Tag: Kolkata Knight Riders

Kolkata Knight Riders

  • Gautam Gambhir: “বাংলার মানুষের ভালোবাসা ফিরিয়ে এনেছে”, এবার রিটার্ন গিফট দিত চান গম্ভীর

    Gautam Gambhir: “বাংলার মানুষের ভালোবাসা ফিরিয়ে এনেছে”, এবার রিটার্ন গিফট দিত চান গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: জন জোয়ারে ভাসতে ভাসতে ইডেনে সম্বর্ধনা নেওয়ার কথা ভুলতে পারেননি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর নেতৃত্বে ২০১২, ২০১৪ মরশুমে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইডেনে দেওয়া হয়েছিল সংবর্ধনা। লাখো মানুষের আবেগে সেদিন ভেসে বেরিয়েছিলেন কে কে আরের ক্রিকেটাররা। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। গম্ভীর অনেক পথ পেরিয়ে মেন্টর হিসাবে ফিরে এসেছেন নাইট শিবিরে। যা নিয়ে তিনি বেশ আবেগতাড়িত। এবার নাইট সমর্থকদের রিটার্ন গিফট দিতে চান তিনি।

    কী বললেন গম্ভীর

    লক্ষ্ণৌ ছাড়ার পিছনে শুধু যে শারুখ খান কিংবা কেকেআরের ভালো অফার তা নয়, গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) অনেক বেশি টেনেছে কলকাতার ক্রিকেট প্রেম। দল পরিবর্তন করার ক্ষেত্রে বড় ফ্যাক্টরও সেটাই। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, “যেখান থেকে শুরু হয়েছিল আইপিএল যাত্রা সেখানে ফিরে আসতে পারে দারুণ লাগছে। স্মৃতিপটে ভিড় করছে অনেক ঘটনা, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা কখনও ভোলার নয়। কেকেআরের জার্সিতে নতুন করে পথ চলা শুরু। জানি এবারও সমর্থকরা বিপুল প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন। এটুকু বলতে পারি তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টার কোনো কসুর রাখা হবে না। বাংলার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, এবার ফিরিয়ে দিতে চাই।”

    আরও পড়ুন: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত

    নাইটদের লক্ষ্য

    বিগত কয়েক বছরে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স একবারেই আশানুরূপ হয়নি। চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ করে আনা হলেও মেলেনি প্রত্যাশিত সাফল্য। তাই গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে। মূলত গম্ভীরের পরামর্শ মেনে নতুন করে দল সাজানোর কাজে নেমে পড়েছেন কেকেআর কর্তারা। ছেড়ে দেওয়া হয়েছে ১২ জন ক্রিকেটারকে তার মধ্যে আছেন শার্দুল ঠাকুর, লকি ফার্গুশন, টিম সাউদির মতো ক্রিকেটাররা। আগামী ১৬ই ডিসেম্বর আইপিএল নিলাম। যেখানে দলের দুর্বলতা ঢাকার জন্য উপযুক্ত ক্রিকেটার কিনতে দর হাঁকবেন নাইট রাইডার্স কর্তারা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং আরও শক্তিশালী করাই লক্ষ্য গম্ভীরের। তাই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, রাচিন রবীন্দ্রকে নেওয়ার চিন্তা ভাবনা চলছে। আসন্ন আইপিএলের আগেই দলের ওপেনিং স্লটকে শক্তিশালী করতে চাইছে কেকেআর শিবির।মায়াঙ্ক আগরওয়ালকে ট্রেডিংয়ের মাধ্যমে দলে নিতে পারে কেকেআর শিবির। পঞ্জাব দলের ওপেনার হিসেবে যথেষ্ট সফল ছিলেন, ভারতীয় দলে খেলা এই ক্রিকেটার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hardik Pandya: মুম্বইয়ে ‘ঘর ওয়াপসি’ হার্দিকের! ছাড়লেন গুজরাট টাইটান্স

    Hardik Pandya: মুম্বইয়ে ‘ঘর ওয়াপসি’ হার্দিকের! ছাড়লেন গুজরাট টাইটান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হল দুই বছরের সফর। ঘরে ফিরলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সে কামব্যাক করলেন হার্দিক। গত কয়েকদিন ধরে চলা গুঞ্জনে পড়ল সিলমোহর। রবিবার আইপিএল টুর্নামেন্টের রিটেনশন-ডে’তে হার্দিককে ঘিরে চলল টানাপোড়েন। প্রথমে গুজরাটেই ছিলেন হার্দিক। রিটেন হওয়ার ২ ঘণ্টার মধ্যেই ফের তিনি মুম্বইয়ে ফিরে আসেন। আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে বড় ট্রেডিং এটাই, অন্তত তাই মনে করা হচ্ছে।

    ২ বছর পরে কামব্যাক

    রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গুজরাট টাইটান্স ঘোষণা করেছিল যে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) তারা রিটেন করছে। কিন্তু, সন্ধে সাড়ে সাতটা নাগাদ জানা যায় যে হার্দিক মুম্বইয়ে কামব্যাক করেছেন। আইপিএল সূত্রে খবর, আর্থিক লেনদেনের মাধ্যমেই এই চুক্তি সম্পন্ন হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়া ১৫ কোটি টাকা স্যালারি পাবেন। এছাড়া তাঁকে দলে নেওয়ার জন্য ট্রান্সফার ফি’ও দেওয়া হয়েছে। এর ৫০ শতাংশ হার্দিককে দেওয়া হবে আর বাকিটা গুজরাট টাইটান্সকে। কিন্তু, ট্রান্সফার ফি কত হতে চলেছে, সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সেই হার্দিক পান্ডিয়া তাঁর আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন। ২০২২ মরশুমে তিনি গুজরাট টাইটান্সে যোগ দেন। ফের মুম্বইয়ে ফিরলেন হার্দিক।

    কোন দলের হাতে কত টাকা

    আইপিএল ২০২৪-এর নিলামের আগে ট্রেড উইন্ডো দিয়ে দল গুছিয়ে নেওয়া শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে রবিবার জানা যায় কোন কোন ক্রিকেটারদের নতুন মরশুমের জন্যও ধরে রাখে দলগুলি। নিলামের আগে আরসিবির হাতে সব থেকে বেশি ৪০.৭৫ কোটি টাকা পড়ে রয়েছে। এছাড়া হায়দরাবাদের ৩৪ কোটি, কলকাতার ৩২.৭ কোটি, চেন্নাইয়ের ৩১.৪ কোটি, পঞ্জাবের ২৯.১ কোটি, দিল্লির ২৮.৯৫ কোটি, মুম্বইয়ের ১৫.২৫ কোটি, রাজস্থানের ১৪.৫ কোটি, লখনউয়ের ১৩.৯ কোটি এবং গুজরাটের ১৩.৮৫ কোটি টাকা অবশিষ্ট রয়েছে। ১০টি ফ্র্যাঞ্চাইজি ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলেও ট্রেড উইন্ডো দিয়ে খেলোয়াড়দের দলবদলের রাস্তা খোলা রয়েছে এখনও। অর্থাৎ, এখনও এক দলের স্কোয়াডে থাকা কোনও ক্রিকেটার যোগ দিতে পারেন অন্য দলে। তবে ছেড়ে দেওয়া ক্রিকেটারদের ট্রেড উইন্ডো দিয়ে দলে নেওয়া যাবে না। তাঁদের কিনতে হবে মিনি নিলাম থেকে।

    আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৪৪ রানে জয়ী ভারত

    দলে রইল কারা

    তারকা ক্রিকেটারদের মধ্যে চেন্নাই সুপার কিংস ধরে রাখল মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শেক রশিদ, রবীন্দ্র জাদেজাকে। লখনউ ধরে রাখে লোকেশ রাহুল, কুইন্টন ডি’কক, নিকোলাস পুরানকে। কেকেআর এ থাকলেন নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার। মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখল রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষানকে। গুজরাটে রয়ে গেলেন ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, ডেভিড মিলার। আরসিবি মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দেয় স্কোয়াড থেকে। তারা ধরে রাখল ফ্যাফ ডু’প্লেসি (ক্যাপ্টেন), গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলিকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kolkata Knight Riders: কেকেআর শিবিরে বদল! থাকছেন না বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটার 

    Kolkata Knight Riders: কেকেআর শিবিরে বদল! থাকছেন না বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটার 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটারকে রাখছে না কলকাতা নাইট রাইডার্স। আগামী ১৯ ডিসেম্বরের নিলামের আগে তাঁদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। ভারতের শার্দূল ঠাকুর এবং নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও টিম সাউদিকে দলে রাখতে ইচ্ছুক নয় নাইট শিবির। শোনা যাচ্ছে, গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক গুজরাট ছাড়লে সেখানে কারা নেতা হবেন বা মুম্বইয়ে ভারত অধিনায়ক রোহিতের ভবিষ্যত কী হবে তা নিয়ে জল্পনা চলছে।

    বোলিং বিভাগ বদলাচ্ছে কেকেআর 

    কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, তা ২৬ নভেম্বরের মধ্যে জানিয়ে দিতে হবে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজিকে। শোনা যাচ্ছিল আন্দ্রে রাসেলকে আর রাখবে না কেকেআর। কিন্তু সূত্রের খবর, এ বারও তাঁকে রেখে দেওয়া হবে। বরং দলের জোরে বোলিং আক্রমণের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘ দিন জাতীয় দলে সুযোগ না পাওয়া উমেশ যাদবকে রেখে দিলেও বিশ্বকাপ খেলা তিন জোরে বোলারকে রাখছে না কেকেআর। গত বছর নিলামে শার্দূলকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। ১১টি ম্যাচে ৭টি উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন ১৬৮ রান। অলরাউন্ডার হিসাবে দলকে হতাশ করেছিলেন তিনি। আইপিএলের মঞ্চে দলকে সাফল্য দিতে পারেননি নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও টিম সাউদিও। নাইট শিবির সূত্রে খবর, এবার দলের মেন্টর হিসাবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। দু’বার আইপিএল ট্রফি দেওয়া প্রাক্তন অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে দল গঠনের ক্ষেত্রে।

    হার্দিক-রোহিত মুম্বইয়ের নেতা কে

    গুজরাটকে দু’বছর সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়াকে দলে ফেরাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক দলে ফিরলে রোহিতের ভবিষ্যত কী হবে তা নিয়ে জল্পনা চলছে। প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে রোহিত শর্মা অন্যতম সফল অধিনায়ক। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বইকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত। এমএস ধোনি ও রোহিত শর্মাই অধিনায়ক হিসেবে ৫বার করে আইপিএল জেতার রেকর্ড রয়েছে। আর প্লেয়ার হিসেবে সবথেকে বেশি ৬ বার আইপিএল জিতেছেন রোহিত। আগামী নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিকের চুক্তি চূড়ান্ত হয়ে যাবে। ১৫ কোটি টাকা দিয়ে বরোদার অলরাউন্ডারকে দলে ফেরাচ্ছে মুম্বই। সূত্রের খবর, নেতৃত্বের দাবি করেননি হার্দিক। রোহিতের নেতৃত্বে খেলতে আপত্তি নেই তাঁর। কারণ ভারতীয় দলেও তিনি খেলেন রোহিতের নেতৃত্বেই।

    আরও পড়ুন: হারল বিশ্বচ্যাম্পিয়নরা! টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই জয় ভারতের

    গুজরাটের নেতা কে

    পর পর দু’বার আইপিএলে গুজরাটকে ফাইনালে তোলা অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁর পুরনো দল মুম্বইয়ে যোগ দিলে টাইটান্সদের নেতা কে হবে তা ভাবাচ্ছে ক্রীড়া মহলকে। শোনা যাচ্ছে, অধিনায়কের দৌড়ে রয়েছেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল। ২০২৩ সালের আইপিএলে গুজরাটের হয়ে  ১৭টি ম্যাচে ৮৯০ রান করেছিলেন ২৪ বছরের ক্রিকেটার। দৌড়ে রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার গুজরাটের প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্য রশিদ খানও। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সতীর্থদের মধ্যে জনপ্রিয়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: শেষ ওভারে বরুণই বাজি নীতীশের! বোলারদের দাপটে হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কলকাতার

    IPL 2023: শেষ ওভারে বরুণই বাজি নীতীশের! বোলারদের দাপটে হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কলকাতার

    মাধ্যম  নিউজ ডেস্ক: ডু অর ডাই ম্যাচে (IPL 2023) সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কার্যত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে কলকাতা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে হায়দ্রাবাদ। অরেঞ্জ আর্মিকে ৫ রানে হারিয়ে প্লে অফে যাওয়ার রাস্তা এখনও খোলা রাখল নাইটরা।

    নীতীশের বাজি বরুণ

    শেষ ওভারে বাকি ছিল ৯ রান। এই পরিস্থিতিতে স্পিনারের হাতে বল দিয়ে বাজি ধরেন নাইট অধিনায়ক নীতীশ রানা। বাজি ১০০ শতাংশ সফল। ম্যাচ শেষে চওড়া হাসি অধিনায়কের মুখে। বৃষ্টি পড়ার ফলে হাত থেকে বল পিছলে যাচ্ছিল। তাই শেষ ওভারে বল বেশি ঘোরানোর চেষ্টাই করেননি বরুণ। উইকেটের সোজাসুজি বল করেই যে সফল হয়েছেন, তা ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বলেও দিলেন। তাঁর কথায়, ‘‘নীতীশ আমার হাতে যখন বল তুলে দেয়, হৃদস্পন্দন ২০০ ছাড়িয়ে গিয়েছিল মনে হয়। বুঝতে পারছিলাম না কী করা উচিত। লক্ষ্য করে দেখি মাঠের একটা দিক বড়। ব্যাটসম্যান যাতে সেই দিকে শট খেলার চেষ্টা করে, সেই অনুযায়ী বল করেছি। সেই ফাঁদে পা দিয়ে শট খেলতে যায় সামাদ। ওর উইকেট পাওয়ার পরেই আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি।’’

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    স্পিনেই আস্থা

    শেষ ওভারে কেন বরুণই পছন্দ? ম্যাচ শেষে নীতীশ বলেন, ‘‘ইনিংসের মাঝপথে আমরা কয়েকটা ওভারে বেশ রান খরচ করি। আমি শার্দুল ও বৈভবের হাতে সেই সময় বল তুলে দিয়ে একটা সুযোগ নিয়েছিলাম। ওরা দুই সেট ব্যাটারকেই সাজঘরে ফেরত পাঠায়। এর ফলেই আমরা ম্যাচে ফিরে আসতে পারি। ওরা যদি আরও কয়েকটি ওভার ব্যাট করত, তাহলে আমাদের ম্যাচ জেতার আশা মাটি হয়ে যেত। সত্যি বলতে শেষ ওভারে স্পিনার না ফাস্ট বোলার, কাকে দিয়ে বল করাব, সেই নিয়ে আমার মনে দ্বিধা ছিলই। আমি শেষমেশ আমার স্পিনারের দক্ষতাতেই আস্থা রাখি। বরুণ ভাল বল করছিল। তাই আর ভাবিনি।” কেকেআরের পরের ম্যাচ ৮ মে। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। প্লে-অফে (IPL 2023) যেতে গেলে ঘরের মাঠ ইডেনেও সেই ম্যাচ জিততে হবে নাইটদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততেই হবে নাইটদের

    IPL 2023: প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততেই হবে নাইটদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাপ-লুডোর খেলা চলছে আইপিএলের (IPL 2023) পয়েন্ট তালিকায়। আর সেই লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ৯টি খেলে ৬ পয়েন্ট নিয়ে নীতীশ রানারা রয়েছেন অষ্টম স্থানে। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এখন আর হারলে চলবে না। এই অঙ্ক মাথায় নিয়েই আজ নিজামের শহর হায়দ্রাবাদ সানরাইজার্সের মুখোমুখি হচ্ছে কেকেআর। প্রতিপক্ষ দলের অবস্থাও ভালো নয়। সানরাইজার্সও ৬ পয়েন্ট পেয়েছে। রয়েছে নবম স্থানে। তবে মার্করামের দল নাইটদের তুলনায় খেলেছে একটি কম ম্যাচ।

    দুর্বল বোলিং

    কেকেআরকে মূলত ভোগাচ্ছে দুর্বল বোলিং। বিশেষ করে পেসারদের পারফরম্যান্স একেবারেই প্রত্যাশা মতো হচ্ছে না। উমেশ যাদবরা প্রচুর রান দিচ্ছেন পাওয়ার প্লে’তে। এই সমস্যা মেটাতে না পারলে হায়দ্রাবাদের বাধা টপকানো কঠিন হবে কলকাতার। তুলনায় স্পিন বিভাগ কিছুটা শক্তিশালী। সুয়াশ শর্মা, সুনীল নারিনের সঙ্গে বরুণ চক্রবর্তী রয়েছেন কেকেআর দলে। তাঁরা ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। তবে তার জন্য দরকার ভালো পুঁজি। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। জেসন রয় চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন। ছন্দে আছেন গুরবাজও। তাঁদের দু’জনকে এক সঙ্গে খেলানো হয় কিনা, সেটাই দেখার। কিন্তু নীতীশ রানা, বেঙ্কটেশ আয়ার গত ম্যাচে হতাশ করেছিলেন। তাঁরা যদি ফর্মে না ফেরেন তাহলে পরের দিকের ব্যাটসম্যানরা খোলা মনে খেলতে পারবেন না। রিঙ্কু সিং, আন্দ্র রাসেল মূলত দ্রুত গতিতে রান যোগ করেন। তাই শুরুটা ভালো হলে তাঁদের কাজটা অনেক সহজ হয়ে যাবে।

    হায়দ্রাবাদের লক্ষ্য

    সানরাইজার্স হায়দ্রাবাদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের সঙ্গে নটরাজন ও উমরান মালিকের খেলার সম্ভাবনা রয়েছে। ঘরের মাঠে পেস সহায়ক উইকেটে নাইটদের বিপাকে ফেলতে চাইবেন তাঁরা। ব্যাটিংয়ে তেমন কোনও তারকা না থাকলেও, এমন অনেকে আছেন, যাঁরা খেলার ধরন বদলে দিতে পারেন। গত ম্যাচে ওপেনার হিসেবে হাফ-সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা। এছাড়া আছেন ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, হ্যারি ব্রুক, আইডেন মার্করামের মতো ব্যাটসম্যান। মিডল অর্ডারে ক্লাসেন দুর্দান্ত পারফর্ম করছেন।

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    লিটনের পরিবর্ত

    প্রথম সাক্ষাৎতে ইডেনে হায়দ্রাবাদের কাছে হারতে হয়েছিল কেকেআরকে। এবার বদলার পালা। নিজামের শহরে সূর্যাস্ত ঘটিয়ে প্লে-অফের সম্ভাবনা রাসেলরা জাগিয়ে তুলতে পারেন কিনা সেটাই দেখার? এদিকে, লিটন দাসের বদলি হিসেবে জনসন চার্লসকে নিল কলকাতা নাইট রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের এই কিপার-ব্যাটারের অভিজ্ঞতা প্রচুর। ৪১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ২০১২, ২০১৬ টি-২০ বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটারটি। ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিল শাহরুখ খানের দল। কারণ, লিটন ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন। ৪ মে পর্যন্ত তিনি বোর্ডের থেকে রিলিজ পেয়েছিলেন আইপিএলে খেলার জন্য। সেই মেয়াদ শেষ হতেই লিটনের পরিবর্তন ক্রিকেটারের নাম জানিয়ে দিল কেকেআর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: জয়ে ফিরল কেকেআর! জেনে নিন আইপিএল পয়েন্ট টেবিলে কে কোথায়?

    IPL 2023: জয়ে ফিরল কেকেআর! জেনে নিন আইপিএল পয়েন্ট টেবিলে কে কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2023) অবশেষে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ১৭ দিন পর জয়র স্বাদ পেয়ে ২ পয়েন্ট ঘরে তুলল কেকেআর। প্রথম পর্বে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল কেকেআর। এবার আরসিবির ঘরে ঢুকে জয় ছিনিয়ে আনল নাইটরা। অষ্টম ম্যাচে এটি কলকাতার তৃতীয় জয়, যার মধ্যে দুটি এসেছে শুধুমাত্র ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। বুধবার কোহলিদের ২১ রানে হারিয়ে নাইটদের সংগ্রহে এখন ৬ পয়েন্ট। আপাতত, অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে কলকাতা। পয়েন্ট টেবিলে এখনও শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস তাদের সংগ্রহ সাত ম্যাচে ১০ পয়েন্ট।

    ওপেনিং জুটিতে সাফল্য

    এদিন ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০০ রান করে কেকেআর। জেসন রয়, নীতিশ রানা, এন জগদীশান, রিঙ্কু সিংদের দলগত প্রয়াসে বড় স্কোর করে কলকাতা। জবাবে রান তাড়া করতে নেমে কেকেআরের স্পিনের ভেলকি সামলাতে ব্যর্থ হয় আরসিবি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ব্যাঙ্গালোর। ২১ রানে জয় পায় কেকআর। মরুসুমে একের পর এক ওপেনিং জুটি খেলালেও সাফল্য আসছিল না নাইটদের। অবশেষে আরসিবির বিরুদ্ধে সাফল্য পেল জেসন রয় ও এন জগদীশান জুটি। এই মরসুমে প্রথম অর্ধশতরানের পার্টনারশিপ করল কেকেআরের দুই ওপেনার। একদিক থেকে মারকাটারি ব্যাটিং করে অর্ধশতরান করেন জেসন রয়। অপরদিকে ঠান্ডা মাথায় তাকে সঙ্গ দেন জগদীশান। ওপেনিং জুটিতে ৮৩ রান করে কেকেআর।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    বিরাট-রেকর্ড

    ব্যাঙ্গালোর হারলেও এদিন রেকর্ড গড়েন বিরাট। এ বারের আইপিএলে (IPL 2023) ছন্দে রয়েছেন কোহলি। তিনি ইতিমধ্যেই পাঁচটি অর্ধশতরানসহ আট ম্যাচে মোট ৩৩৩ রান করে ফেলেছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। পরের ম্যাচেই তিনি প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে সাত হাজার রানের গণ্ডিও পার করে ফেলতে পারেন। আপাতত কোহলির দখলে ২৩১টি আইপিএল ইনিংসে ৬৯৫৭ রান। এদিন, আইপিএলে ৪৯তম অর্ধশতরান করেন বিরাট।  তিনি ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। ৫৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) তিন হাজার রানের গণ্ডি পার করে ফেলেন বিরাট। তিনিই প্রথম ব্যাটার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এক মাঠে তিন হাজার রান করলেন। বিরাট চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯২টি ইনিংস খেলে ৩৭.৬৮ গড়ে ৩০১৫ রান করেছেন। চিন্নাস্বামীতে ২৩টি অর্ধশতরান করেছেন বিরাট। 

    চলতি আইপিএলে পয়েন্ট টেবিল

    দল মোট ম্যাচ জয়  হার  পয়েন্ট (রান রেট ও ম্যাচ জয়ের ভিত্তিতে)
    চেন্নাই সুপার কিংস ১০
    গুজরাট টাইটান্স ১০
    রাজস্থান রয়্যালস ০৮
    লখনউ সুপার জায়ান্ট ০৮
    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ০৮
    পাঞ্জাব কিংস ০৮
    কলকাতা নাইট রাইডার্স ০৬
    মুম্বই ইন্ডিয়ান্স ৭  ০৬
    সানরাইজার্স হায়দ্রাবাদ ০৪
    দিল্লি ক্যাপিটালস ০৪

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে কলকাতা! নাইটদের ৪৯ রানে হারিয়ে শীর্ষে চেন্নাই

    IPL 2023: টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নীচের দিকে কলকাতা! নাইটদের ৪৯ রানে হারিয়ে শীর্ষে চেন্নাই

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের হারল কলকাতা নাইট রাইডার্স। তাও আবার ঘরের মাঠে। রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের কাছে ৪৯ রানে হেরে চলতি আইপিএলে (IPL 2023) পয়েন্ট তালিকায় আট নম্বরেই রইল কেকেআর (KKR)। আর এই জয়ের সুবাদে সিএসকে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল।

    ম্যাচ আপডেট

    টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই ৪ উইকেটে তোলে ২৩৫ রান। যা এবারের আইপিএলে সর্বাধিক রান। অজিঙ্কা রাহানে, শিবম দুবের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কেকেআরের বোলাররা। রাহানে ২৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। দুবের সংগ্রহ ২১ বলে ৫০। হাফ-সেঞ্চুরি হাঁকান ডেভন কনওয়ে। জবাবে নাইটরা তেমন কোনও লড়াই ছুড়ে দিতে পারেনি। জেসন রয় ৬১ ও রিঙ্কু সিং অপরাজিত ৫১ রান করলেও বাকিরা এক কথায় ব্যর্থ। তার ফলে ৮ উইকেটে ১৮৬ রানেই থেমে যায় নাইটদের ইনিংস।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    গ্যালারি ছিল ধোনির পক্ষে

    ইডেন কেকেআরের হোম গ্রাউন্ড হলেও রবিবার রাতে বিপুল সমর্থন ছিল ধোনির পক্ষে। গ্যালারি জুড়ে দাপিয়ে বেড়াল হলুদ জার্সিধারীরা। আসলে অনেকেই ভেবেছেন, ধোনি শেষ ম্যাচ খেলে ফেললেন ইডেনে। ম্যাচ শেষে মাহি বলেন, ‘ইডেনের দর্শকদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত। ওরা আমাকে বিদায় জানাতে এসেছে। আশা করব, পরের ম্যাচে নাইটদের পক্ষে এমনভাবেই দর্শকরা গলা ফাটাবে।’ ম্যাচের নায়ক অজিঙ্কা রাহানের গলায় শোনা গেল ক্ষোভের সুর। কারণ, গত বছর তিনি কেকেআর দলে ছিলেন। কিন্তু নিয়মিত তাঁকে খেলানো হত না। পরে ছেড়ে দেওয়া হয়। সেই সুযোগ লুফে নেয় চেন্নাই। অল্প টাকায় রাহানেকে দলে নিয়ে বড় ডিভিডেন্ট ঘরে তুলছে সিএসকে। দুরন্ত ছন্দে রাহানে।

    চলতি আইপিএলে পয়েন্ট টেবিল

    দল মোট ম্যাচ জয়  হার  পয়েন্ট (রান রেট ও ম্যাচ জয়ের ভিত্তিতে)
    চেন্নাই সুপার কিংস ১০
    রাজস্থান রয়্যালস ০৮
    লখনউ সুপার জায়ান্ট ০৮
    গুজরাট টাইটান্স ০৮
    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ০৮
    পাঞ্জাব কিংস ০৮
    মুম্বই ইন্ডিয়ান্স ৬  ০৬
    কলকাতা নাইট রাইডার্স ৭   ৫ ০৪
    সানরাইজার্স হায়দ্রাবাদ ০৪
    দিল্লি ক্যাপিটালস ০২

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: ‘‘হায়দ্রাবাদের কাছে হারের জন্য দায়ী বাজে বোলিং’’! বললেন রানা, আজ মুম্বই যাচ্ছে নাইটরা

    IPL 2023: ‘‘হায়দ্রাবাদের কাছে হারের জন্য দায়ী বাজে বোলিং’’! বললেন রানা, আজ মুম্বই যাচ্ছে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের (IPL 2023) সামনে। বেঙ্গালুরুর বিরুদ্ধে শার্দূল ঠাকুর ও গুজরাটের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ম্যাচ জেতার পর কেকেআর সমর্থকরা ভেবেছিলেন, শুক্রবার ইডেনে হায়দ্রাবাদকে হেলায় হারাবে কেকেআর। কিন্তু নববর্ষে সমর্থকদের জয় উপহার দিতে ব্যর্থ নাইটরা। সানরাইজার্স জিতেছে ২৩ রানে। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসার সুযোগও হাতছাড়া করলেন নীতীশ রানারা। আপাতত চারটি ম্যাচ খেলে কেকেআরের সংগ্রহ চার পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট হায়দ্রাবাদেরও।

    ম্যাচ আপডেট

    ২২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও, নীতীশ রানার ৭৫ ও রিঙ্কু সিংয়ের ৩১ বলে অপরাজিত ৫৮ রান শেষ পর্যন্ত কেকেআরের জয়ের আশা জিইয়ে রেখেছিল। তবে শেষরক্ষা হয়নি। দলের পরাজয়ের কারণ ব্যখা করতে গিয়ে অঝিনায়ক নীতীশ বলেন, ‘আমরা পরিকল্পনা মতো বল করতে পারিনি। উইকেট যেমনই হোক, তবে ২২৮ রানটা অতিরিক্ত। আমাদের তারকা বোলাররা সকলেই ব্যর্থ। ইডেনের পিচে রান উঠবে জানতাম। দু’শো ধরেই এগোচ্ছিলাম আমরা। সেটা হলে ম্যাচটা জিতে যেতাম। কিন্তু আরও অতিরিক্ত ২৫-৩০ রান দেওয়াটাই ফারাক গড়ে দিল। তবে কাউকে দোষারোপ করছি না। কারণ, আজকে যারা এত রান দিল, তারাই কোনও না কোনও দিন ম্যাচ জিতিয়েছে। এটা খেলারই অঙ্গ। আমাদের সামনের দিকে তাকাতে হবে।’

    অ্যাওয়ে ম্যাচ

    আইপিএলে (IPL 2023) দু’টি অ্যাওয়ে ম্যাচ খেলতে শনিবার দুপুরের বিমানে মুম্বই উড়ে যাচ্ছে নাইট বাহিনী। হায়দ্রাবাদের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কেকেআরের সামনে। ১৬ এপ্রিল তথা রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কেকেআর। তারপর দিল্লির বিরুদ্ধে খেলা বৃহস্পতিবার। আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের সঙ্গে ৩১ টি ম্যাচে কলকাতা মাত্র ৯টিতে জিতেছে। মুম্বইয়ের জয়ের সংখ্যা ২২। তবে এবার রোহিত শর্মাদের অবস্থা ভালো নয়। সেই সুযোগ কাজে লাগাতে চাইবেন নীতীশ রানার দল।

    রাসেলের চোট

    আন্দ্রে রাসেলের চোট নিয়ে শঙ্কিত সমর্থকরা। হায়দ্রাবাদ ম্যাচে বল করার সময় তাঁর পায়ে টান ধরেছিল। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন তিনি। বহু দিন পর বল করতে নেমে উইকেট পেয়েছেন রাসেল। ব্যাট হাতে কিছু করতে উঠতে না পারলেও তাঁর বোলিং মন জিতেছে সমর্থকদের। এখন প্রশ্ন হচ্ছ, রাসেল কি পরের ম্যাচে খেলতে পারবেন? কেকেআর অধিনায়ক নীতীশ রানা যা বললেন, ‘চোট গুরুতর নয়। প্রচণ্ড গরমের জন্য পায়ে টান ধরেছে। আশা করছি, ও পরের ম্যাচে সুস্থ হয়ে নামবে।’

  • IPL 2023: ইডেন মাতালেন নাইটদের মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মা! চলতি আইপিএলে প্রথম জয় কেকেআর-এর

    IPL 2023: ইডেন মাতালেন নাইটদের মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মা! চলতি আইপিএলে প্রথম জয় কেকেআর-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল-এ প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স। শার্দুল গর্জন, বরুণ বর্ষণ আর আবিষ্কার সুয়েশ শর্মা নাইটদের এই জয়কে তিনটে দিয়েই ব্যাখ্যা করা যায়। বৃহস্পতিবার, ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে হারানোর পর কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে আপাতত ৪ নম্বরে। এদিন কলকাতার হয়ে একদিকে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন রহমানউল্লাহ গুরবাজ এবং শার্দূল ঠাকুর। অন্যদিকে বল হাতে কামাল দেখালেন বরুণ চক্রবর্তী। তিনি একাই ৪ উইকেট শিকার করেছেন। 

    শার্দুল গর্জন

    এদিন টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠায় আরসিবি। ইডেনের রহস্যে মোড়া পিচে যার ফল ভুগতে হয় ব্যাঙ্গালোরকে। শুরুটা ভাল ছিল না নাইটদের। ১১ ওভারে ৮৯ রানে ৫ উইকেট পড়ে যায়। বক্সের এক কোণে তখন  গালে হাত দিয়ে বসে আছেন কেকেআর অধিপতি কিং খান। গ্যালারিতে বিরাট-বিরাট ধ্বনি। তবে বেশিক্ষণ নয় শুরু হল শার্দুল গর্জন। কেকেআর-এর জন্য উঠল মেক্সিকান ওয়েভ। এই ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নেমে শার্দূল ঠাকুর ৯টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে করলেন ২৯ বলে ৬৮ রান। রিঙ্কু সিংয়ের সঙ্গে তিনি ৪৭ বলে ১০৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রিঙ্কু এই ম্যাচে ৩৩ বলে ৪৬ রান করেন। রহমানুল্লা গুরবাজ (৪৪ বলে ৫৭ রান), শার্দুল ও রিঙ্কু তিন ব্যাটারে দাপটে ইডেনে বেঙ্গালুরু বিরুদ্ধে ২০৪ রান করল কলকাতা।

    মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মা

    জয়ের জন্য ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে নিয়ে শুরুটা আগ্রাসী মেজাজেই করেছিলেন কোহলি। কিন্তু প্রথম ম্যাচের মতো বড় জুটি তৈরি করতে পারলেন না তাঁরা কেকেআরের বিরুদ্ধে। দু’জনেই দ্রুত সাজঘরে ফিরলেন। সুনীল নারাইনের বলে আউট হওয়ার আগে কোহলি করলেন ৩টি চারের সাহায্যে ১৮ বলে ২১ রান। বরুণ চক্রবর্তী আউট করলেন ডুপ্লেসিকে। আরসিবি অধিনায়ক করলেন ১২ বলে ২৩ রান। এখানেই শেষ। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মাত্র ১৭.৪ ওভারে ১২৩ রানেই তারা অলআউট হয়ে যায়। কলকাতার তিন স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং সূয়শ শর্মা মোট ৮ উইকেট শিকার করেছেন। ইডেন মেতে ওঠে নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মাকে নিয়ে।

    কে এই সুয়েশ 

    আদতে লেগ স্পিনার হলেও সুয়েশ কোন বলটা লেগ স্পিন করাবেন আর কোনটা গুগলি, সেটা বুঝতে না বুঝতেই নাকানিচোবানি খেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত বছর ডিসেম্বর মাসে আয়োজিত আইপিএল মিনি নিলামে দিল্লির এই ক্রিকেটারকে মাত্র ২০ লাখ টাকায় দলে নিয়েছিল কেকেআর ব্রিগেড। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলের প্রথম একাদশেও সুযোগ পাননি তিনি। এরপর ম্য়াচের দ্বিতীয়ার্ধে ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামেন তিনি। তারপর ইতিহাস।

    আরও পড়ুন: ১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এরকম দেখা যায়নি! জানেন কী সেই রেকর্ড?

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালেরকে আইপিএলে হারিয়ে চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, “সুয়েশ ট্রায়ালে এসেছিল। সেখানেই দেখি যে ও দু’দিকেই বল ঘোরাতে পারে। সেই দেখেই ওকে নেওয়া। অভিজ্ঞতা কম, কিন্তু প্রতিভা রয়েছে সুয়েশের মধ্যে।” কলকাতা বল করার সময় নামানো হয় তাঁকে। তিনি কোথা থেকে এসেছেন তা জানেন না দলের অধিনায়কও। ম্যাচ শেষে নীতীশ বলেন, “আমি নিজেও জানি না ও কোথা থেকে এসেছে। দিল্লির ছেলে ও, কিন্তু আমি কখনও ওকে দেখিনি। তবে খুব মজার ছেলে। সব সময় মাতিয়ে রাখে।”

    পা মেলালেন কোহলি-শাহরুখ 

    নাইটরা এমন অনামি অনেক ক্রিকেটারকেই কিনে থাকে। বড় উদাহরণ বরুণ চক্রবর্তী। তাঁর নামও আগে সে ভাবে শোনা যায়নি। তেমন ভাবেই এলেন সুয়েশ। প্রথম বার খেলতে নামলেন এবং মাতিয়ে দিলেন। ইডেনের মাটিতে অভিষেক হল তাঁর। সে যতই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামুন না কেন। আইপিএলে একটি ম্যাচ তো খেলা হয়ে গেল তাঁর। দীনেশ কার্তিকের মতো ক্রিকেটারের উইকেট নিলেন। ফেরালেন অনুজ রাওয়াত এবং করণ শর্মাকেও। সুয়শের উপর ভরসা করে রিভিউও নিলেন নীতীশ। সেখানেও অধিনায়ককে হতাশ করেননি তরুণ স্পিনার।

    নাইট রাইডার্সের এই ম্যাচ দেখতে ইডেন গার্ডেন্সে হাজির ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। বক্সে ‘ঝুমে যো পাঠান’ গানের তালে নেচে ওঠেন কিং খান। সঙ্গে নাচতে থাকে ইডেনও। আর ম্যাচ শেষে বাদশার সঙ্গে পা মেলালেন বিরাট কোহলিও। হাসি মুখে মাঠ ঘুরলেন জুঁহি চাওলা। নাইটদের ঘরে ফেরাটা ভালই হল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৭ রানে পাঞ্জাবের কাছে হার নাইটদের

    IPL 2023: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৭ রানে পাঞ্জাবের কাছে হার নাইটদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL) ১৬তম সংস্করণে হার দিয়ে যাত্রা শুরু করল কেকেআর (Kolkata Knight Riders)। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৭ রানে জেতে পাঞ্জাব কিংস (Punjab Kings)। শনিবারের বিকেলে কলকাতাকে এগিয়ে রেখেই খেলা দেখতে শুরু করেছিলেন শহরের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ম্যাচ যত এগোয়, ব্যাটে-বলে কেকেআর-এর ব্যর্থতা প্রকট হয়।

    ছন্নছাড়া বোলিং

    টস জিতে প্রথমে বোলিং নিয়েও সুবিধা করতে পারেনি নাইটরা। তার পর ব্যাট করতে নামার সময়ও বিপত্তি। সময় মতো স্টেডিয়ামের ফ্লাড লাইট না জ্বালানোয় ব্যাট করতে নেমেও সাজঘরে ফিরে যেতে হয় কলকাতার দুই ওপেনারকে। সব আলো জ্বলার পর ২১ মিনিট দেরিতে ব্যাট করতে নামেন মনদীপ সিং এবং রহমানুল্লাহ গুরবাজ। কলকাতার ইনিংসের ১৬ ওভারের পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। ১৬ ওভারের পর কলকাতার রান ছিল ৭ উইকেটে ১৪৬। এই সময় কলকাতাকে জিততে হলে ১৫৩ রান করতে হত। সেই হিসাবে ৭ রানে হেরে গেল নাইট রাইডার্স।

    ব্যাটিং ব্যর্থতা

    প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তোলে ৫ উইকেটে ১৯১ রান। দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়েন অধিনায়ক শিখর ধাওয়ান এবং তিন নম্বরে নামা ভানুকা রাজাপক্ষে। তাঁদের জুটিতে উঠল ৮৬ রান। ধাওয়ান করলেন ২৯ বলে ৪০ রান। মারলেন ৬টি চার। রাজাপক্ষের ব্যাট থেকে এল ৩২ বলে ৫০ রানের ইনিংস। কলকাতার সফলতম বোলার টিম সাউদি। নিউজিল্যান্ডের জোরে বোলার ২ উইকেট নিলেও দিলেন ৫৪ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাল কলকাতা। শুরুর দিকের ব্যাটাররা কেউই উইকেটে থিতু হতে পারলেন না। ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল করলেন ১৯ বলে ৩৫ রান। রাসেলের ব্যাট থেকে এল ৩টি চার এবং ২টি ছয়। আর কেউই সেভাবে দাগ কাটতে পারেননি।

    নাইটদের ভুল

    ওপার বাংলার শাকিব বা লিটনের এখনও পর্যন্ত দলে যোগ না দেওয়া কিংবা শ্রেয়স আইয়ারের চোট সব মিলিয়ে যে বিধ্বস্ত নাইট শিবির তা তাঁদের দেখেই বোঝা যাচ্ছিল। নীতীশ রানার দল শনিবার অনেকগুলি জায়গাতেই ভুল করেছে। এদিন বোলার আন্দ্রে রাসেলকে ব্যবহারই করল না কলকাতা। তাঁর কোনও চোট রয়েছে কিনা, সেটা এখনও জানা যায়নি। কিন্তু মাঝের দিকে ওভারে রাসেল যথেষ্ট সক্রিয়। সেই জায়গায় তাঁকে ব্যবহার করতেই পারতেন নীতীশ রানা। প্রথম থেকেই কলকাতার জোরে বোলাররা ব্যর্থ। প্রথমে পঞ্জাবের প্রভসিমরন গিল এবং পরে ভানুকা রাজাপক্ষ যথেচ্ছ পিটিয়েছেন উমেশ যাদব, টিম সাউদি বা শার্দূল ঠাকুরকে। 

    আরও পড়ুন: ইমপ্যাক্ট প্লেয়ার, নো-ওয়াইডে ডিআরএস, পেনাল্টি! জেনে নিন চলতি আইপিএলের একগুচ্ছ নতুন নিয়ম

    কবে আসবেন শাকিব-লিটন

    আইপিএলে আসতে অনেক দেরি শাকিব আল হাসানদের। ৪ এপ্রিল থেকে শুরু আয়ারল্যান্ড টেস্ট। সেই দলে রয়েছেন শাকিব এবং লিটন দাস। আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে শাকিব অধিনায়ক। তিনি ছাড়াও দলে রয়েছেন লিটন দাস। তিনি সহ-অধিনায়ক। ৮ এপ্রিল পর্যন্ত টেস্ট হবে। তার পর কলকাতা আসবেন শাকিবরা। প্রথম ও দ্বিতীয় ম্যাচ বাদ দিয়ে কলকাতার তৃতীয় ম্যাচ ৯ এপ্রিল। সেই ম্যাচেও শাকিবদের না পাওয়ার সম্ভাবনাই বেশি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share