Tag: Lovlina Borgohain

Lovlina Borgohain

  • Glasgow Restaurant: ভারতের ভুল মানচিত্র! লভলিনার আপত্তির পর ক্ষমা চাইল রেস্তরাঁ, মোছা হল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

    Glasgow Restaurant: ভারতের ভুল মানচিত্র! লভলিনার আপত্তির পর ক্ষমা চাইল রেস্তরাঁ, মোছা হল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্লাসগোর একটি ভারতীয় রেস্তরাঁয় ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি বাদ দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় বক্সার লভলিনা বরগোহাঁই বিষয়টি প্রকাশ্যে তুলে ধরার পর রেস্তরাঁ কর্তৃপক্ষ (Glasgow Restaurant) ক্ষমা চেয়ে মানচিত্র-সহ প্রতীক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ক্ষমা চাওয়ার কিছুক্ষণের মধ্যেই রেস্তরাঁটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। ফলে সেটি বন্ধ করা হয়েছে (Incomplete India Map), নাকি সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    ভারতীয় বক্সিং দলের গ্লাসগো সফর (Glasgow Restaurant)

    ঘটনার সূত্রপাত ভারতীয় বক্সিং দলের গ্লাসগো সফরকে ঘিরে। ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে দুর্দান্ত সাফল্যের পর ভারতীয় বক্সিং দল মোট ১০টি পদক—সাতটি সোনা ও তিনটি রুপো—জিতে দেশে গৌরব এনে দেয়। সেই সাফল্য উদ্‌যাপন করতেই দলের সদস্যরা গ্লাসগোর ‘মিস্টার সিংস ইন্ডিয়া, দ্য হোম অব কারি’ রেস্তরাঁয় গিয়েছিলেন। উৎসবের সেই আয়োজনই পরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনুষ্ঠানের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর দেখা যায়, লভলিনা রেস্তরাঁর ছাপানো একটি ন্যাপকিন হাতে নিয়ে তাতে থাকা ভারতের মানচিত্রের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন।

    লভলিনার অভিযোগ

    তাঁর অভিযোগ, মানচিত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চল সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। লভলিনা বলেন, “দয়া করে বিষয়টি অন্যভাবে নেবেন না। এতে আমি কিছুটা কষ্ট পেয়েছি। ভারতের মানচিত্রে আমাদের উত্তর-পূর্বাঞ্চল নেই। হ্যাঁ, বাইরেও যে মানচিত্রটি প্রদর্শিত হয়েছে, সেখানেও উত্তর-পূর্বাঞ্চল বাদ দেওয়া হয়েছে। উত্তর-পূর্বের একজন মানুষ হিসেবে বিষয়টি আমাদের সত্যিই কষ্ট দেয়। আমি শুধু এটুকুই বলতে চেয়েছিলাম। পরের বার দয়া করে বিষয়টি মনে রাখবেন। আপনাদের অনেক ধন্যবাদ।” অসমের এই বক্সারের বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দেওয়া বা উপেক্ষা করার প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরেই যে অভিযোগ রয়েছে, লভলিনার বক্তব্য সেই বিতর্ককে ফের সামনে নিয়ে আসে (Glasgow Restaurant)।

    প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা রেস্তরাঁ কর্তৃপক্ষের

    সমালোচনার পর দ্রুত বিবৃতি দিয়ে ক্ষমা চান রেস্তরাঁ কর্তৃপক্ষ। প্রায় ৩২ বছর ধরে ভারতীয় সংস্কৃতি ও খাবারের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তাঁরা ভুলের জন্য দুঃখপ্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, “সবার আগে আমরা ভারতের ভুল মানচিত্র প্রদর্শনের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। এটি সংশোধনের জন্য আমরা অবিলম্বে পদক্ষেপ করব। আবারও আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা কাউকে আঘাত করতে চাইনি। বরং ভারতীয় দলের জন্য গর্বের সঙ্গে পরিষেবা দিতে চেয়েছিলাম।” ভারতীয় দলের সাফল্যের কথাও উল্লেখ করে রেস্তরাঁ কর্তৃপক্ষ জানান, বিজয়ী ক্রীড়াবিদদের আতিথেয়তা করতে পেরে তাঁরা গর্বিত। বিবৃতিতে বলা হয়, “সঠিক মানচিত্র-সহ প্রতীক পরিবর্তন করা হবে। কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ সাফল্যের পর তাঁদের পরিষেবা দিতে পারা আমাদের কাছে অত্যন্ত সম্মান ও সৌভাগ্যের বিষয়। সমস্ত ক্রীড়াবিদ এবং অতিথিরা তাঁদের সন্ধ্যাটি উপভোগ করেছেন। এই স্মৃতি আমাদের কাছে ভারতের সঙ্গে চিরস্থায়ী হয়ে থাকবে।”

    অদৃশ্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট

    ক্ষমা চাওয়ার পরেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। রেস্তরাঁটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে অনলাইনে অনেকেই প্রশ্ন তুলেছেন, অ্যাকাউন্টটি কি কর্তৃপক্ষ নিজেই নিষ্ক্রিয় করেছেন, নাকি সম্পূর্ণ মুছে (Incomplete India Map) দিয়েছেন। এখনও পর্যন্ত অ্যাকাউন্টটি সরিয়ে নেওয়ার বিষয়ে রেস্তরাঁ কর্তৃপক্ষের তরফে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। ভবিষ্যতে তাঁরা আবার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হবেন কি না, তাও এখনও স্পষ্ট নয় (Glasgow Restaurant)।

     

  • Commonwealth Games 2026: কমনওয়েলথ শুরুর আগেই পদক নিশ্চিত! ভারতকে স্বস্তি দিলেন লভলীনা

    Commonwealth Games 2026: কমনওয়েলথ শুরুর আগেই পদক নিশ্চিত! ভারতকে স্বস্তি দিলেন লভলীনা

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই পদক নিশ্চিত করে ফেলল ভারত। ২৩ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। স্কটল্যান্ডের গ্লাসগোয় আয়োজিত হবে এই টুর্নামেন্ট। চলবে আগামী ২ অগাস্ট পর্যন্ত। এখনও শুরুই হয়নি কমনওয়েলথ গেমস। তার আগেই একটি পদক নিশ্চিত করে ফেলেছে ভারত। জানা গিয়েছে, মহিলা বক্সার লভলীনা বরগোহাঁই একটি পদক জিতবেনই। বক্সিং রিংয়ে নামার আগেই তা নিশ্চিত হয়ে গিয়েছে। কমনওয়েলথ গেমসে মহিলাদের বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে সরাসরি কোয়ার্টার ফাইনাল হচ্ছে। কিন্তু সেখানে আট বক্সার নেই। তিন বক্সার নাম তুলে নিয়েছেন। ফলে তিন বক্সার সরাসরি সেমিফাইনালে উঠে গিয়েছেন। তাঁদের মধ্যেই রয়েছেন লভলীনা।

    ব্রোঞ্জ নিশ্চিত

    বক্সিংয়ে সেমিফাইনালে খেলা চার প্রতিযোগীই পদক জিতবেন। যাঁরা সেমিফাইনালে হারবেন, তাঁরা ব্রোঞ্জ জিতবেন। সেই হিসাবেই লভলীনা অন্তত পক্ষে ব্রোঞ্জ জিতবেন। সেমিফাইনালে লভলীনার প্রতিপক্ষ টুভালুর তাফাকি। সেই ম্যাচ জিতলে সোনা বা রুপো কিছু একটা পাবেন ভারতীয় বক্সার। ২০২৪ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন লভলীনা। এবার কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগেই এই বিভাগে ব্রোঞ্জ নিশ্চিত করলেন তিনি।

    পদকের দৌড়ে কারা

    বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ছিল ২১০জন ক্রীড়াবিদ। এবার ১২৫ জন ক্রীড়াবিদ। এবার ১৯টি ইভেন্টের বদলে রয়েছে ১০টি ইভেন্ট। অ্যাথলেটিক্স, সাইক্লিং, ভারোত্তোলন, সাঁতারসহ একগাদা বিভাগে পদক পেতে পারে ভারত। গতবছর ভারত পদক পেয়েছিল ৬১টি, যার মধ্যে সোনা ছিল ২২টি। এবার ভারতের লক্ষ্য আরও বেশী পদক আনা। ৩০ জুলাই পুরুষদের বিভাগে কোয়ালিফাই করতে নামবেন নীরজ চোপড়া। সেখান থেকে ১ অগাস্ট ফাইনালে নামবেন নীরজ। এছাড়াও পদকের দৌড়ে রয়েছেন মীরাবাঈ চানু।

    ১২৪ সদস্যের ভারতীয় দল গ্লাসগোয়

    বৃহস্পতিবার ১২৪ সদস্যের ভারতীয় দল গ্লাসগোয় তাঁদের অভিযান শুরু করছে। এবারের গেমসে ইভেন্টের সংখ্যা আগের তুলনায় অনেক কম হলেও ভারতীয় দল সর্বোচ্চ সাফল্য অর্জনের লক্ষ্য নিয়েই নামছে। ভারতের প্রথম প্রতিযোগিতা হবে লন বোলসে। ২০২২ কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক পদকজয়ী ভারতীয় লন বোলস দল এবারও বিশ্বের সেরাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তবে গেমস শুরুর আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। কমনওয়েলথ থেকে ছিটকে গেলেন জুডো তারকা অরুণ কুমার। ডোপ পরীক্ষায় অ্যানাবলিক স্টেরয়েডে পজিটিভ ধরা পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। ৩১ জুলাই থেকে পুরুষদের জুডো প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। এছাড়া একাধিক অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য ভারতের ভারোত্তোলন দলের কোটা কমে ১১-তে নেমে এসেছে। সেই কারণেই ভারোত্তোলক দিলবাগ সিংকেও গেমস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক সূত্র জানিয়েছে, পিঠের চোটের জন্য দিলবাগ প্রস্তুতি শিবিরে অনুশীলনই করতে পারেননি। তাই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হয়েছে।

  • Asian Games 2023: সেঞ্চুরি চান মোদি! এশিয়াডে ভারতের পদকসংখ্যা ৭০ পেরোতেই কী বললেন প্রধানমন্ত্রী?

    Asian Games 2023: সেঞ্চুরি চান মোদি! এশিয়াডে ভারতের পদকসংখ্যা ৭০ পেরোতেই কী বললেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে পদকসংখ্যা ১০০ বা তার বেশি করার লক্ষ্য নিয়েই এবারের এশিয়ান গেমস (Asian Games 2023) শুরু করেছে ভারত। ভারতীয় দলের লক্ষ্য ছিল, ‘এ বার ১০০ পার।’ ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে ভারত পেয়েছিল ৭০টি পদক। এর আগে পর্যন্ত ভারতের সর্বাধিক পদকসংখ্যাই ছিল ৭০। এবার সেই সংখ্যা পেরিয়ে যেতেই ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    বুধবার সকালে তিরন্দাজিতে সোনা পায় ভারত। তারপরই মোদি লেখেন, ‘‘এশিয়ান গেমসে ভারত এ বারই সব থেকে বেশি উজ্জ্বল। ৭১ পদক আমাদের সব থেকে ভাল ফল। ভারতীয় অ্যাথলিটদের দায়বদ্ধতা, পরিশ্রম ও খেলোয়াড়ি মানসিকতার ফল পাচ্ছি। প্রতিটা পদকের নেপথ্যে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প। দেশের কাছে এক গর্বের মুহূর্ত। প্রত্যেক অ্যাথলিটকে শুভেচ্ছা।’’

    সোনা জয়ের রেকর্ড

    শুধু মোট পদকসংখ্যা নয়, সোনা জয়ের ক্ষেত্রেও নজির গড়েছে ভারত। জাকার্তায় ১৬টি সোনা জিতেছিল দেশ। এ বার ইতিমধ্যেই ১৬টি সোনা জেতা হয়ে গিয়েছে। অর্থাৎ, আর একটি সোনা জিতলেই এশিয়ান গেমসে এক বছরে সর্বাধিক সোনা জেতার রেকর্ডও করে ফেলবে ভারত। তিরন্দাজিতে একটি ইভেন্টের ফাইনাল খেলতে নামবেন ভারতেরই দুই প্রতিযোগী। সেখানে সোনা-রুপো নিশ্চিত। অর্থাৎ, সোনা জয়ের ক্ষেত্রেও ভারত নজির গড়ে ফেলেছে তা বলাই যায়। এবারের এশিয়ান গেমসে (Asian Games 2023) ৭৪টি পদকের মধ্যে ২৩টি পদক এসেছে অ্যাথলেটিক্সে। পিছিয়ে নেই শ্যুটিংও। ২৩টি পদক এনেছেন ভারতের শ্যুটারেরা। অর্থাৎ, ৭৪টি পদকের মধ্যে শুধু এই দু’টি খেলাতেই ৪৬টি পদক জিতেছে ভারত।

    আরও পড়ুন: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    রুপো লভলিনার, হকির ফাইনালে ভারত

    মেরি কমের পর ভারতের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসের (Asian Games 2023) ফাইনালে পা রেখেছিলেন লভলিনা বরগোহাইন (Lovlina Borgohain)। কিন্তু ইতিহাস তৈরি করতে পারলেন না। এশিয়ান গেমস থেকে সোনা জেতা হল না অসমের মেয়ের। চিনের বক্সার কিয়ান লি-র বিরুদ্ধে রুপোতে থামতে হল লভলিনাকে। ৭৫ কেজি বিভাগের ফাইনালে ওঠার পাশাপাশি প্যারিস অলিম্পিকের টিকিটও জোগাড় করে নিয়েছিলেন। কিন্তু ফাইনালে সেই প্রাধান্য রাখতে পারলেন না। মহিলাদের ৫৪-৫৭ কেজি বক্সিংয়ের সেমিফাইনালে ব্রোঞ্জ জিতেছেন পারভিন হুডা। পারভিন সেমিফাইনালে চাইনিজ তাইপেইয়ের লিন ইউ টিং-এর কাছে হেরে গিয়েছেন। স্কোয়াশে মিক্সড ডাবলসে  ব্রোঞ্জ পেলেন আনাহত সিং-অভয় সিং জুটি।

    এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারতের পুরুষ হকি দল। বুধবার সেমিফাইনালে তারা ৫-৩ গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে। গোল করলেন মনদীপ সিংহ, হার্দিক সিংহ, অমিত রোহিদাস, ললিত উপাধ্যায় এবং অভিষেক। ফাইনালে ভারত খেলবে চিন বনাম জাপান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Women’s World Boxing Championships: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার কন্যা! ৪ রুপো নিশ্চিত ভারতের

    Women’s World Boxing Championships: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার কন্যা! ৪ রুপো নিশ্চিত ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (Women’s World Boxing Championships) আসরে ভারতীয় বক্সারদের দাপট। চারটে রুপো নিশ্চিত করলেন চার বক্সার। ফাইনালে পৌঁছে গিয়েছেন চার বক্সার নীতু ঘনঘাস (Nitu Ghanghas), নিখাত জারিন (Nikhat Zareen), লভলিনা বরগোহাইঁ (Lovlina Borgohain) ও স্বাতী বোড়া।

    ম্যাচের বিবরণ

    ভারতের সামনে চার চারটি সোনা জয়ের হাতছানি। এদিন ভারতীয় বক্সারদের (Women’s World Boxing Championships) মধ্যে সর্বপ্রথম মাঠে নামেন নীতু। ৪৮ কেজি বিভাগে কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হয়েছিলেন নীতু। গতবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আলুয়ার বিরুদ্ধে নীতুকে হারতে হয়েছিল। তবে এ বার মধুর প্রতিশোধ নিলেন নীতু।  ৫-২ স্প্লিট ডিসিশনে ম্যাচ জিতে নেন নীতু। ৫০ কেজি বিভাগে ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী ইনগ্রিট ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিলেন গত বারের চ্যাম্পিয়ন নিখাত। কলম্বিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখেন নিখাত। সেমিফাইনালে ৫-০ ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারান জারিন। 

    আরও পড়ুন: ব্যাটে-বলে ভারতকে টেক্কা! ২১ রানে তৃতীয় একদিনের ম্যাচ জিতে ২-১-এ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

    দাপট অব্যাহত লভলিনার

    ৭৫ কেজি বিভাগে ফাইনালে পৌঁছেছেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাইঁ। তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে ভারত। দুই বারের অলিম্পিক পদকজয়ী, চিনের লি কিয়ানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে নিজের জায়গা পাকা করেন লভলিনা। প্রথম রাউন্ডে দুই তারকাই একে অপরকে কড়া টক্কর দেন। ৩-২ প্রথম রাউন্ড জিতে নেন লভলিনা। স্প্লিট ডিসিশনে শেষমেশ টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী কিয়ানকে হারান অসমের লভলিনা। দিনের শেষ ম্য়াচে ৮১ কেজি বিভাগে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ এম্মা গ্রিনট্রিকে হারান স্বাতী।  ৪-৩ ব্যবধানে জেতেন ভারতীয় বক্সার। চার কন্যা ফাইনালে উঠে রুপো জয় নিশ্চিত করলেও ভারতীয় সমর্থকদের আশা, শনি ও রবিবার ফাইনালের আসরে তাঁরা যেন সোনার মেয়ে হয়েই দেশে ফেরেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share