Tag: Kolkata Weather Update

Kolkata Weather Update

  • Kolkata Weather: শহরে ফিরল শীতের আমেজ! আজ মরশুমের শীতলতম দিন

    Kolkata Weather: শহরে ফিরল শীতের আমেজ! আজ মরশুমের শীতলতম দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে ফিরল শীতের আমেজ। ফের ১৬ এর ঘরে নামল তাপমাত্রা। শনিবার এই মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। আগামী দু’দিন ধরে এই তাপমাত্রা আরও কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

    ঠান্ডার আমেজ

    ডিসেম্বরের শহর, ক্যালেন্ডার বলছে শীতের সোয়েটার পরার সময় এসে গিয়েছে। শুরু হয়েছে পারদ পতনও। পয়লা তারিখে শীত উধাও হলেও সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা নেমেছে। গত ২৪ নভেম্বর ছিল মরশুমের প্রথম শীতলতম দিন, তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২৭ নভেম্বর তাপমাত্রা ছিল ১৬.৫। তারপর আজ তাপমাত্রা নামল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় জেলায় শীতের আমেজ রয়েছে ভরপুর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। কয়েকটি জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমেছে। কলকাতা লাগোয়া জেলা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও শীতের আমেজ ভরপুর। ঠান্ডার আমেজ দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরের দার্জিলিং। পাহাড় নগরীর তাপমাত্রা নেমে গিয়েছে ৭.৮ ডিগ্রির ঘরে। এরই পাশাপাশি ঠান্ডায় কাঁপছে উত্তরের আরও এক জেলা কালিম্পংও। আজ কালিম্পেঙের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১২ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দাপট বাড়াচ্ছে শীত।

    আরও পড়ুন: স্বাস্থ্যের পাশাপাশি মন ভালো রাখবে কোন কোন খাবার?

    আগামী কয়েক দিন কলকাতায় রাতের দিকেও তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। শীত শীত ভাব থাকবে দিনের বেলাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। সকাল, সন্ধে টের পাওয়া যাবে হালকা শীতের আমেজ। মঙ্গলবার পর্যন্ত শীতের এই ঝোড়ো ব্যাটিং থাকবে বলে আশাবাদী আওয়া অফিস। যদিও ১৫ ডিসেম্বরের আগে রাজ্যে স্থায়ী শীত নয়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, ১৫ ডিসেম্বরের পর থেকে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীত থাকতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kolkata Weather: কলকাতার তাপমাত্রা বাড়ল দুই ডিগ্রিরও বেশি! আজ কেমন থাকবে আবহাওয়া?

    Kolkata Weather: কলকাতার তাপমাত্রা বাড়ল দুই ডিগ্রিরও বেশি! আজ কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকালের থেকে তাপমাত্রা একলাফে ২ ডিগ্রির বেশি বেড়ে গেল শহর কলকাতায় (Kolkata Weather)। ফলে কনকনে ঠান্ডা পড়তে এখনও বেশ দেরি। উত্তরবঙ্গে ক্রমশ তাপমাত্রা কমলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবারের থেকেও এই তাপমাত্রা প্রায় আড়াই ডিগ্রির মত বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় শীত জাঁকিয়ে পড়তে চলেছে পরের মাসের মাঝে। তবে এই ক’দিন শীতের আমেজ বজায় থাকবে।

    কলকাতার আবহাওয়া

    এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিস্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে আবহাওয়া সূত্রে খবর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে আজ তাপমাত্রা একধাক্কায় আড়াই ডিগ্রির কাছাকাছি বেড়ে গিয়েছে। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ (Kolkata Weather)।

    আরও পড়ুন:জেলায় জেলায় কনকনে শীত, কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা কবে?

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আগামী দুদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ারও কোনও পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে। তবে কোনও কোনও জায়গায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গের মত আগামী ১ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না (Kolkata Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখনই জমিয়ে ঠান্ডা পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস (Kolkata Weather)। জমিয়ে ঠান্ডা উপভোগ করার জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জেলায় জেলায় তাপমাত্রা বেশ নেমেছে। পশ্চিমের জেলাগুলিতেও স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নিচে তাপমাত্রা থাকবে বলে খবর।

    আরও পড়ুন: রেকর্ড পারদ পতন! আজ কলকাতার শীতলতম দিন, ঠান্ডা পড়বে আরও

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Weather Update: আগামী সপ্তাহেই পারদ পতন! শীতের প্রবেশ রাজ্যে

    Weather Update: আগামী সপ্তাহেই পারদ পতন! শীতের প্রবেশ রাজ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার থেকেই ঠান্ডা পড়ছে কলকাতা-সহ সারা রাজ্যে। পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার–পাঁচ দিনের মধ্যে পারদ নামতে পারে প্রায় ২–৩ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে বাড়বে শীতের দাপট। যেমন শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি কমেছে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ২০ ডিগ্রি।

    আরও পড়ুন: পদ্মের অপমান মানে হিন্দু সংস্কৃতির অসম্মান! জি-২০ লোগো বিতর্কে বিজেপি

    রাজ্যে তাপমাত্রার পতন

    হাওয়া অফিস জানিয়েছে, নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছিল না বাংলায়। কিন্তু পশ্চিমের ঝঞ্ঝা সরে যাওয়ায় পশ্চিমবঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করল বলে। ফলে দুই বঙ্গেই নামতে থাকবে তাপমাত্রা। জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর,আজ শনিবার থেকেই রাজ্যে পারদ পতনের শুরু। রবিবার থেকে কলকাতাবাসীও শীতের আমেজ অনুভব করতে পারবে। রবিবার, ছুটির দিন আলমারি থেকে গরম জামা কাপড় বের করার পরিকল্পনা করেছেন অনেকে। হালকা চাদর, অথবা স্টাইলিস্ট সোয়েট-শার্টও বের করে নিন। শীতের পরশ গায়ে মেখে সপ্তাহান্তে ঘুরে আসতেঁ পারেন কোনও বিনোদন পার্ক, চিড়িয়াখানা বা বিড়লা প্ল্যানেটোরিয়াম বা জাদুঘরে। 

    আরও পড়ুন: ফিল্ম টিজারে কেরলের সাথে ইসলামিক সন্ত্রাসবাদের সূত্র জুড়ে দেওয়ায় চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে এফআইআর কেরল পুলিশের

    রাজ্যে শীতের আমেজ

    বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলিতে দ্রুত নামবে পারদ। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। কলকাতায়ও নামবে পারদ। আগামী সপ্তাহে ২০ ডিগ্রির নিচেই থাকবে কলকাতার তাপমাত্রাও। মাঝে দু-একদিন ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে কলকাতায়। তবে বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। সকালের দিকে হালকা কুয়াশায় ঢাকা থাকবে রাস্তা-ঘাট। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kolkata Weather: কাটছে না নিম্নচাপ, আজও ভিজবে শহর! বৃহস্পতি থেকে হতে পারে উন্নতি

    Kolkata Weather: কাটছে না নিম্নচাপ, আজও ভিজবে শহর! বৃহস্পতি থেকে হতে পারে উন্নতি

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহের শুরু থেকেই বৃষ্টিতে জেরবার জনজীবন। পুজোর মুখে বর্ষার মতো বৃষ্টি হওয়ায় দোকানিদের মাথায় হাত। হাতিবাগান, নিউমার্কেট থেকে গড়িয়াহাট প্রায় ফাঁকা বললেই চলে। বৃষ্টিতে সবই জলে যাচ্ছে এমনই বলছেন ব্যবসায়ীরা। আলিপুর হাওয়া অফিস (Alipore weather update) সূত্রে খবর, আপাতত বৃষ্টি থেকে মুক্তি নেই। দিনভর মেঘলা আকাশ শুধু নয়, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে শহরের নানা প্রান্তে।  কোথাও কোথাও  দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। বুধবার সন্ধে পর্যন্ত বৃষ্টি চলবে। তবে বৃষ্টির জেরে শহরে তাপমাত্রার পারদ পতন ঘটেছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৭ শতাংশ।  বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার।

    আরও পড়ুন: ফের ভয় ধরাচ্ছে ডেঙ্গি, কলকাতাতেই আক্রান্ত ৪৫১ জন

    মৌসম ভবন (IMD) সূত্রে খবর, নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। বর্তমানে মধ্যপ্রদেশে নিম্নচাপের অবস্থান সুস্পষ্ট। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে অম্বিকাপুর দিয়ে রাঁচি হয়ে দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মহারাষ্ট্র ও গোয়া উপকূলে আরব সাগরে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা মধ্য বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশের নিম্নচাপ বলয়ের উপর দিয়ে গেছে যার জেরে এই বৃষ্টি।

    আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পুনর্নিয়োগ করা যাবে না, সাফ জানাল হাইকোর্ট

    কলকাতা ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও চার জেলায় দিনভর ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।  বুধবারের সকালের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪পরগনা, দক্ষিণ ২৪পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বৃহস্পতিবার থেকেই একঘেয়ে বৃষ্টি আর মেঘলা আকাশের আবহাওয়া বদলাতে পারে। উত্তরে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share