যমে এই টাকা লেনদেন করা হত। তদন্তকারীদের দাবি, বিপুল পরিমাণ এই টাকা উপত্যকা সহ দেশের অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নাশকতার কাজে লাগানোর জন্য সংগ্রহ করা হয়েছিল। সাম্প্রতিক অতীতে এত বড় টেরর ফান্ডিং চক্রের ধরা পড়ার নজির নেই বলেও দাবি তাঁদের। তিন দিনের ওই অভিযানে তল্লাশি চালানো হয়েছিল ভূস্বর্গের ২২টি জায়গায়।

    টেরর ফান্ডিংয়ে দুবাই যোগ!

    এর মধ্যে রয়েছে একজন প্রবীণ পুলিশ আধিকারিক ও একজন ব্যবসায়ীর বাড়িও। শুক্রবার সকালে তল্লাশি চালানো হয় শ্রীনগর, পুলওয়ামা এবং অনন্তনাগ জেলার ১০টি জায়গায়। বাজেয়াপ্ত করা হয়েছে (Terror Funding Racket) প্রচুর পরিমাণ বৈদ্যুতিন যন্ত্র সহ নানা সামগ্রী। তদন্তকারীদের আরও দাবি, টেরর ফান্ডিং এই চক্রের সঙ্গে রয়েছে দুবাই যোগ। এসআইএ জানিয়েছে, সোনার চোরা চালান ও অন্যান্য পথে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হত। কারা অর্থ সংগ্রহ করত, কোথা থেকে ভারতে জঙ্গি হামলার জন্য অর্থ সরবরাহ করত, তা জানতে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় যারা জড়িত, তাদের কড়া সাজা হবে বলে আশ্বাস এসআইএ-র। তারা জানিয়েছে, ভূস্বর্গ থেকে সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন করতে বদ্ধ পরিকর তারা।

    আরও পড়ুুন: ‘‘হিন্দুদের জন্যই ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে’’, মত জাভেদ আখতারের

    একটি বিবৃতি জারি করে এসআইএ জানিয়েছে, “এটি জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার একটি মামলা। যেখানে ৮৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে এবং গোপন মাধ্যমে সেই টাকা জঙ্গিদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সেই টাকা কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রসঙ্গত, টেরর ফান্ডিংয়ে (Terror Funding Racket) মদত দেওয়ার অভিযোগে অগাস্ট মাসে একটি মামলা দায়ের হয়। তার পরেই তদন্তে নামে এসআইএ। ফাঁস হয় টেরর ফান্ডিংয়ের পর্দা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

  • J&K Encounter: সীমান্তে পাক গুলি, নিহত বিএসএফ জওয়ান, সোপিয়ানে বাহিনীর হাতে নিকেশ জঙ্গি

    J&K Encounter: সীমান্তে পাক গুলি, নিহত বিএসএফ জওয়ান, সোপিয়ানে বাহিনীর হাতে নিকেশ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র চৌকির উপর ফের হামলা চালাল পাকিস্তান।  পাক হামলায় নিহত হয়েছেন এক জওয়ান। অন্যদিক, উপত্যকায় ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী (Security Force)। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে (Shopian) এনকাউন্টার (Encounter) অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেসিস্টেন্স ফ্রন্টের (The Resistance Front) এক জঙ্গির মৃত্যু হয়েছে। বাকিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে। 

    রামগড় সেক্টরে পাক বাহিনীর গুলি

    সাম্বা জেলার রামগড় সেক্টরে বুধবার রাত থেকে টানা পাক বাহিনীর গুলিগোলায় এক বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। বিএসএফের তরফে জানানো হয়েছে, রামগড় সেক্টরে একাধিক সীমান্ত চৌকিতে বুধবার রাত ১২টার পর থেকে বিনা প্ররোচনায় পাক বাহিনী হামলা চালায়। পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর পাশাপাশি পাক জঙ্গিরাও হামলায় অংশ নিয়েছিল বলে বিএসএফের একটি সূত্রের খবর। বিএসএফের তরফেও পাক গুলির ‘জবাব’ দেওয়া হয়। শীত পড়ার আগে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের সুযোগ করে দিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে। পাক বাহিনীর গুলিতে গুরুতর জখম এক জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকালে তাঁর মৃত্যু হয়।

    সোপিয়ানে সেনার সাফল্য

    সেনা সূত্রে জানা গিয়েছে, অন্যদিকে গোপন সূত্রে জঙ্গিদের খবর পেয়েই জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা বাহিনী সোপিয়ানে যৌথ অভিযান শুরু করে। সোপিয়ানের কাথোহালানে তল্লাশি অভিযান শুরু করতেই হামলা চালায় জঙ্গিরা। শেষ খবর অনুযায়ী, সেনার গুলিতে দ্য় রেসিস্টেন্স ফোর্সের এক জঙ্গি নিহত হয়েছে। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।

    কাশ্মীর জোন পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হয়েছে, “সোপিয়ান এনকাউন্টার আপডেট: সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফের সঙ্গে যুক্ত এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান জারি রয়েছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Terrorist Attack: কাশ্মীরে পুলিশ আধিকারিকের ওপর জঙ্গি হামলা, শুরু তল্লাশি

    Terrorist Attack: কাশ্মীরে পুলিশ আধিকারিকের ওপর জঙ্গি হামলা, শুরু তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলে প্রার্থনা সভায় বিস্ফোরণের ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই জঙ্গি হামলা (Terrorist Attack) কাশ্মীরের শ্রীনগরের ইদগাহ এলাকায়। জঙ্গিদের ছোড়া গুলিতে জখম হয়েছেন এক পুলিশ আধিকারিক। রবিবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গে। যদিও কোনও জঙ্গি সংগঠনের তরফে এই ঘটনার দায় স্বীকার করা হয়নি।

    জঙ্গিদের খোঁজে তল্লাশি

    এদিন ইদগাহ এলাকায় প্রহরায় ছিলেন ইনসপেক্টর মাসরুর আহমেদ। আচমকাই কয়েকজন জঙ্গি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জঙ্গিরা পুলিশের পিস্তল ব্যবহার করেছিল। ওই পুলিশ আধিকারিককে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

    পুলিশের পিস্তল থেকে গুলি

    এক্স হ্যান্ডেলে কাশ্মীর (Terrorist Attack) জোন পুলিশের তরফে ট্যুইট-বার্তায় লেখা হয়েছে, “শ্রীনগরের ইদগাহ এলাকায় জঙ্গিরা গুলি চালায় ইনসপেক্টর মাসরুর আহমেদের ওপর। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জঙ্গিরা পুলিশের পিস্তল থেকে গুলি ছুড়েছিল। এলাকা ঘিরে ফেলা হয়েছে, দায়ের হয়েছে অভিযোগ।” হাসপাতাল সূত্রে খবর, ওই পুলিশ আধিকারিকের অবস্থা আশঙ্কাজনক।

    দিন তিনেক আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীর সীমান্তে হামলা চালায় পাকিস্তান। বৃহস্পতিবার রাতে আরএস পুরা সেক্টরের আর্নিয়া এলাকায় বিএসএফের ঘাঁটি লক্ষ্য করে অতর্কিতে গোলা বর্ষণ শুরু করে পাক রেঞ্জার্সরা। জবাব দেয় ভারতীয় সেনাও। শুক্রবার ভোররাত পর্যন্ত গুলির লড়াই চলে দু’ পক্ষে। এই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই পুলিশ আধিকারিককে লক্ষ্য করে জঙ্গিদের গুলি চালানোর ঘটনায় উদ্বেগ বাড়ছে ভূস্বর্গে।

    বুধবারই জম্মু-কাশ্মীরের শীর্ষ আধিকারিক ও নিরাপত্তা সংস্থাগুলির বৈঠক হয়েছে শ্রীনগরের ১৫ কর্পস হেডকোয়ার্টারে। এই বৈঠকে কাশ্মীরে বিদেশি জঙ্গিদের (Terrorist Attack) ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।

    আরও পড়ুুন: “ছত্তিশগড়ে গ্রহণ চলছে, বিজেপিকে ক্ষমতায় আনুন”, রায়পুরের সভায় আবেদন নাড্ডার

    প্রসঙ্গত, চলতি বছর উপত্যকায় ৪৬ জন জঙ্গিকে খতম করা হয়েছে। এর মধ্যে পাকিস্তানি জঙ্গি রয়েছে ৩৭ জন। স্থানীয় জঙ্গি রয়েছে ৯ জন। জানা গিয়েছে, গত ৩৩ বছরে এই প্রথম স্থানীয় জঙ্গির চারগুণ বেশি বিদেশি জঙ্গি খতম হয়েছে ভূস্বর্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বর্তমানে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে ১৩০ জন সন্ত্রাসী। এর অর্ধেকই বিদেশি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • CEC Rajiv Kumar: “সকলের সঙ্গে কথা বলে জম্মু-কাশ্মীরে নির্বাচন হবে”, জানালেন নির্বাচন কমিশনার

    CEC Rajiv Kumar: “সকলের সঙ্গে কথা বলে জম্মু-কাশ্মীরে নির্বাচন হবে”, জানালেন নির্বাচন কমিশনার

    মাধ্যম নিউজ ডেস্ক: “ঠিক সময়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সকলের সঙ্গে কথা বলে জম্মু-কাশ্মীরে নির্বাচন করা হবে।” কথাগুলি বললেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (CEC Rajiv Kumar)। তবে সেই পক্ষগুলি কারা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।

    পাঁচ রাজ্যে নির্বাচন

    সোমবারই বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়েছে পাঁচ রাজ্যে। এই পাঁচটি রাজ্য হল রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গনা, ছত্তিশগড় এবং মিজোরাম। জম্মু-কাশ্মীরের নামোল্লেখ করা হয়নি। মুখ্য নির্বাচন কমিশনারের যা ইঙ্গিত, তাতে এ বছরও উপত্যকায় নির্বাচন হচ্ছে না। অথচ এ বছরই নির্বাচন হওয়ার কথা ছিল ভূস্বর্গে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “উপযুক্ত সময়েই আমরা জানাব, কবে জম্মু-কাশ্মীরে নির্বাচন হবে। কেন্দ্র শাসিত এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী ক্যালেন্ডার মেনে হবে ভোট গ্রহণ।”

    জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা

    প্রসঙ্গত, সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ২০১৮ সালের জুন মাসে (CEC Rajiv Kumar) রাষ্ট্রপতি শাসন জারি করা হয় জম্মু-কাশ্মীরে। পরের বছর ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় ৩৭০ ধারা। জম্মু-কাশ্মীরকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দু’টি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়। পরে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পরিস্থিতির উন্নতি হলে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

    আরও পড়ুুন: ‘সেচমন্ত্রী থাকাকালীন বন্যা নিয়ন্ত্রণে আরামবাগের জন্য কাজ করতে দেয়নি’, বিস্ফোরক শুভেন্দু

    তারপর থেকে কংগ্রেস এবং ভূস্বর্গের বিভিন্ন দল ভূস্বর্গে নির্বাচনের দাবিতে সোচ্চার হয়েছে। যদিও কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, জম্মু-কাশ্মীরে অচিরেই হবে বিধানসভা নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশনারের কথায়ও মিলল সেই ইঙ্গিত। এদিকে, সদ্য সমাপ্ত লাদাখ স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস-এনসি জোট। দলের এই ফলের ক্রেডিট কংগ্রেস দিতে চাইছে রাহুল গান্ধীকে। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই ভূস্বর্গে এখনই নির্বাচন চাইছেন ওমর। নির্বাচন দেরিতে হলে অ্যাডভান্টেজ পেতে পারে বিজেপি। সেই কারণেই এখনই নির্বাচনের দাবিতে (CEC Rajiv Kumar) সরব হয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Pakistan Occupied Kashmir: পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই, এবার জানিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহিও

    Pakistan Occupied Kashmir: পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই, এবার জানিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহিও

    মাধ্যম নিউজ ডেস্ক: একেই বোধহয় বলে বন্ধুর গালে সপাটে থাপ্পড়! পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir) ভারতেরই। সাফ জানালেন সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী। ভারত, ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে তৈরি হবে অর্থনৈতিক করিডর। এর একটা বিরাট অংশ রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। সেই প্রসঙ্গেই সংযুক্ত আরব আমিরশাহি জানিয়ে দিল, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই। সম্প্রতি দিল্লিতে হয়ে গেল জি২০ শীর্ষ সম্মেলন। তার পরেই সংযুক্ত আরব আমিরশাহির এই বার্তাকে নয়াদিল্লির কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা।

    পাক অধিকৃত কাশ্মীর ভারতের

    সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী সইফ বিন জাহেদ আল নাহিয়ান। সেখানে দেখা যাচ্ছে, সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনে করিডরটিকে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের অর্থনৈতিক করিডর হিসেবে ঘোষণা করা হচ্ছে। এজন্য সংযুক্ত আরব আমিরশাহির প্রশংসা করতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে।

    ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, নাহিয়ান অর্থনৈতিক করিডরের একটি মানচিত্র দেখাচ্ছেন। সেখানে পাক অধিকৃত কাশ্মীরকে (Pakistan Occupied Kashmir) ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির সম্পর্কের যে উন্নতি হয়েছে এবং দুই দেশই যে আঞ্চলিক অখণ্ডতাকে শক্তিশালী করতে চায়, সেই বার্তাও দেওয়া হয়েছে ভিডিওটিতে।

    কী বলেছিলেন প্রতিরক্ষামন্ত্রী?

    পাক অধিকৃত কাশ্মীর যে ভারতেরই, তা বরাবর দাবি করে আসছে নয়াদিল্লি। তার পরেও কাশ্মীরের ওই অংশ দখল করে রেখেছে ইসলামাবাদ। গত জুন মাসেও কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছিলেন, ইসলামাবাদ যতই দাবি করুক না কেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের ছিল, আছে এবং থাকবে। এ ব্যাপারে সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

    আরও পড়ুুন: স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি, রাজভবন-নবান্ন সংঘাতে ইতি টানতে ‘সুপ্রিম’ নির্দেশ

    প্রসঙ্গত, দিন তিনেক আগে প্রাক্তন সেনা প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংহ বলেছিলেন, অচিরেই স্বেচ্ছায় ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir)। সংযুক্ত আরব আমিরশাহির এই ঘোষণার প্রেক্ষিতে অবশ্য পাকিস্তানের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বন্ধু দেশ সংযুক্ত আরব আমিরশাহির এহেন ঘোষণায় পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে ঠেকবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

LinkedIn
Share