Tag: Kerala

Kerala

  • Covid 19: কেরলে বৃদ্ধার শরীরে কোভিড উপরূপ জেএন ১, “ভয় নেই’, বলছে সরকার

    Covid 19: কেরলে বৃদ্ধার শরীরে কোভিড উপরূপ জেএন ১, “ভয় নেই’, বলছে সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলের এক বৃদ্ধার শরীরে মিলল কোভিড সাব ভ্যারিয়েন্ট জেএন ১ এর জীবাণু (Covid 19)। থিরুভানাথাপুরম জেলার কারাকুলামে টিআর-পিসিআর পজিটিভ নমুনা সংগ্রহ করা হয়েছিল ৮ ডিসেম্বর। নভেম্বরের ১৮ তারিখে জানা যায়, একজনের শরীরে রয়েছে করোনার জীবাণু। কেরলের এই বৃদ্ধার বয়স ৭৯ বছর। এর আগে তিনি সংক্রমিত হয়েছিলেন করোনায়।

    ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ

    এবার তাঁর শরীরে ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ দেখা গিয়েছে। পরে দেখা যায়, তিনি কোভিড সাব ভ্যারিয়েন্ট জেএন ১-এ সংক্রমিত। এদিকে, রাজ্যের হাসপাতালগুলি করোনা (Covid 19) পরিস্থিতির মোকাবিলায় কতটা সক্ষম, তা জানতে মক ড্রিল করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে কোভিডে সংক্রমিতের দেখা মিলছে কেরলে। ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ দেখে করোনা পরীক্ষা করা হয়েছিল রোগীদের। তখনই জানা যায় বিষয়টি। এই কেসগুলির সিংহভাগেরই মৃদু লক্ষণ দেখা গিয়েছে। কোনও চিকিৎসা ছাড়াই রোগীরা সুস্থ হয়ে উঠছেন বাড়িতে থেকেই। কেরলের এন্ট্রি পয়েন্টে নজর রাখছে স্বাস্থ্য দফতর।

    কী বললেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী?

    এদিকে, কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রবিবার বলেন, “জেএন ১ চিহ্নিত করা হয়েছে কোভিড ১৯ এর সাব ভ্যারিয়েন্ট হিসেবে। তবে এ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।” প্রসঙ্গত, করোনার এই ভ্যারিয়েন্টটির প্রথম খোঁজ মিলেছিল আমেরিকায়। গত সেপ্টেম্বরে তার খোঁজ মেলে। ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় যে ক’জন কোভিড রোগী এই মুহূর্তে রয়েছেন, তাঁদের ১৫-২৯ শতাংশের দেহে রয়েছে জেএন-১ সাব ভ্যারিয়েন্ট। ভারতে এখনও পর্যন্ত একটি এই ধরনের রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। তিনি হলেন কেরলের এই বৃদ্ধা।

    আরও পড়ুুন: চোখ উপড়ে, পুরুষাঙ্গ কেটে খুন পুরোহিতকে, রণক্ষেত্র বিহারের গোপালগঞ্জ

    জর্জ বলেন, “জেএন ১ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এটা একটা সাব ভ্যারিয়েন্ট। এটা এই সবে চিহ্নিত হয়েছে। এই দু তিন মাস আগে ভারতে এটা চিহ্নিত হয়েছে। সিঙ্গাপুর বিমানবন্দরে যখন করোনা পরীক্ষা করা হয়, তখনই খোঁজ মেলে এই জীবাণুর।” বীণা বলেন, “এটা ভারতের একটা অংশে রয়েছে। কেরলে এটা চিহ্নিত করা গিয়েছে। যেহেতু কেরলের স্বাস্থ্য ব্যবস্থা খুব ভাল। জিনোমিক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আমরা এটা চিহ্নিত করেছিলাম। তাই এনিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।” তিনি অবশ্য জানিয়েছেন, কো-মর্বিডিটি যাঁদের রয়েছে, তাঁরা অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা নেবেন। সরকারও সতর্ক রয়েছে। পরিস্থিতির ওপর নজরও রাখছে (Covid 19)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     

     

  • Kerala Blast: কেরল বিস্ফোরণের নেপথ্যে হামাসের উসকানি! তদন্ত দাবি বিজেপির  

    Kerala Blast: কেরল বিস্ফোরণের নেপথ্যে হামাসের উসকানি! তদন্ত দাবি বিজেপির  

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন প্রাক্তন হামাস নেতা খালেদ মাশাল। তার আগে আগেই কেরলের মলপ্পুরমে মিছিল বের হয় প্যালেস্তাইনের সমর্থনে (Kerala Blast)। মিছিলের আয়োজক জামাত-ই-ইসলামির যুব সংগঠন। পরে আয়োজন হয় সভার। সেই সভায়ই ভার্চুয়ালি ভাষণ দেন খালেদ।

    খালেদের বক্তব্যের সঙ্গে বিস্ফোরণের যোগ!

    সেখানে প্যালেস্তিনীয় যোদ্ধাদের পক্ষে সমর্থন জোগাড় করতে বলা হয় শ্রোতাদের। ইহুদি সন্ত্রাসের হাত থেকে আল আকসা মসজিদ উদ্ধারের কথা বলেন এই মুসলমান নেতা। এর ঠিক দুদিন পরে রবিবার করলের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রার্থনা সভায় আইইডি বিস্ফোরণ ঘটে। প্রার্থনা সভাটিতে অংশ নিয়েছিলেন খ্রিষ্টানদের একটি সম্প্রদায়। খালেদের বক্তব্যের সঙ্গে এই বিস্ফোরণের যোগ রয়েছে কিনা, তা জানতে চেয়ে তদন্ত দাবি করেছে বিজেপি, কংগ্রেস এবং বামেরা।

    প্যালেস্তাইনে হামলা হামাসের 

    ৭ অক্টোবর ইহুদিদের দেশ ইজরায়েলে হামলা চালায় মুসলমানের দেশ প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস (Kerala Blast)। ইহুদিদের ধরে ধরে কার্যত কচুকাটা করে হামাসের জঙ্গিরা। এর পরেই প্রতিরোধ গড়ে তোলে ইজরায়েল। তেল আভিভের পাশে দাঁড়ায় ভারত, আমেরিকা, কানাডা সহ বিশ্বের বহু দেশ। ইজরায়েলের হামলায় আক্ষরিক অর্থেই কোণঠাসা হয়ে পড়েছে হামাসের জঙ্গিরা। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, তাই চলছে হামাসের পক্ষে সমর্থন জোগাড়ের কাজ।

    আরও পড়ুুন: ‘‘ভাই-ভাইপো, বাড়ির কুকুর-বিড়াল দুর্নীতিতে যুক্ত’’, মমতাকে নিশানা দিলীপের

    শুক্রবার কেরলে যে জনসভার আয়োজন করা হয়েছিল, তার আয়োজক ছিলেন জামাত-ই-ইসলামি সেন্ট্রাল কাউন্সিলের সদস্য আবুসালেম আহমেদ। প্যালেস্তাইনে বর্ণবিদ্বেষী শক্তি সংগঠিতভাবে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করা হয় সভায়। ভারতও ওই সংগঠিত শক্তির অংশ বলেও দাবি করা হয়। এর পরেই দেশজুড়ে শুরু হয় বিতর্ক। সভা ও মিছিলের অনুমতি দিয়ে বিপাকে পড়ে কেরলের বাম সরকার। কেরলের বিজেপি সহ সভাপতি ভিটি রেমা বলেন, “ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ইসলামি সন্ত্রাসবাদীরা নিজেদের আসল চেহারা দেখাচ্ছে। সবাই জানে, হামাসই প্রথম ইজরায়েলকে আক্রমণ করেছিল।” কেরল বিজেপির সভাপতি কে সুরেন্দ্রণ বলেন, “মলপ্পুরমের সভায় হামাস নেতা খালেদ মাশালের ভাষণ অত্যন্ত উদ্বেগজনক। পিনারাই বিজয়নের কেরল পুলিশ কোথায়? প্যালেস্তাইন বাঁচাওয়ের নামে সন্ত্রাসীদের যোদ্ধা হিসেবে তুলে ধরা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।” পুরো ঘটনায় (Kerala Blast) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন সুরেন্দ্রণ।

    কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ঘটনাটিকে কংগ্রেস এবং সিপিএমের তুষ্টিকরণের রাজনীতি বলে অভিহিত করেছেন। কেরলে হিংসা এবং জিহাদ ছড়ানোর জন্য ইন্ডি জোট ভারতে হামাস জঙ্গিদের আমন্ত্রণ জানিয়েছে বলেও অভিযোগ তাঁর। বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, “মিছিল হয়েছিল কেরলে। আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করবে বক্তৃতাটি লাইভ না রেকর্ড করা। রেকর্ড করা হলে কে এবং কীভাবে ভিডিওটি পেল তা তদন্ত করা হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Nipah Virus: মৃত্যুর হার করোনার থেকে বেশি! নিপা ভাইরাস নিয়ে সতর্ক করল আইসিএমআর

    Nipah Virus: মৃত্যুর হার করোনার থেকে বেশি! নিপা ভাইরাস নিয়ে সতর্ক করল আইসিএমআর

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস (Nipah Virus)। নিপার সংক্রমণে মৃত্যুর হার কোভিডের তুলনায় অনেকটাই বেশি। সতর্কতা জারি করে এই বার্তা দিল কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’(ICMR)। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) রাজীব বহল শুক্রবার জানিয়েছেন, নিপা ভাইরাসের আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশ। অন্য দিকে কোভিডে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার নিপার তুলনায় অনেকটাই কম। মাত্র ২-৩ শতাংশ।

    আনা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি

    কেরলে নিপা ভাইরাসের (Nipah Virus) সংক্রমণ ছড়াতে শুরু করেছে। সে রাজ্যে এখনও পর্যন্ত ছ’জন নিপায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। কেরলের কোঝিকোড়, কান্নুড়, ওয়েনাড় এবং মলপ্পুরমে সতর্কতা জারি করা হয়েছে। নিপা ভাইরাসের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আরও অন্তত ২০টি ডোজ আনা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। এর আগে ২০১৮ সালে ওই অ্যান্টবডি আনা হয়েছিল। তার মধ্যে বর্তমানে যতটুকু আছে, তাতে ১০ জন রোগীর চিকিৎসা হতে পারে বলে জানা যাচ্ছে। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ভাইরাসে আক্রান্ত হলে একেবারে শুরুর দিকেই রোগীকে এই অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা প্রয়োজন। তবেই ফল পাওয়া যায়। এখনও পর্যন্ত ভারতে কাউকে এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়নি বলে জানিয়েছেন তিনি। রাজীব বাহল তথ্য তুলে ধরে বলেন, দেশের বাইরে ১৪ জন নিপা ভাইরাস আক্রান্ত রোগীকে মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তবে এই অ্যান্টিবডি ব্যবহারের সিদ্ধান্ত কেরল সরকার, ডাক্তার এবং রোগীদের পরিবারের উপর ছেড়ে দেওয়া হবে, বলেছেন রাজীব।

    আরও পড়ুন: “সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক ক্রিকেট নয়”! স্পষ্ট বার্তা অনুরাগ ঠাকুরের

    সতর্কতা বিভিন্ন রাজ্যে

    শুক্রবার কেরলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের দ্রুত চিহ্নিত করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। শুধু তাই-ই নয়, যাঁরা ওই সব রোগীদের সংস্পর্শে এসেছেন, এমন ব্যক্তিদেরও চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। তাঁদেরও একান্তবাসে পাঠিয়ে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কেরলের পাশাপাশি কর্নাটক এবং রাজস্থানেও সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান সরকার বৃহস্পতিবার নিপা নিয়ে নির্দেশিকা জারি করেছে। একই সঙ্গে, সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্নাটকেও নিপা ঠেকাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Nipah Virus: কেরলে নিপা আতঙ্ক! মৃত ২, পৌঁছল কেন্দ্রীয় দল, ৭টি গ্রামকে ‘কনটেনমেন্ট জোন’ ঘোষণা

    Nipah Virus: কেরলে নিপা আতঙ্ক! মৃত ২, পৌঁছল কেন্দ্রীয় দল, ৭টি গ্রামকে ‘কনটেনমেন্ট জোন’ ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলে (Kerala) খোঁজ মিলল নিপা ভাইরাসের (Nipah Virus)। ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিপায় আক্রান্ত আরও দুইজন। মঙ্গলবার নিপা ভাইরাসের খোঁজ মেলার খবর নিশ্চিত হতেই সতর্কতা জারি করা হয়েছে রাজ্যজুড়ে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বিশেষজ্ঞের দল পাঠানো হয়েছে। পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির (National Institute of Virology) একটি দলও ইতিমধ্যেই কেরলে পৌঁছে গিয়েছে। 

    শিশুর দেহেও নিপা ভাইরাসের উপস্থিতি

    জানা গিয়েছে অজানা জ্বরে আক্রান্ত হয়ে কোঝিকোড়ের বেসরকারি হাসপাতালে গত ১১ সেপ্টেম্বর এবং ৩০ অগাস্ট ২ ব্যক্তির মৃত্যু হয়। সেই সঙ্গে ৩ শিশু সহ মোট ৪ জন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন চারজননের রক্তের নমুনা পাঠানো হয়েছি পুনের ন্যাশনাল ইনিস্টটিউট অফ ভাইরোলজিতে। মঙ্গলবার পাওয়া রিপোর্টে ১ শিশু সহ ২ জনের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। এর মধ্যে একজন গত ১১ সেপ্টেম্বর প্রয়াত ব্যক্তির আত্মীয়। মৃত ওই ব্যক্তিও নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

    নিপার উপসর্গ

    কোঝিকোড়ে নিপা ভাইরাসের আতঙ্ক এই প্রথম নয়। ২০১৮ এবং ২০২১ সালেও আতঙ্ক ছড়িয়েছিল। প্রথমবার মোট ২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারমধ্যে মৃত্যু হয়েছিল ১৮ জনের। এবার নতুন করে আতঙ্ক ছড়াল। নিপা ভাইরাসের উপসর্গ কী? এই ভাইরাসে আক্রান্তে হলে, জ্বর, সর্দি-কাশি থেকে শুরু করে মাথাব্যথা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গগুলি দেখা যায়। সেই সঙ্গে থাকে বমিবমি ভাব। খিঁচুনির মতো উপসর্গ দেখা দিলে আক্রান্ত কোমায় চলে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মূলত বাদুড় থেকে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়ায়। পরবর্তীকালে অন্যান্য পশু এবং মানুষের শরীরে ছড়িয়ে থাকে। অনেক সময় শূকর থেকেও নিপা ভাইরাস ছড়াতে পারে বলে ভাইরাস বিশেষজ্ঞরা জানিয়েছেন।

    আরও পড়ুন: ভারতে আইফোন ১৫ সিরিজ! এদেশে কত দাম চারটি মডেলের? বিক্রি শুরু কবে?

    নিপা রুখতে পদক্ষেপ

    বুধবার কেরল বিধানসভায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, “নিপা ভাইরাসে চারজন আক্রান্তের খোঁজ মেলার পর থেকেই সতর্কতা জারি করা হয়েছে। এটা নিপা ভাইরাসের বাংলাদেশ ভ্যারিয়েন্ট যা মানবদেহ থেকে অপর মানবদেহে সংক্রমিত হয়। এই স্ট্রেনের সংক্রমণের হার কম হলেও, এতে মৃত্যুর হার অনেক বেশি।” স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্তদের প্রায় সকলেই সে রাজ্যের কোঝিকোড় জেলার বাসিন্দা। সংক্রমণ রুখতে ওই জেলার সাতটি গ্রামকে গণ্ডিবদ্ধ এলাকা (কনটেনমেন্ট জ়োন) বলে ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু স্কুল। নিপা ভাইরাসে আক্রান্তদের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষা করে দেখার জন্য কোঝিকোড় মেডিক্যাল কলেজে একটি ভ্রাম্যমান পরীক্ষাগার তৈরি করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)।  পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-ও মবোক্লোনাল অ্যান্টিবডি পাঠাচ্ছে নিপা আক্রান্তদের চিকিৎসার জন্য। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kerala Murder: শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় শোকস্তব্ধ কেরল, ‘সরি, ডটার’, বলছে পুলিশ

    Kerala Murder: শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় শোকস্তব্ধ কেরল, ‘সরি, ডটার’, বলছে পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর পাঁচেকের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের (Kerala Murder) ঘটনায় শোকস্তব্ধ কেরল। রবিবার শিশুটির দেহ নিয়ে যাওয়া হয় তার স্কুলে। শেষযাত্রায় পা মেলান কয়েকশো মানুষ। স্কুলে নিয়ে যাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সহপাঠী এবং শিক্ষকরা। শেষ শ্রদ্ধা জানানোর পর এর্নাকুলাম জেলার আলুভা শহরের কাছে কিঝমাড কবরস্থানে সমাহিত করা হয় তাকে। দোষী ব্যক্তির কড়া শাস্তিও দাবি করেন শেষযাত্রায় পা মেলানো মানুষ।

    গ্রেফতার অভিযুক্ত

    জানা গিয়েছে, তিন ভাইবোনের সঙ্গে বেড়ে উঠছিল মেয়েটি। শুক্রবার সন্ধ্যায় আলুভা শহরের কাছ থকে মেয়েটিকে তুলে নিয়ে যায় আসফাক আসলাম নামে এক পরিযায়ী শ্রমিক। নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে বস্তায় ভরে জঞ্জাল ফেলার জায়গায় তাকে ফেলে পালিয়ে যায় আসফাক। শিশুটির পরিবার বিহারের বাসিন্দা। পরিযায়ী শ্রমিক হিসেবে এসেছিলেন কেরলে। ওই দিনই আসফাককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ (Kerala Murder) সূত্রে খবর, মদ্যপ অবস্থায় থাকায় আসফাককে এদিন জেরা করা যায়নি।

    কঠোর সাজার দাবি

    শেষযাত্রায় অংশ নেওয়া এক মহিলা বলেন, “পুলিশ ওকে আমাদের হাতে ছেড়ে দিক। ও যেভাবে শিশুটিকে নৃশংসভাবে মেরেছে, ওর সেভাবেই মরা উচিত। সরকার না পারলে, আমাদের হাতে তুলে দিক।” “ঘটনাটি কেবল যে নৃশংস, তাই নয়, হৃদয়বিদারকও”, বলছেন অন্য এক মহিলা। তিনি বলেন, “এটা সহ্য করা যায় না। এই ঘটনাটা শোনার পর থেকে আমি ঠিকঠাক ঘুমোতে পর্যন্ত পারিনি। আমাদের আইন আরও কঠোর হওয়া প্রয়োজন। যাতে এমন ঘটনা আর না ঘটে।”

    আরও পড়ুুন: ছুটিতে বাড়িতে এসে নিখোঁজ কাশ্মীরের তরুণ জওয়ান, গাড়িতে রক্তের দাগ কেন?

    নৃশংস এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কেরল পুলিশ। ট্যুইট-বার্তায় তারা লিখেছে, “সরি, ডটার।” ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি খুব কষ্ট পেয়েছি এবং লজ্জাবোধ করছি। সরকারের (Kerala Murder) পক্ষে হয়তো সবকিছু ঠেকানো সম্ভব নয়। কিন্তু সরকারের কর্তব্য এ জাতীয় অপরাধীর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা। এমন শাস্তি যে যা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করার আগে ভয় পায়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Heavy Rainfall: অতিভারী বৃষ্টির জেরে কেরলে বন্ধ স্কুল! গুজরাটে কমলা সতর্কতা

    Heavy Rainfall: অতিভারী বৃষ্টির জেরে কেরলে বন্ধ স্কুল! গুজরাটে কমলা সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: অতি ভারী বৃষ্টিতে কয়েক সপ্তাহ আগেই নাজেহাল হয়েছিল উত্তর ভারতে জনজীবন। তার রেশ এখনও চলছে। বেশ কয়েক জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও জল জমেই রয়েছে। কিন্তু উত্তর ভারতের বাসিন্দাদের চিন্তা এবং উদ্বেগ বাড়িয়েছে হাওয়া অফিসের ঘোষণা। ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে উত্তর ভারতে ফের ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রবিবার ফের বিপদসীমা অতিক্রম করেছে যমুনার জল। অন্যদিকে, বন্যায় হিমাচলে রবিবারে ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। পশ্চিম ও দক্ষিণ ভারতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৌসম ভবন, গুজরাট ও কেরলে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে।

    গুজরাটে জারি কমলা সর্তকতা…

    গুজরাটে ভারী বৃষ্টির (Heavy Rainfall) কারণে দ্বারকার সিনহন এবং ঘি ড্যামে জলস্তর ব্যাপক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, জুনাগড়, সৌরাষ্ট্র অঞ্চলের বন্যার জলস্তর নামতে শুরু করেছে। প্রশাসন দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে বলে খবর। এরই মাঝে রবিবার গুজরাটের মানুষের উদ্বেগ বাড়িয়ে হাওয়া অফিসের ঘোষণা, ‘‘২৪ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে গুজরাটে। পশ্চিম ভারতের এই রাজ্যের দ্বারকা, রাজকোট, ভাবনগর প্রভৃতি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টি হবে।’’ গুজরাটের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সেরাজ্য়ের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলে জানা গিয়েছে। জুনাগড়ের এলাকায় জলস্তর প্রতিটি বাড়ি পর্যন্ত পৌঁছেছে বলে খবর।   

    ভারী বৃষ্টির (Heavy Rainfall) জেরে কেরলে বন্ধ স্কুল

    সোমবার অতিভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস রয়েছে কেরলে। এর জেরে কেরলের কুন্নুর, ওয়ানাদ, কোঝিকোড় জেলায় স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেরলের এই জেলাগুলিতে যেমন কমলা সতর্কতা জারি করা হয়েছে তেমনি হলুদ সতর্কতা জারি করা হয়েছে এর্নাকুলাম, পালাক্কাদ, ত্রিশূর, মালাপ্পুরাম জেলায়। ত্রিশূর জেলায় পিএসসি পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকবে বলেই জানিয়েছে প্রশাসন। কেরলের এই পরিস্থিতির কারণে মৎস্যজীবীদের আগামী ২৭ জুলাই পর্যন্ত সমুদ্র যাত্রায় নিষেধ করা হয়েছে। মৌসম ভবন বলছে, ‘‘ ২৪ থেকে ২৭ জুলাই অতিভারী বৃষ্টি হবে কেরলে। পাশাপাশি উপকূল এলাকায় ৪০-৫০ কিমি/ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Triple Talaq: “তিন তালাক নিষিদ্ধ হওয়ায় মুসলমানদের মধ্যে ডিভোর্সের হার কমেছে”, বললেন কেরলের রাজ্যপাল

    Triple Talaq: “তিন তালাক নিষিদ্ধ হওয়ায় মুসলমানদের মধ্যে ডিভোর্সের হার কমেছে”, বললেন কেরলের রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: “তিন তালাক (Triple Talaq) শাস্তিযোগ্য অপরাধ। এই আইন চালু হওয়ার পর মুসলমানদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার কমেছে ৯৬ শতাংশ। ২০১৯ সালে এই আইন লাগু হওয়ায় উপকৃত হয়েছে মুসলমান মহিলা ও শিশুরা।” কথাগুলি বললেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

    মত প্রকাশের অধিকারের পক্ষে সওয়াল 

    অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এক সেমিনারে ভাষণ দিতে গিয়ে ওই কথাগুলি বলেন তিনি। অল ইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ড অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে। এ প্রসঙ্গে কেরলের রাজ্যপাল বলেন, “প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার রয়েছে।” তিনি বলেন, “ল’ কমিশন মতামত চেয়েছে…এবং আমি খুব আশাবাদী যে, যেসব মতামত আসবে, কমিশন এবং সরকার সেগুলি গভীর মনোযোগ দিয়ে বিচার করবে।”

    অভিন্ন দেওয়ানি বিধি

    অভিন্ন দেওয়ানি বিধি হল এমন একটি আইন, যা ভারতের প্রতিটি নাগরিকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। ধর্ম, লিঙ্গ, উপজাতি এবং স্থানীয় প্রথা নির্বিশেষে বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই আইন। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ল’ কমিশন (Triple Talaq) ১৪ জুন দেশের প্রতিটি সংস্থা এবং ধর্মীয় সংগঠনের কাছে তাদের মতামত জানতে চেয়েছে। মুসলিম উওম্যান অ্যাক্ট ২০১৯-এর ভূয়সী প্রশংসা করেছেন কেরলে রাজ্যপাল। ওই আইনে তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। আইন না মানলে তিন বছরের কারাদণ্ড হতে পারে। প্রসঙ্গত, ২০১৭ সালে তিন তালাককে সুপ্রিম কোর্ট অন্তঃসারশূন্য, অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দিয়েছিল।

    আরও পড়ুুন: পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বিজেপির দেওয়া বুথের তালিকা খতিয়ে দেখতে নির্দেশ জেলাশাসকদের

    দেশের শীর্ষ আদালত এও জানিয়েছিল, তিন তালাক কোরানের মূল নীতিরও পরিপন্থী। রাজ্যপাল বলেন, “আপনারা কি জানেন, আদালতের রায় সত্ত্বেও একদিনের জন্যও তিন তালাক (Triple Talaq) বন্ধ হয়নি।” তিনি বলেন, “তালাক নিষিদ্ধ হয়নি। এটা নিষিদ্ধ হতে পারে না। তবে তিন তালাক নিষিদ্ধ হয়েছে। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এই আইন লাগু হওয়ার পরে মুসলমানদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার কমে গিয়েছে ৯৬ শতাংশ। এতে যে কেবল মহিলারাই উপকৃত হয়েছেন তা নয়, বেঁচে গিয়েছে সেই সব শিশুরা, বিবাহ বিচ্ছেদের জেরে যাদের ভবিষ্যৎটাই নষ্ট হতে বসেছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kerala Houseboat Capsize: কেরলে নৌকাডুবিতে মৃত ২১! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    Kerala Houseboat Capsize: কেরলে নৌকাডুবিতে মৃত ২১! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলে মর্মান্তিক নৌকাডুবিতে (Kerala Houseboat Capsize) মৃত্যু হল কমপক্ষে ২১ জনের। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু বলে জানা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

    কীভাবে ঘটল দুর্ঘটনা?

    জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মালাপ্পুরমে, তনুর উপকূলের কাছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র থুভাল থিরাম থেকে ফিরছিলেন পর্যটকরা, হঠাৎই ডুবতে শুরু করে নৌকা (Kerala Houseboat Capsize)। ওই নৌকায় মোট ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বেশ কয়েকজন সাঁতরে বাঁচতে সমর্থ হন কিন্তু বেশিরভাগজনই তলিয়ে যান। যাদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি বলে জানা গেছে। তবে প্রশ্ন উঠছে, সন্ধ্যা ৬ টা নাগাদ যেখানে নৌকা চলাচল বন্ধ করে দেওয়ার নিয়ম রয়েছে সেখানে ৭ টার পরে যাত্রীবাহী হাউসবোট কীভাবে চলল? অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই এই পরিণতি বলে মনে করছেন অনেকে। যদিও নৌকাডুবির আসল কারণ এখনও অজানা রয়েছে।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন এবং নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

    প্রশাসন কী বলছে?  

    কেরলের প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। সকালেও চলছে উদ্ধারকাজ। তদন্ত চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: কোচির রাস্তায় মোদি-ম্যাজিক! আজ কেরলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    Narendra Modi: কোচির রাস্তায় মোদি-ম্যাজিক! আজ কেরলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরল না বরোদা, বোঝা দায়!প্রায় ২কিমি রাস্তা জুড়ে শুধুই মোদি ম্যাজিক। কেরলের স্টাইলে ধুতি পরে পায়ে হেঁটে কোচিতে সোমবার রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুদিনের কেরল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী।  ঠিক একদিন আগে তাঁর উপর আত্মঘাতী হামলার হুমকি এসেছে। কিন্তু তারপরেও অবিচল মোদি। কেরলের ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় হাঁটা শুরু করেন তিনি। চারপাশে উদ্বেলিত জনতা। তার মাঝে হাত নাড়লেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার তিরুবনন্তপুরম এবং কাসারগোডের মধ্যে বন্দে ভারত ট্রেন পরিষেবা এবং কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি।

    মোদিকে নিয়ে উৎসাহ

    বাম শাসিত কেরলে এদিন মোদিকে (Narendra Modi) নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গোটা রাস্তায় দুপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। আগামী ২০২৪ এর ভোটের আগে এই রোড শো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। প্রধানমন্ত্রী এবার কেরলে অন্তত ৩২০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন। দক্ষিণের যে রাজ্যে বিজেপি এখনও দাঁত ফোটাতে পারেনি তা হল কেরল। সরকারি কর্মসূচিতে সেখানে গিয়ে ভবিষ্যতে রাজ্যে ক্ষমতায় আসা নিয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। 

    কেরলবাসীও বদল আনবে

    কেরল নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেছেন, গোয়া এবং উত্তর-পূর্বকে অনুসরণ করবে কেরলবাসী। এই রাজ্যেও বিজেপিকে ক্ষমতায় আনতে ভোট দেবেন সাধারণ মানুষ। উল্লেখ্য, গোয়া এবং উত্তর-পূর্বে খ্রিস্টান জনসংখ্যা অনেকটাই বেশি। কেরলে খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। বিশ্লেষকরা বলছেন বিজেপি এখানে খ্রিস্টান ভোট বেশি করে পেতে চাইছে। এদিন কেরলের গির্জার প্রধানদের সঙ্গে আলোচনা করেন মোদি। বিভিন্ন চার্চের আটজন প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা রবারের মতো পণ্যের মূল্য হ্রাসের বিষয় নিয়ে আলোচনা করেন। 

    আরও পড়ুুন: এবার পাকিস্তানি নাগরিকের কণ্ঠে শোনা গেল ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান

    এদিন প্রধানমন্ত্রী(Narendra Modi) বলেছেন কেন্দ্র কেরলের পরিকাঠামো উন্নয়নে প্রচুর অর্থ দিচ্ছে। যা রাজ্যে ব্যাপক কর্মসংস্থান তৈরি করবে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর দল চায় কেরলের যুবকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ইন্ডিয়া , বিজ্ঞান এবং খেলাধূলা-সহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিক। তিনি বলেন, আয়ুর্বেদ এবং পর্যটনের মতো ক্ষেত্রে কেরলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এব্যাপারে কেন্দ্রীয় সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি। মোদি বলেন, ‘আগে ভাবা হত, এই দেশে কিছুই বদলাতে পারে না। তবে এখন সবাই জেনে গিয়েছে, গোটা বিশ্বকে বদলে দিতে পারে এই দেশ।’ তিনি যুব সমাজের কাছে আহ্বান করেন যাতে ধর্ম, জাতি, ভাষার ভিত্তিতে দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করা না হয়। মোদির কথায়, ‘আমাদের দেশ অমৃতকালের দোডরগোড়ায় দাঁড়িয়ে। সবাই মিলে হাতে হাতে কাজ করতে হবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: দেশে প্রথম ওয়াটার মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানুন কবে, কোথায়

    PM Modi: দেশে প্রথম ওয়াটার মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানুন কবে, কোথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে চালু হতে চলেছে প্রথম ওয়াটার মেট্রো (Water Metro)। ২৫ এপ্রিল, মঙ্গলবার এই পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। উৎসর্গ করবেন জাতির উদ্দেশ্যে। রবিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ট্যুইট-বার্তায় লেখেন, কেরালার (Kerala) স্বপ্নের এই প্রকল্প কোচি ও তার আশেপাশের ১০টি দ্বীপকে সংযুক্ত করবে। মুখ্যমন্ত্রী জানান, শীতাতপ নিয়ন্ত্রিত নৌকাগুলি সড়ক পরিবহণের যানজটের ভোগান্তি দূর করবে।

    ওয়াটার মেট্রোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি (PM Modi)…

    শুধু তাই নয়, এই পরিবহণ ব্যবস্থা অত্যন্ত সাশ্রয়ী এবং নিরাপদ। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে পরিষেবা শুরু হবে হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল থেকে ভিটিলা-কাক্কানাড় টার্মিনাল পর্যন্ত। মুখ্যমন্ত্রী জানান, যাত্রীরা কোচি ১ কার্ড ব্যবহার করেই কোচি মেট্রো এবং ওয়াটার মেট্রো দুই পরিষেবাই নিতে পারবেন। ডিজিটাল প্ল্যাটফর্মেই বুক করা যাবে ওয়াটার মেট্রোর টিকিট। জানা গিয়েছে, ব্যাটারি চালিত বৈদ্যুতিক হাইব্রিড নৌকার মাধ্যমে কোচি ও তার আশেপাশের ১০টি দ্বীপকে সংযুক্ত করবে এই ওয়াটার মেট্রো।

    প্রথম পর্যায়ে থাকবে ৭৮টি বৈদ্যুতিক নৌকা (PM Modi)। টার্মিনাল থাকবে ৩৮টি। প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে ১,১৩৬.৮৩ কোটি টাকা। কেরল সরকার ও জার্মান সংস্থা কেএফডব্লু যৌথভাবে বহন করেছে এই খরচ। পরিবেশ বান্ধব এই যান চালু হলে শহরে কমবে যানজট।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    এদিন ওয়াটার মেট্রো ছাড়াও, তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন থেকে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনাও করবেন প্রধানমন্ত্রী। এই ট্রেনটি তিরুবনন্তপুরম, কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম, ত্রিশুর, পালাক্কাড়, পাঠানমথিট্টা, মলপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগড় এই ১১টি জেলার ওপর দিয়ে যাবে। ডিন্ডিগুল-পালানি-পালক্কাড় বিভাগে ইলেকট্রিক ট্রেন চলাচলের সূচনাও করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর (PM Modi) স্থাপনও করবেন তিনি। এর মধ্যে রয়েছে তিরুবনন্তপুরম, কোঝিকোড় এবং ভারকালা শিবগিরি রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণের কাজ। এদিনই তিরুবনন্তপুরমে ডিজিটাল সায়েন্স পার্কের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

LinkedIn
Share