Tag: Madhyam

Madhyam

  • Suvendu Adhikari: ঠেকাতে পারল না পুলিশ, শুভেন্দুর নেতাই যাওয়াতেও অনুমতি হাইকোর্টের

    Suvendu Adhikari: ঠেকাতে পারল না পুলিশ, শুভেন্দুর নেতাই যাওয়াতেও অনুমতি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভাকে আটকাতে পারলো না তৃণমূল সরকার। আগামী ৭ জানুয়ারি শুভেন্দুকে নেতাইয়ে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি নেতাই যাওয়ার সময় তাঁকে পুলিশের বাঁধার সম্মুখীন হতে হয়েছিল। এমনকী গত বছর পুলিশের ব্যারিকেডের কারণে ফিরে আসতে হয়েছিল তাঁকে। এই বছর তাই সভা করতে যাতে পুলিশের বাঁধার সম্মুখীন না হতে যদি হয়, তাই আগে থেকেই হাইকোর্ট স্মরণ সভা করতে চেয়ে আবেদন করেছিলেন তিনি। অবশেষে কোর্টের অনুমতি মিলেছে আজ বৃহস্পতি বার। ফলে পুলিশ চেষ্টা করেও ঠেকাতে পারল না শুভেন্দুকে।

    কী বললেন বিচারপতি (Suvendu Adhikari)?

    আদালতে শুভেন্দুর আবেদনের সাপেক্ষে আজ বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, “রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতাকে (Suvendu Adhikari) এক ঘণ্টার মধ্যে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। প্রত্যেকের যে কোনও স্মরণ সভায় যাওয়ার অধিকার রয়েছে। তাই জটিলতার বৃদ্ধি যাতে না হয় সেই জন্য কাজ করুন।” এই কথার উত্তরে রাজ্যের এজি বলেন, “আগামী ৬ এবং ৭ জানুয়ায়রি সকাল থেকে রাত পর্যন্ত অন্য একটি দল নেতাইয়ে অনুষ্ঠান করবে বলে আগে থেকেই অনুমতি নিয়েছে।” পালটা বিচারপতি আবার বলেন, “দুই দিনের মধ্যে অন্যদের অন্তত এক ঘণ্টার জন্য সময় দেওয়া উচিত। কোনও কর্মকাণ্ড নয়। স্মরণে শুভেন্দুকে মালা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হোক।” বিজপির দাবি রাজ্য সরকারের অগণতান্ত্রিকের আচরণ করলে বিচার বিভাগ গণতন্ত্র রক্ষার কাজ করে।

    নেতাই হত্যাকাণ্ড

    ২০১১ সালের ৭ জানুয়ারিতে লালগড়ের নেতাইয়ে সিপিএমের দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল। এই ঘটনায় মারা গিয়েছিল ৯ জন। এই ঘটনাকে কেন্দ্র করে এরপর থেকে এই দিনটিকে নেতাই গণহত্যার দিবস হিসাবে স্মরণ করা হয়। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূলে থাকার সময়ও এই দিনে নেতাইয়ে যেতেন। গত বছরে পুলিশ প্রশাসন ইচ্ছাকৃত গোলমাল করার করার জন্য এই বছর যাতে কোনও অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে না হন তাই আগাম হাইকোর্টে আবেদন করেছিল নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Murshidabad:  লোকসভার আগে ধাক্কা, তৃণমূলের প্রাক্তন পুর-চেয়ারম্যানের বিজেপিতে যোগদান

    Murshidabad: লোকসভার আগে ধাক্কা, তৃণমূলের প্রাক্তন পুর-চেয়ারম্যানের বিজেপিতে যোগদান

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামিকাল বহরমপুর আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগের দিন আজ বৃহস্পতিবার বিজেপি জেলা পার্টি অফিসে বেলডাঙার প্রাক্তন চেয়ারম্যান দাপুটে নেতা ভরত ঝাওর এবং তাঁর অনুগামীর দলবল বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকারের হাত থেকে দলের পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করলেন। লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে (Murshidabad) ধাক্কা খেল তৃণমূল এবং বিজেপি আরও শক্তিশালী বলে দাবি করল জেলা বিজেপি।

    ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে (Murshidabad)

    বিগত বিধানসভা নির্বাচনে বেলডাঙা (Murshidabad) পুরসভার প্রাক্তন পুরপ্রধান ভরত ঝাওর ভেবেছিলেন যে তৃণমূলের টিকিট বিধানসভায় পাবেন। কিন্তু কার্যত তাঁকে টিকিট না দিয়ে কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান শেখকে সেই টিকিট দেওয়া হয়েছিল। এরপর থেকে ভরত ঝাওর নির্বাচন নিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলেন। এরপর থেকে তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আবার পুরসভার প্রতিটি ওয়ার্ডেই হাসানুজ্জামানের নেতৃত্বে প্রত্যেক ওয়ার্ডেও প্রার্থী দেয় তৃণমূল। পুরসভার টিকিট না পেয়ে সেবারও রুষ্ট হন ভরত ঝাওর। এমনকী তাঁর ভাই সন্তোষ ঝাওরের নাম তালিকাতে থাকলেও সেই নাম পরবর্তীকালে পরিবর্তন করা হয়। এরপরই ভরত ঝাওরের নেতৃত্বে বেলডাঙায় পাঁচটি ওয়ার্ডে মই চিহ্নে ভরতপন্থীরা নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে চারটিতে জয়লাভ করে ভরত অনুগামীরা। অনেক ডামাডোলের পর আজ বহরমপুর বিজেপি অফিসে শাখারভ সরকারের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করেন তিনি।

    যোগদানের পর কী বলেন?

    বেলডাঙার (Murshidabad) তৃণমূলের প্রাক্তন নেতা ভরত ঝাওর বলেন, “আমি তৃণমূলের হয়ে একবারের চেয়ারম্যান ছিলাম এবং চার বারের কাউন্সিলর ছিলাম। তৃণমূলে বারবার অপমানিত হয়েছি। এই দল দুর্নীতিতে পরিপূর্ণ। আগামী দিনে আরও অনেক তৃণমূল নেতা-কাউন্সিলর যোগদান করবে।”

    বিজেপির বক্তব্য

    বিজেপির যোগদান পর্ব শেষ হওয়ার পর দলের জেলা (Murshidabad) সভাপতি শাখারভ সরকার বলেন, “আমি এর আগেও বলেছিলাম যে তৃণমূলের কাউন্সিলর যোগদান করবে, আজ সেটা আপনারা দেখলেন। কিছুদিনের মধ্যে তৃণমূলের দুজন বিধায়ক বিজেপিতে যোগদান করবে। এতে জেলায় বিজেপি আরও শক্তিশালী হল।”

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ayodhya Ram Mandir: রাম মন্দির দর্শনে ৩০ লক্ষ মানুষ! লোকসভার আগে ‘মেগা প্ল্যান’ বিজেপির

    Ayodhya Ram Mandir: রাম মন্দির দর্শনে ৩০ লক্ষ মানুষ! লোকসভার আগে ‘মেগা প্ল্যান’ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি দেশব্যাপী ৩০ লক্ষ মানুষকে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) দর্শন করাবে। এই লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫০০ বছর ধরে রাম মন্দির আন্দোলনের সফল বাস্তবায়ন হতে চলেছে। দেশজুড়ে ব্যাপক উৎসাহ রাম ভক্তদের মধ্যে। মন্দির উদ্বোধনের প্রস্তুতি এখন তুঙ্গে। লোকসভার আগে গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই অভিযানকে রাজনৈতিক পর্যবেক্ষকরা লোকসভা ভোটের বিশেষ প্রস্তুতি হিসাবেই দেখছেন।

    কবে থেকে মন্দির দর্শনের অভিযান চলবে?

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, ‘আগামী ২৫ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত দুই মাস ধরে সকল রাজ্য থেকে প্রায় ৩০ লক্ষ মানুষকে মন্দির (Ayodhya Ram Mandir) দর্শন করাবে বিজেপি। দৈনিক ৫০ হাজার করে মানুষ যাতে মন্দির পরিদর্শন করতে পারেন সেই দিকে নজর দেওয়া হয়েছে।’ ইতিমধ্যে সূত্রে আরও জানা গিয়েছে, রাম মন্দির দর্শন করতে যাওয়ার সময় বিজেপির পতাকা ব্যবহার করা যাবে না। আসন্ন লোকসভাকে ঘিরে ‘তিসরি বার মোদি সরকার’ এবং ‘আব কি বার ৪০০ পার’- দুটি স্লোগানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বিশেষ ট্রেন থাকবে ব্যবস্থায়

    সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে গত মঙ্গলবার দলের মধ্যে একটি বিশেষ বৈঠক ডেকেছিলেন জেপি নাড্ডা। দলের তরফ থেকে বলা হয়েছে,  প্রত্যেক জেলার প্রত্যেক ব্লক স্তর থেকে কর্মী, সমর্থক, সাধারণ মানুষ এবং রামভক্তদের ধাপে ধাপে এনে মন্দির দর্শন করানো হবে। এই কাজের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। এই মন্দির (Ayodhya Ram Mandir) দর্শনের জন্য করা হবে বিশেষ ট্রেনের ব্যবস্থা।

    ভোটের আগে বিরাট প্রস্তুতি

    সামনেই লোকসভার ভোট তাই দেশে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি বিরাট প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহী করতে দলের তরফ থেকে ব্যাপক অভিযান নেওয়া হয়েছে। দেশের ৪৩০টি জায়গা থেকে অযোধ্যার দিকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মন্দির দর্শনের জন্য যাতে প্রত্যকে দিন ৩৫টি করে ট্রেন চালানো হয় তার জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। বিজপির পক্ষ থেকে বলা হয়েছে, অযোধ্যায় যাতায়াত করার জন্য ভাড়া নিজেদের বহন করতে হবে। বিজেপি কর্মীরা শুধুমাত্র দেখাশোনার কাজ করবেন। মন্দির দর্শনের কর্মসূচিকে বিজেপির ‘মেগা প্ল্যান’ বলেছে রাজনৈতিক মহল। এই রাজ্যের তরফ থেকে বিজেপি অবশ্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি ‘অক্ষত চাল’ নিয়ে গিয়ে রাম মন্দির দর্শনের আমন্ত্রণের কাজ শুরু করে দিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Howrah: মদ খেয়ে জলসার আসরে স্কুলের প্রধান শিক্ষক! জামা খুলে তরুণীর সঙ্গে নাচ

    Howrah: মদ খেয়ে জলসার আসরে স্কুলের প্রধান শিক্ষক! জামা খুলে তরুণীর সঙ্গে নাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৫ ডিসেম্বর বড়দিনের রাতে এলাকায় বসেছিল নাচের জলসা। এই জলসায় চলছিল চটুল গানের তালে তালে নাচ। সেই সঙ্গে চলছিল বিকৃতি অঙ্গভঙ্গ এবং অশ্লীল আচরণ। মঞ্চে দেখা গিয়েছে এক বয়স্ক ব্যক্তি জামা খুলে কোমরে বেঁধে নাচ করছে। শুধু তাই নয় মদ্যপ অবস্থায় তরুণীর সঙ্গে ধামাকা নাচ চলছিল। প্রথমে এলাকার লোক বুঝতে না পারলেও পরে বুঝতে পারেন তিনি স্কুলের প্রধান শিক্ষক। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই হাওড়ায় (Howrah) উলুবেড়িয়ায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

    কে এই শিক্ষক (Howrah)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার (Howrah) শ্যামপুর ১ নম্বর ব্লকের বিনোদচক তপশিলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার নাম চন্দন দে। তিনি অসুস্থ তাই তার মেয়ে হয়ে স্কুলে যায়। মঙ্গলবার ছিল স্কুলে ‘বুক ডে’, ছাত্রদের বই দেওয়ার কাজ চলছিল। স্কুলে প্রধান শিক্ষক ছিল না, অবশ্য মেয়েকে বাবার কথা জিজ্ঞেস করলে অত্যন্ত রেগে যায়।

    মেয়ের বক্তব্য

    স্কুলের (Howrah) প্রধান শিক্ষকের মেয়ে রিয়া দে বলে, “বাবা অনুমতি নিয়ে আমাকে স্কুলে আসতে বলেছেন। বাবা অসুস্থ তাই আমি স্কুলে আসি। আমিই তাঁর হয়ে পড়াচ্ছি ক্লাসে। এই বিষয় গ্রামের সকলেই জানেন। তাত ক্ষতি কী? বাবার স্কুল কামাইকে আমি মেকআপ দিচ্ছি।” সাংবাদিকরা প্রধান শিক্ষকের আসনে বসা মেয়ের ছবি তুলতে গেলে ক্যামেরা ম্যানকে ধাক্কা মারেন। সূত্রের খবর, প্রধান শিক্ষক অসুস্থার ভান করে মদ খায়। স্কুলে আসেনা। নিজের দায়িত্ব এবং কর্তব্যকে মেয়ের হাতে ছেড়ে দিয়ে অসামাজিক কাজ করে থাকে। ফলে এলাকার মানুষের মধ্যে এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে।

    অভিভাবকদের বক্তব্য

    স্কুলের (Howrah) প্রধান শিক্ষকের এই আচরণের বিরুদ্ধে পড়ুয়াদের অভিভাবকেরা তীব্র অসন্তোষ ব্যক্ত করছেন। তাঁরা বলেন, “দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক চন্দন দে স্কুল আসে না। তার পরিবর্তে মেয়ে রিয়া দে স্কুল চালায়। কিছু জিজ্ঞেস করলে কটূক্তি করে। এরপর ভয়ে আর কেউ কিছু বলে না।” এছাড়াও অভিভাবক পরিতোষ পাত্র বলেন, “অসুস্থ হলে মেডিক্যাল সার্টিফিকেট কোথায়, তা নেই বরং জলাসায় নাচ করতে দেখা যাচ্ছে। ফলে তিনি অসুস্থ কীভাবে? অপর দিকে বিদ্যালয় পরিদর্শক নীলাঞ্জন দির্ঘাঙ্গী বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি ছাড়া কোনও কথা বলব না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Darjeeling: পাহাড়ে হোটেল-হোমস্টেগুলি হাউসফুল! বিনামূল্যে ঘর দিয়ে মানবিক দার্জিলিংবাসী

    Darjeeling: পাহাড়ে হোটেল-হোমস্টেগুলি হাউসফুল! বিনামূল্যে ঘর দিয়ে মানবিক দার্জিলিংবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: এই শীতে তিলধরার জায়গা নেই। হোটেল, হোমস্টেগুলিতে পর্যটকদের রীতিমতো মাথা গোজার ঠাঁই নেই। তুষারপাত দেখার জন্য পাহাড়ে পর্যটকদের রেকর্ড ভিড়ে ঠাসা। এই অবস্থায় এগিয়ে এসেছেন সাধারণ পাহাড়বাসী। বিনামূল্যেই পর্যটকদের জন্য ঘরের দরজা খুলে দিয়েছেন দার্জিলিংবাসীরা (Darjeeling)। এই মানবিকগুণে পর্যটকরা ভীষণ খুশি।

    পর্যটন ব্যবসায়ীরা কী বলছেন (Darjeeling)?

    পর্যটন ব্যবসায়ীরা বলছেন, দার্জিলিংয়ে (Darjeeling) এবার মাত্রা ছাড়া ভিড়। কালিম্পং, সিকিম-সহ উত্তরের হিমালয়ে ব্যাপক ভাবে পর্যটকদের সমাগম ঘটেছে। গত ২৫ ডিসেম্বর থেকে এই ভিড়ের যাত্রা শুরু হয়েছে। কার্যত অনেক আগেই হোটেল বুকিং বন্ধ হয়ে গিয়েছে। যে সব হোমস্টেগুলি ছিল তা সব এখন হাউসফুল। পর্যটকদের যাতে বিপাকে পড়তে না হয় তাই সাধারণ নাগরিকরা নিজেদের ঘরের দরজা খুলে দিয়েছেন বিনামূল্যে।

    ঘর দিয়ে সাহায্য পর্যটকদের

    দার্জিলিংয়ে (Darjeeling) এবার শীতে পড়তে শুরু করবে তুষারপাত। ফলে পাহাড়ে ফাঁকা জায়গা নেই। প্রচুর পর্যটকের ভিড় যে হবে তা অবশ্য আগেই বলা জানানো হয়েছিল। বাড়তি পর্যটকেরা রাতের ঠান্ডায় কীভাবে রাত কাটাবেন তাই নিয়ে সংকট তৈরি হয়েছে। প্রবল শীতে খোলা আকাশের রাত অত্যন্ত বিপজ্জনক। এই অবস্থায় পাহাড়ের দার্জিলিংয়ের বাসিন্দা নীলিমা তামাং, কারশিয়াঙের বাসিন্দা অলোক প্রধান, কালিম্পংয়ের বাসিন্দা ইয়েলবং -সহ প্রমুখ এলাকার মানুষেরা মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কোনও রকম টাকা না নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে মানবিক দৃষ্টান্তের নজির গড়লেন তাঁরা।

    ইকো ট্যুরিজম দফতরের বক্তব্য

    ইকো ট্যুরিজম দফতরের চেয়ারম্যান রাজা বসু বলেন, “পাহাড়ে (Darjeeling) মানুষ এখন গিজগিজ করছে। হোটেলগুলি কার্যত পর্যটকে পরিপূর্ণ। থাকার সমস্যায় দার্জিলিংয়ের মানুষেরা এগিয়ে এসেছেন। গ্রামেরবাসীরা বিনামূল্যের থাকার ব্যবস্থা করে দিয়েছেন।’ আবার হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, “আগেও পাহাড়ে ভিড় দেখেছি। কিন্তু করোনার পর এই প্রথম এতো ভিড়। আগাত পর্যটকদের জন্য পাহাড়ের সাধারণ মানুষ অত্যন্ত মানবিক পরিচয় দেখিয়েছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Malda: ৮০০ কিমি সাইকেল চালিয়ে রামনগরীতে পৌঁছাবেন বঙ্গের দুই যুবক

    Malda: ৮০০ কিমি সাইকেল চালিয়ে রামনগরীতে পৌঁছাবেন বঙ্গের দুই যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে সাইকেল নিয়ে যাত্রা শুরু করে দিলেন মালদা (Malda) শহরের দুই যুবক। আগামী ২২ জানুয়ারিতে প্রভু রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতি মধ্যে মন্দির উদ্বোধনের প্রস্তুতি চরম তুঙ্গে। সারা ভারতবর্ষ তথা পৃথিবীর সকল হিন্দুদের নজর এখন এই রাম মন্দিরের দিকেই।

    মালদা থেকে ৮০০ কিমি অযোধ্যা (Malda)

    মালদা থেকে অযোধ্যার দূরত্ব প্রায় ৮০০ কিমি। মালদার (Malda) দুই যুবক হলেন রবি বিশ্বকর্মা (৩০) এবং অভিজিৎ বাসফোর(২২)। তাঁরা আজ স্থানীয় মনস্কামনা কালীমন্দিরে পুজো দিয়ে রওনা হলেন অযোধ্যার উদ্দেশ্যে। দীর্ঘ এই পথ অতিক্রম করে আগামী ২০ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালানোর কথা জানিয়েছেন তাঁরা। যাত্রা শুরুর সময় তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর রামভক্ত এবং সাধারণ মানুষ।

    কেমন হবে সাইকেলের রুট?

    জানা গিয়েছে মালাদা (Malda) থেকে অযোধ্যায় যাওয়ার পথের রুটটি হবে মালদহ থেকে প্রথমে ডালখোলা। এরপর বিহারের পূর্ণিয়া, দ্বারভাঙ্গা হয়ে উত্তরপ্রদেশের গোরখপুর দিয়ে তাঁরা দু’জনে পৌঁছবেন অযোধ্যায়। যাত্রায় তাঁদের সাইকেলের মধ্যে থাকবে প্রভু শ্রীরামের আঁকা ছবি। সনাতন ধর্মীয় পতাকার পাশাপাশি সাইকেল যাত্রায় সামিল করা হয়েছে ভারতের জাতীয় পতাকাও। এলাকায় রীতিমতো উচ্ছ্বাস নিয়ে তাঁরা যাত্রার শুভ সূচনা করলেন। 

    যুবকদের বক্তব্য

    মালদার (Malda) এই দুই যুবকের বক্তব্য, “আগে দেশ পরে ধর্ম”। এই প্রসঙ্গে রবি বিশ্বকর্মা বলেন, “হিন্দু সমাজের দীর্ঘদিনের স্বপ্ন ছিল অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হবে। এবার সেই স্বপ্ন প্রতিষ্ঠা পাবে।” আবার অভিজিৎ বাসফোর বলেন, “এই রাম মন্দিরের প্রতিষ্ঠা পর্বের ঐতিহাসিক সাক্ষী হতেই আমরা সাইকেলে যাত্রার পরিকল্পনা করেছি। শ্রীরাম আমাদের ধর্মীয় সংস্কৃতির পরিচয়। পাশপাশি সমাজে যাতে নেশা কম হয় সেই উদ্দেশ্যে আমরা এই যাত্রায় সচেতনতার বিষয়কেও রেখেছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: নেতাই গণহত্যার দিন সভা করতে চেয়ে হাইকোর্টে গেলেন শুভেন্দু

    Suvendu Adhikari: নেতাই গণহত্যার দিন সভা করতে চেয়ে হাইকোর্টে গেলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৭ জানুয়ারি নেতাই গণহত্যার দিন। তাই এই দিনে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠাসভায় যোগদিতে চেয়েছেন রাজ্যের বিধানসভার বিরোধীদল নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু পুলিশ এলাকায় অনুষ্ঠান করতে অনুমতি দিচ্ছে না বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এরপর শুভেন্দু হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। মামলার শুনানি ৪ জানুয়ারি।

    আদালতে শুভেন্দু (Suvendu Adhikari)

    ৭ জানুয়ারি নেতাইগ্রামে তৎকালীন বাম আমলে সিপিএমের দুষ্কৃতীরা গুলি করে হত্যাকাণ্ড চালিয়ে বলে অভিযোগ উঠেছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে গতবছরও সভা করার জন্য পুলিশি বাঁধার সম্মুখীন হয়েছিলেন শুভেন্দু। এমনকী আদলাতের অনুমতি নিয়ে সভা করতে গেলেও পুলিশ তাঁকে (Suvendu Adhikari) শারীরিক হেনস্থা করে বলে অভিযোগ উঠেছিল। তাই এবছরে যেন ফের এইরকম সমস্যার মধ্যে না পড়তে হয়, তাই আগে থেকেই হাইকোর্টে আবেদন করে রেখেছেন নন্দীগ্রামের বিধায়ক। বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চে এই সভার জন্য অনুমোদন আবেদন করেছেন। অবশ্য বিচারপতি আবেদনের প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ।

    গণহত্যা হয়েছিল নেতাই গ্রামে

    সময় টা তখন বামআমলের শেষের দিকে সময়। ২০১১ সালে ৭ জানুয়ারি লালগড় ব্লকের নেতাইগ্রামের সিপিআইএমের নেতা রথীন দন্ডপাটের একেবারে বাড়ি থেকে সাধারণ গ্রামবাসীদের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল বলে অভিযোগ উঠেছিল। ঘটনায় আহত হয়েছিলেন মোট ২৮ জন। তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল। ঘটনায় প্রধান অভিযুক্ত সিপিএম নেতাদের নাম হল- অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডে, ফুল্লরা মণ্ডল, চণ্ডী করণ প্রমুখ। ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। তবে ২০২২ সালে অভিযুক্ত সিপিএম নেতা ফুল্লরা মণ্ডল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পান। এই অভিযুক্ত ফুল্লরা ঘটনায় জখমদের হাসপাতালে নিয়ে যেতে বাঁধা দিয়েছিল। প্রথমে মামলা সিআইডি শুরু করলেও পরে ২০১৩ সালে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে। ২০১৪ সালে মোট ২০ জনের বিরুদ্ধে চার্জশিট আদলাতে জমা করে সিবিআই। এবার তাই নেতাইগ্রামে সভা করবেন শুভেন্দু (Suvendu Adhikari)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Fire in Flight: ভিতরে ৩৬৭ যাত্রী, রানওয়ে দিয়ে চলছে জ্বলন্ত বিমান, দেখুন ভিডিও

    Fire in Flight: ভিতরে ৩৬৭ যাত্রী, রানওয়ে দিয়ে চলছে জ্বলন্ত বিমান, দেখুন ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে এবার জাপানে যাত্রীবাহী বিমানে (Fire in Flight) ভয়াবহ অগ্নিকাণ্ড। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বিমান। সেই নিয়েই বিমানবন্দরের রানওয়ে দিয়ে তা ছুটে চলেছে। বিমানের জানলা দিয়ে রীতিমতো বের হচ্ছে আগুনের লেলিহান শিখা। অন্যদিকে, রানওয়ের অপর প্রান্তে আগুনে জ্বলছে আরও একটি বিমান। এই ছবি সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। 

    কীভাবে ঘটল ঘটনা (Fire in Flight)?

    জাপানি টিভি চ্যানেল এনএইচকের সূত্রে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, টোকিও হানেদা এয়ারপোর্টে অবতরণ করার সময় আগুন লেগে যায় জাপান এয়ারলাইন্সের একটি বিমানে (Fire in Flight)। রীতিমতো রানওয়েতেই জলন্ত অবস্থায় বিমানটিকে ছুটতে দেখা গিয়েছে। তবে সরকারিভাবে আগুন লাগার কারণ নিয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে একধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রানওয়েতে উপকূলরক্ষী বাহিনীর আরও একটি বিমান দাঁড়িয়ে ছিল। আর অবতরণের সময় দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়। আর তা থেকেই আগুন লেগে যায়। ছবিতে দেখা গিয়েছে বিমানের নীচের অংশে লাগা আগুন দাউ দাউ করে জ্বলছে।

    বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনের (Fire in Flight) প্রত্যেক যাত্রী নিরাপদে রয়েছেন। যাত্রীবাহী বিমানে যাত্রী এবং ক্রু সদস্য মিলিয়ে মোট যাত্রীর সংখ্যা ছিল ৩৬৭ জন। বিমানটি রানওয়েতে থামার পর অত্যন্ত তৎপরতার সঙ্গে জ্বলন্ত বিমান থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। জাপানি সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, বিমানটি হোক্কাইডো বিমানবন্দর থেকে এসেছিল টোকিওয়। ঘটনায় দমকলের কর্মীরা বিমানের আগুন নেভানোর কাজ তৎপর হয়ে করছে বলে জানা গিয়েছে। নীচের তলা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল গোটা বিমানে। কেউ আহত হয়েছে কিনা এখনও স্পষ্ট হয়নি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Japan Earthquake: ২৪ ঘণ্টায় ১৫৫ বার কম্পন, ভূমিকম্পে জাপানে এখনও পর্যন্ত মৃত ৪৮

    Japan Earthquake: ২৪ ঘণ্টায় ১৫৫ বার কম্পন, ভূমিকম্পে জাপানে এখনও পর্যন্ত মৃত ৪৮

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংরেজি নববর্ষে প্রথম দিনেই ভূমিকম্প (Japan Earthquake) এবং সুনামির কারণে বিরাট বিপর্যয় নেমে এসেছে জাপানে। ২৪ ঘণ্টায় ভূমিকম্পনের জেরে ১৫৫ বার কেঁপে উঠেছে সূর্যোদয়ের দেশ। ভূমিকম্পে ও তার জেরে আগুন লেগে মৃত্যু হয়েছে অনুমানিক ৪৮ জনের। দেশের সেনাবাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গিয়েছে। গতকাল রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। সামাজিক মাধ্যমে ফুটে উঠছে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার ছবি ও ভিডিও। যদিও মাধ্যম এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

    কী বলেন জাপানের মুখ্যমন্ত্রী (Japan Earthquake)

    ভূমিকম্পের (Japan Earthquake) কারণে প্রচুর বাড়ি-ঘর, দোকান, রাস্তা, জাতীয় সড়কে বড় বড় ফাটলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সমুদ্র উপকূলে সুনামির কারণে জলের স্তর অনেক উপরে উঠে গিয়েছে। বিপর্যয়ের কারণে বন্ধ রাখা হয়েছে বুলেট ট্রেনের পরিষেবা। দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, “এই ভূমিকম্পে জাপানে ভীষণ রকমের ক্ষতি হয়েছে। দেশের অসংখ্য মানুষ হতাহত হয়েছেন। বহু বাড়ি ভেঙে পড়েছে। এই কঠিন সময়ের মধ্যে আমাদের লড়াই করতে হবে।”

    জাপান আবহাওয়া দফতরের বক্তব্য

    জাপানের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, গত সোমাবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি মাত্রার কম্পনে (Japan Earthquake) মোট ১৫৫ বার কেঁপে উঠেছে। সব থেকে বেশি কম্পনের মাত্রা ছিল ৭.৬ এবং দ্বিতীয় কম কম্পনের মাত্রা ছিল ৬। সেইসঙ্গে মৃদু কম্পনের মাত্রাগুলি ছিল ৩ –এর নীচে। অ্যামেরিকার ভূতত্ত্ব বিভাগের তরফের বলা হয়েছে, জাপানের এই ভূমিকম্পের কেন্দ্র ছিল হনসু দ্বীপের ইশিকাওয়া। ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি উপকূল সংলগ্ন একাধিক শহরে সমুদ্রের জলের উচ্ছ্বাস দেখা দিয়েছে।

    ৩৩ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন

    জাপানে প্রবল ভূমিকম্পে (Japan Earthquake) এখনও পর্যন্ত ৩৩ হাজার মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। জাপানের প্রতিরক্ষা বিভাগের সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এক হাজার মানুষকে নিরপাদ স্থানে রাখা হয়েছে। যেহেতু রাস্তাঘাট ভেঙেচুরে গিয়েছে, তাই উদ্ধার কাজে অসুবিধা হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দেশের উত্তর প্রান্তের নোটো উপদ্বীপে এখনও পর্যন্ত উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। শহরগুলির মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণে সব থেকে বেশি ওয়াজিমা শহরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Murshidabad:  “তৃণমূলের নেতারা নাকি দলের মধ্যেই আলাদা দোকান খুলেছে” গোষ্ঠীদ্বন্দ্বে বিস্ফোরক হুমায়ুন

    Murshidabad: “তৃণমূলের নেতারা নাকি দলের মধ্যেই আলাদা দোকান খুলেছে” গোষ্ঠীদ্বন্দ্বে বিস্ফোরক হুমায়ুন

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় শাসক দল তৃণমূলের মধ্যে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের কলহের কথা বার বার শিরোনামে এসেছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বরাবরই স্পষ্টবাদী নেতা হিসেবে নিজেকে বারবার সংবাদ মাধ্যমে বক্তব্য প্রকাশ করে থাকেন। দলের জেলা প্রেসিডেন্ট সাওনি সিংহরায়ের বিরুদ্ধে বারবার বিস্ফোরক হয়েছেন তিনি। এবার সেই স্পষ্টবাদী তৃণমূল বিধায়ক খোদ দলের প্রতিষ্ঠা দিবসের দিনেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বলেন, “তৃণমূলের নেতারা নাকি দলের মধ্যেই আলাদা দোকান খুলেছে।” ফলে দলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা আরও একবার স্পষ্ট হল।

    কী বললেন হুমায়ন কবীর (Murshidabad)?

    মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “তৃণমূলের নেতারা নাকি দোকান খুলে বসে আছে, আমরা যদি সিপিএম-বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারি, তাহলে নিজেদের ঘরে যে সমস্ত গাদ্দাররা বসে আছেন তাঁদের দোকানের ঝাঁপ বন্ধ করতে আমার বেশি সময় লাগবে না।” একদিকে নতুন বছরের শুরু আরেক দিকে দলের প্রতিষ্ঠা দিবস আর সেদিনই এই ধরনের মন্তব্য। কার্যত বিধায়ক আবারও লোকসভার আগে তৃণমূলের অন্তরকলহ কথা প্রকাশ্যে আনলেন।

    বললেন ডান্ডা ধরব!

    ভরতপুরের (Murshidabad) তৃণমূলের বিধায়ক হুমায়ুন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বলেন, “বিনয়ের সঙ্গে জানাচ্ছি আপনারা সাবধান হন, যাঁরা দলকে আলাদা আলাদা ভাবে ভাগ করার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট করে বলছি দলের স্বার্থে সকলে এক থাকুন। যদি গোষ্ঠীগুলি দলের স্বার্থে কাজ না করে তা হলে ডান্ডা ধরব। সালারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বিশেষ ব্যবস্থা নেবো। দলের মধ্যে আলাদা দোকান খুলে ডান্ডা দিয়ে ঠান্ডা করব। এরপর দোকান পুড়িয়ে ঘরে বন্দি করে দেবো। বিরোধীদের সঙ্গে যেমন তৃণমূল লড়াই করছে তেমনি দলের মধ্যে নতুন দল করলে তাঁদের বিরুদ্ধেও তৃণমূল লড়াই করবে। তাই শুধু ভরতপুর নয়, সালার নয় গোটা মুর্শিদাবাদ জুড়ে লড়াই করার ক্ষমতা রাখি আমি। জেলার শেষ কথা আমিই বলব এখানে। দলের নির্দেশ সকলকে মানতে হবে। তৃণমূল কংগ্রেস আজকের দিনে এই শপথ নেবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share