Tag: kolkata weather

kolkata weather

  • Weather Update: কাঁপছে কলকাতা থেকে জেলা! কনকনে ঠান্ডার সঙ্গে এবার বৃষ্টিও?

    Weather Update: কাঁপছে কলকাতা থেকে জেলা! কনকনে ঠান্ডার সঙ্গে এবার বৃষ্টিও?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঁপছে কলকাতা। আজ, কলকাতার তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি। জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা পাল্লা দিচ্ছে দার্জিলিং-গ্যাংটকের সঙ্গে। ভোরের দিকে কিংবা সন্ধ্যার পর কুয়াশায় ঢাকছে চারপাশ। এবার সঙ্গী বৃষ্টি। দ্রুত হাওয়া বদলের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। শুধু তাই নয়, রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। আজ মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা পাহাড়-উপকূলে।

    শীতের মধ্যে বৃষ্টি

    মাঘের প্রথম দিন, অর্থাৎ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। এদিন হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব এবং উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। শীতের বৃষ্টিতে আলু ও সব্জি চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে। শীতের মধ্যে বৃষ্টিতে বাড়তে পারে ভোগান্তি। স্কুল, কলেজ, অফিস যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের জেরে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণ বঙ্গে। এর ফলে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। ২০ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে।

    আরও পড়ুন: উদ্বিগ্ন মায়ানমার সরকার! ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহরের দখল নিল বিদ্রোহীরা

    উত্তরের হাওয়া

    মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। হাল্কা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৭ জানুয়ারি বুধবার দার্জিলিং ও কালিম্পংয়ে হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কার্শিয়াং-এ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকতে পারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: কনকনে কলকাতা! পৌষের শেষে ঝোড়ো ব্যাটিং শীতের, কত নামবে তাপমাত্রা?

    Weather Update: কনকনে কলকাতা! পৌষের শেষে ঝোড়ো ব্যাটিং শীতের, কত নামবে তাপমাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: পৌষের একেবারে শেষে শীতের কামড়। একদিনে ৩ ডিগ্রি পারদপতন কলকাতায়। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সকালে কুয়াশায় ঢাকা ছিল ময়দান চত্বর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমেছে। কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুম ভেঙেছে রাজধানী দিল্লিরও। তার উপরে হাড় কাঁপানো ঠান্ডা। তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে।

    সংক্রান্তির আগে পারদ পতন

    আগামী সোমবার, পৌষ সংক্রান্তি। গঙ্গাসাগরের পুণ্যস্নানের সময় কনকনে হাওয়া কাঁপন ধরাচ্ছে। কলকাতায় এক ধাক্কায় তিন ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। সোয়েটার, চাদর, মাফলারে মুড়েছে শহর। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।  হাওয়া অফিস জানিয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতায় শুক্রবার আকাশ মূলত পরিষ্কার থাকবে। 

    পশ্চিমাঞ্চলেও কাঁপন

    অন্যদিকে ৮-৯ ডিগ্রির ঘরে নেমেছে পশ্চিমাঞ্চলের পারদ। শনিবার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮.১ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় রীতিমতো জবুথবু জেলা। একদিকে কনকনে ঠান্ডা, অন্যদিকে উত্তুরে বাতাসের জোড়া ফলায় আজ সকাল থেকে রাস্তাঘাটে মানুষ অনেকটাই কম। বিনা বাধায় উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে। আপাতত পাঁচ দিন তাপমাত্রা কম থাকবে।

    আরও পড়ুন: সন্দেশখালি থেকে শিক্ষা! মাথায় হেলমেট, হাতে ঢাল নিয়ে দমকলমন্ত্রীর বাড়িতে ইডি

    দিল্লিতে ঠান্ডা

    মরশুমের শীতলতম দিন দেখল রাজধানী। চলতি শীতের মরশুমে এই প্রথম তাপমাত্রা নামল ৩ ডিগ্রিতে। তার সঙ্গে ঘন কুয়াশায় দৃশ্যমানতা এতোটাই কম যে ২৩টি দিল্লিগামী ট্রেন ৬-৭ ঘণ্টা দেরিতে চলছে। গোটা উত্তরভারত জুড়েই শৈত্য প্রবাহ চলছে। দৃশ্যমানতা কম থাকায় বিমান পরিষেবাও ব্যহত হয়েছে দিল্লিতে। সকালের প্রতিটি বিমান ৪ ঘণ্টা দেরিতে চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: কাশ্মীরে পারদ মাইনাস ৫ ডিগ্রির নীচে! তাপমাত্রা কমল কলকাতাতেও

    Weather Update: কাশ্মীরে পারদ মাইনাস ৫ ডিগ্রির নীচে! তাপমাত্রা কমল কলকাতাতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের সঙ্গেই ঠান্ডার প্রবেশ ঘটেছে বাংলায়, তা টের পাচ্ছেন শীতপ্রেমীরা। বছরের শুরুতে তাপমাত্রার পতন লক্ষ্য করা গিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতার তাপমাত্রা আরও কমেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। প্রবল ঠান্ডার কবলে সমগ্র উত্তর ভারতও। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। সব থেকে খারাপ অবস্থা জম্মু ও কাশ্মীরে। সেখানকার বেশিরভাগ হ্রদের জল বরফ হয়ে গিয়েছে। এদিন শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। 

    বঙ্গে শীতের দাপট

    দক্ষিণ বঙ্গের শীতবিলাসীরাও বেশ খুশি। পারদ নেমেছে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও কমেছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস কম। তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে কুয়াশার পরিমাণও। ভোর হতেই চার দিক কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার আস্তরণ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। 

    শীত দীর্ঘস্থায়ী নয়

    তবে এই শীত দীর্ঘস্থায়ী নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তা ছাড়া রাজ্যের পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া দফতর। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সাতটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    আরও পড়ুন: ‘সংযুক্ত মোর্চা বৈঠক’-এ বসছে রাজ্য বিজেপি, কী কী নিয়ে আলোচনা?

    উত্তর ভারতে শীতের দাপট

    উত্তর ভারতে ঝোড়ো ইনিংস চালাচ্ছে শীত। আগামী দুদিন পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও উত্তর রাজস্থানের কিছু অংশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দিল্লির তাপমাত্রা ৮ ডিগ্রির নীচে। পাঁচ জানুয়ারি পর্যন্ত দিল্লি, হরিয়ানা ও পঞ্জাবের কিছু অংশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রির আশপাশে থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: চলতি সপ্তাহের শেষে বৃষ্টি! বছরের শুরুতে নামল পারদ, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: চলতি সপ্তাহের শেষে বৃষ্টি! বছরের শুরুতে নামল পারদ, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই নামল তাপমাত্রা। জানুয়ারির ২ তারিখ, মঙ্গলবার সকাল থেকেই ঠান্ডা হাওয়া বইছে শহরে। বেলা বাড়লে রোদ ঝলমল পরিবেশ। তবে বিকেল থেকে ফের পারদ নামার (Weather Update) ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ৪ তারিখ থেকে বঙ্গে আবহাওয়ায় বদল আসতে পারে। বুধবার ও বৃহস্পতিবার তুষারপাতের সম্ভাবনা সব থেকে বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া সহ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। 

    বৃষ্টির পূর্বাভাস

    বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূ্র্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। কমছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। সোমবারের পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, এর জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনে লাইনচ্যুত টয় ট্রেন! আতঙ্কে পর্যটকরা

    শহরে নামল তাপমাত্রা

    কলকাতায় জানুয়ারির শুরুতে কিছুটা হলেও পারদ নেমেছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে (Weather Update) এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমেছে। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ খানিকটা বেড়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আর মঙ্গলে আরও কমল তাপমাত্রা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম। আগামী ৩ দিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কুয়াশা কেটে গেলে আকাশ পরিষ্কার থাকবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ঘন কুয়াশার চাদরে কলকাতা, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, উত্তরে তুষারপাতের

    Weather Update: ঘন কুয়াশার চাদরে কলকাতা, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, উত্তরে তুষারপাতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যালেন্ডারের পাতা অনুযায়ী, চলছে পৌষমাস। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ থেকে শীত উধাও হয়ে গিয়েছে। বৃদ্ধি পেয়েছে সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update)। আবহবিদরা আগেই জানিয়ে রেখেছেন, এবছর উষ্ণ ক্রিসমাস দেখবে তিলোত্তমা। কলকাতায় ক্রমশ ঊর্ধ্বমুখী পারদও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস (West Bengal Weather)। সর্বোচ্চ তাপমাত্র ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তার মধ্যেই, রবিবার ঘন কুয়াশায় ঢেকে গেল কলকাতা সহ দক্ষিণের আকাশ। দীর্ঘক্ষণ রোদের দেখা মেলেনি। পরের দিকে রোদ উঠলেও, তার তেজ ফিকে। দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে। যার প্রভাব পড়েছে বিমান, ট্রেন ও ফেরি চলাচলে। বহু বিমান দেরিতে ওঠানামা করছে। একাধিক ফেরি বাতিল হয়েছে। ট্রেনও চলছে বিলম্বে। রাস্তাঘাটে যানবাহনের গতিও অত্যন্ত ধীর। 

    বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার ফলে গরম হাওয়ার সঙ্গে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই বছর শেষে তাপমাত্রা বেড়েছে। পূর্বাভাস, আগামী দু-একদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে (West Bengal Weather), রবিবার কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। একই ছবি জেলাগুলিতেও। পাশাপাশি দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। 

    দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা

    দক্ষিণে যেখানে তাপমাত্রা বাড়ছে, সেখানে ঠান্ডায় জবুথবু উত্তরবঙ্গ। আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং সহ উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী (West Bengal Weather), আগামী ৪৮ ঘণ্টায় সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও সিকিমে। এছাড়া, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বিচ্ছিন্নভাবে হ্লাক থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও পূর্বাভাস (Weather Update)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: পারা-পতন! বৃষ্টি নেই, শুক্রের সকালেই শহরের তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

    Weather Update: পারা-পতন! বৃষ্টি নেই, শুক্রের সকালেই শহরের তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি আর নেই, এবার শীতের পালা। লেপ-কম্বল রোদে দিয়ে গায়ে তুলতে হবে। বৃহস্পতিবার রাত থেকেই কনকনে ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছিল। শুক্রবার ভোরবেলা একধাক্কায় শহরের তাপমাত্রা নামল ৩ ডিগ্রি। আলিপুর আবহাওয়া (Weather Update) দফতর সূত্রে খবর, আগামী চার দিনে চার ডিগ্রি সেলসিয়াস নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলিতে থাকবে কনকনে ঠান্ডা। 

    শীতের আমেজ শহরে

    হাওয়া অফিসের পূর্বাভাস মতো, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমে আসার পরেই নামল তাপমাত্রার পারদ। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather Update)  দফতর। সন্ধের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা জমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে, শুক্রবারের পর থেকে আপাতত আর বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল। জেলাগুলির তাপমাত্রাও একধাক্কায় অনেকটাই কমবে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে থাকবে ঠান্ডার দাপট।

    দার্জিলিংয়ে তুষারপাত

    উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া রয়েছে কয়েকদিন ধরেই। সেভাবে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনও প্রভাব সেখানে পড়েনি। বরং শীতের আমেজ ছিল। সেই আমেজ গায়ে মেখেই পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। বৃহস্পতিবার দার্জিলিংয়ে তুষারপাত হয়। এর ফলে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত পাহাড়মুখী পর্যটকরা। 

    আরও পড়ুন: বরফের চাদরে ঢাকল দার্জিলিং, উচ্ছ্বসিত পর্যটকরা

    কতদিন থাকবে শীত

    অগ্রহায়ণের শেষে শীত পড়লেও, চলতি বছরে এই শীত কতদিন স্থায়ী থাকবে তা নিয়ে এখনই কিছু বলতে চায়নি আবহবিদরা (Weather Update)। এল নিনোর একটি বড় প্রভাব চলতি মরশুমে শীতের উপর পড়বে বলে মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তিন মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। গত কয়েক বছর ধরেই উষ্ণায়ণের প্রভাবে আবহাওয়ায় রদবদল ঘটেছে। কমেছে শীতের প্রকোপ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘনাল নিম্নচাপ, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

    Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘনাল নিম্নচাপ, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার আবহাওয়ায় রদবদল। বুধবার থেকে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী ১২ ঘণ্টায় বঙ্গোপসাগরে দানা বাঁধতে চলেছে নিম্নচাপ। সেকারণেই বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গল-বুধবার থেকে শীতের আমেজ কমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে শীতের আমেজ অনুভূত হতে পারে।

    কোন অবস্থায় নিম্নচাপ

    আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী,  দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে সোমবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকাতে এই নিম্নচাপ দানা বাঁধবে। ২৯ নভেম্বরের মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল।‌ এর প্রভাবে মঙ্গলবার থেকেই আংশিক মেঘলা থাকবে আকাশ। সামান্য বাড়বে রাতের তাপমাত্রাও। বাড়বে জলীয় বাষ্প এবং আপেক্ষিক আর্দ্রতা।

    শীতের আমেজ

    ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গে ভালোই ঠান্ডা পড়েছে। সকাল ও রাতের তাপমাত্রার পারদ ১৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। তবে মেঘলা আকাশের জেরে আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। খানে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া-সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নেমেছে। উত্তরবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ ৩ দিন দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজ বহাল থাকবে। 

    আরও পড়ুন: রাজনীতির ময়দানে শাকিব, ফিরদৌস! হাসিনার দলের টিকিটে লড়বেন ভোটে

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ফের সক্রিয় নিম্নচাপ! ভাইফোঁটায় ভিজবে বাংলা, ইডেনে বিশ্বকাপের ম্যাচের কী হবে?

    Weather Update: ফের সক্রিয় নিম্নচাপ! ভাইফোঁটায় ভিজবে বাংলা, ইডেনে বিশ্বকাপের ম্যাচের কী হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এলাকার ঘূর্ণাবর্ত (Cyclone) শক্তি বাড়িয়ে আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে (Depression) পরিণত হবে। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর গতি পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকে আসতে পারে। এই নিম্নচাপের প্রভাবে বুধবার থেকেই ঝিরঝিরে বৃষ্টি হতে পারে শহরে। ফলে বৃহস্পতিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচ নিয়েও শঙ্কা জাগছে।

    শহরে বৃষ্টির সম্ভাবনা

    বাংলার বহু জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় আংশিক বা কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশ বিকেল থেকেই। মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার থেকেই হাওয়া বদল। মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। বুধবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে। বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে।

    আরও পড়ুন: মুম্বই পৌঁছেই পিচ পরিদর্শনে রাহুল! সেমির অঙ্ক নিয়ে কী ভাবছে ভারত?

    বিশ্বকাপে বৃষ্টির শঙ্কা

    আগামী বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ক্রিকেটের নন্দনকানন ইডেনে রয়েছে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সেদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোথাও আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আজ বর্ষণের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। । ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cyclonic Storm Hamoon: বাংলাদেশে ল্যান্ডফল করে শক্তিক্ষয় ‘হামুন’-এর, এরাজ্য থেকে কি দুর্যোগ সরল?

    Cyclonic Storm Hamoon: বাংলাদেশে ল্যান্ডফল করে শক্তিক্ষয় ‘হামুন’-এর, এরাজ্য থেকে কি দুর্যোগ সরল?

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্বাভাস মতোই, বাংলাদেশে আছড়ে পড়ল ‘হামুন’ (Cyclonic Storm Hamoon)। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে, স্থলে প্রবেশ করার পরই দ্রুত শক্তিক্ষয় হয় ‘হামুন’-এর। মৌসম ভবনের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের প্রভাব আর পড়বে না পশ্চিমবঙ্গে (Weather Updates)। ফলে, এরাজ্যে দুর্যোগের কোনও সতর্কতা নেই।

    নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড়

    জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিট নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় ‘হামুন’ (Cyclonic Storm Hamoon)। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার। দেওয়াল ও গাছ চাপা পড়ে কক্সবাজারে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে অতি ভারী বৃষ্টিপাত হয়। মাঝারি পরিমাণ বৃষ্টি হয় খুলনা, বরিশাল সহ একাধিক জেলায়। তবে, শক্তি হারিয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে, ঘূর্ণিঝড়ের (Weather Updates) প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালি, লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, বরিশাল সহ একাধিক নীচু এলাকা প্লাবিত হতে পারে। একইসঙ্গে, উত্তর-পূর্ব ভারতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ অসম এবং মেঘালয়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

    রাজ্যে বাড়বে শীতের আমেজ!

    এদিকে, মৌসম ভবন জানিয়েছে, বুধবার সকাল থেকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর বাইরে খুব একটা প্রভাব পড়বে না এপার বাংলায়। পশ্চিমমঙ্গের পূর্বাভাসে (Weather Updates) বলা হয়েছে, আজ বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই। রাজ্যে প্রধানত পরিষ্কার আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ, এরাজ্যে দুর্যোগ (Cyclonic Storm Hamoon) কেটে গিয়েছে বলেই মনে করছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে— দিনভর আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে রাতের দিকে সামান্য কমতে পারে তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। একইসঙ্গে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বাড়বে শীতের আমেজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Cyclonic Storm Hamoon: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘হামুন’! সম্ভাব্য ল্যান্ডফল বাংলাদেশে, এপার বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

    Cyclonic Storm Hamoon: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘হামুন’! সম্ভাব্য ল্যান্ডফল বাংলাদেশে, এপার বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গে ফের আরেকটা ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ নবমীর নিশিতেই ঘূর্ণিঝড় ‘হামুন’-এ (Cyclonic Storm Hamoon) পরিণত হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে ঘূর্ণিঝড় ওপার বাংলায় আছড়ে পড়বে। তবে, তার প্রভাবে ভিজবে এপার বাংলাও।

    দিঘা থেকে ২৭০ কিলোমিটার দূরে হামুন

    দশমীর সকাল, অর্থাৎ আজ, মঙ্গলবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘হামুন’। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ইরানের নাম দেওয়া ঘূর্ণিঝড়টি দিঘা থেকে মাত্র ২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। প্রতি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিবেগে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থেকে উত্তর-উত্তরপূর্বের দিকে সরছে ‘হামুন’। ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm Hamoon) অভিমুখ বাংলাদেশ। একাদশীর দুপুরে চট্টগ্রাম লাগোয়া উপকূলে ল্যান্ডফল হতে পারে বলে অনুমান। আবহবিদেরা জানিয়েছেন, ২৫ অক্টোবর নাগাদ বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভূমিতে প্রবেশ করতে পারে।

    তিন জেলায় ঝড়ষ্টির পূর্বাভাস

    মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি এপার বাংলায় না পড়লেও, পরোক্ষ প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দশমী থেকেই। জানা যাচ্ছে, আজ, দশমী থেকে দক্ষিণবঙ্গের ৩ জেলা—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতেও। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm Hamoon) প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলের উপর দিয়ে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যে কারণে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

    অন্যদিকে, আরবসাগরেও তৈরি হয়েছে আরেকটি ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় ‘তেজ’। নাম দিয়েছে ভারত। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগুলোও পরে রবিবার আরও শক্তিশালী হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে দিক পরিবর্তন করবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওমান ও ইয়েমেনে সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে ‘তেজ’-এর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share