Tag: Kuwait

Kuwait

  • Sunil Chhetri: সুনীলের শেষ ম্যাচে ইতিহাসের দোড়গোড়ায় ভারত! কখন ও কোথায় দেখবেন কুয়েতের সঙ্গে লড়াই

    Sunil Chhetri: সুনীলের শেষ ম্যাচে ইতিহাসের দোড়গোড়ায় ভারত! কখন ও কোথায় দেখবেন কুয়েতের সঙ্গে লড়াই

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা গায়ে লেগে যাবে প্রাক্তন তকমা। ব্লু-জার্সি গায়ে দেশের হয়ে আজই তাঁর শেষ ম্যাচ। তবু দেশের হয়ে শেষ অনুশীলনেও অবিচল সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বাকিরা যখন বিশ্রাম নিচ্ছেন, মাঠের একপ্রান্তে তখন পেনাল্টি অনুশীলন করছেন সুনীল। এ তাঁর নিত্য অভ্যাস। শেষ দিন বলেও বাদ নেই। চরম পেশাদারিত্ব মনোভাব। আবেগ থাকলেও তা যেন কখনওই তাঁকে চেপে না ধরে সতর্ক সুনীল।

    সতীর্থদের উপহার

    এখন বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে শীর্ষ ৩৬-এ রয়েছে ভারত। এখান থেকে তারা পরের রাউন্ডে গেলে ফাইনাল ১৮ রাউন্ডে প্রবেশ করবে এবং সেটা হবে সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) টিম ইন্ডিয়ার উপহার। কারণ ইতিহাসে এই প্রথমবার ভারত তৃতীয় রাউন্ড বা ফাইনাল ১৮-তে প্রবেশ করতে পারবে। তাই সুনীলের জন্য কুয়েত (India vs Kuwait) ম্যাচ জিততে বদ্ধপরিকর তাঁর সতীর্থরা।

    ম্যাচের গুরুত্ব

    সুনীলের (Sunil Chhetri) শূন্যতা ভরাট করা যে সহজ নয় সেটা মানছেন কোচ ইগর স্টিমাচ। তাঁর কথায়, “অধিনায়কের শেষ ম্যাচ, এটা জানার পরেই ম্যাচটার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। তবু ম্যাচটা ভারত বনাম কুয়েতের। ওটাতেই নজর দিতে হবে এবং যেটা দরকার করতে হবে। আমরা তৈরি।” গত ১২ মাসে ভারত-কুয়েত একে অপরের বিরুদ্ধে তিন বার খেলেছে। দু’বার সাফে (এক বার ১-১ ড্র এবং ফাইনালে ভারত টাইব্রেকারে জেতে)। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অ্যাওয়ে ম্যাচে জিতে এসেছে তারা।স্তিমাচ বলেছেন, “তিনটি কঠিন ম্যাচ খেলেছি। যে কোনও দল জিততে পারত। কুয়েতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জেতা আমার সবচেয়ে ভাল লেগেছে। রক্ষণ দারুণ খেলেছে। বক্সের কাছাকাছি ওদের আসতে দেয়নি। পরিষ্কার সুযোগ তৈরি করেছি। বৃহস্পতিবারও সেটাই করে দেখাতে চাই।”

    আরও পড়ুন: টিকিটের দাম আকাশ ছোঁয়া, ফাঁকা গ্যালারিতেই খেললেন কোহলি-রোহিত

    কখন, কোথায় ম্যাচ

    ভারতীয় সময় সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে ভারত-কুয়েত ম্যাচ (India vs Kuwait)। টিভিতে ম্যাচটি দেখানো হবে স্পোর্টস ১৮ ১ ও স্পোর্টস ১৮ ৩ চ্যানেলে।বিশ্বকাপে যোগ্যতাঅর্জনকারী ম্যাচে ভারত বনাম কুয়েতের লড়াই অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ ও মোবাইলে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunil Chhetri: ৬ জুন বিদায়ী ম্যাচ, ‘‘ফুটবলের কাছে ঋণী’’, কলকাতায় পৌঁছে বললেন সুনীল

    Sunil Chhetri: ৬ জুন বিদায়ী ম্যাচ, ‘‘ফুটবলের কাছে ঋণী’’, কলকাতায় পৌঁছে বললেন সুনীল

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় পা রাখল ভারতীয় ফুটবল দল। আগামী ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক বিশ্বকাপের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ম্যাচটি ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর আর্ন্তজাতিক ফুটবলের শেষ ম্যাচ (Sunil Chhetri)। ১৫০টি ম্যাচে দেশের জার্সিতে ৯৪টি গোলের মালিক ভারতীয় ফুটবলের সুনীল। সুনীলের অবসর ম্যাচকে ঘিরে আবেগের স্রোত বইতে শুরু করেছে ভারতের ফুটবল জগতে। ইতিমধ্যে ৬ জুনের টিকিট নিঃশেষিত। সুনীল ছেত্রীও (Sunil Chhetri) স্বয়ং আবেগতাড়িত।

    কী বলছেন সুনীল? 

    তিনি বলছেন, ‘‘শেষ কয়েকটি দিন আমি দ্বিধার মধ্যে রয়েছি। জাতীয় দলের সঙ্গে আমার আর কয়েকটি দিন বাকি রয়েছে। আমি সেই দিন গুলোকে কীভাবে দেখব? আমি কি প্রতিটি দিন গুনব, প্রতিটি অনুশীলন হিসাব করব? কোনটা হবে আমার সঠিক পথ? অথবা শেষ ম্যাচটা কোনও চিন্তা না-করে স্বাভাবিকভাবে নেওয়ার জন্য প্রস্তুত হব? সময়ের সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমি মাঠের মাঝখানে। মাঠের মাঝখানে বলার কারণ কোনও কিছুই আমার কাছে সহজে আসেনি। তাই ঠিক প্রতিটি অনুশীলন প্রতিটি ক্ষণ আমি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। কোনও প্রশংসা ছাড়াই মনে হচ্ছে আমি ফুটবলের কাছে ভীষণভাবে ঋণী। আমি যা পেয়েছি তার জন্য আমার দলের কাছেও ঋণী।’’

    ইনস্টাগ্রামে কী লিখলেন সুনীল?

    এমন আবহেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সুনীল (Sunil Chhetri) লিখেছেন, ‘‘শেষের এই কয়েকটা দিন আমি বেশ দ্বিধায় ভুগছি। জাতীয় দলের হয়ে আমার আর হাতেগোনা কয়েকটা দিন বাকি রয়েছে। আমি ভাবছি ঠিক এই সময়ে কোন পথটা আমার জন্য সঠিক হবে। আমি কী এখন থেকে প্রতিটা দিন গুনব। প্রতিটা অনুশীলন সেশন গুনব! নাকি আমি মাথায় কোনও রকম কোনও চিন্তা ছাড়াই প্রতিদিন অনুশীলনে যোগ দেব! মাথায় কী এই চিন্তাটা রাখব না যে, এটা আমার শেষের দিন। ওরা বলে, আমার এখন সময় এসেছে, তোমাদের আশীর্বাদ গোনার। এখন যখন প্রতিটা দিন আমি মাঠে নামছি, তখন তা আমার কাছে আশীর্বাদের মতন। আমি কোন কিছুকেই হাল্কা ভাবে নিচ্ছি না।‌ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি এখন থেকে আমার অনুশীলন যে সেশন তা গুনব। আর তা করব তোমাদের প্রতি কৃতজ্ঞতা থেকেই। আমার মনে আর কোনও ধরনের কোনও চিন্তা নেই। এই খেলাটার (ফুটবল) প্রতি আমি কৃতজ্ঞ। আমার দলের কাছে আমি কৃতজ্ঞ। আর এটা ওদের প্রাপ্য। আমার পক্ষে যদি সম্ভব হত তাহলে আমি এই অনুভূতিটা একটা বাক্সবন্দি করে রাখতাম। অথবা এই অনুভূতিটা নিয়ে আমি প্রতিটা অনুশীলন সেশনে নামতাম।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SAFF Championship: সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত

    SAFF Championship: সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship) ফাইনাল। উত্তেজনার ম্যাচ হবে এমনটাই প্রত্যাশিত। লড়াই হল সমানে সমানে। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকল ম্যাচ। এরপর অতিরিক্ত সময় পর্যন্ত গোল করতে পারল না কোনও দলই। ফলে খেলা গড়াল টাইব্রেকারে। শেষ পর্যন্ত জয় পেল ভারত। ম্যাচের নায়ক গুরপ্রীত সিং সান্ধু। ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ কাপ জিতে ট্রফি জয়ের হ্যাটট্রিক করল সুনীলরা।

    ছাংতের গোলে সমতা ফেরায় ভারত

    এদিন খেলার শুরুটা ভাল হয়নি সুনীলদের। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ফাইনালেও সুনীল ছেত্রীদের আগ্রাসী খেলার নির্দেশ দিয়েছিলেন কোচ ইগর স্টিমাচ। কিন্তু ভারত শুরু করেছিল মন্থর গতিতে। ১৫ মিনিটে কুয়েত গোল করার পর ধীরে ধীরে খেলায় ফেরেন সুনীলেরা। ৩৮ মিনিটে ভারত সমতায় ফেরে লালিয়ানজুয়ালা ছাংতের গোলে। ফাইনালে প্রথম গোলের সুযোগ পেয়েছিল ভারত। ম্যাচের ৪ মিনিটে সুনীলের হেড সরাসরি কুয়েতের গোলরক্ষকের হাতে যায়। এর মিনিট ২ পরেই কর্নার পায় ভারত। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। খেলার ১৫ মিনিটে সুপরিকল্পিত আক্রমণ থেকে গোল করেন আলখালদি। পিছিয়ে পড়ে খেলার দখল নেওয়ার চেষ্টা করেন ভারতীয় ফুটবলারেরা। ১৯ মিনিটে সুনীলের শট আটকে দেন কুয়েতের গোলরক্ষক। ৩৮ মিনিটে সাহাল সামাদ একা বল নিয়ে অনেকটা উঠে পাশ দেন সুনীলকে। তিনি আবার বল ফিরিয়ে দেন সাহালকে। তিনি বল সাজিয়ে দেন ফাঁকায় থাকা ছাঙতেকে। মঙ্গলবারই বর্ষসেরা ফুটবলার হওয়া ২৫ বছরের মণিপুরের ফুটবলার গোল করতে ভুল করেননি।

    আরও পড়ুন: জন্ম সাল রেখেই প্রকাশিত নতুন লোগো! আজ, মোহনবাগানে মার্টিনেজ

    টাইব্রেকারে দুরন্ত ভারত

    ভারত সমতায় ফেরার পর পেশির ফুটবল শুরু করে কুয়েত। মাঠে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম থেকেই কড়া হাতে ম্যাচ করেছেন রেফারি। প্রয়োজনে কার্ড দেখাতে দ্বিধা করেননি। প্রথমার্ধের শেষ দিকে কুয়েতের কোচকেও হলুদ কার্ড দেখান তিনি। ১-১ ফলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দু’দলই কিছুটা সতর্ক ভাবে শুরু করেন। আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর খেলা হলেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি কোনও দলই। যদিও গোল করার মতো একাধিক পরিস্থিতি তৈরি করেছিলেন দু’দলের ফুটবলারেরাই। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। গোল হয়নি অতিরিক্ত সময়েও।

    শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা থেকে নবমবার সাফ (SAFF Championship) ঘরে তুললেন সুনীলরা। আর সেমিফাইনালের মত ফাইনালেও নায়ক গুরপ্রীত। টাইব্রেকারে আটকে দিলেন কুয়েতকে। গুরুত্বপূর্ণ সময়ে আটকে দলকে জিতিয়ে দিলেন। নির্ধারিত সময়ে ১-১ থাকার পর পেনাল্টিতে ভারত জিতল ৫-৪ গোলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kuwait: বিক্ষোভকারীদের ভিসা বাতিলের পথে কুয়েত, ভারতের পাশে থাকার বার্তা? 

    Kuwait: বিক্ষোভকারীদের ভিসা বাতিলের পথে কুয়েত, ভারতের পাশে থাকার বার্তা? 

    মাধ্যম নিউজ ডেস্ক: পয়গম্বর বিতর্কে (Prophet Controversy) উত্তাল ইসলামিক দেশগুলি। প্রাক্তন বিজেপিনেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গোটা বিশ্বের সামনে অস্বস্থিতে পড়তে হয়েছে ভারতকে। ইসলামিক দেশগুলি ক্ষমা চাইতে বলেছিল ভারতকে। মুসলিম দেশগুলি ভারতীয় পণ্যও বয়কট করেছিল। এই প্রতিবাদে সামিল হওয়া অন্যতম দেশ ছিল কুয়েত (Kuwait)। সমস্ত সুপারমার্কেটের তাক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সমস্ত ভারতীয় পণ্য। কুয়েতজুড়ে বিক্ষোভও হয়েছিল বিস্তর। 

    অবশেষে নিজের অবস্থান থেকে সরে আসছে কুয়েত। ভারত নয়, কুয়েত এবার ব্যবস্থা নিচ্ছে বিক্ষোভকারীদের বিরুদ্ধেই। প্রবাসী বিক্ষোভকারীদের ভিসা বাতিল করার পথে কুয়েত সরকার। এরমধ্যে রয়েছে ভারতীয়, পাকিস্তানিও। এমনকি চিরতরে ওই বিক্ষোভকারীদের ব্ল্যাকলিস্টও করতে পারে কুয়েত সরকার।   

    আরও পড়ুন: নূপুর শর্মা বিতর্কে অশান্তি, ঝাড়খণ্ডে মৃত ২, তপ্ত বাংলা, ভূস্বর্গে জারি কার্ফু

    গত ১০ই জুন কুয়েতে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ৪০-৫০ জন মুসলিম প্রবাসী একটি বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। এই বিক্ষোভ চলাকালীন প্রাক্তন বিজেপি নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি পয়গম্বর মহম্মদের সমর্থনে স্লোগান পর্যন্ত দেয় তারা। এরপর তাদের সকলকে গ্রেফতার করা হয়।   

    কুয়েত সরকারের আইন অনুযায়ী দেশের মধ্যে প্রবাসীদের বিক্ষোভ কিংবা আন্দোলন করাকে অপরাধ হিসেবে দেখা হয় এবং সেই কারণেই  বিক্ষোভকারীদের সকলকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা পয়গম্বর ইস্যুতে নূপুর শর্মার বক্তব্যের প্রতিবাদ জানানোর জন্য কুয়েতের পাহাহিল এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। সেখানে বিক্ষোভ সমাবেশের অনুমতি না থাকায় শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় আন্দোলকারীদের।   

    আরও পড়ুন: “সন্ত্রাসবাদীদের কাছে মাথা নত নয়, নূপুরের পাশে দাঁড়ান”, পরামর্শ ডাচ নেতার

    সূত্রের খবর, বর্তমানে বিক্ষোভকারীদের গ্রেফতার করার পাশাপাশি তাদের ভিসাও বাতিল করতে চলেছে সরকার এবং তাদের নির্বাসন কেন্দ্রে পর্যন্ত পাঠানো হতে চলেছে। এমনকি, বিক্ষোভকারীদের আজীবন নির্বাসিত করতে পারে কুয়েত।     

    কুয়েতের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখেছে ভারত। বিশেষত কুয়েতের রাজ পরিবারের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। গত বছর  বিজেপি সরকারের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কুয়েতে গিয়ে সেখানকার নেতৃত্বের সঙ্গে দেখা করেন, নরেন্দ্র মোদির বার্তা দেন এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও কী করে ভালো করা যায় সে বিষয়ে কথা বলেন। কোভিডের সময়ও ভারতকে প্রচুর অক্সিজেনের যোগান দিয়েছে কুয়েত। অনেক ভারতীয় কুয়েতে পরিচারকের কাজ নিয়ে যান। তাদের আইনি সুরক্ষা প্রদানের জন্যে একটি মৌ সাক্ষর করে কুয়েত সরকার।  

    তাই সাময়িকভাবে নিন্দা করলেও ভারতের বিরুদ্ধাচরণ যে করবে না কুয়েতের সরকার বিক্ষোভকারীদের ভিসা বাতিল করায় তা আরও একবার স্পষ্ট হল। 

     

LinkedIn
Share