Tag: Lords

Lords

  • India: লর্ডসে ইতিহাস গড়ে ইংল্যান্ডকে ২৭০ রানে উড়িয়ে দিল ভারত, শতরানে উজ্জ্বল যাস্তিকা

    India: লর্ডসে ইতিহাস গড়ে ইংল্যান্ডকে ২৭০ রানে উড়িয়ে দিল ভারত, শতরানে উজ্জ্বল যাস্তিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: লর্ডসের ১৪২ বছরের ইতিহাসে এই প্রথমবার অনুষ্ঠিত হওয়া মহিলাদের টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখল ভারত (India)। ঐতিহাসিক এই ম্যাচে ইংল্যান্ডকে ২৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে একতরফা জয় তুলে নিল হরমনপ্রীত কৌরের দল। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—তিন বিভাগেই (Womens Test) ইংল্যান্ডকে ছাপিয়ে গিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারতের প্রমীলা বাহিনী।

    টেস্ট ক্রিকেটে অটুট ভারতের দাপট (India)

    এই জয়ের ফলে মহিলাদের টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক দাপট আরও স্পষ্ট হয়ে উঠল। শেষ ১১টি টেস্টে ভারতের ঝুলিতে রয়েছে সাতটি জয়, তিনটি ড্র এবং মাত্র একটি হার। পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে খেলা ১১টি মহিলাদের টেস্টেও এখনও অপরাজিত ভারত।ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৫৭ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছিল নরেন্দ্র মোদির দেশের ‘দুর্গা’রা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলায় মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে অনায়াসেই ২৭০ রানের জয় নিশ্চিত করে ভারত। ভারতের এই ঐতিহাসিক জয়ের ভিত গড়ে দেন যাস্তিকা ভাটিয়া। দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করে তিনি লর্ডসে টেস্টে শতরান করা প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখান। তাঁর অনবদ্য ইনিংসের সুবাদে ভারত দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ৩৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ১১৫ রানের লিড থাকায় ভারতের মোট লিড দাঁড়ায় ৪৫৬ রান। স্মৃতি মন্ধনা ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। রিচা ঘোষ অপরাজিত ৫০ রান করে ইংল্যান্ডের ওপর চাপ আরও বাড়িয়ে দেন।

    ‘অপরাজিতা’…

    এর আগে প্রথম ইনিংসে ভারত ২৮৫ রান তোলে। স্মৃতি মন্ধনা ৮৩, অধিনায়ক হরমনপ্রীত কৌর ৫৮ এবং দীপ্তি শর্মা ৫৭ রানের মূল্যবান ইনিংস খেলেন। জবাবে ইংল্যান্ড মাত্র ১৭০ রানেই অলআউট হয়ে যায়। অভিষেক ম্যাচেই পেসার ক্রান্তি গাউড পাঁচ উইকেট নিয়ে ভারতের প্রথম ইনিংসের লিড নিশ্চিত করতে বড় ভূমিকা নেন (India)। ৪৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় ইংল্যান্ড। ট্যামি বিউমন্ট শূন্য রানে প্রথম বলেই আউট হন। অভিজ্ঞ হেদার নাইটও অল্প রান করে ফিরে যান (Womens Test)। এরপর অ্যামি জোনস ও সোফি একলস্টোন কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। একলস্টোন ভারতের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও লড়াই করেন। তবে ভারতের বোলিং আক্রমণের সামনে সেই প্রতিরোধ টেকেনি। শেষ দিনে দীপ্তি শর্মা চার উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন এবং ভারতের স্মরণীয় জয় নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে মহিলাদের টেস্ট ক্রিকেটে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারত। যাস্তিকার ঐতিহাসিক শতরান এবং ক্রান্তির অভিষেকেই পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব যেমন ভারতের সাফল্যের অন্যতম ভিত্তি (Womens Test) হয়ে রইল, তেমনই অভিজ্ঞ হেদার নাইট ও ট্যামি বিউমন্টের বিদায়ী টেস্ট ইংল্যান্ডের কাছে (India) হতাশার স্মৃতি হয়ে রইল।

     

  • WTC Final 2025: বিমান দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শোকজ্ঞাপন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নীরবতা পালন ক্রিকেটারদের

    WTC Final 2025: বিমান দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শোকজ্ঞাপন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নীরবতা পালন ক্রিকেটারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2025) তৃতীয় দিনের খেলা শুরুর আগে দুই দেশের ক্রিকেটাররা আমেদাবাদ (Ahmedabad Plane Crash) বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন করলেন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা – উভয় দলের ক্রিকেটাররাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। বৃহস্পতিবারই আমেদাবাদ বিমানবন্দরের কাছে টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। উড়ানটিতে মোট ২৪২ জন ছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়া মহলও। শুক্রবার, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়া নেমেছিল ইন্টার-স্কোয়াড অনুশীলন ম্যাচে। সেখানেও নীরবতা পালন করা হয়। ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরেন।

    শোকজ্ঞাপন ২২ গজেও

    আমেদাবাদের বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। মোট ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এবার শোকজ্ঞাপন ২২ গজেও। ইংল্য়ান্ডে খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল, আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে দু দেশের পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। আজ থেকে ভারত ও ভারতীয় এ দল ইন্ট্রা স্কোয়াড ম্য়াচ খেলতে নামবে। আবার ইংল্যান্ডেই লর্ডসে এই মুহূর্তে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দিনের খেলা শুরুর আগেই দুটো ম্য়াচেই প্লেয়ারদের দেখা গেল কালো আর্মব্য়ান্ড পরে মাঠে নামতে। বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হওয়া যাত্রীদের ও মেডিক্যাল কলেজের প্রয়াত স্টুডেন্টদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ মৌনব্রত পালন করার পরই খেলা শুরু হয়।

    ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা

    বৃহস্পতিবার সব মিলিয়ে ২১৮ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে অজিরা। নবম উইকেট পেতে দেরি হয়নি দক্ষিণ আফ্রিকার। রাবাডা ফেরান নাথান লিয়ঁকে। মাত্র ২ রানে সাজঘরে ফেরেন এই অফ স্পিনার। তবে, উইকেটের অন্যপ্রান্তে থিতু হয়ে লড়াই জারি রাখেন মিচেল স্টার্ক। হ্যাজেলউডও স্টার্ককে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। প্রথম দিন অস্ট্রেলিয়া ২১২ রানের বেশি তুলতে পারেনি। মনে করা হচ্ছিল প্রোটিয়ারা দারুণ জায়গায় রয়েছে। কিন্তু দিনের শেষে দক্ষিণ আফ্রিকা পৌঁছয় ৪ উইকেটে ৪৩ রানে। এই পরিস্থিতিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। ম্যাচে ফিরতে গেলে দ্বিতীয় দিনের শুরুতে একটা পার্টনারশিপ দরকার ছিল প্রোটিয়াদের। সেই লক্ষ্য নিয়েই নেমেছিলেন বাভুমা এবং বেডিংহ্যাম। তাঁদের জুটিতে উঠল ৬৪ রান। এরপর এক প্রকার সেট হয়েই সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ৩৬ রানের মাথায় তাঁকে ফেরান প্যাট কামিন্স।

  • India vs England: বিশেষ প্রস্তুতির জন্য ভারত ছাড়ল ইংল্যান্ড দল! তৃতীয় টেস্টে কি ফিরছেন কোহলি?

    India vs England: বিশেষ প্রস্তুতির জন্য ভারত ছাড়ল ইংল্যান্ড দল! তৃতীয় টেস্টে কি ফিরছেন কোহলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১। প্রথম টেস্টে জয়ের দোড়গোড়া থেকে হার মানতে হয়েছিল রোহিতদের। দ্বিতীয় টেস্টে যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের সেঞ্চুরি। জসপ্রীত বুমরার অনবদ্য বোলিং। চার দিনেই বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। বিশাখাপত্তনম টেস্টের পরই ভারত ছেড়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। তাঁরা এখন আবুধাবিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত।

    আবু ধাবিতে ইংল্যান্ড

    ভারতে আসার আগে আবু ধাবিতে শিবির করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। উপমহাদেশের পিচ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই সেখানে শিবির ছিল বেন স্টোকসদের। তাদের স্পিনাররা যে দুর্দান্ত প্রস্তুতি সেরেছেন, তা দুই টেস্টেই দেখা গিয়েছে। ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে তৃতীয় টেস্ট। মাঝে দীর্ঘ বিরতি। সে কারণেই ফের আবু ধাবি পাড়ি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। একদিকে যেমন সিরিজের বাকি তিন টেস্টের প্রস্তুতিতে লক্ষ্য, তেমনই মানসিক ভাবে নিজেদের তরতাজা রাখতে চাইছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। তাই পরিবারের সঙ্গে হালকা মেজাজে সময় কাটানোর জন্য আবু ধাবি পাড়ি দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। 

    আজ দল ঘোষণা

    বিসিসিআই সূত্রে খবর, আজ বুধবার শেষ তিনটি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা হতে পারে। দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতার পর ভাইজাগে রোহিত শর্মা এবং মুখ্য সিলেক্টর অজিত আগারকারের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। বিশ্লেকদের ধারণা, টিম ইন্ডিয়া বাকি টেস্ট ম্যাচগুলিতে বড়সড় কোনও পরিবর্তন করতে পারে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং অজিত আগরকারের কথোপকথন থেকে অনুমান ক্রিকেট মহলের। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টে নিজেই নামেননি বিরাট কোহলি। তৃতীয় টেস্টে ফিরতে পারেন কিং কোহলি।

    নাম বদল স্টেডিয়ামের

    ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের আগেই বদলে গেল রাজকোট স্টেডিয়ামের নাম।  এত দিন এই মাঠের নাম ছিল সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা (এসসিএ) স্টেডিয়াম। এখন থেকে সেটি ‘নিরঞ্জন শাহ স্টেডিয়াম’ নামে পরিচিত হবে। লর্ডসের মতো প্রেস বক্স থাকার কারণে এই স্টেডিয়ামকে ‘ভারতের লর্ডস’ও বলা হয়। প্রথম শ্রেণিতে খেলা প্রাক্তন ক্রিকেটার তথা বর্ষীয়ান প্রশাসক নিরঞ্জন শাহের নামে এই স্টেডিয়ামের নাম রাখা হচ্ছে। এসসিএ-র তরফে একটি বিবৃতে এ কথা জানানো হচ্ছে। ১৪ ফেব্রুয়ারি নতুন নামের এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন বোর্ডের সভাপতি জয় শাহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share