Tag: Kolkata Knight Riders

Kolkata Knight Riders

  • IPL 2023: আজ, আইপিএল অভিযান শুরু কলকাতার! প্রতিপক্ষ পাঞ্জাব

    IPL 2023: আজ, আইপিএল অভিযান শুরু কলকাতার! প্রতিপক্ষ পাঞ্জাব

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মরশুমে আজ, শনিবার আইপিএল (IPL 2023) অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত ১৫টি সংস্করণের মধ্যে মাত্র দু-বার ট্রফি জিতেছে কেকেআর। শেষ বার কলকাতায় ট্রফি এসেছিল ২০১৪ সালে। এরপর থেকে শুধুই অপেক্ষা। এবার নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও নতুন অধিনায়ক নীতিশ রানার (Nitish Rana) নেতৃত্বে নতুন লড়াইয়ে নামছে কলকাতা। লক্ষ্য সাফল্য। শুক্রবার, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় গুজরাট টাইটান্স।

    শুরুটা ভাল করাই লক্ষ্য

    মোহালিতে নাইটদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (Punjab Kings)। আইপিএলের মতো টুর্নামেন্টে মরসুমের শুরুটা ভালভাবে করাটা খুবই গুরুত্বপূর্ণ। মোহালিতে কেকেআরের রেকর্ড খারাপ নয়। ২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। এখনও পর্যন্ত মোহালির মাঠে কেকেআর ও পাঞ্জাব একে অপরের বিরুদ্ধে মোট ৭টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৪টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। ৩টি ম্যাচ জিতেছে পাঞ্জাব। অর্থাৎ মোহালিতে নাইটদের রেকর্ড তাদের পক্ষেই। তবে খুব একটা পিছিয়ে নেই পাঞ্জাব। 

    বৃষ্টির সম্ভাবনা

    কলকাতায় জোরকদমে অনুশীলন সারলেও মোহালিতে ম্যাচের আগের দিন বাধ সেধেছে বৃষ্টি। যার জেরে অনুশীলন বাতিল করতে হয়। ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিনায়ক নীতীশ রানা অবশ্য ইন্ডোরে অনুশীলন সেরেছেন। মরসুমের প্রথম ম্যাচ হওয়ায় কেকেআরের একাদশ বা কম্বিনেশন নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস যোগ দেননি এখনও। লকি ফার্গুসন পৌঁছলেও তার চোট রয়েছে। দলে যোগ দিয়েছেন সুনীল নারিন। প্রতিপক্ষ পাঞ্জাব শিবিরে শিখর ধাওয়ান, স্য়াম কারান, লিয়াম লিভিংস্টোনের মতো বিধ্বংসী প্লেয়াররা রয়েছেন। কলকাতার লড়াইটা সহজ হবে না। 

    আরও পড়ুন: আইপিএলের ঢাকে কাঠি! মঞ্চ মাতাবেন অরিজিত সিং, মাঠে মুখোমুখি গুজরাট-চেন্নাই

    কখন শুরু ম্যাচ

    আজ ১ এপ্রিল, শনিবার পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। ৩ টের সময় টস হবে।

    কোথায় খেলা

    আইপিএলের এ মরসুমের দ্বিতীয় ম্যাচটি হবে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে।

    কোথায় দেখবেন?

    স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল।

    অনলাইনে কোথায় দেখা যাবে?

    অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচটি।

    সম্ভাব্য একাদশ

    পঞ্জাব কিংস: শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথিউ শর্ট, ভানুকা রাজাপক্ষে, শাহরুখ খান, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), স্যাম কারান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, ন্যাথান এলিস, রাহুল চাহার, অর্শদীপ সিং

    কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, মনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL Auction 2023: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

    IPL Auction 2023: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দর পেয়ে রেকর্ড গড়লেন স্যাম কারান। তাঁকে ১৮.৫ কোটি টাকা দিয়ে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনও পিছয়ে রইলেন না। ১৭.৫ কোটি টাকা দর পেলেন তিনি। খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সে। আর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনল চেন্নাই সুপার কিংস। শুক্রবার কোচিতে আইপিএলের নিলামে এমনই বেশ কিছু ক্রিকেটারের দর উঠল আঁকাশ ছোঁয়া। তৈরি হল নতুন রেকর্ড। তবে সেই ভিড়ে দেখা গেল না কলকতা নাইট রাইডার্সকে। কারণ, শাহরুখ খানের দল ৭৫ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিয়েছিল। তাই তারকাদের পিছনে না দৌড়ে স্কোয়াডে ভারসাম্য গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ক্রিকেটার চয়নের উপরই বেশি জোর দিয়েছিলেন কেকেআর কর্তারা। সেই লক্ষ্যে তাঁরা কিছুটা হলেও সফল।

    আরও পড়ুন: শচিন, ধোনিদের নামে জাল আইডি! জাতীয় নির্বাচক হওয়ার জন্য ভুয়ো মেল

    শেষ লগ্নে বাজিমাত কেকেআর-এর

    গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শেষ করেছিল সপ্তম স্থানে। দলের হতশ্রী পারফরন্যান্সে বেজায় চটেছিলেন খোদ মালিক শাহরুখ খান। তাঁর কড়া নির্দেশ ছিল, দল ঢেলে সাজাতে হবে। তাই অ্যারন ফিনচ, অজিঙ্কা রাহানে, মহম্মদ নবির মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছিল। সমস্যা তৈরি হয়েছিল প্যাট কামিন্সের মতো তারকা বোলার সরে দাঁড়ানোয়। একই পথে হেঁটেছিলেন অ্যালেক্স হেলেস, স্যাম বিলিংসরা। তাই স্বল্প পুঁজি নিয়েও ভালো ক্রিকেটার তুলে নেওয়ার চেষ্টা করেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। প্রথম দিকে নিলামের টেবিলে যখন ঝড় উঠছিল, তখন চুপ চাপ ছিল নাইটদের শিবির। একটা সময় এক কোটি টাকা দিয়ে তারা কেনে বর্ষীয়ান ডেভিড ওয়াইসকে। আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে জগদীশনকে ৯০ লক্ষ টাকা দিয়ে তুলে নেয় নাইট শিবির। কিন্তু নিলামের শেষ লগ্নে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব-আল-হাসানকে নিয়ে বড় চমক দেয় কেকেআর। সেই সঙ্গে বাংলাদেশের আরও এক উইকেটরক্ষক-ওপেনার লিটন দাসকেও নেয়। কেকেআরের স্কোয়াড দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, কোর টিম ধরে নতুন যাঁদের যুক্ত করা হয়েছে, তাতে দলের ভারসাম্য বেড়েছে। যেমন, আন্দ্রে রাসেলের নির্ভরতা কমল সাকিব আসায়। আর ব্যাক আপ ওপেনার হিসেবে জগদীশন ও লিটনের থেকে ভালো অপশন এত কম অর্থে আর কিছুই ছিল না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IPL 2023: নেই কামিন্স, এলেন শার্দুল! কলকাতা নাইট রাইডার্সে নতুন মুখ

    IPL 2023: নেই কামিন্স, এলেন শার্দুল! কলকাতা নাইট রাইডার্সে নতুন মুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ আইপিএলে অনেকটাই বদলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের চেহারা। যারা ছিলেন তাদের অনেককেই পরের কোটিপতি লিগে খেলতে দেখা যাবে না। আবার নতুন মুখ ও যোগ হচ্ছে কেকেআর স্কোয়াডে।

    দলবদলের ডেট লাইন

    মঙ্গলবার ছিল ক্রিকেটারদের দলবদলের ডেট লাইন। নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে বা ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলি তা আজই স্পষ্ট হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স বোলিং বিভাগে কিছুটা ধাক্কা খেয়েছে। কারণ অস্ট্রেলিয়া তারকা পেশার প্যাট কামিন্স পরের আইপিএলে খেলবেন না বলে জানিয়েছেন। তিনি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান। সরে দাঁড়িয়েছেন স্যাম বিলিংস। এই পরিস্থিতিতে তাই পেশ আক্রমণকে শক্তিশালী করাই লক্ষ্য শাহরুখ খানের দলের।

    আরও পড়ুন: আইসিসির ‘মোস্ট ভ্যালুয়েবল টিম’-এ বিরাট-সূর্য, দ্বাদশ ক্রিকেটার হার্দিক

    নেই কামিন্স, কেকেআর-এ শার্দুল

    আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা ক্রীড়াসূচি। সে জন্য আগামী মরসুমে আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক প্যাট কামিন্স। মঙ্গলবার তিনি এ কথা জানান। প্যাট কামিন্স ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসা। কিন্তু তাঁকেই পাওয়া যাবে না ২০২৩ সালের আইপিএলে। দিল্লি ক্যাপিটালস থেকে পেশার-অলরাউন্ডার  শার্দুল ঠাকুরকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় পেশারটির ওপর নজর ছিল অন্য দলগুলিরও। শেষ পর্যন্ত এই লড়াইয়ে বাজিমাত করতে সফল হয়েছে বাজিগড়ের দল। শার্দুলকে গতবার দিল্লি ক্যাপিটালস ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিলামে কিনেছিল। গত আইপিএলে শার্দুল অবশ্য নিলামের প্রাপ্য অর্থের তুলনায় পারফরম্যান্সে বেশ কিছুটা পিছিয়ে ছিলেন। চোদ্দটি ম্যাচে পেয়েছিলেন ১৫ টি উইকেট। ব্যাট হাতে করেছিলেন ১২০ রান। এখন দেখার এই শার্দুল ঠাকুর বেগুনি জার্সি গায়ে চাপানোর পর পুরনো ছন্দ ফিরে পান কিনা। এছাড়া ক্রিকেটার ট্রেডিং উইন্ডোতে নিউজিল্যান্ডের অলরাউন্ডার লকি ফার্গুসনকে নিয়েছে কেকেআর। উল্লেখ্য ফার্গুসন এর আগেও কলকাতায় খেলেছিলেন। পাশাপাশি আফগানিস্তানের রহমান উল্লাহ গুরবাজকে পেয়েছে কেকেআর। বিকেল পাঁচটায় শেষ হয়েছে ট্রেডিং উইন্ডো। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • IPL Trading Window: ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, নিলামে হাতে রইল সাড়ে সাত কোটি

    IPL Trading Window: ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, নিলামে হাতে রইল সাড়ে সাত কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন আইপিএলে (IPL Trading Window) কলকাতা নাইট রাইডার্স এর চেহারা অনেকটাই বদলে যাচ্ছে। কারণ গতবারের দলের ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কেকেআর। তালিকাটা বেশ দীর্ঘ। প্যাট কামিন্স থেকে অ্যারন ফিঞ্চ, আলেক্স হেলস থেকে আজিঙ্কা রাহানের মতো তারকাদের বেগুনি জার্সি গায়ে হয়তো পরের আইপিএলে খেলতে দেখা যাবে না। ডিসেম্বরে রয়েছে আইপিএলের মিনি নিলাম। সেখানে ক্রিকেটার কেনা বেচার জন্য কলকাতার নাইট রাইডার্স এর হাতে রয়েছে সাড়ে সাত কোটি টাকা। তারমধ্যে তিনজন বিদেশি ক্রিকেটারের স্লট পূরণ করতে হবে। নিতে হবে টপ অর্ডার ব্যাটসম্যানও। স্বাভাবিক ভাবেই শক্তিশালী দল গঠনে ক্ষেত্রে স্বল্প পুঁজি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে।

    তালিকা প্রকাশের শেষ দিন

    ক্রিকেটার ধরে রাখার তালিকা প্রকাশের (IPL Trading Window) শেষ দিন ছিল মঙ্গলবার। কলকাতা নাইট রাইডার্স থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্যাম বিলিংস। সেই পথে হাঁটেন পেট কামিন্স, অ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চের মতো বিদেশি ক্রিকেটাররা। তাদের প্রত্যেকেরই লক্ষ্য ২০২৩ একদিনের বিশ্বকাপ। আজিঙ্কা রাহানেকে যে শাহরুখের দল রাখবে না সেটা বোঝাই যাচ্ছিল। গতবার এক কোটি টাকা দিয়ে মুম্বাইয়ের ক্রিকেটারটিকে দলে নিয়েছিল কেকেআর। তবে রাহানের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। একইসঙ্গে সেল্ডন জ্যাকসন, শিবম মাভি, আফগানিস্তানের মোহাম্মদ নবি ও শ্রীলঙ্কার চামিকা করুণা রত্নেকেও দলে রাখেনি কেকেআর। তবে শ্রেয়াস আয়ারের অধিনায়কত্বে এবারও খেলতে দেখা যাবে সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের। ট্রেডিং উইন্ডোতে অন্য দল থেকে শার্দুল ঠাকুর, লকি ফার্গুশন ও গুজরাত টাইটান্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান রহুল্লাহু গুরবাজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে কেকেআর কে বিশেষ জোর দিতে হবে টপ অর্ডার ব্যাটিং ও উইকেট রক্ষক নেওয়ার দিকে। পাশাপাশি দেশের পেশারদের দিকে নজর থাকবে শাহরুখ খানের দলের। তবে হাতে খুব বেশি অর্থ না থাকায় কতটা শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স গড়ে তুলতে পারবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

    আরও পড়ুন: নেই কামিন্স, এলেন শার্দুল! কলকাতা নাইট রাইডার্সে নতুন মুখ

    কেকেআর ছেড়ে দেয়: প্য়াট কামিন্স, স্যাম বিলিংস, আমন খান, শিবম মাভি, মহম্মহ নবি, চামিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমর, অজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রশিখ সালাম ও শেল্ডন জ্যাকসনকে।

    কেকেআর ধরে রাখে: শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায় ও রিঙ্কু সিংকে।

LinkedIn
Share