Tag: Kolkata

Kolkata

  • PM Modi: ৭৭ কোটি মার্কিন ডলার! ইউনূসের চিন-প্রীতির জন্য ব্যাপক ক্ষতির মুখে বাংলাদেশ

    PM Modi: ৭৭ কোটি মার্কিন ডলার! ইউনূসের চিন-প্রীতির জন্য ব্যাপক ক্ষতির মুখে বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগে কলকাতা দখলের হুমকি দিয়েছিলেন বাংলাদেশের (Bangladesh) এক মৌলবী। তার আগে চিনের সঙ্গে সখ্যতা গড়ে ভারতকে চমকাতে চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। ইউনূসের বাংলাদেশকে সবক শেখাতে একাধিক পদক্ষেপ করেছে ভারত। তার মধ্যে রয়েছে রেডিমেড পোশাক-সহ বেশ কিছু পণ্য স্থলপথে বাংলাদেশ থেকে আমদানির ওপর ভারতের নিষেধাজ্ঞা জারিও। এই বিষয়ে (PM Modi) দেশের শিল্প ও বাণিজ্যমন্ত্রক শনিবার এক বিজ্ঞপ্তি জারি করেছে। কেবলমাত্র মুম্বইয়ের নভাশেভা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক আমদানি করতে পারবেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ায় পেট্রাপোল সীমান্তে বাণিজ্যে প্রভাব পড়েছে। বন্দর সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রায় ১৫টি পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশ থেকে ভারতে আসে। সেটি বন্ধ হয়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

    রেডিমেড পোশাক আমদানি বন্ধের নির্দেশিকা (PM Modi)

    রেডিমেড পোশাক আমদানি বন্ধের নির্দেশিকা জারি হওয়ায় প্রভাব পড়েছে পেট্রাপোল স্থল বন্দরে। সমুদ্র বন্দরের মাধ্যমে পোশাক আমদানিতে যেমন খরচ বাড়বে, তেমনি সময়ও বেশি লাগবে। পেট্রাপোল এক্সপোর্ট ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে বলেন, “পেট্রাপোল বন্দর দিয়ে রেডিমেড পোশাক আমদানি বন্ধ হওয়ায় সমস্যায় পড়বেন বাংলাদেশের রফতানিকারীরা।” বাংলাদেশের রফতানিকারীদেরও দাবি, ভারতের এই নিষেধাজ্ঞার জেরে দেশের রফতানি ক্ষতিগ্রস্ত হবে। বেনাপোল বন্দর সূত্রে খবর, সেখানে রেডিমেড পোশাক বোঝাই ৩৬টি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এগুলি ভারতে রফতানি করতে না পারলে বিরাট ক্ষতির মুখে পড়বেন বাংলাদেশের রফতানিকারীরা।

    গড়ে ৫০ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি

    বাংলাদেশ প্রতি বছর গড়ে ৫০ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি করে ভারতে। বাংলাদেশ রেডিমেড ও রফতানিকারী সমিতির প্রাক্তন পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “এখন বাংলাদেশের পোশাক ভারতে পৌঁছতে আগের চেয়ে বেশি সময় লাগবে। এতে খরচও বাড়বে। ভারতে পোশাক রফতানিও কমে যাবে।” তিনি বলেন, “বিশ্ব বাণিজ্য যখন নানা সমস্যায় জর্জরিত, তখন এমন সিদ্ধান্তে ক্ষতির পরিমাণ বাড়বে।” রুবেল বলেন, “ভারত বাংলাদেশের বড় ক্রেতা দেশ। সেখানে ক্রমেই বাংলাদেশের রেডিমেড পোশাকের বাজার বিস্তার লাভ করছিল। এখন ভারতের এই সিদ্ধান্ত নতুন করে আমাদের জন্য উদ্বেগের (Bangladesh) কারণ হয়ে দাঁড়াল। ভারতের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে ভুটান বা নেপালের ট্রানজিট পণ্য প্রভাবিত না হলেও, সামগ্রিকভাবে ব্যবসায়িক সম্পর্কের ওপর এটি একটি নেতিবাচক প্রভাব ফেলবে (PM Modi)।” রফতানিকারীরা জানান, শুধু রেডিমেড পোশাকই নয়, ফলমূল, কার্বনেটেড বেভারেজ, প্লাস্টিক ও পিভিসি পণ্য, কাঠের আসবাবপত্র-সহ বেশ কিছু পণ্যের ওপরও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় স্থলবন্দরগুলিতে নিষেধাজ্ঞা আরোপ করায় সার্বিকভাবে ব্যবসা ও আর্থিক ক্ষতির আশঙ্কা থাকছেই।

    বাংলাদেশকে পাল্টা চাল ভারতের

    যেসব পোশাকের বার্ষিক মূল্য ৬১৮ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৫২,৭৭,৩৩,৩৭,৫০০ টাকা), সেগুলি এখন কেবলমাত্র কলকাতা ও নভাশেভা সমুদ্রবন্দর দিয়ে পরিবহণ করা যাবে, যার ফলে বাংলাদেশ প্রবেশাধিকার হারাল গুরুত্বপূর্ণ স্থল বাণিজ্য পথগুলিতে। প্রসঙ্গত, ২০২৪ সালের শেষের দিকে বাংলাদেশের ইউনূস সরকার ভারতীয় পণ্যের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা বাড়িয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশ পাঁচটি গুরুত্বপূ্র্ণ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে চাল রফতানির ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। তামাক, মাছ, গুঁড়ো দুধ-সহ আরও অনেক ভারতীয় পণ্যের প্রবেশ বন্ধ করে দেয়।

    বাংলাদেশের ক্ষতির পরিমাণ 

    গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের মতে, বাংলাদেশের বেশ কিছু আমদানির ওপর ভারতের পাল্টা নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে দেশটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। ক্ষতির পরিমাণ প্রায় ৭৭ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৫৮১ কোটি টাকা, বা ৯,৩৬৭ কোটি বাংলাদেশি টাকা)। এটি দ্বিপাক্ষিক (Bangladesh) আমদানির প্রায় ৪২ শতাংশ। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে (PM Modi), ভারতের সাম্প্রতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞাগুলি মোটেই ইচ্ছে মতো বা অকারণে নয়। তাদের মতে, এই নিষেধাজ্ঞাগুলি মনে হচ্ছে ভারতের তরফে বাংলাদেশের প্রতি প্রতিক্রিয়া। কারণ ঢাকা ভারতের বহু পণ্যের আমদানি সীমিত করেছে এবং কূটনৈতিকভাবে চিনের দিকে ঝুঁকেছে। প্রসঙ্গত, ভারতের অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম ল্যান্ড কাস্টমস স্টেশন/ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য ইত্যাদি রফতানি করা যাবে না।

    চিনের মতো ভারতে আগ্রাসন শুরু বাংলাদেশেরও!

    এদিকে, চিনের মতো ভারতে আগ্রাসন শুরু করেছে বাংলাদেশও! ‘গ্রেটার বাংলা’, ‘সুলতানেট বাংলা’ নাম দিয়ে এখন বাংলাদেশের কিছু চক্র মানচিত্রে ভারতের একাধিক রাজ্যকে নিজেদের বলে দাবি করছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্য, এমনকি বিহার-ঝাড়খণ্ডকেও এই কাল্পনিক মানচিত্রে ঢুকিয়ে দিচ্ছে তারা। ভারতের বিদেশনীতি বিশ্লেষক রবিন্দর সচদেব বলেন, “বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, তাতে ভারতের তরফে এখনই (Bangladesh) কঠোর ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে (PM Modi)।”

  • India: ইউনূসের দাদাগিরি! বাংলাদেশকে এড়িয়ে কলকাতা থেকে উত্তর-পূর্বের নয়া পথ তৈরি করছে ভারত

    India: ইউনূসের দাদাগিরি! বাংলাদেশকে এড়িয়ে কলকাতা থেকে উত্তর-পূর্বের নয়া পথ তৈরি করছে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা জমানায় ট্রানজিট রুট নিয়ে সমঝোতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনায় (India) অগ্রগতি হয়েছিল। গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে (Myanmar) বাংলাদেশ ছাড়েন আওয়ামি লিগ সুপ্রিমো শেখ হাসিনা। তার পরেই বদলে যায় ভারত-বাংলাদেশ সম্পর্কের রসায়ন। এই আবহে সমুদ্র ও মায়ানমারের সড়কপথ ব্যবহার করে উত্তর-পূর্বাঞ্চলের সংযোগরক্ষাকারী বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমের দাবি। জানা গিয়েছে, ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এক কর্তা ওই প্রকল্পের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মেঘালয়ের রাজধানী শিলং থেকে অসমের বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর পর্যন্ত প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার। ৬ নম্বর জাতীয় সড়ক প্রকল্পের এই রাস্তা যাবে মায়ানমার সীমান্তের অদূরের পাঁচগ্রাম পর্যন্ত। নির্মাণের দায়িত্বে থাকবে এনএইচআইডিসিএল।

    বিকল্প পথ (India)

    এই বিকল্প পথের সমুদ্র যোগাযোগ হবে কলকাতা থেকে মায়ানমারের রাখাইন প্রদেশের সিট্টে বন্দর পর্যন্ত। সিট্টে থেকে বঙ্গোপসাগর ছেড়ে মায়ানমারের কালাদান নদীপথে সে দেশের পালেটয়া যাবে ওই জলপথ। এর পরে সড়কপথে মিজোরামের জোরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে। নতুন শিলং-শিলচর জাতীয় সড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে। পরবর্তী পর্যায়ে জোরিনপুই থেকে লুংলেই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস গত মার্চ মাসে চিন সফরে গিয়ে বলেছিলেন, উত্তর-পূর্ব ভারতে স্থলবেষ্টিত এবং ঢাকা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। তার পরেই যুদ্ধকালীন তৎপরতায় নয়া প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে বলে সূত্রের খবর।

    রাখাইন প্রদেশের জল ও স্থলপথ ব্যবহার

    তবে মায়ানমারের সঙ্গে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত করার লক্ষ্য স্থির হলেও, তা পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে (India)। কারণ, গৃহযুদ্ধ বিধ্বস্ত মায়ানমারের বড় অংশই সে দেশের সামরিক জুন্টা সরকারের হাতছাড়া। যে রাখাইন প্রদেশের জল ও স্থলপথ ব্যবহার করে নয়াদিল্লি বিকল্প পথে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে, তার ৮০ শতাংশেরও বেশি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলে। সেখানে রোহিঙ্গা মুসলমানদের কয়েকটি জঙ্গিগোষ্ঠীও সক্রিয়। গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা অনুমোদন দেয় কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পে। ইতিমধ্যেই মায়ানমারের সঙ্গে এ বিষয়ে আলোচনাও চূড়ান্ত হয়েছে। প্রকল্পটি চালু হলে শিলং থেকে শিলচরের যাত্রাপথ কমে হবে পাঁচ ঘণ্টা। পণ্য পরিবহণের পাশাপাশি (Myanmar) উত্তর-পূর্বাঞ্চলে চিনের মোকাবিলায় আরও দৃঢ় হবে ভারতীয় সেনার অবস্থান (India)।

  • Bangladeshi Islamist: “আত্মঘাতী জঙ্গি পাঠিয়ে তালিবানের ধাঁচে কলকাতা দখল করব”, হুমকি বাংলাদেশি মৌলবীর

    Bangladeshi Islamist: “আত্মঘাতী জঙ্গি পাঠিয়ে তালিবানের ধাঁচে কলকাতা দখল করব”, হুমকি বাংলাদেশি মৌলবীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “কলকাতায় আত্মঘাতী জঙ্গি (Suicide Bombers) পাঠাব। তালিবানের ধাঁচে কলকাতা দখল করব।” এমনই হুমকি দিতে শোনা গেল বাংলাদেশি এক মৌলবীকে (Bangladeshi Islamist)। তার ওই হুমকি-বার্তার ভিডিও ভাইরাল হয়েছে। বক্তব্যের মধ্যেই সে হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গারও করছিল। ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস’-এর এক্স হ্যান্ডেল থেকে।

    কলকাতা দখল করো (Bangladeshi Islamist)

    সেখানে ওই বাংলাদেশি মুসলিমকে বলতে শোনা যায়, “যদি বাংলাদেশি সেনাবাহিনী আমাকে এখনই বলে, কলকাতা দখল করো, তাহলে আমি একটি পরিকল্পনা করব। ৭০টি যুদ্ধ বিমান ব্যবহারের কথা না হয় বাদই দিলাম, আমি কলকাতা দখল করতে সাতটি বিমানও ব্যবহার করব না। আমার ৭০টি বিমানের কী দরকার? আমি জানি সেখানে কারা থাকে, যারা মূর্তি পুজো করে, তারা।” বাংলাদেশি ওই মুসলমানকে বলতে শোনা যায়, “আমি জানি, তাদের (হিন্দুদের) প্রিয় খাবার হল মলমূত্র, গোবর এবং কচ্ছপের মতো নোংরা জিনিস। আমি জানি, তারা কতটা কম বোঝে। আমি এও জানি, তারা শারীরিকভাবে কতটা দুর্বল। আমি জানি, তাদের ধর্মের প্রতি তাদের কতটা বিশ্বাস। আমি এই সবই জানি। যদিও আপনি এই জিনিসগুলি না জানেন, তাহলে আপনি একজন মুসলিম সেনাপতি হতে পারবেন না, বুঝেছেন?” ভাইরাল হওয়া ভিডিওয় তাকে বলতে শোনা যায়, “আমি জানি, এই হিন্দুরা রক্ত দেখলে কতটা ভয় পায়। মূর্তিপূজারিরা রক্ত দেখলে আতঙ্কিত হয়ে পড়ে।”

    আত্মঘাতী বোমারুদের ব্যবহার করব

    গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক (Bangladeshi Islamist) মদতপুষ্ট জঙ্গিরা বেছে বেছে হত্যা করে ২৭ জন হিন্দু পর্যটককে। তার পক্ষকাল পরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর চালিয়ে বেশ (Suicide Bombers) কয়েকটি জঙ্গিঘাঁটি দুরমুশ করে দেয় ভারতীয় সেনা। এর পরেই সংঘাত শুরু হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। এই আবহেই ভাইরাল হল এক বাংলাদেশি মুসলমানের কলকাতা ওড়ানোর ছকের হুমকি। ভিডিওয় তাকে বলতে শোনা যায়, “যদি বাংলাদেশ সেনাবাহিনী আমাকে অনুমতি দেয়, তাহলে আমি যা করব, তা হল – আমি সব চেয়ে বেশি আত্মঘাতী জঙ্গিদের কলকাতায় পাঠাব। আমি কী ব্যবহার করব? আত্মঘাতী জঙ্গিদের ব্যবহার করব।” সে বলছে, “ইসলামিক আয়াত, তাদের নিয়ম হল আগে মর, তারপর মার। জেন জেড বলছে, এটা তো আগে কখনও শুনিনি, প্রথমবার শুনছি। কিন্তু স্যার, আমি মারা যাওয়ার পর কীভাবে হিন্দুদের হত্যা করতে পারি?”

    প্রথমে মর, তারপর কাফেরদের হত্যা কর

    ইসলামিক আয়াতের প্রসঙ্গ টেনে তাকে বলতে শোনা যায়, “আমি আক্রমণ করব। তারপর তারা আমাকে আঘাত করবে। আরবি দেশগুলিতে আমি আর একটি আয়াত শিখেছি, ইসলামি আয়াত, প্রথমে মর, তারপর কাফেরদের হত্যা কর। দুটি সুপারপাওয়ার – আমেরিকা ও রাশিয়াকে পরাজিত করতে তালিবানরা এই কৌশল প্রয়োগ করেছিল।” তাকে আরও বলতে শোনা যায়, “আল্লাহু আকবর বলো। তারা এমন বাইক ব্যবহার করেছিল যার শরীরে বোমা বাঁধা ছিল। তারা সেনা ক্যাম্পের দিকে রওনা হয়েছিল। তাদের (Bangladeshi Islamist) গুলি করা হয়েছিল। একটি গুলিতে আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন না। তারা তাদের বোমা ভর্তি বাইকটা ক্যাম্পের দেয়ালে সজোরে ধাক্কা দেয়।” সে বলে, “বাইকটি (Suicide Bombers) ক্যাম্পের দেয়ালে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে ৩০০ জন আমেরিকান নাগরিক মারা গিয়েছিল। ধ্বংস হয়ে গিয়েছিল ক্যাম্পটিও। প্রথমে কে মারা গিয়েছিল? মুসলিম বাইকার। পরে সে কাকে হত্যা করে? কাফেরদের।”

    বাংলাদেশের ভারত দখলের স্বপ্ন

    ভিডিওয় মৌলানা আবদুল কুদ্দুস নামের ওই মৌলবীকে বলতে শোনা যায়, “বাইক নিয়ে বোমা হামলা ঘটাব! বাইক আরোহীর গায়ে বাঁধা থাকবে বোমা। যত পারব, তত আত্মঘাতী বাহিনী পাঠাব।” প্রসঙ্গত, এই মাসের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতের উত্তর-পূর্বের ৭ রাজ্য দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বিজিবির প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমান। বর্তমানে তিনি বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপার্সন (Bangladeshi Islamist)। ওই পোস্টে তিনি লিখেছিলেন, “ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চিনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।” তিনি এও লেখেন, “পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এটা একটা স্ট্র্যাটেজিক বিষয়। পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চিনের সঙ্গে মিলে ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যকে (Suicide Bombers) দখলে নেওয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া (Bangladeshi Islamist)।”

  • Pakistani: কলকাতায় গ্রেফতার পাকিস্তানি আজাদ, বানিয়ে দিত বাংলাদেশিদের জাল পাসপোর্ট

    Pakistani: কলকাতায় গ্রেফতার পাকিস্তানি আজাদ, বানিয়ে দিত বাংলাদেশিদের জাল পাসপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে পাসপোর্ট জালিয়াতি চক্রে এবার পাকিস্তান (Pakistani) যোগ সামনে এল। খাস কলকাতায় বসেই জাল পাসপোর্ট চক্র চালাচ্ছিল আজাদ মল্লিক নামের ওই যুবক। বিরাটি থেকে ১৪ দিন আগে গ্রেফতার করা হয়েছিল আজাদ মল্লিককে। বাংলাদেশি (Bangladeshis) সন্দেহে গ্রেফতার করা হয় আজাদকে। পরে জানা যায় সে আসলে আদতে পাক-নাগরিক। ২০১৯ সালেই বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ভিসার আবেদন করেছিল আজাদ। এরপরেই বাংলায় ঢুকে জোড়া ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সও পেয়ে যায় সে। এখানেই উঠছে প্রশ্ন, পাক নাগরিক হয়ে কীভাবে বাংলায় ঢুকে এত সরকারি পরিচয়পত্র আজাদ? জানা গিয়েছে, নিজের পাকিস্তানি পরিচয় লুকোতেই এই আজাদই বাংলাদেশি পরিচয় দিয়েছিল তদন্তকারীদের কাছে। পাসপোর্ট মামলায় আদালতে এদিন এমনই বিস্ফোরক দাবি করল ইডি।

    ১২-১৩ বছর পাকিস্তান (Pakistani) থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে আজাদ

    পাকিস্তানের (Pakistani) নাগরিক কলকাতায় বসে জাল পাসপোর্ট তৈরি করছে, এমন তথ্য সামনে আসার পরেই ব্যাপক উদ্বিগ্ন প্রশাসনিক কর্তারা। একজন পাকিস্তানি কলকাতার বুকে বসে বাংলাদেশিদের জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছিলেন এতদিন! এতেই শুরু হয়েছে জোর চর্চা। জানা যাচ্ছে এদেশে আজাদের নাম ছিল আজাদ মল্লিক। প্রায় ১২-১৩ বছর পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে আজাদ। নিজের জালিয়াতি কাজ চালাতে একাধিক ডেরা বদল করে থাকছিল সে।

    সন্দেহ এড়াতে বাংলা ভাষাও রপ্ত করেছিল আজাদ

    সন্দেহ এড়াতে বাংলা ভাষাও রপ্ত করেছিল আজাদ। বাংলাদেশ থেকে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করত, তাদের জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দিত আজাদ। ১৪ দিন আগেই আজাদকে বিরাটির বাড়ি থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করা হয়। এজলাসে বিচারকের সামনে আজাদ পাকিস্তানি (Pakistani) এমন বিস্ফোরক দাবি করেন ইডির আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

    ধৃত আজাদের কাছে ২ কোটি ৬২ লক্ষ টাকা পাওয়া গিয়েছে

    একইসঙ্গে আজাদের সঙ্গে এক মহিলার সঙ্গীর তথ্যও এসেছে তদন্তকারীদের হাতে। তবে পাসপোর্ট মামলায় আজাদ গ্রেফতার হওয়ার পরেই ওই মহিলার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় আজাদের (Pakistani)। ওই মহিলাকে খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে আজাদ ইতিমধ্যে ভিসা ও ভারতীয় ড্রাইভিং লাইসেন্সেরও আবেদন করেছিলেন। একইসঙ্গে কীভাবে ধৃত আজাদের কাছে ২ কোটি ৬২ লক্ষ টাকা পাওয়া গেল? কী উদ্দেশ্যেই বা ভারতে ঢুকেছিল পাক নাগরিক আজাদ মল্লিক? এসব প্রশ্নের উত্তর খুঁজছে ইডি।

  • BJP: চাকরি দুর্নীতি ও মুর্শিদাবাদ ইস্যুতে বিজেপির মিছিলে জনজোয়ার, উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

    BJP: চাকরি দুর্নীতি ও মুর্শিদাবাদ ইস্যুতে বিজেপির মিছিলে জনজোয়ার, উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম রায়ে রাজ্যে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষিক-শিক্ষিকার। অন্যদিকে ওয়াকফ আইনের বিরোধিতায় ছড়িয়েছে অশান্তির আঁচ। এই আবহে রবিবারই রাজ্য বিজেপির (BJP) ডাকে কলেজ স্কোয়ার থেকে মহামিছিল করা হয় (BJP Protest Rally)। পথে নেমে প্রতিবাদ করতে দেখা গেল একসঙ্গে শুভেন্দু-দিলীপ-সুকান্তকে।

    বিজেপির (BJP) মিছিলে জনজোয়ার

    চাকরি বাতিল ও মুর্শিদাবাদের হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই মিছিলে এদিন জনজোয়ার লক্ষ্য করা যায়। এদিনে মিছিলে হাজির ছিলেন এই মিছিলে একই সঙ্গে মঞ্চে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বর্ষীয়াণ বিজেপি নেতা দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপির রাজ্য নেতৃত্ব (BJP Protest Rally)। এদিনের মিছিল থেকে ওঠে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোরালো সওয়াল।

    কী বললেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ?

    প্রাক্তন সাংসদ তথা বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূল নেতারা কাটমানি খেয়ে শিক্ষকদের পথে বসিয়েছে। বাংলায় একদিকে চাকরি হারাদের হাহাকার অন্যদিকে মুর্শিদাবাদে গৃহহারাদের আর্তনাদ। কঠিন এক দুঃসময়ে আজ আমরা পথে নেমেছি। যোগ্যরা যাঁরা চাকরি হারিয়েছেন, তার জন্য যাঁরা দায়ি তাঁদেরকে আমরা ছাড়ব না।’’ হুঙ্কারের সুরে দিলীপ ঘোষ বলেন, ‘‘এই সরকারের দিন ঘনিয়ে এসেছে। আমরা এই সরকারের পতন চাই।’’

    রাজ্য সরকারকে তুলোধনা শুভেন্দু অধিকারীর

    মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে রাজ্য সরকারকে তুলোধোনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মিছিল শেষে নিজের ভাষণে নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘‘মুর্শিদাবাদে পুলিশকে দাঁড় করিয়ে রেখে তাণ্ডব চালানো হচ্ছে। এই সরকারের আর একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই।’’ রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে অশান্তি ও চাকরিহারা ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। এক্ষেত্রে উল্লেখ করা করা দরকার, গতকাল শনিবার শুভেন্দুর আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, শুধুমাত্র মুর্শিদাবাদে নয়, রাজ্যের যেসব অঞ্চলে হিংসার ঘটনা ঘটছে, সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আদালত রাজ্য সরকারকে ১৭ এপ্রিলের মধ্যে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে।

  • Waqf Protest in Kolkata: চাকরিহারা শিক্ষকদের মিছিলে লাঠিচার্জ! ওয়াকফের বিরোধিতায় রাস্তা-দখলে কেন চুপ করে দাঁড়িয়ে মমতার পুলিশ?

    Waqf Protest in Kolkata: চাকরিহারা শিক্ষকদের মিছিলে লাঠিচার্জ! ওয়াকফের বিরোধিতায় রাস্তা-দখলে কেন চুপ করে দাঁড়িয়ে মমতার পুলিশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: অফিস টাইমে শহর কলকাতায় (Waqf Protest in Kolkata) নাভিশ্বাস নিত্যযাত্রীদের। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে আজ রাস্তায় নেমেছেন বহু সংখ্যালঘু মানুষ। থুড়ি! বেলা ১০টার শিয়ালদা-মৌলালি চত্বর বলছে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির ফলে এরাই এখন ‘সংখ্যাগুরু’। কলকাতা না করাচি বোঝা দায়। বাসে লাগানো পাকিস্তানের পতাকা! চৈত্রের কাঠ-ফাটা রোদে স্কুল থেকে মায়ের হাত ধরে ২ কিমি পথ হেঁটে চলেছে ছোট-ছোট ছেলে-মেয়েরা। শিয়ালদা মৌলালির মতো গুরুত্বপূর্ণ রাস্তার দুধারে সারি সারি গাড়ি দাঁড়িয়ে। গন্তব্য এনআরএস হাসপাতাল। বেজে চলেছে অ্যাম্বুল্যান্সের ঘণ্টা। তবু পথ ছাড়তে নারাজ মিছিলকারীরা। রোগীর পরিবারের লোকেদের আর্তি পুলিশ কোথায়? সত্যি পুলিশ তো চোখে পড়ছে না, যে-কয়েকজন রয়েছে তারা নীরব দর্শক। চাকরিহারা শিক্ষকরা ন্যায্য দাবি জানালে তাদের উপর লাঠিচার্জ করা যায়। কিন্তু এখানে?

    অবরুদ্ধ মৌলালি চত্বর

    বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র যানজট শহরের বিভিন্ন রাস্তায় ৷ ওয়াকফ আইনের প্রতিবাদে এদিন মৌলালির রামলীলা ময়দানে জমায়েত কর্মসূচি ছিল ৷ সেখানে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে এদিন বাস বোঝাই করে শহরমুখী বিক্ষোভকারীরা ৷ এর ফলে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভার প্রায় অবরুদ্ধ ৷ যান চলাচল খুব ধীরগতিতে চলছে মল্লিকবাজারমুখী সব রাস্তা, এমনকি পার্ক সার্কাসমুখী মা ফ্লাইওভারেও। লালবাজার ট্র্যাফিক বিভাগ সূত্রের খবর, কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় সিআইটি রোড। আর তার জেরে তীব্র যানযট হয় গোটা কলকাতা জুড়ে। এদিন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মৌলালিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল জমিয়তে উলামায়ে হিন্দ। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি মিছিল যায় মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত। সেই কর্মসূচিতে যোগ দিতে আয়োজক সংগঠনের বহু সদস্য উপস্থিত হয়েছেন শহরে। বাইরে থেকে বহু গাড়ি ঢুকেছে কলকাতায়। ফলে মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মন্থর হয়ে গিয়েছে যান চলাচলের গতি।

    গরিব মুসলিমরা কী চান!

    দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে দুই ছেলে ও এক মেয়ের হাত ধরে কলকাতায় এসেছেন সংখ্যালঘু পরিবারের এক মহিলা। ছোট ছেলের পাঁচদিন ধরে জ্বর। শিয়ালদায় ট্রেন থেকে নেমে কোনওরকমে এগিয়ে চলেছেন এনআরএসে ডাক্তার দেখাবেন বলে। কিন্তু ভিড় ঠেলে এগোতে পারছিলেন না। তাঁর কথায়, ‘‘এসব বিল-টিল বুঝি না, গরিব মুসলিমরা সরকারের বিলের বিরোধিতা করছে না।’’ তাহলে যারা রাস্তায়, তারা কারা? তারা রাজনৈতিক মুসলিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট-ব্যাঙ্ক। উল্লেখ্য, এর আগে লোকসভায় এই ওয়াকফ বিল উপস্থাপনের দিনও দিল্লি এবং ভোপালে বহু মুসলিম মহিলাদের মোদি বন্দনা করতে দেখা গিয়েছিল।

    বাংলায় ওয়াকফের পরিমাণ

    উল্লেখ্য, ওয়াকফের অধীনে ভারতে মোট ৮.৭ লক্ষ সম্পত্তি আছে। ৯.৪ লক্ষ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ওয়াকফ। যার আনুমানিক মূল্য ১.২ লক্ষ কোটি টাকা। দেশে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে (২,৩২,৫৪৭, দেশের মোট ওয়াকফ সম্পত্তির ২৭ শতাংশ)। তারপরই তালিকায় আছে পশ্চিমবঙ্গ। রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ৮০ হাজার ৫৪৮টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। বাংলায় ওয়াকফ সম্পত্তির ওপরে রয়েছে ১৫৮টি স্কুল, ৪টি মডেল ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, ১৯টি মুসলিম হস্টেল, ৯টি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। বীরভূমে ওয়াকফের জমির ওপরে রয়েছে একটি শপিং কমপ্লেক্সও। তবে এত সম্পত্তি থাকা সত্ত্বেও ভারতে ওয়াকফের বার্ষিক আয় নাকি মাত্র ১৬৩ কোটি টাকা। এই আবহে বিজেপি ওয়াকফ সম্পত্তি পরিচালনায় গাফিলতির অভিযোগ তুলেছে। ওয়াকফ পরিচালনায় স্বচ্ছতা আনতেই এই সংশোধনী বিল আনা হয়েছিল। এর ফলে উপকৃত হবে গরিব মুসলিমরা।

    পাশে মমতার সরকার

    সব ইসলামি দেশে ওয়াকফ ব্যবস্থা নেই। তুরস্ক, লিবিয়া, মিশর, সুদান, লেবানন, সিরিয়া, জর্ডন, তিউনিসিয়া, ইরাকের মতো অনেক ইসলামি দেশের নাম করা যেতে পারে, যেখানে ওয়াকফ বলে কিছু নেই। কিন্তু বাংলায় মোদি বিরোধিতা না করলে দিদি-কে তুষ্ট করা যাবে না। তাই চাকরিহারা শিক্ষকদের মিছিলকে গৌণ করতেই সকাল থেকে ওয়াকফ নিয়ে পথে নেমে পড়া। তাতে বন্ধ হোক, স্কুল-কলেজ-অফিস। ব্যহত হোক চিকিৎসা পরিষেবা। প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তো (Mamata Banerjee) বলেছেন, “দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত।”

    ঘুরিয়ে দেওয়া হল চাকরিহারাদের মিছিল

    এদিনই বেলা ১২টা নাগাদ শিয়ালদা থেকে শুরু হয় চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মিছিল (SSC Jobless Rally)। কালো ব্যাজ পরে মিছিলে হাঁটেন শিক্ষাকর্মীরাও। কিন্তু ওয়াকফ বিলের প্রতিবাদে মিছিলের জেরে মৌলিতে তৈরি হয় প্রবল যানজট। যানজটের জেরে বদলে দেওয়া হয় মিছিলের রুট। চাকরিহারাদের মিছিলের রুট পরিবর্তন করে দেয় পুলিশ। কোলে মার্কেট হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলা যান চাকরিহারারা। যোগ্য চাকরিহারাদের বিচার চাই। মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি (SSC)’। ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশ করা হোক’, বুধবারের ঘটনায় পুলিশমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। মিছিল থেকে দাবি চাকরিহারাদের। কিন্তু তিনি তো চাকরিহারাদের পাশে নেই। ব্যস্ত রয়েছেন তাঁর ভোট-ব্যঙ্ক গোছাতে।

  • Waqf Bill Protest: ওয়াকফ বিলের প্রতিবাদে অবরুদ্ধ পার্কসার্কাস, আন্দোলনের নেপথ্যে তৃণমূলের ভোট-অঙ্ক?

    Waqf Bill Protest: ওয়াকফ বিলের প্রতিবাদে অবরুদ্ধ পার্কসার্কাস, আন্দোলনের নেপথ্যে তৃণমূলের ভোট-অঙ্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ও রাজ্যসভা – সংসদের উভয় কক্ষেই পাশ হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল (Waqf Bill Protest) ২০২৫। সেই বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মুসলমানদের একটা বড় অংশ। অথচ, এই বিলের প্রতিবাদেই শুক্রবার পার্কসার্কাসে হল মিছিল। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মুসলিম অধ্যুষিত পার্ক সার্কাসের দখল কার্যত চলে গিয়েছিল মুসলিমদের বিভিন্ন সংগঠনের হাতে। পার্ক সার্কাস সেভেন পয়েন্টস অবরুদ্ধ করেন বিক্ষোভকারীরা।

    ‘শক্তিপরীক্ষা’ (Waqf Bill Protest)

    ওয়াকিবহাল মহলের মতে, রবিবার রামনবমী (Ramnavami)। তার আগে বস্তুত ‘শক্তিপরীক্ষা’ করে নিল মুসলিম সংগঠনের আড়ালে তৃণমূল। বছর ঘুরলেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের শাসক দল ওয়াকফ বিল তাস খেলে দিয়ে মুসলিম ভোটকে ঘাসফুলের ঝুলিতে ফেলতে চাইছে। এটা সম্ভব হলে আগামী পাঁচ বছরের জন্য ফের একবার গদি নিশ্চিত হয়ে যাবে তৃণমূল সুপ্রিমোর।

    জমায়েতের পিছনে তৃণমূলের ‘মস্তিষ্ক’!

    শুক্রবার জুম্মাবার। সেদিনই জমায়েতের পিছনে তৃণমূলের ‘মস্তিষ্ক’ কাজ করছে বলে ধারণা ভোট বিশেষজ্ঞদের। যদিও এদিনের সমাবেশে কোথাও তৃণমূলের নাম ছিল না, ছিল না তৃণমূলের কোনও সংগঠনের ব্যানার কিংবা ফেস্টুন। তবে পার্ক সার্কাসের ওই জমায়েতে দেখা গিয়েছে তপসিয়া, কসবা, তিলজলা এবং বেকবাগান এলাকার তৃণমূল নেতাদের। তৃণমূলের এক প্রবীণ নেতা বলেন, “হয়তো দলের সরাসরি নির্দেশে কোনও কর্মসূচি পালিত হয়নি। কিন্তু রামনবমীর আগে এমন জমায়েত উত্তেজনা প্রশমনের বদলে বাড়াতেই সাহায্য করবে (Waqf Bill Protest)।”

    ইদের দিনে রেড রোডে নমাজ আদায়ের জমায়েতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি নমাজ আদায়ও করেন। ওই জমায়েতেই তিনি বলেছিলেন, ‘কাউকে গন্ডগোল করতে দেবেন না।’ তার পরেও জুম্মাবারে যেভাবে শক্তিপ্রদর্শন হল, তাতে অশান্তির আশঙ্কা করছে তৃণমূলেরই একাংশ।

    ২০২৩ সালে রামনবমীর মিছিলে হামলা হয়েছিল হাওড়ায়। সেদিন মিছিলে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে ছাদ থেকে ইট-পাটকেল-বোতল ছোড়া হয়েছিল বলে অভিযোগ। অশান্তি হয়েছিল হুগলির শ্রীরামপুর-সহ আরও কয়েকটি জায়গায়। এবারও সেই সব স্পর্শকাতর এলাকাগুলিতে অশান্তির আশঙ্কা করছে প্রশাসনেরই একাংশ (Ramnavami)। তার আগে পার্কসার্কাসে যেভাবে ব-কলমে জমায়েত করল তৃণমূল (!), তাতে সিঁদুরে মেঘ দেখছেন প্রশাসনেরই বড় কর্তারা (Waqf Bill Protest)।

  • Amit Shah: ২৯ মার্চ আসার কথা ছিল, আপাতত স্থগিত হল অমিত শাহের বঙ্গ সফর

    Amit Shah: ২৯ মার্চ আসার কথা ছিল, আপাতত স্থগিত হল অমিত শাহের বঙ্গ সফর

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত স্থগিত হয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফর। প্রসঙ্গত, মার্চ মাসের শেষেই রাজ্যে আসার কথা ছিল শাহের। এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আপাতত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বাংলায় (BJP) আসছেন না। একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকার কারণেই তাঁর বঙ্গ সফর স্থগিত রাখা হচ্ছে। তবে, পরবর্তী তারিখের ব্যাপারেও বিজেপির তরফে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

    ২৯ মার্চ আসার কথা ছিল অমিত শাহের (Amit Shah)

    উল্লেখ্য চলতি মাসের ২৯ তারিখ রাতে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। এর ঠিক পরের দিন ৩০ মার্চ রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠক করার কথা ছিল তাঁর। তবে বিজেপির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, এপ্রিল মাস নাগাদ অমিত শাহের নতুন সফর সূচি জানানো হতে পারে।

    ৩০ মার্চ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল

    বিজেপি সূত্রে জানানো হয়েছিল, আগামী ৩০ মার্চ সারাদিন দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন অমিত শাহ (Amit Shah)। এই সময় কথা হবে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে। তবে তা পিছিয়ে গেল। বিজেপির সূত্রে শোনা যাচ্ছে, মার্চের বদলে আগামী এপ্রিল – অর্থাৎ – পরের মাসেই পশ্চিমবঙ্গে আসতে পারেন অমিত শাহ। কিন্তু এখনও সেই শাহী সফরের দিনক্ষণ স্থির করা হয়নি। এনিয়ে তবে আলোচনা চলছে বলে জানিয়েছে গেরুয়া শিবির।

    নয়া সভাপতি ঘোষণা হলেই আসবেন শাহ?

    দলীয় সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, নয়া রাজ্য সভাপতি ঘোষণা হলেই আসবেন অমিত শাহ (Amit Shah)। এরপর ছাব্বিশের বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপাবে বিজেপি। প্রসঙ্গত, বিজেপির সাংগঠনিক নীতি অনুযায়ী, এক ব্যক্তি কেবলমাত্র যেকোনও একটি পদেই থাকতে পারবেন। বর্তমান বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রে মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রীও বটেন। এদিকে রাজ্য বিজেপির সভাপতি পদেও তাঁর প্রথম দফার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

  • Garden Reach Shipbuilders and Engineers: সমুদ্রে সফল পরীক্ষা, নৌসেনাকে শীঘ্র আরও ২ রণতরী দেবে গার্ডেনরিচ

    Garden Reach Shipbuilders and Engineers: সমুদ্রে সফল পরীক্ষা, নৌসেনাকে শীঘ্র আরও ২ রণতরী দেবে গার্ডেনরিচ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নৌসেনার (Indian Navy) শক্তি বাড়াতে সদা সক্রিয় গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (Garden Reach Shipbuilders and Engineers)। উন্নতমানের রণতরী তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ কলকাতার এই সংস্থা। প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে একাধিক যুদ্ধজাহাজ নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে গার্ডেনরিচ। এই মুহূর্তে তারা প্রস্তুত করছে আরও দুটি রণতরী। সম্প্রতি এই যুদ্ধজাহাজগুলোর সফল সামুদ্রিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে বলে জানিয়েছে জাহাজ নির্মাণকারী সংস্থাটি।

    কী দিয়ে তৈরি এই যুদ্ধ জাহাজ

    জানা গিয়েছে, গত ৩ মার্চ পরীক্ষার জন্য সমুদ্রে নামে হিমগিরি (ইয়ার্ড ৩০২২) এবং অ্যান্ড্রোথ (ইয়ার্ড ৩০৩৫) নামের যুদ্ধজাহাজ। নৌসেনার ১৭এ প্রোজেক্টের আওতায় এগুলো নির্মাণ করা হচ্ছে। দেখে নেওয়া হচ্ছে রণতরী দুটির কার্যকারিতা। যার মধ্যে গতি, প্রতিরক্ষা ব্যবস্থা, সহনশীলতা বিশেষ খতিয়ে দেখা হচ্ছে। চলছে শেষ পর্যায়ের কাজ। ইতিমধ্যে আইএনএস আর্নালা (ইয়ার্ড ৩০২৯)-এরও পরীক্ষা সফল হয়েছে। শীঘ্রই এটি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। জাহাজগুলি একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি। এগুলির নির্মাণ করা হয়েছে বিশেষ স্টিল দিয়ে।

    কী আছে এই যুদ্ধ জাহাজে

    এই জাহাজগুলোর সব কটিতেই রয়েছে উন্নত প্রযুক্তির সরঞ্জাম, অগ্নিনির্বাপণ ব্যবস্থা। থাকছে বিমান, কপ্টার ও জাহাজ বিধ্বংসী প্রতিরোধ ব্যবস্থা। জাহাজের ডেকের ভেতর থেকেই ছোড়া যাবে ক্ষেপণাস্ত্র। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে নৌসেনার (Indian Navy) জন্য চারটি নজরদারি জাহাজ বানানোর বরাত পায় গার্ডেনরিচ (Garden Reach Shipbuilders and Engineers)। এর আগে বেশ কয়েকটি নজরদারি জাহাজ (অফশোর পেট্রল ভেসেল) তৈরি করে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে গার্ডেনরিচ। যেগুলো দিয়ে চলছে ‘শত্রু’ পক্ষের উপর কড়া নজরদারি। চিনের দাদাগিরি রুখতে এখানেই তৈরি হয়েছে সাবমেরিন বিধ্বংসী রণতরী। এবার ‘নিউ জেনারেশন অফশোর পেট্রল ভেসেল’ তৈরি করেছে জাহাজ নির্মাণকারী সংস্থাটি। বিপর্যয় মোকাবিলা, অনুপ্রবেশ আটকানো, জলদস্যুদের দমনের মতো নানা গুরুত্বপূর্ণ অভিযানে নামানো হবে নতুন প্রজন্মের এই জাহাজগুলোকে। পাশাপাশি উপকূলে অতন্দ্রপ্রহরীর কাজ করবে তারা।

  • Earthquake Hits Kolkata: সাতসকালে কাঁপল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, রিখটার স্কেলে মাত্রা ৫.১

    Earthquake Hits Kolkata: সাতসকালে কাঁপল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, রিখটার স্কেলে মাত্রা ৫.১

    মাধ্যম নিউজ ডেস্ক: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ (Earthquake Hits Kolkata) দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল। মঙ্গলবার সকালে কম্পন টের পেলেন কলকাতাবাসী। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হল। সকাল ৬টা ১০ মিনিট নাগাদ কেঁপে ওঠে একাধিক জেলা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বঙ্গোপসাগরেই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ ও ওড়িশাতেও।

    ভূমিকম্পের উৎসস্থল

    জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূকম্পন (Earthquake Hits Kolkata) অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ওড়িশা থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেও ঢাকা-সহ পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে সমুদ্রের পরিস্থিতি কী রয়েছে, তা নিয়েও সরকারি স্তরে কোনও তথ্য মেলেনি।

    কলকাতা কতটা ভূমিকম্প-প্রবণ

    সম্প্রতি তিব্বতের ভূমিকম্পেও কেঁপে উঠেছিল কলকাতা (Earthquake Hits Kolkata) তথা বাংলা। গত জানুয়ারি মাসের ৭ তারিখে তিব্বতের ভূমিকম্পেই কেঁপে উঠেছিল কলকাতা সহ গোটা বাংলা। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭.১। ফলে, উত্তরবঙ্গে ব্যাপক কম্পন অনুভূত হয়। কেন্দ্রীয় সরকারের ২০২১ সালের তথ্য অনুসারে কলকাতা অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জোন ৪’-এর মধ্যে পড়ে। কোনও অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা কতটা রয়েছে, তার উপর নির্ভর করে এই অঞ্চলগুলিকে ভাগ করা হয়। দেশে এমন চারটি অঞ্চল রয়েছে। ‘সিসমিক জোন ২’ (কম্পনের সম্ভাবনা সবচেয়ে কম) থেকে শুরু করে ‘সিসমিক জোন ৫’ (কম্পনের সম্ভাবনা সবচেয়ে বেশি) পর্যন্ত রয়েছে ভারতে। ‘সিসমিক জোন ৪’-এর অর্থ এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা মৃদু। কম্পনের উৎস এই অঞ্চলে সাধারণত দেখা যায় না। মূলত বঙ্গোপসাগর, উত্তর-পূর্ব ভারত, নেপালের কম্পনের প্রভাব পড়তে দেখা যায় এই অঞ্চলে।

LinkedIn
Share