Tag: Kolkata High Court

Kolkata High Court

  • Justice Rajsekhar Mantha: ‘কেউ এজলাসে ঢুকতে চাইলে যেন বাধা দেওয়া না হয়’, কড়া নির্দেশ বিচারপতি মান্থার   

    Justice Rajsekhar Mantha: ‘কেউ এজলাসে ঢুকতে চাইলে যেন বাধা দেওয়া না হয়’, কড়া নির্দেশ বিচারপতি মান্থার   

    মাধ্যম নিউজ ডেস্ক: কেউ এজলাসে ঢুকতে চাইলে তাঁকে যেন বাধা দেওয়া না হয়। মঙ্গলবার হাইকোর্টের (Calcutta High Court) ওসিকে ডেকে এমনই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা (Justice rajasekhar Mantha)।

    বিচারপতি মান্থা…

    সোমবার থেকেই বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন হাইকোর্টের আইনজীবীদের একাংশ। তাঁর বিরুদ্ধে পোস্টারও পড়ে। মঙ্গলবার সকালেও বেশ কিছু আইনজীবী তাঁর এজলাসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। হাইকোর্ট সূত্রে খবর, এই সময় এক আইনজীবী বিচারপতি মান্থার এজলাসে ঢুকতে গিয়ে বাধা পান বলে অভিযোগ। সে খবর কানে যায় বিচারপতি মান্থার। এর পরই তিনি তলব করেন হাইকোর্টের ওসিকে। নির্দেশ দেন, তাঁর কক্ষে এবং এজলাসের বাইরে যেন পুলিশি প্রহরা আরও বাড়ানো হয়। ওসিকে তিনি বলেন, প্রয়োজনে এজলাসের বাইরে ফোর্স বাড়ান। কিন্তু কেউ এজলাসে ঢুকতে চাইলে যেন তাঁকে বাধা দেওয়া না হয়। বিচারপতির এই নির্দেশর পরেই বাড়ানো হয় পুলিশি প্রহরা। আইনজীবীদের অনেকেই ভিতরে প্রবেশ করলে শুরু হয় বিচার প্রক্রিয়া। তবে অধিকাংশ মামলার শুনানিই হয়েছে একতরফা। বেশিরভাগ আইনজীবী উপস্থিত না থাকায় স্বাভাবিক বিচার প্রক্রিয়া এগোয়নি বলে হাইকোর্ট সূত্রে খবর। প্রসঙ্গত, সোমবারও বিচারপতি মান্থার (Justice rajasekhar Mantha) এজলাস বয়কট হওয়ায় ৪০০টি মামলার বিচারপ্রক্রিয়া থমকে গিয়েছে। এর মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ মামলাও রয়েছে।

    আরও পড়ুুন: কলকাতা এসটিএফের বড় সাফল্য! মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার আইএস মডিউলের মাথা কুরেশি

    এদিকে, শহরে মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। পুলিশ অনুমতি না দেওয়ায় কর্মসূচি পালনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। মঙ্গালবার বিচারপতি মান্থা তাঁদের মামলা করার অনুমতি দেন। বুধবার সকাল সাড়ে ১০টায় সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। মামলাকারীদের আইনীজীব কৌস্তভ বাগচি বলেন, আগামী ১৬ জানুয়ারি চাকরি প্রার্থীদের ১০টি সংগঠন মহামিছিলের ডাক দিয়েছে। সংগঠনগুলির সূত্রে জানা গিয়েছে, ওই দিন তিন দিক থেকে মিছিল করে ধর্মতার মেট্রো চ্যানেলে জমায়েতের পরিকল্পনা রয়েছে। কিন্তু তাতে পুলিশ আপত্তি জানিয়েছে বলে চাকরি প্রার্থীদের একাংশের দাবি। জানা গিয়েছে, হাওড়া, কলেজ স্ট্রিট এবং শিয়ালদহ থেকে তিনটি মিছিল ধর্মতলার মেট্রো চ্যানেলে আসবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Justice Abhijit Gangopadhyay: এখনও কেন আড়ালের চেষ্টা? স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় ক্ষোভ বিচারপতির

    Justice Abhijit Gangopadhyay: এখনও কেন আড়ালের চেষ্টা? স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় ক্ষোভ বিচারপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাজ কর্ম নিয়ে বিচারপতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, ” ৯৫২টি বিকৃত ওএমআর (OMR) শিট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা মানা হয়নি। ওই ওএমআর (OMR) শিট দেখার জন্য কোনও প্রার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে? কেন এই পদ্ধতি?  কিসের জন্য আড়াল করার চেষ্টা?”

    কী বললেন বিচারপতি

    বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, “এই ধরনের দুর্নীতি প্রকাশ্যে আনা উচিত। কিন্তু কমিশন এখনও আড়াল করার চেষ্টা করছে? আদালতের নির্দেশের পরেও স্বচ্ছতার ধার ধারছে না কমিশন। স্কুল সার্ভিস কমিশনের এই ভূমিকায় আদালত মোটেও সন্তুষ্ট নয়।” কমিশনের সচিবকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “আদালতের নির্দেশের পরও স্কুল সার্ভিস কমিশনের কাজ দেখে আশ্চর্য হলাম। ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল। সেখানে কেন প্রার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে? কেন এই ঘোমটা?” “এই দুর্নীতি তো জনসমক্ষে আনা প্রয়োজন। সেখানে এখনও কেন আড়াল করছে কমিশন?” এর পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। 

    আরও পড়ুন: বছরটা বাংলাতেই কাটছে অনুব্রতের! পরবর্তী শুনানি পর্যন্ত দিল্লি যাত্রায় স্থগিতাদেশ হাইকোর্টের

    স্কুল সার্ভিস কমিশনের যুক্তি

    পরিস্থিতি বেগতিক দেখে কমিশনের আইনজীবী বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ওএমআর (OMR) শিট পুরোপুরি লোড করা যায়নি। বৃহস্পতিবারের মধ্যে সব নির্দেশ সঠিকভাবে পালিত হবে বলেও আশ্বস্ত করেন কমিশনের আইনজীবী। দুপুর ১২টা নাগাদ আদালতে হাজিরা দিয়ে কমিশনের সচিব অর্ণব চট্টোপাধ্যায় বিচারপতিকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরপত্রগুলি সকলে দেখতে পাচ্ছেন না। খুব দ্রুতই এই সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবারই সবাই উত্তরপত্রগুলি দেখতে পারবেন। কাল ফের মামলার শুনানি। ‘কীভাবে ওএমআর (OMR) শিট বিকৃতি প্রকাশ করা হচ্ছে তা নজর রাখবে, আদালত।’ মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • SSC Recruitment Scam: ২১ হাজার নিয়োগে দুর্নীতি, কারচুপি ৯ হাজার ওএমআর শিটে, হাইকোর্টে সিট

    SSC Recruitment Scam: ২১ হাজার নিয়োগে দুর্নীতি, কারচুপি ৯ হাজার ওএমআর শিটে, হাইকোর্টে সিট

    মাধ্যম নিউজ ডেস্ক: মোট ২১ হাজার পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই দুর্নীতি করতে গিয়ে ৯ হাজার ওএমআর শিট বিকৃত করা হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টে এমনই দাবি করল সিট। এসএসসি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির জাল যে কত বড় তা ব্যাখ্যা করতে গিয়ে একথা বলে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে হাইকোর্ট (Calcutta High Court) যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তথা সিট গঠন করে দিয়েছিল তারা এদিন রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টেই এই কথা বলা হয়েছে।

     আদালতে শুনানি

    সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে উপস্থিত হন সিবিআইয়ের সিটের নবনিযুক্ত প্রধান অশ্বিনী সাংভি। গ্রুপ-ডি র দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় তাঁকে উপস্থিত থাকতে বলেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি সাংভিকে বলেন, “যা সাহায্য লাগবে আদালতে এসে জানাবেন, আদালত সবরকম সাহায্য করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না। জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন।” 

    আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি প্রার্থী এবং প্রাপককে তলব সিবিআই- এর

    আদালতে এদিন সাংভি জানান, এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে, তার মধ্যে ৯ হাজার ওএমআর শিট বিকৃত করা হয়েছে। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট,সর্বত্রই দুর্নীতি দেখা গিয়েছে। সিবিআইকে উদ্দেশ্য করে এদিন বিচারপতি বলেন, “যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে তারা শুধু ফলাফলের আশায় বসে আছেন। তারা জানতে চায় না সিবিআই কী করল, স্কুল সার্ভিস কমিশন কী করল? তারা চায় শুধু নিয়োগপত্র”। বিচারপতির কথায়, “এই দুর্নীতির তদন্ত – বিচার অনেকটা পথ পেরিয়ে এসেছে। এবার তদন্ত – বিচার তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে।” সাংভি আদালতে দাবি করেন,সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করার পরই ওএমআর শিটের বিষয়টি সামনে আসে এবং তদন্ত অন্য মাত্রা পায়। সাংভি জানান ইতিমধ্যেই, সিবিআই সব নথি এসএসসিকে দিয়েছি। এখন তাদের ঠিক করতে হবে যে তারা কী ভাবে এই ত্রুটি সংশোধন করবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • SSC Recruitment scam: এসএসকেএমে নয়, ভুবনেশ্বর এইমসেই স্বাস্থ্য পরীক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

    SSC Recruitment scam: এসএসকেএমে নয়, ভুবনেশ্বর এইমসেই স্বাস্থ্য পরীক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার, ২৫ জুলাই ভোরেই এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর উড়িয়ে নিয়ে যাওয়া হবে রাজ্যের শিল্প-বানিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ভুবনেশ্বর এইমসেই হবে তাঁর শারিরীক পরীক্ষা। সেই রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে এসএসকেএমের চিকিৎসকদের রিপোর্ট। বিকেল ৪টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। ইডি আর পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষের আইনজীবিদের সওয়ালের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী অন্তর্বর্তী আদেশ অনেকটা এই রকমই।

    এর আগে এসএসকেএমে পার্থর চিকিৎসা নিয়ে দুই পক্ষের আইনজীবীর বাদানুবাদ হয় এজলাসে। বিচারপতিও নিজের অবজারভেশনও জানান। ইডির দাবি, এসএসকেএম হাসপাতালে পার্থ ডনের মত আচরণ করছেন। ইডিকে ধমকাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষও সহযোগিতা করছে না ইডির সঙ্গে।” এরপরই রাজ্যের মন্ত্রী পার্থকে এইমসে চিকিৎসার প্রস্তাব দেয় ইডি। যদিও পার্থর আইনজীবীরা এসএসকেএম হাসপাতালে রেখেই চিকিৎসার পক্ষে সওয়াল করেন। দীর্ঘ শুনানির পর। অন্তর্বর্তী আদেশ দেন বিচারপতি চৌধুরী।   

    অন্তর্বর্তী আদেশে বিচারপতি চৌধুরী বলেন পার্থর সঙ্গে তাঁর একজন অ্যাডভোকেট ও এসএসকেএমের একজন চিকিৎসক থাকবেন। ভুবনেশ্বরের এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম পরীক্ষা করবেন। চিকিৎসক দলে থাকবেন, কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজির, রেসপিরেটরি মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভুবনেশ্বর এইমস, বেলা তিনটের মধ্যে তাঁদের রিপোর্টের কপি দেবেন, তদন্তকারী সংস্থার অফিসার, এসএসকেএমের চিকিৎসক ও অভিযুক্তের আইনজীবীর হাতে। তদন্তকারী অফিসার তাঁর সফটকপি পৌঁছে দেবেন কলকাতায় তাঁর আধিকারিকদের কাছে। সোমবার বেলা চারটের সময় ফের স্পেশাল কোর্টে হবে শুনানি। 

    ভুবনেশ্বর থেকেই অভিযুক্তকে ভারচ্যুয়ালি হাজির করতে হবে মহামান্য হাইকোর্টের সামনে। সেই রিপোর্ট দেখে আর দুপক্ষের সওয়াল শুনে পার্থ মামলায় চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্ট। এদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও দাবি করেছিলেন, তিনি অসুস্থ। জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন, শারীরিক ভাবে সুস্থ অর্পিতা। জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকরা পার্থকেও সুস্থ বলে সার্টিফিকেট দেন। তারপরই তড়িঘড়ি তিনি অসুস্থতার দাবি করে এসএসকেএমে ভর্তি হন। ইডির দাবি নিম্ন আদালত এই বিষয়ে তাঁদের কোন আপত্তিই শোনেনি। এরপরই শনিবার রাতেই জরুরী ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আপিল করে ইডি।  

     

LinkedIn
Share