Tag: Madhyam

Madhyam

  • Purba Medinipur: ‘গুরুদেবকে প্রণাম করেছি’, অবস্থানে অনড় সুবল, তৃণমূলে থাকবেন তো?

    Purba Medinipur: ‘গুরুদেবকে প্রণাম করেছি’, অবস্থানে অনড় সুবল, তৃণমূলে থাকবেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ফের অস্বস্তিতে দল। রাজ্যের বিরোধী দলনেতার বাবা সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করার কড়া মাশুল দিতে হয়েছে বর্ষীয়ান তৃণমূল নেতা সুবল মান্নাকে। পুরপ্রধানের পদ খুইয়েছেন এই তৃণমূল নেতা। গতকাল বৃহস্পতিবার অনাস্থা এনে তাঁর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে বসানো হয়েছে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশকে। এবার দলের প্রতি এই প্রবীণ তৃণমূল নেতা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “গুরুদেবকে প্রণাম করেছি। মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য, তা আগামী লোকসভা নির্বাচনে বলব।” তবে নিজের অবস্থানে অনড় তিনি। লোকসভা ভোটের আগে তৃণমূলে থাকবেন তো? উঠছে প্রশ্ন।

    কী বললেন প্রাক্তন পুরপ্রধান (Purba Medinipur)?

    কার্যত নাম না করে কাঁথির (Purba Medinipur) প্রাক্তন চেয়ারম্যান তথা প্রবীণ তৃণমূল নেতা সুবল মান্না কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী অখিল গিরির উদ্দেশে বলেন, “আমি গুরুদেবকে প্রণাম করেছি, তবে সেটা কোনও দলীয় মঞ্চ বা সভা ছিল না। একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে শিশিরবাবুকে প্রণাম করেছি। তিনি তো এখনও দলের সাংসদ। হাইকোর্টের রায়কে আমি মাথা পেতে নেব। আর যদি কেউ রায় না মানেন, তাহলে আমার কিছু করার নেই। যাঁরা আজকে বলেছেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান, ধারণা এবং যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আমি হাইকোর্টের নির্দেশ দেখিয়েছি, মন্ত্রী ঠিক বলছেন না, বলছি একবার পড়ে দেখুন। পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি। মোট ১৫ টি মামলা অধিকারী পরিবারের বিরুদ্ধে করেছি।”

    দলে থাকবেন তো সুবল?

    তবে কাঁথির (Purba Medinipur) প্রাক্তন তৃণমূল চেয়ারম্যানের বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কোনও প্রতিক্রিয়া দেয়নি। সমানেই লোকসভার ভোট। এই ভোটকে কেন্দ্র করে এই প্রবীণ তৃণমূল নেতা কি আদৌ দলে থাকবেন? তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। এই পরিস্থিতিতে তৃণমূলের ঘরোয়া কোন্দলের প্রেক্ষিতে নির্বাচনের আগেই মাঠে নামতে শুরু করেছে বিজেপি।

    বিজেপির বক্তব্য

    এই বিষয়ে বিজেপি তীব্র কটাক্ষ করেছে। কাঁথি (Purba Medinipur) সাংগঠনিক জেলার বিজেপি নেতা অসীম মিশ্র বলেন, “গোয়াল ঘরে যুদ্ধ শুরু হয়েছে। তবে এই বক্তব্য আমাদের নয়, তৃণমূল দলের বক্তব্য।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • West Bengal Police: সন্দেশখালিতে হামলার ঘটনায় এতদিনে টনক নড়ল, সরানো হল বসিরহাটের এসপি’কে

    West Bengal Police: সন্দেশখালিতে হামলার ঘটনায় এতদিনে টনক নড়ল, সরানো হল বসিরহাটের এসপি’কে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে রাজ্যের পুলিশ এবং প্রশাসনিকস্তরে একাধিক রদবলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন থেকে রাজ্যে একাধিক আইএএস, আইপিএস এবং ডব্লুবিসিএস অফিসারদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের উপর দুষ্কৃতীদের আক্রমণের ঘটনায় বসিরহাটের এসপি জোবি থমাসকে বদলি করা হল এবার। উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তকাণ্ডে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। শাহজাহানের অনুগামীরা ব্যাপক সংখ্যায় জমায়েত হয়ে হামলা করেছিল। ঘটনায় ইডির তিন জন অফিসারের মাথা ফেটেছিল। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে। কিন্তু ঘটনার পর এতদিন কেটে গেলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। সামনেই লোকসভা নির্বাচন। কমিশনের নজরদারি শুরু হয়ে গিয়েছে। সেই কারণেই কি আগেভাগে এসপি’কে বদলি করা হল? এমন প্রশ্ন স্বাভাবিক কারণেই উঠতে শুরু করেছে।

    একই ভাবে অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা হিসাবে নতুন দায়িত্ব পেলেন জাভেদ শামিম। সব মিলিয়ে বুধবার মোট ৪৫ জন আইপিএস অফিসারকে বদল করা হয়েছে বলে জানা গিয়েছে।

    কোন কোন অফিসারের বদলি হল (West Bengal Police)?

    লোকসভা ভোটের আগে একাধিক পুলিশ আধিকারিকদের (West Bengal Police) রদবদল করা হল। আইবি দফতর থেকে মনোজ ভার্মাকে বদলি করা করা হয়েছে আইজি (আইনশৃঙ্খলা) পদে। কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেটরের অনেক অফিসারকে বদলি করা হয়েছে। আবার একই সঙ্গে বারাসত, বনগাঁ, কালিম্পং, বসিরহাটেও বেশ কিছু জেলা পুলিশ সুপারকে বদল করা হয়েছে। দক্ষিণবঙ্গের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি উত্তর পদে থাকা তরুণ হালদারকে বদলি করা হয়েছে সিআইডির ডিআইজি দফতরে। ডিসি দক্ষিণ-পূর্ব শুভঙ্কর ভট্টাচার্যকে কলকাতার পুলিশের যুগ্ম কমিশনার করা হয়েছে। আবার বিধাননগর কমিশনারেটের ডিসি ট্রাফিক ইন্দিরা মুখোপাধ্যায়কে পাঠানো হচ্ছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে। একই সঙ্গে ডব্লুবিপিএস অফিসার সুমন্ত কবিরাজকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার পদ থেকে সরিয়ে পাঠানো হল বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত সুপার পদে।

    জেলাশাসক বদল

    রাজ্যের পুলিশ আধিকারিকের (West Bengal Police) সঙ্গে সরকারি আমলাদের ক্ষেত্রেও বদল করা হয়েছে। বীরভূম এবং পূর্ব বর্ধমানের জেলাশাসককে বদল করা হয়েছে। আগে বীরভূমের জেলাশাসক ছিলেন বিধানচন্দ্র রায়। তিনি এবার থেকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাজ সামলাবেন। অন্যদিকে পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে বদল করা হয়েছে। এছাড়াও একাধিক অতরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসকদেরও এদিন বদল করা হয়েছে। লোকসভা ভোটের আগে এই বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভোট কৌশলীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: শাহজাহান ঘনিষ্ঠ দুই নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ব্যাপক ক্ষোভ গ্রামবাসীদের

    North 24 Parganas: শাহজাহান ঘনিষ্ঠ দুই নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ব্যাপক ক্ষোভ গ্রামবাসীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির উপর আক্রমণের পর থেকেই তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। রাজ্যের পুলিশ তাঁর কোনও খোঁজ দিতে পারেনি। অপর দিকে এই প্রতাপশালী নেতার ঘনিষ্ঠ আরও দুই তৃণমূল নেতার বিরুদ্ধে বুধবার সন্দেশখালির (North 24 Parganas) সাধারণ মানুষ পথে নেমে তীব্র বিক্ষোভ দেখালেন। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, এলাকায় মানুষের জমি জোর করে দখল করে নোনাজল ঢুকিয়ে মাছের চাষ করা চলছে। কিন্তু মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চনা করা হয়েছে। প্রতিবাদে শতাধিক মানুষ সন্দেশখালি বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় আজ।

    জানানো হয় লিখিত অভিযোগ (North 24 Parganas)

    সন্দেশখালি (North 24 Parganas) ২ ব্লকের বিডিও এবং ব্লক ভূমি দফতরে এলাকার মানুষ অভিযোগ জানিয়ে বলেন, “৭ নম্বর কলোনিতে উত্তম সর্দার ১৫০ বিঘা এবং ৮ নম্বর কাছারিপাড়ায় ৩০০ বিঘা জমি কেড়ে নিয়েছে। এখন এই জমিতে চলছে মাছের চাষ। গ্রামের মানুষকে বিঘা প্রতি ৬০০০ টাকা করে ইজারা দেওয়ার কথা ছিল। কিন্তু অল্প কিছু মানুষকে দিলে বাকি কাউকেই প্রাপ্য টাকা দেওয়া হয়নি। এলাকার গুরুত্বপূর্ণ দুটি খালও দখল করে নিয়েছে এই দুই তৃণমূল নেতা। থানা, ব্লক, এবং ভূমির অফিসে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি।”

    এলাকাবাসীর বক্তব্য

    এলাকার স্থানীয় (North 24 Parganas) মলিন সিংহ বলেন, “আমাদের কাছ থেকে গড়ে এক বিঘা করে জমি দখল করে নিয়েছে এই তৃণমূলের নেতারা। ইজারার টাকা চাইতে গেল দেওয়া হয় হুমকি।” আবার এলাকার বিডিও অরুণ কুমার সামন্ত জানিয়েছেন, “একটি অভিযোগপত্র জমা পড়েছে, ব্লকের ভূমি দফতরকে বিষয়টি দেখতে বলেছি।” আবার পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

    শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বক্তব্য

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির (North 24 Parganas) উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে মূলত অভিযোগ। একজন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং আরেকজন জেলা পরিষদের সদস্য। উত্তম বলেন, “টাকা অনেককে দিয়েছি, কিছু লোকের টাকা বাকি আছে। এখন মাছের দাম কম। কয়েকমাস পর দাম বাড়লে মাছ বিক্রি করে টাকা দিয়ে দেবো। কিন্তু সিপিএম-বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। সন্দেশখালি হল শাহজাহানের ঘাঁটি। বিরোধীরা কিছুই করতে পারবে না।” আবার এলাকার তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো নিজের দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি।

    বিজেপির বক্তব্য

    এলাকার (North 24 Parganas) বিজেপি নেতা বিকাশ সিংহ বলেন, “যাঁদেরকে তৃণমূল অত্যাচার করছে, তাঁরা এখন পথে নেমে আন্দোলন করছেন। এটা ট্রেলার, এরপর তৃণমূলের নেতারা পালানোর জায়গা পাবেন না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: নরেন্দ্রপুর স্কুলকাণ্ডে প্রধান শিক্ষককে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

    South 24 Parganas: নরেন্দ্রপুর স্কুলকাণ্ডে প্রধান শিক্ষককে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুর বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে হামলার ঘটনায় প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অবিলম্বে ঘটনায় অভিযুক্ত সকলকে গ্রেফতার করার আদেশও দিয়েছে কোর্ট। এবার তাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমদকে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। অপর দিকে তদন্তের কিছু অগ্রগতি না হওয়া পর্যন্ত নরেন্দ্রপুর পুলিশ ইনস্পেক্টরকে এই থানায় রেখে দেওয়ার নির্দেশ নিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

    এফআইআর-এ নাম রয়েছে প্রধান শিক্ষকের

    গত শনিবার ২৭ জানুয়ারি নরেন্দ্রপুরের (South 24 Parganas) বলরামপুর হাইস্কুলে একদল বহিরাগত আক্রমণ চালিয়েছিল। নিগৃহীত হন স্কুলের কয়েকজন শিক্ষক-শিক্ষিকা। একই ভাবে কয়েকজন শিক্ষিকাকে শারীরিক ভাবে সম্ভ্রমহানিও করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্তদের মধ্যে এফআইআর-এ রয়েছে স্কুলের প্রধান শিক্ষক, স্থানীয় বনহুগলি গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং স্কুলের ম্যানেজিং কমিটির দুই আরও সদস্যের নাম। এই চারজনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

    আরেক শিক্ষককে করা হল স্কুলের সুপারভাইজার

    সামনেই মাধ্যমিক পরীক্ষা। এই অবস্থায় স্কুল (South 24 Parganas) চলবে কী করে? স্কুলের প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে স্কুলের পরিচালনা কে করবেন? কোর্টের নির্দেশে স্কুলের আরেক শিক্ষক শিবনাথ চাটুইকে সুপারভাইজার করা হয়েছে। তবে স্কুলের হামলার ঘটনায় সকল অভিযুক্তকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। প্রধান শিক্ষক নিজেও নিখোঁজ। তাই তাঁর ভাই ওই স্কুলের পার্শ্বশিক্ষকের হাতেই স্কুলের চাবি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

    এসপি হাজিরা দিয়ে কী বলেছিলেন?

    হাইকোর্টের ভার্চুয়াল হাজিরাতে বারুইপুর (South 24 Parganas) পুলিশের এসপি পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, “এফআইআরে নাম থাকা দুজনকে গ্রেফতার করা হয়েছে।” কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, “মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করুন। পঞ্চায়েত সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিকে ছেড়ে রাখা যাবে না। পরীক্ষার সময় গোলমাল হতে পারে।”

    উল্লেখ্য স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। কিন্তু স্কুলের আক্রান্ত শিক্ষক-শিক্ষিকারা একথা অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির কথা ফাঁস হওয়ায় পরিকল্পনা করে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে আক্রমণ করা হয়েছে স্কুলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “বিজেপি কর্মীর খুনকে দুর্ঘটনা বলে প্রতিপন্ন করতে চাইছে পুলিশ”, বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: “বিজেপি কর্মীর খুনকে দুর্ঘটনা বলে প্রতিপন্ন করতে চাইছে পুলিশ”, বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি কর্মীর খুনের ঘটনাকে পুলিশ দুর্ঘটনা বলে প্রতিপন্ন করতে চাইছে। কার্যত পুলিশের বিরুদ্ধে সরব হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে আগেও ভোট পরবর্তী হিংসা, পঞ্চায়েত নির্বাচন, পুরনির্বাচনে বিজেপি কর্মীদের উপর আক্রমণ এবং হত্যার ঘটনায় তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ কর্মসূচি করতে দেখা যায় বিজেপিকে। এবার শালবনীর মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। এই সঙ্গে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    আজ বুধবার শালবনীতে মৃত বিজেপি কর্মী মিঠুন খামরুইয়ের বাড়িতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন, “পরিকল্পনা করে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। সকাল থেকে পুলিশের যে কাজ করা দরকার ছিল, সেই কাজ করেনি। পুলিশ এককভাবে দায়িত্ব নিয়ে খুনকে আত্মহত্যা বা দুর্ঘটনা বলে প্রতিপন্ন করতে চাইছে। এর পিছনে শাসক দলের তৃণমূল দুষ্কৃতীরা রয়েছে। কিন্তু পুলিশ দোষীদের আড়াল করতে চাইছে। বিজেপি পরিবারের পাশে সব সময় থাকবে। সবরকম সহযোগিতা আমরা করব।”

    কীভাবে উদ্ধার মৃতদেহ?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার একটি মেলা চলছিল এলাকায়। সেখানেই গিয়েছিলেন বিজেপি কর্মী মিঠুন খামরুই। রাতে আর তিনি বাড়িতে ফেরেননি। মঙ্গলবার পরের দিন সকালে তাঁর দেহ উদ্ধার হয় শালবনীর ভাদুতলা থেকে কর্ণগড় যাওয়ার রাস্তায় একটি কালভার্টের নীচে থেকে। যদিও এই মৃত্যুর বিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। আবার বিজেপি কর্মীর ছেলে সৌভিক খামরুই জানিয়েছেন, “বাবাকে খুন করা হয়েছে। তবে কারা করেছে বলতে পারছি না।” তবে স্থানীয় বিজেপির দাবি, তাঁকে পরিকল্পনা করে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছে। দলের মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে শুভেন্দু (Suvendu Adhikari) খুনিদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন এদিন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: স্কুলের ভিতরেই সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! রাজ্যে পড়ুয়াদের সুরক্ষা কোথায়?

    North 24 Parganas: স্কুলের ভিতরেই সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! রাজ্যে পড়ুয়াদের সুরক্ষা কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলের ভিতরেই ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁয়। এলাকায় এই নিয়ে তীব্র শোরগোল পড়েছে। স্কুলের শিক্ষকের হাতেই যদি ছাত্রী নির্যাতনের মতো ঘটনা ঘটে, তাহলে পড়ুয়াদের সুরক্ষা কোথায়? এইরকম মন্তব্য শোনা গেল অভিভাবকদের মুখে।

    পুলিশ সূত্রে খবর (North 24 Parganas)

    বনগাঁ (North 24 Parganas) পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গত মঙ্গলবার রাতে বনগাঁ থানায় একটি অভিযোগ জানানো হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় যে স্কুলের মধ্যে স্কুলেরই এক শিক্ষক ওই ছাত্রীকে ধর্ষণ করেছে। ছাত্রীর বাড়ি বনগাঁ স্টেশনের কাছেই। আর অভিযুক্ত শিক্ষকের বাড়ি বনগাঁ শহরে। শিক্ষককে গ্রেফতার করে আজ বুধবার আদালতে তোলা হয়েছে। বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার কথা জানিয়েছেন।

    পরিবারের বক্তব্য

    নির্যাতিতা তরুণীর পরিবার সূত্রে বলা হয়, “ওই কিশোরী সপ্তম শ্রেণিতে পড়াশুনা করছে। গত মঙ্গলবার স্কুলের ভিতরেই এক ক্লাসরুমে তাকে নির্যাতন করা হয়। আমরা অত্যন্ত অসুরক্ষিত বোধ করছি। যে স্কুলে আমাদের ছেলে-মেয়েদের পড়াশুনার জন্য পাঠাই, সেখানেই আমাদের ছেলে-মেয়েরা সুরক্ষিত নয়। দোষী অপরাধী শিক্ষকের কঠোর শাস্তি চাই। ঘটনার দিন রাতেই স্থানীয় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। তারপরে আজ বুধবার আবার অভিযুক্ত শিক্ষককে বনগাঁ (North 24 Parganas) কোর্টে তোলা হয়।” যদিও ঘটনায় স্কুলের তরফ থেকে এখনও কিছু মন্তব্য পাওয়া যায়নি। স্কুলের প্রধান শিক্ষকও ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি।

    আগেও ঘটেছে ঘটনা

    উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনায় একই রকম ভাবে কিছুদিন আগে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাথরুমের ভিতরে ঢুকিয়ে ধর্ষণ করা হয়েছিল। নির্যাতনের পরও ছাত্রীকে বাইরে বের হতে দেয়নি। বাথরুমেই আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এখানেও অভিযুক্ত ছিলেন স্কুলের এক শিক্ষক। আবার এই জেলার ঢোলাহাট থানার এক স্কুলের শিক্ষক ফয়জুদ্দিন মোল্লাকে স্কুলের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়। ঠিক একই রকম ভাবে উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) ফের স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটল। স্কুলে ছাত্রীদের নিরপত্তা এবং সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে দাদাগিরি, বিজেপি অফিসে লাগানো হল তৃণমূলের পতাকা

    Dakshin Dinajpur: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে দাদাগিরি, বিজেপি অফিসে লাগানো হল তৃণমূলের পতাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চলল দাদাগিরি। বিজেপির কার্যালয়ে লাগানো হল তৃণমূলের পতাকা। ঘটনায় ক্ষোভ জানাল বিজেপি। গায়ের জোরে পার্টি অফিস দখলদারির চেষ্টা বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাটের মঙ্গলপুরে। এলাকায় এই ঘটনায় রাজনীতির আঙিনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    কেন তৃণমূলের পতাকা (Dakshin Dinajpur)?

    গতকাল মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাটে প্রশাসনিক সভা করতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমগ্র বালুরঘাট শহর তৃণমূলের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়। এই অবস্থায় বালুরঘাটের মঙ্গলপুরে বিজেপির টাউন পার্টি অফিসের পশ্চিম দিক তৃণমূলের দলীয় পতাকা দিয়ে ঘিরে দেওয়া হয়। বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা দিয়ে ঘিরে দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিজেপির তরফ থেকে।

    বিজেপির বক্তব্য

    বিজেপির বালুরঘাট (Dakshin Dinajpur) শহর মণ্ডল সভাপতি সমীরপ্রসাদ দত্ত বলেন, “মঙ্গলপুরে অবস্থিত বিজেপির পার্টি অফিস আগে বিজেপির জেলা কার্যালয় ছিল। জেলা কার্যালয় স্থানান্তরিত হওয়ার পর বর্তমানে অফিসটি বালুরঘাট শহর মণ্ডল কার্যালয় হিসাবে রয়েছে। গতকাল সেই পার্টি অফিসে তৃণমূলের পতাকা ঝুলিয়ে দিয়ে দখল করার অপচেষ্টা করা হয়।” উল্লেখ্য, বিজেপির ওই পার্টি অফিসের পাশেই রয়েছে বালুরঘাট পুরসভার কমিউনিটি হল। গতকাল মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফর উপলক্ষে কমিউনিটি হলের দিকে থাকা বিজেপি পার্টি অফিসের ঘরের দেওয়ালে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেয় তৃণমূল কর্মীরা। বিজেপির ওই অফিসের মধ্যেই রয়েছে প্রাক্তন সৈনিক সংগঠনের একটি ঘর।

    তৃণমূলের বক্তব্য

    এই ঘটনায় তৃণমূলের জেলা (Dakshin Dinajpur) সহ-সভাপতি সুভাষ চকি বলেন, “বিজেপির অভিযোগ মিথ্যা। যেখানে পতাকা লাগানোর কথা বলা হয়েছে তা একটি প্রাক্তন সৈনিক সংগঠনের অফিস। আর ওই দিকটায় রয়েছে বালুরঘাট পুরসভার কমিউনিটি হল। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে সেখানে দলীয় পতাকা টাঙানো হয়েছে, আবার সফর শেষে তা খুলে ফেলা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: মালদায় রাহুল গান্ধীর গাড়িতে পড়ল ইট, ভেঙে চুরমার পিছনের কাচ

    Rahul Gandhi: মালদায় রাহুল গান্ধীর গাড়িতে পড়ল ইট, ভেঙে চুরমার পিছনের কাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহার থেকে মালদায় প্রবেশ করছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার হরিশ্চন্দ্রপুর থানায় দেওয়ানগঞ্জে জনরোষের মধ্যে পড়েন তিনি। এরপরই তাঁর গাড়িতে পড়ল ইট, ভেঙে চুরমার করা হল পিছনের কাচ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার সমালোচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, “বুঝে নিন কে ভাঙতে পারে?”। অপর দিকে আজই মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সভা রয়েছে। তাই মোদি-বিরোধী ‘ইন্ডি’ জোট কতটা সুরক্ষিত এই রাজ্যে, তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হল। আরও একবার প্রশ্ন উঠল, জোটের ভবিষ্যৎ কী?

    কী বললেন অধীররঞ্জন (Rahul Gandhi)?

    ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি আগে থেকেই মমতার বিরুদ্ধে সরব হয়েছিলেন। ৩১ জানুয়ারিতেই রাহুলের মধ্যাহ্ন ভোজনের জন্য ভালুকা রোডের গেস্ট হাউস চেয়েছিলেন। কিন্তু রাজ্য প্রশাসন অনুমতি দেয়নি। আজ গাড়ির উইন্ড স্ক্রিন পুরোটাই ভেঙে গিয়েছে ইটের আঘাতে। রাহুল গান্ধীর কালো গাড়িতে সঙ্গী ছিলেন অধীরও। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কে ইট মেরে গাড়ির কাচ ভাঙতে পারে, তা বুঝে নিন। বাংলায় রাহুলের (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি প্রবেশের পর থেকেই নানান বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই রাজ্যের শাসক দল যত রকমের বিরোধিতা করা যায়, তা করে চলেছে। কোচবিহার থেকেই এই অসহযোগিতা চলছে।” তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে তৃণমূলকেই লক্ষ্য করে, তা রাজনৈতিক মহলের একাংশের মানুষ মনে করছেন।

    তৃণমূলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

    রাহুলের (Rahul Gandhi) ন্যায় যাত্রাকে ঘিরে রাজ্যের তৃণমূলকে কাঠগড়ায় তুলে নানা অভিযোগ বঙ্গ কংগ্রেসের মুখে। রাজ্যের জেলায় জেলায় সরকারি একাধিক অতথিশালায় প্রশাসনের অধিকারিকরা সরকারি অনুষ্ঠানের জন্য রয়েছেন। কোথাও কোনও অতিথিশালা, স্টেডিয়াম দেওয়া হচ্ছে না রাহুলের জন্য। মুর্শিদাবাদে যাওয়ার পর যে স্টেডিয়ামের মধ্যে রাত্রিবাসের জন্য অনুমতি চাওয়া হয়েছে, তা এখনও মমতার সরকার অনুমতি দেয়নি। আগেও রাহুলের নামে পোস্টার, ফ্লেক্স, ব্যানার ছেঁড়া হয়েছে এই রাজ্যে। সবটা মিলিয়ে তৃণমূল এবং কংগ্রেসের সংঘাত যে লোকসভার ভোটে মোদি বিরোধী জোটে প্রত্যক্ষ প্রভাব ফেলতে চলেছে, তা রাজনীতির বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। এই অবস্থায় আসন সমঝোতা এবং সমন্বয় সম্ভব কিনা, তা রাহুলের গাড়ির কাচ ভাঙার পর থেকে আরও অনিশ্চিত হয়ে পড়ল। উল্লেখ্য কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ কিছুক্ষণের জন্য সাংবাদিক বৈঠক করলেও চুপ ছিলেন গাড়ির কাচ ভাঙার প্রসঙ্গে।  

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: ‘উন্নয়নের রাজ্যে’ বেহাল রাস্তা, বিয়ে হচ্ছে না ছেলে-মেয়েদের! সরব এলাকাবাসী

    South 24 Parganas: ‘উন্নয়নের রাজ্যে’ বেহাল রাস্তা, বিয়ে হচ্ছে না ছেলে-মেয়েদের! সরব এলাকাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার মথুরাপুর দু’নম্বর ব্লকে রাস্তার বেহাল দশা! আর এই কারণে বিয়ে হচ্ছে না এলাকার ছেলে-মেয়েদের। একবার পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ দেখে গেলে খারাপ রাস্তার জন্য দ্বিতীয়বার এমুখো হতে চাইছে না। সেই সঙ্গে রয়েছে গর্ভবতী মা, স্কুলের ছাত্র-ছাত্রী এবং অসুস্থ রোগীদের নিয়ে চূড়ান্ত ভোগান্তি। প্রশাসনকে জানিয়েও হচ্ছে না লাভ! এলাকায় এই নিয়ে তীব্র অসন্তোষ শাসক দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।

    কোন রাস্তা বেহাল (South 24 Parganas)?

    মথুরাপুরের (South 24 Parganas) রায়দিঘি বিধানসভার কোম্পানির ঠেক থেকে রাধানগর প্রায় ১২ কিলোমিটার রাস্তার বেহাল দশা। মাঝেমধ্যেই খনাখন্দ গোটা রাস্তায়। রাস্তায় গাড়ি চলা তো দূরের কথা, চলতে পারে না কোনও ভ্যান কিংবা সাইকেলও। গত ১৫দিন আগে বৃষ্টি হলেও সেই জল এখনও জমে রয়েছে রাস্তার বিভিন্ন জায়গায়। এলাকার মানুষ এই নিয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

    এলাকার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ

    উল্লেখ্য, তখন রায়দিঘি (South 24 Parganas) বিধানসভার তৃণমূল বিধায়ক ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। তাঁর সময় এই রাস্তাটি তৈরি হয়। তবে রাস্তা যে বছরই তৈরি হয় সেই বছরেই সম্পূর্ণ খারাপ হয়ে যায়। এলাকার মানুষের অভিযোগ ঠিক এমনই। বারবার অভিযোগ করেও দেবশ্রী রায় রাস্তা সংস্কার করেননি। বহু মানুষের আরও অভিযোগ, এলাকার প্রসূতি মা, অসুস্থ রোগী, স্কুলের ছাত্রছাত্রীদের এই খারাপ রাস্তার কারণে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

    রাস্তা খারাপের জন্য হচ্ছে না বিয়ে

    এলাকার (South 24 Parganas) রাস্তা বেহাল থাকার ফলে সমস্যার কথা তুলে ধরতে গিয়ে সোয়াহার বিবি বলেন, “শুধু নেতারা বলে ভোট দাও, কিন্তু রাস্তার বিষয়ে বললে চুপ থাকে। এই রাস্তা খারাপের জন্য আমাদের ছেলেমেয়েদের বিয়ে হচ্ছে না। এলাকার পাত্র-পাত্রীকে একবার দেখাশোনার পর রাস্তার দোহাই দিয়ে আর আসছেন না কেউ। অপর দিকে আমাদের ছেলেমেয়েদের বিয়ের বয়স অতিক্রম করে যাচ্ছে। ছেলেমেয়েরা সারা জীবন কি আইবুড়ো থাকবে? এটাই এখন আমাদের কাছে বড় প্রশ্ন।

    তৃণমূলের বক্তব্য

    এই বিষয়ে শাসক দল তৃণমূলের নবনির্বাচিত জেলা (South 24 Parganas) পরিষদের সদস্য এবং ব্লক সভাপতি উদয় হালদার বলেন, “বিধায়ক অলক জলদাতা এই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা করেছেন। দ্রুত রাস্তার কাজ হবে।”

    বিজেপির বক্তব্য

    তবে এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। বিজপির স্থানীয় নেতা (South 24 Parganas) কৌশিক দাস বলেন, “এই চিত্র শুধুমাত্র রায়দিঘিতে নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে। গোটা সরকারি ব্যবস্থা ভেঙেচুরে গেছে। তৃণমূলের চোরেরা টাকা খেয়ে নিয়েছে। এই রাস্তা আদৌ হবে কিনা, এই নিয়ে সেই আশাতেই এখন দিন গুনছেন এলাকার মানুষ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Fake ED officer: ভুয়ো ইডির অফিসারের পরিচয় দিয়ে বিয়ের প্রতারণা! সিজিওতে এনে ব্যাপক মার

    Fake ED officer: ভুয়ো ইডির অফিসারের পরিচয় দিয়ে বিয়ের প্রতারণা! সিজিওতে এনে ব্যাপক মার

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ভুয়ো ইডির অফিসারের (Fake ED officer) পরিচয় দিয়ে বিয়ে করার চেষ্টা এক যুবকের। সেইসঙ্গে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে যুবক। অভিযুক্তকে একেবারে হাতেনাতে ধরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনেই গণপ্রহার করল প্রতারণার শিকার মেয়ের পরিবার। অভিযুক্ত অবশ্য স্বীকার করেছে আগেও তিনটি পরিবারের সঙ্গে প্রতারণা করেছে সে। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

    অভিযুক্তের পরিচয় কী (Fake ED officer)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ন’মাস আগে একটি ওয়েবসাইটের মাধ্যমে তরুণীর সঙ্গে আলাপ হয়। ভুয়ো ইডি অফিসার যুবকের (Fake ED officer) নাম প্রদীপ সাহা। নিজেকে কেন্দ্রীয় তদন্তকারী অফিসার হিসাবে পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। এরপর দুই পরিবারেরে মধ্যে সেই মতো কথাবার্তাও এগিয়ে যায়। অভিযুক্তের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।

    তরুণীর পরিবারের অভিযোগ

    ঘটনায় প্রতারিত তরুণীর অভিযোগ হল, “প্রদীপ নিজেক ইডির (Fake ED officer) তদন্তকারী অফিসার হিসাবে পরিচয় দিয়েছিল। ইতিমধ্যে বিবাহের কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়েও নিয়েছে। এরপর তার আচরণে সন্দেহ হলে হাত-পা বেঁধে সোজা ইডির দফতর সিজিও-তে নিয়ে আসা হয় প্রদীপকে। সঙ্গে ছিলেন তরুণীর পরিবারের সদস্যরা। কিন্তু দফতরে আনার পর প্রদীপের পরিচয় জানা গেল, সে কোনও ইডির অফিসার নয়। এরপর শুরু হল বেধড়ক মারধর।”

    তরুণীর ভাইয়ের বক্তব্য

    তরুণীর ভাই দেবজিৎ সাহা জানিয়েছেন, “সাদি ডট কম ওয়েব সাইট থেকে আমাদের পরিবারের সঙ্গে আলাপ হয়। বিয়ের কথা ঠিক হলে বিয়ের জন্য কার্ড ছাপানো হয়। আমাদের পরিবারের কাছে প্রদীপ জানায় দুর্নীতির তদন্ত করে তার শরীর খারাপ, তাই চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। এরপর টাকার চাহিদা দিন দিন বাড়তে থাকে। কিন্তু পরে সংস্থার দফতরে খোঁজ নিয়ে জানতে পারি, সেখানে প্রদীপ নামে কেউ কোনও বিভাগে কাজ করে না। এরপর তাকে উত্তমমধ্যম দেওয়া হয়। তার কাছ থেকে ভুয়ো কার্ড এবং ইডি (Fake ED officer) লেখা জ্যাকেট উদ্ধার করা হয়।”

    প্রসঙ্গ ক্রমে জানা গিয়েছে প্রদীপকে এই প্রতারণার কাজে সহযোগিতা করছে তার মা এবং বোন। মূলত মোবাইলের অ্যাপের মধ্যমে সে এই কাজ করত বলে জানা গিয়েছে। নিজেকে অবশ্য নির্দোষ বললেও তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। পুলিশ আপাতত তদন্ত শুরু করেছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share