Tag: Kolkata derby

Kolkata derby

  • ISL Kolkata Derby: ডার্বির উন্মাদনার কাছে ফিকে বিশ্বকাপও! গোল করে আপ্লুত সবুজ-মেরুনের ম্যাকলারেন

    ISL Kolkata Derby: ডার্বির উন্মাদনার কাছে ফিকে বিশ্বকাপও! গোল করে আপ্লুত সবুজ-মেরুনের ম্যাকলারেন

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ (ISL Kolkata Derby) খেলার অনুভূতি আলাদা কিন্তু ডার্বির উন্মাদনা সবকিছুকে ছাপিয়ে যায়। আইএসএল ডার্বি জয়ের পর এমনই অভিমত ব্যক্ত করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। ইন্ডিয়ান সুপার লিগে এখনও অবধি দুটো ম্যাচ খেলেছেন তিনি। দুটো ম্যাচেই গোল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন মোহনবাগান সমর্থকরা। সবুজ-মেরুন জার্সি গায়ে গোল করতে পেরে আপ্লুত ম্যাকলারেনও। তাঁকে নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্টও উচ্ছ্বসিত। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইএসএল টেবলে আপাতত দু’নম্বরে উঠে এসেছে  মোহনবাগান (Mohun Bagan super Giant)।

    কী বললেন ম্যাকলারেন

    ডুরান্ড ডার্বি (ISL Kolkata Derby) বাতিল হয়েছিল। স্বাভাবিক ভাবেই আইএসএলে মরসুমের প্রথম ডার্বি ঘিরে উন্মাদনাও ছিল তুঙ্গে। বড় ম্যাচ সব সময়ই নায়কের জন্ম দেয়। প্রথম বার কলকাতা ডার্বিতে নেমেছিলেন ম্যাকলারেন। আর প্রথম বড় ম্যাচেই গোল। আত্মবিশ্বাসের তুঙ্গে বড় ম্যাচের অন্যতম নায়ক অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন বলছেন, ‘বিশ্বকাপে খেলেছি। এ ছাড়াও অনেক বড় ম্যাচেই খেলেছি। কিন্তু এই কলকাতা ডার্বি অসাধারণ। এই ম্যাচে গোল করে সবার সঙ্গে সেলিব্রেশন দুর্দান্ত অভিজ্ঞতা। সত্যি বলতে আরও সেলিব্রেট করতে চেয়েছিলাম। ইচ্ছে করছিল ফেন্সিং টপকে সমর্থকদের মাঝে চলে যাই। তবে এখনও আরও ম্যাচ বাকি আছে। এমন সুযোগ আরও পাব।’

    মোলিনার চালে মাত

    পরপর দুটো ডার্বি (ISL Kolkata Derby) জয়। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মোহনবাগানের (Mohun Bagan super Giant) আইএসএল টেবলে দু’নম্বরে উঠে আসে। এর পিছনে রয়েছে মোহনবাগানের নতুন কোচ মোলিনার ম্যান ম্যানেজমেন্ট নীতি। মোলিনা চার বছর ধরে স্পেনের মতো বিশ্বের সেরা ফুটবল টিমের স্পোর্টিং ডিরেক্টরের কাজ করায় ম্যান ম্যানেজমেন্টে খুব ভালো। তাই তিনি দ্রুত তিন ব্যাকের বদলে মহামেডান ম্যাচ থেকে চার ব্যাকে টিম সাজানো শুরু করেন। যা তাঁর রক্ষণের ছবিটাকেই বদলে দেয়। দুই ডার্বিতে ক্লিনশিট রেখেছে মোলিনার টিম। তাঁর ম্যান ম্যানেজমেন্ট দক্ষতাতেই টিমের তিন অজি বিশ্বকাপার— ম্যাকালারেন, দিমিত্রি, কামিংসরা রিজার্ভ বেঞ্চে বসলেও টিম স্পিরিটে ধাক্কা খাচ্ছে না। অ্যাটাকে বৈচিত্র্য আনতে স্টুয়ার্টকে ফ্রি ফুটবলার হিসেবে খেলানোটাই মোলিনার বড় চাল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দাপুটে ফুটবলে মোলিনার মার্কিং নীতিও দারুণভাবে কাজে লেগেছে। তিনি জানতেন, লাল হলুদের দুই মিডফিল্ডার সল ক্রেসপো আর মাদিহ তালাল টিমটাকে চালনা করেন। এই দু’জনেই ক্রমাগত উইংয়ে বল সাপ্লাই করে যান। আর সেই বলেই প্রান্তিক অ্যাটাকে ঝড় তোলেন মহেশ-নন্দরা। মোলিনা তাই শনিবার রাতে ক্রেসপোর পিছনে অনিরুদ্ধ থাপা আর তালালের পিছনে আপুইয়াকে লাগিয়ে দেন। আর তাতেই জারিজুরি শেষ লাল হলুদের মাঝমাঠের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISL Kolkata Derby: শনিবার বড় ম্যাচ, প্রস্তুতি তুঙ্গে! ফিরতি লেগে কবে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল?

    ISL Kolkata Derby: শনিবার বড় ম্যাচ, প্রস্তুতি তুঙ্গে! ফিরতি লেগে কবে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের কলকাতা ডার্বির অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার বড় ম্যাচে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। আইএসএল-এর চলতি মরসুমে এখনও অবধি মুখোমুখি হয়নি মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএলে (ISL) কলকাতা ডার্বির (Kolkata Derby) প্রথম ম্যাচের আগেই জানা গেল, এ মরসুমের দ্বিতীয় বড় ম্যাচের দিনক্ষণ। ২০২৫ সালের ১১ জানুয়ারি হবে আইএসএলের এ মরসুমের দ্বিতীয় কলকাতা ডার্বি। ফিরতি লেগে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বড় ম্যাচ।

    দুই দলের প্রস্তুতি

    চলতি আইএসএল-এ মোহনবাগানের পারফরম্যান্স ওঠা-নামা করলেও অনেকটা গুছিয়ে নিতে পেরেছে তারা। চোট সারিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন আলবার্তো রডরিগেজ। ডার্বির আগে রাগবি বল নিয়ে খেলায় মাতলেন জেমি, দিমিরা। কোচ মোলিনা ছক কষছেন ডার্বি জয়ের। বড় ম্যাচ জিতে পায়ের তলার মাটি শক্ত করতে চান মোলিনা। অন্যদিকে, ইন্ডিয়ান সুপার লিগের এ মরসুমে ৪ ম্যাচে ৪টে-তেই হার ইস্টবেঙ্গলের। বড় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর সংকল্প ক্লেটন, ক্রেসপোদের। ডার্বি জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আশায় সৌভিক, তালালরা।

    পয়েন্ট টেবলে কে কোথায়

    ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে এ বছরের ৩০ ডিসেম্বরের পরবর্তী আইএসএল সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরসুমে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের পয়েন্ট ১০। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পঞ্জাব এফসি। তিনে জামশেদপুর এফসি। ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোহনবাগান। ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে মহমেডান। আর ৪টি ম্যাচ খেলে ৪টিতেই হেরে শূন্য ঝুলি লাল-হলুদের। পয়েন্ট টেবলের ১৩ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durand Derby: আরজি করকাণ্ডের জেরে বাতিল কলকাতা ডার্বি, দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ

    Durand Derby: আরজি করকাণ্ডের জেরে বাতিল কলকাতা ডার্বি, দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করে পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তপ্ত শহর থেকে রাজ্য। সারা দেশে প্রতিবাদের ঢেউ উঠেছে। সরকারের গাফিলতি ঠেকাতে তৎপর পুলিশ প্রশাসন। তাই পর্যাপ্ত পুলিশের অভাবে বাতিল হয়ে গেল রবিবারের ডুরান্ড কাপের ডার্বি (Durand Derby)। রবিবারের ডুরান্ড কাপ (Durand Cup) ডার্বিতে আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করছে পুলিশ। ডার্বির স্রোতে আরজি করকাণ্ডে নির্যাতিতার জন্য সুবিচার চাইবেন ভেবেছিলেন ইস্ট-মোহন সমর্থকরা। তাতে বাধ সাধল কলকাতা পুলিশ।

    কেন বন্ধ ডার্বি

    রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে শনিবার ডুরান্ড কাপের আয়োজক কমিটির দফায় দফায় বৈঠক হয়। সূত্রের খবর, আরজি করকাণ্ডের (RG Kar) জেরে আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের বৈঠকে ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের এই পরিস্থিতিতে ডার্বি (Durand Derby) আয়োজনের ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। বৈঠক এখনও শেষ হয়নি। বড় ম্যাচের সমস্ত টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার থেকেই ডার্বি ম্যাচ বাতিল নিয়ে আলোচনা চলছিল। পুলিশের অনুমান, আরজি কর ঘটনার ঢেউ আছড়ে পড়তে পারে গ্যালারিতে। যে কারণে বাতিল করে দেওয়া হল ডুরান্ড ডার্বি।

    পুলিশের যুক্তি

    শহরের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়, শহরের বিভিন্ন জায়গায় এত পরিমাণে পুলিশকর্মী দেওয়া হয়েছে, যে ডার্বির (Durand Derby) জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা সম্ভব নয়। আসলে,গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে দু’দলের সমর্থকেরাই আরজি করকাণ্ডে (RG Kar Incident) প্রতিবাদ জানাচ্ছিলেন। ফুটবল সমর্থকদের একাংশ আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ টিফোর পরিকল্পনা করেছিলেন। কয়েকটি সমর্থক দলের তরফে ঘোষণাও করা হয়, ম্যাচের দিন ব্যানার, টিফোর মাধ্যমে ঘটনার প্রতিবাদ করা হবে। এই ধরনের টিফো পরিস্থিতি জটিল করতে পারে বলেও আশঙ্কা পুলিশ-প্রশাসনের। সব মিলিয়েই রবিবার ডুরান্ডের ডার্বি নিয়ে আপত্তি জানানো হয় পুলিশ-প্রশাসনের তরফে। 

    আরও পড়ুন: আরজি কর কাণ্ডের জের! ডাক্তারদের ওপর হামলা হলেই কঠোর সাজা, আইন আনছে কেন্দ্র

    জামশেদপুরে সরছে অন্য ম্যাচ

    ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হচ্ছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দু’দলই পাচ্ছে এক পয়েন্ট করে। প্রতিযোগিতায় গ্রুপগুলির পয়েন্ট তালিকায় যা অবস্থা, তাতে দু’দলই চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। বিক্রি হওয়া টিকিটের পুরো টাকা ফুটবলপ্রেমীদের ফেরত দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে কলকাতায় প্রতিযোগিতার আর কোনও ম্যাচ হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।  শোনা যাচ্ছে জামশেদপুরে ডার্বির (Durand Derby) বাকি ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • East Bengal vs Mohun Bagan: ডার্বি জিততে দেশী ফুটবলাররাই ভরসা মোহনবাগানের! সম্মান বাঁচানোর লড়াই ইস্টবেঙ্গলের

    East Bengal vs Mohun Bagan: ডার্বি জিততে দেশী ফুটবলাররাই ভরসা মোহনবাগানের! সম্মান বাঁচানোর লড়াই ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএলে আজ ডার্বি। মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি ও এটিকে মোহনবাগান। প্লেয়ার থেকে শুরু করে সমর্থকদের মধ্যে ম্যাচের শুরু থেকেই উত্তেজনা চরমে থাকে। টিকিট নিয়ে বিবাদ, সমর্থকদের মধ্যে অসন্তোষ, তবু শনিবার যুবভারতীতে ডার্বি ঘিরে সাজ সাজ রব। কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইএসএলে ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি সাক্ষাতে পাঁচবারই জয় পেয়েছে সবুজ-মেরুন। সব মিলিয়ে টানা সাতবার কলকাতা ডার্বিতে জয় মোহনবাগানের। তবু এধরনের ম্যাচে কাউকেই এগিয়ে রাখা যায় না।

    ৩ বিদেশিকে পাচ্ছে না মোহনবাগান 

    খাতায়-কলমে যদি বিচার করা যায়, তা হলে শনিবারের ম্যাচে সে ভাবে কাউকে এগিয়ে রাখা যাবে না। মোহনবাগান তিন বিদেশিকে পাচ্ছে না। ব্রেন্ডন হ্যামিল কার্ড সমস্যায় খেলতে পারবেন না। হুগো বুমোস এবং কার্ল ম্যাকহিউয়ের চোট রয়েছে। তিন বিদেশিই চলতি মরসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। জনি কাউকো চোটের জেরে মরসুম থেকেই ছিটকে গিয়েছেন। ফলে শনিবার মূলত দেশী ফুটবলারদের হাতেই থাকবে মোহনবাগানকে জেতানোর ভার। লিস্টন কোলাসো, মনবীর সিংহরা চলতি মরসুমে ছাপ ফেলতে পারেননি। আগের মরসুমের সাফল্য এ বার দেখাতে পারেননি। কিন্তু ডার্বির মতো একটা ম্যাচে সাফল্য পেলে সমর্থকরা অতীতের পারফরম্যান্স ভুলে যেতে সময় নেবেন না। এই দুই ফুটবলারের কাছে অনেক আশা রয়েছে সমর্থকদের। আক্রমণ ভাগে দিমিত্রি পেত্রাতোস এবং রক্ষণে স্লাভকো দামিয়ানোভিচকেও বাড়তি ভূমিকা নিতে হবে।

    জিততে মরিয়া ইস্টবেঙ্গল

    ইস্টবেঙ্গলের কাছে হারানোর কিছু নেই। শেষ ম্যাচে মুম্বইকে হারিয়েছে তারা, যারা এ বার অপ্রতিরোধ্য ছিল। দু’বার হারিয়েছে বেঙ্গালুরুকে। জেতার মতো খেলেছে অনেক ম্যাচেই। কিন্তু শেষ দিকে মনোযোগ হারানোর কারণে ম্যাচ হারতে হয়েছে। তবে মুম্বইকে হারানো যে তাদের বাড়তি সুবিধা দেবে, এমনটা মনে করছেন না কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। বলেছেন, “ডার্বি বিশেষ ম্যাচ। এখানে কে এগিয়ে বা কে পিছিয়ে, তা দিয়ে কিছু বোঝা যায় না।”

    আরও পড়ুন: আর ক্লান্তি নয়, কয়েক মিনিটের ওয়ার্কআউটেই সুস্থ থাকবে শরীর, মন থাকবে ফুরফুরে

    কড়া নিরাপত্তা

    এবার ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। ফলে তাদের কাছে এবারের ডার্বিটা চ্যালেঞ্জের। কারণ ময়দানে চলছে বয়কটের আবহ। সমর্থকদের একাংশ ডার্বি বয়কটের দাবি করেছেন। যদিও ডার্বি নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ বিধাননগর পুলিশ কমিশনারেটের। ডার্বি নিয়ন্ত্রণ করতে মোট ১৭ জন DC পদমর্যাদার অফিসার, ২৬ জন AC পদমর্যাদার অফিসার, ৪৮ জন ইন্সপেক্টর, ৩২০ জন অফিসার ও বাকি পুলিশকর্মীরা। বিভিন্ন পদমর্যাদার অফিসার মিলিয়ে মোট ২ হাজার জন পুলিশকর্মী মোতায়েন থাকবে। তিনটে মোবাইল ভ্যান, তিনটে HRFS। এছাড়া প্রতিটা গেটে থাকবে অ্যাম্বুলেন্স এবং একটা বিশেষ নজরদারির ভ্যান। এছাড়াও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য।

    টিকিট নিয়ে অসন্তোষ

    টিকিট নিয়ে ইনভেস্টরের প্রতি অসন্তুষ্ট ইস্টবেঙ্গল কর্তারা। ফিরতি ডার্বি আয়োজনের দায়িত্ব ইস্টবেঙ্গলের, সেক্ষেত্রে ইনভেস্টর সংস্থাই সমস্ত দায়িত্ব নিচ্ছে। ইস্টবেঙ্গল কর্মকর্তাদের ভিভিআইপি এবং ভিআইপি টিকিট পাঠালেও তা যথেষ্ট কম সংখ্যক। ডার্বি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। ভিভিআইপি বা ভিআইপি টিকিট নাকি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে সমান বন্টন হয়নি। এই বিষয়ে মোহনবাগান ক্লাবের তরফে বিবৃতিতে জানানো হয়, সমস্ত ভিভিআইপি এবং ভিআইপি টিকিট ফেরত দিচ্ছে তারা। আইএফএ-কে মোট ৫০০ টি টিকিট দিয়েছে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংস্থা। আইএফএ -র তরফে এক বিবৃতিতে জানানো হয়, “৩০০ টিরও বেশি ক্লাব ও জেলা রয়েছে। এত অল্প সংখ্যক টিকিট গভর্নিং বডির সদস্য ও ক্লাবগুলোকে পর্যাপ্ত টিকিট দেওয়া সম্ভব নয়। টিকিট ম্যাচ আয়োজকদের ফিরিয়ে দিচ্ছে আইএফএ।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Kolkata Derby:  মোহনবাগানের চাপে, আদালতের হস্তক্ষেপে ডার্বির টিকিটের দাম কমল

    Kolkata Derby:  মোহনবাগানের চাপে, আদালতের হস্তক্ষেপে ডার্বির টিকিটের দাম কমল

    মাধ্যম নিউজ ডেস্ক: ডার্বির টিকিটের দাম নিয়ে জটিলতা কাটল। গত বৃহস্পতিবারই ডার্বির (Kolkata Derby) টিকিটের মূল্য বৈষম্য নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল মোহনবাগান কর্তৃপক্ষ। এমনকী মোহন সচিব দেবাশিস দত্ত ম্যাচ বয়কটের দাবি জানিয়েছিলেন। শুক্রবার মোহনবাগানের চাপে রবিবার আইএসএল ডার্বি (ISL 2023-24) ম্যাচের টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল।

    আদালতে গিয়ে কাটল জট

    ডার্বির টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত। বুকমাইশো অ্যাপে দেখা গিয়েছিল ডার্বিতে (Kolkata Derby) ইস্টবেঙ্গল এবং মোহনবাগান (Mohun Bagan Vs East Bengal) সমর্থকদের গ্যালারির দামে ফারাক অনেকটাই। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য নূন্যতম টিকিটের মূল্য রাখা হয়েছিল ১০০ টাকা। কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য নূন্যতম টিকিটের দাম ধার্য করা হয়েছিল ২৫০ টাকা। অর্থাৎ দ্বিগুণ বেশি দামে মোহনবাগান সমর্থককে টিকিট কিনতে হত। সব বিভাগেই দামের বৈষম্য ছিল। এরপরই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়ে দেন, তারা ইস্টবেঙ্গলের থেকে ডার্বির কোনও টিকিট কিনবে না। ডার্বি বয়কটের ডাকও দেন তিনি। এরপরই জানা যায়, পাঁচ বাগান সমর্থক নগর দেওয়ানী আদালতে ইস্টবেঙ্গেলর বিরুদ্ধে মামলা করেন। বাগান সমর্থকদের হয়ে মামলা লড়েন আইনজীবী সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেখানে বিচারপতি শান্তনু ঝা জানিয়ে দেন দুই দলের সমর্থকের জন্যই একই দামে টিকিট বিক্রি করতে হবে। অর্থাৎ দামের বৈষম্য করা যাবে না।

    আরও পড়ুন: রোহিত-শুভমনের শতরান, সরফরাজ-পাড়িক্কলের ঝোড়ো ইনিংস, ২৫৫ রানের লিড ভারতের

    ভরা গ্যালারির অপেক্ষায় কলকাতা

    মোহনবাগানের চাপে পড়েই লাল হলুদ কর্তারা নিজেদের মধ্যে আলোচনায় বসেন। ইস্টবেঙ্গলের অন্যতম নামী কর্তা দেবব্রত সরকার বিবৃতি দেন, এটা সত্যিই ভুল হয়েছে। ডার্বিতে (Kolkata Derby) এমন টিকিটের বৈষম্য ঠিক নয়। আদতে ইমামি ইস্টবেঙ্গলের আধিকারিকরাই টিকিটের দাম ঠিক করেছিলেন। তাতে লাল হলুদ গ্যালারির দ্বিগুণ দাম করা হয়েছিল মোহনবাগান (Mohun Bagan Vs East Bengal) গ্যালারির ক্ষেত্রে। এখন একই দামের টিকিট কেটেই মাঠে যেতে পারবেন সবুজ মেরুন সমর্থকরা। শুরু থেকেই রবিবার কলকাতা ডার্বি ঘিরে সমস্যা চলছিল। সেদিনই শাসক দল তৃণমূলের ব্রিগেড সমাবেশ রয়েছে। ফলে নিরাপত্তা জনিত কারণে বিধাননগর পুলিশ কমিশনারেট ম্যাচ আয়োজনের ছাড়পত্র দিচ্ছিল না। তবে ইস্টবেঙ্গল কর্তারা বারংবার বৈঠক করেন পুলিশের সঙ্গে। তারপরই সময় পরিবর্তন করে এই ম্যাচ আয়োজনের ছাড়পত্র দেয় পুলিশ। সেই জটিলতা কাটতে শুরু হয় টিকিট নিয়ে সমস্যা। এখন অবশ্য আর খুব একটা সমস্যা রইল না। রবিবাসরীয় সন্ধ্যায় ভরা গ্যালারিতে ডার্বি দেখার অপেক্ষায় কলকাতা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Derby: টিকিটের দামে ফারাক, রবিবার কলকাতা ডার্বি বয়কটের ডাক মোহনবাগানের

    Kolkata Derby: টিকিটের দামে ফারাক, রবিবার কলকাতা ডার্বি বয়কটের ডাক মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগান সমর্থকদের জন্য বরাদ্দ টিকিটের দাম বেশি রাখা হয়েছে। এই ঘটনায় ইস্টবেঙ্গলকে কাঠগড়ায় তুলল মোহনবাগান। কলকাতা ডার্বির এবার আয়োজক ইস্টবেঙ্গল। ফলে লাল হলুদ সমর্থকদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা থেকে। অর্থাৎ ন্যূনতম টিকিট ইস্টবেঙ্গল সমর্থকরা কাটতে পারবেন ১০০ টাকা থেকে। অন্যদিকে মোহনবাগান সমর্থকদের টিকিট শুরু ২৫০ টাকা থেকে। এতেই ক্ষুব্ধ সবুজ মেরুন পক্ষ। এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত ক্ষোভপ্রকাশ করেছেন। 

    মোহনবাগানের বিবৃতি

    বৃহস্পতিবার একটি বিবৃতিতে নিজেদের কথা জানিয়েছে মোহনবাগান। সেখানে লেখা, “ফুটবলকে কালিমালিপ্ত করেছে ইস্টবেঙ্গল। পৃথিবীর ইতিহাসে কোথাও এমন ঘটনা ঘটেনি যে কোনও ম্যাচে আয়োজক দলের সমর্থকদের প্রায় দ্বিগুণ টাকা দিয়ে অ্যাওয়ে দলের সমর্থকদের টিকিট কিনতে হচ্ছে। কলকাতা ডার্বির (Kolkata Derby) ইতিহাসে এটা লজ্জাজনক ঘটনা।” তারা আরও লিখেছে, “ইস্টবেঙ্গলের এই কাজ মোহনবাগানের সমর্থকদের মনোভাবে আঘাত দিয়েছে। সমর্থকেরাই আমাদের দলের ভিত। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবের অক্রীড়াসুলভ মানসিকতাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি মোহনবাগান ক্লাব এই ডার্বির টিকিট কিনবেও না, বিক্রিও করবে না। আমরা এই ডার্বি দেখতে যাওয়া বয়কট করলাম।” 

    কত টাকা করে টিকিট

    যে ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যাচ্ছে, সেই বুকমাইশো অনুযায়ী, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের দাম ধার্য হয়েছে ১০০ (বি১ ব্লক, বি৩ ব্লক), ১৫০ (এ১), ২০০ (সি১, সি৩), ২৫০ (বি২), ৩০০ (এ২) এবং ৪০০ (সি২) টাকা। ভিভিআইপি টিকিটের দাম ইস্টবেঙ্গলের জন্য ১০০০ টাকা। মোহনবাগান সমর্থকদের রবিবারের ডার্বি দেখতে হবে ২৫০ (ডি৩), ৩০০ (এ১, ডি১), ৩৫০ (সি১, সি৩), ৪০০ (ডি২) এবং ৫০০ (এ২)। মোহনবাগান সমর্থকদের জন্য ভিআইপি টিকিটের দাম ১৫০০ টাকা। ভিভিআইপি টিকিটের দাম ৩০০০ টাকা। এই নিয়ে তোলপাড় ময়দান। রবিবারের ডার্বির আয়োজক ইমামি ইস্টবেঙ্গল। টিকিটের দাম ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি অবশ্য দাবি করেছে আগের ডার্বিতে টিকিটের দাম দুই দলের সমর্থকদের জন্য দু’রকম ছিল। উল্লেখ্য, সেই ডার্বির আয়োজক ছিল মোহনবাগান। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে মোহনবাগান জানায়, এটি একটি লজ্জাজনক ঘটনা। কলকাতা ডার্বির (Kolkata Derby) ইতিহাসে প্রথম এই ধরনের ঘটনা ঘটল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: রাজনীতি ছাপিয়ে খেলার আবেগ! তৃণমূলের ব্রিগেডের দিনই ডার্বি যুবভারতীতে চূড়ান্ত হল সময়

    ISL 2023-24: রাজনীতি ছাপিয়ে খেলার আবেগ! তৃণমূলের ব্রিগেডের দিনই ডার্বি যুবভারতীতে চূড়ান্ত হল সময়

    মাধ্যম নিউজ ডেস্ক: শাসকদল তৃণমূলের ব্রিগেড সমাবেশের ঘোষণার পরই জটিলতা তৈরি হয়েছিল কলকাতা ডার্বি (Kolkata Derby) ঘিরে। ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2023-24) ফিরতি লেগে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ রবিবার যুবভারতীতে। একই দিনে ডার্বি এবং ব্রিগেডে তৃণমূলের সভা থাকায় সমস্যা তৈরি হয়েছিল। সেই কারণেই ডার্বির সময় পরিবর্তন হতে পারে বলে শোনা গিয়েছিল। অন্য রাজ্যে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনার কথাও উঠেছিল। মঙ্গলবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডার্বির আয়োজক ইস্টবেঙ্গলের সঙ্গে বৈঠক হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যুবভারতীতেই ১০ মার্চ রাত ৮.৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হবে।

    কেন দেরিতে খেলা শুরু

    ১০ মার্চ ব্রিগেডে সভা রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। সে কারণে যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় জানিয়ে আইএসএল (ISL 2023-24) ডার্বি (Kolkata Derby) আয়োজক ইস্টবেঙ্গলকে ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। ক্লাব কর্তৃপক্ষ এবং পুলিশ আধিকারিকদের একাধিক বৈঠকেও জট খোলেনি। বিধাননগর পুলিশ কমিশনারেট অনুরোধ করেছিল ৯ এবং ১০ মার্চ ডার্বি না করতে। কিন্তু রাজনীতিকে ছাপিয়ে যায় খেলার আবেগ। ফুটবল প্রেমী বাংলা গর্জে ওঠে। কলকাতা থেকে ডার্বি সরবে তা মানতে পারেনি সমর্থকরা। খেলার দিন বদলে আপত্তি তোলে সম্প্রচারকারী চ্যানেল। শেষ পর্যন্ত  দীর্ঘ বৈঠকের পরে দু’পক্ষের দাবি মেনে মাঝামাঝি একটি সময় ধার্য করা হয়েছে। সেই কারণে, রাত ৮.৩০ মিনিটে হবে কলকাতা ডার্বি।

    সমস্যায় সমর্থকরা

    বহু আগেই ডার্বির (Kolkata Derby) দিন ঠিক হয়েছিল ১০ মার্চ। একই দিনে শাসকদলের ব্রিগেড সমাবেশ থাকায় পুলিশি নিরাপত্তা নিয়ে জট তৈরি হয়। ফুটবল বনাম রাজনীতিতে মধ্যপন্থা অবলম্বন করা হয়। এটি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। ক্লাব কর্তারাও যেন অনেকটা স্বস্তি পেলেন। তবে পুরোপুরি স্বস্তি অবশ্য বলা যায় না। রাতের ম্যাচ শুরু হয় ৭.৩০ থেকে। এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়া মানে সমর্থকদের খেলা দেখে ঘরে ফিরতে সমস্যায় পড়তে হতে পারে। রবিবার, তার উপর ব্রিগেড আবার রাতে দেরিতে খেলা। রাত সাড়ে দশটা নাগাদ যুবভারতী থেকে শহর বা শহরতলিতে ফেরা সমস্যার মানছেন সমর্থক থেকে ক্লাব কর্তারা।

     

    আরও পড়ুন: ধর্মশালায় হিমাঙ্কের নীচে তাপমাত্রা! ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kolkata Derby: তৃণমূলের ব্রিগেডের দিন যুবভারতীতে ডার্বি! সময় নিয়ে জট, ম্যাচ কি সরবে অন্য রাজ্যে?

    Kolkata Derby: তৃণমূলের ব্রিগেডের দিন যুবভারতীতে ডার্বি! সময় নিয়ে জট, ম্যাচ কি সরবে অন্য রাজ্যে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের সেকেন্ড লেগে কলকাতা ডার্বি (Kolkata Derby) নিয়ে জট অব্যাহত। ১০ মার্চ হওয়ার কথা আইএসএলের ফিরতি ডার্বি। সেদিনই রয়েছে শাসকদলের ব্রিগেড সমাবেশ। সে কারণে যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় জানিয়ে আয়োজক ইস্টবেঙ্গলকে (East Bengal vs Mohun Bagan) মোহনবাগান ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। তাই ডার্বির দিনক্ষণ বদল কিংবা অন্য রাজ্যে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 

    ম্যাচ রাত ৯টায়!

    পুলিশের তরফে বলা হয়েছিল, সেদিন তৃণমূলের ব্রিগেড থাকায় ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এরপর আলোচনা করে পরিস্থিতি কিছুটা বদল হয়। ঠিক হয়, ব্রিগেডের দিনই রাতে হবে ডার্বি (Kolkata Derby)। সন্ধ্যে সাড়ে সাতটার বদলে রাত ৯টায় শুরু হবে বড় ম্যাচ। পুলিশের অনুমতিও মিলে যায়। দরকার ছিল শুধু এফএসডিএলের সবুজ সংকেত। কিন্তু এর পরেও নতুন সমস্যা তৈরি হয়েছে। পুলিশ রাত ৯ টায় ম্যাচ শুরু করতে রাজি হলেও সেই সময় টিভি স্লট নেই জানিয়ে দেওয়া হয় সম্প্রচারকারীদের তরফে। ফলে রাত ৯টায় ম্যাচ করতে রাজি হচ্ছে না আইএসএলের আয়োজক এফএসডিএল। খুব বেশি হলে রাত ৮টা পর্যন্ত ম্যাচ পিছতে পারে তারা। তা না হলে ম্যাচ জামশেদপুর নিয়ে যেতে চায় তারা। 

    আরও পড়ুন: ধর্মশালায় হিমাঙ্কের নীচে তাপমাত্রা! ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট

    আপত্তি সম্প্রচারকারী চ্যানেলের

    জানা যাচ্ছে, পুলিশ সরকারি ভাবে তাদের সিদ্ধান্ত জানালে তার পরই ডার্বি (East Bengal vs Mohun Bagan) ম্যাচের সময় ঘোষণা করবে এফএসডিএল। আজ, মঙ্গলবার বিধাননগর কমিশনারেটের সঙ্গে আরও এক দফা বৈঠক হওয়ার কথা ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের। পুলিশ যদি রাত ৮টায় ম্যাচ করতে রাজি হয়, তা হলে যুবভারতীতে ১০ মার্চই হবে ডার্বি। না হলে জামশেদপুরে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাত ৯টায় ম্যাচ শুরু হলে সমর্থকদের কাছেও তা ব্যাপক সমস্যার। বাড়ি ফেরা নিয়ে একটা চাপের পরিস্থিতি তৈরি হবে।  রাত ৮টা ৩০ মিনিট থেকে ম্যাচ শুরুর করার পক্ষেও জোরালো দাবি শোনা যাচ্ছে। ।কিন্তু রাত ৮টা ৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হলেও ডার্বি শেষ হতে-হতে রাত ১০টা ৩০ মিনিট বেজে যাবে। সেক্ষেত্রে যাঁরা বহুদূর থেকে মাঠে আসবেন,তাঁদের কী হবে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • East Bengal vs Mohun Bagan: আবেগের কাছ হার মানলেন রেফারি! আইএসএল ডার্বি ড্র, কী বলছেন দুই কোচ?

    East Bengal vs Mohun Bagan: আবেগের কাছ হার মানলেন রেফারি! আইএসএল ডার্বি ড্র, কী বলছেন দুই কোচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: দু-বার পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করেছে সবুজ মেরুন। ড্র করেই মাঠ ছেড়েছে মোহনবাগান। খুশি কোচ আন্তোনিও হাবাস। অন্যদিকে ইন্ডিয়ান সুপার লিগে প্রথম বার ডার্বি থেকে পয়েন্ট ঘরে তুলেছে ইস্টবেঙ্গল। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত বড় ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি দুই দলই ২-২ গোলে ড্র করে। 

    কোচ কুয়াদ্রাতের আস্থা

    শেষ মুহূর্তে গোল খেয়ে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে। কিন্তু যে গোলে সমতা ফিরিয়েছে মোহনবাগান তা নিয়ে একেবারেই খুশি হতে পারছেন না ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের খেলা নিয়ে কুয়াদ্রাত বলেন, “আমাদের কাছে গোলের কয়েকটা পরিষ্কার সুযোগ এসেছিল। আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। নন্দকুমারের সুযোগটা গোল করা উচিত ছিল। আমরাই তিন পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম।”  বলেছেন, “আমরা তিন পয়েন্টের জন্যই খেলছিলাম। প্রথম থেকেই গোল করার চেষ্টা করছিলাম। দুর্ভাগ্যবশত সাউল চোট পেয়ে গেল। একটা বিদেশিকে হারালে তার প্রভাব ম্যাচে পড়েই। কিন্তু বাকি ফুটবলারেরা দারুণ খেলেছে। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি অনেকটা সময়।”

    না-পসন্দ হাবাসের

    রেফারিং নিয়ে ক্ষুব্ধ মোহনবাগানও। সবুজ মেরুন কোচ বলেন, ‘এত সময় নষ্টের পর মাত্র ৭ মিনিট অতিরিক্ত দেওয়া হল। অন্তত ১২-১৪ মিনিট দেওয়া উচিত ছিল। আর ইস্টবেঙ্গলকে যেটা পেনাল্টি দেওয়া হল, ওটা মোটেও পেনাল্টি ছিল না।’ দলের ড্রয়ে শুরুর ধাক্কাও ভুলছেন না হাবাস। বলছেন, ‘চোটের জন্য শুরুতেই আনোয়ারকে তুলে নিতে হল। দ্বিতীয়ার্ধে ব্রেন্ডন হ্যামিলকেও পরিবর্তন করতে হল।’ 

    শনিবাসরীয় কলকাতা ডার্বিতে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। ম্যাচের শুরুতেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন অজয় ছেত্রী। তবে মাত্র ১৭ মিনিটে সেই গোল শোধ করলেন মোহনবাগানের আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেও ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ পজিশনে চলে যায়। দীপক টাংরির ভুলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। আর ৫৫ মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে এগিয়ে দেন লাল-হলুদ অধিনায়ক ক্লেইটন সিলভা। তবে শেষ মুহূর্তে দিমি পেত্রাতোসের গোলে মুখ রক্ষা হয় মোহনবাগানের।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • East Bengal vs Mohun Bagan: ডার্বির আগে সরগরম ময়দান! আজ ফের মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

    East Bengal vs Mohun Bagan: ডার্বির আগে সরগরম ময়দান! আজ ফের মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএলে আজ, শনিবার বড় ম্যাচ। কলকাতা ডার্বিতে সরগরম ময়দান। লিগ তালিকায় অষ্টম স্থানে রয়েছে লাল-হলুদ। কয়েক কদম এগিয়ে রয়েছে মোহনবাগান। দলে ফিরেছেন জাতীয় দলে খেলা সাত ফুটবলার। সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপা প্রথম একাদশে থাকতে পারেন। সঙ্গে মনবীর সিংহও রয়েছেন। আশিস রাই খেলতে পারবেন না। তবে আনোয়ার আলি এবং সাহালকে নিয়ে সমস্যা নেই। ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছে দুই দল। কোনওভাবেই হার মানতে নারাজ কোনও পক্ষ।

    কী বললেন ইস্টবেঙ্গল কোচ

    শুক্রবার সাংবাদিক বৈঠকের শুরুতেই কুয়াদ্রাত বললেন, “ইস্টবেঙ্গল একটা বড় ক্লাব। এত সমর্থক তাদের। অনেক দিন পরে ক্লাব একটা ট্রফি জিতেছে। সমর্থকেরা আনন্দ করার একটা সুযোগ পেয়েছেন। শনিবার জিততে পারলে ওরা আবার আনন্দ করতে পারবেন। এখন ওঁরা গর্বিত। এখন ওঁরা অন্য ক্লাবের সমর্থকদের সামনে গিয়ে গর্ব করে বলতে পারবেন, আমরাও চ্যাম্পিয়ন।” অন্য ক্লাব বলতে, তিনি যে মোহনবাগানকে বুঝিয়েছেন তা বলাই যায়। বড় ম্যাচ জয়ের পর পরের ম্যাচে হার মানতে হলে ভাল লাগবে না। এ বিষয়ে সাবধানী কোচ বলেন, “বড় ম্যাচের পর ঠোক্কর খাওয়ার কথা জানি। এমনিতে কোনও একটা ট্রফি জিতে পরের ম্যাচেও ঠোক্কর খাওয়ার কথাও জানি। ২০১৯ সালে বেঙ্গালুরুর হয়ে আইএসএল জেতার পর সুপার কাপে আই লিগের একটা দলের কাছে হেরে গিয়েছিলাম। কিন্তু ফুটবলারদের মনঃসংযোগ ঠিক রাখাই আমার কাজ। ওরা আইএসএলের জন্য তৈরি। আরও একটা কঠিন ম্যাচ খেলতে নামবে। আমাদের কাছে তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।”

    মোহনবাগান কোচের দাবি

    সুপার কাপে হারের কথা ভুলে নতুন লক্ষ্য নিয়ে শুরু কলকাতা ডার্বি। দলের সঙ্গে যোগ দিয়েছেন মোহন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। মোহনবাগানের কোচ হিসাবে প্রথম ম্যাচেই কড়া পরীক্ষার মুখে হাবাস। তিনি বলেন, “কোনও ম্যাচে হারার কথা ভেবে খেলতে নামি না। মনে রাখবেন, আমি এখনও ইস্টবেঙ্গলের কাছে হারিনি। ট্রফির জন্য লড়াই করতে নামলে সব ম্যাচে জয়ের কথা ভেবেই নামতে হয়।” জাতীয় দলে থাকা সাত ফুটবলার ফিরেছেন। অতীতে মোহনবাগানকে কোচিং করানো হাবাস মেনে নিচ্ছেন, আগের বারের থেকে ভারতীয় ফুটবলারদের অনেক উন্নতি হয়েছে। বলেছেন, “গত বারের থেকে এ বার ভারতীয় ফুটবলারের মান ভাল হয়েছে। বিশেষত মোহনবাগানের কথা বলব। অনেকেই জাতীয় দলের হয়ে ভাল খেলেছে। আমাদের দলটা খুবই ভাল। অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে।”


    ম্যাচের আগে নিজেকে চাপে ফেলতে চাইছেন না হাবাস। তাঁর কথায়, “নতুন দায়িত্ব পেয়েছি। কাল আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আমাদের ফোকাসে শুধু কালকের ম্যাচে। ডার্বির আগে নিজের উপরে চাপ কমানোর চেষ্টা করছি। সব সময়েই আমার লক্ষ্য থাকে দলকে সেরা ফর্মে রাখা। এত বড় ম্যাচের আমরা নিজেদের সব রকম ভাবে তৈরি রাখছি। জানি যে আমরা বিপক্ষের থেকে পয়েন্ট তালিকায় এগিয়ে। কিন্তু অন্য দল নিয়ে নয়, আমি ভালবাসি নিজের দলকে নিয়ে ভাবতে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share