Tag: Madhyam

Madhyam

  • Sandeshkhali: শাহজাহান ঘনিষ্ঠ সিরাজের গ্রেফতারের দাবিতে ফের অগ্নিগর্ভ সন্দেশখালি

    Sandeshkhali: শাহজাহান ঘনিষ্ঠ সিরাজের গ্রেফতারের দাবিতে ফের অগ্নিগর্ভ সন্দেশখালি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। এবার ফের রাস্তায় নেমে গ্রামের মহিলারা ক্ষোভে ফুঁসে উঠলেন। এলাকার মানুষের বক্তব্য, শেখ শাহজাহানকে গ্রেফতার যেমন করা হয়েছে, একই ভাবে তাঁর ঘনিষ্ঠ সিরাজউদ্দিনকেও গ্রেফতার করতে হবে। সিরাজ এবং তাঁর অনুগামীরা এলাকায় মানুষের চাষের জমি জোর করে দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে আরও নানা অত্যাচারের অভিযোগ রয়েছে। গতকাল এলাকার বেড়মজুরের ঝুপখালিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা।

    তৃণমূল প্রার্থীর নাম ঘোষণার পর উত্তপ্ত (Sandeshkhali)

    ১০ মার্চ ব্রিগেডে মমতার জনগর্জন সভা থেকে তৃণমূলের ৪২ টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলাম। ঠিক পরের দিন সোমবার থেকেই সন্দেশখালিতে (Sandeshkhali) শুরু হয়েছে এলাকাবাসীর বিক্ষোভ। বেড়মজুর এলাকার ঝুপখালিতে নিপীড়িত মহিলারা রাস্তায় নেমে টায়ার, গাছের ডালপালা পুড়িয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকার মানুষের দাবি, “শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন এবং আলমগিরকে গ্রেফতার করতে হবে। সিরাজ এবং আলমগির উভয়েই এলাকার মানুষের জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করেছে। বাড়ির মহিলাদের জোর করে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করেছে। তাই তাঁদের শাস্তি চাই আমরা।”

    দুই মাস ধরে ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি (Sandeshkhali)

    শেখ শাহজাহানের গ্রেফতারের পর এলাকার মানুষ তাঁর অনুগামীদের গ্রেফতার করার জন্য ফের একবার বিক্ষোভের পথে। অপর দিকে গতকাল এই তৃণমূল নেতার ডান হাত জিয়াউদ্দিন মোল্লা সহ আরও বেশ কয়েকজনকে সিবিআই নিজেম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে। গত দুই মাস ধরে কার্যত ক্ষোভের আগুনে জ্বলছে গোটা সন্দেশখালি। এলাকার মহিলাদের অভিযোগ ছিল বেছে বেছে হিন্দু ঘরের মহিলাদের তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে রাতভর গণধর্ষণ করত এই শাহজাহানেরা। ইতিমধ্যে এই তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে রাজ্য তথা সারা দেশে প্রতিবাদের ঝড় দেখা গিয়েছে। রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা সন্দেশখালিতে (Sandeshkhali) গেলে বিক্ষোভের মধ্যে পড়তে হয়। ইতিমধ্যে বারাসতে মোদির সভায় নির্যাতিতা মহিলাদের একটা অংশের মানুষ নিজেদের উপর ঘটা অত্যাচারের কথা বলেন। মূল অভিযুক্ত শাহজাহানের সঙ্গে এখন তার অনুগামীদের গ্রেফতারের দাবিতে ফের একবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: একাধিক রাজ্যে ১ লক্ষ কোটি টাকার ১১২টি জাতীয় সড়কের সূচনা মোদির

    Narendra Modi: একাধিক রাজ্যে ১ লক্ষ কোটি টাকার ১১২টি জাতীয় সড়কের সূচনা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার একাধিক রাজ্যে ১ লক্ষ কোটি টাকা মূল্যের ১১২টি জাতীয় সড়কের সূচনা করলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। লোকসভা নির্বাচনের আগে বিরাট চমক দিলেন নরেন্দ্র মোদি।

    প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর (Narendra Modi)

    আজ গুরুগ্রামে ৮ লেনের দ্বারকা এক্সপ্রেসওয়ের হারিয়ানা-অংশের শুভ সূচনা করেন মোদি। প্রধানমন্ত্রীর (Narendra Modi) দফতর সূত্রে খবর, এর ফলে, ৪৮ নম্বর জাতীয় সড়কে দিল্লি এবং গুরুগ্রামের মধ্যে ট্রাফিক যানজট অনেকটাই সহজ হবে। ২৯ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে প্রায় ৯০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে ১৮.৯ কিমি গুরুগ্রামে পড়েছে। সড়কের বাকি ১০.১ কিমি অংশ দিল্লিতে পড়েছে। ৩০ কিমির মধ্যে ২৩ কিমি এলিভেটেড। এক্সপ্রেসওয়েতে ৪ কিমির একটি সুড়ঙ্গ-পথও রয়েছে।

    একই ভাবে দিল্লি-হরিয়ানা সীমান্তের বাসাই রেল ওভারব্রিজ মোট ১০.২ কিমি এবং বাসাই রেল ওভারব্রিজ থেকে খেরাকি দৌলা পর্যন্ত ৮.৭ কিমি দুটি রুট গঠনের কথা জানানো হয়েছে। এখান থেকে এই সংযোগের মাধ্যমে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুরুগ্রাম বাইপাসের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে।

    আরও অন্যান্য বড় প্রকল্প

    সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী (Narendra Modi) আরও যে সব বড় প্রকল্পের কথা ঘোষণা করেছেন তার মধ্যে রয়েছে— দিল্লি নাংলোই-নাজফগড় রোড থেকে সেক্টর ২৪ দ্বারকা পর্যন্ত ৯.৬ কিমি ৬ লেনের কাজ সম্প্রসারিত হয়েছে। একই সঙ্গে ৪৬০০ কোটি টাকা ব্যয় করে উত্তরপ্রদেশের লখনউ রিং রোডের ৩টি প্যাকেজ ও হিমাচল প্রদেশের ২১ নম্বর জাতীয় সড়কে কিরাতপুর থেকে নেরচক সেকশন সহ একাধিক রাজ্যে ২০,৫০০ কোটি টাকার ৪২টি প্রকল্প রয়েছে।

    আরও সড়ক শিলান্যাস

    প্রধানমন্ত্রী (Narendra Modi) দেশে বিভিন্ন জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হারিয়ানার শামিল-আম্বালা হাইওয়ের ৪৯০০ কোটি টাকার প্যাকেজ, পাঞ্জাবের ৩৮০০ টাকার অমৃতসর-ভাটিন্ডা করিডরে দুটি প্যাকেজ এবং বিভিন্ন রাজ্যের আরও ৩৯টি প্রকল্প। সব মিলিয়ে আনুমানিক খরচ ৩২,৭০০ কোটি টাকার প্রকল্পের সূচনা হয় এদিন। এই প্রকল্প জাতীয় সড়কের নেট ওয়ার্কিং, আর্থিক সামজিক বৃদ্ধি এবং কর্ম সংস্থা, ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা হবে।

    মঙ্গলবারে রেলের শিলান্যাস

    একই ভাবে আগামিকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী (Narendra Modi) আমেদাবাদে ৮৫ হাজার কোটি টাকার বেশি মূল্যের রেল প্রকল্পের শিলান্যাস করবেন। একই সঙ্গে পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, লখনউ-দেরাদুন, রাঁচি-বারাণসী, খাজুরাহো-দিল্লি সহ মোট ১০টি রুটের বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা করবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cheetah: কুনো জাতীয় উদ্যানে পাঁচটি শাবকের জন্ম দিল চিতা ‘গামিনী’, কেমন আছে তারা?

    Cheetah: কুনো জাতীয় উদ্যানে পাঁচটি শাবকের জন্ম দিল চিতা ‘গামিনী’, কেমন আছে তারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) পাঁচটি শাবকের জন্ম দিল স্ত্রী চিতা গামিনী। এই স্ত্রী চিতা গামিনীর বর্তমান বয়স পাঁচ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার তোয়ালু কালাহারি সংরক্ষিত বনাঞ্চল থেকে নিয়ে এসে এই জাতীয় উদ্যানে ছাড়া হয়েছিল মা চিতাটিকে। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে এই চিতা শাবকদের জন্মানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

    কী বললেন ভুপেন্দ্র যাদব (Kuno National Park)

    কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভুপেন্দ্র সিং যাদব নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে পোস্ট করে বলেন, “দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা পাঁচ বছরের চিতা গামিনী পাঁচটি শাবকের জন্ম দিয়েছে। এই নিয়ে ভারতে মোট জন্ম নেওয়া চিতা শাবকের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১৩। একই সঙ্গে সকল বনকর্মী, পশু চিকিৎসক এবং রক্ষীদের জানাই অনেক অভিনন্দন।” এই কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) চিতা এবং শাবক চিতার মোট সংখ্যা দাঁড়াল ২৬।

    নরেন্দ্র মোদির জন্মদিনে আনা হয়েছিল চিতা

    ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের দিনেই দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে মোট ৮টি চিতা আনা হয়েছিল। এই চিতা কুনোর জাতীয় উদ্যানে (Kuno National Park) ছাড়া হয়েছিল। আবার দ্বিতীয় দফায় ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফিকা থেকে আরও ১২টি চিতা এই উদ্যানে রাখা হয়েছিল। বর্তমানে এখানে চিতার সংখ্যা ২৬, যার মধ্যে ১৩টি শাবক এবং ১৩টি পূর্ণ বয়স্ক চিতা রয়েছে। এর আগে, গত জানুয়ারি মাসে এই কুনো জাতীয় উদ্যানে তিনটি চিতা শাবক জন্ম নিয়েছিল। ২০২৩ সালে স্ত্রী চিতা জ্বালা চারটি শাবকের জন্ম দিয়েছিল। তার মধ্যে অবশ্য তিনটি চিতার মৃত্যু হয়েছিল।

    এই প্রসঙ্গে কুনো জাতীয় উদ্যানে নতুন শাবক জন্ম নেওয়ার প্রসঙ্গে আশা প্রকাশ করে ভারতীয় বন্যপ্রাণী বিশেজ্ঞরা বলেছেন, “নতুন সদ্যোজাত চিতা শাবকের জন্ম ভালো বিষয়। ভারতীয় জলবায়ুতে চিতাগুলি যে খাপ খাইয়ে নিয়েছে এটাই তার প্রকৃষ্ট প্রমাণ।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ABVP: সন্দেশখালিকাণ্ডে বিধানসভা অভিযানকে ঘিরে এবিভিপি-পুলিশ সংঘর্ষ, ধুন্ধুমার

    ABVP: সন্দেশখালিকাণ্ডে বিধানসভা অভিযানকে ঘিরে এবিভিপি-পুলিশ সংঘর্ষ, ধুন্ধুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) আজ সারা দেশব্যাপী মমতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করল। একই সঙ্গে নির্যাতিতাদের ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভা অভিযানকে ঘিরে এবিভিপি-পুলিশের ব্যাপক ধুন্ধুমার বাধে। সেই সঙ্গে করা হয় পুলিশের লাঠি এবং গ্রেফতার। একই ভাবে দেশের বড় বড় শহরগুলির মধ্যে দিল্লির বঙ্গভবন, রাজস্থানের ভিলওয়ারা, গুজরাটের আমেদাবাদ, লখনউ, ইন্দোর, হিমাচলের কৌশাম্বি, একাধিক জায়গার বিশ্ববিদ্যালয় এবং কলেজে বাংলার নারী নির্যাতনের বিরুদ্ধে মমতার কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানিয়েছে।

    বিধানসভায় ঘেরাও (ABVP)

    এই রাজ্যের বিধানসভার সামনে দক্ষিণবঙ্গ এবিভিপির তরফ থেকে ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এই অভিযানের সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) কেন্দ্রীয় স্তরের নেতা-নেত্রীরা যোগদান করে। দলের জাতীয় সম্পাদক শিবাঙ্গী কারওয়াল এবং শালিনী বর্মা নেতৃত্ব দেন। প্রথমে সংগঠনের কর্মীরা সুবোধ মল্লিক স্কয়ারে জমায়েত হয়। এরপর মিছিল করে বিধানসভার দিকে এগোলে পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ এবং গ্রেফতার করে বলে অভিযোগ ওঠে। এবিভিপির দাবি, মোট ৪১ জন মহিলা কর্মীদের গ্রেফতার করা হয় এবং ব্যাপক মারধর করা হয়। সন্দেশখালির নিপীড়িত মানুষের অধিকার এবং ন্যায় বিচারের দাবি করা হয়। উল্লেখ্য এই সন্দেশখালি মামলায় প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট থেকে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আজ। পালটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দ্রুত শুনানির আর্জি করলে তা খারিজ হয়ে যায়। অবশেষে আজই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে বলে জানা গিয়েছে।

    দেশ ব্যাপি বিক্ষোভ

    হিমাচলের কৌশাম্বিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) পক্ষে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়। শহরের প্রাণ কেন্দ্রে রাস্তা অবরোধ করে আন্দোলন করে এবিভিপির সমর্থকরা। অপর দিকে ইন্দোরে জেলা শাসকের দফতরের বাইরে পশ্চিমবঙ্গে ঘটা নারী নির্যাতনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ জানিয়ে প্রতিবাদ করে।  সেই সঙ্গে নিপীড়িত মহিলাদের আর্থিক সাহায্যের দাবি রাখে। আবার উত্তরপ্রদেশের লখনউ বিশ্ববিদ্যালয়ে সন্দেশখালিতে গণধর্ষণের বিরুদ্ধে এবিভিপি সমর্থকরা আন্দোলনে রাস্তায় নামে। আমেদাবাদের গুজরাট বিশ্ববিদ্যালয়ে এবিভিপির কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানায়। দেশ জুড়ে ব্যাপক গণ আন্দোলনের ডাক দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: সন্দেশখালিতে এবার ঘরভাড়া নিয়ে ‘সেবাকেন্দ্র’ শুভেন্দুর

    Suvendu Adhikari: সন্দেশখালিতে এবার ঘরভাড়া নিয়ে ‘সেবাকেন্দ্র’ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে এবার ঘরভাড়া নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অবশ্য বক্তব্য ওটা ‘সেবাকেন্দ্র’। এলাকায় মানুষের বক্তব্য, “আমাদের অভাব, অভিযোগ এবং সমস্যার কথা জানাবো ওই কেন্দ্রে।” তৃণমূল নেতাদের অত্যাচারে জনজীবন বিপন্ন সন্দেশখালির মানুষের। তৃণমূল সরকারের বিরুদ্ধে জনরোষ তীব্র হয়েছে। এবার মানুষের এই আন্দোলনের রাশকে ধরে রাখতে এই ঘর ভাড়া নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

    উল্লেখ্য সন্দেশখালির যে যে মানুষের জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে সেই জমিকে ফেরানোর কাজ শুরু করেছে তৃণমূল প্রশাসন। তাই লোকসভা ভোটের আবহে বিরোধী দলনেতা তিন মাস ঘর ভাড়া নিয়ে এলাকায় থাকবেন বলে জানা গিয়েছে। এই এলাকায় এখন বিজেপির সংগঠনকে মজবুত করাই একমাত্র লক্ষ্য।

    এলাকাবাসীর বক্তব্য (Suvendu Adhikari)

    সন্দেশখালির স্থানীয় মানুষ জানিয়েছেন, “শুভেন্দু (Suvendu Adhikari) আমাদের প্রতিবেশী হলে আমরা খুব খুশি হবো। আমাদের আতঙ্ক অনেকটাই কম হবে। আমাদের সকল সুবিধা অসুবিধার কথা তাঁকে জানাতে পারব। তাঁর এই পদক্ষেপ শুনে আমরা অনেকটাই আশ্বস্ত হয়েছি।” জানা গিয়েছে এই এলাকার পুকুরপাড়া এলাকায় থাকবেন শুভেন্দু। আবার সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলেন, “সন্দেশখালির মাটিতে বিজেপিকে আরও শক্তিশালী করতে শুভেন্দু অধিকারী এই পরিকল্পনা নিয়েছেন। আমরা তিন মাসের জন্য বাড়িটি নিচ্ছি।”

    শুভেন্দুর বক্তব্য

    সন্দেশখালিতে ঘরভাড়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “ওখানে বাদল দাসের বাড়িতে সেবাকেন্দ্র করা হয়েছে। আমরা ভাড়া নিয়েছি। নিপীড়িত মানুষের পাশে থাকা এবং তাঁদের আইনি সহযোগিতা করার জন্য এই সেবাকেন্দ্র খোলা হয়েছে।” অপর দিকে ঘর ভাড়া নিয়ে আদি তৃণমূল নেতা বাদল দাস বলেন, “আমি এক সময় এলাকায় তৃণমূল করতাম। সেই সঙ্গে একটি ভয় কাজ করছে। তবে এখন আমরা ভয়কে জয় করেছি। আমাদের একটাই সুর ছিল, পার্টি যে যাই করি, আন্দোলন সবাইকার। আমি এলাকার মানুষের চাহিদা বুঝে বাড়ি ভাড়া দিচ্ছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Barasat Road Show of Narendra Modi: কলকাতা বিমানবন্দর থেকে বারাসত পর্যন্ত ১১ কিমি রোড শো করবেন মোদি

    Barasat Road Show of Narendra Modi: কলকাতা বিমানবন্দর থেকে বারাসত পর্যন্ত ১১ কিমি রোড শো করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে ফের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ৬ মার্চ বুধবার বারাসতে (Barasat) মহিলা সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। ৫ মার্চ মঙ্গলবার সন্ধেবেলায় কলকাতায় আসবেন। এরপর তিনি রাজভবনে রাত্রিবাস করবেন। রাজ্যে সন্দেশখালির নারী নির্যাতনের কথা বিশেষ ভাবে আলোচনায় প্রধান্য পাবে বলে মনে করা হচ্ছে এই সভায়। আবার একই সঙ্গে ৬ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ফলে সবটা মিলিয়ে ভোটের আগে এই সভার গুরুত্ব ব্যাপক হতে চলেছে বলে মনে করছেন রাজনীতির একাংশের মানুষ।

    আন্তর্জাতিক নারী দিবসে মোদির সভা (Barasat Meeting)

    ইতি পূর্বে সরকারি প্রকল্পের একাধিক শিলন্যাস এবং উদ্বোধন করতে গত ১ এবং ২ মার্চ রাজ্যের এসেছিলেন মোদি (Narendra Modi)। সেই সঙ্গে কৃষ্ণনগর এবং আরামবাগে বিশাল জনসভা করেন। সভায় রাজ্যের তৃণমূল শাসনের দুর্নীতির একাধিক বিষয়কে তুলে ধরে তীব্র আক্রমণ করেছেন তিনি। একই ভাবে রাজ্যের নারী নির্যাতন এবং সন্দেশখালি প্রসঙ্গে মমতার সরকারকে তোপ দেগেছেন। এবার ৬ তারিখ বারাসতের কাছারি ময়দানে সভা করবেন। উত্তর ২৪ পরগনার নারী নির্যাতনের বিষয়কে হাতিয়ার করে আরও আক্রমণ তীব্র করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তৃণমূল শাসনের অগণতান্ত্রিক আচরণ প্রধান্য পাবে তাঁর বক্তব্যে। বিমান বন্দর থেকে বারাসত (Barasat) পর্যন্ত মোট ১১ কিমি এলাকা রোড শো করবেন মোদি। জেলার প্রত্যেক মণ্ডল মণ্ডলে এই সভার লাইভ সম্প্রসারণ হবে। সারা দেশের মোট ৬ হাজার জায়গা থেকে লক্ষাধিক মহিলারা ভার্চুয়ালি অংশ গ্রহণ করবেন। জানা গিয়েছে হাওড়া ময়দান-এসপ্লানেড মেট্রো ইস্ট ওয়েস্ট উদ্বোধন করবেন মোদি।

    বিজপির বক্তব্য

    সোমবার রাতে বারাসতের (Barasat) সভাস্থল পরিদর্শন করতে আসনে বিজপির সর্ব ভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পান্ডা এবং কেন্দ্রীয় মহিলা মোর্চার নেত্রীরা। বৈজয়ন্ত জয় পান্ডা মোদির সভা সম্পর্কে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে বেটি বাঁচাও বেটি পড়াও, লাখপতি দিদি সহ একাধিক নারী উন্নয়নের কাজ হয়েছে। এই কাজ আগে কখনও হয়নি। তাই প্রধানমন্ত্রীর সভায় এই জেলার সকল মা-বোনদের আহ্বান জানাচ্ছি। এই সভায় রাজ্যের মহিলা সংগঠক, কর্মী ও সমর্থকরা যোগদান করবেন।”    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha election 2024: ঘাটালে শুভেন্দুর হাতে ধরেই লোকসভার প্রচার শুরু হিরণের

    Lok Sabha election 2024: ঘাটালে শুভেন্দুর হাতে ধরেই লোকসভার প্রচার শুরু হিরণের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার নির্বাচনের (Lok Sabha election 2024) দিন ঘোষণার আগেই প্রচারে নেমে পড়েছে রাজ্য বিজেপি। বিজপির তরফ থাকে প্রথম দফায় প্রার্থী তালিকায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। এখনও পর্যন্ত বাংলায় ২০টি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নামের তালিকায় প্রকাশ করেছে বিজেপি। ইতি মধ্যেই কোথাও সাংবাদিক সম্মেলন, দেওয়াল লিখন আবার কোথাও মিছিল করে প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

    ঘাটালে প্রচার হিরণের (Lok Sabha election 2024)

    আজ থেকেই লোকসভা ভোটের (Lok Sabha election 2024) প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে এই প্রচার অভিযানে লক্ষ্য করা গিয়েছে নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দুজনকে হাত ধরে এক সঙ্গে হাঁটতে দেখা যায় মিছিলে। এদিন ঘাটালে পদযাত্রা করার পর একটি সভাও অনুষ্ঠান করেন তাঁরা। একই সঙ্গে দলের নেতা কর্মীরা যোগদান করে বিজেপিকে জয় যুক্ত করার প্রচারে অংশ গ্রহণ করেন।

    মালদায় প্রচার শ্রীরূপার

    অপর দিকে ইংরেজ বাজার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন শ্রীরূপা মিত্র। তিনি দক্ষিণ মালাদা লোকসভা কেন্দ্র থেকে প্রচার অভিযান শুরু করে দিয়েছেন তিনি। সকাল থেকে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে নিজে প্রচার (Lok Sabha election 2024) শুরু করেন তিনি। মালদা শহরের মধ্যে পোস্ট অফিসের সামনে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করে এলাকা সাফাই অভিযানে নামেন তিনি। আবার আগামী ৫ মার্চ বিকেলে কলকাতায় আসবেন নরেন্দ্র মোদি। বিজেপির মহিলা মোর্চার শক্তি বন্দনা কর্মসূচির সমাপ্তি ভাষণ দেবেন। অপরে ৬ মার্চ বারাসতে কাছারি ময়দানে সভা করবেন মোদি। অপরে আবার ৯ মার্চ বিকেলে ৫ টায় শিলিগুড়িতে সরকারি প্রকল্পের কথা ঘোষণা করে একটি জনসভা করবেন বলে জানা গিয়েছে।

    তৃণমূলের প্রচার শুরু

    অপর দিকে তৃণমূলের পক্ষ থেকে নিউটাউন, রাজারহাট, জ্যাংড়া, হাতিয়াড়া এলাকায় নির্বাচনী (Lok Sabha election 2024) দেওয়াল লেখন শুরু হয়েছে। যদিও তাদের দলের তরফ থেকে প্রার্থী নামের তালিকা ঘোষণা করা হয়নি। তাই প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লেখনের কাজ করছে এলাকার তৃণমূলের নেতারা।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Murshidabad: “সচেতন মানুষদের রাজনীতিতে আসা উচিত” বার্তায় নির্বাচনী প্রচার শুরু নির্মল সাহার

    Murshidabad: “সচেতন মানুষদের রাজনীতিতে আসা উচিত” বার্তায় নির্বাচনী প্রচার শুরু নির্মল সাহার

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন ডাক্তার নির্মল সাহা। তিনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং পেশায় অত্যন্ত জনপ্রিয় ডাক্তার বলে পরিচিত। গত ২ মার্চ শনিবার দিল্লির সদর দফতর থেকে বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে সাংবাদিক সম্মেলন করে আসন্ন লোকসভার ১৯৫ জনের পদ প্রার্থী নামের তালিকা ঘোষণা করেছেন। এর মধ্যে বাংলায় মোট ২০ জনের নাম ঘোষণা হয়েছে। একই ভাবে মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থী গৌরিশঙ্কর ঘোষ।

    বহরমপুর কেন্দ্রে আগের বারের জয়ী প্রার্থী ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি। তিনি এখানে ৫ বারের কংগ্রেস সাংসদ। এদিন সাংগঠনিক বৈঠক করে বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা জয় বিষয়ে আশা প্রকাশ করেছেন।

    কী বললেন নির্মল সাহা (Murshidabad)

    বিজেপি প্রাথী নির্মল সাহা (Murshidabad) বলেন, “দল আমাকে প্রার্থী করেছে আমি কৃতজ্ঞতা জানাই। সমাজের নানা বর্গের মানুষ, শিক্ষানুরাগী, সমাজসেবী, বিজ্ঞানী সকল সচেতন মানুষদের রাজনীতিতে আসা উচিত। মানব সম্পদের উন্নয়ন হোক, সুস্থ সমাজ চাই। মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করতে চাই। নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে উপেক্ষা করে সমাজের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ইত্যাদি নিয়ে কাজ করতে হবে। মানব সম্পদকে ৫০০ টাকা দিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে না। মানুষকে প্রলোভনের নামে শোষণ করা যাবে না। ভুলকে সব সময় ভুল বলতে হবে। নিজেদের প্রয়োজনে সঠিক পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে।”

    লড়াই মোদি বনাম ইন্ডি

    উল্লেখ্য এই বহরমপুরের (Murshidabad) বিধানসভা থেকে জনসংঘ দলের হয়ে হরিপদ ভারতী জয়ী হয়েছিলেন। এই কথা প্রসঙ্গ স্মরণ করে নির্মল সাহা আরও বলেন, “এই লোকসভার লড়াই হল মোদি বনাম ইন্ডির। রাজনীতিতে সামাজিক ভাবে সচেতন মানুষদের আসতে হবে। দায়িত্বশীল মানুষেরা রাজনীতিতে আসলে ব্যবস্থার পরিবর্তন অবশ্যই হবে। পরের প্রজন্মের জন্য আমরা এক সুন্দর সমাজ উপহার দিতে পারব। যেভাবে এই সমাজ চলছে সমাজ অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই অবক্ষয় থামানো দরকার। সকল মানুষের কাছে পৌঁছানোই আমাদের একমাত্র কর্তব্য।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birbhum: নাম ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূলের দলীয় সভায় ব্যাপক বিক্ষোভ, ফাটল আরও স্পষ্ট

    Birbhum: নাম ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূলের দলীয় সভায় ব্যাপক বিক্ষোভ, ফাটল আরও স্পষ্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেতার নাম ঘোষণা হতেই কোন্দল স্পষ্ট। চরম বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়। বীরভূমে (Birbhum) কেষ্টমণ্ডলের গড়ে রাজ্যের মন্ত্রীর সামনেই তুমুল বিক্ষোভ দলীয় কর্মীদের লক্ষ্য করা যায়। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কেষ্ট এবং কাজল শেখের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের কথা অনেক দিন ধরেই আলোচনার শীর্ষে ছিল। কেষ্ট মণ্ডল গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে। অপরে কাজল শেখের গুরুত্ব অপেক্ষাকৃত জেলায় বৃদ্ধি পেয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অনুষ্ঠানিক ভাবে দলের জেলা সভাপতিত্বের পদ থেকে সরানোনি। ফলে বীরভূমের শাসক দলের অন্দরে ফাটল স্পষ্ট।

    “জনগর্জন সভা”য় গোষ্ঠী কোন্দল (Birbhum)

    রাজ্যের মন্ত্রীর সামনে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করতে দেখা যায়। সোমবার ছিল তৃণমূলের দলীয় কর্মীদের সভা। আজ সোমবার, আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের “জনগর্জন সভা”র একটি প্রস্তুতি সভা ছিল বীরভূমের (Birbhum) মুরারই পশুহাটে। এখানেই উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্র, ক্ষুদ্র, কোটির শিল্প দফতরের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সাহা। এই সভায় মুরারই-১ নম্বর ব্লকের ডুমুরগ্রাম অঞ্চল কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে কাজী আশরাফুল ইসলাম ওরফে নবাবের নাম ঘোষণা করেন তৃণমূলে সংখালঘু সেলের নেতা রাজ্য সম্পাদক আলি রেজা খান। নাম ঘোষণার পর থেকেই শুরু হয় একংশের মধ্যে বিক্ষোভ। এমনকী তৃণমূল জেলা কংগ্রেসের জেলা সহ সভাপতি ত্রিদিব ভট্টাচার্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু তবুও কাজ হয়নি। শেষ পর্যন্ত বিক্ষুব্ধ কর্মীরা সভা ছেড়ে চলে যান।

    মন্ত্রীর বক্তব্য

    বোলপুর (Birbhum) বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অবশ্য দলের কর্মীদের সভায় বিক্ষোভ মানতে নারাজ। তিনি বলেন, “নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত। সেই কারণে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল। সকলে অপেক্ষা করে আছেন কবে ভোট। আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। দল একটি সমষ্টি গত রূপ। এক কর্মী ভুল করলে অন্য কর্মী তাঁকে ঠিক করে দেবেন। কোনও কোন্দল নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: দু’ফোঁটার বদলে গোটা শিশি! শিশুকে পোলিও খাওয়ানো ঘিরে তোলপাড়

    Jalpaiguri: দু’ফোঁটার বদলে গোটা শিশি! শিশুকে পোলিও খাওয়ানো ঘিরে তোলপাড়

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’ফোঁটার বদলে গোটা শিশি! শিশুকে পোলিও খাওয়ানো ঘিরে তোলপাড়। গতকাল রবিবার দুই ফোঁটার বদলে পুরো শিশি পোলিও শিশুকে খাইয়ে দিল এক স্বাস্থ্য কর্মী। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুকে। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় জলপাইগুড়িতে (Jalpaiguri) তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

    ঘটনা কোথায় ঘটল (Jalpaiguri)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল জলপাইগুড়ি (Jalpaiguri) মাল মহকুমার ক্রান্তি ব্লক এলাকায় এই ঘটনা ঘটেছে। চার বছরের এক শিশুকে তার মা পোলিও খাওয়াতে নিয়ে গিয়েছিলেন স্বাস্থ্য কেন্দ্রে। মূল অভিযোগ হল, কর্তব্যরত এক স্বাস্থ্য কর্মী এক শিশি পোলিও খাইয়ে দেয়। এরপর মা, তাঁর স্বামীকে ফোন করে বিষয়টি জানান। ইতিমধ্যে শিশুর জ্বর চলে আসে। বাবা ঘটনাস্থলে পৌঁছে স্বাস্থ্য কর্মীদের জিজ্ঞেস করলে উত্তর পান শিশুর কিছুই হবে না। কিন্তু তত সময়ে মারাত্মক হয়ে ওঠে শিশুর অবস্থা। এরপর মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে শিশুকে ৪৮ ঘণ্টার জন্য ভর্তি করা হয়। প্রাথমিক ভাবে একসঙ্গে অনেকটা পরিমাণে পোলিও খাওয়ানোর জন্য এই অসুস্থাতা বলে মনে করছেন চিকিৎসকরা।

    পরিবারের বক্তব্য (Jalpaiguri)

    পরিবার সূত্রে শিশুর বাবা তপন রায় বলেন,“এক শিশি সমস্ত পোলিও খাওয়ানোর ফলে সঙ্গে সঙ্গে জ্বর চলে আসে আমার সন্তানের। স্বাস্থ্য কর্মীদের জিজ্ঞেস করলে ওরা বলে কিছুই হবে না। কিন্তু আমার সন্তান দারুণ ভাবে অসুস্থ হয়ে পড়ে। এরপর বেগতিক বুঝে মালবাজার (Jalpaiguri) হাসপাতালে নিয়ে যাই। দোষী ওই স্বাস্থ্য কর্মীদের কঠোর শাস্তি চাই।”

    থানায় লিখিত অভিযোগ দায়ের

    ঘটনায় ইতিমধ্যে ক্রান্তি থানার (Jalpaiguri) ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা তপন রায়। ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংবাদ মাধ্যমের ফোন ধরেননি। জেলা শাসক শামা পারভিন বলেছেন, “বিষয়টি নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।”

        

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share