Tag: Madhyam

Madhyam

  • Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ! মেয়েকে নিয়ে বাড়ি ছাড়লেন ঐশ্বর্য

    Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ! মেয়েকে নিয়ে বাড়ি ছাড়লেন ঐশ্বর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: খবর নাকি সত্যি। সত্যিই বচ্চন পরিবারের বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠের সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কলহের কারণেই নাকি মেয়ে আরাধ্যাকে নিয়ে ‘জলসা’ ছেড়েছেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। শাশুড়ি জয়া বচ্চন নিজের নাতিনী এবং বৌমার সঙ্গে বহু বছর ধরে নাকি কথা বলেন না। এমনকি একে অপরের সামনে উপস্থিতও হন না। বাবা হিসাবে অভিষেক কন্যা এবং স্ত্রীর প্রতি নাকি খুব একটা আনুগত্য নন। তাই মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়লেন গেলেন বিশ্বসুন্দরী। তাহলে কি এবার বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ সঞ্চার হল? ঠিক ভক্তদের মনে এই কথাই উঠছে বারবার। 

    জন্মদিন একাই কাটিয়েছেন ঐশ্বর্য(Aishwarya Rai Bachchan)?

    গত ১ নভেম্বর নিজের জন্মদিন একাই কাটিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। পরিবারের বাকি লোকজন তাঁর জন্মদিনে খুব একটা উচ্ছ্বাস দেখায়নি বলে খবর। সামজিক মাধ্যমে অভিষেক শুভ জন্মদিন লিখে কেবল মাত্র দায় সেরেছেন। সেই সময় থেকেই ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্কের মধ্যে তিক্ততা ধরা পড়েছে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি অমিতাভ বচ্চন নিজের মেয়ে শ্বেতাকে ‘প্রতীক্ষা’ বাংলো লিখে দেন। এরপর থেকেই জানা যায় ঐশ্বর্য এবং শ্বেতার সম্পর্ক খুব একটা মধুর নয়। তবে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসলেও ঐশ্বর্য-অভিষেকের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল নয়, ফলে মনোমালিন্য স্পষ্টত।

    ১৬ বছরের দাম্পত্য

    ২০০৭ সাল থেকে ঐশ্বর্য এবং অভিষেকের মধ্যে বিবাহ সম্পর্কের সূচনা হয়েছিল। নিজের পরিচয়ের সঙ্গে ঐশ্বর্য বচ্চন পরিবারের ‘বচ্চন বহু’ নামে পরিচিতি লাভ করেছিলেন। আজ পর্যন্ত ১৬ বছর হয়ে গেল বলিউডের কোনও অনুষ্ঠানে একক ভাবে ঐশ্বর্যকে দেখা যায়নি। সবসময় অভিষেককে দেখা যেত। কিন্তু গত কয়েক মাস ধরেই সেই ছন্দের পতন ঘটেছে। ঐশ্বর্য-অভিষেকের ভক্তরা এবার নিশ্চিন্তে থাকতে পারছেন না কারণ শোনা যাচ্ছে দিল্লি থেকে ননদ শ্বেতা বচ্চন এবার থেকে বচ্চন পরিবারের মধ্যে থাকতে শুরু করেছেন। সূত্রে আরও জানা গিয়েছে গত একবছর ধরে জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক একদম ভাল নেই ঐশ্বর্যর। ‘জলসা’য় চলেছে চরম অশান্তি। তবে সম্পর্ক তালানিতে ঠেকলেও পরিবারের প্রতি যে বৌয়ের দায়িত্ব পালনে অভাব রাখছেন না ঐশ্বর্য। গত শুক্রবার সকালে ধীরুভাই অম্বানির স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী এবং শ্বশুরের সঙ্গে এক সঙ্গেই দেখা গিয়েছে ঐশ্বর্যকে। উল্লেখ্য শ্বেতার ছেলে অভিনীত ‘দ্য আর্চিজ’ ছবির প্রিমিয়ামে গোটা পরিবারকে দেখা গেলেও, ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) সঙ্গে পরিবারের কথাবার্তা, আলাপচারিতার মধ্যে দূরত্ব লক্ষ্য করা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISRO: ২০৪০ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠাবে ভারত, ঘোষণা ইসরো প্রধানের

    ISRO: ২০৪০ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠাবে ভারত, ঘোষণা ইসরো প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান ৩-এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে ইতিহাস নির্মাণ করেছে ইসরো (ISRO)। এই সাফল্যে সারা বিশ্বের নজর কেড়েছে ভারত। এরপর সূর্যের উপর নজর রাখতে সাফল্যের সঙ্গে আদিত্য-এল ১ উৎক্ষেপণ সম্পূর্ণ করেছে ইসরো। তাতেও বিরাট সাফল্য বলে দেখছেন বিশ্বের মহাকশ বিজ্ঞানীরা। এবার ইসরোর কর্ণধার এস সোমনাথ জানালেন, ভারতের গগনযান মিশনের চার মহাকাশচারী– ভারতীয় বায়ুসেনার চারজন পাইলটকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে তাঁদের। একইসঙ্গে তাঁর ঘোষণা, “২০৪০ সালের মধ্যে ভারতের মহাকাশচারীরা চাঁদের বুকে পদার্পণ করবেন।”

    কী বলা হয়েছে ইসরোর পক্ষ থেকে (ISRO)?

    ইসরোর (ISRO) চেয়ারম্যান এস সোমনাথ মঙ্গলবার জানিয়েছেন, “ভারতীয় চারজন বায়ুসেনা অফিসারকে নির্বাচিত করা হয়েছে। দুই থেকে তিনজন মহাকাশচারীকে ‘লো আর্থ অরবিট’ বা পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে পাঠানো হবে। সেখানে দুই-তিন দিন কাটানোর পর আবার তাঁদের সুরক্ষিত ভাবে ফিরিয়ে আনা হবে। এটা হবে ভারতের জন্য প্রথম মহাকাশে মানুষ পাঠানোর অভিযান। ইতিমধ্যে বেঙ্গালুরুতে অ্যাস্ট্রোনট ট্রেনিং ফেসিলিটিতে প্রশিক্ষণের কাজ শুরু করা হয়েছে।” এই প্রসঙ্গে ইসরোর কর্ণধার এস সোমনাথ আরও বলেন, “গগনযান অভিযানের জন্য ভারত এখন প্রস্তুত। পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে প্রথমে মহাকাশচারীদের পাঠানো হবে, এরপর নির্ধারিত স্থানে নামিয়ে আনার কাজ করা হবে।”

    আর কী জানা গিয়েছে?

    ইসরোর (ISRO) সূত্রে আরও জানা গিয়েছে, এলভিএমথ্রি লঞ্চ ভেহিক্যলের উপর একটি অরবিটাল মডিউল নির্মাণ করা হবে। এই যন্ত্রের মাধ্যমেই মহাকাশচারীরা মহাকাশে যাত্রা করবেন। এই লঞ্চ ভেহিক্যলকে অত্যন্ত নিরপাদ এবং সুরক্ষিত থাকবে বলে জানা গিয়েছে। আরবিটাল মডিউলটিতে একটি ক্রু মডিউল এবং একটি সার্ভিস মডিউল থাকবে। মহাকাশের শূন্যে যাত্রা করার জন্য থাকবে সবরকম ব্যবস্থা। সেই সঙ্গে মহাকাশচারীদের জন্য লাইফ সাপোর্টের ব্যবস্থাও থাকবে।

    ক্রু মডিউলটির ভিতরের পরিবেশ থাকবে পৃথিবীর মতো। আর তাতে করেই নিরাপদে বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারবেন মহাকাশযাত্রীরা। সেই সঙ্গে থাকবে একটি ক্রু এসকেপ সিস্টেম, বিপদ বুঝে তার মাধ্যমে দ্রুত অবতরণ করতে পারবেন মহাকাশচারীরা। মূল অভিযানের আগে আরও দুটি পরীক্ষা হবে, তবে সেখানে মানুষ থাকবে না বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share