Tag: Kolkata Metro Timing

  • Kolkata Metro on Puja: সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারা রাত মেট্রো, পুজোর সাত দিন কোন লাইনে কখন থেকে শুরু পরিষেবা?

    Kolkata Metro on Puja: সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারা রাত মেট্রো, পুজোর সাত দিন কোন লাইনে কখন থেকে শুরু পরিষেবা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা রাত ঠাকুর দেখতে পারেন শহরবাসী। গাড়ি না থাকলেও, চিন্তা নেই চলবে মেট্রো। প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজোর দিনগুলিতে সারা রাত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। কলকাতা মেট্রোর তরফে বৃহস্পতিবার পুজোর বিশেষ সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর, পঞ্চমী থেকে ২১ অক্টোবর, দশমী পর্যন্ত পুজোর জন্য ওই বিশেষ সূচি মেনে মেট্রো চলবে। ভিড় নিয়ন্ত্রণেও আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে।

    ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) মেট্রো চলবে কখন

    পঞ্চমী এবং ষষ্ঠী (১৫ অক্টোবর এবং ১৬ অক্টোবর)— সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মোট ২৮৪টি মেট্রো চলবে। ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে ছ’মিনিটের। এই দু’দিন রাতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো ছাড়বে ১০টা ৪৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫০ মিনিটে। এ ছা়ড়া, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জের শেষ মেট্রো এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

    সপ্তমী (এ বার দু’দিন), অষ্টমী এবং নবমীতে (১৭ অক্টোবর, ১৮ অক্টোবর, ১৯ অক্টোবর এবং ২০ অক্টোবর)— ব্লু লাইনে সারা রাত মেট্রো চলবে। মেট্রো পরিষেবা এই চার দিন শুরু হবে বেলা ১টা থেকে। চলবে ভোর ৪টে পর্যন্ত। দমদম, দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, টালিগঞ্জ, গীতাঞ্জলি, শ্যামবাজার এবং নোয়াপাড়া থেকে বেলা ১টায় প্রথম মেট্রো ছাড়বে চার দিনই। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টে ৪৬ মিনিট নাগাদ। দক্ষিণেশ্বর থেকে ভোর ৪টেয় শেষ যে মেট্রোটি ছাড়বে, তা যাবে টালিগঞ্জ পর্যন্ত। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৩টে ৪৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে ভোর ৪টের মেট্রোটি দমদম পর্যন্ত যাবে।

    দশমী (২১ অক্টোবর)— মেট্রোর সংখ্যা তুলনামূলক কম থাকবে। শহিদ ক্ষুদিরাম, দক্ষিণেশ্বর, দমদম, নোয়াপাড়া এবং টালিগঞ্জ থেকে দশমীতে প্রথম মেট্রো ছাড়বে বেলা ১টা-১টা ৫ মিনিট নাগাদ। ওই দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ২০ মিনিটে। টালিগঞ্জ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে। দমদমের শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়।

    গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ)-এ মেট্রোর বিশেষ সময়

    পঞ্চমী এবং ষষ্ঠী (১৫ অক্টোবর এবং ১৬ অক্টোবর)— মেট্রো চলবে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।

    সপ্তমী (এ বার দু’দিন), অষ্টমী এবং নবমীতে (১৭ অক্টোবর, ১৮ অক্টোবর, ১৯ অক্টোবর এবং ২০ অক্টোবর)— এই লাইনে বেলা দেড়টা থেকে মেট্রো চালু হবে। চলবে ভোর ৪টে পর্যন্ত। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো দেড়টায় এবং শেষ মেট্রো ভোর ৩টে ৫২ মিনিটে ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো বেলা ১টা ৩৪ মিনিটে এবং শেষ মেট্রো ৩টে ৫৯ মিনিটে ছাড়বে।

    দশমী (২১ অক্টোবর)— গ্রিন লাইনে মেট্রো পরিষেবা বেলা দেড়টা থেকে চালু হলেও তা সারা রাত থাকবে না। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের শেষ মেট্রো সে দিন ছাড়বে রাত সাড়ে ১০টায়।

    ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর)

    পঞ্চমী এবং ষষ্ঠী (১৫ অক্টোবর এবং ১৬ অক্টোবর)— ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে, শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। বিমানবন্দরের দিক থেকে নোয়াপাড়ার প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটে পাওয়া যাবে।

    সপ্তমী (এ বার দু’দিন), অষ্টমী এবং নবমীতে (১৭ অক্টোবর, ১৮ অক্টোবর, ১৯ অক্টোবর এবং ২০ অক্টোবর)—এই লাইনে সারা রাত মেট্রো পাওয়া যাবে না। নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো বিকেল ৩টে, শেষ মেট্রো রাত সাড়ে ১০টায় ছাড়বে। জয়হিন্দ বিমানবন্দর থেকে প্রথম মেট্রো বিকেল ৩টে ২৪ মিনিটে এবং শেষ মেট্রো রাত ১০টা ৫৩ মিনিটে পাওয়া যাবে।

    দশমী (২১ অক্টোবর)— বিকেল ৩টে থেকে পরিষেবা মিলবে। তবে শেষ মেট্রো ওই দিন নোয়াপাড়া থেকে ছাড়বে রাত ৯টা ১৪ মিনিটে এবং জয়হিন্দ বিমানবন্দর থেকে ছাড়বে রাত ৯টা ৩৮ মিনিটে।

    পার্পল লাইন (জোকা-মাঝেরহাট)

    পঞ্চমী এবং ষষ্ঠী (১৫ অক্টোবর এবং ১৬ অক্টোবর)—পার্পল লাইনে অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে মেট্রো চলবে ২১ মিনিটের ব্যবধানে। জোকা থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৪০ মিনিটে, শেষ মেট্রো রাত ৯টা ৫ মিনিটে ছাড়বে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ৭টা ৩ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ২৬ মিনিটে ছাড়বে।

    সপ্তমী (এ বার দু’দিন), অষ্টমী এবং নবমীতে (১৭ অক্টোবর, ১৮ অক্টোবর, ১৯ অক্টোবর এবং ২০ অক্টোবর)— এই লাইনে ২৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। জোকা থেকে প্রথম মেট্রো বিকেল ৩টেয়, শেষ মেট্রো রাত সাড়ে ১০টায় ছাড়বে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো বিকেল ৩টে ২৫ মিনিটে এবং শেষ মেট্রো রাত ১০টা ৫৫ মিনিটে পাওয়া যাবে।

    অরেঞ্জ লাইন (কবি সুভাষ-বেলেঘাটা)

    পঞ্চমী এবং ষষ্ঠী (১৫ অক্টোবর এবং ১৬ অক্টোবর)—অরেঞ্জ লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে মেট্রো পাওয়া যাবে ২৫ মিনিটের ব্যবধানে। কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৮টা ২০ মিনিটে ছাড়বে। বেলেঘাটা থেকে প্রথম মেট্রো সকাল ৮টা ১০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৮টা ৪৫ মিনিটে ছাড়বে।

    সপ্তমী (এ বার দু’দিন), অষ্টমী এবং নবমীতে (১৭ অক্টোবর, ১৮ অক্টোবর, ১৯ অক্টোবর এবং ২০ অক্টোবর)—এই লাইনে সপ্তমী থেকে দশমী পর্যন্ত মেট্রো চলবে না।

  • Kolkata Metro: এ বার ভোর ৬টা থেকেই মেট্রো, রাতেও বাড়ছে পরিষেবার সময়! কলকাতার যাতায়াতে বড় স্বস্তি, বদল এই মাস থেকেই

    Kolkata Metro: এ বার ভোর ৬টা থেকেই মেট্রো, রাতেও বাড়ছে পরিষেবার সময়! কলকাতার যাতায়াতে বড় স্বস্তি, বদল এই মাস থেকেই

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে কলকাতার ব্যস্ত জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে আরও এক ধাপ এগোতে চলেছে মেট্রো পরিষেবা। অফিসগামী, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিদিনের হাজার হাজার যাত্রীর সুবিধার্থে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর (Kolkata Metro)। এবার ব্লু ও গ্রিন- দুই গুরুত্বপূর্ণ করিডরেই প্রথম ও শেষ মেট্রোর সময় পরিবর্তনের সিদ্ধান্ত। তবে শুধু সময়ই নয়, বাড়ছে ট্রেনের সংখ্যাও (Metro Service Increase)। আপাতত পরীক্ষামূলকভাবে আগামী ২৭ জুলাই (সোমবার) থেকে এই নতুন সূচি কার্যকর হবে।

    ভোর ৬টা থেকেই প্রথম মেট্রো

    এখনও পর্যন্ত ব্লু লাইনে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম করিডরে দুই প্রান্ত থেকেই দিনের প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। নতুন সূচি অনুযায়ী, সোমবার থেকে সেই সময় এগিয়ে এসে হবে ভোর ৬টা। একই পরিবর্তন হচ্ছে হাওড়া ময়দান- সল্টলেক সেক্টর ফাইভ অর্থাৎ গ্রিন লাইনেও। বর্তমানে এই লাইনে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬টা ৩৯ মিনিটে। ২৭ জুলাই থেকে এখানেও প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টায়।

    রাতেও বাড়ছে পরিষেবার সময় 

    শুধু সকালেই নয়, রাতেও যাত্রীদের জন্য বাড়ছে মেট্রোর সময়সীমা। বর্তমানে ব্লু লাইনে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম- দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪৪ মিনিটে। নতুন সূচিতে তা পিছিয়ে রাত ১০টা ৩০ মিনিট করা হচ্ছে। একইভাবে গ্রিন লাইনে এখন শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ৫ মিনিটে। আগামী সোমবার থেকে হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ- দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

    সপ্তাহের কোন দিন কী নিয়ম?

    নতুন সময়সূচি কার্যকর থাকবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। তবে রবিবার কিছুটা আলাদা নিয়ম থাকবে। ওই দিন ব্লু ও গ্রিন- দুই লাইনেই প্রথম মেট্রো চলবে সকাল ৯টায়। তবে শেষ মেট্রোর সময় থাকবে রাত ১০টা ৩০ মিনিট।

    শুধু সময় নয়, বাড়ছে ট্রেনের সংখ্যাও (Metro Service Increase)

    যাত্রীদের ক্রমবর্ধমান চাপ সামলাতে দুই লাইনেই পরিষেবার সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার- ২৬০ থেকে বেড়ে ২৭২টি পরিষেবা। শনিবার- ২৪৬ থেকে বেড়ে ২৫৮টি ও রবিবার- ১৫২ থেকে বেড়ে ১৫৮টি মেট্রো চলবে। পাশাপাশি, গ্রিন লাইনে সোমবার থেকে শুক্রবার চলবে ২২৮ থেকে বেড়ে ২৩৬টি মেট্রো। শনিবার- ২০৪ থেকে বেড়ে ২১২টি ও রবিবার- ১০৮ থেকে বেড়ে ১১১টি মেট্রো চলবে।

    আপাতত পরীক্ষামূলক ব্যবস্থা

    কলকাতা মেট্রোর (Kolkata Metro) পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সময়সূচি প্রথমে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। যাত্রীদের সাড়া, যাতায়াতের চাহিদা এবং পরিষেবার কার্যকারিতা পর্যালোচনা করে পরবর্তীতে এই সময়সূচিকেই স্থায়ী করা হতে পারে। তবে পরীক্ষামূলক পর্যায় কতদিন চলবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। কলকাতার জনজীবনে মেট্রো এখন শুধু একটি পরিবহণ ব্যবস্থা নয়, বরং প্রতিদিনের জীবনযাত্রার অপরিহার্য অংশ। সেই কারণেই ভোরের পরিষেবা আরও আগে শুরু হওয়া এবং রাত পর্যন্ত ট্রেন চলার সময় বাড়ানো- দুই মিলিয়ে শহরের যাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। অফিসের তাড়া হোক কিংবা রাতের বাড়ি ফেরা, নতুন সূচি কলকাতার চলার গতি আরও কিছুটা বাড়িয়ে দেবে।

LinkedIn
Share