Tag: Lhabab Duchen

  • Bhutan King: ভারত-ভুটান বন্ধুত্বের স্বীকৃতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে উৎসর্গ করা হল বৌদ্ধ স্তূপ

    Bhutan King: ভারত-ভুটান বন্ধুত্বের স্বীকৃতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে উৎসর্গ করা হল বৌদ্ধ স্তূপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মান জানাল ভুটান (Bhutan King)। সে দেশের গেলেফু মাইন্ডফুলনেস সিটিতে নির্মিত ১০৮টি বৌদ্ধ স্তূপের মধ্যে ৭৬ নম্বর স্তূপটি প্রধানমন্ত্রী মোদির (PM Modi) নামে উৎসর্গ করা হয়েছে। এই ঘটনাকে ভারতের কাছে অত্যন্ত বড় সম্মান বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

    ভুটানের পবিত্র ধর্মীয় উৎসব লহাবাব দুচেন উপলক্ষে গেলেফু মাইন্ডফুলনেস সিটিতে ১০৮টি বৌদ্ধ স্তূপ প্রতিষ্ঠা ও প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাংচুব চোরতেন নামেও পরিচিত এই স্তূপগুলির পবিত্র প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিজু। ধর্মীয় রীতি মেনে বিশেষ বাদ্যযন্ত্র দুংচেন বাজানোর মধ্য দিয়ে সম্পন্ন হয় এই অনুষ্ঠান।

    কী বললেন রিজিজু (Bhutan King)

    সমগ্র আয়োজন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে নেন রিজিজু। তিনি জানান, লহাবাব দুচেনের পবিত্র দিনে গেলেফু মাইন্ডফুলনেস সিটিতে ১০৮টি স্তূপ প্রতিষ্ঠা ও পবিত্রকরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ তাঁর কাছে অত্যন্ত গর্বের বিষয়। অনুষ্ঠানে দীর্ঘাকৃতির বিশেষ বৌদ্ধ শিঙা দুংচেনও বাজানো হয় (Bhutan King)।

    ভারত-ভুটান আস্থার প্রতিফলন

    এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের রাজা, রানি গিয়ালতসুয়েন, প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে-সহ সে দেশের বিশিষ্ট (PM Modi) ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ। ভারত-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই সম্মান দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার এক গুরুত্বপূর্ণ প্রতিফলন বলেই (Bhutan King) ধারণা ওয়াকিবহাল মহলের।

     

LinkedIn
Share