Tag: lok sabha elections

lok sabha elections

  • PM Modi: “মহিলা ক্ষমতায়নের দিকে ভারত একটি ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “মহিলা ক্ষমতায়নের দিকে ভারত একটি ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা ক্ষমতায়নের দিকে ভারত একটি ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে।” বৃহস্পতিবার (Womens Reservation Bill) সাত সকালে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “আমাদের মা ও বোনদের প্রতি সম্মানই জাতির প্রতি সম্মান।” বৃহস্পতিবার সংসদে তিনদিনের বিশেষ অধিবেশন শুরুর আগে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার দৃঢ় সংকল্প নিয়ে প্রশাসনে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করার দিকে এগিয়ে যাচ্ছে।

    সংসদে শুরু বিশেষ অধিবেশন (PM Modi)

    বস্তুত, এই মন্তব্যটি এমন একটি সময়ে এসেছে, যখন সংসদে ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত তিন দিনের একটি বিশেষ অধিবেশন বসছে, যার লক্ষ্য মহিলা সংরক্ষণ আইন দ্রুত বাস্তবায়িত করা। প্রস্তাবিত পরিকল্পনায় ৫৪৩টি আসন বিশিষ্ট লোকসভার সদস্য সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ আসনে উন্নীত করার কথাও বলা হয়েছে। মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ সংরক্ষণ নিশ্চিত করতেই এই ব্যবস্থা।

    সীমানা নির্ধারণ কমিশন

    সূত্রের খবর, রাজ্যগুলির জন্য প্রায় ৮১৫টি আসন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ করা হতে পারে ৩৫টি। তবে চূড়ান্ত সংখ্যাটি নির্ধারণ করবে আসন পুনর্বিন্যাস কমিশন (Delimitation Commission)। এই কমিশন মহিলাদের জন্য সংরক্ষিত আসনগুলির বণ্টনও নির্ধারণ করবে। প্রস্তাবিত পরিবর্তনগুলি ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকে কার্যকর হতে পারে (Womens Reservation Bill)। আধিকারিকরা জানিয়েছেন, আসন বণ্টন হবে আনুপাতিক প্রতিনিধিত্বের (PM Modi) ভিত্তিতে, যেখানে ২০১১ সালের জনগণনা ব্যবহৃত হবে ভিত্তি হিসেবে। সূত্রের খবর, উত্তরাঞ্চলীয় রাজ্যগুলির জনসংখ্যা বৃদ্ধির হার দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলির তুলনায় কম। তাই দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলি আসন বণ্টনের ক্ষেত্রে তুলনামূলক সুবিধা পেতে পারে (PM Modi)। এদিকে, এদিন কেন্দ্রের তরফে তিনটি বিল পেশ করা হবে। এগুলি হল, ডিলিমিটেশন বিল, সংবিধান সংশোধন বিল এবং ইউনিয়ন টেরিটরিজ বিল।

  • PM Modi: দীর্ঘতম সময় ধরে সরকারের প্রধান, দেশের ইতিহাসে নয়া নজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

    PM Modi: দীর্ঘতম সময় ধরে সরকারের প্রধান, দেশের ইতিহাসে নয়া নজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার দেশের ইতিহাসে নয়া নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি দেশের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি। এদিন তিনি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংকে (Pawan Kumar Chamling) ছাপিয়ে গিয়েছেন। প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে মোট ৮,৯৩১ দিন দায়িত্ব পালন করে মোদি ভেঙে দিয়েছেন চামলিংয়ের ৮,৯৩০ দিনের রেকর্ড। এই মাইলফলক ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা দীর্ঘদিনের ধারাবাহিক জনসেবা ও নেতৃত্বের প্রতিফলন। মোদি এর আগেও গুজরাটের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি এমন এক প্রধানমন্ত্রী, যাঁর মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

    মোদির রেকর্ড (PM Modi)

    তিনি স্বাধীনতার পর জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী যিনি ২০১৪, ২০১৯ ও ২০২৪- পরপর তিনটি লোকসভা নির্বাচনে নিজের দলকে জয়ী করেছেন। গত বছরের অক্টোবরে, সরকারের প্রধান হিসেবে ২৫তম বর্ষে পদার্পণের সময় প্রধানমন্ত্রী (PM Modi) ভারতের জনগণকে ধন্যবাদ জানান। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে নিজের যাত্রার কথা স্মরণ করে তিনি বলেন, “মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং জাতীয় অগ্রগতিতে অবদান রাখা আমার নিরন্তর প্রচেষ্টা। আমি অত্যন্ত কঠিন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিলাম—যখন গুজরাট ভয়াবহ ভূমিকম্প, সুপার সাইক্লোন, ধারাবাহিক খরা এবং রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিল।”

    রাজ্যকে পুনর্গঠনের দৃঢ় সংকল্প

    মোদি জানান, এই চ্যালেঞ্জগুলিই তাঁকে নতুন উদ্যম ও আশায় রাজ্যকে পুনর্গঠনের দৃঢ় সংকল্প দিয়েছে। একটি ব্যক্তিগত স্মৃতি তুলে ধরে তিনি জানান, তাঁর মা তাঁকে সবসময় গরিব মানুষের জন্য কাজ করতে এবং কখনও ঘুষ না নিতে পরামর্শ দিয়েছিলেন, যা তাঁর জীবনের পথপ্রদর্শক হয়ে রয়েছে (PM Modi)। তিনি তাঁর আমলে গুজরাটের রূপান্তরের কথাও তুলে ধরেন, যেখানে খরাপ্রবণ ও অর্থনৈতিকভাবে দুর্বল একটি রাজ্য থেকে “সুশাসনের শক্তিকেন্দ্রে” পরিণত হয়েছে। উল্লেখযোগ্য উন্নতি হয়েছে কৃষি, শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রে।

    বিকশিত ভারত গড়ার প্রতিশ্রুতি

    ২০১৩ সালে তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়, যাকে তিনি “বিশ্বাস ও শাসনের সংকটে”র সময় হিসেবে উল্লেখ করেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর দলকে নিরঙ্কুশ সমর্থন করার কৃতিত্ব তিনি দেন দেশবাসীকে। তিনি জানান, গত ১১ বছরে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন এবং বিশ্ব অর্থনীতির মধ্যে ভারত একটি উজ্জ্বল অবস্থানে পৌঁছেছে (Pawan Kumar Chamling)। ক্ষমতায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিভিন্ন উদ্যোগ নারী শক্তি, যুব  শক্তি এবং কৃষকদের উপকার করেছে। কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, দেশের সেবা করা তাঁর কাছে সর্বোচ্চ সম্মানের বিষয় এবং সংবিধানের মূল্যবোধ দ্বারা পরিচালিত “বিকশিত ভারত” গড়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি (PM Modi)।

     

  • Rajya Sabha Bypolls: রাজ্যসভা উপনির্বাচন, ৯ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, কারা রয়েছেন তালিকায়?

    Rajya Sabha Bypolls: রাজ্যসভা উপনির্বাচন, ৯ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, কারা রয়েছেন তালিকায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যসভার ১২টি আসনে উপনির্বাচন (Rajya Sabha Bypolls) হবে। মঙ্গলবার তার মধ্যে ৯টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি (BJP)। এই ন’জনের মধ্যে রয়েছেন মমতাও। তবে ইনি বন্দ্যোপাধ্যায় নন, মহন্ত। মমতা মহন্ত। ওড়িশা থেকে প্রার্থী হচ্ছেন তিনি। ২১ অগাস্ট মেয়াদ শেষ হচ্ছে ১০ জনের। আর রাজ্যসভার দু’জন সদস্য পদত্যাগ করেছেন লোকসভায় নির্বাচিত হওয়ার পরে। তাই সব মিলিয়ে শূন্য হয়েছে ১২টি আসন। এর মধ্যে ঘোষণা করা হল ৯ পদ্ম-প্রার্থীর নাম।

    বিজেপির প্রার্থী তালিকায় কারা (Rajya Sabha Bypolls)

    জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টুকে প্রার্থী করা হয়েছে রাজস্থান থেকে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে আগে কংগ্রেস ছেড়ে তিনি যোগ দেন বিজেপিতে। লোকসভা নির্বাচনে পাঞ্জাবের লুধিয়ানা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। হেরে যাওয়ায় তাঁকে এবার নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যসভায়। কারণ তিনি কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী। নিয়ম অনুযায়ী, ছ’মাসের মধ্যে সংসদের যে কোনও একটি কক্ষের সদস্য হতে হবে তাঁকে। মধ্যপ্রদেশ থেকে প্রার্থী করা হয়েছে মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিয়েনকে। গুণা কেন্দ্র থেকে লোকসভায় গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। সেই আসনেই প্রার্থী করা হয়েছে কুরিয়েনকে। 

    তালিকায় আইনজীবী, জাঠ নেতা

    বিহার থেকে রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন প্রবীণ আইনজীবী মনন কুমার মিশ্র। ত্রিপুরা থেকে প্রার্থী করা হয়েছে রাজীব ভট্টাচার্যকে। হরিয়ানা থেকে প্রার্থী করা হয়েছে কংগ্রেস ছেড়ে আসা কিরণ চৌধুরীকে। মহারাষ্ট্র থেকে প্রার্থী করা হয়েছে ধৈর্যশীল পাটিলকে। পদ্ম শিবির সূত্রে খবর, রাজ্যসভার (Rajya Sabha Bypolls) একটি আসন ছেড়ে দেওয়া হবে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিকে। বিহারে যে দ্বিতীয় আসনটি খালি হবে, সেটা দেওয়া হবে জোট শরিক উপেন্দ্র কুশওয়াহাকে।

    আরও পড়ুন: বাংলাদেশে অশান্তি, ভারতে ঢুকে পড়তে পারে জঙ্গিরা, আশঙ্কা প্রাক্তন কূটনীতিকের

    বিজেপির এই প্রার্থী তালিকায় যেমন রয়েছে ব্রাহ্মণ মুখ, তেমনি রয়েছেন জাঠ প্রার্থীও। কিরণ জাঠদের প্রতিনিধি। রাজনৈতিক মহলের একাংশের মতে, অষ্টাদশ লোকসভা নির্বাচনে অ্যান্টি-জাঠ সেন্টিমেন্ট কাজ করেছে। সেই ক্ষতে প্রলেপ দিতেই রাজ্যসভায় প্রার্থী করা হচ্ছে কিরণকে। অসম থেকে প্রার্থী করা হয়েছে (BJP) রামেশ্বর তেলিকে। প্রাক্তন এই মন্ত্রী অসমের টি-ট্রাইবের প্রতিনিধি (Rajya Sabha Bypolls)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: কন্যাকুমারীতে ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী, আজ মোদি-গড় সামলাচ্ছেন বিশ্বস্ত অমিত

    Lok Sabha Election 2024: কন্যাকুমারীতে ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী, আজ মোদি-গড় সামলাচ্ছেন বিশ্বস্ত অমিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ধ্যানে বসেছেন মোদি (PM Modi Meditation)। তাঁর হয়ে ভোট সামলাচ্ছেন অতি বিশ্বস্ত অমিত শাহ। শনিবার শেষ দফায় বারাণসী (Varanasi) কেন্দ্রে ভোট রয়েছে। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন। শনিবারও যখন ভোট (Lok Sabha Election 2024) হবে, তখন তিনি ধ্যানমগ্ন থাকবেন। ভোটের দিন নিজের কেন্দ্র নিয়ে মাতামাতি নেই প্রধানমন্ত্রীর মধ্যে। তাঁর কেন্দ্র বারাণসীতে ভোটের লড়াইয়ের দেখভাল করবেন শাহ। যেহেতু বারাণসীর ভোটার নন শাহ (Amit Shah), তাই বারাণসী কেন্দ্রের আশেপাশে যেখানে ভোট নেই এমন কোনও জায়গায় ক্যাম্প করবেন তিনি।

    মোদির দুর্গ সামলাবেন শাহ

    দলীয় সূত্রে খবর শনিবার ভোটের (Lok Sabha Election 2024) সময় বিজেপির দিল্লির সদর দফতরে হাজির থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্যমন্ত্রী পিযুষ গোয়েল, সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকরি এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা। তাঁরা শাহের কাছে থেকে বারাণসীর ভোটের হালচাল জানাবেন। প্রসঙ্গত বারাণসীতে এখন তীব্র গরম। গরম উপেক্ষা করে মানুষকে কীভাবে ভোটমুখী করা যায় তা নিয়ে এই চিন্তায় সমস্ত রাজনৈতিক দল। দলের অনুগত ভোটারদের যাতে বুথমুখী করা যায়, তার জন্য নানান চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই বারাণসী জেলায় শুক্রবার ৩৪ জন গরমে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। শতাধিক মানুষ গরমের কারণে নানান অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফলে তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে ভোটাররা কীভাবে লাইনে দাঁড়াবেন তা নিয়ে চিন্তায় রয়েছে রাজনৈতিক  দলগুলি।

    প্রধানমন্ত্রীর জয় নিয়ে সংশয় নেই বিজেপি শিবিরে (PM Modi Meditation)

    প্রধানমন্ত্রী জয় নিয়ে বিজেপি শিবিরে কোনও সংশয় নেই। তবে মার্জিন বিজেপির কাছে মান রক্ষার বিষয় হতে পারে। সমাজবাদী পার্টির সমর্থনে দাঁড়ানো প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রাই বলেছেন প্রধানমন্ত্রীর মার্জিন কমে গেলে সেটা কেও তাঁর হার হিসেবে গণ্য করা হবে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯-এর লোকসভা নির্বাচনে ৪ লক্ষ ৭৫ হাজারের ব্যবধানে জিতেছিলেন। এবার ৫ লক্ষের মার্জিন আশা করছে গেরুয়া শিবির।

    আরও পড়ুন: মোদির ধ্যানকে কটাক্ষ করায় ইন্ডি-জোটকে ধুয়ে দিল বিজেপি, কী বলল?

    কিন্তু এই মার্জিনে জিততে গেলে রেকর্ড সংখ্যায় ভোটারদের বুথমুখী করতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ব্যস্ততার কারণে ১৬ দিনের মাত্র দুবার বারাণসী গিয়েছেন। একটি জনসভা ও একটি রোড শো করেছেন। তাঁর হয়ে প্রচার চালিয়েছেন দলের কর্মীরা। প্রধানমন্ত্রী বারাণসী থেকে দাঁড়াচ্ছেন এটা বারাণসী কেন্দ্রের ভোটারদের কাছে একটি বাড়তি পাওনা (Lok Sabha Election 2024)। প্রধানমন্ত্রীর প্রচারে ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র ও রাজ্য মিলিয়ে প্রায় ৩৬ জন মন্ত্রী বারাণসীতে প্রচার চালিয়েছেন। প্রচারে নিরিখে বিজেপির ধারে কাছে পৌঁছতে পারেননি কংগ্রেস প্রার্থী। মার্জিন বাড়াতে এবার চোখ ধাঁধানো প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি জনসংযোগে জোর দিয়েছিল বিজেপি। মনে করা হচ্ছে সেই কারণেই নিশ্চিন্ত মনে ধ্যানে গিয়েছেন মোদি (PM Modi Meditation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: জেল থেকে কদিনের জন্য ছাড়া পেয়েই প্রতিশ্রুতির বন্যা অরবিন্দ কেজরিওয়ালের

    Arvind Kejriwal: জেল থেকে কদিনের জন্য ছাড়া পেয়েই প্রতিশ্রুতির বন্যা অরবিন্দ কেজরিওয়ালের

    মাধ্যম নিউজ ডেস্ক: জেল থেকে কয়েক দিনের জন্য মাত্র ছাড় পেয়েছেন! অন্তর্বর্তী জামিন, তবে তাতে কি? মাইক হাতে ঢালাও প্রতিশ্রুতির বন্যা বইল কেজরিওয়ালের (Arvind Kejriwal) মুখে। ইন্ডি জোট ক্ষমতা এলে কী কী করবে? সেই বিষয়ে ১০টি গ্যারান্টি দিলেন কেজরিওয়াল। রবিবার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং সেখানেই আম আদমি পার্টির সুপ্রিমোকে এই সমস্ত প্রতিশ্রুতি দিতে দেখা যায়। যেখানে তিনি বলেন, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা পাবে দেশ, ইন্ডি জোট ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে ফ্রি হবে এবং পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে দিল্লি। তার পাশাপাশি তাঁর প্রতিশ্রুতি অবৈধভাবে ভারতের যে ভূখণ্ড চিন দখল করে রেখেছে তাও ফিরিয়ে আনা হবে। 

    বছরে ২ কোটি চাকরি দেবেন কেজরিওয়াল

    এর পাশাপাশি স্বাস্থ্যের গ্যারান্টি সমেত মোদি সরকারের আনা অগ্নিবীর স্কিমকে তিনি বাতিল করবেন বলে ঘোষণা করেছেন। কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দেবেন বলেও জানান তিনি। প্রতিবছর দু’কোটি করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও শোনা গিয়েছে দুর্নীতিতে (Arvind Kejriwal) অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রীর কন্ঠে।

    আরও পড়ুন: “এই নির্বাচন রামভক্ত ও রাম-দ্রোহীদের মধ্যে একপক্ষকে বেছে নেওয়ার”, বললেন যোগী

    দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন দুর্নীতিতে অভিযুক্ত কেজরিওয়াল!

    সব থেকে আশ্চর্যজনক ছিল সাংবাদিক সম্মেলনে তাঁর ৯ নম্বর প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতিতে তিনি দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টির কথা বলেন। আবগারি দুর্নীতিতে তাঁর সরকারের একাধিক মন্ত্রী জেলে রয়েছেন। উপ মুখ্যমন্ত্রীও জেলে রয়েছেন। বর্তমানে তিনি নিজেও রয়েছেন তিহার জেলে বন্দি। কিন্তু এসব কিছু না ভেবে সাংবাদিক সম্মেলনে বসে কেজরিওয়াল (Arvind Kejriwal) বললেন যে দেশ দুর্নীতিমুক্ত হবে। তাঁর দাবি এমন নীতি প্রণয়ন করবে ইন্ডি জোট যে দেশে কেউ দুর্নীতি করার সাহস পাবে না।

    আরও পড়ুন: এক্স-রে প্লেটের আকাল! বালুরঘাট জেলা হাসপাতালে বন্ধ হতে বসেছে এক্স-রে পরিষেবা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election: চতুর্থ দফা ভোটের আগে বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি বিএসএফের

    Lok Sabha Election: চতুর্থ দফা ভোটের আগে বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি বিএসএফের

    মাধ্যম নিউজ ডেস্ক: চতুর্থ দফার ভোটের (Lok Sabha Election) আগে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি। ইতিমধ্যে বিএসএফের তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এডিজি রবি গান্ধী নদিয়া, মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে সেখানে নজরদারি বৃদ্ধি করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনুপ্রবেশ বড় সমস্যা। তার ওপরে চলছে দেশের সাধারণ নির্বাচন। এই আবহে সীমান্তে কড়া ব্যবস্থা রাখতে চাইছে বিএসএফ। কড়া নজরদারি চালাতে চাইছে বিএসএফ।

    আরও পড়ুুন: বাংলায় বিজেপির ক্লিন স্যুইপ, ভোটের ফল নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

    মুর্শিদাবাদ জেলায় বহরমপুর, নদিয়া, রানাঘাট ও কৃষ্ণনগরে 

    প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) মুর্শিদাবাদ জেলায় বহরমপুর, নদিয়া, রানাঘাট ও কৃষ্ণনগরে ভোট রয়েছে। এই আসনগুলি ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন। প্রসঙ্গত, রবি গান্ধীর পাশাপাশি এদিন পরিদর্শনে ছিলেন আয়ুষ্মণি তিওয়ারি, যিনি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি রয়েছেন। বিএসএফের উচ্চপর্যায়ের এই দলটি বহরমপুরের সদর দফতরে যেমন যায়, তেমনই পদ্মা নদীর ধারে সীমান্ত এলাকায়  নির্বাচনের প্রস্তুতিও খতিয়ে দেখে।

    পরিদর্শনে এডিজি

    জানা গিয়েছে, এর পাশাপাশি রবি গান্ধী ১৪৯তম ব্যাটেলিয়ানের সীমান্ত কানাপাড়া এবং নির্মলচর পরিদর্শন করেন। সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও, ৭৩তম ব্যাটেলিয়ানের অন্তর্গত হারুডাঙ্গাও পরিদর্শন করেন রবি গান্ধী। এর পাশাপাশি (Lok Sabha Election) ১৪৬ এবং ৮৬ তম ব্যাটেলিয়ান সীমান্ত মেঘনা ও শিকারিপুরও পরিদর্শন করেন তিনি।

    জাতির নিরাপত্তা নিশ্চিত করবে

    বিএসএফের তরফ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে, রবি গান্ধীর এই সফর ভারত বাংলাদেশ সীমান্তে জাতির নিরাপত্তা নিশ্চিত করবে। বিএসএফ সদা প্রতিশ্রুতিবদ্ধ দেশের নিরাপত্তা রক্ষা করতে। বিএসএফের তরফ থেকে আরও জানানো হয়েছে আন্তঃসীমান্ত অপরাধ কীভাবে মোকাবিলা করা হবে সে বিষয়ে উল্লেখযোগ্য পরামর্শ দিয়েছেন এডিজি। আঞ্চলিক অখন্ডতা (Lok Sabha Election) বজায় রাখার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Russia Relation: ‘লোকসভা ভোটের মধ্যেই ভারতে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে আমেরিকা’, অভিযোগ রাশিয়ার

    India Russia Relation: ‘লোকসভা ভোটের মধ্যেই ভারতে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে আমেরিকা’, অভিযোগ রাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘লোকসভা নির্বাচন চলাকালীন ভারতে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে আমেরিকা।’ কথাগুলি বলল রাশিয়ার (India Russia Relation) বিদেশমন্ত্রক। ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে বলে রিপোর্ট দিয়েছে মার্কিন ফেডারেল কমিশন। সেই প্রেক্ষিতেই এমন প্রতিক্রিয়া ব্যক্ত করল রাশিয়া।

    কী বলছে রাশিয়া? (India Russia Relation)

    রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জ্যাকারোভা বলেন, “ভারতের জাতীয় মানসিকতা এবং ইতিহাস বোঝার ক্ষমতা নেই ওয়াশিংটনের। তাই ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে না জেনেই দোষারোপ করে চলেছে তারা। লোকসভা নির্বাচনের সময় এভাবে তারা অস্থিরতা সৃষ্টি করতে চাইছে ভারতে।” তিনি বলেন, “এটা দেশ হিসেবে ভারতের প্রতি অশ্রদ্ধার পরিণতি। এর কারণ হল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাই সাধারণ নির্বাচন জটিল হয়ে উঠছে। এই আবহে ওয়াশিংটনের পদক্ষেপ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর শামিল।”

    কী বলা হয়েছে মার্কিন রিপোর্টে?

    প্রতি (India Russia Relation) বছর একটি করে রিপোর্ট প্রকাশ করে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। এই রিপোর্টেই দাবি করা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। ভারতে এ নিয়ে যে উদ্বেগ রয়েছে, তাও জানানো হয়েছে কমিশনের তরফে। জাতীয় রাজনীতিতে কেন্দ্রের শাসক দল বিজেপি যে বৈষম্য করছে, তাও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। ইউএপিএ, ফরেন কনট্রিবিউশন অ্যাক্ট, সিএএ, অ্যান্টি-কনভার্সান এবং গোহত্যা আইনেরও উল্লেখ করা হয়েছে। এই আইনগুলির মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলেও অনুযোগ করা হয়েছে রিপোর্টে। আরও বলা হয়েছে, সংবাদ মাধ্যম এবং এনজিওগুলি ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে রিপোর্ট করছে। তারা বলছে, এফসিআরএ রেগুলেশনের অধীনে তাঁদের (ধর্মীয় সংখ্যালঘুদের) ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। মার্কিন রিপোর্টের কড়া সমালোচনা করেছে ভারতও। বিদেশমন্ত্রকের তরফে এই রিপোর্টকে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার বলেও অভিহিত করা হয়েছে।

    বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহেই বলেছিলেন, “ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রাজনৈতিক অ্যাজেন্ডা নিয়ে পক্ষপাতিত্বমূলক রিপোর্ট পেশ করে।” তিনি বলেন, “ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম যে রাজনৈতিক বিভিন্ন অ্যাজেন্ডা নিয়ে পক্ষপাতমূলক আচরণ করে, তা সবাই জানে। ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার করতেই তারা এই জাতীয় রিপোর্ট প্রকাশ করে।” তিনি বলেন, “ভারতের বৈচিত্র, বহুত্ববাদ এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে ওদের রিপোর্টে কী বলা হয়েছে, তা আমরা থোড়াই কেয়ার করি (India Russia Relation)।”

    আরও পড়ুুন: পাকিস্তানের হাতে সিয়াচেন তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সোনিয়া গান্ধী?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha elections: সকাল সকাল ভোট দিলেই ফ্রিতে আইসক্রিম-জিলিপি, নয়া ভাবনা ইন্দোরে

    Lok Sabha elections: সকাল সকাল ভোট দিলেই ফ্রিতে আইসক্রিম-জিলিপি, নয়া ভাবনা ইন্দোরে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট চলাকালীন ভোটারদের বিশেষ ‘পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশের ইন্দোর জেলা প্রশাসন। সকাল সকাল ভোট (Lok Sabha elections) দিলেই ভোটারদের জিলিপি, পোহা, আইসক্রিম দেওয়ার সিদ্ধান্ত ইন্দোরে (Indore)। মঙ্গলবার জেলা শাসক আশিস সিং–এর সভাপতিত্বে দোকান মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকানের মালিকদের মতে, বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার এই পদক্ষেপের উদ্দেশ্য হল, ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে উৎসাহী করা।

    মধ্যপ্রদেশে দ্বিতীয় দফা ভোটে এই চমক

    উল্লেখ্য আগামী ১৩ মে দ্বিতীয় দফায় মধ্যপ্রদেশের ইন্দোরে রয়েছে ভোট। তালিকায় রয়েছে ২৫.১৩ লক্ষ ভোটারের নাম। আর এই ভোটে যাতে সকল ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী হন, তার জন্য এমন অভিনব চিন্তা ভাবনা করেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জেলা প্রশাসন। আসলে অনেকেরই এটা প্রথম ভোট, আবার কেউ কেউ আছেন বার্ধক্যের জন্য ভোট দিতে আসেন না। তাই সেই সমস্ত সাধারণ ভোটারদের কথা মাথায় রেখেই এবার এই সিদ্ধান্ত নিয়েছেন জেলা শাসক।

    জেলা শাসকের বক্তব্য

    এ প্রসঙ্গে জেলা শাসক আশিস সিং বলেন, “আমরা ভোটের দিক থেকে ইন্দোর লোকসভা কেন্দ্রকে দেশের এক নম্বর করতে চাই এবং এর জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হয়েছে।” শহরের বিখ্যাত ফুড হাব ‘৫৬ দুকান’-এর ব্যবসায়ী সমিতির সভাপতি গুঞ্জন শর্মা জানিয়েছেন যে ভোটের দিন সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে যাঁরা ভোট দেবেন তাঁদের শহরের সবচেয়ে বিখ্যাত জায়গায় বিনামূল্যে পোহা এবং জিলিপি পরিবেশন করা হবে। সঙ্গে থাকবে ফ্রিতে আইসক্রিমও। তবে বিনামূল্যে খাবার পেতে অবশ্যই ভোট দান করে আঙুলের কালির দাগ প্রমাণ হিসেবে দেখাতে হবে। আর তবেই মিলবে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ও গরম জিলিপি। তাছাড়া সকাল ৭টা থেকে ৯টার মধ্যে যে কোনও ভোটার ভোট দিলেই তাঁদের বিনামূল্যে দেওয়া হবে চাউমিন এবং মাঞ্চুরিয়ান।

    আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে ফের ওএমআর-এর মূল্যায়ন না পরীক্ষা, এসএসসি নিয়ে কী বলছে হাইকোর্ট?

    দিল্লিতেও থাকছে বিশেষ ব্যবস্থা

    কিন্তু এটাই প্রথম নয়। ইন্দোরের (Indore) বিখ্যাত ফুড হাব ‘৫৬ দুকান’-এর মালিকেরা আগের নির্বাচনেও এমন নিয়ম রেখেছিলেন। সকাল সকাল প্রথম দিকে ভোট (Vote) দিতে এসেছিলেন এমন ভোটারদের পোহা এবং জিলিপি সহ বিনামূল্যে স্ন্যাকস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইন্দোরের পাশাপাশি ভোটারদের অনুপ্রাণিত করতে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লিতেও। জানা গিয়েছে, দিল্লি (Delhi) মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন ভোটের দিনে বিভিন্ন রেস্তোরাঁ এবং বাজারে বিভিন্ন জিনিসের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মনে করা হচ্ছে এই সিদ্ধান্তে হয়তো কিছুটা হলেও ভোটাররা অনুপ্রাণিত হয়ে ভোটাধিকারে অংশ গ্রহণ করবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahua Moitra: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন মামলায় দিল্লিতে তলব তৃণমূলের মহুয়াকে

    Mahua Moitra: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন মামলায় দিল্লিতে তলব তৃণমূলের মহুয়াকে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ফের তলব দিল্লিতে। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় তলব করা হয়েছে তাঁকে। ২৮ মার্চ ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল নেত্রীকে। প্রসঙ্গত, এই মামলায় আগেও একবার মহুয়াকে সমন পাঠিয়েছিল ইডি। সেবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তৃণমূলের এই নেত্রী। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও। তাঁকে আগেও দু’বার তলব করেছিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

    বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (Mahua Moitra)

    বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তদন্তকারী আধিকারিকদের নজরে বিদেশি মুদ্রা লেনদেনের কয়েকটি ঘটনা রয়েছে। একটি নন-রেসিডেন্ট এক্সটারনাল অ্যাকাউন্টের লেনদেনও নজরে রয়েছে তাঁদের। এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়েছে মহুয়া ও হীরানন্দানিকে। সংসদে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। সেই নির্দেশের প্রেক্ষিতে মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। শনিবার সকালে মহুয়ার কলকাতার বাড়ি সহ চারটি ডেরায় তল্লাশি চালায় সিবিআই।

    ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ড

    ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। তার জেরে ডিসেম্বর মাসে লোকসভার সাংসদ পদ খারিজ করা হয় মহুয়ার। লোকসভার এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে বহিষ্কার করা হয় তাঁকে। এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলে হুমকি দিয়েছিলেন মহুয়া। লোকসভা থেকে বহিষ্কারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। সেই মামলাটি এখনও চলছে সুপ্রিম কোর্টে।

    জানা গিয়েছে, এথিক্স কমিটির রিপোর্টে তৃণমূল সাংসদের (মহুয়ার) লোকসভার লগইন আইডি অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়টিকে অনৈতিক আচরণ ও সংসদের অবমাননা হিসেবে অভিহিত করা হয়েছিল। এথিক্স কমিটির রিপোর্টে মহুয়াকে কড়া শাস্তি দেওয়ার সুপারিশও করা হয়েছিল। প্রসঙ্গত, এবারও কৃষ্ণনগর কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী মহুয়া। ৩১ মার্চ এই কেন্দ্র থেকেই প্রচার শুরু করার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহুয়ার (Mahua Moitra) প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির অমৃতা রায়, কৃষ্ণনগরে যিনি ‘রানি মা’ নামেই খ্যাত।

    আরও পড়ুুন: সন্দেশখালির রেখা পাত্রের পর এবার কৃষ্ণনগরের রানিমাকে ফোন মোদির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mohammad Shami: লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী মহম্মদ শামি? রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা

    Mohammad Shami: লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী মহম্মদ শামি? রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজের সঙ্গেই কি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন মহম্মদ শামি (Mohammad Shami)।  কয়েক মাস আগে দেশের মাটিতে বিশ্বকাপে অবিশ্বাস্য বোলিং করে সবার মন জেতেন শামি। সেই সময়ই শামিকে কাছে টেনে নেন প্রধানমন্ত্রী মোদি। এবার লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাঁকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গুঞ্জন, সেই প্রস্তাবে হয়তো সাড়া দেবেন ভারতের তারকা পেসার।

    শামিকে প্রস্তাব

    সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, শামি (Mohammad Shami) বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে ভোটে দাঁড়াতে পারেন। এখানে তৃণমূলের গতবারের জয়ী প্রার্থী হলেন নুসরত জাহান। সেক্ষেত্রে তৃণমূল যদি আবার নুসরত জাহানকে প্রার্থী করে, আর বিজেপি-র সঙ্গে শামির কথা চূড়ান্ত হয়, তাহলে বসিরহাটে শামি বনাম নুসরত ম্যাচ দেখা যেতে পারে। শামি আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও পার্টি জয়েন করেননি। উত্তরপ্রদেশে বাড়ি হলেও, রঞ্জি ট্রফিতে বাংলার হয়েই খেলেন মহম্মদ শামি। তাই ভারতীয় ক্রিকেটারকে পশ্চিমবঙ্গ থেকেই প্রার্থী করা হতে পারে। প্রসঙ্গত, কয়েকমাস আগে মহম্মদ শামি উত্তরাখণ্ডে এক বিজেপি নেতার বাড়ির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তখনই কথা হয় বলে অনুমান।

    আরও পড়ুন: পুতিন বিরোধী স্বর তোলাই ভুল! বিশ্বখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভকে ‘জঙ্গি’ তকমা রাশিয়ার

    অনেকে আবার এখনই শামির (Mohammad Shami) বিজেপিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। এর প্রধান দুটি কারণ ৩৩ বছরের শামি-র মধ্যে এখনও বেশ কিছুটা ক্রিকেট বাকি আছে। চোট সারিয়ে শামি-র এখনও অনেক দেশের জার্সিতে ও আইপিএলে ভাল স্পেল উপহার দেওয়ার আছে। এমন সময় রাজনীতিতে যোগ দেওয়ার ঝুঁকিটা হয়তো শামি নেবেন না। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেছেন, অনেকেই বিজেপিতে যোগ দিতে চাইছেন। আগামী কয়েক দিন বেশ কয়েকটি বড় নাম তাদের দলে যোগ দিচ্ছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share